Thursday, February 27, 2025

বাংলাদেশের তৈরি এআই; দেখা যাবে MWC তে

বাংলাদেশের তৈরি এআই; দেখা যাবে MWC তে

আসসালামু আলাইকুম

স্পেনের বার্সেলোনা শহরে, মোবাইল প্রযুক্তির বিশ্বমঞ্চে বার্ষিক প্রদর্শনী হিসেবে পরিচিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) এবারও হবে। ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত এই আন্তর্জাতিক ইভেন্টে, বিশ্বব্যাপী মোবাইল ও টেলিকম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানরা তাদের সর্বশেষ প্রযুক্তি ও সমাধান তুলে ধরবে।

বাংলাদেশের বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান, রিভ সিস্টেমস, এমডব্লিউসিতে নিজেদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট, টেলিযোগাযোগ সফটওয়্যার এবং অন্যান্য উন্নত প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করেছে। গত মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে রিভ সেন্টারে অনুষ্ঠিত এক প্রেস মিটে গ্রুপ সিইও এম. রেজাউল হাসান বলেন, “আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তির মাধ্যমে অপারেটরদের গ্রাহকসেবা ও টেলিকম সেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কুয়েতের এসটিসি-তে এআই চ্যাটবট এবং লাইভ চ্যাট সলিউশন কার্যকরভাবে প্রয়োগ শুরু করেছে। এই চ্যাটবটটি বহু ভাষায় গ্রাহকদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান করে, যা আন্তর্জাতিক টেলিকম অপারেটরদের দৃষ্টিতে বিশেষ আগ্রহের কারণ হয়ে উঠেছে।

তদুপরি, রিভ সিস্টেমস ‘ভার্চুয়াল ট্রায়াল রুম’-এর মাধ্যমে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উদ্ভাবনী করে তুলছে। এই সিস্টেমের মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই পছন্দের পোশাক কেমন দেখাচ্ছে, তা জানতে পারবে, যা ই-কমার্স খাতকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post বাংলাদেশের তৈরি এআই; দেখা যাবে MWC তে appeared first on Trickbd.com.


কনটেন্ট তৈরির জন্য টপিক  খুঁজে বের করুন এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করে |

কনটেন্ট তৈরির জন্য টপিক খুঁজে বের করুন এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করে |

বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রায় সবাই চাই ইন্টারনেটের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে । সেজন্য আমরা ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি।  কনটেন্ট ক্রিয়েটর হওয়া একটি গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে জগতে।  সেই কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে,  যেমন ভিডিও কনটেন্ট, অডিও কনটেন্ট কিংবা টেক্সট কন্টেন্ট।   কিন্তু যারা নিয়মিত কনটেন্ট লেখেন বা তৈরি করেন তাদের একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়  যে একটা নির্দিষ্ট সময় পরে তেমন কোন টপিকের আইডিয়া খুঁজে পাওয়া যায় না।  যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা তেমন গুরুত্বপূর্ণ সমস্যা না হলেও যারা নিয়মিত কন্টেন্ট রাইটিং করে থাকেন তাদের কাছে এটা একটি খুবই বড় সমস্যা। 

 কিন্তু যারা এই সমস্যায় ভুগছেন তাদের তো আর এই সমস্যার জন্য বসে থাকলে চলবে না।  এই সমস্যা থেকে উত্তরণের কিছু পথ খুঁজে বের করতে হবে।  তাই আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যা থেকে উঠতে পারেন। তাহলে চলুন জেনে আসা যাক বিস্তারিত।

১.  এ আই এর সহায়তা নিয়ে টপিক তৈরি করুন।

বর্তমানে ইন্টারনেটের এই যুগে এ আই একটি বড় সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে।  আগে আমরা কোন কিছু জানার জন্য যেমন বলতাম google করো এখন আর সেই কথাটি না বলে বলি  এ আই এ সার্চ কর।  কারণ গুগল করলে আমাদের অনেক কিছু খুঁজে বের করতে হয়,  আর সেটা যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে করি তাহলে সঠিক এবং দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাব।  আর আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই আপনার কন্টেন্টের টপিক খুঁজে বের করতে পারেন।  বর্তমানে অনেকগুলো জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাজারে এসেছে।  এদের মধ্যে কিছু জনপ্রিয় এ আই হলঃ ChatrGPT, Gemeni, Copilot etc. এছাড়াও বাজারে নতুন আরেকটি চাটবোর্ড এসেছে Deepseek  নামে।  আপনি এগুলো ব্যবহার করেই আপনার টপিক খুঁজে বের করতে পারেন। 

 ধরুন আপনি টেকনিক্যাল কনটেন্ট তৈরি করে থাকেন।  তাহলে আপনি যে কোন একটি এআই এ গিয়ে সার্চ করতে পারেন “  টেকনিক্যাল কনটেন্ট লেখার জন্য দশটি কনটেন্ট টপিক চাই”।  অথবা আপনি আপনার মতো করে সার্চ করতে পারেন।  সার্চ করার সাথে সাথে ওই চ্যাট বট আপনাকে আপনার কাঙ্খিত টপিক গুলো দিয়ে দিবে।  সেটি ব্যবহার করে আপনি কন্টেন্ট রাইটিং  করতে পারেন। 

 

২.   সমসাময়িক কিছু কনটেন্ট  ক্রিয়েটর কে ফলো করা।

 আপনি যে টপিকের উপর কাজ করছেন সে টপিকের ওপর আরো অনেক ক্রিয়েটর কাজ করে যাচ্ছে।  তাই আপনি তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আপনি যদি তাদের কনটেন্টগুলো নিয়মিত পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কোন টপিকে এর উপর বেশি গুরুত্ব দিয়ে কনটেন্ট তৈরি করছে এবং  আপনিও আপনার কনটেন্ট এর জন্য একটি ভালো টপিক খুঁজে পাবেন।  আর তারা যে কনটেন্টই তৈরি করছে আপনি তাদের কনটেন্টের ধারণাকে কাজে লাগিয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করে নতুন কনটেন্ট তৈরি করবেন। 

 

 এর মধ্যে সবথেকে ভালো উপায় হল আপনি যদি তাদের কনটেন্টগুলো নিয়মিত পড়েন তাহলে আপনি দেখবেন যে তাদের কন্টেন্টে কি কি জায়গায় ভুল আছে।  আপনি তাদের ভুলগুলোকে নিজের মনে বা খাতায় নোট করে রাখবেন এবং আপনার কন্টেন্টে সেই ভুলগুলোকে শুধরিয়ে দিবেন।  এতে করে আপনার  কনটেন্টটি তাদের থেকে আরও উন্নত হবে।  এবং ভিজিটর আপনার কন্টেন্টের উপরই বেশি নজর দিবে।  তাই আপনি সমসাময়িক কনটেন্ট ক্রিয়াটারদের ফলো করতে পারেন।  কিন্তু মনে রাখবেন তাদের লেখা বা আইডিয়াকে সরাসরি  কপি করবেন না।  এতে করে আপনারই ক্ষতি। 

 

৩. কনটেন্ট রিলেটেড ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

 আপনি যে ধরনের কনটেন্ট লিখে থাকেন বা  আপনি যে ধরনের কন্টেন্টের উপর বেশি ফোকাস দিয়ে থাকেন সে ধরনের ফেসবুক গ্রুপে সাথে আপনি যুক্ত থাকতে পারেন।  এতে করে আপনার  একটি ভালো আইডিয়া তৈরি হবে  কনটেন্ট সম্পর্কে।  ফেসবুকে বর্তমানে প্রতিটা বিষয়ের উপর অনেক ধরনের গ্রুপ আছে।  আর আপনি সেই গ্রুপে যুক্ত থাকলে তাদের কমিউনিটি থেকে আইডিয়া দিতে পারবেন।  এবং বুঝতে পারবেন যে পাঠক আসলে কোন ধরনের কন্টেন্ট এর ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে।  এজন্য আপনার সবচেয়ে ভালো এবং কার্যকর উপায় হল প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ধরে অন্য ক্রিয়েটরদের কন্টেন্ট  পড়া।  

 ওইসব ক্রিয়েটরদের কনটেন্ট থেকে আইডিয়া গ্রহণ করা এবং ভুল ত্রুটি গুলো লক্ষ্য করা এবং নিজের কন্টেন্টে সেই ভুল ত্রুটি গুলো সংশোধন করে এবং আরো নতুন কিছু সংযোজন করে উপস্থাপন করা।  তাই আপনি যদি আপনার কন্টেন্টের জন্য টপিক খুঁজে বের করতে সমস্যা বোধ করেন তাহলে আজই বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে যুক্ত হন। 

 

৪.  google এ সার্চ করা। 

 কনটেন্টের টপিক খুঁজে বের করার জন্য  গুগল একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হতে পারে।  কারণ আপনি যদি একটি টপিকের উপর google সার্চ করেন তাহলে google তার সাজেশন লিস্টে আরো একাধিক টপিক যুক্ত করে দেয় যেগুলো পাঠকরা বেশি সার্চ করেছে বা পড়েছে সে ধরনেরই টপিক।  তাই আপনি যদি কোন টপিকের উপর google এ সার্চ করেন তাহলে দেখবেন একটু নিচে google আরো কিছু টপিক আপনাকে সাজেস্ট করছে।  আসলে এ টপিকগুলো গুগলে একাধিকবার সার্চ করা হয়েছে।  তাই আপনি যদি এভাবে সার্চ করে এবং রিসার্চ করে গুগলকে ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক কন্টেন্ট এর জন্য টপিক খুঁজে পাবেন। 

