Saturday, November 23, 2019

how to change voice male to female during call

how to change voice male to female during call

আজকে একটি অসাধারন Android অ্যাপ নিয়ে হাজির হয়েছি। মূলত অ্যাপটির সবথেকে ভালো ফিচার হলো এটাই যে আপনি ছেলে হলেও মেয়ে কন্ঠে কথা বলতে পারবেন আপনার বন্ধুর সাথে মজা করতে পারবেন ১০০% কর্য়কর। যদি কেউ খারাপ কাজে ব্যবহার করেন আমি অথবা ট্রিকবিডি কোন ভাবেই দায়ী নয় মূলত অ্যাপটি হয়তো অনেকে ব্যাবহার করেছেন বা জানেন বাট ট্রিকবিডি তে এটা নিয়ে কোনো পোষ্ট নাই। যার জন্য পোষ্টটি শেয়ার করলাম। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক,,,,,

> প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিন
Dawonload app
> ইন্সটল করা শেষ হলে অ্যাপ টি অপেন করলে এই রকম একটি ইন্টারফেস আসবে নিচের স্কিনশট দেখুন

>caller id তে আপনার নাম্বার দেন ভয় এর কিছু নাই যাকে কল দিবেন তার মোবাইলে আপনার নাম্বার দেখাবে না fake একটি নাম্বার দেখাবে

>to তে যাকে কল দিবেন তার নাম দিন নিচের স্কিনশট এর মতো

> তারপর সেটিং এ ক্লিক দিন

> তারপর change voice এ ক্লিক দিন

> আপনি যদি মেয়ে ভাষায় কথা বলতে চান তাহলে female ক্লিক দিন আর ছেলে ভাষায় কথা বলতে চাইলে mele ক্লিক দিন নিচের স্কিনশট এর মতো



>আপনার কাজ শেষ এখন কল দিতে green clour এর কল আইকন এ ক্লিক দিন

বিদ্র: আমি যে সব postকরি১০০%রিয়েল post করি।আমার সাথে সব সময় জুড়ে থাকতে আমার BDTech3D চ্যানেল সাবস্কাইব করুন আজ এই পর্যন্ত আবার হাজির হবো নতুন কোন ট্রপিক নিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব করে পাশে থাকবেন নতুন নতুন technology ভিডিও সবার আগে পেতে সাবস্কাইব করুনclick here
আর ভাল করে বুঝতে ভিডিও টি দেখুন
click here
সকলের সুস্থ কামনা করি খুদা হাফেজ

The post how to change voice male to female during call appeared first on Trickbd.com.


কিভাবে ইউটিউব suspended account ফিরে আনবেন ১০০% কার্যকর,,,

কিভাবে ইউটিউব suspended account ফিরে আনবেন ১০০% কার্যকর,,,

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আসেন আশা করি সবাই অনেক অনেক ভাল আসেন আজকে যে ট্রপিক টি শেয়ার করবো সেটি হচ্ছে কিভাবে ইউটিউব suspended account ফিরে আনবেন ১০০% কার্যকর,,,

আপনারা যারা ছোট খাট ইউটিউব নিয়ে কাজ করেন আপনাদের কিছু ভুলের কারনে আপনাদের সখের ইউটিউবটি suspended হয়ে যায়। কিন্তু আপনা জানেন না ঐ ইউটিউব চ্যানেলটি পুনরায় কিভাবে ফিরত আনবেন

> যদি চ্যানেলটি suspended হয় তাহলে youtube একটি notification দিবে আপনার মেইল এ নিছে স্কিনশট এর মতো

>একদম নিচে লক্ষ করুন এই লেখাটি আছে If you would like to appeal the suspension please submit  this from তারপর আপনার কাজ হচ্ছে this from ওখানে ক্লিক করা

>this from এখানে ক্লিক করার পর এই রকম একটি পেজে নিয়ে আসবে

> আমি যে ভাবে from টি পূরন করছি সেই ভাবেই পূরুন করুন
>তারপর submit এ ক্লিক করুন

বন্ধুরা আমি summit এ ক্লিক করলাম না তার কারন আমি এই ভাবে আমার চ্যানেল ফিরত নিয়ে ছিলাম নিছে আমার চ্যানেল ফেরত পাওয়ার প্রুফ দিয়ে দিলাম

আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ট্রপিক নিয়ে সকলের সুস্থ কমনা করি খোদা হাফেজ

The post কিভাবে ইউটিউব suspended account ফিরে আনবেন ১০০% কার্যকর,,, appeared first on Trickbd.com.


