Saturday, November 2, 2024

অ্যাডস ফ্রী হাই কোয়ালিটি তে ইউটিউব ভিডিও সাথে Audio এবং On Top মোড [Updated 2024]

অ্যাডস ফ্রী হাই কোয়ালিটি তে ইউটিউব ভিডিও সাথে Audio এবং On Top মোড [Updated 2024]

আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ব্যবহারকারী প্রায় সবাই ইউটিউব ব্যবহার করি । কারণ, ইউটিউব হলো একটি জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে, তৈরি করতে এবং শেয়ার করতে পারি। এখানে আমরা গান, সিনেমা, খেলাধুলা, রান্না, শিক্ষা, মজার ভিডিও এবং আরও অনেক কিছু খুঁজে পাই।

এই ইউটিউবের আবার দুইটি ভার্সন রয়েছে সাধারণ এবং প্রিমিয়াম। সাধারণ ভার্সনে অ্যাডস বা বিজ্ঞাপন দেখা লাগে এবং অন্যান্য কিছু সুবিধা পাওয়া যায়না, ইউটিউব প্রিমিয়ামের তুলনায়।

যাদের সামর্থ্য আছে তারা ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে অ্যাডস ছাড়া ভিডিও দেখতে পারে এবং অন্যান্য সুবিধাও পায়। যেমন: Pop-up Video Play বা Floating Player, Background Video Play, Higher Resolution Video Play, Higher Resolution Video Download etc.

অন্যদিকে যারা সাধারণ ভার্সন ব্যবহার করে তাদের জন্য ইউটিউবে অ্যাডস দেখাই লাগে। অনলাইন সম্পর্কে যারা একটু ভালো বোঝেন তারা অনেকেই অ্যাডস ছাড়া ইউটিউব ভিডিও দেখতে YouTube এর Vanced/Revanced Version ব্যবহার করেন। এইসব ভালো ভাবে কাজ করার জন্য ফোনে MicroG অ্যাপ ব্যবহার করা লাগে। যেটাতে আবার Battery Optimization এর অনুমতি দিতে হয়।

এই ব্যাটারি অপটিমাইজেশন এর অনুমতি কোনো অ্যাপ কে দিলে সেটা বাঁধাহীন ভাবে ফোনের ব্যাটারির চার্জ খরচ করতে পারে। কারণ তখন ঐ অ্যাপ Unrestricted Mode এ চলে এবং ঐ অ্যাপ কে তখন ফোনের সিস্টেম Optimize করতে পারে না।

কিন্তু এই পোস্টে আমি বোঝানোর চেষ্টা করবো যে আপনি YouTube Vanced, Revanced + MicroG ব্যবহার না করেই কিভাবে বিজ্ঞাপন মুক্ত বা অ্যাডস বিহীন ইউটিউব ভিডিও দেখতে পারবেন হাই কোয়ালিটি তে, ব্যাকগ্রাউন্ডের প্লে করা, পপ আপ মোড সহ আরো কিছু ফিচারস ব্যবহার করতে পারবেন।

এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে PopTube

Poptube সম্পর্কে বিস্তারিত:


 Poptube হলো একটি মোবাইল অ্যাপ যা আপনার মিউজিক বা ভিডিও দেখার User Experience কে আরও ভালো করে তোলে। এই অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বিজ্ঞাপন মুক্ত/অ্যাডস বিহীন ভিডিও দেখা।

এর মানে হলো, আপনি আপনার পছন্দের ভিডিও কোনো প্রকার বিজ্ঞাপন বিরতি ছাড়াই উপভোগ করতে পারবেন।

Poptube এর কিছু ব্যবহার উপযোগী বৈশিষ্ট্য:

★ বিজ্ঞাপনমুক্ত ভিডিও: কোনো বিরক্তিকর বিজ্ঞাপন নেই, শুধু মিউজিক।
★ হাই কোয়ালিটির ভিডিও: আপনি আপনার পছন্দের রেজ্যুলেশনে ভিডিও দেখতে পারবেন এবং প্রয়োজনীয় টুলস‌ও পাবেন।

★ Floating Player বা On top: অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও ভিডিও দেখতে পারবেন।
★ পডকাস্ট এবং টক শো: মিউজিকের পাশাপাশি পডকাস্ট এবং টক শোও শুনতে পারবেন।
★ Personalized Suggestions: আপনার পছন্দের ভিত্তিতে নতুন গান এবং ভিডিও এর সাজেশন পাবেন।

