Tuesday, May 28, 2024

গ্রামীণসিমে ৫০০ এমবি এবং ১০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে {বিস্তারিত পোস্টে}

গ্রামীণসিমে ৫০০ এমবি এবং ১০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে {বিস্তারিত পোস্টে}

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা গ্রামীণসিমে ৫০০ এমবি এবং ১০ মিনিট একদম ফ্রিতে নিবেন।
বর্তমান ঘূর্ণিঝড় সময় উপলক্ষে গ্রামীণসিম সাধারণ মানুষের কথা ভেবে এ অফারটি দিয়েছে কিন্তু উল্লিখিত এরিয়া ছাড়াও অন্য এলাকায় অবস্থিত মানুষজনও এ অফারটি পাচ্ছে আমি নিজেও পেয়েছি। কোড ডায়াল করে sorry লেখা আসলেও বারবার চেষ্টা করতে থাকুন আশাকরছি চলে আসবে মাঝে মাঝে কোড সমস্যা হচ্ছে।
তো দেখুন গ্রামীণ সিমের অফারটি।

নিচের কোডটি তুলুন

আপনার সিমে ডায়াল করুন

অফার চালু হয়ে গেছে

দেখুন চলে এসেছে

আমার দুইটা সিমে নিয়েছি তার প্রমাণ

আমি উপরে উল্লিখিত এরিয়ার মধ্যে না তারপরও পেয়েছি আশাকরি আপনারাও পাবেন। যারা পাবেন অবশ্যই কমেন্ট করে যাবেন।

আশাকরি বুঝতে পেরেছেন।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট𝘄𝘄𝘄.𝘀𝘁𝗲𝗰𝗵𝘁𝘂𝗻𝗲.𝗯𝗹𝗼𝗴𝘀𝗽𝗼𝘁.𝗰𝗼𝗺
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post গ্রামীণসিমে ৫০০ এমবি এবং ১০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে {বিস্তারিত পোস্টে} appeared first on Trickbd.com.


Monday, May 27, 2024

ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে  – Youtube Extended Magisk Module   [Magisk/KernelSU module]

ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Extended Magisk Module [Magisk/KernelSU module]

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


কেমন আছেন ট্রিকবিডিবাসী?
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন!আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যদিও আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে,আল্লাহ তাদের রক্ষা করুন।

সকলই নানা উপায়ে ইউটিউব প্রিমিয়াম নিতে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু বেশিদিন স্থায়ী হচ্ছেনা।
একদম স্থায়ী হিসেবে ইউটিউব প্রিমিয়াম পেতে রুট মেথড বা ম্যাজিস্ক মডিউলের বিকল্প নেই।আমি আপনাদের সাথে এমন একটি ম্যাজিস্ক মডিউল শেয়ার করব যেটার সাহায্যে আপনারা ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার উপভোগ করার পাশাপাশি আরো এক্সট্রা অনেক ফ্যাসিলিটি পাবেন না আপনার ইউটিউব স্ট্রিমিংকে অন্য লেভেলে নিয়ে যাবে।এবং এই মডিউলটি আপনারা KSU বা Kernel এর মাধ্যমেও ফ্ল্যাশ করতে পারবেন।
নিচে বিস্তারিত আলোচনা করছি-

Module Name : youtube-revanced-extended-magisk
Version : -v19.20.34
Architecture : all

নিচে স্ক্রিনশট :

কিছু ফিচার নিয়ে নিচে আলোচনা করা হলো বাকীগুলো নিজেই চালিয়ে বুঝতে পারবেন:


১.এই মডিউলটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এ ভিডিও প্লে করতে পারবেন।
২.PiP বা Picture in Picture Mode এ ভিডিও প্লে করতে পারবেন।
৩.MX player ও অন্যান্য প্লেয়ারের মতো সোয়াইপ করে ভলিয়ম ও ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন।
৪.ভিডিও কুয়ালিটি রেস্ট্রিকশন নাই যতো বেশি কুয়ালিটিতে ইচ্ছা ভিডিও প্লে করতে পারবেন।
৫.সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৬.ইউটিউব ডিসলাইক বাটন রিটার্ন,এড রিমুভ এসব তো আছেই।

নিচের দেয়া ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন এবং Magisk Manager বা KSU manager এর সাহায্যে মডিউলটি ফ্ল্যাশ করে দিবেন, ফোন রিবুট করারও প্রয়োজন নেই।

মডিউলটি আপনাদের ইউটিউবের Ads এর প্যারা থেকে রেহাই দিবে।
কি ধরণের পোস্ট চান তা কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার।


ডাউনলোড লিংক (Telegram) : Download Youtube Extended Magisk Module

ডাউনলোড লিংক (GitHub) : Download Youtube Extended Magisk Module

আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Facebook

The post ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Extended Magisk Module [Magisk/KernelSU module] appeared first on Trickbd.com.


খাট কেনার সময় যে বিষয়গুলি বিবেচনায় রাখা উচিত

খাট কেনার সময় যে বিষয়গুলি বিবেচনায় রাখা উচিত

বাসাবাড়ির সবচেয়ে প্রয়োজনীয় ফার্নিচার হলো খাট। বেশিরভাগ মানুষ নতুন বাড়ি ও নতুন সংসার শুরু করার সময় খাট কিনে থাকেন। কিন্তু দেখে শুনে খাট না কিনতে পারলে অযথা অতিরিক্ত খরচের পাশাপাশি নানারকম অসুবিধা তৈরি হয়। তাই আজ আমরা জানাবো খাট কেনার সময় কোন কোন বিষয় বিবেচনা করতে হবে। আপনি যদি আগে কখনো খাট কিনে না থাকেন, এই গাইড পড়ে সহজেই সেরা মানের খাট কিনতে পারবেন।

খাট কেনার সময় কি কি খেয়াল রাখতে হবে?

