Saturday, October 28, 2023

রবি এবং এয়ারটেল সিম কার নামে রেজিষ্ট্রেশন করা আছে জেনে নিন কিছু নিয়ম ফলো করে!!

রবি এবং এয়ারটেল সিম কার নামে রেজিষ্ট্রেশন করা আছে জেনে নিন কিছু নিয়ম ফলো করে!!

আসসালামুয়ালাইকুম trickbd এর সকল সদস্যগণ কেমন আছেন সবাই,, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই,,,আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আজ আবার ও হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

আমাদের প্রায় সবারই মোবাইল ফোন রয়েছে আর প্রায় সকলেই এটার সাথে পরিচিত, আর যোগাযোগের বড় মাধ্যম এই মোবাইল ফোন যোগাযোগ সম্ভব হয় সিম কার্ডের মাধ্যমে। অনেক ক্ষেত্রেই আমরা সিম কার্ডের তথ্য ভুলে যাই। বিশেষ করে সিম কার্ড যাদের অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা থাকে বিশেষ করে পরিবারের কোনো সদস্যের নামে সিম কার্ড রেজিস্ট্রেশন থাকে।

তখন দরকারি সময়ে অনেক ক্ষেত্রে তথ্য পাওয়া যায় না, এই সমস্যার সমাধান করতে আজ আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচিত করে দিব যার ফলে আপনার রবি অথবা এয়ারটেল সিমের কার নামে রেজিস্ট্রেশন করা আছে মালিকানা সহ তথ্য দেখতে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট।

প্রথমে এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করুন,
এইখানে ক্লিক করুন

আমি রিকমেন্ড করব অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন অনেক এডের সম্মুখীন হতে পারেন সেই জন্য অ্যাড ফ্রি ব্রাউজার ব্যবহার করলে ভালো হয়।

I am not a robot লিখাতে ক্লিক করুন তারপর ক্যাপচা এন্ট্রি করে নিন।

ক্যাপচা এন্ট্রি হয়ে গেলে click here to continue লিখাতে ক্লিক করুন।

এইবার click to verify লিখাতে ক্লিক করুন।

এইবার প্রায় ১০ সেকেন্ড এর মত অপেক্ষা করতে হবে।

এইবার continue লিখা এর ওপর ক্লিক করুন।

এবার click here to continue লিখা এর ওপর ক্লিক করুন।

এইবার ১৫ সেকেন্ড এর মত অপেক্ষা করতে হবে।

১৫ সেকেন্ড হয়ে গেলে নিচে স্ক্রোল করে get link এ ক্লিক করুন।

এইবার এইখানে আপনার রবি অথবা এয়ারটেল সিম এর নাম্বার দিয়ে সাবমিট করুন।

এই দেখুন আমি করার পর আমার সিম এর সমস্ত তথ্য চলে এসেছে এইখানে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। এইসব নিত্যনতুন বিভিন্ন ট্রিক শেয়ার করা হয় এই টেলিগ্রাম গ্রুপ এ চাইলে join করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ

Trickbd এর সাথেই থাকুন।

The post রবি এবং এয়ারটেল সিম কার নামে রেজিষ্ট্রেশন করা আছে জেনে নিন কিছু নিয়ম ফলো করে!! appeared first on Trickbd.com.


১০টি Dangerous Android Apps যেগুলো ইনস্টল করা অনুচিত, সাথে বিকল্প সমাধান

১০টি Dangerous Android Apps যেগুলো ইনস্টল করা অনুচিত, সাথে বিকল্প সমাধান

স্মার্টফোনে ভাইরাস বেড়েছে

Statcounter এর তথ্যমতে,

সারাবিশ্বে স্মার্টফোনের মধ্যে প্রায় ৭০% অ্যান্ড্রয়েড, ১% অন্যান্য, আর বাকিগুলো আইফোন ইউজার। বাংলাদেশে ৯৫% লোকজনই অ্যান্ড্রয়েড ইউজ করে।

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার সাথে সাথে বিগত কয়েক বছরে এই প্ল্যাটফর্মে ভাইরাসের প্রাদুর্ভাবও বেড়েছে লক্ষ্যনীয় হারে।

ছদ্মবেশী অনেক অ্যাপস ইউজারের ডাটা হাতিয়ে নেয়ার জন্য নানা ফাঁদ পাতে। এসব অ্যাপস অনেক সময় খুবই দরকারী ও আকর্ষনীয় মনে হলেও এগুলো থেকে দূরে থাকলে আপনারই মঙ্গল।

নিচে আমি কিছু জনপ্রিয় ও নাম না জানা অ্যাপের তালিকা তুলে ধরছি ও কেন তারা খারাপ রেপুটেশন জোগাড় করেছে সেই কীর্তিকলাপও বর্ননা করছি। সাথে এদের বিকল্প অ্যাপও সাজেস্ট করব। নিজের ব্যক্তিগত তথ্য ও প্রাইভেসির প্রতি যত্নবান হলে এই পোস্টটি আপনার জন্যই।

 

১১টি Dangerous Android Apps

১। ES File Explorer

একসময়ের জনপ্রিয় ফাইল ম্যানেজার ES File Explorer অনেকেরই ফেভারেট। অনেক ফিচারসমৃদ্ধ এই অ্যাপটি রুটেড ফাইল ম্যানেজার হিসেবেও ইউজ করা যায়।

es file explorer logo

কেন ES File Explorer ইউজ করবেন নাঃ অপ্রয়োজনীয় কারনে অনেক ব্যাকগ্রাউন্ড টাস্ক রান করায় এটির র‍্যাম ইউসেজ স্বাভাবিকের চেয়ে বেশি। বাই ডিফল্ট অন থাকায় অনেক অদরকারী নো্টিফিকেশন সেন্ডের পাশাপাশি অ্যাডস ছড়িয়ে থাকে পুরো অ্যাপ জুড়ে; যে কারনে প্লে স্টোর থেকে অ্যাপটি ব্যান করা হয়েছে।

এটার অনেক ক্লোন ভার্শন প্লে স্টোরে থাকলেও অরিজিনাল ES File Explorer এর ডেভেলপার হল ES Global.

