Monday, June 26, 2023

এবর থক আপনর কনটনটর জনয আপনর কলপনর চমৎকর সব ছব পবন বনমলয খব সহজ  Ai image creator & with no copyright

এবর থক আপনর কনটনটর জনয আপনর কলপনর চমৎকর সব ছব পবন বনমলয খব সহজ Ai image creator & with no copyright

এবার থেকে আপনার কনটেন্টের জন্য আপনার কল্পনার চমৎকার সব ছবি পাবেন বিনামূল্যে খুব সহজে । Ai image creator & with no copyright

 

 

এবার থেকে আপনি যা কল্পনা করবেন তা ফুটে উঠবে ছবির মাধ্যমে । কয়েক বছর আগেকার কল্পনা করা যেত না আজকে তা সবার নাগালের ভিতরে । আপনি আপনার কল্পনা মত যে কোন ছবি বানিয়ে নিতে পারবেন একটি AI based ওয়েবসাইটের মাধ্যমে ।

 

Lexica art লিখে সার্চ দিন অথবা https://lexica.art/aperture এখানে ক্লিক করুন ।

How to generate ai image

 

আপনাকে শুধু Description এ আপনার কল্পনা তুলে ধরতে হবে । তারপর Generate বাটন টা চাপলেই পেয়ে যাবেন আপনার কল্পনার অনুরূপ ছবিগুলো ।

 

এসকল AI created image গুলো আপনারা বিনামূল্যে কোন ক্রেডিট ছাড়াই নিরাপদ ভাবে যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন ।  এর জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক খেতে হবে না 😅

Results

 

AI Use করে তৈরি করা ভিডিওর sample দেখতে

Visit My YouTube Channel

 

যারা এই AI tool সম্পর্কে জানেন তাদেরকে স্যালুট । আর যারা জানেন না এই পোস্টটি মূলত তাদের জন্য ।

 

গত পোষ্টের জন্য দুঃখিত ( বিনামূল্যে কোর্স সম্পর্কিত ) । দীর্ঘদিন যাবত ট্রিকবিডিতে না আসার কারণে আপডেট সম্পর্কে অবগত ছিলাম না । তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি । এখন থেকে নিয়মিত ট্রিকস্ শেয়ার করবো । সবাই ট্রিক বিডির সাথেই থাকুন । ধন্যবাদ।

 

The post এবার থেকে আপনার কনটেন্টের জন্য আপনার কল্পনার চমৎকার সব ছবি পাবেন বিনামূল্যে খুব সহজে । Ai image creator & with no copyright appeared first on Trickbd.com.


Sunday, June 25, 2023

11 জলই লঞচর আগ ফস Nothing Phone (2)-এর দম রযছ বড চমক

11 জলই লঞচর আগ ফস Nothing Phone (2)-এর দম রযছ বড চমক

Dealabs-এর একটি রিপোর্ট অনুসারে, Nothing Phone 2 দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের যার দাম EUR 729 (প্রায় 65,600 টাকা) বলে এবং উচ্চতর 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম হতে পারে EUR 849 (প্রায় 76,500 টাকা)। হ্যান্ডসেটটি কালো এবং সাদা রঙের ভেরিয়েন্টের সাথে আসবে।
Nothing Phone 1 এর সাথে Nothing Phone 2 এর দামের তুলনা করলে, Nothing Phone 2 এর দাম Nothing Phone1 এর থেকে বেশি । 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ Nothing Phone 1-এর বেস ভেরিয়েন্ট, বর্তমানে ইউরোপীয় বাজারে 469 ইউরো (55,130.23 Bangladeshi Taka) । Nothing Phone 2-এর দাম বৃদ্ধি এর প্রসেসসর আপগ্রেডের জন্য হতে পারে , কারণ এটিতে রয়েছে Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 SoC, যেখানে Nothing Phone 1-এ একটি Snapdragon 778G+ SoC রয়েছে৷
Nothing Phone 2 এর মূল্য, স্টোরেজ ও স্পেসিফিকেশন ফাঁস
Nothing Phone 2 এর ভার্চুয়াল লঞ্চ ইভেন্টটি 11 জুলাই হবে এবং Nothing -এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে। কোম্পানিটি ভারতের মার্কেটে ফোনটি আনারজন্য ফ্লিপকার্টের সাথে পার্টনারশিপ করেছে।

Nothing Phone 1 গত বছরের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল তখন তার প্রাথমিক মূল্য ছিল 32,999 রুপি । লঞ্চের পর ফোনটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে তার জন্য ফোনটির ধাম 1০০০ রুপি বাড়িয়ে দেয়।

লঞ্চের তারিখ যতই এগিয়ে আসে, নথিং ফোন 2-এর ক্ষমতা এবং বৈশিষ্ট্যগুলি মানুষকে আকর্ষণ করে। Nothing Phone ব্যবহারকারীরা স্ন্যাপড্রাগন 8+ জেন 1 SoC, প্রসেসর দেখে সুন্দর পারফরমেন্স আশা করছে।

Nothing Phone 2 হলো একটি আকর্ষণীয় স্মার্টফোন যা তার পাওয়ারফুল স্পেসিফিকেশন এবং সুন্দর ডিজানের জন্য বিখ্যাত। এর উচ্চমানের ফিচার দ্বারা এটি ব্যবহারকারীদেরকে একটি প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছে।

Nothing Phone ২ তে তিনটি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে । তিনটি ক্যামেরা সেন্সরের সমন্বয়ে ব্যবহারকারীরা উচ্চ মাত্রায় সুন্দর এবং ছবি তুলতে পারবেন। অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ এবং কন্টিনিউস শুটিং, এই ধরনের বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আপনারা বিভিন্ন ছবি ধরতে পারবেন। সেলফি ক্যামেরা হিসাবে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে, যা স্মার্টফোনের সাথে সুন্দর সেলফি তুলতে পারবে ।

Nothing Phone ২ ফোনটিতে ব্যবহৃত ব্যাটারি হলো 4700 mAh, এবং রয়েছে 66W দ্রুত চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে আপনি ফোনেটিকে দ্রুত চার্জ করতে পারবেন।

সফটওয়্যারের দিকে আলোচনা করলে, Nothing Phone 2 অ্যান্ড্রয়েড v13 এর সাথে আসবে।

সামগ্রিকভাবে, নাথিং ফোন২ একটি স্মার্টফোন যা শক্তিশালী কার্যক্ষমতা, সুন্দর ডিজাইন এবং উচ্চ মানের ফিচার মিলিয়ে আপনাকে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। যদি আপনি প্রিমিয়াম স্মার্টফোনের জন্য সন্ধান করছেন, তাহলে নাথিং ফোন 2 আপনার জন্য একটি উত্কৃষ্ট বিকল্প হতে পারে।
আমার এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ , ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। এছাড়াও TrickBD তে অনেক টেকনোলজি আপডেট ও মোবাইল রিভিউ রয়েছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। এই আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নিচে মন্তব্য করুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরো পড়ুন – Redmi Note 13 Series Phone Launched

The post 11 জুলাই লঞ্চের আগে ফাঁস Nothing Phone (2)-এর দাম, রয়েছে বড় চমক appeared first on Trickbd.com.