সবচেয়ে ভালো এবং কার্যকর উপায় হল আপনি যে টপিকটি অন্য কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে ধারনা লাভ করেছেন সেটিকে গুগলে সার্চ করুন।  করলে google আপনাকে আরো কিছু কনটেন্টের টপিক সাজেশন দিবে।  এখন আপনি সেই টপিকগুলোর মধ্যে রিসার্চ করুন।  করে খুঁজে বের করুন যে কোন টপিকের উপর কাজ করলে আপনার বেশি সুবিধা হবে।  এভাবে আপনি প্রতিনিয়ত আপনার কন্টেন্টের জন্য টপিক খুঁজে বের করতে পারবেন। 

 

৫.  পুরনো  কনটেন্ট রিসার্চ এবং দর্শকের মন্তব্য গ্রহণ। 

 আপনি যখন কোন কনটেন্ট লিখবেন,  তারপরে দর্শকরা পাঠ করার পরে মন্তব্যে আপনাকে আরো কিছু বিষয়বস্তুর ওপর কন্টেন্ট তৈরি করার জন্য বলতে পারে।  আপনি তাদের মন্তব্যের উপর ভিত্তি করে ভালো টপিক গুগলে খুঁজে বের করুন।  এবং সেই টপিক এর উপর কন্টেন্ট তৈরি করুন। 

 আবার,  আপনি আপনার পুরনো কন্টেন্ট গুলোকে একটু পড়ুন।  তাহলে আপনি দেখবেন যে আপনার পুরোনো কন্টেন্টের ভেতরেও কিছু ভুল-ত্রুটি বা গ্যাপ রয়ে গেছে।  আপনি সেই ভুল ত্রুটি গুলোর উপরে কাজ করুন এবং নতুন কনটেন্ট তৈরি করুন। 

 

উপসংহার

 যারা নিয়মিত কন্টেন্ট লিখে থাকেন তারা হয়তো টপিক খুঁজে বের করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন।  আশা করি আমার এই পোস্টটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন।  উপরের টিপসগুলো ফলো করুন তাহলে আপনি অনেক ধরনের কন্টেন্টের আইডিয়া।  এমনও হতে পারে,  এই সার্চ করতে করতে আপনি এমন একটি কন্টেন্ট তৈরি করে ফেলেছেন যেটা হয়তো এর আগে কেউই করতে পারে নাই।  তাই চেষ্টা করতে থাকুন সফলতা আসবেই। 

 আর পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো আশা করতে পারি!  আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন।

The post কনটেন্ট তৈরির জন্য টপিক খুঁজে বের করুন এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করে | appeared first on Trickbd.com.


Wednesday, February 26, 2025

MS DOS কি? MS DOS কেনো ব্যবহার করা করা হতো? MS-DOS পরিচিতি

MS DOS কি? MS DOS কেনো ব্যবহার করা করা হতো? MS-DOS পরিচিতি

السلام علىكم و رحمة الله

হ্যালো গাইজ! কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আর ভালো না থাকলে তো ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই। যেখান থেকে আমরা নিত্য নতুন টিপস-এন্ড-ট্রিকস পেয়ে যাই।

তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে উপরিউক্ত টাইটেল দেখেই জেনে গেছেন।

অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার, যা কম্পিউটারের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। এটা শুধু কম্পিউটারের মেমোরি আর প্রসেসর সাথে নয়, বরং সমস্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যার কে ম্যানেজ করে।

আজকের আর্টিকেলে আমি MS-DOS অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আর কথা না বলে সোজা আজকের টপিকে চলে যাই।

MS-DOS কি?

MS-DOS এর পুরো নাম Microsoft Disk Operating System । MS-DOS একটি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম (CUI) । যা ব্যবহারকারীর কমান্ডের দ্বারা হার্ডওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে। এটি মাইক্রোসফট কম্পানির সর্বপ্রথম অপারেটিং সিস্টেম। তবে এটি মাইক্রোসফট নিজে তৈরি করে নি। বরং আইবিএম কম্পানি এটি তৈরি করে। অতঃপর মাইক্রোসফট তা কিনে নেয়। এটি বর্তমান সময়ের অপারেটিং সিস্টেমের মতো এতো সহজ ছিলো না। ব্যবহারকারীর কমান্ডের উপর ভিত্তি করে কাজ করতো। যেভাবে কমান্ড দেওয়া হতো সেভাবে কাজ করতো। এতে প্রোগ্রামিং করা অনেক কঠিন ছিল।

MS-DOS এর ইতিহাস

MS-DOS, বা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, হল একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম যা ১৯৮০-এর দশকে ব্যক্তিগত কম্পিউটারের প্রাথমিক যুগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এটি একটি কমান্ড-লাইন ইন্টারফেস (CLI) ভিত্তিক অপারেটিং সিস্টেম, যার অর্থ ব্যবহারকারীদের কম্পিউটারে কাজ করতে টেক্সট-ভিত্তিক কমান্ড লিখতে হত। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) এর আগে, MS-DOS ছিল কম্পিউটার অপারেটিং সিস্টেমের একটি প্রধান পদ্ধতি।

MS-DOS-এর ইতিহাস শুরু হয় ১৯৮১ সালে, যখন মাইক্রোসফট আইবিএম-এর জন্য তাদের প্রথম পার্সোনাল কম্পিউটার (PC) তৈরির জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করে। এটি মূলত সিয়াটেল কম্পিউটার প্রোডাক্টস থেকে কেনা QDOS (Quick and Dirty Operating System) কে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মাইক্রোসফট আইবিএম-এর সাথে একটি চুক্তি করে এবং MS-DOS কে আইবিএম PC-এর সাথে বান্ডিল করে বিক্রি করে। আইবিএম PC-এর জনপ্রিয়তার সাথে সাথে MS-DOS দ্রুতই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে পরিণত হয়।

MS-DOS এর বৈশিষ্ট্য

MS-DOS-এর প্রধান বৈশিষ্ট্য হল এর সরলতা এবং হালকা ওজন। এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার রিসোর্সের উপর খুব কম চাপ ফেলে, যা এটিকে সেই সময়ের সীমিত হার্ডওয়্যার ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের জন্য উপযুক্ত ছিল। ব্যবহারকারীরা ফাইল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম এক্সিকিউশন, এবং হার্ডওয়্যার কনফিগারেশন সহ বিভিন্ন কাজের জন্য কমান্ড লিখে MS-DOS ব্যবহার করত। কিছু সাধারণ কমান্ডের মধ্যে ছিল `DIR` (ডিরেক্টরি তালিকা দেখানোর জন্য), `CD` (ডিরেক্টরি পরিবর্তন), এবং `COPY` (ফাইল কপি করা)।

MS-DOS-এর সীমাবদ্ধতাও ছিল। এটি মাল্টিটাস্কিং সমর্থন করত না, অর্থাৎ একবারে একটির বেশি প্রোগ্রাম চালানো সম্ভব ছিল না। এছাড়াও, এর কমান্ড-লাইন ইন্টারফেস নতুন ব্যবহারকারীদের জন্য শেখা কঠিন ছিল, বিশেষ করে যারা কম্পিউটারে অভিজ্ঞ ছিলেন না। ১৯৯০-এর দশকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আবির্ভাবের সাথে MS-DOS এর জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করে। উইন্ডোজ একটি গ্রাফিক্যাল ইন্টারফেস অপারেটিং সিস্টেম ছিল। যা ব্যবহারকারীদের জন্য অনেক বেশি ব্যবহারযোগ্য এবং সহজবোধ্য ছিল।

MS-DOS কেনো ব্যবহার করা হত

MS-DOS ছিল ১৯৮০-এর দশকের শেষে এবং ১৯৯০-এর দশকের শুরুর দিকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীদের জন্য প্রধান অপারেটিং সিস্টেম। এই সিস্টেমটির কিছু বিশেষত্ব এবং কারণ ছিল, যা MS-DOS কে জনপ্রিয় করে তুলেছিল এবং এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করেছিল:

  • কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে সোজাসুজি সম্পর্ক: MS-DOS সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল।
  • কম্পিউটিং মেমোরির দক্ষ ব্যবহার: MS-DOS একটি লাইটওয়েট অপারেটিং সিস্টেম ছিল, যা কম মেমোরি ব্যবহার করে চলত।
  • বেশি কমান্ডের সুবিধা: এটি দ্রুত কাজ সম্পাদন করতে পারত এবং কমান্ড ইনপুটের মাধ্যমে কার্যক্রম দ্রুত পরিচালিত হত।
  • কম খরচ: এটি সহজ এবং কম খরচে ব্যবহৃত ছিল, বিশেষ করে ছোট এবং মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য।
  • পোর্টেবিলিটি এবং সঙ্গতি: MS-DOS বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মের জন্য পোর্টেবল ছিল।
  • সফটওয়্যার সমর্থন: MS-DOS এর জন্য প্রচুর পরিমাণে সফটওয়্যার তৈরি হয়েছিল।
  • বিশ্বস্ততা এবং স্থিতিশীলতা: এটি একটি শক্তিশালী এবং স্থিতিশীল সিস্টেম ছিল।
  • প্রথম দিকের গ্রাফিক্যাল ইন্টারফেসের আগমন: MS-DOS উইন্ডোজের ভিত্তি ছিল, যার মাধ্যমে উইন্ডোজ সিস্টেমের বিকাশ ঘটেছিল।