এছাড়াও আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও মিউজিক শুনতে পারবেন এটার Audio Mode ব্যবহার করে।

PopTube এর একটি কমতি আমার চোখে পড়েছে তা হলো আপনি এখানে ইন-বিল্ড ডাউনলোড অপশন পাবেন না।

শেষ কথা:

Poptube হলো একটি দারুণ অ্যাপ যার মাধ্যমে আপনি বিজ্ঞাপনমুক্ত মিউজিক ভিডিও উপভোগ করতে পারবেন। যদি আপনি মিউজিক ভালোবাসেন এবং বিজ্ঞাপনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে Poptube আপনার জন্য ভালো হবে।

PopTube অ্যাপের ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে: ↓


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂


The post অ্যাডস ফ্রী হাই কোয়ালিটি তে ইউটিউব ভিডিও সাথে Audio এবং On Top মোড [Updated 2024] appeared first on Trickbd.com.


যেকোনো AI এর রেসপন্স লিমিট নিয়ে চিন্তিত ? আনলিমিটেড প্রিমিয়াম সব AI ব্যবহার করুন নিশ্চিন্তে !

যেকোনো AI এর রেসপন্স লিমিট নিয়ে চিন্তিত ? আনলিমিটেড প্রিমিয়াম সব AI ব্যবহার করুন নিশ্চিন্তে !

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

চলুন শুরু করা যাক

আজকাল আমরা কম্পিউটার এবং মোবাইলের উপর অনেক নির্ভরশীল।
এই ডিজিটাল যুগে টিকে থাকতে হলে কিছু ভালো টুলস প্রয়োজন। আসুন, শুরু করি।

  • প্রথমে চলে যাবেন poe.com এই ওয়েবসাইটে। এখানে একটি ইন্টারফেস আসবে।
  • আপনি continue with google অপশন ব্যবহার করে প্রবেশ করতে পারেন। ইমেইল দিয়ে খুললে নম্বর ভেরিফাই করতে হবে।

  • গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

  • এরপর কন্টিনিউ ট্যাপ করুন।

  • একাউন্ট খোলার পর আপনাকে 3000 পয়েন্ট দেওয়া হবে। যা প্রতিদিন রিসেট হয়।

  • আপনারা নিচে AI লিস্ট পেয়ে যাবেন এবং সার্চ অপশন থেকে পছন্দের বট খুঁজে নিতে পারবেন।
    নিচে কিছু AI এর ইমেজ দেওয়া হলো।



  • কিছু AI এর রেসপন্সের জন্য 20-400 পয়েন্ট খরচ হয়। এটি মাঝে মাঝে আপডেট হয়।

এভাবে আপনারা সব গুলো জিমেইল দিয়ে প্রতিদিন 3000 পয়েন্ট নিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

আজকের মত এখানেই শেষ। অন্য একদিন অন্য টপিক নিয়ে আলোচনা হবে।

আমাদের সাইটে ভিজিট করুন:

  • toolexprole.com – টেম্প মেইল, ভিডিও ডাউনলোডার, ফেক নাম, এবং আরও অনেক টুল রয়েছে (এড ফ্রী ) !

The post যেকোনো AI এর রেসপন্স লিমিট নিয়ে চিন্তিত ? আনলিমিটেড প্রিমিয়াম সব AI ব্যবহার করুন নিশ্চিন্তে ! appeared first on Trickbd.com.


Friday, November 1, 2024

থাইরয়েড হরমোন কি?থাইরয়েড রোগ কেন হয় ?এর লক্ষন সমূহ ও চিকিৎসার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা।

থাইরয়েড হরমোন কি?থাইরয়েড রোগ কেন হয় ?এর লক্ষন সমূহ ও চিকিৎসার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো থাইরয়েড হরমোন কি?থাইরয়েড রোগ কেন হয় ?এর লক্ষন সমূহ ও চিকিৎসার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা।