আরফর রজ কত তরখ? আট জলহজ নক নয় জলহজ?

আরফর রজ কত তরখ? আট জলহজ নক নয় জলহজ?

আরাফার দিনের গুরুত্ব ও রোজার ফজিলত

আরবী মাসের সর্বশেষ মাস পবিত্র জিলহজ মাসের ৯ তারিখ হলো ইয়াওমে আরাফা তথা আরাফায় অবস্থানের দিন। এই দিনটি হজ্জ আদায়ের জন্য যারা পবিত্র খানায়ে কাবায় গমন করেছেন একইসাথে যারা গমন করেননি তেমন প্রত্যেক মুসলিমের জন্যই একটি মহা মর্যাদাপূর্ণ দিন। কারণ এই দিনে আল্লাহ তা’য়ালা তার বান্দাহদের প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দ্বীন আল ইসলামকে পরিপূর্ণতা ঘোষনা করেছেন।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মায়িদার ৩নং আয়াতে ইরশাদ করেছেন,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا

অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত দ্বীনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। (সূরা আল মায়িদা, আয়াত নং ৩)

 

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা আরাফায় অবস্থানকারীদের নিয়ে আকাশবাসীর সঙ্গে গর্ব করেন। তিনি তাদের বলেন, আমার বান্দার দিকে তাকিয়ে দেখ, তারা আমার কাছে এসেছে উশকোখুশকো ও ধূলিমলিন অবস্থায়।’ (মুসনাদ আহমদ : ২/২২৪)

 

জিলহজ্জ মাসের ৯ তারিখকে (ঈদুল আযহার আগের দিন) ‘ইওয়ামুল আরাফাহ’ বা ‘আরাফার দিন’ বলা হয়, কারণ এই দিনে হাজীরা আরাফাহ নামক একটা মাঠে জমায়েত হন। হজ্জের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ আহকাম হলো যিলহাজ্জ মাসের ৯ তারিখ ‘আরাফার ময়দানে’ অবস্থান করা। এই দিনের গুরুত্ত্ব সম্পর্কে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আরাফার ময়দানে অবস্থান করাই হলো হাজ্জ।” (সুনানে নাসায়ি: ৩০৪৪ )

 

যারা হজ্জে যাবেন তারা কি আরাফার দিনে রোজা রাখবেন?

হাজীদের জন্য আরাফার দিন রোযা রাখা সুন্নত নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায়ী হজ্জকালে আরাফার দিন রোযা রাখেননি।

সহিহ বুখারীতে মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফার দিন রোযা রেখেছেন; নাকি রাখেননি এ ব্যাপারে কিছু মানুষ সন্দেহে ছিল। তখন আমি তাঁর জন্য এক পেয়ালা দুধ পাঠালাম; তখন তিনি আরাফার ময়দানে অবস্থান করছিলেন। তিনি দুধ পান করলেন; লোকেরা তাঁর দিকে তাকিয়ে ছিল।” [মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন, খণ্ড ২০, প্রশ্ন ৪০৪]

 

তাই হজ্জপালনকারীর জন্য আরাফার দিন রোযা রাখা মাকরূহ; মুস্তাহাব নয়।

যারা হজ্জে যাবেন না তাদের আরাফার দিনে রোযা রাখার ফজিলতঃ

‘ইয়াওমে আরাফা’র রোযা সম্পর্কে প্রসিদ্ধ হাদীস,
صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

‘ইয়াওমে আরাফার রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা এর আগের এক বছরের ও পরের একবছরের গোনাহ মাফ করবেন। (সহীহ মুসলিম, হাদীস : ১১৬২)

 

উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
“আরফার দিনের রোজার ছওয়াব এক হাজার দিন রোজা রাখার সমান।” (তারগিব)

 

আরাফার দিন গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

মহামহিমান্বিত আল্লাহ আরাফাতের দিন জাহান্নাম থেকে যতো অধিক সংখ্যক বান্দাকে নাজাত দেন, অন্য কোন দিন এতো অধিক বান্দাকে নাজাত দেন না।
মহাপ্রতাপশালী আল্লাহ এ দিন (বান্দার) নিকটবর্তী হন, অতঃপর তাদের সম্পর্কে ফেরেশতাদের নিকট গৌরব করে বলেনঃ তারা কী চায়?

(মুসলিম ১৩৪৮, নাসায়ী ৩০০৩, সহীহাহ ২৫৫১)

 

পবিত্র হাদীস গ্রন্থের অনুমোদিত আরাফার দিবসের আরো কিছু আমল

এছাড়াও আরাফার দিবসে নিম্নোক্ত আমলগুলো হাদীসের বিভিন্ন গ্রন্থে অনুমোদিত

  • গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের কামনা করা
  • অধিক পরিমাণে জিকির ও দোয়া করা
  • জোরে কিংবা আস্তে তাকবীর পাঠ করা মোস্তাহাব:
    1. আত-তাকবীরুল মুতলাক : যে তাকবীর যিলহজ মাসের ১ থেকে ১৩ই যিলহজ পর্যন্ত দিন রাতের যে কোন সময় / সর্বদা পাঠ করা যেতে পারে।
    2. আত-তাকবীরুল মুকাইয়াদ : বা বিশেষ সময়ের তাকবীর। এ তাকবীর যিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করতে হবে।

আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে এমন আমল করার তাওফীক দান করেন যাতে তিনি সন্তুষ্ট হবেন। তিনি যেন আমাদেরকে দীনের জ্ঞান দান করেন এবং ঐ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কেবল তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল সম্পাদন করে।আমীন।

আরাফার রোজা ৯ তারিখেই, ৮ তারিখে না

আরাফার দিন রোজা রাখার কথা হাদীসে এসেছে। এজন্যেই কেউ কেউ বলতে চান, যেদিন হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন, সেদিনই রোজা রাখতে হবে। তারা হয়তো মনে করেন, আরাফার দিনের এ রোজার মূলে আরাফার মাঠে হাজীদের অবস্থান। এ অবস্থানকে কেন্দ্র করেই আরাফার দিনের রোজা এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। কারণ :

