Sunday, October 13, 2024

যে ৫ ধরনের ওয়েবসাইটে কখনোই নিজের রিয়েল ইনফরমেশন দেওয়া উচিত নয়

যে ৫ ধরনের ওয়েবসাইটে কখনোই নিজের রিয়েল ইনফরমেশন দেওয়া উচিত নয়

বর্তমান ডিজিটাল যুগে, আমরা প্রায়ই বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করি। তবে সব ওয়েবসাইট কি নিরাপদ? অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু ওয়েবসাইটে তথ্য শেয়ার করার ফলে আমরা ঝুঁকিতে পড়ি। এসব ওয়েবসাইট আমাদের তথ্য চুরি করে নানা অসৎ কাজে ব্যবহার করতে পারে, যা আমাদের ব্যক্তিগত জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে।
আজকের এই পোস্টে এমন ৫ ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলব, যেখানে আপনার রিয়েল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। আপনার অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই গুলো জানা জরুরি।

১. অনলাইন কুইজ ও সার্ভে ওয়েবসাইট

picked
অনলাইনে অনেক সার্ভে এবং কুইজ সাইট বিনোদনের বা  কিছু টাকা ইনকামের মাধ্যম হিসেবে পরিচিত। কিন্তু এসব সাইটের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে। অনেক সময় এ ধরনের সাইট গোপনে তথ্য সংগ্রহ করে এবং পরে তা অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়।
তাই, সার্ভে বা কুইজে অংশগ্রহণ করার আগে সাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন এবং কোনো সন্দেহজনক সাইটে তথ্য শেয়ার করবেন না।

২. এডভারটাইজিং ওয়েবসাইট

picked
অনলাইনে পণ্য বা সেবার প্রচারের জন্য বিভিন্ন বিজ্ঞাপনী ওয়েবসাইট রয়েছে। অনেক সময় এসব সাইট আকর্ষণীয় অফার বা ছাড়ের প্রলোভন দেখায়। তবে এমন ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক হওয়া উচিত, কারণ কিছু ওয়েবসাইট সাইবার ক্রাইমের দ্বারা পরিচালিত হয়, যারা আপনার তথ্য চুরি করতে পারে।
এ ধরনের সাইটে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং অর্থনৈতিক তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হোন যে সাইটটি নিরাপদ। সাইটের URL এ “https://” আছে কিনা, প্রাইভেসি পলিসি ভালোভাবে দেখে নিন। কোনো অচেনা ওয়েবসাইটে স্রেফ অফার দেখে তথ্য শেয়ার করবেন না।

৩. পাবলিক ফ্রি ওয়াইফাই ওয়েবসাইট

picked
বিভিন্ন পাবলিক স্থানে যেমন ক্যাফে, রেস্টুরেন্ট, বা শপিং মলে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ থাকে। এই ধরনের নেটওয়ার্কে সংযোগ করতে গিয়ে অনেক সময় অনেক তথ্য দেওয়া লাগে, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব ওয়েবসাইট আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার ফাঁদ হতে পারে।
ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সময় নিশ্চিত হোন এটি একটি নিরাপদ নেটওয়ার্ক। এছাড়াও, পাবলিক প্লেসে ওয়াইফাই ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকুন এবং সম্ভব হলে VPN ব্যবহার করুন।

৪. ফ্রি ট্রায়াল সাইন-আপ সাইট

picked
অনেক কোম্পানি তাদের সেবা বা পণ্যের ফ্রি ট্রায়াল দেয়। ফ্রি ট্রায়াল নেওয়ার সময়ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব সাইটে নাম, ইমেল, ফোন নম্বর এবং পেমেন্ট তথ্য চাইতে পারে, যা সাইবার অপরাধীরা চুরি করতে পারে।
তাই, ফ্রি ট্রায়াল সাইন-আপ করার আগে সাইটের প্রাইভেসি পলিসি এবং শর্তাবলী ভালোভাবে পড়ুন এবং শুধুমাত্র নিরাপদ ও বিশ্বস্ত সাইট থেকে ট্রায়াল নিন।

৫. এককালীন ই-কমার্স কেনাকাটার সাইট

picked
অনেক ই-কমার্স সাইট রয়েছে, যেখানে আপনি একবারই কিছু কেনাকাটা করেন। এ ধরনের সাইটে নাম, ঠিকানা, এবং পেমেন্ট তথ্য শেয়ার করতে হয়, যদি সাইটটি নিরাপদ না হয় তাহলে আপনার তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
তাই, এ ধরনের ওয়েবসাইট থেকে কেনাকাটা করার আগে URL এ “https://” দেখুন এবং সাইটটির রিভিউ দেখে আগে যাচাই করে নিন।
 
বর্তমান সময়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, অনলাইনে যেকোনো তথ্য শেয়ার করার আগে সতর্কতা অবলম্বন করুন।

The post যে ৫ ধরনের ওয়েবসাইটে কখনোই নিজের রিয়েল ইনফরমেশন দেওয়া উচিত নয় appeared first on Trickbd.com.