৫টি বিষয় খেয়াল রাখলে আপনি খাট কেনার পর নিশ্চিন্তে দিন কাটাতে পারবেন। এগুলো হলো খাটের ডিজাইন, আকার, গুণগত মান, ফাংশনালিটি ও রুমের সাথে সমন্বয়। আপনার নির্ধারিত বাজেটে এসব কিছু পাচ্ছেন কিনা বুঝতে পারলেই দীর্ঘস্থায়ী খাট কিনতে পারবেন। শুনতে কঠিন মনে হলেও এগুলো যাচাই করা তেমন কঠিন কোনো কাজ নয়। কোনোরকমের ‘ইঞ্জিনিয়ারিং নলেজ’ রাখার প্রয়োজনই নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে কি করবেনঃ

১. বেডরুম ও খাটের আকার পরিমাপ করা

প্রথম যে বিষয়টি মাথায় রাখবেন তা হলো রুমের আকার কতটুকু। তাহলে খাটের আকার কেমন হওয়া লাগবে বুঝতে পারবেন। এমন খাট কিনতে হবে যেখানে একজনের বেশি মানুষ অনায়াসে ঘুমাতে পারে। আবার খাটের আকার যেন চলাফেরা ও অন্যন্য কাজে বাঁধার সৃষ্টি না করে সেটাও দেখতে হবে। খাটের উচ্চতার কারণে যেন জানালা ঢেকে না যায় সেটাও খেয়াল রাখা লাগবে। খাটের আকার বোঝার সেরা উপায় হলো নিজের রুমের লে-আউট পর্যবেক্ষণ করা। আপনি চাইলে মিজারিং টেপ দিয়ে খাটের জায়গা মেপে সেই অনুযায়ী কাট কিনতে পারেন। কিছু কিছু ফার্নিচার শপ আপনাকে কাস্টমাইজড খাট তৈরি করে দেবে।

২. খাটের ডিজাইন তুলনা করা 

শখ করে একটা খাট কিনেছেন, সেটা সবার সামনে কেমন ইমপ্রেশন তৈরি করে তা তো অবশ্যই দেখতে হবে। ফার্নিচার শপগুলিতে বিভিন্ন রকম ডিজাইনের খাটের ক্যাটালগ দেখবেন। কোনো খাট পুরনো সময়কার মত কাঠের নকশায় বানানো হয়, আবার কোনোটা সিম্পল ও মডার্ন হয়। আপনার বাসার সাথে কোন স্টাইল বেশি মানানসই হয় সেটা দেখে খাট কেনা বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখতে হবে যে ঘরের শোভা বাড়াতে খাট বিশেষ ভূমিকা রাখে। খাটের রঙও অনেক গুরুত্বপূর্ণ। যেসব রঙের উপর বেশি ময়লা ও দাগ দৃশ্যমান হয় সেসব রঙ এড়িয়ে চলতে হবে।  

৩. খাটের গুণগত মান যাচাই করা

একটা সময় বড় বড় গাছের কাঠ থেকে খাট তৈরি হত। সময়ের সাথে প্রযুক্তির বিকাশ হয়েছে, তাই এখন ফ্যাক্টরিতে উন্নতমানের ‘প্লাইউড’ ও ‘ব্লীচউড’ থেকে খাট তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন রকম স্টাইলে একেবারে সূক্ষ্ম পরিমাপের মাধ্যমে তৈরি করা সম্ভব। তাই দেখতে বেশ মোলায়েম ও সুন্দর মনে হয়। কোন মানের কাঠের তৈরি এটা যাচাইয়ের পাশাপাশি কেমন ‘আয়রন ম্যাটারিয়েল’ ব্যবহার করা হয়েছে তাও দেখা প্রয়োজন। নয়তো ব্যবহারের কয়েকদিনের মধ্যেই খাটের স্ক্রু খুলে পড়া বা রেলিং বেঁকে পড়ার মত ঘটনা ঘটতে পারে, আর হালকা আঘাতে রঙ উঠে যাবার মত বিষয় তো আছেই।

৪. খাটের ফাংশনালিটি দেখে নেওয়া

আধুনিক খাটগুলোতে ‘মাল্টি পারপাজ’ ফাংশনালিটি থাকে। যেমনঃ কিছু খাটের এক সাইড সোফা হিসেবে ব্যবহার করা যায়। আবার কিছু খাটের নিচে বক্স বা ড্রয়ার থাকে। খাটের মাথার অংশেও বই, ঘড়ি, চশমা, রিমোট এসব রাখার জন্য ‘শেলফ’ তৈরি করা থাকে। এসব ফিচার থাকলে খাট দিয়েই একাধিক আসবাপত্রের চাহিদা পূরণ করতে পারবেন। তাই বিভিন্নরকম কাজ করতে পারেন এরকম খাট কেনার চেষ্টা করতে হবে। যদি বাজেট কম থাকে বা আপনার বাসায় ইতোমধ্যে সবরকম ফার্নিচার থাকে, সেক্ষেত্রে সাধারণ খাটের কথা বিবেচনা করতে পারেন।