MS-DOS এর ইন্টার্নাল কমান্ড

ইন্টার্নাল কমান্ড হলো সেগুলি যেগুলি MS-DOS-এর অংশ হিসেবে বিল্ট-ইন থাকে এবং সিস্টেমের শুরুতেই লোড হয়ে যায়। এই কমান্ডগুলি সিস্টেমের অপারেশন কন্ট্রোল করতে ব্যবহৃত হয় এবং একে একে রেট করা হয়। কিছু গুরুত্বপূর্ণ ইন্টার্নাল কমান্ডের মধ্যে রয়েছে:

  • DIR: ফোল্ডার বা ডিরেক্টরির ভিতরের ফাইলগুলো দেখানোর জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: DIR C:\Documents
  • COPY: ফাইল কপি করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: COPY file1.txt D:\Backup\
  • DEL: ফাইল মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: DEL file1.txt
  • REN: ফাইলের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: REN oldfile.txt newfile.txt
  • CLS: কমান্ড প্রম্পটের স্ক্রীন পরিষ্কার করতে ব্যবহৃত হয়।
    উদাহরণ: CLS
  • CD: ডিরেক্টরি পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: CD C:\Program Files
  • MD: নতুন ডিরেক্টরি তৈরি করতে ব্যবহৃত হয়।
    উদাহরণ: MD C:\NewFolder
  • EXIT: MS-DOS সেশনের সমাপ্তি করতে ব্যবহৃত হয়।
    উদাহরণ: EXIT

MS-DOS এক্সটার্নাল কমান্ড

এক্সটার্নাল কমান্ড হলো সেগুলি যেগুলি সিস্টেমের বাইরে থেকে পৃথক এক্সিকিউটেবল ফাইল হিসেবে কাজ করে। এই কমান্ডগুলি সিস্টেমের মধ্যে লোড হয় না, বরং মেমরিতে লোড হয় যখন তাদের প্রয়োজন হয়। এক্সটার্নাল কমান্ডগুলি সিস্টেমের কার্যক্ষমতা বাড়াতে বিভিন্ন বিশেষ কাজ করতে সাহায্য করে। কিছু সাধারণ এক্সটার্নাল কমান্ডের মধ্যে রয়েছে:

  • FORMAT: ডিস্ক ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: FORMAT A:
  • CHKDSK: ডিস্কের ত্রুটি চেক করতে ব্যবহৃত হয়।
    উদাহরণ: CHKDSK C:
  • DISKCOPY: একটি ডিস্কের কপি তৈরি করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: DISKCOPY A: B:
  • XCOPY: বড় পরিসরে ফাইল কপি করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: XCOPY C:\Documents D:\Backup\ /E
  • LABEL: ডিস্কের লেবেল বা নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: LABEL A: NewDisk
  • TREE: ডিরেক্টরি স্ট্রাকচার দেখানোর জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: TREE C:\
  • DEBUG: প্রোগ্রাম ডিবাগ করার জন্য ব্যবহৃত হয়।
    উদাহরণ: DEBUG

উপসংহার

সংক্ষেপে, MS-DOS হল কম্পিউটিং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ব্যক্তিগত কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আধুনিক অপারেটিং সিস্টেমের ভিত্তি স্থাপনে সাহায্য করেছে। যদিও এটি এখন আর ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, তবুও এর উত্তরাধিকার আজও কম্পিউটিং জগতে জীবিত রয়েছে।য়েছে, যা MS-DOS-এর ধারণার উপর ভিত্তি করে তৈরি। এছাড়াও, কিছু পুরনো সফ্টওয়্যার এবং গেমস চালানোর জন্য MS-DOS এখনও ব্যবহৃত হয়।
















The post MS DOS কি? MS DOS কেনো ব্যবহার করা করা হতো? MS-DOS পরিচিতি appeared first on Trickbd.com.


জুয়ায় জেতার তাবিজ!

জুয়ায় জেতার তাবিজ!

জুয়ায় জেতার তাবিজ

শিরোনাম পড়ে এটিকে ক্লিকবেইট মনে করুন কিংবা অনৈতিক বিষয়বস্তু ভাবুন অথবা যদি সত্যি সত্যিই জুয়া জেতার অভিলাষে পোস্টে আগমন ঘটুক – আপনার জন্য সবটাই চমক থাকছে!
সেই চমকে আপনি নিত্য জুয়া জিতে বড়লোক না হতে না পারলেও সাইকোলজিক্যালি বড় মাথায় [ভাবার্থ] কিছু বিচক্ষণতা লাভ করবেন বৈকি – অপরাপর আপনার নিজের ভেতরেরও নিজেকেও খানিক আবিষ্কার হয়ে যাবে!

প্রারম্ভিকতা

আসুন সবার আগে জুয়াতে জেতার একটা মহা পরাক্রম ক্ষমতাধর তাবিজের নকশা’টা দেখি নিই:

[ আচ্ছা এখানে কিছু কথা পূর্বেই স্পষ্ট হওয়া উচিত হবে যে এই লেখনীতে কোন ব্যক্তির বিশ্বাস/অবিশ্বাসের প্রতি নূন্যতম বীতশ্রদ্ধ হওয়া উদ্দেশ্য নয় – কারোর অনুভূতিতে আঘাত হউক এমনটিই চাইবো না; শুধুমাত্র নিউট্রাল অবস্থানে থেকে যথাসম্ভব হিউম্যান সাইকোলজিক্যাল কন্ডিশনস ওয়াইজ এই জাদুর মাধ্যমে জুয়া জেতার বিষয়টির যথাসম্ভব বিশ্লেষণ করার চেষ্টা করবো মাত্র]।

চলুন আলোচনায় ফিরে যাই…

উপরের ফটো’টি দেখে কি মনে হচ্ছে?
নাহ, আপনার যাই মনে হউক না কেন তথাপি মুসলিম মাত্রই আরবি হরফের তথায় আরবি লেখার প্রতি যে ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারা পোষণ করেন – তাতে এটার এক সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স থাকে। বিষয়টার প্র্যাকটিক্যাল এক্সামপোল হলো প্লাসিবো ইফেক্ট যেখানে “একজন পেশেন্ট শুধুমাত্র ডাক্তার যে তার রোগের চিকিৎসা স্বরূপ ঔষধ দেওয়ার ফলে সেটা সুস্থ হয়ে যাবে এমন বিশ্বাসের হেতু যেকোন সাধারণ ভিটামিন ঔষধ’ও উক্ত ব্যক্তির অবচেতন মন’কে আবিষ্ট করার সক্ষমতা রাখে – এমনই সেই সক্ষমতার শক্তি যা ব্রেইনের নিউরো রিসেপ্টরে হরমোন নিঃসরণ করিয়ে ব্যক্তিতে সুস্থতা লাভ করাতে (আদতে অনুভব করাতে) ট্রিগার করে”। ঠিক এমন ভাবে আরবি লেখার প্রতি যে মানসিক স্থিতি উহার বিশেষণে বিশ্বাসী ব্যক্তির মনে এরূপ ভাব জন্ম নেয় যে “এই তাবিজ এর সক্ষমতা তাকে জেতাতে সক্ষম” তাতে উক্ত ব্যক্তি এক প্রকার কাইনাটিক ইনআরশিয়া লাভ করে যা কিনা পরবর্তী মুভমেন্টে জয়ী হওয়াতে ইফেক্টিভিটি রাখতে পারে।

সাইকোলজিক্যাল এনালাইসিস

হিউম্যান সাইকোলজির এর বিষয়টা পরিপূর্ণভাবে রিয়েলাইজ করার জন্য আমাদের ডিটেইলস এবং ডীপ আলোচনা করতে হবে – নচেৎ বিষয়টি অন্ধকার ধোয়াশার মতো থাকবে; তাই চলুন একটু একটু করে আলোচনা উপলব্ধির চেষ্টা করি…..
জুয়া জেতার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসগত বেইজমেন্টের তাবিজ পাওয়া যায় – উদাহরণস্বরূপ মুসলিম হলে আরবি হরফে লেখা আবার হিন্দু হলে সংস্কৃত ভাষায় তৈরী যন্ত্র কিংবা ক্রিশ্চিয়ানদের ক্ষেত্রে দেখা যায় জিউসের প্রতিকৃতি বা রোমান হরফ স্যাটানিক আঁকিবুঁকি ইত্যাদি [আবার মনে করিয়ে দিতে হচ্ছে এই লেখনীটি কারোর বিশ্বাস/অবিশ্বাসের অনুভূতিতে আঘাত করার হেতু নয় বরং সাইকোলজিক্যাল কন্ডিশনস রিয়েলাইজেশান মাত্র]। এখন ব্যক্তি মাত্রই তার নিজস্ব চিন্তা চেতনার বিশ্বাস দ্বারা প্রলুব্ধ হয় [এখানে কোন ধর্ম মেনশন করা হয়নি বরং সামগ্রিকভাবে “বিশ্বাস” বিষয়টিকেই হাইলাইট করা হয়েছে] – শুধু যে বিশ্বাস হতেই মস্তিষ্ক ট্রিগার্ড হয় এমনটাও নয় বরং অবিশ্বাস/ভয়/ভক্তি/অবদমিত মানসিকতা ইত্যাদি দ্বারাও যেকোন ব্যক্তির ব্রেইন ফাংশান প্রভাবিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় রোমান হরফে স্যাটানিক প্যাটার্নের কোন তাবিজ দ্বারা মনের মাঝে যে ভয় – ঐ ভয় হতে জাগ্রত হওয়া সাইকোলজিক্যাল ইনআরশিয়া উক্ত ব্যক্তির ন্যাচারাল মুভমেন্টকে প্রভাবিত করার সক্ষমতা রাখে।

