Thursday, September 29, 2022

তিন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলুন কঠিন থেকে কঠিনতর অংক।

তিন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলুন কঠিন থেকে কঠিনতর অংক।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রব্বুল আ’লামিনের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। বেশ কয়েক দিন পরে আমি আপনাদের সাথে আরেকটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারেই আসবে। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার এই লেখায় যদি কোন জায়গায় ভুল যায় তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে কমেন্টে ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ যেন খারাপ মন্তব্য করবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। আর্টাকেলটির টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি?

তবুও বলে রাখি আজকের আর্টিকেলের বিষয় হলো;

দুই সেকেন্ডের মধ্যে যেভাবে কঠিন অংকের সমাধান করবেন যেভাবে।

গণিত নামটি অনেক মানুষের কাছেই ভয়ের কারণ। আবার অনেক মানুষের কাছেই এটি একটি সাধারণ বিষয়। যাদের কাছে এটি একটি বড় ভয়ের নাম তারা অনেক সময় গনিত করতে করতে বিভিন্ন জায়গায় বেদে যান। তখন এই জায়গার থেকে বেরোনোর জন্য হয় কোন নোট / গাইডের সাহায্য নিতে হয়। অথবা অন্য কারোর সাহায্য নিতে হয়। কিন্তু এমন অনেকেই আছেন যাদের নোট / গাইড কেনার সামর্থ থাকে না। তাদের আমি এমন একটা অ্যাপ নিয়ে হাজির হলাম। যেটার সাহায্যে ক্লাস 1 থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত যতো অংক আছে সেটার যতো প্রকার সমাধান আছে সব কিছু করে দিতে পারে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন! আবার অনেকে হয়তো ভাবছেন যে আমি ফাউল কথা বলছি। কিন্তু আমি কোন ফাউল কথা বলছি না। এটা ই সত্য।

অ্যাপটির নাম হলো Photomath. অ্যাপটি ডাউনলোড করতে এখানেPhotomath ক্লিক করুণ।

এই পর্যন্ত আমার দেখা একটা অন্যতম অ্যাপলিকেশন হলো এটি। এটিতে এমন কোন অংক নেই যা এই অ্যাপলিকেশনটি পারে না। আর শুধু পারা বলে কথা না । মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এনে দিবে আপনার কাঙ্খিত সমাধান। তাহলে একবার চিন্তা করেই দেখুন এই অ্যাপলিকেশনের মধ্যে কেমন প্রোগ্রামিং সেট করা। আর এই অ্যাপলিকেশনটি বীজগণিত, ভেক্টর, সুচক, পরিসংখ্যান, ত্রিকোণিমীতি ইত্যাদি সকল কঠিন অংকের সমাধান করে দিতে পারে। আর প্লেস্টোরে খুজে পাওয়া যতো গুলো ম্যাথ সলভার অ্যাপলিকেশন আছে তার মধ্যে এটির অবস্থান এক নম্বরে।

চলুন এই অ্যাপলিকেশনের ব্যাবহার বিধি সম্পর্কে জেনে আসা যাক।

§১ প্রথমে উপরে দেওয়া লিংকটি থেকে অ্যাপলিকেশনটি ডাউনলোড করে নিবেন। এর পর অ্যাপলিকেশনটিতে প্রবেশ করলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন। ওখানে আপনার বয়সটা সিলেক্ট করে Next এ ক্লিক করবেন।

¥২ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মতো আরেকটা ইন্টারফেস আসবে। ওখানে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি কি একজন অভিভাবক না কি একজন ছাত্র। এটা আপনি যা তাই সিলেক্ট করবেন।

£৩ সিলেক্ট করার পর আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। আর আপনার কাছে একটা পার্মিশন চাবে। ওখানে এগ্রিতে ক্লিক করবেন। করার পরে আপনার যে অংকটি সমাধান করবেন সেটা খাতায় লিখে নিচের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করবেন।

£৪ ক্লিক করার পরে আপনার অংকটি অ্যাপলিকেশনটি স্ক্যান করবে । এর পরে নিচের চিত্রের মতো সমাধান দিয়ে দেবে।