আপনার ফোনে কেউ কল করলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার ফোনে আসা কল কেউ ধরতে পারবে না

আপনার ফোনে কেউ কল করলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার ফোনে আসা কল কেউ ধরতে পারবে না

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডি এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কারণ, এই প্লাটফর্ম থেকে আপনারা প্রতিনিয়ত অনেক কিছু জানতে ও শিখতে পারেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আপনার ফোনে কেউ কল করলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার ফোনে আসা কল কেউ ধরতে পারবে না তো বন্ধুরা চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক,,,,

আমারা নানা ব্যস্ততার মাঝে ভুলে আমাদের ফোন ঘরে রেখে যাই এতে আমাদের ফোনে কোন কল আসলে যে কেউ ধরতে পারে ।আমাদের ব্যক্তিগত জীবনে সকলের কিছু সিক্রেট নাম্বার থাকে যেমন প্রেমিকার নাম্বার যা আমাদের বাবা মা এবং বোন ভাইদের থেকে গোপন রাখতে চাই কিন্তু আমরা পারি না। এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটি অ্যাপ

প্রথমে অ্যাপটি ডাউনলোড দিয়ে নিন নিচে আপনাদের জন্য অ্যাপ ডাউনলোড লিং দেওয়া হলো

Download app

তারপর অ্যাপটি একটিভ করতে অফ থাকবে অন করে দেন

তারপর অ্যাপ এ ডিফল্ট ভাবে পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনি সেটি কেটে দিয়ে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন

তারপর সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ফটো তে ক্লিক দেন তারপর আপনার ইচ্ছা অনুযায়ী ফটো সিলেক্ট করবেন

তারপর আপডেট মাই পাসওয়ার্ড ক্লিক দিবেন

এখন আপনার কাজ শেষ কল আসলে আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপডেট মাই পাসওয়ার্ড ক্লিক দিছেন সেই পাসওয়ার্ড
দিয়ে সাবমিট এ ক্লিক দিবেন আশা করি কাজটি পারবেন

যদি টিউটোরিয়াল টি ভাল লাগে তাহলে BDTech3D চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিচে চ্যানেল এর লিং দিয়ে দিচ্ছি
click here

The post আপনার ফোনে কেউ কল করলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার ফোনে আসা কল কেউ ধরতে পারবে না appeared first on Trickbd.com.


Friday, November 22, 2019

অটো লাইক ব্যবহারের কারণে আপনার আইডি থেকে আজে-বাজে পোষ্টে লাইক পড়ছে? তাহলে এই পোষ্ট আপনার জন্য।

অটো লাইক ব্যবহারের কারণে আপনার আইডি থেকে আজে-বাজে পোষ্টে লাইক পড়ছে? তাহলে এই পোষ্ট আপনার জন্য।

আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি অটো লাইক নেই। কিন্তু, এতে একটি সমস্যা হয় যে, অটো লাইক সফটওয়্যার/ওয়েবসাইট আমাদের আইডির এক্সেস নিয়ে নেয় এবং অন্যান্য পোষ্টে আমাদের আইডির মাধ্যমে লাইক দেয়। আসলে অটো লাইক এভাবেই কাজ করে।
মাঝে মাঝে দেখা যায় বাজে একটা পোষ্টে আমাদের আইডি থেকে লাইক পড়েছে। যেহেতু, পোষ্ট টা পাবলিক থাকে সেহেতু, আপনার সকল বন্ধুর কাছে আপনার লাইক দেওয়া পোষ্ট টি চলে যায়। এটা রীতিমত অসুবিধা জনক।

এই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার দুইটা সহজ উপায় আছে। চলুন দেখে নেই।

১) অটো লাইক যে এপ্স টির মাধ্যমে আপনার আইডির এক্সেস নিয়েছে সেই এপ রিমোভ করা:


অটো লাইক পেতে হলে প্রথমে একটি এপ কে আপনার আইডির আংশিক এক্সেস দিতে হয়। যার মাধ্যমে তার আপনার আইডি থেকে অন্যের আইডিতে লাইক পাঠায়। আমরা লাইক নেওয়ার পর ঐ এপ টা রিমুভ করে দেবো।