ব্রেইন ফাংশান হরমোনাল ডায়াগ্রাম

এখন প্রশ্ন আসে যে সাবকনশিয়াস মাইন্ডের এই যে কন্ডিশন তাতে মস্তিষ্কের ভেতর কি এমন ঘটে?
মূলত ডোপামিন (Dopamine) নামক হরমোন আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে [এটি জেতার তরে মস্তিষ্কে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং এই যে ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম সেটা আরও অধিক জেতার জন্য নিয়ত প্রলুব্ধি তৈরী করে] <<<দ্বৈত ইফেক্ট>>> কোর্টিসল (Cortisol) নামক হরমোন পরবর্তী চালে কি হবে সেটার আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে [বিষয়টা বিবেচনা করা যায় যখন একজন ক্রিকেটার ৯৯ তে ব্যাটিং করছেন তখন বাকি ১ রানে সেঞ্চুরি করার যে নার্ভাস অনুভূতি] <<<দ্বৈত ইফেক্ট>>> অ্যাড্রেনালিন (Adrenaline) হরমোন নিঃসরণে ভয় ও উদ্বেগ মানুষকে আরও অধিক হার্ড হওয়া ও কঠিন স্টেপমেন্টে যেতে ট্রিগার করে [এই বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে যখন কেউ বারংবার হেরেই যাচ্ছে আর হেরেই যাচ্ছে তখন উদ্বেগ এর হেতু সে থেমে না গিয়ে বরং আরও কঠিন করে “এইবার জিততেই হবেই হবে” এমন ইফোর্টে স্টেপ নিতে বাধ্য করায় – এটাকে অ্যাড্রেনালিন ক্ষরণও সচরাচর বলা যায়] <<<দ্বৈত ইফেক্ট>>> সেরোটোনিন (Serotonin) মানসিক তৃপ্তি ও প্রশান্তি জাগায় যা Relaxation এর মাধ্যমে কমফোর্ট ফিল করায় এবং একই জেতার নেশায় মত্ত রাখে <<<দ্বৈত ইফেক্ট>>> অক্সিটোসিন (Oxytocin) এবং এন্ডোরফিন (Endorphin) হরমোন একরূপ আসক্তির মতো কাজ করে যা মস্তিষ্কে রিলিফনেস যোগায় [বিষয়টা বোঝানো একটু জটিল হলেও যারা যারা জুয়াতে আসক্ত তারা যখন টাকার অভাবে হউক কিংবা অন্য যেকোন কারনেই হউক না কেন জুয়া খেলার সুযোগ পায় না তখন তারা পাগলের মতো উন্মাদ হয়ে যায় – সেক্ষেত্রে টাকার বদলে ছাগলে খাওয়ার কাঠাল পাতা দিয়েও যদি তাদের জুয়াতে বসানো যায় তবুও তারা এক প্রকার রিলিফ অনুভব করে]।

তাবিজের ক্রিয়াকৌশল

একটি তাবিজ যা কিনা ব্যক্তির সাবকনশিয়াস মাইন্ডে ইফেক্ট ও ইমপ্যাক্ট সৃষ্টি করতে সক্ষম – উহা ব্যক্তির মনে ভরসা ও আস্থার স্থান হতে যে শক্তি যোগায় [এই শক্তি বিষয়টি আধ্যাত্মিক নয় বরং সাইকোলজিক্যাল ব্রেইন ফাংশানাল হরমোন কালচার] তা যখন সুদৃঢ় হয় [এই যেমন কয়েকবার ঐ তাবিজ অনুসরণ করায় বিশ্বাসের হেতু জয়লাভ করার পর যেমন মানসিক অবস্থানে ভক্তি চলে আসে] তাতেই তাবিজের ক্রিয়াশীলতা প্রতীয়মান হয়। এছাড়াও এই বিশ্বাস স্থাপনে আরও যেসব সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করা হয় তাতে ব্যক্তির মনের ওপর দারূন প্রভাব বিস্তার করে যেমন আপন রক্তের ফোটা ব্যবহার/ দাঁড়কাক কিংবা শকুনের পাখনা ব্যবহার/ সাত রং এর সুতোতে বাঁধা গিট্টু ইত্যাদি [এসব জঘণ্য টার্ম আর লিখতে ইচ্ছে করছে না – তথাপি সিগনিফিকেন্স বোঝাতে সংক্ষেপে কয়েকটি বললাম]।
এখানে ব্যক্তির মনে যতোটা গভীর প্রভাব সৃষ্টি করবে – ততোই প্রগাঢ়ভাবে উক্ত ব্যক্তি পরিচালিত হবে; যেখানে তাবিজ কেবলি এক উপলক্ষ্য মাত্র।

আসলেই তাবিজ কি কার্যকরী?

হ্যা, তাবিজ কার্যকরী – তবে এই কার্যকারীতা ঐ উপরের উদাহরণে বলা প্লাসিবো ইফেক্টের মতোই; যেখানে ক্যান্সার রোগের চিকিৎসাতে শেষ পর্যায়ে (লাস্ট স্টেইজে) কোন ট্রিটমেন্ট অবশিষ্ট না থাকলেও যেমন স্রেফ একটা ভিটামিন ট্যাবলেট তার মস্তিকে সাময়িক সুস্থতার স্বল্প আয়াশ তৈরী করে তেমনি ব্যক্তির বিশ্বাসকে ব্যবহার করে তারই বিশ্বাসের হেতু জুয়া জেতার জন্য তাবিজ ক্রিয়াশীল হয়; এর অর্থ কখনোই এবং কখনোই তাবিজ আদৌ জয়ী/বিজয়ী হওয়ার ক্ষেত্রে এককভাবে নূন্যতম সক্ষমতা রাখে না!

এই লেখা কেন লিখলাম?!

নাহ, আমি কাউকে জুয়া খেলতে পরামর্শ দিবো না কিংবা প্রেফার করবো না – আবার বিধিনিষেধ আরোপ করছি না [বোধকরি আমার উপদেশে কারোর কিছুই যাবে আসবে না] তথাপি ঠিক যতোটুকু বিষয় জানার ফলে সাইকোলজিক্যালি আপনার ব্রেইন ডেভোলপ [ভাবনা চিন্তার উৎকর্ষতা বৃদ্ধি] সেটাই আমার লেখার উদ্দেশ্য এবং স্বার্থকতা।

তবে লেখার শেষে তান্ত্রিক টোটকা নয় বরং একটা সাইকোলজিক্যাল কন্ডিশনস ওয়াইজ টেকনিক্যাল ট্রিক বলে দিই “আপনি যেকোন সিস্টেমে প্রবেশ করুন >>> সেটা এনালাইসিস করুন >>> সিস্টেম কোর ফাংশান Logic আইডিয়েন্টিফাই করুন >>> সেটার সাথে আবারও পুনরায় সিস্টেম রিকল করে লগারিদম ম্যাচিং করুন >>> ফাইনালি সবকিছু ঠিক থাকলে ইউটিলাইজ করুন” এটাকে জুয়ার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করুন তাতে অব্যর্থ উপায়ে অবশ্যই জয়ী হতে পারবেন!

ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu

সকলের জন্য শুভকামনা রইলো।

The post জুয়ায় জেতার তাবিজ! appeared first on Trickbd.com.


Tuesday, February 25, 2025

মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram.

মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram.

বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর নাম হলো ইনস্টাগ্রাম।  বর্তমানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার মধ্যে instagram অন্যতম।  সবার উপরে রয়েছে ফেসবুক এবং তারপরেই জায়গা করে নিয়েছে instagram।  instagram ও মেটা  এর অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।  সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি দর্শকদের নানারকম সুবিধা দেয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে।  তারই ধারাবাহিকতাই দর্শকদের অভিজ্ঞতাকে আরো বৃদ্ধি করার জন্য আরেকটি বড় আপডেট নিয়ে আসতে চলেছে instagram।  আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে অনেক উপকার পাবেন।  কারণ এই প্ল্যাটফর্মে নিয়মিত নতুন নতুন ফিচার আসছে।  ইনস্টাগ্রাম এর এই ফিচারগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধা দিয়ে থাকে তাই নয় বরং মানুষের স্মৃতিশীলতাকে আরো উন্নত করতে সাহায্য করে। 

 এর ধারাবাহিকতাই ব্যবহারকারীদের আরো একটু উন্নত সেবা প্রদানের জন্য আরো কিছু নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে প্লাটফর্মটি।  এবারের এই নতুন ফিচারটি হলো ডিএম বা ডাইরেক্ট মেসেজের ওপর।  এই মেসেজিং এর ওপর একাধিক পরিবর্তন আনতে চলেছে instagram।  যা ব্যবহারকারীর চ্যাটিং এক্সপেরিয়েন্স আরো উন্নত এবং আকর্ষণীয় করে তুলবে।  তাহলে চলুন জেনে আসা যাক কি কি নতুন আপডেট আনতে চলেছে instagram। 