#৫ এর পরে আপনি যদি অংকের বিস্তারিত জানতে চান ।তবে বিস্তারিত দেখানোর অপশনে ক্লিক করুন। এরপর নিচের চিত্রের মতো করে অংকের সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবে।

তো বন্ধুরা এইভাবে মাত্র ৫ টি পদক্ষেপ যাওয়ার মাধ্যমে যতো কঠিন অংকই হোক না কেন মাত্র তিন সেকেন্ডে এর সমাধান করে দিবে।
তবে একটা কথা এই অ্যাপলিকেশনটি ব্যাবহারের জন্য আপনাকে অবশ্যই ইন্টার্নেট কানেকশন রাখতে হবে।

আজকে এই পর্যন্তই। যদি আর্টিকেলটি ভালো লাগে তবে তো একটা লাইক আশা করাই যায়। আর একটা সুন্দর মন্তব্য করে অমাকে এমন আর্টিকেল আরো লেখার জন্য উৎসাহিত করুন।

আর বন্ধুরা আমার একটা প্রশ্ন উত্তর সাইট আছে।যেটির নামEquationbd যেটিতে আপনার অজানা কোন প্রশ্ন করতে পারেনEquation তে। আর আপনার যদি ওখানের কোন উত্তর জানা থাকে তাহলে উত্তরও দিতে পারেন। এখান থেকে আপনি টাকাও ইনকাম করতে পারেন। তাই এখনই ভিজিট করুণ Equationbd তে ধন্যবাদ।

The post তিন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলুন কঠিন থেকে কঠিনতর অংক। appeared first on Trickbd.com.


Anime Lover রা Konosuba Anime এর Official Game টি খেলুন!

Anime Lover রা Konosuba Anime এর Official Game টি খেলুন!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Anime Games Related Post করা হয়না অনেক দিন ধরে। তাই ভাবলাম করে ফেলি একটা। যারা Anime Series দেখেন আর Konosuba Series টি দেখেছেন তাদের এই গেমটি অনেক পছন্দ হবে আশা করছি।

গেমটি একটি Story Mode Game। Konosuba যেহেতু একটি Comedy Series তাই এই Series টিও কেউ না দেখে থাকলে অবশ্যই দেখার সাজেশন দিবো।

যাই হোক, গেমটিতে আপনারা প্রচুর Side Missions সহ Main Storyline ও পেয়ে যাবেন Anime এর Main Story এর।

গেমটির টাইটেল ও লিংক আগে দিয়ে নিই বাকী কথা পরে বলছি।

💣 Game Name : Konosuba – Fantastic Days

💣 Game Link : https://play.google.com/store/apps/details?id=com.nexon.konosuba

 

এবার আসি গেমটির গ্রাফিক্স নিয়ে। গেমটির Animation Level খুবই Smooth এবং একেবারে Original Anime এর মতোই রাখা হয়েছে।

গেমটি প্লে-স্টোরে ১০ লক্ষবারের মতো ডাউনলোড হয়েছে এবং প্লে-স্টোরে রেটিং রয়েছে গেমটির ৪.৪★। তাহলে বুঝতেই তো পারছেন গেমটি কতটা ভালো।

তাছাড়া গেমটি একটি RPG Type Online Game। গেমে ঢোকার পর আপনাকে ডেটা ডাউনলোড করতে হবে। Wifi User দের কোনো সমস্যা হবে না বলে আশা করছি।

গেমটিতে Main Character হিসেবে Kauzma, Aqua, Darkness, Megumin কে ছাড়াও Side Characters পেয়ে যাবেন শুরুতেই অনেকগুলো।

গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Modes ও পেয়ে যাবেন। যদি Story Mode খেলতে খেলতে বিরক্ত হয়ে যান তবুও সমস্যা নেই। Story Mode শেষ করতেও আপনার অনেক সময় কেটে যাবে।

শুরুতে Main Anime এর Story এর দিকে গেলেও Anime তে নেই এমন ধরনের Story ও রয়েছে। Official Game হওয়ায় সবকিছুই Canon ই পাবেন।

গেমটি খেলতে আপনার কেমন ফোন লাগবে?