এই কাজ করার জন্য প্রথমে আপনি ফেসবুকের Settings and privacy তে যান।
তারপর Apps এ যান।

এখন Screen Shot অনুযায়ী কাজ করুন।

তারপর কয়েকটি এপ পাবেন। যে এপ থেকে FB তে লগিন করে লাইক নিয়েছেন সেই এপে ক্লিক করুন। সাধারণত iMovie, HTC sense এর মাধ্যমে লাইক নেওয়া হয়।

এখন যে পেজ আসবে সেই পেজের নিচে দেখুন Remove app অপশন পাবেন। Remove app এ ক্লিক করুন।

এখন পরবর্তী পেজে Remove ক্লিক করুন।

কেল্লা ফতে!! এখন ঐ এপটি আপনার আইডি দিয়ে লাইক পাঠাতে পারবে না।
যাদের কোনো এপ শো করে না অথচ অটো লাইক নেন তারা ২ নং পদ্ধতি অনুসরণ করুন।

২) পাসওয়ার্ড চেঞ্জ করা এবং আইডি লগিন থাকা সকল ডিভাইস থেকে লগ আউট করাঃ


এই পদ্ধতি ১০০% কাজ করবে।
কোনো অটো লাইক সফটওয়্যার দিয়ে লাইক নেওয়ার সময় এপ দিয়ে লগিন দেওয়া সত্ত্বেও ফেসবুকের Apps অপশনে পাওয়া যায় না। যেমনঃ 4Liker দিয়ে লাইক নিলে Windows for mobile দিয়ে লগিন করতে হয় কিন্তু ফেসবুকের Apps অপশনে গেলে Windows for mobile পাওয়া যায় না। এখানে আমরা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করব এবং আইডি লগিন থাকা সকল ডিভাইস থেকে লগ আউট করব। এতে ঐ এপ বা ওয়েবসাইট আপনার আইডির এক্সেস হারিয়ে ফেলবে এবং আর অন্যের পোষ্টে লাইক পাঠাতে পারবে না!!

প্রথমে ফেসবুকের Settings and privacy তে ক্লিক করুন।
তারপর General এ ক্লিক করুন।

এখন password এর পাশের Edit বাটনে ক্লিক করুন।

এবার প্রথম বক্সে আপনার বর্তমান পাসওয়ার্ড এবং ২য় ও ৩য় বক্সে নতুন পাসওয়ার্ড দিন।

এখন Logout of other devices সিলেক্ট করুন এবং Continue এ ক্লিক করুন।

কাজ শেষ। আপনার Activity log চেক করে দেখুন নতুন কোনো লাইক যাচ্ছে না।
প্রতিবার লাইক নেওয়ার পর এই পদ্ধতি অনুসরণ করবেন যাতে আপনি সমস্যার সম্মুখীন না হন।

আজ এখানেই শেষ করব।

The post অটো লাইক ব্যবহারের কারণে আপনার আইডি থেকে আজে-বাজে পোষ্টে লাইক পড়ছে? তাহলে এই পোষ্ট আপনার জন্য। appeared first on Trickbd.com.


ডিলেট হওয়া টার্গেট ম্যাসেজ কিভাবে ফেরত আনবেন দেখেনিন

ডিলেট হওয়া টার্গেট ম্যাসেজ কিভাবে ফেরত আনবেন দেখেনিন

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা।
আশাকরি ভালো আছেন।
তো আজকের বিষয়টি হলো আপনাদের প্রয়োজনীয় ম্যাসেজ গুলো ভুল ক্রমে ডিলেট হলে পুনরায় কেমন করে ফিরত আনবেন তো আর বক বক না করে চলুন শুরু করা যাক….

প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিন
এখানে ক্লিক করুন

তারপর অ্যাপটি open করে Get Started ক্লিক দেন

তারপর সব পারমিশন Allow করে দেন

তারপর SET UP A BACKUP ক্লিক দেন নিচের স্ক্রিনশুট এর মতো

তারপর ম্যাসেজ backup করতে চাইলে ম্যাসেজ এর ওখানে পারমিশন দেন নিচের স্ক্রিনশুট এর মতো

তারপর next এ ক্লিক দেন

তারপর আপনার backup ম্যাসেজ টি কোথায় সংরক্ষিত হবে সেটির পারমিশন দেন আমি your phone দিলাম

