Saturday, July 29, 2023

অসাধারণ তিনটি পাইথন টার্টল গ্রাফিক্স কোড 😍

অসাধারণ তিনটি পাইথন টার্টল গ্রাফিক্স কোড 😍

হ্যালো বন্ধুরা ! কেমন আছেন আপনারা? আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।


আজকে আমি আপনাদেরকে পাইথন টার্টল গ্রাফিক্স কোড দিয়ে, তৈরি করা তিনটি ডিজাইনের সোর্স কোড দেব । আপনার কাজ শুধু কপি পেস্ট করা, আর কিছুই করতে হবেনা।


তাহলে চলুন শুরু করা-



প্রথমে Pydroid 3 App Link এ ক্লিক করে এপটি ডাউনলোড করে ওপেন করে নিবেন।


এপ ডাউনলোড করার পর আপনাকে সোর্স কোড গুলো কপি করে নিতে হবে, চলুন দেখি কীভাবে সোর্স কোড গুলো কপি করবেন।

প্রথমে উপরে দেওয়া Python Turtle Code #1 #2 #3 যেকোন একটা লিংকে ক্লিক করবেন ।

দেখবেন আপনাকে এই সাইটে নিয়ে যাবে –

এবার স্ক্রোল ডাউন করে একেবারে নিচের দিকে যাবেন । দেখবেন একটা কপি করার বাটন আছে –

কপি বাটনে ক্লিক করে কোড গুলো কপি করে নিবেন।


এবার আপনার Pydroid 3 App ওপেন করে কোড গুলো রান করে দেখতে পারেন ।


Python Turtle Code #1 দেখতে এরকম লাগবে –


Python Turtle Code #2 দেখতে এরকম লাগবে-


Python Turtle Code #3 দেখতে এরকম লাগবে-


যদি কোন ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে মাপ করে দিবেন । আর কোন কিছু না বুঝে থাকলে –


ফেসবুকে –          হোয়াটসঅ্যাপে –        টেলিগ্রামে


যোগাযোগ করতে পারেন। এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ………..🥀

The post অসাধারণ তিনটি পাইথন টার্টল গ্রাফিক্স কোড 😍 appeared first on Trickbd.com.


এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ / SSC Board Challenge 2023

হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
গতকাল ২৮জুলাই প্রকাশিত হলো এসএসসি পরিক্ষার ফলাফল সেই ফলাফল অনেকেই খুশি আবার অনেকেই খুশী নয়, কারণ তাদের আশা, প্রত্যাশা মতো ফলাফল তারা করতে পারেনি।
তো যারা আশানুরূপ প্রত্যাশামতো ভালো ফলাফল করতে পারোনি তাদের জন্যই আজকের পোস্ট।

আজকের এই পোস্টে আমি ফলাফল পুন:নিরক্ষণের জন্য কিভাবে আবেদন করবে সেটির A2Z সব বিষয় নিয়ে আলোচনা করবো।

আবেদন করতে যা লাগবে
১) একটি মোবাইল ফোন & টেলিটক সিম
২) ব্যালেঞ্জে পর্যাপ্ত পরিমাণ টাকা (প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা)
৩) রোল নাম্বার
৪) বোর্ডের শর্টকাট ও মোবাইল নাম্বার।

তো চলো দেখি কীভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবো।
প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যাও তারপর টাইপ করো, RSC স্পেস BOORD Shortcut স্পেস Roll স্পেস বিষয়কোড।
উদাহরণ: RSC SYL 123456 101 তারপর সেন্ড করে দাও 16222 নাম্বারে।

একই সাথে যদি দুইটি বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে টাইপ করো RSC স্পেস স্পেস স্পেস , স্পেস

উদাহরণ: RSC SYL 123456 101, 102 তারপর সেন্ড করো 16222 নাম্বারে।

বোর্ড চ্যালেঞ্জের ম্যাসেজ সেন্ড হয়ে গেলে সেই নাম্বারে একটা পিন আসবে, যদি তুমি চ্যালেঞ্জ করতে আগ্রহী থাকো তাহলে সেই পিন নম্বর দিয়ে আবার একটি ম্যাসেজ পাঠাতে হবে।

RSC স্পেস স্পেস স্পেস <মোবাইল নাম্বার তারপর সেন্ড করবা ১৬২২২ নাম্বারে।

উদাহরণ: RSC YES 123456 0175656**78

বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো।

তাছাড়া ভিডিওর মাধ্যমে প্র‍্যাক্টিক্যালি যদি দেখতে চাও কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তাহলে এই ভিডিওটি দেখে নাও।

আবেদনের সময়সীমা: ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।
ধন্যবাদ সবাইকে।

The post এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ / SSC Board Challenge 2023 appeared first on Trickbd.com.