বিকল্পঃ Files by Google অনেক ফোনেই এখন প্রি ইনস্টলড দেয়া থাকে। গুগলের প্রোডাক্ট তাই কোয়ালিটি নিয়ে টেনশনের কারন নেই। অন্য স্টক ফাইল ম্যানেজার গুলোও কাজ চালিয়ে দেয়ার মত। স্যামসাংএর ফাইল ম্যানেজারটিও আমার ভালোই লেগেছে।

তবে ব্যক্তিগতভাবে আমি Mixplorer ইউজ করি ম্যাটারিয়াল ডিজাইন থিম দিয়ে। নিরানন্দ ইন্টারফেসকে ঝাকানাকা রূপ দিতে থিমের অবদান অনবদ্য। গুগলে সার্চ করুনঃ themes for mixplorer

 

২। Cashzine

Cashzine একটি নিউজ প্রোগ্রাম যেটি বিভিন্ন সোর্স থেকে খবর কালেক্ট করে ইউজারকে এক জায়গায় শো করে। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, অ্যাপ ইউজের জন্য তারা লোকজনকে ক্যাশ রিওয়ার্ডও দেয়।

cashzine dangerous android app

 

কেন Cashzine ইউজ করবেন নাঃ cashzine.news – ডেভেলপারের ওয়েবসাইটটি আলিবাবায় হোস্ট করা, যেটা চাইনিজ সার্ভার।

নিউজ পড়ার প্রতিদানে টাকাকড়ি দেয়ার কথা বললেও প্লে স্টোরে 2.8 star আর 18+ age rating দেখে মনে হয় না এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন। একটা নিউজ পোর্টাল পড়তে কেন সর্বনিম্ন ১৮ বছর হতে হবে?

আর ডাটা কালেকশনে লোকেশন পারমিশন চাইছে, যা অযৌক্তিক।

বিকল্পঃ এর চেয়ে Microsoft News তো অনেক বেটার। কোনো আজেবাজে পারমিশন চায় না, সাথে মাইক্রোসফটের প্রোডাক্ট হিসেবে রেটিংও ভালো।

 

৩। QuickPic

নাম দেখেই আন্দাজ করা যায় এটি গ্যালারী অ্যাপ। প্রোগ্রামটির ইউজারবেস ধীরে ধীরে বাড়তে থাকলেও একসময় Cheetah Mobile এটিকে কিনে নেয়।

quickpic dangerous android app

 

কেন QuickPic ইউজ করবেন নাঃ Cheetah Mobile এর কাহিনী তো শুনেই থাকবেন – বিজ্ঞাপন জালিয়াতির নকশায় গুগল তাদেরকে প্লে স্টোর থেকে ব্যান করে।

কুইকপিকের ভাগ্যেও তেমন কিছুই ঘটেছিল। চিতার কাছে বলি হওয়ার পর থেকেই অ্যাপটির রেটিং কমতে থাকে। সাথে ইউজারদের ডাটা নাকি তাদের সার্ভারে আপলোডের রিপোর্ট উঠে। ডিফল্ট গ্যালারীর বাইরে আসলে অন্য কিছু ইউজ না করাই ভালো।

বিকল্পঃ কিন্তু যদি স্টক গ্যালারী ভালো না লাগে? আমারও Google Photos ভালো লাগেনি তাই প্লে স্টোর থেকে Simple Gallery ইউজ করছি, পারফরমেন্স মোটামুটি ভালোই। ওদের আরো অনেক অ্যাপ আছে সবই শুরু ‘simple’ শব্দটা দিয়ে – Simple Camera, Simple Notes. A+ Gallery অ্যাপটিও ভালো চয়েস।

 

৪। Dolphin Browser

অ্যাড ফ্রি, মডার্ন ইউআই, ফ্ল্যাশ সাপোর্টেড একটি ব্রাউজার। ডলফিনপ্রেমীদের জন্য তো এক্সট্রা বোনাস, কারন ব্রাউজারটির নামই ডলফিন।

dolphin browser on play store

 

কেন Dolphin Browser ইউজ করবেন নাঃ কুখ্যাত UC Browser থেকে এটি কোনো অংশে ভিন্ন না। ইনকগনিটো মোডের ব্রাউজিং হিস্টোরিও লগ রাখার রিপোর্ট উঠেছে এই ব্রাউজারের বিরুদ্ধে।

আর এটা এখনো ফ্ল্যাশ সাপোর্টেড যেটা খুবই রিস্কি ব্যাপার। কারন ২০২০ সাল থেকে অ্যাডোবি অফিশিয়ালি ফ্ল্যাশ প্লেয়ারের সাপোর্ট বন্ধ করে দিয়েছে।

তাই হ্যাকাররা যাতে কোনো বাগ কাজে লাগিয়ে ইউজারের ক্ষতি করতে না পারে সেজন্য অ্যাডোবি খুব জোর দিয়ে সবাইকে ফ্ল্যাশ বাদ দিতে বলেছে।

এটা মডার্ন ওয়েবের যুগ। এই যুগে ফ্ল্যাশের ভাত নাই – মানেন আর না মানেন।

বিকল্পঃ Brave বা Firefox ইউজ করুন। ক্রোমও অত সুবিধার না। রিসেন্টলি আমি Chrome থেকে Brave ব্রাউজারে শিফট হয়েছি। ইন্টারফেস, পারফরমেন্স সব একই কিন্তু Brave অনেক কম রিসোর্স খায় ক্রোমের তুলনায়।

 

৫। Fildo

মিউজিক লাভাররা হয়তো এই অ্যাপটির নাম শুনে থাকবেন। একসময় অ্যাপটি জনপ্রিয় ছিল বিভিন্ন সোর্স থেকে ফ্রীতে মিউজিক এনে দেয়ার জন্য।