তারপর Next এ ক্লিক দেন

তারপর next করার পর নিচের স্ক্রিনশুট এর মতো আসবে শুধু yes করে দেন

তারপর weekly ক্লিক দেন নিচের স্ক্রিনশুট এর মতো

তারপর backup naw ক্লিক দেন

আপনার কাজ শেষ মানে আপনার ম্যাসেজটি backup করা হয়েছে
এখন backup ম্যাসেজ টি দেখতে view Details এ ক্লিক দেন নিচের স্ক্রিনশুট এর মতো

তারপর ম্যাসেজ টি দেখতে নিচের স্ক্রিনশুট এর মতো ওখানে ক্লিক দেন

তারপর স্কিনশট গুলো দেখুন

কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন।
সকলে ভালো থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি।

The post ডিলেট হওয়া টার্গেট ম্যাসেজ কিভাবে ফেরত আনবেন দেখেনিন appeared first on Trickbd.com.


অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং: ধারাবাহিক এবং বিস্তারিত পোস্ট।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং: ধারাবাহিক এবং বিস্তারিত পোস্ট।

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পেতে একটু বেগ পেতে হবে। আর অনলাইনের সাথে জড়িত এমন মানুষ খুব কম যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শোনেনি। তাহলে চলুন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু জেনে নেই, তারপর যাচ্ছি অ্যামাজন অ্যাফিলিয়েট এর দিকে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

অনলাইনে অর্ডারকৃত পণ্য আমাদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেয় ইকমার্স প্রতিষ্ঠান। ই-কমার্স সাইটগুলো তাদের পণ্যের প্রচারের উদ্দেশ্যে অ্যাফিলিয়েট সুবিধা দিয়ে থাকে। আর কিছু কিছু মানুষ এই সুবিধাকে কাজে লাগিয়ে নিজেরা মার্কেটিং করে আয় করে। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ঐ মার্কেটারদের বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটার আপনি অনলাইনে কোনো পণ্য বিক্রি করতে চাইলে সে প্রতিষ্ঠান আপনাকে তাদের পণ্যের একটা নির্দিষ্ট লিংক দিবে। ঐ লিংকের মাধ্যমে কোন গ্রাহক যদি তাদের পণ্য ক্রয় করে, তাহলে ওই প্রতিষ্ঠান আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দেবে। এই কমিশনের মাধ্যমে অর্থ আয় করার মাধ্যকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রচলিত অনেকগুলো মার্কেটপ্লেস থাকলেও অ্যামাজান অ্যাফিলিয়েট মার্কেটিংকেই পছন্দের তালিকায় প্রথম স্থানে রাখা হয়। কারণ, বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট হচ্ছে অ্যামাজন(Amazon.com)। আমেরিকায় প্রতি আট জনের মধ্যে একজন মানুষের অ্যামাজনে অ্যাকাউন্ট আছে। একজন মার্কেটার অ্যামাজনের পণ্যের বিক্রি বাড়াতে সহায্য করতে পারেন এবং তার মাধ্যমে যে বিক্রি হয় তা থেকে কমিশন হিসেবে আয় করতে পারেন।

যেভাবে শুরু করবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং:

বেশ কয়েকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ শুরু করতে পারেন। যেমন: সোশ্যাল সাইটে লিংক শেয়ারিংয়ের মাধ্যমে, ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরির মাধ্যমে ইত্যাদি। সবচেয়ে ভালো পদ্ধতি হলো ওয়েবসাইট তৈরি করে কাজ করা। তবে এ ওয়েবসাইটের ধরন সাধারণ সাইট থেকে একটু আলাদা হবে। যখন আপনি অ্যামাজনের কোন প্রডাক্ট প্রচার ও প্রসারের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনার নির্ধারিত প্রডাক্টের বর্ণনাসহ যখন সেটা বিক্রির উদ্দেশ্যে দিবেন, তখন আপনার ওয়েবসাইটটিকে বলা হবে অ্যামাজন নিশ সাইট। অ্যামাজনের নিশ সাইটে একটি ছোট বিনিয়োগের উপর বড় অংকের আয় করা সম্ভব। আপনি একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে রাখবেন এবং পরবর্তীতে সক্রিয়ভাবে কাজ না করা সত্ত্বেও আপনি আয় করতে থাকবেন। অ্যামাজন নিশ সাইট নিয়ে কাজ করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ সাইট থেকে আয় করতে নিশ সাইটের জন্য যা যা দরকারঃ
১। কি-ওয়ার্ড রিসার্চ
২। ডোমেইন ও হোস্টিং সেট আপ
৩। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা
৪। মানসম্মত কনটেন্ট তৈরি
৫। ভালো মানের ব্যাকলিংক তৈরি
৬। সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৭। দরকারি পেজ সেটআপ করা

