Sunday, May 28, 2023

হিন্দি তে দেখুন যেকোনো Anime, Animated Movies (বিস্তারিত পোষ্টে)

হিন্দি তে দেখুন যেকোনো Anime, Animated Movies (বিস্তারিত পোষ্টে)

আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


দয়া করে শুরুতেই কেউ ভুল বুঝবেন না। আগে পুরো পোস্ট পড়ুন। 🙂

আমরা অনেকেই আছি যারা Anime, Animated Movies দেখতে পছন্দ করি। আমরা যারা হিন্দি ভাষা বুঝি তারা এনিমে দেখার সময় হিন্দি ডাবিং খুঁজি। অথবা বাংলা সাবটাইটেল খুঁজি। অনেক সময় দেখা যায় যে এনিমে আপনি দেখতে আগ্ৰহী সেটার না তো বেশি বাংলা সাবটাইটেল আছে আর না বেশি হিন্দি ডাবিং আছে। বলতে গেলে বাংলা সাবটাইটেল আর হিন্দি ডাবিং অর্ধেক করে আর করা হয়নি।

এরকম অবস্থায় আপনি ইংলিশ ডাবিং হয়তো পেতে পারেন।

zoro.to
9anime
gogoanime
bilibili

ইত্যাদি ওয়েবসাইটে আপনি চাইলেই English Dubbing দেখতে পারেন। কিন্তু অনেকেই ইংলিশ ভালো বুঝিনা। আবার অনেকে ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখি, কিন্তু ট্রান্সলেট করার পর দেখার সময় খাপছাড়া লাগে, মজা পাওয়া যায় না। কোথায় তুই, তুমি, আপনি বলা হলো তা বোঝা যায়না।

তাহলে এখন করণীয় কি ? আপনি হয়তো অবশ্যই বাংলিশ জানেন। বাংলিশ বলতে ইংরেজি অক্ষরে বাংলা কথা। ( Amar naam holo Md Sohag Islam. Ami Trickbd website er ekjon author. )

যদি আপনি বাংলিশ জানেন আর আপনি যদি হিন্দি ভাষাও বোঝেন তাহলে আপনি অবশ্যই হিন্দিশ ভাষা বুঝতে পারবেন।
( Mera naam hai Naruto Uzumaki. Aur main ek din hokage banunga.)

তো এভাবে তো অবশ্যই বুঝতে পারবেন। তো এই হিন্দিশ ভাষায় দেখলে আপনার অনেকটা বুঝতে সুবিধা হবে এবং আপনি মজাও পাবেন। আমি এভাবেই হিন্দিশ সাবটাইটেলস দিয়ে আমি নারুতো – ২২০ শেষ করেছি। এখন নারুতো সিপ্পুডেন – ১৩৪+ এ আছি।

আপনার বাড়তি করে হিন্দিশ সাবটাইটেল ডাউনলোড করার দরকার হবে না ভিডিওর সাথেই দেওয়া থাকবে।
ডাউনলোড করতে হলে hindisub.com এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।

আরেকটা ওয়েবসাইট আছে যেটাতে এনিমে হিন্দি ডাবিং ও পাওয়া যায় বেশ কিছু এনিমে। ওয়েবসাইট : deadtoonsindia.com

আজকে এই দুইটা ওয়েবসাইটের বিষয়েই বলবো, কিভাবে দেখবেন আর ডাউনলোড করবেন।

প্রথমে হিন্দিশ সাবটাইটেল এ Naruto Shippuden, Jujutsu Kaisen, Death Note, My Hero Academia এনিমে গুলোর কিছু Screenshot দেখে নিন।

Naruto Shippuden Jujutsu Kaisen My Hero Academia Death Note

যেভাবে ডাউনলোড করবেন।

প্রথমে বলি hindisub.com ওয়েবসাইটের বিষয়ে। এখানে আপনি সব এনিমে এবং এনিমেটেড মুভি হিন্দিশ সাবটাইটেল এ পাবেন। এনিমে সার্চ করে দেখতে পারেন অথবা ম্যানুয়ালিও দেখতে পারেন।

এনিমের জন্য LIST OF ANIMES এবং এনিমেটেড মুভির জন্য LIST OF MOVIES এই দুই অপশন পেয়ে যাবেন।