1. আরাফার দিনের রোজা আরাফার মাঠের আমল নয়। যারা আরাফার মাঠে অবস্থান করেন, অর্থাৎ হাজী সাহেব যারা, তাদের জন্যে সেদিন রোজা রাখা সুন্নত নয়। তারা সেদিন স্বাভাবিক খাওয়াদাওয়া করবেন, যেন অতিরিক্ত কোনো ক্লান্তি ও দুর্বলতা তাদের আক্রান্ত না করে এবং হজের আমলগুলো তারা ঠিকঠাক পালন করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আরাফার মাঠে অবস্থান কালে রোজা রাখেননি। যারা আরাফার মাঠের বাইরে থাকেন, অর্থাৎ যারা হজ করতে যাননি, এ রোজাটি তাদের জন্যেই। বোঝা গেল, আরাফার দিনের রোজার মূলে আরাফার মাঠ নয়।

2. আরাফার দিন একটি পরিভাষা। একটি বিশেষ দিনের নাম। জিলহজ মাসের ৯ তারিখকে ইয়াওমে আরাফা বা আরাফার দিন বলা হয়, ঠিক যেমন ১০ তারিখকে বলা হয় ইয়াওমুন নাহর বা জবাইয়ের দিন, ১১-১৩ তারিখকে বলা হয় আয়্যামুত তাশরীক বা তাশরীকের দিনসমূহ, মহররম মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা ইত্যাদি। আরাফার দিনও এমনই একটি পরিভাষা। যে দেশে যেদিন জিলহজ মাসের ৯ তারিখ, সে দেশে সেদিনই আরাফার দিন। আরাফার দিন মানে যেদিন হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন সেদিন নয়। যে হাদীসে আরাফার দিনের রোজার ফজিলত বর্ণিত হয়েছে, সে হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ এ ব্যাখ্যাই করেছেন- এখানে আরাফার দিন বলে ৯ জিলহজ উদ্দেশ্য।

3. আলেমগণ এ বিষয়ে একমত- ইয়াওমে আরাফা বা আরাফার দিন আর ইয়াওমে নাহরের মাঝে কোনো গ্যাপ নেই। আরাফার দিনের পরদিনই হলো ইয়াওমুন নাহর বা জবাইয়ের দিন। একটি ৯ তারিখ, আরেকটি ১০ তারিখ। হাদীসে যেমন ৯ তারিখের রোজাকে আরাফার দিনের রোজা বলা হয়েছে, তেমনি কুরবানির দিনকেও ইয়াওমুন নাহর বলা হয়েছে। তাই যদি আমরা আমাদের দেশে থেকে ৮ জিলহজ আরাফার দিনের রোজা পালন করি, তবে ১০ তারিখ ইয়াওমুন নাহরের আগে আরেকটি দিনের গ্যাপ সৃষ্টি হচ্ছে, যা মুহাদ্দিস ও ফকীহগণের ব্যাখ্যাবিরোধী।

4. কোনো দেশে যদি সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা যায়, তবে তারা যেদিন ঈদ পালন করবে, অর্থাৎ তাদের ১০ তারিখ যেদিন, সেদিন সৌদি আরবে থাকবে ৯ তারিখ এবং সেদিনই হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করবেন। তারা যদি নিজ দেশের হিসেবে ৯ তারিখে আরাফার রোজা না রেখে সৌদি আরবের ৯ তারিখ হিসেবে রোজা রাখতে চান, তবে তা হবে তাদের ঈদের দিন অর্থাৎ ১০ তারিখ। আর ঈদের দিন রোজা রাখা হারাম।

তাই আমরা যদি জুমহুর আলেমগণের মত অনুসরণ করি, নিজ নিজ দেশের চাঁদ দেখা সাপেক্ষে চান্দ্র মাসের হিসাব করি এবং সে হিসেবেই নিজেদের ৯ তারিখে আরাফার রোজা রাখি, তবে সেটাই হবে সঠিক পন্থা এবং এর মধ্য দিয়ে আমরা উপরের সংকটগুলো থেকেও বেরিয়ে আসতে পারব। তাই নির্দ্বিধায় বলা যায়, আরাফার দিনের রোজার ফজিলত পেতে হলে ৯ তারিখেই রাখতে হবে, তা সৌদি আরবে যত তারিখই হোক না কেন।

সুতরাং, সামনের বুধবার ৯ তারিখ আরাফার রোজা রাখতে হবে। তাই ৮ তারিখ রাতে মঙ্গলবার সেহরি করে নিবেন।
আপনি চাইলে নিচের লিংক থেকে গিয়ে Arabic Date দেখতে পারেন।
আমি যখন পোস্টটি লিখছি আজ Hijri date: ৭ই জিলহজ।

Arabic Date দেখতে চলে যান এই লিংকেঃ https://techhelpbd.com/date/

 

তবে সবচেয়ে ভালো আমল তারাই করছেন- যারা জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখবেন। এতে আরাফার রোজা তো পাওয়া যাবেই, একইসঙ্গে তারা অনেক সওয়াব ও ফজিলত লাভ করবেন।

কেননা হাদিসে এসেছে,
জিলহজের ১ থেকে ৯ তারিখ প্রতিদিনের রোজা ১ বছরের রোজার সওয়াব এবং প্রতিরাতের ইবাদত ১ বছরের ইবাদতের সমান সওয়াব। (তিরমিজি, খণ্ড:১, পৃষ্ঠা-১৫৮)

 

The post আরাফার রোজা কত তারিখ? আট জিলহজ, নাকি নয় জিলহজ? appeared first on Trickbd.com.


কভব একট অপরতরধয password বনবন সথ সট সহজই মনও রখবন (সতয বলছ!)

কভব একট অপরতরধয password বনবন সথ সট সহজই মনও রখবন (সতয বলছ!)