৫. রুমের সাথে সমন্বয় হওয়া

খাট কেনার সময় ডিজাইন যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম অন্য ফার্নিচারের সাথে সমন্বয় হওয়াও অনেক দরকারি। নাহলে বিপরীত রঙ ও ডিজাইনের খাট আপনার সাজানো গোছানো রুমের সৌন্দর্য নষ্ট হবে। সবসময় দেখতে হবে ঘরের অন্য ফার্নিচার গুলোর সাথে খাটের ধরণ মিলছে কিনা। ঘরের সব ফার্নিচার একই ধাচের হলে একটা গোছানো সেট মনে হয়। তখন দেখতেও স্বস্তি লাগে, আবার ছবিতেও দারুণভাবে ফুটে ওঠে। কথা হলো কিভাবে সমন্বয় করবেন? এক্ষেত্রে নিজের রুমের ছবি তুলে দোকানের ফার্নিচারের সাথে মিলিয়ে দেখতে পারেন অথবা বাসায় বসেই ফার্নিচার শপের ওয়েবসাইটের ছবি দেখতে পারেন। অনেক ওয়েবসাইটে বিভিন্ন রঙের কম্বিনেশন মিলিয়ে দেখার উপায় থাকে।

খাট কেনার সময় আনুসঙ্গিক কি কি জিনিস বিবেচনা করতে হবে?

খাট কেনার বিষয়ে পরিবারের সবার ভিন্ন পছন্দ থাকতে পারে। এক্ষেত্রে মনোমালিণ্য না হয় এমনভাবে কথা বলে খাটের আকার, ধরন ও রঙ নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে। ছেলেদের জন্য মাথার কাছে জিনিস রাখা যায় এরকম খাট আর মেয়েদের জন্য বক্সে কাপড় চোপড় রাখা যায় এরকম খাট কেনা ভালো হবে। আর একটা কথা, খাট কিনলে এর সাথে বিছানা কিনতে ভূলবেন না। কোনো ভাজ হয়না এরকম সাইজের সূতি কাপড়ের বিছানা কিনবেন। তাহলে গরম ও ঠান্ডা সবরকম পরিবেশে আরামে ঘুমানো যাবে।

সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া খাট কিনলে কি কি সমস্যা হয়?

  • রুমের তুলনায় বড় বা ছোট খাট কেনা হয়
  • রুমের মধ্যে চলাফেরার জায়গা থাকেনা
  • বৃষ্টি বর্ষার মৌসুমে খাটের জয়েন্টে মরিচা পড়ে যায়
  • বিছানার সাথে খাটের আকার মিলে না
  • অন্য আসবাবপত্রের সাথে খাটের মিল হয়না
  • খাটের নিচে বা বক্সে দরকারি জিনিস রাখা যায়না

পরিশেষঃ কিভাবে খাট কিনবেন?

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গাতে দারুণ সব ফার্নিচার শপ রয়েছে। আপনি চাইলে ফোনের ব্রাউজার ওপেন করে গুগলে “bed price in bangladesh” লিখে সেরা শপের লোকেশন খুঁজে নিতে পারেন। সব ‘রেপুটেড’ ফার্নিচার শপ তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাট বিক্রি করে থাকে। ওয়েবসাইটে রুমের মধ্যে খাটের ছবি বা থ্রিডি মডেল দেখার ব্যবস্থা থাকে। তাই কোনোরকম কষ্ট ছাড়া ভার্চুয়ালি দেখে শুনে হোম ডেলিভারী নেওয়া সম্ভব। হোম ডেলিভারীর সাথে ওয়ারেন্টি, সেটিং ও সার্ভিসিং সুবিধা অন্তর্ভুক্ত থাকে। 

The post খাট কেনার সময় যে বিষয়গুলি বিবেচনায় রাখা উচিত appeared first on Trickbd.com.


Telegram bot এর মাধ্যমে এবার তৈরি করুন credit card( Namseogen এর বিকল্প)

Telegram bot এর মাধ্যমে এবার তৈরি করুন credit card( Namseogen এর বিকল্প)

বিভিন্ন গেম, অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট কখনো কখনো ট্রায়াল অফার করে থাকে। কখনো ৩ দিন কখনো ৭ দিনের জন্য বিভিন্ন কোম্পানি এসব ট্রায়াল অফার করে থাকে। এখন আমাদের সবার কাছেই হয়তো ক্রেডিট কার্ড থাকে না। যে কারনে আমরা বিভিন্ন ধরনের ট্রায়াল মিস করে থাকি।

এখন নিজস্ব credit card নিতে পাসপোর্ট,ব্যাংক ইত্যাদির প্রয়োজন হয়। তবে আধুনিক যুগে Bin মেথডের মাধ্যমে আপনি অনায়াসেই ক্রেডিট কার্ড হাতে পেতে পারেন।

এই BIN কি? এই BIN হলো Bank identification Number. এই BIN নাম্বারের শেষ ৪ ডিজিট থেকে শুরু করে CVV পর্যন্ত জেনারেট করার জন্য প্রয়োজন একটি ভার্চুয়াল মেশিন যেটি এই কাজটি করে থাকে। আপনারা অনেকে হয়তো এই Bin থেকে ক্রেডিট কার্ড পর্যন্ত জেনারেট করতে যেই ওয়েবসাইট ব্যবহার করেন সেটি হচ্ছে Namseogen.