ধাপ ১: আপনাকে লাভজনক নিশ নিতে হবে
নিশ সাইট থেকে আয়ের জন্য শুরুতে মার্কেট যাচাই করতে হবে। অর্থাৎ অ্যামাজন সাইটটি দেখতে হবে। সেখানে হাজারো ধরনের প্রডাক্ট রয়েছে। সেগুলো থেকে বেছে ঠিক করতে হবে কোন ধরনের প্রডাক্ট নিয়ে কাজে নামবেন। প্রডাক্ট সিলেক্ট করার সময় তার রিভিউ দেখে মার্কেটে পণ্যটির বর্তমান অবস্থা বা কেমন চাহিদা আছে সেটা যাচাই করতে হবে। অ্যামাজন নিশ সাইটের জন্য কি-ওয়ার্ড নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ কি-ওয়ার্ড ভুল মানে নিশ সাইট থেকে কোন কমিশন আসবে না। তাই কি-ওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে খুব সতর্ক হবেন।

কি-ওয়ার্ড সঠিকভাবে সিলেক্ট করে নিস সাইটটিকে অপটিমাইজ করলে নিস সাইটটি র‌্যাংঙ্কিংয়ে চলে আসবে। আপনার সাইটটি র‌্যাংঙ্কিংয়ে আসার পর আপনাকে প্রডাক্ট নিয়ে কাজে নামতে হবে। কাজের শুরুতেই আপনাকে অ্যামাজনের বেস্ট সেলিং প্রডাক্টগুলো দেখতে হবে। প্রডাক্টগুলো দেখার সময় আপনার মাথায় কিছু আইডিয়া আসবে। আপনি যে ক্যাটাগরির প্রডাক্ট নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরির কোন কোন প্রডাক্ট বেশি সেল হয়েছে তা দেখতে পারবেন। সেলিং এর উপর ভিত্তি করে আপনার প্রডাক্ট নির্বাচন করা সহজ হয়ে যাবে।

প্রডাক্ট নিবাচনের সময় যেসব বিষয় খেয়াল করতে হবে:
১। আপনার মেইন নিশ/কি-ওয়ার্ড এর সাথে মিল রেখে পণ্যের ক্যাটাগরি নির্বাচন করা।
২। নিশ এর জন্য পণ্য বাছাই করা।
৩। পণ্যের রিভিউ
৪। পণ্যের চাহিদা
৫। বিক্রির উপর আপনার কমিশন

কি-ওয়ার্ড গুলো যেভাবে নির্বাচন করতে পারেন:
–Product Name/Keyword + Review (Ex: Headphone review)
–Product Name/Keyword + Reviews (Ex: Headphone reviews)
–Best + Product Name/Keyword (Ex: Best headphones)
–Cheap + Product Name/Keyword (Ex: Cheap headphones)

যে ক্যাটাগরির প্রডাক্ট নিয়ে কাজ করবেন সেটার সাথে মিল রেখে কি-ওয়ার্ড নির্বাচন করুন। এজন্য একটু প্রতিযোগিতা করেই আপনাকে টপে আসতে হবে। অন্য কি-ওয়ার্ড দিয়েও আপনার নিশ সাইটটিকে টপে নিয়ে আসতে পারবেন কিন্ত প্রাপ্ত ট্রাফিক কোন কাজে আসবে না।

নিশ সাইটের ধারনা নেয়ার জন্য অ্যামাজনের হাজারো প্রডাক্ট রিভিউ পড়তে পারেন। এভাবে আপনি লাভজনক নিশ প্রডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যেন প্রডাক্টের বেশ কিছু রিভিউ থাকে আর দাম যেন বেশি হয়।