টেকনোলজি অনেক স্ট্রং, কিন্তু… 

বলা হয় যে, কোনো পাসওয়ার্ডই অব্যর্থ নয়, DDoS মারতে মারতে সেটা একসময় ক্র্যাক হবেই – তাত্ত্বিকভাবে… কারন DDoS দিতে গেলে একজন হ্যাকার ২ টা প্রধান সমস্যার মুখোমুখি হবে –

১) password যত শক্ত হবে, DDoS দিতে ততই বেশি কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হবে। এই পাওয়ারটাই প্রথম সমস্যা।

strong password

আপনি একটা পাসওয়ার্ড চেকারে উল্টাপাল্টা কিছু বর্ণ লিখলে লাখ লাখ বছর বলবে এই password ভাঙতে। কারন এখনকার কম্পিউটারগুলো হিসেবে এতটাও পাওয়ারফুল না – বেশ, সুপার কম্পিউটার দিয়ে আরেকটু দ্রুত সম্ভব।

কিন্তু যেকেউ তো আর চাইলেই দোকান থেকে একটা সুপার কম্পিউটার নিয়ে password hacking শুরু করতে পারে না। আর ভালোমানের একটা password ভাঙতে সুপার কম্পিউটারেরও এখনো যথেষ্ট সময় লাগে।

অবশ্য ঐ পর্যন্ত কেউ যেতেই পারবে না, ২ নাম্বার পয়েন্টের জন্য –

কুলডাউন

২) captcha, ip blacklisting, cooldown, device ban. ফেসবুক, বা গুগলে কখনো পাস ভুলে গেলে কয়েকবার ভুল password দিলে দেখবেন ২৪ ঘন্টা ওয়েট করতে বলে।

এটাই সেই কুলডাউন, সময় নস্ট করার জন্য। এমনি তো লাগবে লাখ লাখ বছর, তারপর উপর যদি ২৪, ৪৮ ঘন্টা ওয়েট করতে হয় তাহলে তো কেয়ামতের পরেও password ভাঙ্গা হবে নাহ।

Captcha তো হরহামেশাই চোখে পড়ে। ড্রপবক্সে তো প্রত্যেকবার লগিনের সময়ই ক্যাপচা। ওদের ক্যাপচাগুলো আবার একটু গোলমেলে, ৫ মিনিট লেগে যায় শুধু dropbox login করতেই!

একই কারনে কিছু সাইট আবার ip address block মারে। যদিও VPN exist, কিন্তু VPN ধরার টেকও exist. Device ban মানে mac address ধরে শুধু ঐ মেশিনের জন্য সার্ভিস unavailable করে দেয়া।

বড় বড় কোম্পানীরা তাদের সিকিউরিটির জন্য আরো অনেক টেকনোলজি ইউজ করে যেগুলো সার্ভারে কোনো অ্যাটাক হানার আগেই প্রতিহত করে।

যাই হোক।

আমি বলতে এসেছিলাম একটা সূত্রে কথা, কঠিন পাসওয়ার্ডের প্যাটার্ন মনে রাখার একটা সরল সূত্র।

সূত্রটা কি?

সূত্র সহজ। আপনি পরিচিত কোনো লাইনের কেবল প্রথম অক্ষরটা নিয়ে একটা দুর্বোধ্য বাক্যাংশ তৈরি করবেন। সাথে কিছু নাম্বার + স্পেশাল ক্যারেক্টার দরকার মাফিক অ্যাড করবেন।

কবিতা দিয়ে কঠিন Password! 📑

ছোটবেলার অনেক কবিতার লাইন আমাদের এখনো মনে আছে, না? প্রত্যেক শব্দের প্রথম অক্ষর নিয়ে একটা বুলি তৈরি করুন আগে –  

Twinkle, twinkle, little star,

How I wonder what you are.

Up above the world so high,

Like a diamond in the sky.

 

তো প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর করে নিলে দাড়ায় নিম্নরূপঃ

TtlsHIwwyaUatwshLadits

দেখতেই পারছেন, প্রথম বর্ণগুলো ধরে কিন্তু আপনি আবার কবিতাটা পড়তে পারেন। আমার এক বন্ধু পরিক্ষায় এমন করে প্যারাগ্রাফও লিখে নিয়ে গেছিল (যদিও প্যারাগ্রাফটা পরীক্ষায় এসেছে কিনা সেটা আমার মনে নেই)।

কিন্তু এভাবে তো শুধু ওয়ার্ড। নাম্বারের কি হবে? ভালো পাসওয়ার্ডের বৈশিষ্ট্য তো হল ছোট বড় লেটার + নাম্বার + স্পেশাল ক্যারেক্টার থাকবে।

বেশ। কিছু ওয়ার্ড নাম্বার চেঞ্জ করে দিন। যেমন I = 1, H = 8, E = 3, a = 9. তাহলে পাসওয়ার্ডটা দাড়ায়ঃ

Ttls81wwy9U9twshL9dits

হুম, খারাপ না। স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে আমি প্রথমে বা শেষে কিছু অ্যাড করে দেই, আপনিও করতে পারেনঃ

@Ttls81wwy9U9twshL9dits$

##Ttls81wwy9U9twshL9dits%%

*Ttls81wwy9U9twshL9dits*

upper lower case + numbers + special characters + 24 words long + easy to remember. এই password এবার চেক করুন, আবারো কেয়ামত পার হয়ে যাবে –

memorized strong pass

প্রিয় গান, মুভির ডায়ালগ, বা বিখ্যাত উক্তি – সবই হতে পারে মনে রাখার উৎস

কবিতা জাস্ট একটা উদাহরন। গান, মুভি বা উদ্ধৃতি দিয়েও আপনি সেইম থিওরি অ্যাপ্লাই করতে পারেনঃ

I am the king of the world – Titanic = #19tkotw-T

I will be back – The Terminator = $1wbb-TT$

Password নিয়ে দু’টি পুরোনো টিপস

দয়া করে সব জায়গায় একই password ইউজ করবেন না। এটা খুবই বাজে অভ্যাস। আর এতে কেউ আপনার একটা পাসওয়ার্ড জানলেই সব অ্যাকাউন্টের তথ্য পেয়ে যাবে।

আমিতো একটা সূত্র বললাম কিন্তু আপনি আপনার মনমতো মডিফাই করবেন।

যেমন ব্যাংকিং সাইটের পাসওয়ার্ডে m (for money) বা b (for banking), আবার ফেসবুকে sm (for social media) অ্যাড করতে পারেনঃ $1wbb-TT(sm)$, ট্রিকবিডির জন্য tb: *tb*1wbb-TT

হলে অন্তত সব সাইটে সেইম পাস থাকবে না।

আর জন্মতারিখ, প্রেমিকার নাম, বাসার কুকুর টমি বা বিড়াল মিমির নাম পাসওয়ার্ডে ইউজ না করাই উত্তম। এগুলো করে শুধু যে নিজেকে বিপদে ফেলবেন তা না, অন্যকেও ফাসাবেন।

ভালো থাকবেন, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক হয়ে নিরাপদে চলবেন, দেশ ও দশের উন্নয়নে ভূমিকা রাখবেন 🥀

The post কিভাবে একটি অপ্রতিরোধ্য password বানাবেন, সাথে সেটা সহজেই মনেও রাখবেন (সত্যি বলছি!) appeared first on Trickbd.com.