তবে আজকে দেখাবো কীভাবে টেলিগ্রাম Bot এর মাধ্যমে এই ক্রেডিট কার্ড জেনারেট করবেন। আজকে যেই Telegram bot দেখাবো সেটি Namseogen এর মতোই হুবহু কাজ করে। তো চলুন শুরু করা যাক এটির টিউটরিয়াল।

টেলিগ্রাম Bot এর নাম CREDIT CARD GENERATOR

এই Bot ব্যবহার করার জন্য প্রয়োজন একটি Bin আপনারা আপনাদের কালেকশনে থাকা Bin ব্যবহার করতে পারেন কিংবা নিচের Bin টি ব্যবহার করতে পারেন।

Bin:-546775505450xxxx

Date:-06/26

Cvv: Random

এখন আপনারা এই লিংকে ক্লিক করে টেলিগ্রামে Bot স্টার্ট করে নিন।

এখানে start এ ক্লিক করূন।

এরপর কমান্ড শো করছে। সেখানে credit card generator ক্লিক করুন

এ ধরধের মেসেজ আসবে।আপনার BIN টি পেস্ট করে দিন।

এখন এই সবুজ মার্কে ক্লিক করে মাস ও কমলা মার্কের এখানে ক্লিক করে বছর সিলেক্ট করে নিন।

দেখুন আমি মাস ও বছর সিলেক্ট করেছি। সাথে card সংখ্যা 25 দিয়েছি।এরপর জেনারেট এ ক্লিক করুন।

দেখুন আমার ক্রেডিট কার্ড গুলো দেখাচ্ছে হুবহু Namseogen এর মতো ফরম্যাটে।

আজ এই পর্যন্তই।আশা করি উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।

The post Telegram bot এর মাধ্যমে এবার তৈরি করুন credit card( Namseogen এর বিকল্প) appeared first on Trickbd.com.


Sunday, May 26, 2024

CA ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিন!

CA ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিন!

আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আর্টিকেলে সবাইমে স্বাগতম। আজকে CA ডিগ্রি নিয়া আলোচনা করবো। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের স্বপ্নের একটা ডিগ্রি। তাহলে চলুন দেখে নেই CA ডিগ্রি নিয়ে বিস্তারিত আলোচনা।

CA ডিগ্রি কি?

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি একটি পেশাদারী এবং মর্যাদাপূর্ণ যোগ্যতা যা একজন ব্যক্তিকে অর্থনীতি, অর্থ, নিরীক্ষা, এবং ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিশেষজ্ঞ করে তোলে। বাংলাদেশে, CA ডিগ্রিধারীরা বিভিন্ন কর্পোরেট সংস্থা, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থায় অর্থ ব্যবস্থাপক, নিরীক্ষক, কর পরামর্শক, এবং ব্যবসায়িক পরামর্শক হিসেবে কাজ করেন। এই ডিগ্রি প্রাপ্ত পেশাজীবীরা আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষণ এবং ব্যবসায়িক পরামর্শ প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কারা CA ডিগ্রি করতে পারবে?

বাংলাদেশে CA ডিগ্রি করতে হলে একজন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে, CA কোর্সে ভর্তি হওয়ার জন্য আরও কিছু শর্ত পূরণ করতে হয়, যা নিচে উল্লেখ করা হল:

1. শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

2. বয়স: সাধারণত CA কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো বয়সসীমা নেই, তবে কম বয়সে শুরু করলে সময়মতো কোর্সটি শেষ করা সহজ হয়।

3. প্রাথমিক পরীক্ষা: অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি প্রাথমিক পরীক্ষা (Entry Level Test) দিতে হয় যা তাদের মৌলিক গণিত, ইংরেজি, এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা যাচাই করে।

CA ডিগ্রি করতে কি কি যোগ্যতা লাগে?

CA ডিগ্রি অর্জনের জন্য নিচের যোগ্যতাগুলো থাকা আবশ্যক:

1. একাডেমিক দক্ষতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
2. কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়: CA কোর্সটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং দীর্ঘমেয়াদী অধ্যাবসায় প্রয়োজন।
3. গাণিতিক দক্ষতা: নিরীক্ষা এবং অর্থ ব্যবস্থাপনায় গাণিতিক দক্ষতা অপরিহার্য।
4. বিশ্লেষণাত্মক চিন্তাধারা: আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা।
5. ইন্টার্নশিপ: CA ডিগ্রি অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ইন্টার্নশিপ বা আর্টিকলশিপ সম্পন্ন করতে হয়। বাংলাদেশে সাধারণত ৩ বছরের ইন্টার্নশিপ করতে হয়।
6. প্রফেশনাল পরীক্ষা: বিভিন্ন স্তরের পেশাগত পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, যা সাধারণত প্রিলিমিনারি (পিই), ইন্টারমিডিয়েট (আইপি), এবং ফাইনাল পরীক্ষার অন্তর্ভুক্ত।

CA ডিগ্রি কোথায় থেকে দেয়?

বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে প্রধানত নিম্নলিখিত প্রতিষ্ঠান:

1. ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (ICAB): এটি বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের একমাত্র নিয়ন্ত্রক ও স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান। ICAB এর অধীনে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স এবং পরীক্ষার মাধ্যমে CA ডিগ্রি অর্জন করতে পারেন।
2. CA ফার্মস: CA ডিগ্রি প্রাপ্তির জন্য ICAB স্বীকৃত বিভিন্ন CA ফার্মে ইন্টার্নশিপ বা আর্টিকলশিপ সম্পন্ন করতে হয়।

CA ডিগ্রি কেন করা উচিত?