গেম খেলে বিটকয়েন ইনকাম কোনো উইথড্র লিমিট ছাড়াই। [Updated 2024]

গেম খেলে বিটকয়েন ইনকাম কোনো উইথড্র লিমিট ছাড়াই। [Updated 2024]

আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


আপনাদেরকে বিট কয়েন সম্পর্কে নতুন করে জানানোর কিছু নেই। বিট কয়েন সম্পর্কে কমবেশি সবারই মোটামুটি ধারণা আছে। এই বিট কয়েনের অল্প সংখ্যার কয়েন কে সাতোশি বলা হয়‌। যেমন, পয়সা থেকে টাকা হয়, Cent থেকে Dollar হয় তেমনি Satoshi (sats) থেকে Bitcoin হয়।

এই পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে গেম খেলে সাতোশি ইনকাম করতে পারবেন এবং সেটা যত খুশি তত বার নিজের Wallet এ নিতে পারবেন।

বিট কয়েনের সাতোশি ইনকাম করার জন্য অনেক অ্যাপস, গেমস এবং ওয়েবসাইট রয়েছে। সেরকম‌ই একটা গেম হলো – Bitcoin Snake বা SATSSS BITCOIN SNAKE গেম। এই গেমটা খেলে আপনি সহজেই সাতোশি ইনকাম করতে পারবেন। পাশাপাশি যতখুশি ততবার আপনার ইনকাম করা Satoshi আপনার Wallet এ Withdraw করতে পারবেন।

Bitcoin Snake গেম খেলার নিয়ম:


ছোটবেলা আমরা অনেকেই নোকিয়ার বাটন ফোনে যে সাপের গেম খেলতাম এটাও অনেকাংশে সেরকমই। গেমের মধ্যে থাকা বাটন ব্যবহার করে সাপকে কন্ট্রোল করতে হবে এবং বাকিটা তো বুঝতেই পারছেন।

বেগুনি রঙের টিকিট থাকবে কয়েক জন্য। আপনাকে সময় থাকতেই সেই টিকিট কালেক্ট করতে হবে না হলে টিকিট সাধারণ Pixel এ বদলে যাবে। ঐ Pixel কে কালেক্ট করলে আবার টিকিট সংগ্রহ করতে পারবেন।

কিভাবে সাতোশি পাবেন?




এই গেমটিতে Prize Draw রয়েছে যেখানে আপনি একটি Raffle এর মাধ্যমে বিটকয়েন জিততে পারবেন। লাইটনিং নেটওয়ার্কের মাধ্যমে Bitcoin/Satoshi নিতে পারবেন। আপনার কালেক্ট করা টিকিটগুলো প্রতিদিন বিটকয়েন প্রাইজ ড্রতে একটি এন্ট্রি হিসাবে কাজ করে। আপনি যত বেশি টিকিট কালেক্ট করবেন, তত বেশি বড় বিটকয়েন পাওয়ার সুযোগ পাবেন।

এই গেমের কিছু সুবিধা:




★ কোনো ডিপোজিট করার ঝামেলা নাই।
★ আনলিমিটেড উইথড্র করতে পারবেন।
★ উইথড্র রিকোয়েস্ট দিয়ে অপেক্ষা করা লাগে না।
★ গেমে কিছু কেনার দরকার হয়না।

এই গেমে আপনি ধীরে ধীরে যত লেভেল আপ করবেন তত টিকিট বুস্ট হবে। বুস্ট শুরু হলে ১ টিকিট সংগ্রহ করলেই আরো ১০/২০/৩০/৪০/৫০/৬০ এভাবে টিকিট বেশি পাবেন।

প্রতিবার ১ ঘন্টা করে সময় পাবেন টিকিট কালেক্ট করার। ১ ঘন্টার মধ্যে আপনি যত পারবেন তত টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনার কালেক্ট করা টিকিটের ওপর নির্ভর করে Jackpot দেখতে পাবেন। আপনার কাছে টিকিট কালেক্ট করার জন্য কত সময় আছে সেটা দেখতে পাবেন। সময় শেষ হয়ে গেলেই অটোমেটিক টিকিট কেটে নিয়ে প্রাইজ ড্র শুরু হয়ে যাবে।

প্রাইজ ড্র হয়ে গেলে আপনি যদি জ্যাকপট জিততে নাও পারেন তবুও আপনি সাতোশি পাবেন। আপনি সর্বনিম্ন ১ সাতোশি হলেই উইথড্র করতে পারবেন এবং সাথে সাথেই সেটা পেয়ে যাবেন। ড্র শেষ হয়ে গেলে আবার ১ ঘন্টা সময় পাবেন। আপনি কত সাতোশি পেলেন সেটাও দেখতে পাবেন এবং সাথে সাথেই উইথড্র করতে পারবেন। গেমের টিকিট হলো Virtual Currency এটা কোনো Cryptocurrency নয়। এই টিকিট আপনি কিনতে ও বিক্রি করতে পারবেন না। না আপনি কাউকে এই টিকিট দিতে পারবেন আর না কেউ আপনাকে দিতে পারবে। এই টিকিটের কাজ শুধু প্রাইজ ড্র তে।

আপনার জেতা সাতোশির মেয়াদ ৫ দিন থাকবে। এই ৫ দিনের মধ্যে যদি আপনি আপনার সাতোশি উইথড্র না করেন বা ওয়ালেট এ না নেন তবে সেই সাতোশি আপনি আর পাবেন না।

এখন কথা হচ্ছে উইথড্র যে দিবেন সেটা কোন ওয়ালেটের মাধ্যমে বা কিসের মাধ্যমে আপনার সাতোশি নিতে পারবেন?