[Root] আনলমটড Google Photos সটরজ Hacks

আজকে আপনারা শিখবেন কিভাবে Google PhotosUnlimited Storage পাবেন।
এটি পার্সোনাল মেইলে হওয়ায় ডেটা লসের কোনো ভয় নেই।
আপনার মেইল যতদিন থাকবে আপলোড করা সব ছবি/ভিডিয়ো ঠিক ততদিন ই থাকবে।
আপনি ডিলিট করে দিলে তখন ভিন্ন কথা।

Get Google Photos Unlimited Storage for Free (LSPosed) - xiaomiui

তবে বলা যায় এটি নিরাপদ একটি প্রক্রিয়া যা অনেকভাবে করা যায়।
ডিভাইস স্পুফিং খুবই জনপ্রিয় এক্ষেত্রে। কাস্টম রমে এটি ইউজ করা হয়।
এছাড়া ম্যানুয়ালি build.prop ইডিট করেও এটি করা যায়। আবার Magisk Module এর মাধ্যমেও করা যায়।
তবে স্পুফিং করলে হয় কী, সম্পূর্ণ ডিভাইসের মডেল ই পাল্টে যায়। যার ফলে অনেক অ্যাপে সমস্যা হয়।
বিশেষ করে যেগুলোতে ডিভাইস ভেরিফিকেশন সিস্টেম রয়েছে।
কিন্তু আজকের মেথড ফলো করলে শুধু Google Photos এ আপনার ডিভাইসের তথ্য পরিবর্তন হবে।
বাকিসব ঠিকঠাক থাকবে।

চলুন প্রথমে দেখে নিই কী কী লাগবে।


  1. Rooted Android Device
  2. Magisk Manager
  3. Zygisk/Riru
  4. LSposed
  5. Pixelify GPhotos
  6. Google Photos App

উপরে সবকিছুর লিংক দেয়া আছে। যার যা দরকার ডাউনলোড করে নেবেন।
তবে আমি Riru এর চেয়ে Zygisk কে প্রাধান্য দেবো।
কারণ Riru এখন আর মেইনটেইন হয়না। আর Zygisk বিল্ট ইন থাকে Magisk এ।

প্রসেস:


একদম প্রথম থেকে শুরু করা যাক।

যেহেতু আর্টিকেলের টাইটেল পড়েছেন সেহেতু আপনার ডিভাইস রুটেড। তাই এদিকে আর যাচ্ছিনা।
এ সম্পর্কে জানতে হলে এই আর্টিকেলটি পড়ুন।

এখন আসি ২ নং কন্ডিশনে।

 

বর্তমান সময়ে ৯৯% ফোন রুট করা হয় Magisk দিয়ে। তাই খুব সম্ভবত এটিও আপনার ফোনে রয়েছে।
না থাকলে ইন্সটল/ফ্লাশ করে ফেলুন ঝটপট। লিংক উপরে দেয়া আছে।

এবার ৩ নং কন্ডিশন।
Zygisk

সোজা চলে যান Magisk Manager এর Settings এ আর Magisk ক্যাটাগরি থেকে Zygisk টা Enable করে নিন।

এরপর ৪ নং কাজ।

যা হলো, LSposed ইন্সটল করা।
তার জন্য উপরে দেয়া লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে Magisk Manager এর Module অপশন থেকে Install From Storage এ গিয়ে ফাইলটি ফ্লাশ করে নিতে হবে।

তারপর ফোন সোজা একবার Reboot/ReStart দিবেন। মানে অফ করে অন করবেন।


Install Xposed Framework/LSPosed on Android 13 [Video]

তারপর LSposed এ গিয়ে দেখুন Activated লেখা আছে কি-না। থাকলে কাজ প্রায় হয়ে গেছে বলা যায়।
LSposed এপ খুঁজে না পেলে এখান থেকে ডাউনলোড করে নিন।
ফোনের নোটিফিকেশন প্যানেলেও পেতে পারেন।

Best LSposed Modules are here - working in 2022 ! - YouTube

তবে এটি Android 8.1 থেকে উপরের ভার্সনগুলোতে কাজ করবে।
অন্য ভার্সনের জন্য build.prop এডিট মেথড/অন্যকোনো Exposed ইন্সটল করতে হবে।

এবার ৫ নং ধাপ।

ইন্সটল করুন Pixelify GPhotos এপ।
তারপর LSposed থেকে Module এ গিয়ে এটিকে এক্টিভেট করে ডিভাইস রিবুট করুন।

এবার দেখুন Google Photos Unlimited হয়েছে কি-না।

Get Free Unlimited Google Photos Storage in Original Quality - YouTube
নাহলে Google Photos এপ এর ডেটা ক্লিয়ার করুন। তাহলেই কাজ হবে আশা করি।

 

কাজে সফল হলে কমেন্ট করুন। বিফল হলে পুনরায় চেষ্টা করুন।
রুট করতে না পারলে আমার আগের আর্টিকেলগুলো পড়ুন।
সুবিধা-অসুবিধা সম্পর্কে জানুন। তারপর কাজ করুন।
আর রুট করতে ইউটিউব/গুগল করুন।
ডিভাইস/ব্র্যান্ড ভেদে আলাদা হওয়ায় রুট করার প্রসেস নিজেরটা নিজেকেই খুঁজে বের করতে হবে।

তবে ধাপগুলো উপরে দেয়া আর্টিকেলে বিস্তারিত আছে।
এটি পড়লে আপনার ভালোমতোই ধারণা হয়ে যাবে এ সম্পর্কে।

বি.দ্র.


এন্ড্রয়েডের জগত এতটাই বিশাল যে এতে ঢুকলে কুলকিনারা খুঁজে পাবেনা কেউ-ই। আপনি যতই ঘাটাঘাটি করবেন ততই নতুন দিগন্ত উম্মোচন করবেন। তাই এই জগতে কেউই সবজান্তা নয়। নতুন নতুন সমস্যা আসছে, আবার এর সমাধান ও বের হচ্ছে। তবে এতদিনে একটা বিষয় আমি ভালোভাবেই বুঝেছি, এন্ড্রয়েড ডিভাইসের হার্ডওয়্যার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ডিভাইস নষ্ট হওয়ার কোনো চান্স নেই। বড়জোর ব্রিক করবে। এরপর এটা বাইপাস করে একবার ফ্ল্যাশ দিলেই খেল খতম। তাই অযথা টেনশন না নিয়ে সবকিছু ভালোভাবে জেনে লেগে পড়ুন কাস্টমাইজেশনে।

আর ততক্ষণে পড়ে নিন পূর্ববর্তী সময়ে আমার লেখা রুট সম্পর্কিত কিছু আর্টিকেল।

Root, Custom Recovery, Custom Rom, Custom Kernel সহ সব এক্সপার্ট লেভেলের কাজের বিস্তারিত।

[Root & Non Root] Lucky Patcher এর কাজ এবং ব্যবহার (সম্পূর্ণ)!