CA ডিগ্রি করার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যা একজন শিক্ষার্থীকে এই পেশায় আকৃষ্ট করে:

1. উচ্চমানের চাকরির সুযোগ: CA ডিগ্রিধারীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, এবং সরকারি সংস্থায় উচ্চ বেতনের চাকরির সুযোগ পায়। তারা সাধারণত অর্থ ব্যবস্থাপক, নিরীক্ষক, কর পরামর্শক এবং ব্যবসায়িক পরামর্শক হিসেবে কাজ করেন।

2. ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা: CA কোর্সটি ছাত্রদের অর্থনৈতিক, কর, নিরীক্ষা, এবং ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যাপক জ্ঞান ও দক্ষতা প্রদান করে। এই জ্ঞান ও দক্ষতা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়।

3. উদ্যোক্তা হওয়ার সুযোগ: অনেক CA ডিগ্রিধারী নিজস্ব ব্যবসা শুরু করে সফল হয়। তারা ব্যবসায়িক পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণে দক্ষ হয়।

4. প্রফেশনাল নেটওয়ার্কিং: CA ডিগ্রিধারীরা বিভিন্ন প্রফেশনাল এবং শিল্প বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, যা ক্যারিয়ার বৃদ্ধিতে সহায়ক।

5. আন্তর্জাতিক স্বীকৃতি: CA ডিগ্রি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রফেশনাল কোয়ালিফিকেশন। এটি বিশ্বের বিভিন্ন দেশে কাজের সুযোগ সৃষ্টি করে। বিভিন্ন দেশে প্রফেশনাল বডি ICAB এর সঙ্গে সমন্বয় করে কাজ করে, যা আন্তর্জাতিক মানের কাজের সুযোগ সৃষ্টি করে।

6. আর্থিক স্থিতিশীলতা: CA ডিগ্রি ধারীরা সাধারণত উচ্চ বেতন পায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হয়।

7. সামাজিক মর্যাদা: CA ডিগ্রিধারীরা সমাজে একটি উচ্চ মর্যাদা পায়। তাদেরকে একজন বিশেষজ্ঞ এবং নির্ভরযোগ্য অর্থ ব্যবস্থাপক হিসেবে গণ্য করা হয়।

CA ডিগ্রি একজন পেশাজীবীকে বহুমুখী দক্ষতা, আন্তর্জাতিক মানের কাজের সুযোগ এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে সহায়তা করে। বাংলাদেশে এই ডিগ্রি অর্জন করে একজন পেশাজীবী শুধু নিজের ক্যারিয়ারই নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ICAB এর তত্ত্বাবধানে নিরীক্ষণ এবং অন্যান্য পেশাগত সেবা প্রদানকারী হিসাবে, CA ডিগ্রিধারীরা দেশের কর্পোরেট সেক্টরের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আশা করি আজকের আর্টিকেল থেকে CA সম্পর্কে ব্যাসিক ধারণা পেয়েছেন। পরবর্তী আর্টিকেল নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।

The post CA ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিন! appeared first on Trickbd.com.


Windows 11 Active করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় জেনে নিন।

Windows 11 Active করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় জেনে নিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাবো Windows 11 Active করার সবচেয়ে সহ ও কার্যকরী উপায়।

[এই কাজটি করার জন্য আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে]

  • কির্বোড থেকে Windows Button ⊞ ‍ক্লিক করুন। তারপর টাইপ করুন CMD এবং উপর থেকে Run As Administrator দিয়ে ওপেন করুন।

  • CMD ওপেন হওয়ার  পর নিচের স্ক্রিনশটের মত দেখাবে।

  • এখন পর্যায়ক্রমে একটি করে কমান্ড কপি করে পেস্ট করে Enter Press করুন এভাবে ৪র্থ বার Exit লিখে Enter Press করুন। [এই কমান্ড গুলো দেওয়ার সময় একটি Popup Message আসবে শুধু ওকে করবেন]

sc config LicenseManager start= auto & net start LicenseManager

sc config wuauserv start= auto & net start wuauserv

changepk.exe /productkey VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T

exit

  • এখন আবারো সেইম ভাবে  কির্বোড থেকে Windows Button ⊞ ‍ক্লিক করুন। তারপর টাইপ করুন CMD এবং উপর থেকে Run As Administrator দিয়ে ওপেন করুন।

  • তারপর নিচের কমান্ড গুলো পর্যায়ক্রমে দিয়ে দিন, [একটি করে কমান্ড কপি-পেস্ট করে Enter Press করবেন]

slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX

slmgr /skms kms8.msguides.com

slmgr /ato

আরো বিস্তারিত জানুন

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post Windows 11 Active করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় জেনে নিন। appeared first on Trickbd.com.


WiNDOWS 11 এর লাইট ভার্সন; SparkOS । Introducing WiNDOWS 11 Lite; SparkOS 11

WiNDOWS 11 এর লাইট ভার্সন; SparkOS । Introducing WiNDOWS 11 Lite; SparkOS 11

 আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো WiNDOWS ১১ এর একটা লাইট ভার্সন । এই আর্টিকেল-টি লেখার মূল উদ্দেশ্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়-হ্যাং করে তাদের জন্য, এই Windows 11 এর লাইট ভার্সন টা। আর এটা আন-অফিশিয়াল হলেও শতভাগ নিরাপদ। আর এই বিল্ডে টিপিএম ৪ জিবি র‍্যাম আর SECURE Boot বাদ দেয়া হয়েছ্ব, মানে OLD কম্পিউটারেও চলবে।

 

 

সেট-আপঃ নরমালি অন্যান্য উইন্ডোজের মতই সেটাপ দেয়া যায়। আর এখানে সেটাপ প্রসেস অনেক ছোটো করা হয়েছে। মাত্র কয়েক ক্লিকেই সেটাপ ডান।

 

যা বাদ দেয়া হইছেঃ

Windows Defender, Error Reporting, Ads, Telemetry, Diagonistics, Error Reporting, BitLocker, UAC, Ads, Hibernation, Widgets, Game mode, Xbox, Hyper-v (partially), Microsft Store, Microsoft Edge, Smart Screen, One Drive, Smart Card, Windows Mail, Backup and Restore, Telemetry, Diagnostics, Troubleshooting, Maps,  , Speech, Voice Activation, Webview & Widgets, Activity History, people almost all bloatwares are removed except necessary ones and much more….