১. মেসেজ ট্রান্সলেশন

 আমাদের মধ্যে অনেকেই দেশের বাইরে মানুষদের সাথে কথা বলে থাকি কিংবা কথা বলার প্রয়োজন হয়ে থাকে।  কিন্তু আমরা মাঝে মাঝে এমন মানুষের সাথে কথা বলে থাকি যারা আমাদের কথা বুঝতে পারে না কিংবা আমরা তাদের কথা বুঝতে পারি না।  আবার দুজনের কেউ একজন হয়তো ইংরেজিও জানেনা যার ফলে কথা বলার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।  এই অসুবিধাকে দূর করার জন্য ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার আনছে।  যেটা আপনার মেসেজকে আপনার ভাষায় ট্রান্সলেট করে দিবে।  এই ফিচারটির মাধ্যমে আপনি যেকোনো ভাষায় আপনার মেসেজকে ট্রান্সলেট করতে পারবেন। 

 এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে,  আপনি যে মেসেজটি কে ট্রান্সলেট করতে চান সেটির উপর ট্যাপ করে ধরে রাখুন তারপরে আপনি মেসেজ ট্রান্সলেট করার একটি অপশন খুঁজে পাবেন।  সেটিতে ক্লিক করার পরে আপনি আপনার ভাষায় মেসেজটিকে দেখতে পাবেন। 

 

২. সিডিউল মেসেজ

 এই ব্যস্ততার জীবনের মাঝে অনেক সময় আমরা কোন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুলে যায়।  অথবা এমন একটা সময় মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে যে সময় আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে।  তার জন্য হয়তো আপনি মেসেজ পাঠাতে পারবেন না।  কিন্তু ইনস্টাগ্রাম তার মেসেজিং সুবিধা কে আরো বৃদ্ধি করার জন্য আরেকটি নতুন ফিচার নিয়ে এসেছে যেটির মাধ্যমে আপনি কোন মেসেজকে সিডিউল করে আপনার পছন্দমত টাইমে পাঠাতে পারবেন।  এই আপডেট এর মাধ্যমে আপনি আপনার পছন্দমত টাইমে মেসেজ পাঠাতে পারবেন।  সেটা আপনি অনলাইনে থাকলে কিংবা না থাকলে দুটোতেই হবে। 

 

৩.  চ্যাট পিন করা

 আমরা সবাই জানি যে ফেসবুক,  হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটি একটি কোম্পানি মেটা  এর অন্তর্ভুক্ত।  এখন আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে whatsapp এ মেসেজ করলে সেই মেসেজকে পিন করে রেখে দেওয়া যায়।  যাতে আপনি বোঝাতে পারেন যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ করা হয়েছে।  কিন্তু ইনস্টাতে এই সুবিধাটি ব্যবহারকারীরা পেত না।  কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামেও এই সুবিধাটি পাবেন ব্যবহারকারীরা। 

৪.  মিউজিক স্টিকার

 এই ফিচারটির মাধ্যমে  আপনি কাউকে কোন স্টিকার  পাঠালে তার সাথে আপনি আপনার পছন্দমত গান যুক্ত করতে পারবেন।  যার ফলে আপনার চারটি আরো আকর্ষণীয় এবং বোধগম্য হয়ে উঠতে সাহায্য করবে। কোন স্টিকার এর সাথে কোন ধরনের মিউজিক যুক্ত করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরই নির্ভরশীল । আবার আপনি যেই স্টিকারের সাথে যে গানটি পাঠাতে চেয়েছেন সে গানটি স্টিকার এর জন্য perfect কিনা সেটি পরীক্ষা করার জন্য আপনি রিভিউ অপশনও পেয়ে যাবেন।  এটা বলতে গেলে একটি নতুন এক্সপেরিয়েন্স ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিং বা চ্যাটিং সুবিধা আরও রিয়েলিস্টিক হয়ে উঠবে। 

 

৫. কিউ আর কোড ইনভিটেশন

 

 আপনি যদি আপনার কোন বন্ধুকে instagram গ্রুপে এড করতে চান তাহলে আপনি সাধারণত তাকে লিংক পাঠিয়ে এড করতে পারেন। কিন্তু ইনস্টাগ্রামের এই আপডেটের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে কিউআর কোডের মাধ্যমে গ্রুপে যুক্ত করতে পারবেন।  instagram এর এই কিউআর কোড ফিচারটিভ গ্রুপ চ্যাট এর জন্য মানুষের উপকারে আসবে। 

 এই ফিচারটি উপভোগ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে,  আপনি যে গ্রুপে আপনার বন্ধুকে ইনভাইট করতে চান সেই গ্রুপের উপর ট্যাপ করতে হবে।  অতঃপর ইনভাইট লিংকে ক্লিক করতে হবে।  তারপরে কিউআর কোড নামে একটি অপশন পাবেন সেখানে ট্যাপ করুন।  এরপরই আপনি কিউআর কোড শেয়ার করে আপনার কাঙ্খিত বন্ধুকে ওই গ্রুপে এড করতে পারবেন। 

 

 এছাড়াও গত মাসের দিকে ভিডিও  ক্রিয়েটর দের জন্য  আরেকটি আপডেট  নিয়ে এসেছিল instagram।  সেটি হলোঃ 

#   ইনস্টাগ্রাম  রিলস এর সময়সীমা বৃদ্ধি

 এর আগে ব্যবহারকারীরা instagram এ 90 সেকেন্ডের রিলস শেয়ার করতে পারতো।  এজন্য ব্যবহারকারীরা তাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশের সমস্যা হতো।  কিন্তু সেই আপডেটটির মাধ্যমে instagram  রিলস এর সময়সীমা  ৯০ সেকেন্ড থেকে বৃদ্ধি করে তিন মিনিটে নিয়ে গিয়েছে।  এখন ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে সর্বোচ্চ তিন মিনিটের রিলস ভিডিও শেয়ার করতে পারবেন। 

 

 আজকে এ পর্যন্তই।  আশা করি এই পোস্ট টি আপনার অনেক উপকারে এসেছে।  যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।  ট্রিকবিডের সাথেই থাকুন।  ধন্যবাদ

The post মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram. appeared first on Trickbd.com.


কুকিজ কি? এটি কেনো ব্যবহার করা হয়?

কুকিজ কি? এটি কেনো ব্যবহার করা হয়?

اسلام عليكم و رحمة الله

I

হ্যালো গাইজ! কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আর ভালো না থাকলে তো ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই। যেখান থেকে আমরা নিত্য নতুন টিপস-এন্ড-ট্রিকস পেয়ে যাই।

তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে উপরিউক্ত টাইটেল দেখেই জেনে গেছেন।

হুম বন্ধুরা, আমরা সকলেই কম বেশি কুকিজ এর নাম শুনেছি। কিন্তু আমরা অনেকেই হয়তো এর ব্যবহার এবং কার্যপদ্ধতি সম্পর্কে অজ্ঞত।

তাই কুকিজ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকে লিখতে বসলাম।

আপনি যেহেতু ইন্টারনেট ব্যবহার করেন, তাই কোথাও না কোথাও আপনি হয়তো কুকিজ শব্দটির সাথে পরিচিত। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।

কুকিজ কি?

Cookies হল ছোট তথ্য ফাইল। আপনি যখন কোন ওয়েবসাইট ব্রাউজ করেন, তখন সেই ব্রাউজিং ডাটা আপনার কম্পিউটার বা ফোন কুকিজ হিসেবে সংরক্ষণ করে । এগুলি সাধারণত ইউজারডেটা, ব্যবহারকারী শনাক্তকরণ, এবং ব্যবহারকারীর পছন্দসমূহ সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। যখন আপনি পরবর্তীতে ওই ওয়েবসাইটটি ব্রাউজ করেন, তখন এই কুকিজ আপনার ডিভাইস থেকে পাঠানো হয় এবং ওয়েবসাইটটি আপনার আগের তথ্যগুলো পেয়ে যায়। যার ফলে ওয়েব পেজ দ্রুত লোড হয়।

কুকিজ কেনো ব্যবহার করা হয়?