অবশ্যই সেটা Lighting Wallet এ নিতে হবে। আপনি Lightning Wallet থেকে Binance সহ অন্যান্য Wallet এ সাতোশি ডিপোজিট করতে পারবেন সহজেই।

লাইটনিং নেটওয়ার্ক মূলত বিটকয়েনের (BTC) এর আরেকটা দিক হিসেবে কাজ করে, Blockchain এর Scalability বা মাপ যোগ্যতা বাড়ানোর জন্য Micropayment চ্যানেল নিয়োগ করে এবং লেনদেন আরও দক্ষতার সাথে এবং সস্তায় Processing করে। একটি লাইটনিং ওয়ালেট এ On-chain লেনদেনের তুলনায় তাড়াতাড়ি, বেশি পরিমাণে এবং ভালো ভাবে করা যায়।

যাইহোক, Blockchain আর On-chain এই দুই ধরনের ওয়ালেটের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। Currency পাঠাতে বা গ্রহণ করার জন্য একটি লাইটনিং ওয়ালেটে অবশ্যই অনলাইনে থাকতে হবে।

আপনার সাতোশি (sats) উইথড্র করতে গেমে দেওয়া লাইটনিং ওয়ালেট ব্যবহার হবে। যেগুলো হলো: Speed Wallet এবং Wallet of Satoshi. আমি সাজেশন করবো Wallet of Satoshi ব্যবহার করার জন্য। Wallet of Satoshi তে আপনি সহজেই খুব তাড়াতাড়ি উইথড্র করতে পারবেন।

যেমনটা আগেও বলেছি মাত্র ১ সাতোশি হলেও আপনি উইথড্র করতে পারবেন।

Claim এ ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার লাইটনিং নেটওয়ার্কের ওয়ালেটে নিয়ে যাবে। আপনি সাথে সাথেই আপনার বিট কয়েন বা সাতোশি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। Bitcoin Snake এর মতো THNDR কোম্পানির আরো গেম আছে যেগুলো খেলেও এক‌ই ভাবে বিটয়েন বা সাতোশি ইনকাম করতে পারবেন। Bitcoin Bounce, Turbo 84, Bitcoin Bay (Bubble Shooter), Tetro Tiles, Club Bitcoin

Google Play Store এ THNDR এর গেমগুলো আছে কিন্তু বাংলাদেশ থেকে আপনি ইনস্টল করতে পারবেন না। আপনাকে ওয়েবসাইট থেকে ইন্সটল দিতে হবে।




Bitcoin Snake গেম এবং Wallet of Satoshi এর ডাউনলোড করতে নিচের নাম অনুযায়ী ছবিতে ক্লিক করুন।


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂


The post গেম খেলে বিটকয়েন ইনকাম কোনো উইথড্র লিমিট ছাড়াই। [Updated 2024] appeared first on Trickbd.com.


Saturday, October 12, 2024

[স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ। 

[স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ। 

আসসালামু আলাইকুম। 
কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজকে থেকে শুরু করলাম দেশ বিদেশি স্ক্যাম হওয়া নিয়ে আমার এই স্ক্যাম পর্ব৷

টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কি নিয়ে আপনাদের বলবো। গত ৩ দিন আগে গ্রামীণ ফোন তাদের ফেসবুক তাদের নতুন একটি প্যাকেজ সম্পর্কে আমাদের পরিচয় করে দেয়। যে প্যাকেজটির নাম তারা রেখেছে “Limitless Internet”

নাম শুনে লিমিট লেস মনে হলেও, এটি পুরপুরি একটি স্ক্যাম ও প্রতারণা।  যা প্রতিদিন ই এই সব নামী দামি কোম্পানি আমাদেত সাথে করে আসতেছে। ঠিক গ্রামীণ ফোন এই প্যাকেজ ও এর ব্যাতিক্রম নয়। তারা “Limitless Internet ” এর নাম দিয়ে আপনার সাথে করছে বিশাল প্রতারণা। 

আপনি হয়তো ভাববেন, বাহ কত সুন্দর একটি উদ্যোগে। আগে কখনো এটি দেখি নাই। আমাদের পাশের দেশে এই ব্যবস্থা দেখেছি। কিন্তু আমাদের দেশে এটি নতুন।  কিন্তু এই নতুন দেখার জন্য যেই আপনি পা দিবেন। আপিনার টাকা শুধু শুধু জলে চলে যাবে।

কেনো বলছি এট্টু পরেই বুঝতে পারবেন।।

শুরুতে তাদের প্যাকেজ গুলোর পরিচয় সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করছি।
১. সীমাহীন ইন্টারনেট (১৫ Mbps পর্যন্ত)
মূল্য: ৯৯৮ টাকা
মেয়াদ: ৩০ দিন

২. সীমাহীন ইন্টারনেট (১০ Mbps পর্যন্ত)
মূল্য: ৮৯৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

৩. সীমাহীন ইন্টারনেট (৫ Mbps পর্যন্ত)
মূল্য: ৭৪৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

৪. সীমাহীন ইন্টারনেট (১০ Mbps পর্যন্ত)
মূল্য: ২৬৯ টাকা
মেয়াদ: ৭ দিন

৫. সীমাহীন ইন্টারনেট (২ Mbps পর্যন্ত)
মূল্য: ৫৪৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

*সীমাহীন ইন্টারনেট (Limitless Internet)
প্যাকেজ লিস্ট

মোট ৫টি প্যাকেট এর ইনফরমেশন আমি এখানে দিলাম। যা Mygp থেকে আমি হুবহু তুলে ধরেছি। হয়তো তারা এই পরিবর্তন চেঞ্জ আনতে পারে।