আমরা সৃষ্টির সেরা জীব।মহান আল্লাহ তা’আলা আমাদেরকে সৃষ্টির সকল কিছুইতে আমাদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে।তাই আমরা দৈনন্দিন মহান আল্লার প্রতি হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করি। সেই সাথে তিনি আমাদের এই পৃথিবীর সকল কিছু নেয়ামত হিসেবে দান করেছেন।আমাদের কিভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাবো তার গাইড লাইন ও জীবন পরিচালানার জন্য আমাদেরকে অনেক দিক নির্দেশনা প্রদান করেছেন।হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যেমে আমাদেরকে আল কোরআন ও তার হাদিস সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ও আমাদের জীবন চরিত্র উদ্যেশ্য কি তার সম্পর্কে বলে গিয়েছেন।
এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। আমাদের এই দুনিয়াতে মহান আল্লাহ তা’আলার পরিক্ষা সূরুপ প্রেরন করেছেন।তাই আমাদেরকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দ্বারা আমাদের পরিক্ষা করে থাকেন।যেন আমরা অসুস্থথার মাঝেও মহান আল্লাহ তা’আলাকে ভুলে না যাই।সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাতে আনুগত্য ও নাফরমানির ও অন্য কোনো সম্পর্ক নেই। নবী-রাসুলরাও অসুস্থ হয়েছেন। যাঁরা ছিলেন সব মাখলুকের সেরা।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল নবী পয়গম্ভরদের চেয়ে শ্রেষ্ঠ একজন নবী।তিনিও তার জীবনে অনেক বার অসুস্থ হয়েছেন।পৃথিবীর কোন মানব জাতি বলতে পারবেন না যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তাঁর অসন্তুষ্টির দলিল।অসুস্থতা একমাত্র আল্লাহ আমাদের পরিক্ষা সুরুপ প্রদান করে থাকে।

এ সম্পর্কে মহান আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে বলেছেন,সুখ-দুঃখ সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমাকে ক্লেশ দান করলে তিনি ব্যতীত উহার মোচনকারী আর কেহ নেই আর তিনি তোমার কল্যাণ করলে তবে তিনিই তো সর্বশক্তিমান।”(সূরা আনাম,আয়াত-১৭)

তাই আমাদের সকল কিছুতেই মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করতে হবে।

নামাজ বাদ দিওনা বন্ধু ,এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশী সুন্দর।

আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে থাইরয়েড হরমোন যা আমাদের মানব দেহে সকল অংশে কাজ করে থাকে আমাদের সুস্থ ও দেহের সকল অবকাঠামোকে বৃদ্ধি করে।

থাইরয়েড অনেক  ছোট একটি অংশ যা প্রজাপতির মতো গ্রন্থি। যা আমাদের কন্ঠ নালির নিচে এবং শ্বাসনালীর চারপাশে আবৃত।থাইরয়েড একটি অন্তঃক্ষরা গ্রন্থি।থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরিতে মানব দেহের সকল অংশে বিপাকিয় পক্রিয়াকে প্রভাবিত করে।থাইরয়েড যে সকল অংশে কাজ করে তা হলো: মৌল বিপাকিয় হার,হৃদস্পন্দন হার,কোলেস্টেরল এর মাত্রা,পেশির বল,শরীরের ওজন,শারিরিক তাপমাত্রা সহ অন্যান্য দেহের অংশ গুলোতে বিপাকিয় ভাবে কাজ করে থাকে ।

থাইরয়েড রোগ কি?

থাইরয়েড এমন একটি রোগ যার কারনে সঠিক পরিমানে হরমোন শরিরে তৈরি করতে পারেনা। থাইরয়েড আমাদের দেহে হরমোন তৈরি করে থাকে যা দেহের স্বাভাবিক ভাবে কাজ করার ক্ষমতা বজায় রাখে।
থাইরয়েড গ্রন্থিতে যদি অতিরিক্ত বা প্রয়োজনের তুলনায় বেশি হরমোন তৈরি করে তাহলে আমরা তাকে থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম রোগ বলি আবার অনেকের ক্ষেত্রে যতটুকু শরিরে হরমোনের প্রয়োজন ততটুকুও হরমোন তৈরি হচ্ছে না তাদেরকেও আমরা থাইরয়েড রোগি বলি।
যাদের প্রয়োজনের তুলনায় বেশি হরমোন তৈরি হচ্ছে তাদের শরিরে দেখা যায় শরির অল্পতেই ক্লান্ত হয়ে যায়,শরিরে অনেক দ্রুত শক্তি ব্যাবহার হয়,হৃদ স্পন্দন বেড়ে যাওয়া, মানসিক অবসাদ দেখা দেয়।
আর যাদের প্রয়োজনের তুলনায় অনেক কম হরমোন তৈরি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় শরিরে ওজন বেড়ে যাওয়া,অলসতা বোধ হয়,চোখে ঘুম লেগে থাকে কিন্তু ঘুম আসেনা,ত্বক শুষ্ক হয়ে যায়,চুল পড়া,ডিপ্রেশন সহ বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায়।