গেমটি খেলতে আপনার ফোনে মিনিমাম 2 GB Ram, Android Version 6.0 থাকলেই হবে। বর্তমানের সব ফোনই এর চেয়ে ভালো কনফিগারেশনের। তাই আশা করছি কোনো সমস্যা হবে না। আমি স্মুথলিই খেলতে পেরেছি।

আর হ্যাঁ, গেমটির প্রত্যেকটি ক্যারেক্টারের Original Voice Actors দ্বারা voice over করা। এটিও গেমটির একটি প্লাস পয়েন্ট। কারন এই Series টির মূল আকর্ষনীয় দিকই হচ্ছে এর Voice Acting।

যারা Comedy Type Games খেলতে পছন্দ করেন আশা করছি তাদেরও ভালো লাগবে গেমটি। কেননা গেমটি খেলতে গেলে আপনার মুখে হাসি ফুটবেই।

এই Anime টিতে যে পরিমাণে Comedy রয়েছে তা দেখে আপনি হাসতে হাসতে মুখ ব্যাথা হয়ে যাবে। আমি দুটি Season ই শেষ করেছি তাই আমি জানি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে Series টি।

আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি Suggest করবো গেমটি যদি কেউ না ও খেলেন তবুও Main Series টি দেখতে। অনেক মজা পাবেন Guaranteed।

গেমটির আসল Developer হচ্ছে NEXON Company। যারা এই গেম ডেভেলপারের আগের গেমগুলো খেলেছেন তারা তো অবশ্যই জানেন এই কোম্পানি কত ভালো ভালো গেম ডেভেলপ করে।

গেমটি Release করা হয় আগষ্ট মাসের ২০২১ সালে এবং সেই সময় থেকেই গেমটি Anime Lovers দের কাছে অনেক সাড়া ফেলেছে।

যারা Anime Lovers রয়েছেন তারাও এই গেমটি অবশ্যই খেলে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দিয়ে দিচ্ছিঃ

অবশেষে বলবো গেমটি ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন। ভালো না লাগলে কোনো নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনারা চাইলে কোনো নতুন পোস্টের জন্যে সাজেশন দিতে পারেন।

আমি চেষ্টা করবো সে অনুযায়ী পোস্ট করার। যদি চান Anime Type Games নিয়ে আরো পোস্ট দেখতে তবেও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো পোস্ট করতে।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post Anime Lover রা Konosuba Anime এর Official Game টি খেলুন! appeared first on Trickbd.com.


Road Redemption – Road Rash এবার Mobile এ খেলা যাচ্ছে

Road Rash game টা আমরা অনেকেই PC তে খেলেছি, যেটার পরে new version 2017 সালে Road Redemption নামে release হয়েছিল।

 

সব চেয়ে মজার ব্যাপার হলো যে, সেই game টি এখন Android device এর জন্যেও আজ available করা হয়েছে।

Google Playstore এ search করে বা এই link এ গিয়ে download করে নিতে পারেনঃ  https://ift.tt/onelPVW

Game Size: 0.97 GB

তবে Game টি পুরোপুরি Free নয়…, কিছু mode unlock করার জন্যে আপনাকে 8 dollar এর মতো খরচ করতে হবে।

 

Gameplay Trailer দেখে নিনঃ

 

এরকম নতুন নতুন Game এর News জানতে আমাদের follow করুনঃ https://linktr.ee/gamesavvy

The post Road Redemption – Road Rash এবার Mobile এ খেলা যাচ্ছে appeared first on Trickbd.com.