যাই হোক, আপনি যদি এই প্যাকেজ গুলোর যদি ভাবেন একটি কিনে, পরিবার এর সবাই Wifi বা Hotspot দিয়ে শেয়ার করে ব্যবহার করবেন।  তাহলে আপনার ধারণা একদম ভুল। এটি মোটেও করতে পারবেন না। কারণ এর মধ্যে তারা লাগিয়েছে কিছু term and condition এর মার প্যাচ।

যেখানে তারা স্পষ্ট করে বলে দিছে, এটি শুধু একটি DEVICE এর জন্য allow. যা আপনি hotspot দিয়ে শেয়ার করতে পারবেন।

এছাড়া আপনি যদি ভেবে থাকেন। আচ্ছা ঠিক আছে আমি hotspot ব্যবহার করবো না। মুভি ডাউনলোড করবো।
তাহলেও আপনি ভুল, তারা মুভি ও বড় ফাইল ডাউনলোড করার উপর দিয়েছে নিষেধাজ্ঞা।  ফলে দিন শেষে আপনি এই প্যাকেজ দিয়ে ডেইলি কাজ ছাড়া কিছুই করতে পারছেন।
যা একটি বড় ধরণ এর স্ক্যাম ও প্রতারণার সামীল।

তাই আশা করি আপনারা এই বিষয় খেলা রেখে প্যাকেজ টি কিনবেন ও ব্যবহার করবেন।

তাদের প্যাকেজ এর Tom and condition Link Go to and See Conditions

The post [স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ।  appeared first on Trickbd.com.


Friday, October 11, 2024

গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার

গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার

আমরা সবাই ছোট বেলা কোনো না কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি।
আমাদের অনেকে ফাস্ট হয়েছে আমার কেউ আমার মত ফাস্ট হয়েছে লাস্ট দিক থেকে।
তবে বর্তমানে সব কিছুই ডিজিটালাইজেশন এর কারনে অনলাইনে আর্ট প্রতিযোগিতা চালু হচ্ছে।
এমনু একটি ভালো আর্ট প্রতিযোগিতার সন্ধান আপনাদের দিচ্ছি।

যাফা গ্রাফিক্সের কাজ জানেন বা হাতে আকা আকি করতে পারেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এই আর্ট কনটেস্ট চালু করেছে। এখানে আপনারা আপনার হাতে আকা ছবি অথবা কম্পিউটারে আকা ছবি বা ডিজিটাল আর্ট দিয়ে অংশ নিতে পারবেন।

ডিজিটাল আর্ট প্রতিযোগিতা ২০২৪

দেশের নানা স্তরের মানুষের ঐক্য, উদ্দীপনা এবং সম্প্রীতির দৃপ্ত প্রতিচ্ছবি আর্ট ফর্মের মাধ্যমে সবার সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করাই আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

বিষয়বস্তু:
• জুলাই বিপ্লব
• মেধা শহীদ
• সম্ভাবনাময় বাংলাদেশ
• বাংলার ইতিহাস সংরক্ষণ

💻 অংশগ্রহণ প্রক্রিয়া:
১. আপনার আর্টওয়ার্ক(ডিজিটাল/ হাতে আঁকা) তৈরি করুন
২. গুগল ফর্ম পূরণ করুন: https://forms.gle/eoXJFbiacjzeWSPAA

🏆 মূল্যায়ন পদ্ধতি:
• প্রাথমিক বাছাই: বিচারক প্যানেল মূল্যায়ন
• চূড়ান্ত মূল্যায়ন:
– ৩০% রিয়েক্ট ভিত্তিক
– ৭০% বিচারক প্যানেলের মূল্যায়ন
⏰ ছবি জমা দেওয়ার সর্বশেষ সময় :
★ ৫ই নভেম্বর ২০২৪
⏰ চূড়ান্ত বিজয়ী ঘোষণা :
★ ১৪ই নভেম্বর ২০২৪

🎁 বিজয়ীদের পুরষ্কার সমূহ :
• ৩০ হাজার টাকা নগদ অর্থ পুরষ্কার অথবা সমমূল্যের উপহার সামগ্রী

আপনার সৃজনশীলতা দিয়ে আলোকিত করুন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস। অংশ নিন “স্বাধীনতার ক্যানভাস” প্রতিযোগিতায় এবং হয়ে উঠুন পরিবর্তনের অংশীদার!

🌐 আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, তাদের ফেসবুক পেইজ যেখানে সব বিস্তারিত পাবেন : Comilla University IT Society – CoUITS

The post গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার appeared first on Trickbd.com.