Cookies ব্যবহারের কারণ অনেকগুলো। প্রথমত, এগুলি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করতে সহায়ক, যেমন লগইন তথ্য মনে রাখা বা প্রিয় পণ্যগুলোকে সংরক্ষণ করা। দ্বিতীয়ত, এটি ইউজার ইন্টারফেস প্রদান করে। উদাহরণস্বরূপ, আপনার পছন্দের ভাষা বা টেম্পারেচার ইউনিট কিভাবে সেট করা হয়েছে তা মনে রাখে। এছাড়াও, কুকিজ মার্কেটিং এবং বিজ্ঞাপনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, যা বিজ্ঞাপনদাতাদের জন্য লক্ষ্যবস্তু বিজ্ঞাপন তৈরি করতে সহায়ক।

কুকিজের উপকারিতা

কুকিজ ব্যবহারের অনেক উপকার রয়েছে

  1. স্টোরেজ সুবিধা: কুকিজ ব্যবহারকারীর পছন্দ এবং তথ্য সংরক্ষণ করে, ফলে পুনরায় লগইন করার প্রয়োজন হয় না।
  2. অভিজ্ঞতা বৃদ্ধি: কুকিজ ব্যবহার করে ওয়েবসাইটগুলি ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড সামগ্রী প্রদান করতে পারে।
  3. তথ্য বিশ্লেষণ:কুকিজ ব্যবহারকারীর কার্যক্রম ট্র্যাক করে যাতে ওয়েবসাইট পরিচালকরাও বুঝতে পারেন কোন অংশগুলি আরও জনপ্রিয়।
  4. টাইম সেভিং: কুকিজ টাইম সেভ করে, আরও দ্রুত লোডিং ও ব্যবহারকারীর জন্য সুবিধা নিশ্চিত করে।

কুকিজের ক্ষতিকর দিক

কুকিজের ব্যবহার কিছু ক্ষতির সাথেও জড়িত:

  1. গোপনীয়তা নষ্ট: কুকিজের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়, যা গোপনীয়তার জন্য অনূকূল নয়।
  2. ডেটা মিস ইউজ: যদি ডেটা সুরক্ষিত না হয় তাহলে হ্যাকাররা তার অপব্যবহার করতে পারে।
  3. বিজ্ঞাপন ট্র্যাকিং: অনেকে কুকিজ ব্যবহার করে ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করে, যা ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে।
  4. তথ্য শেয়ারিং: কিছু কুকিজ তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করতে পারে, যা আশঙ্কা সৃষ্টি করে।

কুকিজের প্রকার

কূকিজ অনেক প্রকার হয়ে থাকে। যার যধ্যে প্রধান কয়েকটি আলোচনা করা হলো ‌‌:

  1. Session Cookies: এগুলি সাময়িক এবং ব্যবহারকারী সেশনের সময়কাল পর্যন্ত থাকে। ব্রাউজার বন্ধ করার পর এগুলি মুছে যায়।
  2. Permanent Cookies: এগুলি দীর্ঘমেয়াদি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। যদি ব্যবহারকারী দ্বারা মুছে না দেয়া হয়। এগুলি আপনার পছন্দ এবং তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
  3. থার্ড-পার্টি কুকিজ: এগুলি তৃতীয় পক্ষের ওয়েবসাইটের দ্বারা তৈরি হয় এবং সাধারণত বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হয়।
  4. সিকিউর কুকিজ: এগুলি শুধুমাত্র HTTPS মাধ্যমে নিরাপদভাবে স্থানান্তরিত হয়, যা নিরাপত্তার জন্য অধিক সুরক্ষিত।

শেষ কথা

কুকিজের ব্যবহার আমাদের অনলাইন অভিজ্ঞতাকে সহজ ও উন্নত করতে সাহায্য করে, কিন্তু এর সঙ্গে কিছু সমস্যাও জড়িত থাকে। আপনি যখনই কোনও ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন জেনে বুঝে কুকিজের ওপর নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ।

The post কুকিজ কি? এটি কেনো ব্যবহার করা হয়? appeared first on Trickbd.com.


২০২৫ সালে যা না জানলেই নয়! মহাকর্ষ থাকবে না? বিজ্ঞানী কি সত্যিই এটি সম্ভব করতে পারবেন?

২০২৫ সালে যা না জানলেই নয়! মহাকর্ষ থাকবে না? বিজ্ঞানী কি সত্যিই এটি সম্ভব করতে পারবেন?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমি আজকে আপনাদের জন্য এক ভিন্নধর্মী টপিক নিয়ে হাজির হয়েছি। তা হলো, ভবিষ্যতে কি সত্যিই মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ বাতিল করা সম্ভব হবে কি না। শুনতে একটু আজব লাগলেও এর উপর বিস্তারিত রিসার্চ করেছেন বিজ্ঞানীরা।

ধরুন, আপনি কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ হঠাৎ করে উধাও হয়ে গেছে! মানে আপনি বাতাসে ভাসছেন, গাছপালা শূন্যে ভেসে যাচ্ছে। কোনো কিছুই যেন আর মাটিতে টিকে নেই। এইটা একটি কল্পকাহিনীর মতো হলেও বিজ্ঞানের অনেক গবেষক সত্যিই প্রশ্ন তুলছেন। ভবিষ্যতে কি আমরা মাধ্যাকর্ষণ কোনোভাবে বাদ দিতে পারবো?

আমরা অনেকেই সায়েন্স ফিকশন মুভি দেখেছি। অনেক গুলো তেই বহুদিন ধরে অ্যান্টি-গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ-বিরোধী টেকনোলজির ধারণা দিয়ে আসছে। Interstellar মুভি টা নিশ্চই দেখেছেন? না দেখে থাকলে দেখে আসতে পারেন। সেখানে টাইম ট্রাভেল এর পাশাপাশি একটা কনসেপ্ট নিয়ে ধারণা দিয়েছে, যা হয়তো অনেকেই ধরতে পারেন নি। কি সেটা? মুভির একদম লাস্ট সিন এ গেলেই দেখতে পাবেন। ওই মুভি তেও অ্যান্টি-গ্রাভিটি নিয়ে ধারণা দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এটি কি সম্ভব? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি।

মাধ্যাকর্ষণ কী? এটি কিভাবে কাজ করে?

মাধ্যাকর্ষণ সম্বন্ধে আমরা সবাই-ই কম বেশি জানি। বিশেষ করে সাইন্সের স্টুডেন্ট হলে তো কথাই নেই! এটা হলো প্রকৃতির চারটি মৌলিক শক্তির মধ্যে একটা। এটা পৃথিবী সহ সমস্ত মহাকাশীয় বস্তুকে আকর্ষণ করে। নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে, যেকোনো দুটি ভরের বস্তু একে অপরকে আকর্ষণ করে ও আকর্ষণের পরিমাণ বস্তুগুলোর ভর এবং তাদের মধ্যে দূরত্বের উপর নির্ভরশীল।

তবে মাধ্যাকর্ষণ হলো পৃথিবীর সাথে যেকোনো বস্তুর যে আকর্ষণ সেটা। পরবর্তীতে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আমাদের আরও গভীর ধারণা দেয় যে মাধ্যাকর্ষণ আসলে স্থান-কালের বক্রতা। তাঁর মতে, “ভর এবং শক্তি মহাবিশ্বের স্থান-কালের কাঠামোকে বাঁকিয়ে দেয়। আর এই বেঁকে যাওয়া কাঠামোই বস্তুগুলোকে তাদের গতিপথ নির্ধারণ করতে বাধ্য করে।”

একটু কঠিন কঠিন লাগছে? চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে ফেলি।

ধরুন, আপনি একটা চাদরকে টানটান করে ধরলেন। এখন এর উপরে একটা ভারী বল রাখলেন। দেখা যাবে যে, কাপড় টি সেখানে নিচের দিকে বেঁকে গেছে। এরপর যদি ছোট একটা বল ছেড়ে দেন তাহলে এটা সরলরেখায় না গিয়ে বাঁকা পথে যাবে। আর ভারী বস্তুর চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে স্থান-কালের বক্রতা ও এই বক্রতার কারণেই গ্রহ-উপগ্রহগুলো তাদের কক্ষপথ ধরে চলে।

সূর্য বা পৃথিবী ও তেমনই স্থান-কালের বক্রতা সৃষ্টি করে। যার ফলে ছোট বস্তুগুলো সেই বাঁকা পথে চলে। এই কারণেই আমরা পৃথিবীতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি ও চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।

 

মাধ্যাকর্ষণ বাতিল করা সম্ভব? বর্তমান গবেষণা কী বলছে?

যদিও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাধ্যাকর্ষণ সম্পূর্ণরূপে বাদ দেয়ার টেকনোলজি আবিষ্কার করতে পারেননি। তবে এর কিছুটা প্রভাব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলুন কয়েকটি সম্ভাব্য গবেষণা দেখি।

ম্যাগনেটিক লেভিটেশন

আপনি কি জানেন, চীন ও জাপানে চালিত ম্যাগলেভ ট্রেনগুলোর গতি ঘণ্টায় ৬০০ কিমি পর্যন্ত হতে পারে? এই ট্রেনগুলো মাধ্যাকর্ষণের বিরুদ্ধে ভাসতে পারে তার নিজস্ব চৌম্বকীয় শক্তি ব্যবহারের মাধ্যমে। চৌম্বকক্ষেত্র ব্যবহার করে বস্তুকে বাতাসে ভাসিয়ে রাখা সম্ভব হলেও এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ধাতব বস্তুতে কাজ করে। কোনো জৈবিক বস্তু বা সাধারণ বস্তুতে এটা কার্যকর নয়। এই সীমাবদ্ধতার কারণে মাধ্যাকর্ষণ বাদ দেয়ার প্রক্রিয়া পুরোপুরি কার্যকর করা যায় না। তবে এটা একটা আশার দুয়ার খুলে দিয়েছে।

সুপারকন্ডাক্টর & অ্যান্টি-গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট

বিজ্ঞানীরা কিছু বিশেষ ধরনের সুপারকন্ডাক্টর ইউস করে কিছু বস্তুর ওজন কমাতে পেরেছেন। রাশিয়ার পদার্থবিদ ইয়েভগেনি পোডক্লেটনভ একটা পরীক্ষার দাবি করেছিলেন। সেখানে তিনি সুপারকন্ডাক্টর ডিস্ক ঘুরিয়ে মাধ্যাকর্ষণ কমাতে সক্ষম হন। যদিও এই পরীক্ষার পুনরাবৃত্তি করতে কেউ সফল হয়নি। এটা তখন বিজ্ঞানীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছিলো। অনেকেই দাবি করেন ভবিষ্যতে এরকম কিছু আবিষ্কার করে মাধ্যাকর্ষণ বাদ দেয়া সম্ভব।