থাইরয়েড রোগের লক্ষন দেখা দিলেও মানুষ স্বাভাবিক কিছু মনে করে এর চিকিৎসা করেন না। বর্তমান থাইরয়েড সমস্যা সারা বিশ্বে প্রায় ৯% লোক এই সমস্যাতে ভুগছেন।বাংলাদেশে প্রায় ৪-৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত।থাইরয়েড সমস্যার রোগিদের মাঝে প্রায় ৮০% হাইপারথাইডিজম রোগে আক্রান্ত্র।থাইরয়েড রোগের লক্ষন অতি সহজ ও সহনশীল হলেও পরবর্তীতে এই রোগটি অনেক বড় ধরনের রোগের কারন হয়ে থাকে।থাইরয়েড রোগ যেকোন ব্যাক্তির হতে পারে শিশু,কিশোর-কিশোরীর,যুবক-যুবতী,বৃদ্ধ মানুষেরও এই রোগ হতে পারে।এই রোগটি জন্মের সময়ও হতে পারে আবার বংশগত ভাবেও হতে পারে।আবার যাদের ডায়েবিটিস টাইপ-১,রক্তস্বল্পতা, লুপাস,রিউমাটয়েড আর্থ্রাইটিস,সজোগ্রেনের সিন্ড্রোম,টার্নার সিন্ড্রোম, যাদের শরিরে অতিরিক্ত আয়োডিন বা আয়োডিনের অভাব রয়েছে,৬০ বছরের বেশি ব্যাক্তিদেরও এই সমস্যাটি হতে পারে।
রিসার্চে জানা গেছে পুরুষ মানুষের তুলনায় মহিলারা থাইরয়েড সমস্যায় বেশি ভুগে থাকেন।পুরুষদের চেয়ে মহিলারা প্রায় ৫-৮গুন বেশি এই রোগে আক্রান্ত্র হয়ে থাকে।

সে জন্য সারা বিশ্বে ২৫ ই মে বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে পালিত হয়।

থাইরয়েড রোগের লক্ষন সমূহ:

১.ক্লান্ত বোধ
২.মাথার চুল পড়া
৩.স্বর কর্কশ হওয়া,স্বর ভেংগে যাওয়ার অনেকটা কাকের ডাকের মতো।
৪.মানসিক অবসাধ।
৫.গলার সামনের অংশ ফুলে যাওয়া।
৬.মূখের ফুলা ভাব।
৭.মেয়েদের অনিয়মিত ঋতু স্রাব।
৮.কারো ক্ষেত্রে অধিক ঠান্ডা সহ্য না হওয়া আবার কার ক্ষেত্রে গরম সহ্য না হওয়া।
৯.অস্বাভাবিক ভাবে ওজন বেড়ে যাওয়া আবার কারো কারো ক্ষেত্রে ওজন অস্বাভাবিক ভাবে কমে যাওয়া।
১০.ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া।
১১.ঠিক মত ঘুম না হওয়া।
১২.বুক ধরফর করা
১৩.হঠাৎ অনিশ্চায় হাত পা কাপা আবার চিন চিন ব্যাথা অনুভব করা।
১৪.ঘন ঘন পায়খানা হওয়া।
১৫.উদ্বভেগ ও অস্থিরতা।
১৬.বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়া।

থাইরয়েডের চিকিৎসা না করলে কি কি হতে পারে?