IDM Crack 6.42 Build 14 (September) এর ভার্সন। Update Crack/Superlite version of IDM

IDM Crack 6.42 Build 14 (September) এর ভার্সন। Update Crack/Superlite version of IDM

আসসালামুয়ালাইকুম

আজকে দিবো IDM এর ক্র্যাক/সুপারলাইট ভার্সন 6.42 Build 22

ভার্সনঃ 6.42 Build 22

ভার্সন রিলিজ তারিখঃ 17 September, ২০২৪

ডাওনলোড সাইজ: টোটাল মাত্র প্রায় ১৪ এমবি

প্রসেসঃ

১। প্রথমে IDM ইন্সটল করবেন (অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডার  Off  রাখবেন)

২। তারপর, যেখানে ইন্সটল করছেন সেখানে ‘IDMan.exe’ পেস্ট করবেন। যদি চেঞ্জ করে না থাকেন তাহলে বাই ডিফল্ট এই লোকেশানেই থাকেঃ

C:\Program Files (x86)\Internet Download Manager

৩। তারপর, RegKey_x64.reg ফাইলটি ইন্সটল/এপ্লাই করবেন

৪। কমপ্লিট।

আর হ্যা, যদি আপডেট আসে তাহলে স্কিপ করবেন। আপডেট দিলেই ক্র্যাক চলে যাবে

 

 

Original Download

 

ডাওনলোড Crack/Activation

password: raiyanmodspc

 

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post IDM Crack 6.42 Build 14 (September) এর ভার্সন। Update Crack/Superlite version of IDM appeared first on Trickbd.com.


গবেষণার জন্য সহজে ভালো রিসার্চ পেপার খুঁজে পাওয়ার উপায়

গবেষণার জন্য সহজে ভালো রিসার্চ পেপার খুঁজে পাওয়ার উপায়

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকের এই অর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করবো গবেষণার কাজের জন্য কিভাবে ভালো মানের আর্টিকেল কিভাবে খুঁজে পাবেন।

রিসার্চ পেপার বা গবেষণা পত্র এটি নিয়ে আমরা ঘাটাঘাটি করি সাধারণত স্কলারশিপের জন্য। আমরা সবাই উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাবার চেষ্টা করি, যার জন্য কম বেশি সবার রিসার্চ পেপারের দরকার হয়। আবার অনেকে ব্যাচেলর ডিগ্রির একপর্যায়ে থিসিস পেপারে কাজ করে থাকি। উচ্চশিক্ষা সম্পূর্ণ ভাবে গবেষণা নির্ভর।

আর গবেষণার জন্য প্রথমেই আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের গবেষণার বিষয়ের সাথে রিলেটেড এমন ভালো ভালো পেপার খুঁজে বের করা।

এটা কেনো? কারণ:- একটি পেপারের নানান জায়গায় বিশেষ করে রেজাল্ট এন্ড ডিসকাশন পার্টটুকু লিখার জন্য সিমিলার কাজের আইডিয়া থাকা লাগবে। এছাড়া পেপারের রেফারেন্স পার্টের জন্য তো এটা লাগেই। পেপারের রেফারেন্সের উপরেও পেপারের কোয়ালিটি কিঞ্চিৎ নির্ভর করে।

তো আজকে আমি মূলত একদম নতুনদের জন্য এই কনটেন্টটি লিখছি, আশা করি নতুন কিছু জানাতে পারবো।

শুরুতেই একটু ধারণা নেওয়া যাক:- ভালো পেপার বলতে আমি কি বুঝাচ্ছি? ভালো পেপার বলতে মূলত বুঝানো হয়েছে ভালো জার্নাল কিংবা রেপুটেটেড জার্নালে প্রকাশিত আর্টিকেল গুলোকে।

পেপার খুজার জন্য সাধারণত ব্যবহৃত সাইট গুলি হচ্ছে: Google Scholar, SCILIT, DOAJ, ScienceDirect, PubMed, IEEE Xplore ইত্যাদি।

  • Google Scholar: আমরা যেমন যেকোনো কিছু গুগলে সার্চ করি, সিমিলার ভাবে রিসার্চ পেপার বা আর্টিকেল খুজার জন্য রয়েছে গুগলের গুগল স্কলার। এখানে দুনিয়ার কম-বেশি সব রিসার্চ পেপার পেয়ে যাবেন। তবে এখানে ভালো/খারাপ উভয় ধরনের পেপার’ই বিদ্যমান।
  • SCILIT: গুগল স্কলারের মতোই একটি সাইট। তবে এখানে অধিকাংশই পেপার ভালো মানের।
  • DOAJ: এখানে পেপারের সংখ্যা SCILIT এর তুলনায় কম, তবে খুব সহজেই নানান ধরনের পেপার খুঁজে পাওয়া যায়।
  • ScienceDirect: এটা মূলত বেশ নামী একটা প্রকাশনী যেখানে তাদের অধীনে থাকা জার্নালে থেকে প্রকাশিত আর্টিকেল গুলোই দেখায়। অর্থাৎ এখানে যে আর্টিকেল গুলো পাবেন সব গুলোই ভালো মানের।
  • PubMed: সাধারণত মেডিকেল রিলেটেড যেকোনো গবেষণা পত্র এখানে পাবেন।
  • IEEE Xplore: এটা মূলত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য, আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিসার্চ পেপারের পাশাপাশি কনফারেন্স পেপারেরও বেশি গুরুপ্ত রয়েছে। এখানে রিসার্চ/ কনফারেন্স উভয় পেপার পাওয়া যাবে সহজেই।

প্লাটফর্ম তো গেলো, এবার আসুন দেখি কিভাবে সার্চ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজের জিনিস সহজে খুঁজে বের করতে পারবো।

এ জন্য আমরা মূলত তিনটি মেজর মেথড কাজে লাগাতে পারি। ১. শর্ট কীওয়ার্ড ২. সার্চিং উইথ বুলিয়ান অপারেটরস ৩. এক্সাক্ট ফ্রেজ সার্চিং