কেন Fildo ইউজ করবেন নাঃ একটা ব্যাকডোর এপিআই দিয়ে চাইনিজ কোম্পানী Netease এর সার্ভার থেকে মিউজিক ডাউনলোড করে দিত Fildo. Netease পরে যদিও ঐ বাগটি ফিক্স করে। কিন্তু Fildo ট্রাস্ট করা উচিত নয়, এটি এখন প্লে স্টোরে নাই।

বিকল্পঃ Spotify বা Ymusic ইউজ করুন। Vanced দিয়েও ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়।

 

৬। NewsDog

আবারো নাম শুনে ধারনা করা যায় এটি নিউজ রিলেটেড কোনো সফটওয়্যার। যদিও এটি খালি কুত্তার খবরই প্রচার করে সেটা ভাববেন নাহ। বিভিন্ন সোর্স থেকে টপিকভেদে নিউজ পুল করে ইউজারের সামনে তুলে ধরে NewsDog. বিনোদন ক্যাটাগরিতে ফোকাসড এই পোর্টালে ইউজার নিজেরাও স্টোরি সাবমিট করতে পারে।

কেন NewsDog ইউজ করবেন নাঃ কারন এটিও প্লে স্টোরে নেই, কিন্তু আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যান করা ৫৯টা চাইনিজ অ্যাপের লিস্টে।

বিকল্পঃ গুগল নিউজ স্টোরি তো প্রায় সব ফোনের লঞ্চারের সাথেই এম্বেড থাকে, ওটাই যথেষ্ট নয় কি?

 

৭। LiveMe

টিকটকের মত ইউজার জেনারেটেড ভিডিও শেয়ারিং অ্যাপ।

LiveMe app on play store

কেন LiveMe ইউজ করবেন নাঃ কেন করবেন? খারাপ রেটিং আর ম্যাচিউর এজ ওয়ার্নিং, সাথে  বাজে সব প্র্যাকটিস এসব অ্যাপের ভেতর। টিকটক আর এটার মধ্যে পার্থক্য কোথায়? Helo, Hago, Bigo – প্লে স্টোর তো এসব টিকটক ক্লোন দিয়ে ভর্তি।

বিকল্পঃ এসব অ্যাপ থেকে জীবনে দূরে থাকাই শ্রেয় যদি না আপনি নিজেই টিকটক ইউজার। তবে যেহেতু ট্রিকবিডি এসে এই পোস্ট পড়ছেন তাই ধরে নিতেই পারি আপনি ঐসব পাগল ছাগলের মধ্যে পড়েন নাহ 😛

 

৮। CamScanner

CamScanner খুবই জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ। যেকোনো ছবিকে PDF ফরম্যাটে জেনারেট করার জন্য এটি ব্যবহৃত হয়। ট্রিকবিডিতে এখনো এটার ক্র্যাক নিয়ে পোস্ট হয়।

কেন CamScanner ইউজ করবেন নাঃ অ্যাপটিতে কোনো ভাইরাস না থাকলেও তাদের একটি খারাপ ইতিহাস আছে। ক্যামস্ক্যানারের পুরাতন কয়েকটি ভার্শনে ক্ষতিকর Trojan-Dropper module এম্বেড ছিল, যেটা ইউজারদের পেইড অ্যাডস শো করে সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করিয়ে নিত।

তাই প্লে স্টোর থেকে সিকিউরিটিজনিত সমস্যা হিসেবে অ্যাপটি রিমুভ হয়। পরে ডেভেলপাররা advertising SDK সরিয়ে 5.12 ভার্শনে অ্যাপটি ফিক্স করে প্লে স্টোরে আনে।

APKMirror থেকে পুরাতন ভার্শনগুলো আমি VirusTotal দিয়ে চেক করে ঘটনার সত্যতা পেয়েছিঃ

5.11 – apkmirror, virustotal; 5.12 – apkmirror, virustotal – নিজেই চেক করে দেখুন।

বিকল্পঃ যদিও ঘটনাটা অনেক আগের, আর ক্যামস্ক্যানার অলরেডি সেটা ঠিক করে ফেলেছে, তাই লেটেস্ট ভার্শনগুলো ইউজ করতে ভয় নেই। এর বাইরে Microsoft Lens একটি ভালো অপশন। ফোনের গুগল অ্যাপেও বিল্ট-ইন লেন্স ক্যামেরা থাকে।

 

৯। Crazy Drop

গেমস খেলে টাকা আয় – আহা! এই অ্যাপে আছে নানা রকম গেমসের সমাহার যা ইউজারদের দ্রুত বড়লোক বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

কেন Crazy Drop ইউজ করবেন নাঃ ইংরেজিতে একটা কথা আছে,

If something seems too good to be true, it probably is.

গেমস খেলে আর অ্যাড দেখে ইনকামের পরিমানটা আসলে অনেক কম। তাই যখন দেখবেন কোনো অ্যাপ সাইন আপের সাথেই ১০ ডলার বোনাস, প্রতি স্পিনে ১ ডলার করে ইনকামের কথা বলে, ওগুলো পরে পেমেন্ট করে না। কারন টাকাটা আসবে কোথা থেকে?