স্টারলিংক ইন্টারনেট সংযোগ এখন বাংলাদেশে

স্টারলিংক ইন্টারনেট সংযোগ এখন বাংলাদেশে

স্টারলিংক ইন্টারনেট সংযোগ এখন বাংলাদেশে

অবশেষে বাংলাদেশের মানুষজন স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী “জুনাইদ আহ্‌মেদ‍ পলক” জানিয়েছন খুব তাড়াতাড়িই স্টারলিংক সংযোগের পাইলট কার্যক্রম শুরু হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছাড়াও আরও ছিলেন বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, ICT অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, সহ আরো অনেকে।

গত ২৬ জুলাই তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক স্পেসএক্সের দুই প্রতিনিধির সাথে বৈঠক করেন। বৈঠকে মহাকাশ গবেষণা এবং নভোযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক এর সাথে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ। চুক্তি অনুযায়ী তারা তিন মাসের জন্য বাংলাদেশে পরিক্ষা মূলক ইন্টারনেট সরবারহ করবে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে। মার্কিং প্রতিষ্ঠান স্পেসএক্স কম্পানিকেও ইন্টারনেট সংযোগ করে এই স্টারলিংক৷ এখন পর্যন্ত পৃথিবীর ৬০ টি দেখে তাদের ইন্টারনেট সেবা চলমান আছে।

বাংলাদেশে পরিক্ষা মূলক সংযোগ শেষ হলে স্টারলিংকের সাথে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আলোচনায় বসবে বিটিআরসি। এ উপলক্ষে ২৯ জুলাই (শনিবার) আজকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবে স্টারলিংকের প্রতিনিধিরা।

স্টারলিংক কী?

স্টারলিংক এর মূল কাজ হচ্ছে স্যাটেলাইট ব্যাবহার করে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করা। এটি ইলন মাস্কের স্পেসএক্স কম্পানির দ্বারা পরিচালিত হয়। এই কম্পানিটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে স্টার লিংক মিশনের অধিনে মহাকাশে ৬০ টি স্যাটেলাইট প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এক হাজার স্যাটেলাইট সফল ভাবে প্রেরণ করা হয়েছে। এবং ভবিষ্যতে প্রয়োজন অনুসারে আরো স্যাটেলাইট প্রেরণ করা হবে।

স্টারলিংক ইন্টারনেটের সুবিধা

  • আপনি ইন্টারনেট যেকোনো জায়গায় থেকে ব্যাবহার করতে পারবেন।
  • ওয়্যারলেস হওয়ার কারনে ঝড় বৃষ্টির সময় তার ছিড়ে যাওয়ার সমস্যা থাকে না।
  • অন্যসব ইন্টারনেট সার্ভিস এর থেকে এটাতে ইন্টারনেট সংযোগ স্পিড অনেক বেশি পাবেন।

স্টারলিংক ইন্টারনেটের অসুবিধা

  • স্টারলিংক ইন্টারনেট এর দাম তুলনামূল্ক বেশি (বাংলাদেশে কী রকম দাম হবে এটা এখনো যানা যায় নি)
  • এটি ব্যাবহার করার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে।
  • বৃষ্টির সময় বা মেঘাচ্ছন্ন সময় ইন্টারনেট স্পীড কমে যেতে পারে।

লিখা মাঝে কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মতো এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।

The post স্টারলিংক ইন্টারনেট সংযোগ এখন বাংলাদেশে appeared first on Trickbd.com.