ইউটিউব ভিডিও থেকে সরাসরি GIF তৈরী করুন (১৫ সেকেন্ডের) নতুন পদ্ধতি

ইউটিউব ভিডিও থেকে সরাসরি GIF তৈরী করুন (১৫ সেকেন্ডের) নতুন পদ্ধতি

যদি মনে করেন যে আমি “https://gifyoutube.com/watch?v=cP7-Xh9JGiY&feature=youtu.be” এই পদ্ধতি সম্পর্কে বলবো, তাহলে ভুল ভাবছেন।
এই ট্রিকটা অনেক পুরোনো এবং এইটা নিয়ে ইতোমধ্যে ২টা পোস্ট আছে।
১ টা পোস্ট করেছিলেন ৭ বছর আগে ফরহাদ ভাই, আর কিছুকাল আগে ১টা পোস্টের অংশে শাকিব ভাই পোস্ট করেছিলেন।
কিন্তু এই ট্রিক টা আর কাজ করে না, সেটা হয়তো যারা ট্রাই করেছেন, তারা জানেন। আর যখন এটা কাজ করতো তখনও একটা সমস্যা ছিল যে লাইট-ওয়েট ব্রাউজারে কাজ করতো না।

নিচে আমি প্রমাণ দেখালাম।

যাইহোক,

আজ আমরা যে ওয়েবসাইটে গিয়ে ভিডিওর gif বানাবো সেটার নাম https://gifrun.com।

এটা সব ব্রাউজারেই কাজ করবে, লাইট-ওয়েট ব্রাউজারেও কাজ করবে। তবে যেসব ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না সেগুলো তে কাজ করবে না। যেমন- Opera Mini Classic (v1-8), UC Mini Classic (v1-3)

প্রথমে,
https://gifrun.com এ প্রবেশ করুন। নিচের মতো ইন্টারফেস পাবেন, সেখানে আপনার পছন্দের ভিডিওর ইউটিউব লিংক দিয়ে সাবমিট করুন।

এর পরের পেজটা এমন হবে। এখান কার প্রথম অপশন দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতো সেকেন্ডের GIF বানাতে চান। আর দ্বিতীয় অপশন থেকে সিলেক্ট করতে হবে যে আপনি ভিডিওটির কোন জায়গা থেকে GIF এর শুরু করতে চান।

যেমন আমি ৫ সেকেন্ডের একটি GIF বানাতে চাই এবং আমি চাই যে ভিডিওটির ২৫ তম সেকেন্ড হতে GIF শুরু হোক, তাই আমি সেভাবে ডাটা এন্ট্রি করলাম।

এরপর আরো অপশন পাবেন। যেমন Loop ও Bounce এবং Frame Per Second বাড়ানো কমানো এবং লেখা যুক্ত করা, এমনকি কিছু নির্দিষ্ট ফিল্টারও রয়েছে। আপ্নারা নিজেদের মতো ট্রাই করে নিবেন।
সব বাছাই করা হলে Create এ ক্লিক করুন এবং তা লোড নিবে।

লোড নেয়া শেষে এবার নিচে স্ক্রোল করলেই ভিডিওর নিচে GIF টা দেখতে পাবেন। সেটা তে ক্লিক করে ডাউনলোড করুন।

ব্যাস এ পর্যন্তই।

আমার বানানো ভিডিওটার GIF টা নিচে দিলাম।

The post ইউটিউব ভিডিও থেকে সরাসরি GIF তৈরী করুন (১৫ সেকেন্ডের) নতুন পদ্ধতি appeared first on Trickbd.com.


বাড়িতে নিজেই নিজের 3 pin পাওয়ার সকেট সংযোগ করুন খুব সহজভাবে

বাড়িতে নিজেই নিজের 3 pin পাওয়ার সকেট সংযোগ করুন খুব সহজভাবে

হ্যালো ফ্রেন্ডস

Trickbd তে আপনাকে স্বাগতম । সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেকদিন পর খুব কমন একটি বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যেটি আমি-আপনারা সবাই বাসা বাড়িতে পাওয়ার সংযোগ হিসাবে ব্যবহার করে থাকি।

এটিকে পাওয়ার সকেট বা পাওয়ার সুইচ বলে থাকি অনেকেই , যেটা সবার পরিচিত । এই পাওয়ার সকেট কিভাবে সংযোগ স্থাপন করতে পারবেন সেটা সহজভাবে তুলে ধরবো আপনাদের মাঝে ।

এর জন্য আপনাকে অবশ্যই ইলেকট্রিক সম্পর্কে সাধারণ বিষয়গুলো জেনে রাখা জুরুলি। সে জন্য এই পোষ্টটি পড়ে নিন ।