  1. শর্ট কীওয়ার্ড: শর্ট কীওয়ার্ড বলতে আমরা আমাদের টার্গেটেড টাইটেল কে শর্ট করে খুজতে পারি। যেমন: “Evaluation of Classical Programming Languages for Quantum Computing” আমার এই টাইটেলের সাথে রিলেটেড পেপার দরকার। আমি সরাসরি পুরোটা না লিখে “Evaluation of Classical Programming Languages” এবং “Programming Languages for Quantum Computing” এই ২টা আলাদা কীওয়ার্ড হিসেবে সার্চ করতে পারি।
  2. সার্চিং উইথ বুলিয়ান অপারেটরস: আমরা জানি AND, OR, NOT কে বুলিয়ান অপারেটরস বলে। বিষয়টিকে বুঝানোর জন্য ২ টি কীওয়ার্ড ধরে নেই: যথাক্রমে Supercomputers ও Quantum Computing। এবার যখন আমরা সার্চ করবো Supercomputers and quantum computing তখন আমাদেরকে এমন এমন পেপার দেখাবে যেগুলোতে এই ২ টা কীওয়ার্ডই বিদ্যমান থাকবে। আবার যখন আমরা সার্চ করবো Supercomputers or quantum computing তখন আমাদের এমন এমন পেপার দেখাবে যেগুলোতে ২ টি কীওয়ার্ড এর যেকোনো একটা রয়েছে। অর্থাৎ একটা থাকলেই আমাদের সামনে সে পেপারটি চলে আসবে।
  3. এক্সাক্ট ফ্রেজ সার্চিং: অর্থাৎ আমরা আমাদের টার্গেটেড বাক্যটি যে যে পেপারে বিদ্যমান শুধু সে পেপার গুলোই দেখতে চাই। এর জন্য সার্চ করার সময় শুধু মাত্র কীওয়ার্ড কে কিটেশন (“”) এর মধ্যে লিখতে হবে। যেমন: “Supercomputers or quantum computing”।

আজকের পোস্ট এই পর্যন্তই, পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই আর্টিকলটি মোর্শেদ আলম ভাইয়ের ইউটিউব ভিডিও থেকে ইনস্পায়ার্ড। গবেষণা সংক্রান্ত রিসোর্স সংগ্রহ ও শেয়ার করার জন্য যুক্ত হতে পারেন Research Savvy টেলিগ্রাম চ্যানেলে। যেখানে মূলত, বিভিন্ন জায়গা থেকে গবেষণা সম্পর্কিত তথ্য ও রিসোর্স একত্রিত করে রাখা হয়।

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook My Telegram Channel

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ। আল্লাহ হাফেজ

The post গবেষণার জন্য সহজে ভালো রিসার্চ পেপার খুঁজে পাওয়ার উপায় appeared first on Trickbd.com.


নতুন নিয়মে Redotpay অ্যাকাউন্ট করার নিয়ম, ও যেভাবে একটি ইন্টারন্যাশনাল Mastercard নিবেন। সাথে ৫ ডলার বোনাস সহ।

নতুন নিয়মে Redotpay অ্যাকাউন্ট করার নিয়ম, ও যেভাবে একটি ইন্টারন্যাশনাল Mastercard নিবেন। সাথে ৫ ডলার বোনাস সহ।

আসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আসলাম কিছু লিখার জন্য।
প্রায় ৬ মাস আগে আমি আপনাদের কে redotpay কার্ড এর সাথে পরিচিত করে দিয়েছিলাম। শুরুতে অনেকে আমাকে বলেছে স্ক্যাম কার্ড , আমি ভুয়া রেফারের দিচ্ছি অনেক কিছু।

কিন্তু আমি এমনটি করিনি। শুরুতে আমি নিজে এটি যাচাই বাছাই করে আপনাদের সামনে পোষ্ট নিয়ে হাজির হয়েছিলাম। কারণ আমার মোটেও কোন খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আপনাদের কার্ড সমস্যা বুঝোতে পেরেছি এবং নিজেও বুঝেছি এই ইন্টারন্যাশনাল কার্ড কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও এর ভুক্তভুগী। এই ডিজিটাল যুগে একটি ইন্টারন্যাশনাল কার্ড না হলে চলায় অসম্ভব। কারণ বর্তমানে যারা ডিজিটাল প্লেসে রয়েছেন তাদের জন্য সত্যিই একটি কার্ড অনেক গুরুত্বপূর্ণ। সেই কথা বিবেচনা করে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এই কার্ডের পরিচয়।

আশা করছি এ কার্ডটি আপনাদের অনেক উপকারে লেগেছে। আমি প্রথম যে কিনা এ কার্ডটি আপনাদের কাছে পরিচিত করে দিয়েছিলাম। এবং বর্তমানে এই কার্ডটি ব্যাপক সাড়া ফেলেছে।

যাইহোক এখন কাজের কথায় আসি। আমি গত ছয় মাস যাবত এই কার্ডটি ব্যবহার করছি এবং এই কার্ড দিয়ে আমি যতগুলো ট্রানজেকশন করেছি প্রত্যেকটি ট্রানজেকশনই আমি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সেটা বলেন ফেসবুক, গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার কেনা, ইন্টারন্যাশনাল হোস্টিং ডোমেইন থেকে ডোমেইন কিনা। কোনটাই বাদ যায়নি। এমনকি এ কার্ড দিয়ে আমি পেপালে ডলার এড করেছিলাম।