যা কাজ করছেনাঃ

Dot Net 3.5

যেসব ফিচার ডিসেবল করা হইছেঃ

Windows Update (No more will WORK, maybe), Microsoft Account

ডেস্কটপ স্ক্রিনেই ‘SparkBox’ নামে একটা ফোল্ডার দেয়া আছে, যেখানে Chrome Installation file, Firefox Installation file, Driver Updater, ইত্যাদি দেয়া আছে। সাথে ডিফল্টভাবে ‘ডার্ক মোড’ এনাবল করা আছে।

Overview

Only clean installation with this build

Power Plan set to High Performance

Windows is Activated by default;

TPM & 4GB RAM BYPASSED;

টিপিএম আর ৪ জিবি র‍্যাম এর প্রয়োজন নেই

কিছু কথা

আমার এই বিল্ড টা করতে প্রায় টানা ৪ দিন লাগছে। আর এইটা আমার ফার্স্ট বিল্ড, আর আরেকটা করছিলাম বাট ছোট একটা ভুলের জন্য পুরা সারাদিনের কাজ নষ্ট হইছে, তাই এখন আর বিল্ড বানাচ্ছিনা, কিন্তু আবার যেদিন বানাবো সেদিন আরো ভালো হবে ইনশাল্লাহ।

সত্যি বলতে এই বিল্ড নিয়ে আমিও নিজেও সেটিস্ফাইড না। যেহেতু প্রথম-বার তাই অনেক ভুল ছিলো। তারপরও পোষ্ট করার কারন, অনেকেই লাইট বিল্ড চায় আমার কাছে, কিন্তু আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারিনা সেফটির জন্য। বাট এইটা আমার নিজের করা তাই যাদের খুব দরকার তাদের অনেক কাজে আসবে। আর বাংলাদেশে আর কেও এইসব করে কিনা আমার জানা নেই, কেউ জানালে ভালো হতো।

 

পার্থক্যঃ

 

 

 

ভিডিওতে পারফর্মেন্স পার্থক্য দেয়া হলো

WINDOWS ISO ফাইল ডাউওনলোড

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post WiNDOWS 11 এর লাইট ভার্সন; SparkOS । Introducing WiNDOWS 11 Lite; SparkOS 11 appeared first on Trickbd.com.


Saturday, May 25, 2024

বর্তমান সময়ের পাঁচটি বেস্ট Airdrop যা থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯.৯৯%

বর্তমান সময়ের পাঁচটি বেস্ট Airdrop যা থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯.৯৯%

আসসালামুয়ালাইকুম Trickbd এর সবাইকে ।

আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো আজকের পোস্টটা Airdrop নিয়ে।

পোষ্টটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা Airdrop সম্পর্কে কিছুই জানেন না তারা নিচের দুটি পোস্ট দেখতে পারেন।

cryptocurrency AirDrop এ কাজ কী কিভাবে কাজ করবেন

Airdrop বিষয়ে সবকিছু Airdrop কি Free Airdrop কি ও Scam Airdrop কি

কারণ অলরেডি এই পোস্টগুলো ট্রিকবিডির মধ্যে করা আছে,  তাই  আমি আর লিখলাম না।

তবে একটা কথা মনে রাখবেন আগে এয়ার ড্রপ এ জয়েন করা অনেক কঠিন ছিল। কিন্তু এখন খুব সহজেই আপনার টেলিগ্রাম থেকেই এয়ার ড্রপের মধ্যে জয়েন করতে পারবেন।

এসব কিছুকে আরও সহজ করতে টেলিগ্রামের মধ্যে ওয়ালেট সিস্টেমও করে দেওয়া হয়েছে।

তাই একবার হলেও আপনি টেলিগ্রামে ঢুকে আপনার ওয়ালেট সেটআপ করতে ভুলবেন না।

ওকে ধরে নিলাম আপনি পোস্টগুলো পড়ে ফেলেছেন। এবার নিচে আমি আপনাদের সাথে এমন পাঁচটি এয়ার ড্রপ শেয়ার করতেছে যেগুলো থেকে পেমেন্ট পাওয়ার চান্স অনেক বেশি।

১। Hamster Kombat

Hamster Kombat লিস্টের প্রথমে রেখেছি। এর কারণ এটা বাইনান্সের মধ্যে লিস্ট হবে। পাশাপাশি আরো অনেক এক্সচেঞ্জ সাইটের মধ্যেও আপনারা এই টোকেনটি এক্সচেঞ্জ করতে পারবেন।