পাবলিককে বোকা বানিয়ে নিজেরা কিছু আয় করে ভেগে যাওয়াই তাদের মূল নিয়ত। তাই যত কম সময়ে লোভনীয় সব অফার দিয়ে যত বেশি ইউজার ধরতে পারে সেটাই থাকে তাদের মেইন টার্গেট।

ওদের ওয়েবসাইটের সার্ভারটা যদিও আমেরিকায়, কিন্তু ওটা চলছে আলিবাবা ক্লাউডে – চাইনিজ কোম্পানী।

বিকল্পঃ ট্রিকবিডিতে হরহামেশাই বিভিন্ন আর্নিং অ্যাপ নিয়ে পোস্ট হয়, তাই নিয়মিত চোখ রাখুন এখানে। কোনো অ্যাপে কাজ শুরুর আগে নিজে রিসার্চ করে নিন, রিভিউ দেখুন, অন্যরা পেমেন্ট পেয়েছে কিনা দেখুন, আর পরিশ্রমের তুলনায় ইনকামের পরিমান কেমন সেটাও মাথায় রাখুন।

 

১০। TrueCaller

অজানা কোনো নাম্বার থেকে কল আসলে তার পরিচয় জানার জন্য এই অ্যাপের জুড়ি মেলা ভার।

এখনো অনেক অনেক পাবলিক আছে যারা TrueCaller ইউজ করে। আমিও চোখ বন্ধ করে বলতে পারি আমার কিছু বন্ধু এমনকি ফ্যামিলির কয়েকজনও এটার বড় ভক্ত।

নানা ফিচার দিয়ে তারা ইউজারকে আকৃষ্ট করে। যেমন ট্রুকলার থেকে অন্য ট্রুকলারে নেট কানেকশন দিয়ে মেসেজ পাঠানো যায়, হোয়াটসঅ্যাপের মত। তাদেরও স্প্যাম প্রোটেকশন আছে আর রিসেন্টলি শুনলাম VoIP প্রোটোকল দিয়ে কল ফিচারও চালুর চিন্তাভাবনা করছে।

truecaller banner

 

কেন TrueCaller ইউজ করবেন নাঃ টেক দুনিয়ার একটু অধটু খবর রাখলেও আপনি জেনে থাকবেন যে এই অ্যাপটি ইউজ করা ক্ষতিকর।

এটি শুধু ইউজারদের নিজেদের কন্ট্যাক্ট ডিটেইলস কালেক্ট করে না, তাদের ফোনে থাকা অন্য সব নাম্বারও সার্ভারে ইনডেক্স করে। অর্থাৎ নিজের নাম্বারের সাথে অন্যদের নাম্বারও দিয়ে দিচ্ছেন ট্রুকলারে। সবাই চায় না তাদের তথ্য অজানাভাবে লিক হয়ে যাক।

অবশ্যই তারা ইউজারের পারমিশন নিয়েই এটা করে অ্যাপটি চালানোর জন্যই, যেহেতু যত বেশি ইউজার, তত বেশি নাম্বার আর তত বেশি নিখুঁত তথ্য।

কিন্তু এখানেই সমস্যা। আপনি ট্রুকলারকে ট্রাস্ট করতে হবে আপনার সব নাম্বার তাদের সার্ভারে সেইফ রাখার জন্য ও থার্ড পার্টির সাথে কিভাবে এসব ডাটা লেনদেন করে তার জন্য।

অতীতে Truecaller হ্যাক হওয়ার রেকর্ড আছে। ইন্ডিয়াতে যদিও ব্যান না, কিন্তু অনেকবার এটা নিয়ে শোরগোল উঠেছে।

বিকল্পঃ ফোনের ডিফল্ট কলিং অ্যাপ ইউজ করুন। বর্তমানে অধিকাংশ ডিভাইসই Google Dialer প্রি-ইনস্টল করে দেয়। স্প্যাম প্রোটেকশন ওখানেও আছে।

আর অপরিচিত নাম্বার থেকে কল আসলে সমস্যা কি? পরিচিত সবার নাম্বার সেভে রাখুন, অজানা নাম্বার থেকে কল আসলে ধরবেন না, ব্যস। প্রতারক হলে বুঝে নিতে শিখুন, এখন মানুষজন অনেক স্মার্ট, ধান্দাবাজরা আগের মত সুবিধা করতে পারে না। আর ট্রিকবিডিতে থাকা মানে আপনি অলরেডি অধিকাংশ পাবলিক থেকে স্মার্ট ☺

যাকে তাকে নাম্বার দিবেন, আজেবাজে জায়গায় নাম্বার দিয়ে সাইন আপ করবেন, ফেসবুকে নাম্বার পাবলিক করে রাখবেন, কল তো আসবেই।

 

১১। Mail Master

Outlook, Gmail, MailBird এসবের মত একটা মেইল ক্লায়েন্ট হল Mail Master. ইমেইল ম্যানেজ করার জন্য এটা ইউজ করা হয়।

কেন Mail Master ইউজ করবেন নাঃ এটাও চাইনিজ কোম্পানি Netease এর আরেকটা অ্যাপ।

বিকল্পঃ ইমেইলের মত সেনসিটিভ ডাটায় যেনোতেনো অ্যাপ ইউজ করবেন না। Gmail, Outlook, Thunderbird বা BlueMail ইউজ করুন।

 

আরো কিছু অ্যাপস যেগুলো থেকে দূরে থাকবেনঃ

  • সব ধরনের ক্লিন মাস্টার টাইপের অ্যাপ। এতদিনে তো জেনেই গেছেন অ্যান্ড্রয়েডে এসবের দরকার পড়ে না। এরা বরং উল্টো রিসোর্স খেয়ে ফোনের উপর চাপ সৃষ্টি করে।
  • সেইম কথা খাটে অ্যান্টিভাইরাস অ্যাপের ক্ষেত্রেও। গুগল প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডকে সেইফ রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু কমন সেন্স, আর সতর্কতাই এখানে এনাফ।
  • QQ দিয়ে শুরু হওয়া সব অ্যাপ। এগুলো চাইনিজ টেক Tencent কোম্পানীর অ্যাপস, যেমনঃ QQ Music, QQ Browser. যদিও কেউ এসব অ্যাপস চাইলেও ইউজ করতে পারবে না কারন সব চাইনিজ ভাষায় আর রিজিয়ন লক চায়নার বাইরে এগুলো চালানো যায় না। তাও জেনে রাখা ভালো আর কি।