নেগেটিভ মাস & কোয়ান্টাম রিয়্যাকশন

কিছু কিছু গবেষক বিশ্বাস করেন, যদি আমরা নেগেটিভ মাস বা ভর (Negative Mass) খুঁজে পেতে পারি, তাহলে এটা মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করতে পারবে। নেগেটিভ মাস হচ্ছে একটা তত্ত্বীয় ধারণা। যার মানে হলো- একটা বস্তু যে ধরনের গতি প্রদর্শন করবে সেটা তার বিপরীত দিকে থাকবে। আমরা জানি যে কোনো বস্তু যদি কোনো বাহ্যিক বল দিয়ে প্রভাবিত হয়, তাহলে তারা তার দিকে চলে। যেমনঃ পৃথিবীর মাধ্যাকর্ষণ। কিন্তু নেগেটিভ মাসের ক্ষেত্রে এইটা উল্টোভাবে কাজ করে। অর্থাৎ নেগেটিভ মাস এর বস্তু কোন বাহ্যিক বল পেলে সে তার বিপরীত দিকে চলে যাবে।

আবার কঠিন লাগছে? আচ্ছা আবার একটু সহজ করা যাক।

ধরা যাক, আপনার কাছে একটা বল রয়েছে। এর ভর কত হতে পারে? ধরা যাক ১ কেজি! আপনি তাকে ধাক্কা দিলে এটা ধাক্কা খেয়ে যেদিকে ধাক্কা দেওয়া হয়, সে দিকে চলে যাবে। তবে যদি সেই বলটির ভর নেগেটিভ হয়? মানে ধরুন মাইনাস ১ কেজি (-১ কেজি)! তাহলে তো আপনি এটাকে ধাক্কা দিলে সে আপনার ধাক্কার বিপরীতে চলে যাবে। যদিও এটা তাত্ত্বিক একটা ধারণা।

২০১৭ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক নেগেটিভ মাস তৈরি করেছেন। গবেষকরা ২০১৭ সালে কৃত্রিমভাবে এক ধরনের বাতাসের তরল (Bose-Einstein condensate) তৈরি করেছিলেন যাতে নেগেটিভ মাস এর বৈশিষ্ট্য দেখা যায়। Bose-Einstein condensate (BEC) হচ্ছে একটা অতি ঠান্ডা কোয়ান্টাম অবস্থার পদার্থ। এতে অ্যাটম গুলো একসাথে এক ধরনের মিক্স কোয়ান্টাম অবস্থা বানিয়ে থাকে।

এটা সাধারণ বস্তুগুলোর বিপরীতে আচরণ করতে সক্ষম। যদিও এটা এখনো তাত্ত্বিক পর্যায়ে আছে। অর্থাৎ এটা জাস্ট থিওরি ও যুক্তির পর্যায়ে আছে। বাস্তবে এখনো যথাযথ ভাবে কার্যসম্পাদন করতে সক্ষম না। তবে ভবিষ্যতে এটি মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

আমাদের জীবনে অ্যান্টি-গ্র্যাভিটির ব্যবহার

মহাকাশ ভ্রমণ

আপনি কি জানেন যে, মহাকাশচারীরা মহাকর্ষ ছাড়া অবস্থায় দীর্ঘদিন থাকলে তাঁদের হাড় দুর্বল হয়ে যায়? ভবিষ্যতে যদি আমরা মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মহাকাশে কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করা সম্ভব হবে। এটা মহাকাশচারীদের সুস্থ রাখতে সাহায্য করবে।

অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা

আমরা জানি, এখনো প্লেন ও রকেটের জন্য প্রচুর জ্বালানি খরচ হয়। কারণ, তাদের মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে যেতে হয়। কিন্তু যদি অ্যান্টি-গ্র্যাভিটি টেকনোলজি কোনোভাবে আবিষ্কার করা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে আমরা জ্বালানিহীন প্লেন বানাতে পারবো। এমনকি উড়ন্ত গাড়ি ও বানাতে পারবো!

ফিউচার আর্কিটেকচার

বড় বড় বিল্ডিং নির্মাণে মাধ্যাকর্ষণের প্রভাব বিশাল। ভবিষ্যতে যদি আমরা মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এমন ভবন তৈরি সম্ভব হবে যা স্ট্যাবল ও পরিবেশবান্ধব হবে। এমনকি, আমরা হয়তো ভাসমান শহর তৈরি করতেও সক্ষম হবো।

চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

এতক্ষণ তো সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। তবে এটা আবিষ্কার করার ক্ষেত্রে কিছু চ্যালেন্জ ও আছে। এটা আবিষ্কার করা অতটাও সহজ না। কারণগুলো নিচে তুলে ধরছি।

বিজ্ঞানের সীমাবদ্ধতা

বর্তমান পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাধ্যাকর্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় শক্তি। এটা মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে কার্যকরী। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মাধ্যাকর্ষণকে স্থান-কালের বক্রতার মাধ্যমে বর্ণনা করে। এর কোনো প্রমাণস্বরূপ বাতিল বা প্রত্যাখ্যান করার কোনো শক্তিশালী তত্ত্ব বা পরীক্ষামূলক প্রমাণ বর্তমানে নেই।

জ্বালানি ও শক্তির চাহিদা

মহাকর্ষ বাদ দেয়া বা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত শক্তিশালী শক্তির উৎসের প্রয়োজন হতে পারে। এর কারণ মহাকর্ষ এমন একটা শক্তি, যা মহাবিশ্বের প্রতিটি বস্তুতে কার্যকরী। এর প্রভাব অনেক। যদি ভবিষ্যতে আমরা মহাকর্ষের প্রভাব নিয়ন্ত্রণ বা বাতিল করতে চাই, তাহলে তার জন্য বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হবে।

মহাকর্ষ বাতিল বা নিয়ন্ত্রণের ধারণা ভবিষ্যতের প্রযুক্তির জন্য একটা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হতে পারে। মাধ্যাকর্ষণ এমন এক শক্তি, যা প্রতিটি বস্তুকে আকর্ষণ করে এবং এটি একপ্রকার লোকাল এনার্জি হিসেবে কাজ করে। বর্তমান ফিজিক্স অনুযায়ী আমরা জানি মাধ্যাকর্ষণ কেবল একটি শক্তি নয়। বরঞ্চ এটা স্থান-কালের বক্রতার অংশ। মহাবিশ্বের বাকি সব শক্তির তুলনায় একে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়।

নৈতিক ও সামাজিক প্রভাব

যদি কোনো ব্যক্তি বা দেশ মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ বা বাতিল করার প্রযুক্তি পায়, তাহলে এর নৈতিক ও সামাজিক প্রভাব অনেক হতে পারে। এমন প্রযুক্তির ব্যবহারে শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক নিরাপত্তা তীব্রভাবে প্রভাবিত হতে পারে।

সামরিক ও নিরাপত্তার ঝুঁকি

যদি মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ নিয়ন্ত্রণের প্রযুক্তি ব্যবহার করা যায়, তবে তা যুদ্ধের পরিস্থিতিতে বিপুল শক্তির ব্যবহার ও নতুন ধরনের অস্ত্রের জন্ম দিতে পারে। মহাকর্ষের প্রভাব কে কাজে লাগিয়ে একেবারে মহাকাশ বা পৃথিবীকে আক্রান্ত করতে সক্ষম এমন এমন অস্ত্র তৈরি করা যেতে পারে। এমন অস্ত্র বা প্রযুক্তির মাধ্যমে এক দেশের ওপর অন্য দেশ আক্রমণ করতে পারে। এইটা তীব্র নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করবে ইন ফিউচার।

রোবটিক সেনা

এমন মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রনের প্রযুক্তি হাতে আসলে রোবটিক সেনা, ড্রোন এমনকি অদৃশ্য যন্ত্র তৈরি করা সম্ভব হতে পারে। এটা সুরক্ষা ব্যবস্থা কে একদম দুর্বল করে দিতে পারে।

গুপ্তচরবৃত্তি ও সাইকোলজিক্যাল ওয়ার

আপনি হয়তো জেনে থাকবেন যে, মহাকর্ষের শক্তি দিয়ে বিভিন্ন স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা ইন্টারন্যাশনাল গুপ্তচরবৃত্তি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষেত্রে বিপুল ঝুঁকি তৈরি করে দিবে। দেশগুলো একে অপরকে দমন করতে উঠে পড়ে লাগতে পারে। যেমনঃ মহাকাশে অস্ত্র স্থাপন বা স্যাটেলাইট ধ্বংস করে সিকিউরিটি ডাউন করে দেয়া।

যাচ্ছেতাই নিয়ন্ত্রণ

যদি মহাকর্ষ নিয়ন্ত্রণের ক্ষমতা বা মহাকর্ষ-শূন্য প্রযুক্তি কেবল একটি বিশেষ দেশের হাতে থাকে, তাহলে এটা আন্তর্জাতিক স্তরে শক্তির ভারসাম্য পাল্টে দিতে সক্ষম। এটা নির্ধারণ করে দিতে পারে কে কোথায় ও কীভাবে শক্তির দখল করবে। এই ধরনের আধিপত্য বিপুল বৈশ্বিক উত্তেজনা সৃষ্টি করবে। ফলে বিশ্ব এক মারাত্মক ঝুঁকির মুখে পড়বে নিশ্চই আন্দাজ করতে পারছেন!