কিভাবে শুরু করতে পারবেন ইলেকট্রনিক্স

প্রথমে আপনাকে কিছু টুলস এর প্রয়োজন হবে

  • টেস্টটার
  • স্কু ড্রাইভার
  • টেপ
  • কাটিং প্লাস
  • এখন নিচে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন।

    উপরের ছবিটি হল থ্রি পিন পাওয়ার সকেট এটি বিভিন্ন রকম ও হতে পারে।

  • L = লাইন পয়েন্ট (লাল তার)
  • N = নিউট্রাল পয়েন্ট (কালো তার)
  • L1 = লাইন (সুইচ পয়েন্ট)
  • Com = কমন (সুইচ পয়েন্ট)
  • G = গ্রাউন্ড পয়েন্ট বা আর্থিং (সবুজ তার)
  • Com (কমন) ও L (লাইন) দুটিকে শর্ট করার জন্য একটি ছোট তারের নিবেন আর দুটিকে শর্ট করে দিবেন ।

    এবার মেইন লাইন দুটিকে সংযোগ করতে হবে যেটি সরাসরি মেইন সুইচ থেকে আসবে । এটি সংযোগ করার জন্য অবশ্যই মেইন সুইচ অফ করে দিতে হবে । কারেন্ট কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না সেজন্য অবশ্যই সেটি খেয়াল রাখবেন।

    এবার মেইন সুইচ থেকে যে দুইটি তার আসবে একটি নেগেটিভ তার (কালো তার) আরেকটি পজেটিভ তার (লাল তার) ওই দুইটি ভালোভাবে সংযোগ করতে হবে ।

    নিচের ছবিটি লক্ষ্য করুন

    লাল তার L1(সুইচ পয়েন্ট) এর সাথে সংযোগ করতে হবে এবং কালো তার N (নিউট্রাল পয়েন্ট) এ সংযোগ করতে হবে।

    সবুজ তারটি হলো আর্থিং পয়েন্টে সংযোগ করতে হবে । এই সংযোগটি মিটারের সাথে যে আর্থিং পুতানো হয় ওর সাথে সংযোগ করা থাকে কিন্তু সবাই এটি ব্যবহার করে না । এটি ব্যবহার না করলেও চলবে । আর্থিং এর প্রয়োজনীয়তা নিয়ে অন্য আরেকটি পোষ্টে তুলে ধরব আপনারা যদি বলেন।

    সবকিছু ভালোভাবে সংযোগ করার পর আবার ভালোভাবে সবকিছু চেক করে দেখবেন যাতে সবকিছু ঠিঠাকমতো থাকে।

    আজকে এখানেই শেষ করলাম যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন।

    আমি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক বিষয়গুলো নিয়ে ট্রিকবিডিতে শেয়ার করব । আপনাদের ইলেকট্রনিক্স বিষয়ের কোন টপিক নিয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা নিয়ে পোস্ট করার চেষ্টা করব।

    ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

    The post বাড়িতে নিজেই নিজের 3 pin পাওয়ার সকেট সংযোগ করুন খুব সহজভাবে appeared first on Trickbd.com.


    J2me বা Java ME প্রোগ্রামিং শিখুন। এবং তৈরী করে ফেলুন Java ME Application আপনার হাতে থাকা জাভা ফোন টি দিয়ে (part: 17)

    J2me বা Java ME প্রোগ্রামিং শিখুন। এবং তৈরী করে ফেলুন Java ME Application আপনার হাতে থাকা জাভা ফোন টি দিয়ে (part: 17)

    J2me Vibrate

    Hello Guys. J2me টিউটোরিয়েল এর আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। বন্ধুরা, আজকের এই পোস্ট টি J2me Vibrate নিয়ে। অর্থাৎ, J2me এপ এ কিভাবে ভাইব্রেট তৈরি করবেন সেটাই আজকের এই আর্টিকেল এ আমি আপনাদের সাথে শেয়ার করবো। Vibrate কি সেটা আমরা সবাই জানি। আমরা সবাই ভাইব্রেট এর সাথে পরিচিত। তো অ্যাতো কথা না বলে মুল টপিক আলোচনাই চলে যাই। আমরা একটা উদাহারন এর মাধ্যমে শিখব কিভাবে J2me তে ভাইব্রেট তৈরি করতে হয়।