ধাপ ২: আপনার প্রতিযোগীদের সম্পর্কে জানতে হবে
কী-ওয়ার্ড সিলেক্ট করার পরে আপনাকে পুরো মার্কেট যাচাই করতে হবে ও আপনার প্রতিযোগী সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। যে কী-ওয়ার্ডটি নিচ্ছেন যদি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন সেটা বুসিনেসের প্রসার করবে। ধরুন, অনলাইনে আপনি একটি মোবাইল কিনবেন। আপনি মোবাইল লিখে সার্চ দিয়ে খুঁজবেন কোন মোবাইল কিনবেন। কিন্তু আরও ভাল করে বললে আপনি Xiaomi Redmi ব্র্যান্ড এর মোবাইলের রিভিউ দেখলেন, তখন আপনি সেটা কেনার চেষ্টা করবেন।

দেখা যায়, মানুষ রিভিউ পড়েই প্রডাক্ট কেনে। আর এভাবে আপনি যত মানুষের মাঝে প্রডাক্টের গ্রহণযোগ্যতা বাড়াবেন, ততোই সেলস বাড়াতে পারবেন, যত মানুষ প্রডাক্টগুলো পছন্দ করবে- আপনি নিশ সাইট থেকে তত কমিশন পাবেন।

কোন প্রডাক্ট কিনতে সাধারণত মানুষ যেভাবে সার্চ করে :
Best/Top Rate + Product Name
Cheap + Product Name
Quality + Product Name
Product Name + For Sale
Product Name + Review/Reviews
Product Name + Coupon
Where Can I Buy + Product Name
Buy + Product Name
Best + Product Name + Review
Best + Product Name + Online
Best + Product Name + Year
VS/ Or/ Compare to + Product Name
তাই Best + Product type কি-ওয়ার্ডটা নিশ সাইটের প্রধান কীওয়ার্ড হিসেবে নেয়া বেশি যুক্তিযুক্ত।

একটা নিশ সাইট এর জন্য সাধারণত –
১। সার্চ ভলিউম- 800 থেকে 3000 থাকতে হয়।
২। প্রডাক্টটির মূল্যও বেশি হতে হবে।
৪। কোন বিশেষ সময় বা সিজনকে ধরে কী ওয়ার্ড না নেয়া।
৫। এমন কোন প্রোডাক্ট নিতে হবে যা বছরের পর বছর ব্যবহার হয়।

ধাপ ৩: সঠিক ডোমেইন হোস্টিং যাচাই করা
কী-ওয়ার্ড সিলেক্ট হয়ে গেলে ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। ডোমেইন কেনার সময় লক্ষ্য রাখবেন : আপনার কীওয়ার্ড যেন এক না হয়। এটাকে এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলা হয়। এক্সাক্ট ম্যাচ ডোমেইন আগের মত আর শক্ত অবস্থানে নেই, এক্সাক্ট ম্যাচ ডোমেইন বা লঙ টেইল কীওয়ার্ড নিলে গুগল পেনাল্টি খাওয়ার সুযোগ থাকে। তাই আনুষঙ্গিক প্রোডাক্ট বা আংশিক ম্যাচ ডোমেইন নেয়া ভালো। অর্থাৎ আপনার কীওয়ার্ডের সাথে আংশিক মেলে এরকম কিছু।
আপনার কী ওয়ার্ড যদি হয় best juicer machine আর আপনার সাইটের নাম যদি হয় bestjuciermachine.com এটা খুব একটা ভালো ডোমেইন হবে না। তার চেয়ে বরং আপনি এভাবে নিতে পারেন: efficientjucinginfo.com খেয়াল রাখবেন সাইটের নামটা যেন খুব রিসোর্সফুল হয়। ডোমেইন এক্সটেনশন .com নেয়াই ভালো কেননা ভিসিটররা সহজে এটা মনে রাখতে পারে।

আপনি Godaddy, Namecheap, Bluehost,Gotmyhost থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। খেয়াল রাখবেন হোস্টিং যেন স্লো না হয়, লোডিং স্পিড ফাস্ট হওয়া খুব জরুরি।

ধাপ ৪: পুরো সাইট সেটআপ করা
সাইটের কন্টেন্ট, থিম, প্লাগিন সবকিছু ঠিক করতে হবে। অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য ওয়ার্ডপ্রেস একটা বড় প্লাটফর্ম। তার কারণ,
১। WordPress is Fast, Dynamic and Simple.
২। It’s flexible for Content Managements.
৩। No need of big investment for setup.
৪। Featured with theme, plugin and add-ons.