বোনাসঃ S.M.T.H. – Send Me To Heaven

অ্যাপটি আপনাকে স্বর্গে না পাঠালেও পাঠিয়ে দিতে পারে আপনার ফোনকে। এই অ্যাপ দিয়ে আপনার ফোন উপরে ছুড়ে মারতে হবে, কত উপরে উঠল সেটা সেন্সর দিয়ে হিসেব করে একটা রেজাল্ট দেখাবে। ওদের আবার লিডারবোর্ডও আছে, কে কত উপর উঠাল তাদের ফোন সেটারই একটা লিস্ট।

send me to heaven app

এখন, কমন সেন্স নামক জিনিসটি কারো ভেতর বিদ্যমান থাকলে সে অবশ্যই এমন কাজ করবে না, তাই না? নিজের ফোন উপরে ঢিল মেরে রেকর্ড করার মধ্যে তো কোনো অর্থই আমি দেখি না।

যদি ফোন ছোড়ার সময় শূন্যে থাকা অবস্থায় ঘুরতে থাকে, তাহলে অ্যাপটা ঠিকমত কাজও করে না। মানে কত উপরে উঠল সেটা তখন ঠিকভাবে মাপতে পারে না। যেহেতু সেন্সরের উপর নির্ভর, তাই ফোন ঘুরতে থাকলে সেন্সর ভুল ডাটা দেখাবে।

Dangerous android apps এর তালিকায় না পড়লেও প্লে স্টোরের ডেসক্রিপশনে তারা নিজেরাই বলে দিয়েছে এই অ্যাপ সাবধানে ইউজ করতে, আর ছোড়ার সময় সোজা করে ছুড়তে যাতে ডিভাইস না ঘুরে। না জানি কত মানুষের ফোন শেষ নিশ্বাস ত্যাগ করছে এই অ্যাপের উসিলায়।

 

অ্যাপস ব্যবহারে সতর্ক হোন

রেপুটেবল সোর্স থেকে অ্যাপস ডাউনলোড করুন। সবসময় প্লে স্টোর ইউজ করবেন। এর বাইরে Aurora Store আছে যেটা প্লে স্টোর থেকেই apk ফেচ করে দেয়। সাথে আছে ওপেন সোর্স অ্যাপের সমাহার নিয়ে F-droid.

যখন কোনো অ্যাপের উপর সন্দেহ হবে, এর পারমিশনগুলো চেক করবেন, যেমন একটা ক্যালকুলেটর অ্যাপ যদি কন্ট্যাক্টসের পারমিশন চায় তাহলে ওটা বাদ দিন।

পোস্টটি বেশ বড় হয়ে গেছে, এর জন্য দুঃখিত। চাইলে ছোট করেই লিখতে পারতাম কিন্তু তাতে সব ডিটেইলস দেয়া হত না। লিখাটা কেমন হয়েছে মন্তব্যে জানাবেন প্লিজ। আপনার একটা ছোট্ট মন্তব্যই লেখকদের লেখনী আরো বেটার করতে পারে।

The post ১০টি Dangerous Android Apps যেগুলো ইনস্টল করা অনুচিত, সাথে বিকল্প সমাধান appeared first on Trickbd.com.


টেলিগ্রামের মতো এখন ফেসবুকেও Broadcast Channel তৈরি করুন

Hello Facebook Users,

টেলিগ্রামের মতো এখন আপনারা ফেসবুকেও Broadcast Channel তৈরি করতে পারবেন

যেভাবে ফেসবুক  এবং মেসেঞ্জারে Broadcast Channel তৈরি করবেন

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

১। প্রথমেই চলে যান এই লিংকে=>https://facebook.com/broadcastchannelsearlyaccess

২। তারপর Request Access বাটনটিতে ক্লিক করুন এবং যেকোন একটি option এ ক্লিক করে Submit করুন
ব্যাস, আমাদের Broadcast Channel এর Early Access নেওয়া হয়ে গেছে

বিঃ দ্রঃ যাদের ফেসবুক পেইজে/আইডিতে ১০ হাজার বা তার বেশি লাইক রয়েছে শুধুমাত্র তারাই এই ফিচারটির Early Access করতে পারবেন

৩। এবার যে পেজটিতে Access পেয়েছেন ঐটায় চলে যান এবং Channel বাটনটিতে ক্লিক করুন

৪। তারপর Get Started এ ক্লিক করুন

৫। তারপর আপনার চ্যানেলের নাম লিখে Create বাটনে ক্লিক করুন

৬। তো ফাইনালি আমাদের Broadcast Channel তৈরি করা হয়ে গেছে

তো এখন আপনি চাইলে আপনার Broadcast Channel ব্যাবহার করে আপনার নতুন কোন কন্টেন্ট লিংক বা কোন important notice আপনার ফ্যানদেরকে পাঠিয়ে দিতে পারবেন

Video Tutorial

The post টেলিগ্রামের মতো এখন ফেসবুকেও Broadcast Channel তৈরি করুন appeared first on Trickbd.com.


Friday, October 27, 2023

MultCloud(200GB ফ্রি) : গুগল ড্রাইভ থেকে Mega Drive এ File Transfer করুন ডাউনলোড করা ছাড়াই!

MultCloud(200GB ফ্রি) : গুগল ড্রাইভ থেকে Mega Drive এ File Transfer করুন ডাউনলোড করা ছাড়াই!