    তো, পূর্বের ন্যায় এবার আগে গ্লোবাল ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নেই।

    Display disp;
    Form f;
    Command exit, ok;
    TextField time;
    

    এখন আমরা এই ভেরিয়েবল গুলো ইনিটিয়ালাইজ করবো startApp(). আপনারা ইচ্ছা করলে কনশট্রাক্টর তৈরি করে সেখানেও ইনিটিয়ালাইজ করতে পারেন।

    তো , প্রথমে disp ক্লাশ তৈরি করবো।

    disp = Display.getDisplay(this);
    

    এরপর, Form f তৈরি করবো।

    f = new Form("Vibrate Example");
    

    এখন আমরা দুটো কমান্ড তৈরি করবো এবং সেগুলো Form এ যুক্ত করবো।

    exit = new Command("Exit", Command.EXIT,0);
    ok = new Command("Vibrate", Command.OK,0);
    f.addCommand(exit);
    f.addCommand(ok);
    f.setCommandListener(this);
    

    এখন আমরা TextField ইনিটিয়ালাইজ করবো।

    time = new TextField("Enter Milliseconds","800", 8, TextField.NUMERIC);
    

    এখন আমরা এই TextField টা Form যুক্ত করবো।

    f.append(time);
    

    এই TextField এ আপনি যতো Millisecond দিবেন ভাইব্রেট ততো সময় স্থায়ি হবে।

    1000 Millisecond = 1 সেকেন্ড

    এখন আমরা এই Form টা Display তে show করাব।

    disp.setCurrent(f);
    

    এখন আমরা একেবারে commandAction() এ চলে যাবো। দুটো কমান্ড কে এখানে হ্যান্ডেল করবো। প্রথমে commandAction কোড ব্লক তৈরি করি।

    public void commandAction(Command c, Displayable d) {
    
    }
    

    এখানে c দারা কমান্ড নির্দেশ করা হয়েছে। এখন এটার ভিতরে কমান্ড হ্যান্ডেল করবো।

    if (c == exit) {
    notifyDestroyed();
    }
    

    exit কমান্ড এ ক্লিক করলে notifyDestroyed() এই method এর মাধ্যমে এপ বের করে দিবে। এরপর, ok কমান্ড এর কাজ করবো।

    else if (c == ok) {
    String str = time.getString();
    disp.vibrate(Integer.parseInt(str));
    }
    

    যখন ok কমান্ড এ ক্লিক করা হবে তখন ঐ কোড ব্লক এ থাকা কোড গুলো ইক্সকিউট হবে। প্রথমে, একটা String str তৈরি করা হয়েছে। String টা TextField Time থেকে value হিসেবে ডাকা হয়েছে . getString() method এর মাধ্যমে। এরপর disp.vibrate() method ব্যবহার করা হয়েছে ভাইব্রেট তৈরি করতে। disp.vibrate(millisecond) এখানে millisecond এ সময় দিতে হবে। জোত সময় দেওয়া হবে ভাইব্রেট ততখন স্থায়ি হবে। String str থেকে parseInt() এই method এর মাধ্যমে String কে Integer এ convert করে millisecond দেওয়া হয়েছে।

    disp.vibrate(Integer.parseInt(str));
    