[RooT-Custom Recovery]ফোন স্লো?নো টেনশন!RawRZ (all in one) tweak আছেনা?

[Xposed/Root] বেস্ট মডিউল Wanam Xposed রিভিউ ও বিস্তারিত।

[Root/Xposed] Xposed Framework এবং Xposed Module বৃত্তান্ত (সম্পূর্ণ)।

 

নোট: ছবিগুলোর বেশিরভাগ গুগলসার্চ করে বিভিন্ন সাইট থেকে নেয়া। তবে কন্টেক্সট ঠিকই আছে।

দৃষ্টি আকর্ষণ:


বরাবরের মত আবারও বলছি,
আমার লেখা কপি করার চিন্তাও করবেন না।
সুস্থ্য মস্তিকের মানুষ হলে,
আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

“ধন্যবাদ”

The post [Root] আনলিমিটেড Google Photos স্টোরেজ Hacks appeared first on Trickbd.com.


এখন থক পস শট ডউন করন মতর সকনড!!

#পোস্ট ১৮


আসসালামু আলাইকুম, সবাইকে। আপনি কীভাবে পিসি শাট ডাউন করেন তা আমার জানা নেই। তবে আপনি যদি এডভান্স ইউজার না হয়ে থাকেন তবে আমি বলতে পারি আপনার পিসি শাট ডাউন করতে কিছুটা হলেও সময় বেশি লাগে। এই দ্রুতগতির যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন? 
তাই চলুন কিছুটা সময় সেইভ করি।


এখানে আমি ২ টি পদ্ধতি দেখাব। আপনারা চাইলে যেকোনোটি ব্যবহার করতে পারেন।

  • Keyboard Shortcut

  • Quick Shortcut 

 

Keyboard Shortcut

Windows logo key + X + U + U যেকোনো উইন্ডো ওপেন থাকাবস্থায় এই শর্টকাটটি ব্যবহার করে মাত্র ১ সেকেন্ডের মধ্যেই পিসি শাট ডাউন করতে পারবেন। 



Quick Shortcut

 

এটি একটু এডভান্স ট্রিকস। আপনারা চাইলে শর্টকাট তৈরি করে নিতে পারেন যেটাতে মাউসের ডাবল ক্লিক করলেই পিসি শাট ডাউন করতে পারবেন।

শুরুতেই আপনাকে ডেস্কটপে যেতে হবে। এরপর মাউসের রাইট ক্লিক করে New > shortcut এ ক্লিক করবেন।

 

এখানে shutdown.exe -s -t 00 কমান্ডটি লিখুন এবং ok প্রেস করে সেইভ করে ফেলুন।




চাইলে Properties -এ গিয়ে শর্টকাটটির আইকন পরিবর্তন করতে পারেন।







ব্যাস, হয়ে গেল শর্টকাট তৈরি। এরপর থেকে যখনই শর্টকাটটিতে ডাবল ক্লিক করবেন তখন দেখবেন কেমন ইন্সট্যান্টলি পিসি শাট ডাউন হয়ে যাচ্ছে।

জেনে রাখুন:

১ম ক্ষেত্রে Windows logo + X + U প্রেস করলে আরো কিছু অপশন পাবেন যেমনঃ Sleep, Restart সেগুলাও করতে পারবেন। পার্সোনালি আমি এটাই ব্যবহার করি।

২য় ক্ষেত্রে 00 তে সময় (মিলিসেকেন্ডে) বোঝাচ্ছে তাই আপনি চাইলে আপনার সুবিধামত সেখানে টাইম সেট করতে পারেন। যেমনঃ ১ সেকেন্ড করতে চাইলে ১০০ লিখবেন।

 

আশা করছি ট্রিকগুলো আপনার অবশ্যই কাজে লেগেছে। আপনি কোন ট্রিকটি ব্যবহার করলেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা আরো ইন্টারেস্টিং শর্টকাট থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি সেগুলা ট্রাই করে দেখবো।


আজকের পোস্ট এখানেই শেষ করছি। উইন্ডোজ রিলেটেড এমন  ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3

More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। 👉আমার ব্লগ সাইট👈

The post এখন থেকে পিসি শাট ডাউন করুন মাত্র ১ সেকেন্ডে!! appeared first on Trickbd.com.


Saturday, June 24, 2023

ডউনলড কর নন অসধরণ একট সকযনর এপসযকন ডকমনটস সভ করন হই কয়লট ও সপষট ফল কলয়র(Vflat apps review)

ডউনলড কর নন অসধরণ একট সকযনর এপসযকন ডকমনটস সভ করন হই কয়লট ও সপষট ফল কলয়র(Vflat apps review)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন একটি স্ক্যানার এপ্স সম্পর্কে যার মাধ্যমে আপনি যেকোন ডুকুমেন্টস স্ক্যান করে স্পষ্ট লেখা ও হাই কোয়ালিটি ইমেজ তুলতে পারবেন।
আমরা কম বেশি সবাই স্ক্যানার এপ্স সম্পর্কে জানি।এই এপ্স গুলোর মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ডুকুমেন্টস গুলো সংগ্রহ করে থাকি।স্ক্যানার এপ্স দিয়ে আমাদের ফোনের ডিফল্ট ক্যামেরার চেয়ে ভাল স্পষ্ট ও ক্লিয়ার ছবি ডুকুমেন্টস গুলো সংগ্রহ করা যায়।
তাই আমি আপনাদের মাঝে আজকে একটি স্ক্যানার এপ্স নিয়ে হাজির হয়েছে।
চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে এই লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিন Vflat Download from Telegram – Download from softonic

আপনারা চাইলে প্লে-স্টোরে সার্চ দিয়ে এপ্সটি ডাউনলোড করে নিতে পারবেন।(প্লে-স্টোরের এপ্সটি আমার ফোনে সাপোর্টেড নয় এর জন্য লিংক দিতে পারলাম না)

 

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন।সব পারমিশন গুলো Allow করে দিন।

এখন আমি আমার বই থেকে একটি ছবি তুলবো।খেয়াল করে দেখুন আমার লেখাগুলো যে সোজা রয়েছে ক্যামেরাটি ঐলেখা সোজা বরাবর ফ্রেম অনুযায়ী ক্রপ করছে।এখন ক্লিক করে দেখবো কেমন পিক আসে।

দেখুন কত সুন্দর স্পষ্ট ও ক্লিয়ার ছবি আসছে।এখন আপনি চাইলে এই ডুকুমেন্টসটি Pdf আকারে সেভ করতে পারবেন।
আপনি যদি আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে More এ ক্লিক করুন।