থাইরয়েডের চিকিৎসা না করলে অনেক সময় বড় ধরনের রোগ মানব দেহে বাসা বেধে থাকে যার মাঝে অন্যতম রোগ গুলি হচ্ছে:
১.হৃদরোগ।
২.ক্যান্সার।
৩.স্নায়ুতন্ত্রের রোগ।
৪.লিভারের রোগ।
৫.কিডনির রোগ।
৬.ত্বকের শুষ্কতা।
৭.পরিপাক তন্ত্রের রোগ
৮.প্রজননতন্ত্রের রোগ হয়ে থাকে।

থাইরয়েড রোগিদের শরিরে কেমন প্রভাব ফেলে।

থাইরয়েড রোগিদের প্রধান সমস্যা হচ্ছে গলগণ্ড। অনেকের গলার সামনের অংশ ফুলে যায়।
থাইরয়েড রোগিদের অনেক জনকেই দেখা যায় চোখ বড় হয়ে যাওয়া মনে হয় চোখ দুটো বের হয়ে আসবে। অনেকেই আবার মোটা হয়ে যায়,দেখা যায় ডায়েট কন্ট্রোল করেও খাবার খাওয়া কমিয়ে ফেলার পরেও অনেক মোটা হয়ে যাচ্ছে।
আবার অনেকে ঠিকমত খেয়েও অনেক শুকিয়ে যাচ্ছে।
মাথার চুল দিন দিন পরে একেবারে টাক মাথার মতো হচ্ছে।শরির অনেক শুষ্কতার কারনে চেহারা একদম ফ্যাকাসে লাগছে।অনেকে আবার একটু শীত/গরম সহ্য হচ্ছে না। আবার শরির অল্পতেই অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে হঠাৎ করেই হাত পা কাপাকাপি করে বুক অনেক ধরফর করে থাকে।অনেকের ঠিকমতো পায়খানা ক্লিয়ার হয়না। কোষ্টকাটিন্য লেগেই থাকে। অনেক মহিলাদের মাসিক নিয়মিত হয়না। আবার অনেকেই আবার মা হতে পারছে না।যখন তারা গর্ভবতী হয় দেখা যায় কিছুদিন পরেই গর্ভপাত হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে বাচ্চা নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করে থাকে।থাইরয়েড রোগিদের অনেকে-ই বন্ধ্যাত্ব হয়ে জীবন যাপন করছে।

থাইরয়েড রোগ কিভাবে পরিক্ষা করা হয়।

বর্তমান বাংলাদেশে প্রায় অনেক জেলায় ও প্রতিটি বিভাগের মাঝে হরমোন বিশেষজ্ঞ দ্বারা থাইরয়েডের চিকিৎসা দেওয়া হয়।থাইরয়েড রোগেল লক্ষন গুলির মাধ্যমে আপনাকে কেউ বলতে পারবে না আপনি থাইরয়েড রোগি কিনা।এই রোগটি নির্ধারন করার জন্য আপনার ডাক্তার এক-দুইটি টেষ্ট করতে বলবেন। ঐ টেস্ট রিপোর্ট অনুযায়ী ডাক্তার আপনাকে বলতে পারবে যে আপনি হাইপারথাইডিজম রোগি কিনা।
তবে ডাক্তাররা যে টেস্ট দিয়ে থাকেন সেই টেস্ট গুলি হলো TSH,T4,T3 অন্যান্য টেস্ট দিয়ে থাকেন।
এই টেস্টগুলি রক্ত পরিক্ষার মাধ্যমে করে থাকেন।
বি:দ্র: আপনি নিজ হতে এই টেস্ট গুলি করাবেন না। প্রথমে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ করে নিবেন।

🏣 যারা সিলেট অবস্থান কারছেন তারা এম এ জি ওসমানি মেডিকেল কলেজে এই টেস্ট ও ডাক্তার দেখাতে পারবেন।

থাইরয়েড রোগের ঔষধ কতদিন খেতে হয়?

থাইরয়েড রোগিদের প্রায় সকল রোগির ঔষধ মৃত্যুর আগ পর্যন্ত খেতে হয়। এই ঔষধটি ডাক্তাররা আপনার থাইরয়েড এর মাত্রা অনুযায়ী ঔষধ সেবন করতে বলবেন।নিয়ন্ত্রণ আসার পরেও এই রোগের ঔষধ খেতে হয়।আবার অনেকের ক্ষেত্রে ডাক্তাররা ঔষধ খাওয়া বন্ধ করে দিতে বলেন।নিজ হতে কখন-ই ঔষধ বন্ধ করবেন না আবার নিজ হতে ঔষধ খাওয়ার বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন না।অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ দ্বারা ঔষধ খাওয়ার নিয়ম জেনে নিবেন।

