Monday, January 24, 2022

মোবাইল দিয়েই তৈরী করুন ট্রিকবিডি.কম এর মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। (১ম পর্ব)

আসসালামু আলাইকুম।
ট্রিকবিডির মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বানাতে হয় তা আজ আমি আপনাদের দেখাবো। দুইটি পার্টেই সাইট বানানো শেষ করবো। ইনশা আল্লাহ।
ডেমো দেখতে পারেন এই লিংক থেকেঃ
Demo
চলুন শুরু করা যাক।

আমি আপনাদের একটি ফ্রি হোস্ট সাইট থেকে বানিয়ে দেখাবো।

আপনারাও এটাতে বানাতে পারেন শুধু শিখার জন্য। ব্যবহারের জন্য নয়।

ফ্রি হোস্ট দেয় এমন অনেক সাইট আছে আমি byethost এ তৈরী করবো।

আপনারা প্রথমে গুগলে সার্চ করেন byethost লিখে

তারপর এই link এ ক্লিক করুন

এই লিংকে যাবার পর নিচে দেখতে পাবেন sign up for free এটায় ক্লিক করবেন

এখানে প্রথমে আপনাদের সাইটের একটা সাব ডোমেইন দিবেন
পরে আপনার ইমেইল
এর পরে পাসওয়ার্ড
এর পরে সাইট ক্যাটাগরিতে forum
এর পরে সাইট ল্যাংগুয়েজ এ ইংলিশ
সিকুরিটি কোডে উপরে থাকা লেখা টা লিখবেন।

রেজিস্টারে একবার ক্লিক করবেন নয়ত রেজিস্ট্রেশন কেটে যেতে পারে। রেজিস্ট্রার এ ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করুন।

এর পর আপনাদের সামনে এমন একটা পেইজ আসবে।

এখন আপনাদের ইমেইলে একটা লিংক সেন্ড করা হয়েছে সেটায় ক্লিক করতে হবে।
তাই জিমেইল অ্যাপ এ যান

এরপর প্রথম পেইজে মেইলটি না থাকলে আপনারা মেনু তে ক্লিক করে স্প্যাম এ ক্লিক করুন

তারপর এই মেইলটি ওপেন করুন

ভেতরে এমন একটা লিংক পাবেন এটায় ক্লিক করুন।

লিংকে যাবার পর কিছু টা সময় নিবে। নেওয়ার পর এমন একটা পেইজ আসবে।

এখানে দেওয়া ইউজার নেইম কপি করে নিন এটাই আপনার cpanel ইউজার নেইম।
এর পর আপনাদের puffin browser টি নামিয়ে নিলে ভালো হয়।

অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন।
ওপেন করার পর আপনাদের এই লিংকে যেতে হবে
cpanel.byethost.com

এটায় যাবার পর আপনাদের আগে দেওয়া ইউজার নেইম ও পাসওয়ার্ড টি এখানে বসিয়ে লগইন এ ক্লিক করুন।

এরপর আপনাদের সামনে একটি সিপেনেল আসবে।
এরপর আপনাদের যেতে হবে softaculous এ

তারপর wordpress এ ক্লিক করুন।

এরপর আপনাদের wordpress পুরাতন ভার্সন সিলেক্ট করতে হবে।


মনে রাখবেন অবশ্যই পুরাতন ভার্সন টি সিলেক্ট করতে হবে।
এরপর আপনাদের সাইট নেইম ও ডিসক্রিপশণ দিতে হবে

ওয়ার্ডপ্রেস এডমিন পাসওয়ার্ড ও ইউজার নেইম দিতে হবে

তারপর install এ ক্লিক করুন

ইনস্টল হবার আপনাদের দুইটি লিংক দেওয়া হবে একটি আপনাদের সাইটের লিংক আরেকটি এডিন প্যেনলের লিংক।

সাইট লিংকে যাবার পর আমরা এমন একটি সাইট দেখতে পাবো

এটাকেই আমরা ট্রিকবিডির মতন বানাবো
দ্বিতীয় লিংক বা এডমিন প্যেনেলে যেতে আমাদের লগিন করতে হবে।
আমরা যেই এডমিন ইউজারনেইম আর পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিয়ে লগইন করবো।

তারপর আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড শো করবে। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি থিম আপলোড দেওয়া।
থিম টি এখান থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড করার পর ড্যাশবোর্ড এর মেনুতে ক্লিক করুন।

এরপর appearance এ ক্লিক করে themes এ ক্লিক করুন।

এরপর upload theme এ ক্লিক করুন।

এরপর ডাউনলোড করা থিমটি সিলেক্ট করে এখানে আপলোড করে দিন।

আপলোড হয়ে গেলে activate এ ক্লিক করুন।

এরপর সাইটটা ভিজিট করে দেখুন

সাইটটি ট্রিকবিডির মত হয়েছে।

এরপর এখানে কিছু সমস্যা রয়েছে যেমন নোটিফিকেশন ও রিপোর্ট সিস্টেম। তারপর আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমরা পরবর্তী পোস্টে দেখবো।
তো আজ এই পর্যন্তই।
বুঝতে অসুবিধা হলে দেখে নিন এখান থেকেঃ

Trickbd.com এর পিসি ভার্সন ও এভেইলেবল

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post মোবাইল দিয়েই তৈরী করুন ট্রিকবিডি.কম এর মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। (১ম পর্ব) appeared first on Trickbd.com.


ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ]

ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ]

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর অশেষ রহমতে সকলই ভালো আছেন।

আজকে আপনাদের মাঝে হলিউডের সারা বিশ্বে সারা জাগানো একটি থ্রিলিং/গোয়েন্দা ওয়েব সিরিজের ডাউনলোড লিংক শেয়ার করবো। সারা বিশ্বে সাড়া জাগানো বিখ্যাত গোয়েন্দা সিরিজটির নাম হচ্ছে “শার্লক” ( Sherlock).

হালকা একটু পরিচয় করে দিবো ওয়েব সিরিজটির, এটাকে কেউ আবার রিভিউ ভেবে নিয়েন না।

সিরিজটির মোট ৪টি সিজন বের হয়েছে (২০১০-২০১৭) সাল পর্যন্ত। প্রতিটি সিজনে মোট ৩টি করে এপিসোড রয়েছে।প্রতিটা এপিসোডের দৈর্ঘ্য ১ঘন্টা ২৮ মিনিট করে।

সিরিজটিতে মূলতো প্রধান চরিত্র ২জন, যা অপরিবর্তিত থাকে পুরো সিরিজ জুড়েই। একজন হচ্ছেন প্রধান চরিত্র শার্লক হোমস এবং অপরজন উনার কলিগ জন ওয়াটসন।

শার্লক হোমস (Sherlock Holmes): তিনি হচ্ছেন একজন চতুর ও চৌকস গোয়েন্দা যিনি অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে বিভিন্ন অপরাধের রহস্য উৎঘাটন করে থাকেন এবং তিনি এর বিনিময়ে কোনো মূল্য বা অর্থ নেন না কারো কাছে। তিনি নিজেকে উপদেষ্টা গোয়েন্দা হিসেবে দাবি করে থাকেন। আর বাকীটা আপনার সিরিজটি দেখলেই বুঝবেন।

জন ওয়াটসন : তিনি হচ্ছেন একজন ডাক্তার এবং মার্কিন সেনা, যিনি আফগান থেকে আহত অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে আসেন এবং ভাগ্রের চক্রাক্রমে শার্লকের সাথে মিলিত হন এবং অবশেষে দুজনে একসাথে কাজ করতে থাকেন।

সিরিজটিতে প্রধান ভিলেন হিসেবে ছিলেন মরিয়ার্টি নামক একজন ব্যক্তি।
এছাড়াও বেশকিছু চরিত্র আছে সিরিজটিতে যেমন : মিসেস হাডসন,মলি হুপার শার্লকের ভাই মাইক্রফট হোমস সহ অনেকেই।

সিরিজটির IMDB রেটিং 9.1/10 এবং গুগলের 96% ব্যবহারকারী এটি পছন্দ করেছেন।

তাহলে বুঝতেই পারছেন সিরিজটি কতটা দুর্দান্ত।

বিঃদ্রঃ সিরিজটিতে কোনো এডাল্ট এবং নোংরা সীন নেই।তাই সবাই দেখতে পারেন বিনা সংকোচে।

নিচে ডাউনলোড লিংক দিচ্ছি সেখান থেকে আপনার বাংলা সাবটাইটেল এবং শার্লক হোমসের ১ম সিজনটি ডাউনলোড করতে পারবেন। এবং বাকী সিজন গুলোর লিংকগুলোও আমি যতটা সম্ভব এড ফ্রি করে সংগ্রহ করে পরবর্তী পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো।

শার্লক হোমস বাংলা সাবটাইটেল লিংক:

সিজন ০১: প্রতিটা এপিসোড 480p এবং সাইজ 350MB

Episode 01

Episode 02

Episode 03

আজকে এ পর্যন্তই,
পরবর্তী সিজনগুলোর ডাউনলোড লিংক নিয়ে আসবো খুব শিঘ্রই ইনশাল্লাহ।
আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।

The post ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ] appeared first on Trickbd.com.


হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবন কাহিনী

হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবন কাহিনী

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত উসমান (রা) এর জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

হযরত উসমান (রা) এর জীবনকাহিনী :

হযরত উসমান (আ) ছিলেন ইসলামের চার খলিফার মধ্যে একজন । তিনি আবার আমাদের নবি হযরত মোহাম্মদ (স) এর জামাই । তিনি আমাদের নবি করিম (স) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেন । তবে একজনের মৃত্যুর পর একজনকে বিয়ে করেন । তিনি ৫৭৬ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন । তিনি ৩৪ বছর বয়সে ইসলাম ধম গ্রহণ করেন । ইসলাম গ্রহণ করার পর তাঁর চাচা হকাম তাঁকে নানা রকম ভাবে নিযাতন করে । এক পযায়ে তিনি মক্কা ছাড়তে বাধ্য হন । তিনি ও তার সহধমিণী রুকাইয়া আবিসিনিয়ায় হিযরত করেন ।

হযরত উসমান (রা) আরবের শ্রেষ্ঠ ধনী । ব্যাবসা করে তিনি এসব সম্পদ অজন করেন । এজন্য তাকে গণি বলা হয় । এসব সম্পদ তিনি একে একে মুসলিমদের জন্য ব্যায় করেন । এরকম কিছু ঘটনা তুলে ধরা হলো :-

মদিনায় পানির অভাব দূর করার জন্য ১৮০০০ (আঠারো হাজার) দিনার বা স্বণমুদ্র একটি কূপ ক্রয় করে তা বিলি করে দেন । ওহুদ যুদ্ধের ত্রিশহাজার সৈন্যের মধ্যে দশহাজার সৈন্যের ব্যায়ভার তিনি বহন করেন । মদিনায় দূভিক্ষ দেখা দিলে তিনি খাদ্য বিতরণ করতেন । মসজিদে নববি ব্যাক্তিগত খরচে সম্প্রসারণ করেন । এছাড়া যুদ্ধে মুসলমান বাহিনীকে শক্তিশালী করার জন্য এক হাজার উট দান করেন । এছাড়া মহানবি (স) এর দরবারে সাতটি ঘোড়া ও একহাজার দিনার দান করেন ।

কুরআন সংকলনেও তিনি গুরুত্বপূণ ভূমিকা পালন করেন । একসময় আরবের লোকেদের মধ্যে কুরআন পড়ার মধ্যে তক বিতক লেগে যায় । এসময় তিনি হযরত হাফসা (রা) এর কাছ থেকে পবিত্র কুরআনের মূল কপি সংগ্রহ করেন । ৬৫১ খ্রিষ্টাব্দে কপিটির আরও ৭টি কপি করেন ও বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন । তারপর থেকে কুরআন শুদ্ধ রুপে সকলে পড়তে থাকে ।

তো এই ছিল আমার পক্ষ থেকে । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । সকলে সুস্থ থাকুন । ধন্যবাদ ।

The post হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবন কাহিনী appeared first on Trickbd.com.


Sunday, January 23, 2022

ব্লগার সাইটের জন্যা বানিয়ে নিন মোবাইল অ্যাপ 😱 এবং অ্যাপ এর ট্রাফিক থেকে প্রফেশনাল ব্লগিং। Free Source code

ব্লগার সাইটের জন্যা বানিয়ে নিন মোবাইল অ্যাপ 😱 এবং অ্যাপ এর ট্রাফিক থেকে প্রফেশনাল ব্লগিং। Free Source code

আসসালামু আলাইকুম

সবাইকে স্বাগতম আবারও TrickBD এর নতুন একটি পোস্ট এ।আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অ্যান্ড্রয়েডঅ্যাপের সোর্সকোড। যেটার Codecanyone এর মূল্য 20 ডলার মত তবে আপনাদের জন্য এটা সম্পুর্ন ফ্রী তে।

এটা নতুন ব্লগার ও প্রফেশনলাদের জন্যা অনেক কাজের হতে চলেছে।

এই অ্যাপের সোর্সকোড টি আপনারা android-studio দিয়ে খুব সহজে। এডিট করে খুব সহজে আপনাদের ওয়েবসাইট এর সাথে কানেক্ট করে এড বসিয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তাই এ সোর্সকোড টি ব্লগারদের জন্য অনেক হেল্প ফুল ওর ট্রাফিকের জন্য উপকারী হবে।

App ui demo:

2nd

Multi menu: Fully native app system

Mode select:

এ সোর্সকোড টি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও এর সাহায্যে এডিট করে আপনাদের লোগো ওয়েবসাইটের লিংক এবং যাবতীয় সবকিছু চেঞ্জ করে প্লে স্টোরে পাবলিশ করে আপনাদের ব্লগসাইটে ট্রাফিক অ্যাড এর মাধ্যমে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
তো চলুন দেখে নিন কিছু ডেমো দেখে নিন এবং এবং নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