Friday, July 28, 2023

নিজেই বানিয়ে নিন ফেসবুক বট | MESSENGER ADVANCE BOT | REPLIT FB BOT | PART 3

নিজেই বানিয়ে নিন ফেসবুক বট | MESSENGER ADVANCE BOT | REPLIT FB BOT | PART 3

 

আসসালামু আলাইকুম
°আশা করি সকলে ভালো আছেন। Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন🫶♥


তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক


Messenger Bot Making
Information :

⊕গতপর্বে যে bot make করছি ওইটা Alice Bot – এ পর্বে Mirai Modified Bot Make করবো। এটায় Command ফিচার্স অনেক।

     

mirai bot বেশি হওয়ায় এর অনেক conmand available চাইলে সেসব কমান্ড ও এড করা যায়।

যে কোন Command কিভাবে পাবেন?

তার জন্য replit এ ঢুকে search box Command Name লেখে search করবেন

Mirai Bot এ যেহেতু সব কমান্ড Modules এ থাকে তাই… Example : modules/commands/sura.js

এখানে sura command search দিছি আপনি আপনার কাঙ্খিত কমান্ড সার্চ করে কোড বের করে নিবেন।

╔═══════════════════

তো চলুন এবার শুরু করা যাক


╚═══════════════════

information


Name : Bot Pack
Developer : Mirai Modified By Yan Maglinte & D Jukie
Version : 1.2.6

Language : en /bn /vi

Main Reple

Fork

Edit Link

Fork

প্রথম পর্বের মতোই fork করে Use করবেন


নিজেই বানিয়ে নিন ফেসবুক বট | MESSENGER ADVANCE BOT | REPLIT FB BOT | PART 1

এখানে কিছু ভিন্ন। যেমন: Appstate এর মাধ্যমে Login করতে হবে। তার জন্য এই

Extension Use করতে হবে। অথবা এই সাইট থেকে Fbstate Make করে নিতে পারবেন Site Link

🚫

কিছু কথা: Reall Id Use করবেন না। যদিও Appstate Encrypted থাকে। তারপর ও আপনার আইডি অন্য কারনে সমস্যা হবে কিন্তু এখানে এসে কমেন্ট করবেন, সে দায়িত্ব আমি নিতে পারব নাহ।

🚫

🔘

Appstate

এ fbstate দিবেন।

Config

Bot Name / Prefix / Admin Uid দিবেন

ব্যাস Run করে নিবেন✅

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

╔═══════════════════

কোন সমস্যা হলে কমেন্ট করবেন। অথবা fb তে মেসেজ করবেন


╚═══════════════════

Messenger Join Group

FB
___________________________________________

Premium Resources / Apps & File আপডেট পেতে জয়েন হবেন

Premium Apps Store Free

———————————————
╔═══════════════════

আল্লাহ হাফিজ


╚═══════════════════

The post নিজেই বানিয়ে নিন ফেসবুক বট | MESSENGER ADVANCE BOT | REPLIT FB BOT | PART 3 appeared first on Trickbd.com.


AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান।

AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান।

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে ফ্রি AI ব্যাবহার করে গান বানানো যায়। একেবারে গান বললে ভুল হবে আমরা টিউন বানাবো। আপনারা অনেকেই কিছুদিন থেকে থেকে ফেসবুক বা ইউটিউবে AI দিয়ে বানানো গান বা টিউন শুনে আসছেন। আজ আমরা একটা ফ্রি AI টুল ব্যাবহার করে কিছু টিউন বানানোর চেষ্টা করবো।

প্রথমেই আমরা (

https://mubert.com/) এই ওয়েবসাইটটি ওপেন করবো। ওপেন করার পর আমরা এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবো।

এখন আমরা Generate a track now বাটনটিতে ক্লিক করবো। তারপর এই রকম একটি বক্স দেখতে পাবো।

এখানে আমরা যেই রকম অডিও বানাতে চাচ্ছি সেই অনুসারে প্রোম্পট লিখবো এবং নিচের বক্সে কত মিনিটের অডিও চাচ্ছি এটা লিখে দিবো।

তারপর Generate Track বাটনে ক্লিক করবো। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অডিও তৈরি হয়ে যাবে।
এখন আমরা আমাদের তৈরি করা অডিওটি ডাউনলোড করবো। সেজন্য উপরের ডান কোনার মেনু তে ক্লিক করবো