এই কার্ড থেকে মোবাইল রিচার্জ করা সম্ভব। এ কার্ডের একটি বৈশিষ্ট্য আমার কাছে অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে। এই কার্ড তুলনামূলক অন্যান্য কার্ডএর চেয়ে চার্জ অনেক কম।

তো যারা এখনো এ কাজ সম্পর্কে জানেন না তারা চাইলে আমার আগের পোস্টগুলো দেখতে পারেন। তবে যেহেতু তারা অনেক আপডেট করেছে সেজন্য আজকের এই পোস্টে আমি দেখাবো আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে এই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।

শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে redotpay সার্চ দিয়ে redotpay আপনার ফোনে ইন্সটল করে নিবেন। অথবা নিচে যাওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে এটি ডাউনলোড করে নিবেন।

আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, যেখানে কিভাবে এনআইডি দিয়ে একটি ভেরিফাই করবেন প্রত্যেকটি প্রসেস আজকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি পুরো পোস্ট আপনারা অনেক মনোযোগ দিয়ে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন।
কারণ অনেকেই এই, ভেরিফিকেশন করতে আপনাদের সমস্যা হয় এবং আপনাদের এনআইডি রিজেক্ট হয়। তাই আশা করি আজকের এই পোস্টটি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করলে সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন।

তো চলুন বাকি প্রসেস গুলো সম্পন্ন করি:

Download link
১. উপরের দেওয়া লিঙ্ক থেকে ইন্সটল করার পর। অ্যাপস টি ওপেন করলে নিজের মতন দেখতে পাবেন।

স্ক্রিনশটে দেখানো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে বাকি প্রসেস গুলো সম্পন্ন করতে হবে।
২. রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে দেখানো এমন একটি পেজ আসবে।

এখন প্রথমে আপনি একটি ইমেইল দিবেন অথবা gmail দিবেন,
এরপর শক্ত একটি পাসওয়ার্ড দিবেন। যেটা অবশ্য মনে রাখবেন, কারণ প্রতি ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে।  Invite Code এ আমার রেফারটি ব্যবহার করবেন। তাহলে ৬০০ টাকার ভিতরে আমি কার্ড নেওয়ার ব্যবস্থা করে দিব।
My code: 5pjzf

সবার শেষে আমি কতগুলো কার্ড এক্টিভ করে দিয়েছি সেটা দেখাবো।
৩. এরপর একটি ক্যাপচার ইমেজ আসবে, সেটিকে শুধু বাণীর থেকে টানে নিয়ে, ফাঁকা স্থানে বসিয়ে দিবেন। তাহলে ক্যাপচাটি সম্পন্ন হবে।

৪. এবার ইমেল একটি কোড আসবে , সেটি বসিয়ে ভেলিফাই করে দিবেন।

৭. এখানে ক্লিক করলেই, মোবাইল ভেরিফাই করার জন্য অপশন দিবে। আপনার একটি নাম্বারটি দিয়ে এটি ভেরিফাই করে নেন।

৮. Complete your verification. এ continue তে ক্লিক করুন।

৯. এরপর আমার দেওয়া অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করুন।

১০. এখন এই অপশনটি ভালোভাবে খেয়াল করুন, এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম ,আপনার জন্ম তারিখ দিতে হবে, এবং শেষে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। আর যদি পাসপোর্ট হয়ে থাকে পাসপোর্ট এর নাম্বারটি দিবেন। অবশ্যই পাসপোর্টে যে নামটি আছে সেই নাম হুবহু দিতে হবে।

১১. সবকিছু দেওয়া হয়ে গেলে এখন identity verification এ ক্লিক করুন।

১২. এখন, আপনি যে মাধ্যমে ভেরিফিকেশনটি করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করুন। যেহেতু আমি এন আইডি দিয়ে ভেরিফিকেশন করব ,সেজন্য এনআইডি সিলেক্ট করছি। আপনি পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট সিলেক্ট করবেন।

১৩. এখন অটোমেটিক আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। পিছনের ক্যামেরা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের সামনে ও পিছনে ছবিটি তুলে সেন্ড করে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ভোটার আইডি কার্ডের ছবিটি ক্লিয়ার করে তুলতে। তাহলে দ্রুত ভেরিফাই হয়ে যাবে।
সামনের পার্ট ,

পিছনের পার্ট,

এবং একটি সেলফি

সেলফি তোলার জন্য অবশ্যই চেহারাটি কাছে এনে নিবেনা। এবং চোখের পলক ফেললে সেলফিটি নিয়ে নিবে।

আশা করছি খুব দুটোই আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। এটি ডকুমেন্ট সেন্ড করার সাথে সাথেই আপনাকে একটি নোটিফিকেশন জানিয়ে দিবে যে এটি হতে কত সময় লাগবে। তবে এটি হতে বেশি সময় লাগে না ৫ থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তবে বিশেষ মুহূর্তে সময় ৩০ থেকে ১ ঘণ্টার মতন লাগতে পারে।
তবে আমার নিয়ম ফলো করলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ভেরিফিকেশনটি নির্ভর করে আপনার ডকুমেন্টের কোয়ালিটির উপর। আপনি যদি স্পষ্ট করে ডকুমেন্ট সেন্ড করেন তাহলে দ্রুত হয়ে যাবে।