Howdy Everyone,

Mult.Cloud হল একটা Cloud Platform যেখানে 35+ Cloud Service Add করা যায়। সহজ কথায় বুঝাতে হলে আমি বলব আপনার যদি Mega Drive থেকে Google Drive এ File transfer করাতে হয় কোন File,  System এ Download না করেই তবে Mult.Cloud আপনার জন্য।

 

 

 Mult.Cloud এর Total ০৪টি Price Plan আছে, বিস্তারিত Official Site এ

আমি mainly Quatarly Packটা কিভাবে নিবেন তা দেখাব ফ্রিতেই (Worth 24.90$)। ধাপে ধাপে ❝Instruction❞ Follow করুন

 

Procedure

  • প্রথমে এই Link এ প্রবেশ করুন

 

  • Temp. Mail / আপনার Gmail/Email দিয়ে Sign Up করুন

 

  • আপনার Email Verify করে নিন

 

  • এবার Site এ Log In করুন

 

  • ব্যস 200GB 1 Year এর জন্য Add হয়ে যাবে

 

 

Conclusion

এখানে 200GB হল Transfer Quota অর্থাৎ 200GB পর্যন্ত File Drive to Drive Transfer করতে পারবেন

Join Telegram For Future Update

The post MultCloud(200GB ফ্রি) : গুগল ড্রাইভ থেকে Mega Drive এ File Transfer করুন ডাউনলোড করা ছাড়াই! appeared first on Trickbd.com.


Site24x7: সাইটের খুঁটিনাটি জানতে ওয়েবমাস্টারদের জন্য কঠিন একটি টুল

Site24x7: সাইটের খুঁটিনাটি জানতে ওয়েবমাস্টারদের জন্য কঠিন একটি টুল

ওয়েবমাস্টার আবার কারা?

উইকিপিডিয়ায় ওয়েবমাস্টারের সংজ্ঞা অনুযায়ীঃ

A webmaster is a person responsible for maintaining one or more websites. The title may refer to web architects, web developers, site authors, website administrators, website owners, website coordinators, or website publishers.

অর্থাৎ, যে ব্যক্তি এক বা একাধিক ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ করেন, তিনি হতে পারেন ডেভেলপার, লেখক, প্রশাসক, বা পাবলিশার – সবাই ওয়েবমাস্টারের আওতায় পড়ে।

তাহলে উপরোক্ত সংজ্ঞামতে অ্যাডমিন, এডিটর ও মডারেটরবৃন্দ ব্যতীতও ট্রিকবিডির প্রায় সকল অথরই ওয়েবমাস্টার! 😀

তবে ওয়েবমাস্টার বলতে সাধারনত যারা ওয়েবসাইট ডেভেলপ করে, সার্চ ইঞ্জিনের জন্য কোড ও কন্টেন্ট অপটিমাইজ করে, সাইটে কোনো প্রবলেম, যেমন ভাইরাস অ্যাটাক হলে সেটা ফিক্স করে তাদেরকে বুঝায়।

শুধু দুইপাতা কবিতা লিখে নিজেকে ওয়েবমাস্টার দাবী করা অনুচিত।

এখন আপনি যদি নিজে একটি সাইট চালান, বা ক্লায়েন্টকে সাইট বানিয়ে দেন, তাহলে আপনাকে ওয়েবমাস্টার বলা যায়। আর জীবনে চলতে গেলে ওয়েবমাস্টারদের বিভিন্ন টেকনোলজির উপর নির্ভর করতে হয়।

পিং, ট্রেসরাউট, ব্রোকেন লিংক, ডিএনএস, কিংবা কালার পিকার, সিএসএস মিনিফায়ার, JSON to XML – অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ন টুলের সদ্ব্যবহার করতে হয় তাদের।

ওয়েবমাস্টারদের জীবন কিছুটা হলেও সহজ করতে এক ছাতার নিচে এই সকল দরকারী টুলস নিয়ে হাজির হলাম আজকের পোস্ট নিয়ে। যদি আপনি ওয়েবমাস্টার নাও হন, তাহলেও এখান থেকে কিছু শিখতে পারবেন যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাই পড়তে থাকুনঃ )

 

Site24x7 – Free Tools for website diagnostics

Site24x7 হল ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল টেক কোম্পানী Zoho কর্পোরেশনের একটি সিকিউরিটি ও আইটি ম্যানেজমেন্ট সার্ভিস। আপনার অনেকেই হয়তো জোহো মেইলের নাম শুনে থাকবেন। ওদের Zoho OfficeSuite প্যাকেজও আছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এইগুলোর মত।

zoho crm illustration

জোহো মূলত সিআরএম সলিউশন; মানে বিভিন্ন কোম্পানীর তাদের কাস্টমারের ডাটা অ্যানালাইসিস, ট্র্যাক, ফিডব্যাক ও ডিপ্লয়মেন্টে জন্য সফটওয়্যার জোহো প্রোভাইড করে।

এসব সলিউশনেরই একটি হল Site24x7. ওয়েবসাইট দেখাশোনা করার জন্য একটি ফ্রী টুল।

একটি ওয়েবসাইটে অনেক কম্পোনেন্ট থাকে,একেকটার একেক ফাংশন। ডিএনএস লুকআপ, ল্যাটেন্সি টেস্ট, ওয়েবসকেট প্রটোকল, এসএসএল ভ্যালিডিটি, ফিংগারপ্রিন্টিং আরো অনেক ম্যালা কাহিনী। বিভিন্ন দরকারে এসব টেস্ট করা লাগে।

যেমন DNS হল ওয়েবসাইটের ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করার ভার্চুয়াল ফোনবুক। DNS lookup থেকে আপনি একটি সাইট কোন ডিএনএস দিয়ে আসছে বের করতে পারবেন।

একটা ডিএনএস সিস্টেম যত ফাস্ট হবে, ঐ ডিএনএসের সাথে সংশ্লিষ্ট সব সাইটও ফাস্ট রেসপন্স করবে।

সব ডিএনএস ফাস্ট না তাই স্লো ডিএসএস থেকে ফাস্ট একটা সার্ভিসে সুইচ হলে একটা ডিএনএস চেকার দিয়ে নিশ্চিত হতে পারেন ডিএনএস ঠিকমত কনফিগার হয়েছে কিনা।

 

এক নজরে Site24x7 এর মেজর ফিচারগুলিঃ

Check Website Availability: এই টুল দিয়ে যেকোনো DNS, first byte, last byte লোড হতে কত সময় লাগে দেখা যায়। ফার্স্ট বাইট অপটিমাইজ করা একটি গুরুত্বপূর্ন প্র্যাকটিস।