থাইরয়েড ঔষধ খাওয়ার নিয়ম।

এই রোগের ঔষধ সকালে খালি পেটে অল্প পানির মাধ্যমে খেতে হয়।ঔষধটি খাওয়ার পর ৪০-৬০মিনিট কিছু খাওয়া যাবেনা। যদি কিছু খেয়ে ফেলেন তাহলে আপনার ঔষধের কার্যক্ষমতা গুনাবলি নষ্ট হয়ে যাবে।
এই ঔষধের সাথে আপনি অন্য কোন ঔষধ খেতে পারবেন না।যদি আপনাকে অন্যান্য ঔষধও খেতে হয় তাহলে আপনি প্রায় ১ঘন্টা পর অন্য ঔষধ খেয়ে নিবেন।
অনেকেই আবার নিয়মিত এই ঔষধটি সেবন করেন না।আপনার এই অনিয়মের কারনে থাইরয়েড এর সমস্যা আরো বেশি হতে পারে।
যেহেতু এই ঔষধটি বন্ধ করে দেওয়ার কোন উপায় নেয় তাই আপনাকে নিয়ম অনুযায়ী ঔষধটি সেবন করতেই হবে।সেই সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে।

থাইরয়েড রোগিদের কোন খাবার খাওয়া যাবেনা।

শুরুতেই ডাক্তাররা আপনাকে সয়াবিন তেল খাওয়া নিষিদ্ধ করে দিবে।কারন যাদের থাইরয়েড রোগ হয় তাদের রক্তের কোলেস্টেরল এর মাত্রা অনেক বেশি থাকে আর আমরা জানি সয়াবিন রক্তে কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।
বাধাকপি,ফুলকপি,মূলা,চিনে বাদাম এই  খাবার খেতে পারবেন কিন্তু আপনি অতিরিক্ত খেতে পারবেন না।থাইরয়েড বেড়ে গেলে দুগ্ধ জাত খাবার এড়িয়ে চলবেন।অতিরিক্ত চিনি,চা,কফি এই খাবার গুলি এড়িয়ে চলবেন।
ফাস্ট ফুড একদম নিষিদ্ধ সেই সাথে কোমল পানীয় খাওয়া নিষেধ।

 

থাইরয়েড রোগ হরমোন তৈরিতে বাধা দিয়ে থাকে। তাই আমাদের দেহে অনেক অংশ পর্যাপ্ত পরিমানে হরমোন ব্যাবহৃত হয়না যার ফলে আমাদের দেহে অনেক অংশ ক্ষতিকর ও মারাত্মক প্রভাব বিস্তার করে থাকে। যা আমাদের দেহের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে থাকে।তাই আপনার এই রোগের লক্ষন দেখা দিলে অতি শীগ্রই একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে যোগাযোগ করবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post থাইরয়েড হরমোন কি?থাইরয়েড রোগ কেন হয় ?এর লক্ষন সমূহ ও চিকিৎসার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা। appeared first on Trickbd.com.


ফ্রী মাস্টারকার্ডে কীভাবে ডলার লোড করবেন? বিস্তারিত দেখে নিন

ফ্রী মাস্টারকার্ডে কীভাবে ডলার লোড করবেন? বিস্তারিত দেখে নিন

আসসালামু আলাইকুম, ট্রিক বিডিতে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের জন্যই Trickbd এখন পর্যন্ত এত জনপ্রিয়।
আমার এই পোস্টে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই এটি আমার Digifinex নিয়ে দ্বিতীয় পোস্ট। যেখানে আমি দেখাবো কিভাবে আপনি Digifinex  এ ডলার লোড করবেন।

আর যারা জানেন না Digifinex Card কি ? তারা আগের পোস্টটি পড়তে পারেন এবং সেখান থেকে একাউন্ট এবং কার্ড নিতে পারেন।

আগের পোস্ট‌ দেখতে এখানে ক্লিক করুন

তো চলুন শুরু করা যাক আমি গত পোষ্টের মত এই পোস্টেও ভাগ করে নেব কয়েকটি ধাপে। সেগুলো হলো:

১. প্রথমে আপনি Digifinex অ্যাপে যাবেন তারপরে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন।