এরপর save to Gallery তে ক্লিক করুন

এখন অনেকেই বলতে পারেন ভাই ক্যাম স্ক্যানার দিয়েও সেম একি কাজ করা যায়।ভাই আপনারা চাইলে ক্যামস্ক্যানার ও ব্যাবহার করতে পারেন এটি একান্ত আপনাদের ইচ্ছা।তবে আমি সাজেস্ট করবো Vflat scanner এই এপ্সটি ব্যাবহার করার জন্য।এই এপ্স অনেক ফাস্ট এবং হাই কোয়ালিটি স্পষ্ট ও ক্লিয়ার ডুকুমেন্টস তৈরি করে দেয়।

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ডাউনলোড করে নিন অসাধারণ একটি স্ক্যানার এপ্স।যেকোন ডুকুমেন্টস সেভ করুন হাই কোয়ালিটি ও স্পষ্ট ফুল ক্লিয়ার(Vflat apps review) appeared first on Trickbd.com.


আসন ফর হসট থক তর কর Wikipedia এর মত ওয়বসইট ( শখর জনয )

আসন ফর হসট থক তর কর Wikipedia এর মত ওয়বসইট ( শখর জনয )

আস্সালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
কথা না বাড়িয়ে সরাসরি মূল কথায় আসি, টাইটেল দেখে সবাই জেনে গেছেন পোস্টের বিষয়।

Step by step ফলো করুন।

প্রথমে এই Livehostfree লিঙ্ক এ প্রবেশ করুন।

তারপর নিচে singup লেখায় ক্লিক দেই, তাহলে নিচের মতো পেজ আসবে।

ফর্ম টি পূরণ করে, সাবমিট করুন।
সব কিছু ঠিক থাকলে নিচের মতো পেজ আসবে,

এখন আপনাকে ইমেইল ভেরিফিকেশন করতে হবে।
ইমেইল এ লগইন করে spam ফোল্ডার চেক করলে ভেরিফিকেশন মেইল পাবেন।

লিঙ্ক এ ক্লিক করলে মেইল ভেরিফিকেশন এর সাথে সাথে কিছু ফাইল সেটআপ নিবে, সেখানে কিছুটা সময় লাগবে।
তারপর এই রকম একটা পেজ পাবেন

যেখানে আপনার হোস্টিং এর সকল ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশন গুলা কপি করে সংরক্ষণ করুন।

এবার এই লিঙ্ক থেকে Cpanel login অথবা হোস্টিং এর হোমপেজ থেকে username এবং পাসওয়ার্ড দিয়ে cpanel এ লগইন করুন।

লগইন এর পর full control panel এক্সেস পাবেন।
একটু নিছে এসে সফটওয়্যার ইনস্টল এ ক্লিক করুন।

ঢান পাশের অপসন থেকে wiki select করে Media wiki তে ক্লিক্স দিন, নিচের মতো পেজ পাবেন।

এবার ইনস্টল now তে ক্লিক দিন।
অ্যাডমিন ইউসার name,
পাসওয়ার্ড সহ কিছু ইনফরমেশন দিন।
এবার ইনস্টল করুন,
একটু সময় লাগবে।

ইনস্টল হয়ে গেলে আপনার ওয়েবসাইট এ লগইন করে নিজের মতো কাস্টোমাইজ করে নিন,

এই তো হয়ে গেলো উইকিপিডিয়া এর মতো সাইট।

ধন্যবাদ সবাইকে

The post আসুন ফ্রি হোস্ট থেকে তৈরী করি Wikipedia এর মতো ওয়েবসাইট ( শেখার জন্য ) appeared first on Trickbd.com.


অসধরণ কয়কট কযমর এপস যগল দয় অনক ভল কলরফল ছব তলত পরবন

অসধরণ কয়কট কযমর এপস যগল দয় অনক ভল কলরফল ছব তলত পরবন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো কয়েকটি ক্যামেরা এপ্স সম্পর্কে যেগুলো দিয়ে আপনার ফোনের ডিফল্ট ক্যামেরার চেয়ে ভাল এবং সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন।
কিছুদিন আগে আমি আপনাদের মাঝে গুগুল ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আমরা জানি এই গুগল ক্যামেরা গুলো সব ফোনে সাপোর্ট করে না।তাই যাদের ফোনের সাপোর্ট করে নি তারা আমাকে এর ব্যাতিক্রম একটি ক্যামেরা নিয়ে আলোচনা করতে বলেছিলেন। তাই আমি আপনাদের মাঝে আজকে এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি।তাই আপনাদের মাঝে আমি আজকে এই পোস্ট নিয়ে হাজির হয়েছি।যা দিয়ে আপনার ফোন দিয়ে ভাল মানের কালার ফুল Dslr এর মতোন ছবি তুলতে পারবেন।
কিভাবে DSLR মতোন ছবি তুলবেন দেরি না করে চলুন শুরু করা যাক।

প্রথমেই ক্যামেরা এপ্স সম্পর্কে আলোচনা করবো Beuty Plus এপ্স নিয়ে।

এই এপ্সের ভিতরে অনেক গুলো ফিল্টার রয়েছে যে ফিলটার গুলো ব্যাবহার করে আপনার ফোনের ডিফল্ট ক্যামেরার চেয়ে ভাল এবং কালার ফুল ছবি তুলতে পারবেন।

এই এপ্সটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন  With Playstore

দ্বিতীয়তে রয়েছে Snapchat ক্যামেরা এপ্স

আমরা কম-বেশি সবাই এই এপ্সটির সম্পর্কে জানি।এই এপ্স এর ভিতর অনেক গুলো ক্যামেরা ঈফেক্ট রয়েছে যা দিয়ে আপনার ফোন ক্যামেরা দিয়ে অনেক ভাল ছবি তুলতে পারবেন
Snapchat এপ্সটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন DowDownload Now Playstore

তৃতীয়তে রয়েছে আরো একটি ক্যামেরা এপ্স Candy Camera

এই এপ্সটির ভিতরে অনেকগুলো ইফেক্ট এবং ফিল্টার রয়েছে যেগুলো আপনার ছবিকে অনেক আকর্ষণীয় এবং কালারফুল করে তুলবে।
Candy Camera ডাউনলোড লিংক Download With Playstore