এখন আসি আমি, কতজনকে এই কার্ড নিতে সাহায্য করেছে। নিচের স্ক্রিনশটটি দেখলেই বুঝতে পারবেন আমি পাই ৮০ প্লাস মানুষকে এই কার্ডটি নিতে সাহায্য করেছি। বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আগের রেটে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই যারা আমার মাধ্যমে কার্ড নিতে চান। তারাও অবশ্যই আমার রেফার কোড টি ব্যবহার করবেন। কারণ রেফার করতে ব্যবহার না করলে আমি কম রেটে ডলার দিতে পারব না। এটি শুধু কার্ড নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।
My refer code: 5pjzf

কার্ড নেওয়ার উপায় :

প্রথমে ৫ ডলার ডিপোজিট করে নিবেন, ৫ ডলার ডিপোজিট করার জন্য অবশ্যই বাইনার্স একাউন্ট লাগবে। আর যদি আপনার binance না থাকে তাহলে খুলে নিবেন,

কিন্তু যারা আমার রেফার কোড ব্যবহার করে প্রথম টাইম কার্ড নিতে চাচ্ছেন। তারা আমাকে টেলিগ্রাম এ মেসেজ করবেন টেলিগ্রাম লিংক post শেষে দেওয়া হবে। অবশ্যই আমার রেফার করতে ব্যবহার ব্যবহার করে একাউন্ট করতে হবে তাহলে আমি ডলার দিতে পারব ৬০০ টাকায় ৫ ডলার।

এরপর লিমিট অফার থেকে কার্ড টি কম রেটে নিতে পারবেন।
এর জন্য প্রথমে লিমিট অফারে ক্লিক করুন।

এখন আপনাকে এই সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

উপরে দেখুন সময় দেওয়া হয়েছে, এটি বাংলাদেশ সময় হবে
বিকাল চারটা
রাত আটটা
ও রাত বারোটা।

এই তিন সময় প্রতিদিন কার্ড ক্লেম করে নিবেন । ক্লেম করে নিয়ে buy now ও ক্লিক করলেই কার্ডটি নেওয়া হবে

আশা করছি আপনারা অতি সহজেই কার্ডটি নিতে পারবেন এবং আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে আজকের পোস্টটি পর্যন্তই।
আমার টেলিগ্রাম লিংক,
Telegram

The post নতুন নিয়মে Redotpay অ্যাকাউন্ট করার নিয়ম, ও যেভাবে একটি ইন্টারন্যাশনাল Mastercard নিবেন। সাথে ৫ ডলার বোনাস সহ। appeared first on Trickbd.com.


Thursday, October 10, 2024

Deleted

Deleted

Deleted Post .

App এ সমস্যা থাকার কারণে পোস্ট অনেকগুলো হয়ে গেছে । এডমিনগণ যত দ্রুত সম্ভব app এর নতুন আপডেট আনার চেষ্টা করবেন । এটা আমাদের সবার অনুরোধ ।

The post Deleted appeared first on Trickbd.com.


Wednesday, October 9, 2024

HOT পর্ব ২! টেলিগ্রাম বট থেকে ইনকাম করুন!  পেমেন্ট প্রুফ সহ!

HOT পর্ব ২! টেলিগ্রাম বট থেকে ইনকাম করুন! পেমেন্ট প্রুফ সহ!

আসসালামু আলাইকুম

আজকের পর্বে আলোচনা করবো

নতুন telegram bot invite নিয়ে

আগের পর্বে আলোচনা করেছিলাম টেলিগ্রাম বট এর ব্যাপারে!

আমরা অনেকেই মাসের পর মাস বিভিন্ন telegram apps এ কাজ করে থাকি যে token listing হতে অনেক দেরী লাগে।

আমি এমন একটা bot পেয়েছি যেটায় আমি নিজে পেমেন্ট পাইছি তিনবার!

এবং এটার token বর্তমানে

bitmart
Bitget
Gate.io

এই তিনটি exchange এ listed আছে

এটার মুল token এর পরিচিতি!

invite এর মুল ধারনা হলো refer করে আয়!
link to earn এরকম

এজন্য এখানে মুল income হবে refer করে

এখানে প্রতি refer এ 50 uxuy দিচ্ছে

join এর লিংক

শুধু লিংক

রেফার সহ লিংক!

 

এরকম 50 uxuy কে আপনি swap করে নিতে পারবেন।

এখন আপাতত swap option বন্ধ আছে

এজন্য আমি জমা করতেছি refer করে।

এরা liquidity add করার পর আপনি swap করতে পারবেন

 

তখন এরকম দেখা যাবে

আরো একটা event চলছে যেখানে বিভিন্ন telegram channel এ join করার জন্য uxuy দিচ্ছে

আপনি চাইলে করতে পারেন।
শুধু ভালো চ্যানেলগুলো join করবেন।


এটায় প্রায় 300m invite token giveaway করতেছে

Uxuy হলো uxlink এর ছোট project

 

payment proof

bitget & gate.io event


বিশেষ দ্রস্টব্যঃ-
এখানে swap করতে গেলে ton এ কিছু fee লাগবে।
আপনার এখানের থেকে $5-$6 income করতে ৫০-৬০ টা রেফার করতে হবে।
কারন এটা মুলত রেফার নিয়েই কাজ।

আজকে এ পর্যন্তই!


এরকম আরো প্রজেক্ট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে join করুন!

The post HOT পর্ব ২! টেলিগ্রাম বট থেকে ইনকাম করুন! পেমেন্ট প্রুফ সহ! appeared first on Trickbd.com.