থিমের জন্য আপনি themeforest, mafiashare, envanto, AuthorityAzon, FocusBlog theme থেকে সুন্দর থিম নিতে পারেন।

পোষ্টটি কেমন লাগলো জানাবেন।ধন্যবাদ সবাইকে।

The post অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং: ধারাবাহিক এবং বিস্তারিত পোস্ট। appeared first on Trickbd.com.


Thursday, November 7, 2019

এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে

এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে

আসসালামু আলাইকুম।
সবাই আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখবেন কিভাবে মোবাইলকে অন্য মোবাইলের চেয়ে আলাদ করবেন।

মোবাইলের সব উল্টো করে দিন! ভড়কে দিন সবাইকে। আনকমন হয়ে যান।

এটি করতে হলে প্রথমে আপনাকে ডেভলাপার অপশন আনতে হবে। যাদের আগেই আছে তাদের নতুন করে আনার দরকার নেই।
ডেভলাপার অপশন আনতে চলে যান ফোনের সেটিংস এ। এর পর নিছ থেকে System ট্যাপ করে About Phone এ প্রবেশ করুন। এবার নিচ থেকে

Build Number এ ক্লিক করতে থাকুন!। দেখবেন আপনাকে Developer Option দেয়া হবে।

এবার Setting থেকে সিস্টেম এ প্রবেশ করে Developer option দেখতে পারেন।

এবার Developer Option চালু করুন। করে Force RTL Layout Direction অপশনটি চালু করে দিন। এতে আপনার স্ট্যাটস বার, নেভিগেসন বার সহ প্রায় সব অপশন উল্টে যাবে।

প্রথমে একটু বোরিং লাগবে পরে ঠিক হয়ে যাবে।

আর এই সেটিংস বন্ধ করতে সেটিংস থেকে সিস্টেম প্রবেশ করে নিচের Developer option থেকে Force RTL Layout Direction অপশন বন্ধ করে দিবেন। এতে সবকিছুর আগের অবস্থায় ফিরে আসবে।

পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।
Trickbd এর সাথেই থাকুন।

খোদা হাফেজ।

The post এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে appeared first on Trickbd.com.


এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে

এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে




আসসালামু আলাইকুম




আশাকরি সবাই ভালো আছেন।
আজ একটা অ্যাপ রিভিউ নিয়ে আসলাম।

এবার হাতের ইশারায় মোবাইল লক করে সবাইকে চমকে দিন!।

App Name : Wave Lock
Link : App Link

অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইল লাইট সেন্সর ব্যবহার করে আপনার মোবাইল লক করতে পারবেন। বিশেষ করে যাদের মোবইলের পাওয়ার বাটন এ সমস্যা আছে তারা এটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফোনের লাইট সেন্সর এর উপর হাত নাড়িয়ে ফোন স্ক্রিন লক-আনলাক করতে পারবেন।

অ্যাপটি আপনার মোবাইলের লাইট সেন্সর ব্যবহার করে আপনার নির্দেশ গ্রহন করে। যেই মোবাইলে লাইট সেন্সর নেই, সেই মোবাইলে কাজ করবেনা এই অ্যাপ। যদিও এখন সব স্মার্টফোন এই লাইট সেন্সর দেয়া থাকে।
অ্যাপটির সেটিংস থেকে Home Screen অফশন চালু করে দিতে পারেন। এতে শুধু হোম স্ক্রিন এ এসে সেন্সর এর উপর হাত নাড়াইলেই স্ক্রিনলক হবে। পকেটে রাখার সময় যাতে কোন সমস্যা না হয় এই জন্য রাখা হয়েছে in pocket অপসন। যদিও এটি নিখুতভাবে কাজ করতে পারেনা, অনেক সময় স্ক্রিন ওপেন হয়ে যায়! ।
গেম বা ভিডিও দেখতে সমস্যা হলে Screen landscape অপশন চালু করে দিবেন।
আর সেন্সিটিবিটি আপনার ফোনের সাথে সমন্বয় করে নিবেন।
তো সবাই এই অ্যাপ ব্যবহার করে বোকাদের আরো বোকা বানিয়ে দিন!।

ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত,আবার দেখা হবে।
সবাই Trickbd এর সাথেই থাকুন।
আপডেট থাকুন।
খোদাহাফেজ।

The post এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে appeared first on Trickbd.com.