ফার্স্ট বাইটের লোড টাইম যত কমিয়ে আনা যায় ওয়েবসাইটের প্রাথমিক কনটেন্টগুলো ততই দ্রুত লোড হতে পারে। এ থেকে আপনি বুঝতে পারবেন সাইটের কোন অংশে কাজ করা জরুরী। আর গুগল সবসময় ফাস্ট লোডিং সাইটকে প্রাধান্য দেয়।

 

First byte অপটিমাইজের জন্য নিম্নোক্ত কিছু টেকনিক অবলম্বন করা যেতে পারেঃ

  • CDN
  • Caching
  • Gzip compression
  • Fast DNS Service

site24x7 website availability check

Ping Website: সাইট ডাউন কিনা চেক করতে একটা পিং, বা খোঁচা মারা কমন প্র্যাকটিস।

পিং মানে ওয়েবসাইটে পর পর কয়েকটা রিকোয়েস্ট পাঠানো। ওয়েবসাইট যদি প্রতিটা রিকোয়েস্টের জবাব ফিরিয়ে দেয় তাহলে ধরে নেয়া যায় সাইট রানিং, ডাউন হয়নি।

অবশ্যই ট্রিকবিডি সবসময় অনলাইনে রানিং 😁

site24x7 pinging trickbd.com

 

Find Website Location: সব ওয়েবসাইটই ওয়েবসার্ভারে হোস্ট করা হয়। সার্ভারের লোকেশন ক্লায়েন্ট থেকে যত দূরে লোড টাইম ততই বৃদ্ধি পাবে। তাই একটি ওয়েবসাইটের সার্ভার লোকেশন জানা গুরুত্বপূর্ণ। অঞ্চল অনুযায়ী নিকটতম সার্ভার থেকে সাইটটি সার্ভ হলে দ্রুত লোড হবে।

আবার কোনো সাইট সন্দেহজনক মনে হলেও এখানে চেক দিতে পারেন সাইটটা কোথায় হোস্ট করা। ভাইরাসওয়ালা সাইটগুলো মেইনলি চায়না আর রাশিয়ান সার্ভার থেকে আসে।

উদাহরণস্বরূপ Site24x7 অনুযায়ী ট্রিকবিডির সার্ভার লোকেশন আমেরিকার ক্যালিফোর্নিয়ায়ঃ

site24x7 website location check for trickbd.com

 

অন্য আরেকটি টুল দিয়ে চেক করেও এর সত্যতা প্রমানিত হয়ঃ

website location check for trickbd

 

Test SSL Certificate: গুগল তাদের সার্চ রেজাল্টে সব ওয়েবসাইটকে বিভিন্ন র‍্যাংকিং ফ্যাক্টরের ভিত্তিতে পজিশন দিয়ে থাকে। এরকমই একটি ফ্যাক্টর হল SSL. আগে ব্যাধতামূলক না হলেও এখন SSL গুগল একটি র‍্যাংকিং ফ্যাক্টর হিসেবে ধরে।

তাছাড়া সাইটের ইউজারদের সাথে গুরূত্বপূর্ণ ডাটা লেনদেন হলে এমনিতেও SSL ব্যবহার বাধ্যতামূলক। এই সার্টিফিকেট সাইটের অথরিটি বুস্ট করতে সাহায্য করে। ওয়েবসাইটে SSL ঠিকমতো সেটাপ হয়েছে কিনা, মেয়াদ আর কতদিন আছে সেটা দেখতে পাবেন এখানেঃ

site24x7 website ssl check

 

Realtime Blacklist Check: ওয়েবসাইটে বিপদজনক, সন্দেহজনক, ভাইরাসজাতীয় কিছু ছড়ানোর চেস্টা করা হলে গুগল সেটাকে ব্ল্যাকলিস্টেড করে দেয়। ঐ সাইট আর তাদের সার্চ ইঞ্জিনে র‍্যাংক করায় না। এজন্য ডোমেইন কেনার আগে সেটা ব্ল্যাকলিস্টেড কিনা চেক করে নিতে হয়। সৌভাগ্যবশত, ট্রিকবিডি ব্ল্যাকলিস্টেড ডোমেইন নয়ঃ

domain blacklist checker

 

Internet Speed Test: এটা দিয়ে টেস্ট করতে পারবেন আপনার ইন্টারনেটের স্পিড। স্পিড টেস্ট নিয়ে অবশ্যই অলরেডি পোস্ট আছে সেগুলোও দেখে নিতে পারেন।

Color Code Picker: এই টুলটাও বেশ দারুন। অনেক সময় কোনো ছবি থেকে একটা রং ভালো লাগলেও সেটা বের করা ঝামেলা হয়। এই টুল দিয়ে যেকোনো ছবি থেকে নির্দিষ্ট কোনো পয়েন্টের কালার কোড বের করতে পারবেন। তবে ছবির সাইজ ১ এমবির নিচে হতে হবে।

color code picker

CSS Beautifier, JavaScript Minifier: HTML, CSS, JavaScript কোডকে মিনিফাই – মানে অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, বিউটিফাই – মানে কোডকে সুন্দর ফরম্যাট করে দেয়া যাতে পড়তে সুবিধা হয়, এসব দরকারী টুলসও পেয়ে যাবেন এখানে।

site24x7 css beautifier

এরকম আরো অনেক টুলের সমাহার আছে এতে যা সাইটটিতে একটু ঢুঁ মারলেই বুঝতে পারবেন। অবশ্যই প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা টুল আছে কিন্তু যারা নিয়মিত ওয়েবসাইট দেখাশোনার কাজ করেন তাদের এক জায়গায় সব টুল হলে অনেক সুবিধা হয়। প্রাথমিক কিছু খুঁটিনাটি তথ্য বের করার এটি আদর্শ।