২. এখানে দুই ধরনের অপশন পাবেন একটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং অন্যটি হচ্ছে কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমরা সবকিছুই ফ্রিতেই করছি সে ক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়েই করব।

৩. তারপর এখান থেকে USDT সিলেক্ট করুন। অন্যান্য কারেন্সি দেওয়া সম্ভব কিন্তু USDT আমার মনে হয় বেশি ভালো হবে।

৪. USDT দিয়ে সিলেক্ট করার পরবর্তীতে দেখতে পারবেন কোন নেটওয়ার্কে আপনি এই একাউন্টে ডলার নিয়ে আসবেন। সেখানে থেকে আপনি TON সিলেক্ট করবেন। তোর নেটওয়ার্ক সিলেক্ট করার কারণ হচ্ছে, এই নেটওয়ার্ক আপনার কোন ফ্রি দিতে হবে না এবং সর্বনিম্ন মাত্র দুই ডলার আপনি ট্রানজাকশন করতে পারবেন।

৫. তারপর এখানে Get Address এ ক্লিক করুন।

৬. এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে আপনাকে বলছে যে, অবশ্যই আপনি এড্রেসের পাশাপাশি ট্যাগ অর্থাৎ মেমো এই নাম্বারটাও অবশ্যই সেখানে দিবেন যেখান থেকে আপনি ডলার এই একাউন্টে ট্রান্সফার করবেন। যদি আপনি ট্যাগ বা মেমো এখানে উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনার ট্রানজাকশন সফল হবে না। অর্থাৎ আপনার একাউন্টে ডলার আসবে না।

৭. স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওইখানে থেকে আপনি এড্রেস এবং ট্যাগ বা মেমো কপি করে নিন।

৮. তারপর আমি চলে যাব Bybit অ্যাপ এ ,‌ আপনি চাইলে Binance বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার 4.50 ডলার রয়েছে। এবং আপনি যে অ্যাকাউন্ট থেকে ডলার ট্রান্সফার করেন না কেন সেখানে কিন্তু আপনার ফান্ডিং একাউন্টে থাকতে হবে অর্থাৎ যে একাউন্ট থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। সেখানে যাওয়ার পরে আপনি Withdraw তে ক্লিক করবেন।

৯. আমি আগেই সিলেক্ট করেছি USDT, এখানেও USDT সিলেক্ট করে দিব।

১০. আপনারা দেখতে পাচ্ছেনঃ

হলুদ মার্কেঃ  অ্যাড্রেস কপি করেছেন সেটি দিয়ে দিন।
সবুজ মার্কেঃ নেটওয়ার্ক অবশ্যই TON সিলেক্ট করবেন।
নীল মার্কেঃ ট্যাগ বা ম্যাম এর ওইখানে যেটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দিন।

 

১০. কত ডলার পাঠাবেন সেটি দিয়ে দিন।

১২. তারপর আপনার একাউন্টের সিকিউরিটি অনুযায়ী ভেরিফিকেশন কোড চাইবে সেটি দিয়ে দিবেন।

১৩. তারপর উইথড্র সফল হলে, আপনি 10-15 মিনিট অপেক্ষা করবেন আশা করি অতি দ্রুত চলে আসবে। আমার দশ-পনেরো মিনিট লেগেছে। তারপর এখানে আমার ডলার অ্যাড হয়ে গেছে।

১৪. এতক্ষণ আপনি Digifinex একাউন্টে ডলার লোড করেছেন। এখন আপনি কার্ডে ডলার করবেন। এইটা অত কঠিন কোন ব্যাপার না। শুধুমাত্র কার্ডের অপশনে ক্লিক করে পরবর্তীতে নিজের টপ আপ অপশন ক্লিক করবেন।

১৫. তারপর আপনার উপরে USDT থাকবে, নিচে EURO তে থাকবে, এটি পরিবর্তন করতে পারবেন না। ওইটা ব্যাপার না আপনি যে কোন জায়গা পেমেন্ট করতে পারবেন সে ক্ষেত্রে EURO হিসেবে কেটে যাবে। তারপর আপনি কত ডলার লোড করতে চান সেটি দিয়ে দিবেন। আর হ্যা এইখানের নেটওয়ার্ক কিন্তু সবসময় TRC20 থাকবে এইখানে কোনো পরিবর্তন করবেন না।