কারো যদি সোর্সকোড থেকে অ্যাপ বিল্ড করতে এবং রিস্কইন করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের মাঝে এটা নিয়ে আরো একটি পোষ্ট নিয়ে আসব ।

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Download CodeDownload Source

যেকোনো প্রিমিয়াম থিম,প্লাগিন,স্ক্রিপ্ট ফ্রিতে পাবেন এই সাইটে এবং ইন্টারনেট,ওয়েবসাইট ট্রিক ও ইনকাম রিলেটেড আরও টিপস পাবেন, এবং পাবেন প্রতি পোস্টে ৫-১০ টাকা ইনকামের সুজোগ Sikhenin.com

The post ব্লগার সাইটের জন্যা বানিয়ে নিন মোবাইল অ্যাপ 😱 এবং অ্যাপ এর ট্রাফিক থেকে প্রফেশনাল ব্লগিং। Free Source code appeared first on Trickbd.com.


ছবি দিয়ে সহজেই spectrum music ভিডিও তৈরী করুন।

ছবি দিয়ে সহজেই spectrum music ভিডিও তৈরী করুন।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
ছবি দিয়ে শুধুমাত্র স্পেক্ট্রাম ইউজ করে মিউজিক ভিডিও তৈরী করে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কাজ করছে। তারা ভিডিও থেকে ইনকাম ও করছে। এখন কথা হল সহজে কি করে spectrum ভিডিও তৈরী করতে হয়।
প্রথমে আপনাদের দেখিয়ে দেই spectrum কি?
মিউজিকের বিটের সাথে এগুলো উঠা নামা করে

এটাই spectrum
আসুন দেখি কিভাবে ছবিতে মিউজিক ও স্পেক্ট্রাম লাগবো সাথে ছবিটি বিটের সাথে react ও করবে।

প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
ডাউনলোড : ChkSnd
অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন।
ওপেন করার পর স্ক্রিনশট অনুযায়ী আপনার ছবি সিলেক্ট করুন।




প্রথমে আমরা ইমেইজ টা সিলেক্ট করে নিবো উপরের মত। তারপর আমাদের স্পেক্ট্রাম নিতে হবে তার জন্য + বাটনে ক্লিক করুন।

এরপর add spectrum


spectrum এর কিছু সেটিং রয়েছে যেমনঃ

বিস্তারিতঃ
Width: এটার মাধ্যমে স্পেক্ট্রামের প্রস্থ সেট করা হয়।
Height: এটার মাধ্যমে spectrum এর দৈর্ঘ্য সেট করা হয়।
position x: এটার মাধ্যমে spectrum কে ডানে বামে নেওয়া হয়।
position y: এটার মাধ্যমে spectrum কে উপর নীচে নেওয়া হয়।
frequency bands: এটার মাধ্যমে spectrum এর বিন্দু গুলো কতটুক ফাঁকা বা দুরত্ব হবে এটা সেট করা হয়

thickness: এটার মাধ্যমে spectrum টি কতটুক মোটা হবে এটা সেট করা হয়।

color : এটার মাধ্যমে spectrum এর রং সেট করা হয়।
maximum height: এটার মাধ্যমে spectrum এর সর্বোচ্চ উচ্চতা সেট করা হয়।

side : এটার মাধ্যমে spectrum টি কোন দিক দিয়ে উঠা নামা করবে এটা সেট করা হয়।
AB = উভয় সাইডে
A = উপরে শুধু
B = নীচে শুধু

type: এটার মাধ্যমে spectrum এর কেমন হবে লম্বা লম্বি নাকি গোল আকৃতির এটা সেট করা হয়।
bar = লম্বা লম্বি
Circle = গোল আকৃতির

react to velocity: গানের বিটের সাথে সাথে spectrum টি আকৃতিতে বড় হব ছোট হবে। মানে রিয়েক্ট করবে।

spectrum টা প্রথমে চলবে না তার জন্য আমাদের গান যোগ করতে হবে।
গান যোগ করতে load music এ ক্লিক করে একটি গাম যোগ করুন।

গান যোগ করে প্লে করে দেখুন spectrum চলছে

আমরা চাইলে মিউজিকের সাথে ছবি টিকেও নাচাতে পারবো।
আসুন দেখি কিভাবে করবো।



এটা করার পর নিজেই বুঝতে পারবেন হয়েছে কি না।

সব কাজ হয়ে গেলে ভিডিও টি সেইভ করুন export এ ক্লিক করে

কিছুটা লোড নিয়ে গ্যালারিতে সেইভ হয়ে যাবে

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post ছবি দিয়ে সহজেই spectrum music ভিডিও তৈরী করুন। appeared first on Trickbd.com.