এটি বর্তমানের খুবই জনপ্রিয় একটি এয়ার ড্রপ। নিচে এটির জয়েন লিঙ্ক আমি দিয়ে দিলাম আপনারা জয়েন করে নিবেন।

https://t.me/hamster_kombat_bot

Hamster Kombat এর বটটি ওপেন করার সাথে সাথে আপনি Tap Tap করে পয়েন্ট জেনারেট করতে পারবেন।

তবে আমি আপনাকে সাজেশন দিব Mining এ গিয়ে স্ক্রিনশটে দেখানো জিনিসগুলোকে আপডেট করার চেষ্টা করবেন।

এতে আপনি অনেক জলদি পয়েন্ট গ্যাদার করতে পারবেন।

২। Tapswap By Solona

Tapswap হচ্ছে Solonar একটি প্রজেক্ট। তাই এই Airdrop থেকে আপনি ভাল একটা ইনকাম করতে পারবেন। এবং সবচেয়ে খুশির খবর এটা যে, আর কয়েকদিন পরেই এই টোকেনটি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে।

অনলাইনের অনেক নিউজ থেকে জানা যাচ্ছে যে, ৩০ মে ২০২৪ এটি লিস্টেড হবে।

নিচে এই অফারে জয়েন হওয়ার লিংক দিয়ে দিলাম।

https://t.me/tapswap_bot

৩। Blum Airdrop

আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে আমি রেখেছি Blum এয়ার ড্রপটিকে। এর পেছনের মূল কারণ নিউজ থেকে জানা গেছে যে, প্রোজেক্টটিকে Binance সাপোর্ট করতেছে।

আর এটা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের  জন্য একটি ভালো এয়ার ড্রপ।

কারণ এটা রেফার করে পয়েন্ট ইনকাম একদম লিমিটেড মানে আপনি শুধুমাত্র দশ জনকে রেফার করতে পারবেন। যার ফলে এই প্রজেক্টে সবার জন্যই রয়েছে পটেনশিয়াল।

তো যারা যারা এই Airdrop এর মধ্যে জয়েন করতে চান তারা এখানে ক্লিক করে জয়েন করতে পারেনঃ https://t.me/BlumCryptoBot

এবারে আমি লিস্টের একবারে চতুর্থ আর পঞ্চম Airdrop টিকে রিভিউ করে  দিচ্ছি নিচে. 

আমাদের এই লিস্টের তৃতীয় এবং চতুর্থ নাম্বারে রয়েছে : Catizen এবং Yescoin ।

Yescoin join link: https://t.me/theYescoin_bot

Catizen join link: https://t.me/catizenbot 

দুটোই অনেক ভালো একটি প্রজেক্ট। যারা অলরেডি অনেক বড় বড় কোলাবারেশন করে ফেলেছে।

নিচে বাইন্যান্স নিউজ এর একটি স্ক্রিনশট দেওয়া হলঃ

এ পোষ্টের মধ্যে আমি যতগুলো Airdrop আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলো অনেক ভালো ভালো প্রজেক্ট।

এমন আরো অনেক Airdrop  ছিল যেগুলো খুব জলদি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে,  পোস্ট বড় হয়ে যাচ্ছে বিধায় আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।

পরে হয়তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব।

আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনারা Tapswap একটু বেশি সময় দিন যদি আপনারা এখানে কাজ করতে চান.।

কারণ এটি খুব জলদি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে।

তো অনলাইনে আপনারা এই বট গুলোতে কিভাবে কাজ করতে হয়, সার্চ করলে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

 

আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতেও ভুলবেন নাঃ https://t.me/freepremiumtips24

The post বর্তমান সময়ের পাঁচটি বেস্ট Airdrop যা থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯.৯৯% appeared first on Trickbd.com.


বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করুন [One Minute Trick]

বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করুন [One Minute Trick]

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজ আপনাদের দেখাবো কিভাবে বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করবেন। হক সেটা ইউনিকোড অথবা বিজয়। তো চলুন শুরু করা যাক।

  • ধরুন আপনাকে কেউ একটি বাংলা এবং ইংরেজী ভাষার JPEG অথবা PDF ফাইল দিয়েছে, এবং বলেছে সেটা আপনাকে লিখে দিতে। আপনি চাইলে সেটা লিখে দিতে পারেন, কিন্তু এটা না লিখেও মাত্র এক মিনিটে একটি ওয়েব সাইটের মাধ্যমে সেটা কনর্ভাট করে ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন।

JPEG Example

  • প্রথমে গুগলে গিয়ে Search করুন i2OCR নিচে আপনার কাংখিত ওয়েব সাইটি চলে আসবে।

  • এখন Step 1 আপনি কোন ধরণের লিখা কনর্ভাট করতে চান সেটা সিলেক্ট করুন। Step 2 আপনার JPEG, PDF ফাইলটি আপলোড করুন। Step 3 তে Capture দিয়ে Extract Text বাটনে ক্লিক করুন।

  • Extract Text বাটনে ক্লিক করার পর নিচে আপনার লিখা গুলো Text আকারে দেখাবে।
  • আপনি যদি Unicode লিখা ব্যবহার করতে চান তাহলে শুধু কপি করে Word ফাইলে নিয়ে নিজে ইচ্ছে মত সাজিয়ে নিন।

  • আর যদি বিজয় লিখা ব্যবহার করতে চান তাহলে নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।
  • চলে যান Unicode to Bijoy ওয়েব সাইটে।
  • উপরের বক্সে আপনার কনর্ভাট কৃত লিখাটি পেস্ট করে দিয়ে ইউনিকোড টু বিজয় বাটনে ক্লিক করুন।
  • নিচে বক্সে Bijoy লিখা গুলো পেয়ে যাবেন। এখন সেগুলো কপি করে Word ফাইলে নিয়ে সাজিয়ে নিন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করুন [One Minute Trick] appeared first on Trickbd.com.