অনৈতিক বা অস্বাভাবিক ব্যবহারের সম্ভাবনা

মহাকর্ষ নিয়ন্ত্রণ বা বাদ দেয়ার প্রযুক্তির নৈতিক ব্যবহারের জন্য শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার। কোনো দেশ বা ব্যক্তি যদি এর অপব্যবহার করে তাহলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। মানুষের জন্যও ক্ষতিকর হওয়ার সম্ভাবনা প্রবল।

অভ্যন্তরীণ সামাজিক বৈষম্য

মহাকর্ষ নিয়ন্ত্রণের মতো অত্যাধুনিক প্রযুক্তির মালিকানা শুধু কিছু দেশ বা শ্রেণির হাতে যদি যায়, তাহলে বৈষম্য আরো বাড়বে। গরিব দেশগুলো বা জনগণ এই প্রযুক্তির সুবিধা পাবে না। এটা তাদের আরও দুর্বল করে তুলবে। যেমন ধরুন, স্টারলিংক বাংলাদেশে আসতে চলছে তা আমরা সবাই জানি। কিন্তু এর আগেই অনেক উন্নত দেশ এর সুবিধা ভোগ করে আসছে। এক্ষেত্রে বলাই যায় যে আমরা বৈষম্যের স্বীকার। ঠিক তেমনই মহাকর্ষ বাদ দেয়ার প্রযুক্তি আবিষ্কার করা হলেও গরীব দেশ গুলো হয়তো পিছিয়েই থাকবে!

মানবাধিকার ও স্বাধীনতা

এর মাধ্যমে কোনো দেশ বা সরকার যদি এমন শক্তি পায়, তাহলে তারা জনগণের স্বাধীনতা ও অধিকার সীমিত করতে পারে। যেমনঃ মহাকাশ বা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন দেশ বা গোষ্ঠীর উপর নিজেদের বাহাদুরি দেখাতে পারে।

অবহেলা বা আতঙ্ক সৃষ্টি

মহাকর্ষ নিয়ন্ত্রণের মতো শক্তিশালী প্রযুক্তির অধিকারী হওয়া মানুষ বা গোষ্ঠী অপরের নিরাপত্তার প্রতি এক প্রকার অবহেলা দেখাতে পারে। এটা সামাজিক স্থিতীশীলতা ও সুখ-শান্তি বিপন্ন করতে পারে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে এটা নিয়ে। তারা ভাববে, কোনো দেশ বা শক্তিশালী প্রতিষ্ঠান এই প্রযুক্তির মাধ্যমে তাদের অধিকার বা স্বাধীনতা ক্ষুন্ন করতে পারে।

বৈশ্বিক সহযোগিতা বা সংঘাত

এমন শক্তির একটি মহাকর্ষ নিয়ন্ত্রণ প্রযুক্তি যদি কিছু দেশের হাতে চলে আসে, তাহলে এটা আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতায় নতুন নতুন দ্বন্দ্ব তৈরি করতে পারে। ফলস্বরূপ, বৈশ্বিক মহাকর্ষ বা মহাকাশের সম্পদ ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও নীতি নির্ধারণে সমস্যা সৃষ্টি হতে পারে।

এটা কি আদৌ আবিষ্কার করা সম্ভব?

বিজ্ঞানের ইতিহাস বলে যে, অনেক অসম্ভব মনে হওয়া জিনিসই একদিন সম্ভব হয়েছে। একটা উদাহরণ দিয়ে বিষয় টা আরো ক্লিয়ার করি। এখন তো প্রযুক্তি কত সহজলব্ধ। কিন্তু আজ থেকে ১০০ বছর আগে মানুষ কল্পনাও করতে পারে নি, আমরা আজকের মতো স্মার্টফোন ব্যবহার করবো বা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সাথে কানেক্ট হতে পারবো। গ্লোবাল ভিলেজ এর আইডিয়া ১০০ বছর আগে ছিলো না। কিন্তু এখন তা অসম্ভব কিছুই না। তাই আমরা আশা রাখতেই পারি, ভবিষ্যতে মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণের প্রযুক্তিও একদিন বাস্তবে রূপ নিতে পারে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন আমার সাথে।

যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post ২০২৫ সালে যা না জানলেই নয়! মহাকর্ষ থাকবে না? বিজ্ঞানী কি সত্যিই এটি সম্ভব করতে পারবেন? appeared first on Trickbd.com.


Monday, February 24, 2025

Windows   এর জন্যে ৫টি দরকারী কাজের টুলস

Windows এর জন্যে ৫টি দরকারী কাজের টুলস

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর লিখতে বসলাম।

Windows-এ অনেক লুকানো বা কম পরিচিত টুল রয়েছে, যা আপনার কাজের গতি বাড়াতে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাস্টমাইজেশন করতে সাহায্য করতে পারে। এখানে এমন ৫টি দুর্দান্ত Windows টুল সম্পর্কে আলোচনা করেছি, যা আপনার ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে!


১. Microsoft PowerToys 

🟢 ফিচার:
✅ Windows-এর ডিফল্ট ফিচারগুলোর শক্তিশালী আপগ্রেড।
✅ FancyZones: স্ক্রিনে বিভিন্ন অ্যাপ উইন্ডো সহজে সাজিয়ে রাখা যায়।
✅ Keyboard Manager: কীবোর্ডের বাটন রিম্যাপ ও শর্টকাট তৈরি করা যায়।
✅ PowerRename: অনেকগুলো ফাইলের নাম একসাথে পরিবর্তন করা যায়।
✅ File Explorer Add-ons: Windows File Explorer-এ বাড়তি ফাইল প্রিভিউ অপশন যোগ করা যায়।

💰 মূল্য: সম্পূর্ণ ফ্রি ✅
📥 ডাউনলোড লিংক: PowerToys GitHub


২. Windows Sandbox

🟢 ফিচার:
✅ এটি দিয়ে Windows-এর ভেতরে আলাদা, নিরাপদ ও অস্থায়ী ভার্চুয়াল Windows তৈরি করা যায়।
✅ অজানা বা সন্দেহজনক সফটওয়্যার চালিয়ে ভাইরাসের ভয় ছাড়াই পরীক্ষা করা যায়।
✅ Sandbox বন্ধ করলেই সব ডেটা অটোমেটিক মুছে যায় ।
✅ সফটওয়্যার ইনস্টল বা কনফিগার না করেও এক ক্লিকেই চালানো সম্ভব।

💰 মূল্য: ফ্রি ✅ (শুধুমাত্র Windows 10/11 Pro & Enterprise-এ)
📥 কীভাবে চালু করবেন:
🔹 Start Menu তে “Windows Features” লিখে “Turn Windows Features On or Off” ওপেন করুন।
🔹 সেখানে “Windows Sandbox” অপশনটি চালু করে Restart করুন।


৩. WizTree 

🟢 ফিচার:
✅ অতি দ্রুত (মিনিটের বদলে কয়েক সেকেন্ডেই) হার্ডড্রাইভ স্ক্যান করে বড় ফাইল খুঁজে বের করে।
✅ “Treemap” ভিজ্যুয়ালাইজেশন এর মাধ্যমে বড় ফাইল ও ফোল্ডারগুলি সহজে চিহ্নিত করা যায়।
✅ কম্পিউটারের স্টোরেজ ক্লিনআপ সহজ ও কার্যকরী হয়ে যায়।
✅ Windows-এর বিল্ট-ইন Disk Cleanup-এর চেয়ে বহুগুণ শক্তিশালী ও দ্রুত।

💰 মূল্য: ফ্রি ✅ (ব্যক্তিগত ব্যবহারের জন্য), পেইড (বাণিজ্যিক ব্যবহারের জন্য)
📥 ডাউনলোড লিংক: WizTree Official Site


৪. ShareX 

🟢 ফিচার:
✅ সহজে স্ক্রিনশট নেওয়া ও স্ক্রিন রেকর্ডিং করা যায়।
✅ OCR (Optical Character Recognition): ছবি থেকে লিখা (Text) কপি করা যায়।
✅ স্বয়ংক্রিয় স্ক্রিনশট নেওয়া ও ক্লাউডে অটোমেটিক আপলোড করা যায়।
✅ স্ক্রিনশট এডিট করার বিল্ট-ইন ইমেজ এডিটর রয়েছে।

💰 মূল্য: সম্পূর্ণ ফ্রি ✅ (ওপেন সোর্স)
📥 ডাউনলোড লিংক: ShareX Official Site


৫. Everything

🟢 ফিচার:
✅ Windows-এর ডিফল্ট সার্চ সিস্টেমের চেয়ে হাজার গুণ দ্রুত কাজ করে।
✅ কম্পিউটারের যেকোনো ফাইল বা ফোল্ডার তাৎক্ষণিক খুঁজে বের করা যায়।
✅ শুধুমাত্র নাম টাইপ করলেই খুব দ্রুত  রেজাল্ট দেখায়।
✅ অত্যন্ত হালকা সফটওয়্যার – কম্পিউটার স্লো হয় না।

💰 মূল্য: সম্পূর্ণ ফ্রি ✅
📥 ডাউনলোড লিংক: Everything Official Site


My Blogsite

Telegram

Telegram Channel

The post Windows এর জন্যে ৫টি দরকারী কাজের টুলস appeared first on Trickbd.com.