দেখুন আপনার কার্ডের ডলার লোড হয়ে গেছে! EURO হিসেবে দেখাচ্ছে। তারপর আমি মার্ক করে দিয়েছি 3DS ভেরিফাই। এইটার কাজ হলো যখনই আপনি এই কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করতে যাবেন আর অথবা কোথাও এড করতে যাবেন তখন আপনার এই অ্যাপের এই থ্রিডিএস ভেরিফাই অপশনে একটি কনফারমেশন চাইবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে ওকে করে দেন, তবেই ওইখানে পেমেন্ট হবে।

এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা BYBIT বা Binance এ কিভাবে ডলার পাবো?

সেক্ষেত্রে আপনি বাইরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে কিনতে পারেন অথবা আপনার বন্ধু-বান্ধব বা কোন বিশ্বস্ত সে্লার এর কাছ থেকে নিতে পারেন। P2P কেনাবেচার মাধ্যমে BYBIT অথবা Binance থেকে ডলার কিনতে পারেন। আর Bybit বা Binance এ আপনি বিকাশ,নগদ,রকেট বা উপায়ের মাধ্যমেও ডলার কিনতে পারবেন।

আজকের মত এ পর্যন্তই এছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন অথবা আমার নিচের লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনার প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

Join My Telegram Group

এত সময় মনোযোগ দিয়ে আমার এই পোস্ট পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।😊

আপনার দিনটি ভালো কাটুক, আপনার পরিবারের প্রতি যত্নশীল হোন এবং ভালো কাজে সাহায্য করুন।

The post ফ্রী মাস্টারকার্ডে কীভাবে ডলার লোড করবেন? বিস্তারিত দেখে নিন appeared first on Trickbd.com.


আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!!

আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!!

বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.!

বিকাশ আমাদের জীবনে প্রতিনিয়ত ওতোপ্রোতো ভাবে জড়িত, মোবাইল রিচার্জ থেকে শুরু থেকে দেশে এক স্থান থেকে অন্য আর এক স্থানে এই বিকাশ দিয়ে আমরা টাকা আদান-প্রদান করে থাকি। কেনাকাটা পেমেন্ট থেকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল প্রদান করে থাকি। এই রকম আরো নানা ধরনের সেবা বা লেনদেন করে থাকি আমরা বিকাশ থেকে।

বিকাশ থেকে আমরা যে-সব লেনদেন করে থাকি সে-সব লেনদেন এর স্টেটমেন্ট (Statement) নানা সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে যা বিকাশ অ্যাপে স্টেটমেন্ট অপশনে কয়েকটি লেনদেনের স্টেটমেন্ট পাওয়া যাই। আপনি চাইলে এখন কয়েকটি ধাপে যে-কোনো দিনের লেনদেনের স্টেটমেন্ট দেখতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন খুব সহজেই এবং আপনি যদি চান যে আমার বিকাশ একাউন্ট খুলার দিন থেকে এখন পর্যন্ত কত গুলো লেনদেন করেছি তার স্টেটমেন্ট দেখবে বা ডাউনলোড করবেন তাও করতে পারবেন।

আর এর জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে নিন তার পর বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

নতুন স্টেটমেন্ট রিকোয়েষ্ট অপশনে ক্লিক করুন.!

বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক কিরুন.!

আপনি কত দিন থেকে কত দিন পর্যন্ত এর স্টেটমেন্ট ডাউনলোড করবে বা দেখতে তা সিলেক্ট করে দিন এবং নিচে কনর্ফাম করুন অপশনে ক্লিক করুন.!

তার পর আপনার কাজ শেষ, কয়েক মিনিটের মধ্যে আপনার স্টেটমেন্ট চুলে আসবে বিকাশ অ্যাপে.!

তার পর স্টেটমেন্ট দেখতে বা ডাউনলোড করতে আবার বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর আবার স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

এখন দেখেন আপনার লেনদেনের স্টেটমেন্ট চলে এসেছে এখন চাইলে আপনি লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করতে বা দেখতে পারবেন.!

স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ড এর স্থানে আপনার এগারো সংখ্যার বিকাশ একাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে।

স্টেটমেন্ট (Statement)

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

The post আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!! appeared first on Trickbd.com.