তারপর নিচের দিকে স্ক্রোল করলে My Downloads নামে একটা Option পাবো। এখানে ক্লিক করবো।

এবার আপনি যেই প্রম্পট দিয়ে অডিওটি বানিয়েছেন সেট টাইটেলে ফাইলটি দেখতে পাবেন। এখম টাইটেলের পাশে ডাউনলোড আইকোনে ক্লিক করবো। এখন আবাদের Youtube/FB/TikTok এগুলোর সাথে কানেক্ট করতে বলবে কিন্তু আমরা লিষ্টের নিচে Other অপশনে ক্লিক করব। তারপর নিচের বক্সে যেকোনো কিছু একটা লিখে Agree বাটনে ক্লিক করবো। তাহলেই আমাদের অডিওটি আমাদের লোকাল স্টরেজে ডাউনলোড হয়ে যাবে। আমি যেই অডিওটি তৈরি করলাম

এই অডিওটি আপনি আপনার Youtube বা Facrbook এর ভিডিওতে নির্ভয়ে ব্যাবহার করতে পারবেন।

আসা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।

আল্লাহ হাফেজ।

 

The post AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান। appeared first on Trickbd.com.


২০২৩ সালের SSC ফলাফল পুনঃনিরীক্ষার এর আবেদন করবেন যে ভাবে জেনে নিন.!

২০২৩ সালের SSC ফলাফল পুনঃনিরীক্ষার এর আবেদন করবেন যে ভাবে জেনে নিন.!

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ (২৮ জুলাই শুক্রবার) গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী পাস করেছেন। গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ

প্রতিবছর নেয় এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়া নিয়ে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা। খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। আগামীকাল শনিবার (২৯ জুলাই) থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে। ৪ আগস্ট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমাঃ ২৯ জুলাই তারিখ থেকে ৪ আগস্ট তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ

ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।

আর যাদের পুনঃনিরীক্ষার করার জন্য টেলিটক সিম নেই তাদের জন্য আমার পক্ষে থেকে থাকতেছে বিশেষ সুবিধা.! যা পোস্ট এর নিচে বলে দিয়া হবে.!

তার জন্যে যা যা লাগবেঃ

★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব)

★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )

★ আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

RSC <স্পেস> আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাঃ RSC  DHA  641322  101

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSC DHA 641322 101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ RSC YES 12345 01797XXXXXX

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে

পুনঃনিরীক্ষণ এর ফলাফল আবেদনের সময় প্রদত্ত করা নাম্বারে জানিয়ে দিয়া হবে।

ফলাফল পুনঃনিরীক্ষার করার জন্য যাদের টেলিটক সিম নেই তারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন। এই সুবিধাটি শুধু মাত্র ট্রিকবিডি ভিজিটর দের জন্য.!

যেকোনো প্রয়োজনে Facebook বা Telegram এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

The post ২০২৩ সালের SSC ফলাফল পুনঃনিরীক্ষার এর আবেদন করবেন যে ভাবে জেনে নিন.! appeared first on Trickbd.com.


আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড যাচাই করুন

আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড যাচাই করুন

আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম তোলা হয়ছে, বর্তমানে এটা জানা খুবই জরুরি। কেননা সম্প্রতি বিটিআরসি (BTRC) এর তথ্য অনুসারে একজন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দ্বারা সর্বোচ্চ ১৫ টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা যাবে।

তাই যত দ্রুত সম্ভব এটা চেক করে নিন আপনার NID Card দিয়ে মোট কয়টি SIM রেজিস্ট্রেশন করা হয়েছে।

এছাড়া, আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম যদি আপনার কাছে না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ওই সিম কার্ডটি বন্ধ করে দিতে হবে।

কেননা, আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা থাকে যে সিমগুলো আপনি ব্যবহার করেন না, এক্ষেত্রে ওইসব সিম দিয়ে যদি কোন অপরাধমূলক কাজ করা হয় তাহলে বাংলাদেশ প্রশাসন আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম –

আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড কিভাবে জানবেন

এজন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। এরপর *16001# লিখে ডায়াল করতে হবে।