Friday, May 24, 2024

Prompt লিখে নিজেই তৈরি করুন বিভিন্ন Video Game এই Ai দ্বারা (Limited Trial)

Prompt লিখে নিজেই তৈরি করুন বিভিন্ন Video Game এই Ai দ্বারা (Limited Trial)


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এর একটা গ্রোথ শুরু হয়েছে বিশ্বব্যাপী। বর্তমানে আপনারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এর দেখা পাবেন।ChatGPT থেকে শুরু করে Mid journey এআই, একেক ধরনের কাজের জন্য রয়েছে একেক ধরনের Ai

এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস যেমন আমাদের প্রোডাক্টিভিটি উন্নয়ন করেছে তেমনি বিভিন্ন কাজকে করে তুলেছে অনেক সহজ।আর্টিকেল লেখা,ছবি আঁকা,কোডিং করা, সাউন্ড তৈরি করা সহ প্রায় সব কাজেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এর ব্যবহার দেখা যাচ্ছে।

আজকে আমি পরিচিত করতে যাচ্ছি একটি Text to Game এআই দিয়ে। এটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের racing,Action গেম জেনারেট করতে পারবেন কোনো ধরনের Coding skill ছাড়াই। এটির Game Environment আর prompt to game সুবিধার জন্য এটিকে বেশ জনপ্রিয়‌ই বলা চলে।

এই গেম তৈরি করার Ai এর নাম BUILDBOX

উল্লেখ্য এটি একটি পেইড Ai. তবে এটির ফ্রি ভার্শন‌ও আছে। বর্তমানে এখানে 5 দিনের জন্য লিমিটেড টাইমের জন্য অ্যাকসেস পাওয়া যাচ্ছে।তাছাড়া ফ্রি ভার্সন দিয়েও আপনার 2d 3d গেম তৈরি করতে পারবেন।পেইড ভার্সন এর জন্য যেভাবে ট্রায়াল নিবেন সেটাই আজকে আপনাদের দেখাবো।

এটির জন্য প্রয়োজন নিচের BIN টি

Cc: 546775505450xxxx

Expiry Date:- 06/26 or June 2026

প্রথমে আপনারা namseogen এর ওয়েবসাইটে গিয়ে Bin টি পেস্ট করে নিবেন।

বিন থেকে কার্ড জেনারেট করার পর এখন প্রয়োজন Live Card সর্ট‌আউট করা। এটির জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল mrchecker
তবে তাদের কার্যক্রম এখন বন্ধ রয়েছে‌।যার কারনে এখন এক এক করে ক্রেডিট কার্ড enter করা ছাড়া গতি নেই।

এখন কাজ আপনার Ai টির লিমিটেড টাইম লাইসেন্স নেয়া

এজন্য এই লিংকে ক্লিক করে নিন


এরপর আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে।আমি login with google দিয়ে একাউন্ট তৈরি করে নিলাম।

এরপর আপনার মেইলে একটি verify করার link যাবে। সেখানে একটু‌ নিচে চেক করলে দেখবেন ৫ দিনের জন্য ট্রায়াল দিচ্ছে। সেখানে ক্লিক করে নিবেন।

সেখানে গেলে দেখবেন এই চেক‌আউট অপশন। আপনারা সেখানে একটি live card দিবেন। সেখানে খেয়াল রাখবেন CVV আর date সহ যেন দেন। নাহলে আপনারা নিতে পারবেন না।

যদি সঠিকভাবে দেন তাহলে mastercard এর কালার আসবে। cardholder এর এখানে যেকোন নাম দিবেন। আর কান্ট্রি SINGAPORE সিলেক্ট করে নিবেন।

তারপর temrs & condition এ ক্লিক করে subscribe অপশনে ক্লিক করবেন।

এরপরেই আপনার জিমেইলে একটি মেইল আসবে BUILDBOX 4 ডাউনলোড লিংকের।

দেখুন আমি BIN দিয়ে সফলভাবে ৫ দিনের ট্রায়াল নিয়ে ফেলেছি।এখন সেখান থেকে ডাউনলোড এ ক্লিক করলেই আপনাদের download এর এখানে নিয়ে যাবে।

উল্লেখ্য এটি শুধু Desktop আর Mac এর জন্য‌।আপাতত মোবাইল থেকে এই ai ব্যবহার করা যাচ্ছে না।তাই যাদের desktop আছে তারাই ট্রাই করবেন

এখন কিভাবে গেম তৈরি করবেন। এটি খুবই সহজ। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে যেই gmail এ ট্রায়াল নিয়েছেন সেটি দিয়ে লগ‌ইন করে নিবেন।এরপর সেখানে অপশন গুলোতে prompt দিয়ে scene গুলো জেনারেট করবেন।

এগুলো লিখে বোঝানোর থেকে প্র্যাকটিক্যালি করাই সহজ। এ বিষয়ে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন।আমি 5 day trial কিভাবে নিবেন সেটি দেখালাম। আশা করি সবাই game making পারবেন। কারন খুব বেশি জটিল স্টেপ নেই।

আজ এই পর্যন্তই।আশা করি যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন।

The post Prompt লিখে নিজেই তৈরি করুন বিভিন্ন Video Game এই Ai দ্বারা (Limited Trial) appeared first on Trickbd.com.