    এই ছিলো এখন কার মতো আলোচনা। নিচ থেকে পুরো Source কোড টি ডাউনলোড করে নেন

    Download VibrateExample Source Code

    View Full Source Code

    import javax.microedition.midlet.*;
    import javax.microedition.lcdui.*;
    
    public class VibrateExample extends MIDlet implements CommandListener {
     Display disp;
     Form f;
     Command exit, ok;
     TextField time;
    
     public void startApp() {
     disp = Display.getDisplay(this);
     f = new Form("Make Vibrate");
     time = new TextField("Enter Millisecond","800", 99, TextField.NUMERIC);
     exit = new Command("Exit", Command.EXIT,0);
     ok = new Command("Vibrate", Command.OK,0);
     f.addCommand(exit);
     f.addCommand(ok);
     f.setCommandListener(this);
     f.append(time);
     disp.setCurrent(f);
     }
    
     public void pauseApp() {
     }
    
     public void destroyApp(boolean unconditional) {
     }
    
     public void commandAction(Command c, Displayable d) {
     if (c == exit) {
     notifyDestroyed();
     } else if (c == ok) {
     String str = time.getString();
     disp.vibrate(Integer.parseInt(str));
     }
     }
    }
    

    Thanks For Read This Post

    The post J2me বা Java ME প্রোগ্রামিং শিখুন। এবং তৈরী করে ফেলুন Java ME Application আপনার হাতে থাকা জাভা ফোন টি দিয়ে (part: 17) appeared first on Trickbd.com.


    Javascript এর মাধ্যমে নিজেই তৈরি করুন BMI ক্যালকুলেটর

    Javascript এর মাধ্যমে নিজেই তৈরি করুন BMI ক্যালকুলেটর

    আসসালামুআলাইকুম

    আসা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো না থাকলে তো ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই। যেখানে আমরা নিত্য নতুন টিপস এবং Trick পেয়ে থাকি।

    তো, আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতি মধ্যে জেনে গেছেন উপরিউক্ত টাইটেল দেখেই। হ্যাঁ , আজকে আমি আপনাদের জন্য BMI ক্যালকুলেটর এর প্রজেক্ট নিয়ে হাজির হলাম। BMI বা Body Mass Index প্রজেক্ট টি বিগিনার লেভেল প্রোগ্রামার দের কাজে দিবে। ছো্ট একটি প্রজেক্ট। তো যাই হোক এত কথা না বলে সরাসরি আজকের টপিকে চলে যাই।

    BMI ক্যালকুলেটর

    BMI (Body Mass Index) দিয়ে আপনার শরীরের ফিটনেস সম্পর্কে জানতে পারবেন। এই BMI প্রজেক্ট টি HTML এবং Javascript এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। To প্রথমে আমরা HTML এর মাধ্যমে BMI ক্যালকুলেটর এর গঠন প্রণালি তৈরি করবো।

    <h2> BMI Calculator </h2>
    
    

    এখন আমরা ইনপুট বক্কস তৈরি করবো।

    Weight অর্থাৎ ওজন ইনপুট নেওয়ার জন্য।

    <input type="text" id="kg" value="50">
    

    এখন , Heght অর্থাৎ উচ্চতা ইনপুট বক্কস তৈরি করবো। Height টি মিটার এ দিতে হবে।

    <input type="text" id="height"
    value="1.8">
    

    এখন আমরা একটা বাটন তৈরি করবো।

    <button onclick="func()"> Show BMI </button>
    

    func() function দারা বাটন টি তৈরি করা হয়েছে। এই বাটন এ ক্লিক করলে Javascript এর কোড ইক্সকিউট হয়ে রেজাল্ট দিবে। রেজাল্ট আউটপুট দেখার জন্যে আমরা এখন একটা p tag তৈরি করবো।

    <p id="result"> </p>
    

    এই পর্যন্তই ছিলো HTML এর কাজ এখন আমরা Javascript এর কাজ করবো।

    প্রথমে Javascript এর Function টা তৈরি করে নেই।

    function func() {
    
    
    }
    

    ঐ বাটন এ ক্লিক করলে এই Function এ থাকা কোড গুলো excute হবে। এখন আমরা এই Function এর ভিতরে কোড লিখব।

    প্রথমে kg id এর ইনপুট value গুলো নিব ভেরিয়েবল kg তৈরি করে

    var kg = document.getElementById("kg").value;
    

    kg এর value গুলো নেওয়া হয়েছে। এখন, আমরা Height অর্থাৎ উচ্চতা এর value গুলো নিব।

    var metre = document.getElementById("height").value;
    