আর যেহেতু এটি Zoho কোম্পানীর সফটওয়্যার তাই সাইটের কোয়ালিটিও সন্তোসজনক। তাদের কমার্শিয়াল প্ল্যান দিয়ে অলটাইম ওয়েবসাইট মনিটর করা সম্ভব ও কোনো গন্ডগোল ধরা পড়লে সিস্টেম অটোমেটিক রিপোর্ট জেনারেট করে অ্যাডমিনকে ইনফর্ম করে।

 

Right Tool for the Right Job

ওয়েবমাস্টারদের কাজের বড় একটা সময় ব্যয় হয় ওয়েবসাইট ডায়াগনোজ, ফিক্স ও অপটিমাইজ করার পেছনে। যথাযথ টেকনোলজির সদ্ব্যবহার অনেক সময় ও শ্রম বাঁচাতে পারে। তাই প্রয়োজনীয় হাতিয়ার সম্পর্কে অবগত থাকা জরুরি যাতে দরকারের সময় সব হাতের কাছে পাওয়া যায়।

আশা করি আজকে পোস্ট দিয়ে ওয়েবমাস্টারের প্রাত্যহিক জীবন নিয়ে কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রিকবিডির সাথেই থাকবেন।

The post Site24x7: সাইটের খুঁটিনাটি জানতে ওয়েবমাস্টারদের জন্য কঠিন একটি টুল appeared first on Trickbd.com.


Thursday, October 26, 2023

বন্ধুদের সাথে মজা করতে ফেক মেসেজের স্ক্রীনশট বানান অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যেমে With Fakedetails Website

বন্ধুদের সাথে মজা করতে ফেক মেসেজের স্ক্রীনশট বানান অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যেমে With Fakedetails Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আালোচনা করবো একটি মজার ওয়েবসাইট নিয়ে যার মাধ্যেমে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন ফেক চ্যাট বা মেসেজ এর স্ক্রীনশট দেখিয়ে।

যেমন ধরেন আপনার বন্ধু আপনাকে অনেক দিন ধরে আপনাকে বলছে দোস্ত একটা বান্ধবী বানিয়ে দে।
তো আাপনার কোন ফ্রেন্ডকে সে টার্গেট করে বলছে তার সাথে কথা বলিয়ে দে।
কিন্তু আপনি চান না তারা ২জনে একে অপরের সাথে কথা বলুক এমতাবস্থায় আপনি চাচ্ছেন আপনার বান্ধবীর ফোন দিয়ে যদি কিছূ কথা বা মেসেজ আপনার ফোনের মাধ্যমে আপনার বন্ধুকে দেখাতে পারতেন আর সে গুলিতে এমন কিছু লেখা থাকতো যা
আপনার বন্ধু দেখলে আর ভুলেও আপনরার বন্ধু তার নাম মুখে নিতো না এবং আপনাকেও আর ডিস্ট্রাব করতো না ।
কিন্তু আপনি আপনার বান্ধবিকে জানাতেও চান না আবার তার ফোনও আপনার কাছে নেই ।
এখন আপনি কিভাবে আপনার বন্ধুকে বোকা বানাবেন।
চিন্তার কোন কারন নেই কারন এখন আমি আপনাদের এমন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যেমে আপনি কারো ফোন হাতে না নিয়ে আপনার নিজের ফোন দিয়ে ফেক মেসেজ বানিয়ে বন্ধুদের বোকা বানাতে পারবেন।

বি:দ্র: আমার এই পোস্ট দেখে দয়া করে কেউ অনৈতিক কাজে জাড়াবেন না বা কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না আমার এই একটিই অনুরোধ।

চলুন তাহলে শুরু করা যাক, প্রথমে এই লিংকে ক্লিক করুন Fakedetail.com

এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনেক গুলি ক্যাটাগরি ও ফিচার দেখতে পারবেন এর মধ্যে আপনি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এর মেসেজ বা ভিডিও কল বানাতে চান তাহলে Social Media তে ক্লিক করুন এরপর ফেসবুক সিলেক্ট করুন এবং Facebook Chat এ ক্লিক করুন

এরপর আপনি দেখতে পারবেন আপনি কি ধরনের মেসেজ করতে চান ডেস্কটপ মুড নাকি মোবাইল ফোন ?আপনি কয়টা সময় মেসেজ করেছেন আবার আপনার ফোনের ব্যাটারি কত পার্সেনট ছিল এগুলো বক্সে সিলেক্ট করে নিন
এরপর Direct message with এই বক্সে আপনি যার সাথে ফেক মেসেজ বানাবেন তার আইডির নাম দিন ও Person 1 তার আইডির প্রোফাইল ছবি বসিয়ে দিন।

এখন মেসেজের জায়গায় আপনি আপনার মন মতো কিছু লিখেন যা আপনি লিখতে চান এবং Reply দেওয়ার সময় Person 2 সিলেক্ট করে রিপ্লে মেসেজ লিখবেন ।

দেখুন আমার লেখা মেসেজ গুলি একদম ফেসবুক চ্যাটের মতো দেখাচ্ছে ।

এখন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ,ফেসবুক,ইন্সট্রাগ্রাম ,টুইটার ,টিকটক ,ইউটিউব সহ সব গুলির মেসেজ ফেক বানাতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যেমে।

আরো মোবাইল ফোনের টেক্স মেসেজ এর মতোই ফেক মেসেজ বানাতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে ।

আমি সবগুলির মেসেজ লিখে দিলাম না কারন সব গুলি ক্যাটাগরি প্রায় একই রকম ।

বন্ধুদের সাথে মজা করার জন্য এই ওয়েবসাইটটি আমার কাছে অনেক ভাল লেগেছে।তাই আপনাদের সাথে শেয়ার করেছি ।

তাই আমি আবারো আপনাদের অনুরোধ করে বলছি এই ওয়েবসাইট ব্যাবহার করে কারো কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করবেন না।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post বন্ধুদের সাথে মজা করতে ফেক মেসেজের স্ক্রীনশট বানান অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যেমে With Fakedetails Website appeared first on Trickbd.com.