তারপর আপনার এনআইডি নম্বরের Last 4 digit লিখে send করতে হবে।

তারপর Ok বাটনে ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি SMS চলে আসবে।

এসএমএসটিতে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সব কয়টি সিম দেখতে পাবেন।

আমার আইডি কার্ড দিয়ে তিনটি সিম রেজিস্টার্ড, তাই এখানে তিনটি সিমের নম্বর অপারেটর সহ দেখিয়ে দিয়েছে।

রেজিস্ট্রেশন করা সিমগুলোর মধ্যবর্তী কয়েকটি ডিজিট গোপন রাখা হবে, এসএমএসে দেওয়ার নাম্বারগুলো 0186****90 এই ফরমেটে থাকবে।

এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের সকল সিম অপারেটর (টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি) এর মাধ্যমে এসএমএস পাঠিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন।

মনে রাখবেন, এই প্রক্রিয়ায় আপনি যে আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশন তথ্য যাচাই করতে চাচ্ছেন, সেই আইডি কার্ড দিয়ে রেজিস্টার করা একটি সিম দিয়ে *16001# কোডটি ডায়াল করতে হবে।

এছাড়াও আপনারা মাই রবি অথবা মাই জিপি অ্যাপ দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন।

এনআইডি কার্ড রিলেটেড এরকম বিভিন্ন তথ্য পেতে ভিজিট করুন NID Service Bangladesh – Online NID Resources ব্লগ।

The post আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড যাচাই করুন appeared first on Trickbd.com.


Thursday, July 27, 2023

বট কিভাবে 24/7 ACTIVE রাখবেন UPTIMEROBOT এর মাধ্যমে | MESSENGER l BOT | PART 2

বট কিভাবে 24/7 ACTIVE রাখবেন UPTIMEROBOT এর মাধ্যমে | MESSENGER l BOT | PART 2

 

আসসালামু আলাইকুম
°আশা করি সকলে ভালো আছেন। Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন🫶♥


তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক


Acrive Messenger Bot 24 Hour
Information :

⊕গতপর্বে যে bot make করছি। ওইটা কিছুক্ষণ পর রেসপন্স করা বন্ধ করে দেয়। এটা bot main server Issue ও হতে পারে। অথবা আমরা যেহেতু Free Reple Use করছি সেজন্য ও Automatic Reple off হয়া যায়।

এজন্য আজ বট মনিটরিং এড করব যাতে রেসপন্স Rate টা একটু বাড়ে Off কম হয়।
     

এটা অনেক সাইট + Discord Bot আছে যা দিয়ে Bot Monitoring করা যায়।

তবে এর মধ্যে সহজ ও কাজের মনে হয়েছে uptimerobot Site টা

╔═══════════════════

তো চলুন এবার শুরু করা যাক


╚═══════════════════

🔘প্রথমে UptimeRobot এই সাইটে চলে যান. Ss follow করুন

🔘এখানে Name / Gmail / Password দিন

🔘Gmail Mail আসবে Verified করে নিবেন

🔘এবার Replite এ ঢুকেন Bot Run করলে webview যে Link টা থাকে ওইটা Copy করে আনুন

🔘 আবার UptimeRobot Site এ ঢুকে। Monitor Option এ Click করেন।

🔘এখানে Https / Bot name / WebView এর লিংক টা Past করবেন।

🔘 Scroll down করে এখানে ✔ মার্ক দিয়ে Create click করবেন

🔘Continue Free

🔘আবার Create

🔘Go to Monitor Detail

🔘 কিছুক্ষণের মধ্যে Load নিয়ে 100% Show করবে

এখন থেকে bot uptime Increase হবে


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

╔═══════════════════

কোন সমস্যা হলে কমেন্ট করবেন। অথবা fb তে মেসেজ করবেন


╚═══════════════════

Messenger Join Group

FB
___________________________________________

Premium Resources / Apps & File আপডেট পেতে জয়েন হবেন

Premium Apps Store Free

———————————————
╔═══════════════════

আল্লাহ হাফিজ


╚═══════════════════

The post বট কিভাবে 24/7 ACTIVE রাখবেন UPTIMEROBOT এর মাধ্যমে | MESSENGER l BOT | PART 2 appeared first on Trickbd.com.