    এখন আমরা kg এর সাথে metre2 দারা ভাগ করবো তাহলে আমরা BMI বের করতে পারবো।

    var result = kg / (metre * metre);
    

    BMI result বের হবে result ভেরিয়েবল এ।

    এখন এই result টা আমরা result id তে Output হিসেবে পাঠাবো। অর্থাৎ বাটন এ ক্লিক করলেই result result id তে show করবে।

    document.getElementById("result").innerHTML = "BMI :-" + result;
    

    ব্যাস্, এই পর্যন্তই। এখন নিচ থেকে পুরো Source কোড টি ডাউনলোড করে নেন

    Download BMI Source Code

    View Full Source Code

    <!DOCTYPE html>
    <html>
    <body>
    <h2> BMI Calculator </h2>
    <p> BMI (Body Mass Index) </p>
    
    <div>
    <p> Enter Your Weight (KG) </p>
    <input type="number" id="kg" value="50">
    <p> Enter Your Height (Metre) </p>
    <input type="number" id="height" value="1.8">
    </div>
    <button onclick="func()"> Show BMI </button>
    <p id="result"> </p>
    
    <script>
    function func() {
    var kg = document.getElementById("kg").value;
    var metre = document.getElementById("height").value;
    var result = kg / (metre * metre);
    
    document.getElementById("result").innerHTML = "BMI :- " + result;
    }
    </script>
    
    </body>
    </html>
    

    Thanks For Read This Post

    The post Javascript এর মাধ্যমে নিজেই তৈরি করুন BMI ক্যালকুলেটর appeared first on Trickbd.com.


    Wednesday, September 28, 2022

    অটোমেটিক আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে নিয়ে আসবেন দেখেনিন

    অটোমেটিক আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে নিয়ে আসবেন দেখেনিন

    আসসালামু আলাইকুম,
    সকলে কেমন আছেন…??
    আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে আগের অবস্থায় নিয়ে আসবেন। আপনারা হয়তো জানেন ইদানিং নতুন আপডেটের পর প্রায় সকল পেজ অটোমেটিক প্রোফাইল টাইপ হয়ে যাচ্ছে। এরকম প্রোফাইল টাইপ পেজ অনেকের কাছে ভালো লাগছে আবার অনেকের কাছে আগের ক্লাসিক পেজই ভালো ছিলো। তো যারা চাচ্ছেন আপনার আগের অবস্থায় ক্লাসিকভাবে আপনারা আপনার পেজটিকে রাখবেন তারা চাইলে খুব সহজে আপনারা আপনাদের আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজটিকে আগের ক্লাসিক পেজে নিয়ে আসতে পারবেন।
    আর এর জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে। তারপর Facebook.Com Login এ গিয়ে আপনার পেজটি যে আইডিতে রয়েছে সেই আইডিটা লগইন করেনিন।

    এবার ওপরে এ অফশনে ক্লিক করুন

    এখান থেকে Desktop সাইটটি চালু করুন

    তারপর আবারো সার্চবারে সার্চ দিন web.facebook.com লিখে

    এরকম একটা অফশন আসলে আইডির কোনায় ক্লিক করে আপনার পেজ সিলেক্ট করে পেজে প্রবেশ করুন

    এখানে পেজের ৩ টা ডট এ ক্লিক করলে অনেকগুলো অফশনের মধ্যে Switch To Classic Page এখানে ক্লিক করুন।

    Continue ক্লিক করুন

    আবারো পুনরায় Continue ক্লিক করুন

    Classic পেজে যেতে Switch Back করুন

    ব্যাস দেখুন আপনার পেজটি ক্লাসিক আগের পেজের মতো হয়ে গেছে।

    আরেকটি কথা আপনারা চাইলে আবারো একইভাবে ওই অফশনে গিয়ে পুনরায় প্রোফাইল টাইপ পেজে নিয়ে যেতে পারবেন। আশাকরি বুঝতে পেরেছেন না।
    “প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

    ★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
    Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

    বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
    ★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
    সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

    The post অটোমেটিক আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে নিয়ে আসবেন দেখেনিন appeared first on Trickbd.com.