চতুর্থ নম্বরে রয়েছে আরো একটি অসাধারণ ক্যামেরা এপ্স B612 Beauty Camera

এই ক্যামেরা দিয়ে আপনি ছবির পাশাপাশি ভিডিওতেও কালার ফুল ফিল্টার এড করতে পারবেন।
এই ক্যামেরাতে অনেক গুলো ইফেক্ট ও ছবি কালার ফুল করার জন্য অনেক গুলো ফিল্টার রয়েছে। ফিল্টার গুলো সিলেক্ট করে ছবি তুললে আপনার ফোনের ডিফল্ট ক্যামেরার চেয়ে ভাল কালার ফুল ছবি তুলতে পারবেন এপ্স দিয়ে।
B612 এপ্সটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন Download from Play store

পঞ্চম নম্বরে রয়েছে You Cam Perfect

এই ক্যামেরা দিয়ে আপনি অনেক ভাল কালার ফুল ছবি তুলতে পারবেন। এই ক্যামেরাতেও অনেক গুলো ইফেক্ট ও ছবি তুলার ফিল্টার রয়েছে।যেগুলো ব্যাবহার করে অনেক ভাল ছবি তুলতে পারবেন

এই এপ্সটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন Download from play store

উপরের পাচটি ক্যামেরা প্রায় সব ফোনেই সাপোর্ট করবে ইনশাআল্লাহ।
যারা আমার গুগুল ক্যামেরার পোস্টটি দেখেননি তারা এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন Lmc 8.4 R13 রিভিউ

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post অসাধারণ কয়েকটি ক্যামেরা এপ্স যেগুলো দিয়ে অনেক ভাল কালারফুল ছবি তুলতে পারবেন appeared first on Trickbd.com.


Friday, June 23, 2023

(No data lossno pendrive need official way) Windows 11 থক Windows 10 এ ফর আসন খব সহজ

(No data lossno pendrive need official way) Windows 11 থক Windows 10 এ ফর আসন খব সহজ

হেলো ট্রিকবিডি বন্ধুরা!
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালোই আছেন। চলে এলাম Windows এর নতুন একটা পোস্ট নিয়ে। আশাকরি সবার কাজে লাগবে।

পোস্টের গুরুত্বপূর্ণতা:

এর আগের পোস্ট এ আমি দেখিয়েছিলাম যে কিভাবে যেকোনো পিসি আপনি Windows 11 তে আপগ্রেড করতে পারবেন। কিন্তু অনেক সময় এরকম হয় যে নতুন ভার্সন Windows দেওয়ার পর আপনাকে ওই Windows ভালো লাগেনা বা নতুন ভার্সন Windows দেওয়ার পর আপনার কম্পিউটার টি অনেক স্লো কাজ করে এবং হ্যাং ও হয়ে যায়। তখন আপনি কি করেন? আগে যে ভার্সন Windows ব্যবহার করতেন, ওই ভার্সন Windows এর একটা Iso ফাইল ডাউনলোড করে পিসিতে Windows ফ্ল্যাশ করে ফেলেন।

ঠিক এমনই Windows 11 এর ক্ষেত্রেও, যারা Windows 11 এ আপগ্রেড করার পর Windows টি ভালো লাগছে না বা কম্পিউটার অনেক ভারী হয়ে গেছে, এমনকি কাজও করতে পারছেন না তারা হয়তো এরকমই ভাবছেন যে Windows 10 এর একটা Iso ফাইল ডাউনলোড করে পিসিতে ফ্ল্যাশ করে ফেলবেন। কিন্তু এতে আপনার সি ড্রাইভ এর সকল ডাটা লস হয়ে যাবে।

কিন্তু আমি আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি অফিসিয়াল ভাবে Windows 11 থেকে Windows 10 এ ডাউনগ্রেড করতে পারবেন তাও আবার ডাটা লস ছাড়াই।

পোস্ট শুরু করার আগে জেনে নি, এই প্রসেস এর জন্য কি লাগবে:

এটা মাওক্রোসফট এরই একটা ফিচার যেটা শুধু Windows 11 তে দেওয়া হয়েছে, সেটা হলো: আপনি Windows 11 তে আপগ্রেড করার পর যদি আপনার কাছে Windows 11 তেমন ভালো না লাগে তাহলে ১০ দিনের মধ্যে আপনি Windows 10 এ ডাউনগ্রেড করতে পারবেন।
এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই ১০ দিনের পর কি এই নিয়মে ডাউনগ্রেড করতে পারবেন??
তাহলে শুনুন, না ভাই।
আপগ্রেড করার পর Windows 11 টা আপনার কাছে ভালো সার্ভিস দিচ্ছে কিনা এটা আপনি ১০ দিনের মধ্যে বুঝে ফেলার কথা।

তাই আপনি যদি চান যে ডাটা লস ছাড়াই আগের উইন্ডোজ এ ফিরে যেতে তাহলে আপনাকে আপগ্রেড করার ১০ দিনের মধ্যেই ডাউনগ্রেড করতে হবে।

অনেক কথা হলো, আশাকরি সবাই বুঝে ফেলেছেন ঠিক কি বললাম। চলুন দেখে ফেলি ঠিক কিভাবে আপনি এই প্রসেস টা করবেন।

এই প্রসেস টা খুব সহজ, যেহেতু এটা Windows 11 এর একটা সেটিং তাই কয়েক ক্লিক এই আপনি আগের উইন্ডোজ এ ফিরে যেতে পারবেন। তো চলুন দেখে ফেলি কিভাবে করবেন:

প্রথমে আপনার Windows 11 পিসির Windows/Start বাটন এ ক্লিক করেন:

তারপর সেটিংস এ ক্লিক করুন:

এবার সেটিং এ দেখুন নিচের দিকে Recovery লেখা আছে, Recovery তে ক্লিক করুন:

এখন দেখবেন Recovery Options এর নিচে তিনটা অপশন আছে। তারমধ্যে Go Back এ ক্লিক করুন:

তাহলেই দেখুন ডাউনগ্রেড প্রসেস শুরু হয়ে গেছে:

দেখলেন তো খুব সহজেই এখন আগের ভার্সন এ যেতে পারবেন। এভাবে রেখে দিন, প্রসেস অটোমেটিক কম্পলিট হয়ে যাবে, এবং আপনাকে কিছুই করতে হবে না, Windows 10 এ ডাউনগ্রেড হয়ে লক স্ক্রিনে চলে যাবে।

একটা কথা: প্রসেস এর মাঝে Cancel করবেন না, বা কারেন্ট যেনো না যায়, এতে System Corruption হতে পারে।

আমার সাথে যোগাযোগ করার জন্য: টেলিগ্রাম

ধন্যবাদ সবাইকে পোস্ট টা পড়ার জন্য।

The post (No data loss,no pendrive need, official way) Windows 11 থেকে Windows 10 এ ফিরে আসুন খুব সহজে appeared first on Trickbd.com.