0-9 থেকে শুরু করে A-Z এনিমে নামের তালিকা পেয়ে যাবেন।

আপনি যে এনিমে দেখতে চান সেটা খুঁজে, ডাউনলোড করতে গেলে হয়তো ৩ টা অপশন পেতে পারেন।

Single Links
Zip Folder
Folder View

আপনার যেটা ইচ্ছা সেটা থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আমার পরামর্শ হলো আপনি Folder View থেকে ডাউনলোড করুন এতে আপনি একবার স্টেপ পার করেই একসাথে ৪-৫ টা পর্ব ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ZIP file ছাড়া।

Download করতে Folder View এ ক্লিক করুন।
আরেকটা কথা বলে রাখি, ফিলার এপিসোড গুলো হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না। ফিলার বলতে যেসব এপিসোড এনিমের মূল গল্পের সাথে মিল নাই, শুধু বিনোদন এর জন্য তৈরি সেসব আপনি এই ওয়েবসাইটগুলোতে হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না। আপনি এগুলো দেখতে চাইলে এমনিই দেখতে পারবেন অথবা অন্য ওয়েবসাইট থেকে ইংলিশ ডাবিং অথবা ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে পারেন।

ফোল্ডার ভিউ করার পর যে এপিসোড গুলো ডাউনলোড করতে চান সেটায় ক্লিক করুন।

এরপর যদি আমার মতো আপনার Yoshare থেকে ডাউনলোড অপশন আসে তাহলে নিচের দেখানো অনুযায়ী ডাউনলোড করুন। মাঝে মধ্যে Yoshare এর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকেও ডাউনলোডের অপশন আসতে পারে। কিন্তু সবগুলোতেই ডাউনলোড করা সহজ।
Click here to continue
অপশন এ ক্লিক করুন।

এরপর Continue এ ক্লিক করুন।

তারপর Get Link এ ক্লিক করুন।

আবার Get Link এ ক্লিক করুন।

ফোল্ডার ভিউ তে ২ টা লিস্ট পাবেন। প্রথম লিস্ট কাজ না করলে দ্বিতীয় লিস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে শুরু ডাউনলোড আইকনে ক্লিক করুন, অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে।

এবারে অন্য আরেকটা ওয়েবসাইট এর কথা বলি।
এটাতে আপনি এনিমে হিন্দিশ সাবটাইটেল এর পাশাপাশি বেশ কিছু এনিমে হিন্দি ডাবিং ও পাবেন। এই ওয়েবসাইটের নাম হলো deadtoonsindia.com

এখানেও আপনি এনিমে সার্চ করে দেখতে পারেন অথবা ম্যানুয়ালিও দেখতে পারেন।

আপনি যে এনিমে দেখতে চান সেটা খুঁজে ডাউনলোড করুন।

এটাতেও ফিলার এপিসোড গুলো হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না।

এরপর আপনি কত নাম্বার এপিসোড, কত নাম্বার সিজন, কোন সার্ভার থেকে ডাউনলোড করবেন সেটা নিজেই ঠিক করে নিন। তবে আমি Recommend করবো DoodStream সার্ভার থেকে ডাউনলোড করতে। এখান থেকে আপনি সহজে ডাউনলোড করতে অথবা অনলাইনে দেখতে পারবেন।

এরপর কত নাম্বার এপিসোড দেখতে চান সেটা তে ক্লিক করুন।

এরপর যদি আমার মতো আপনার Link1s থেকে ডাউনলোড অপশন আসে তাহলে নিচের দেখানো অনুযায়ী ডাউনলোড করুন। মাঝে মধ্যে Link1s এর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকেও ডাউনলোডের অপশন আসতে পারে। কিন্তু সবগুলোতেই ডাউনলোড করা সহজ।
Click here to continue (1/2)
অপশন এ ক্লিক করুন।

আবার Click here to continue (2/2) অপশনে ক্লিক করুন।

এরপর Get Link এ ক্লিক করুন।

এরপর আপনার ইচ্ছা মত অনলাইনেও দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড করতে হলে DOWNLOAD এ ক্লিক করে নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

এভাবেই চাইলে আপনি এই দুই ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো এনিমে দেখতে পারেন।


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂


The post হিন্দি তে দেখুন যেকোনো Anime, Animated Movies (বিস্তারিত পোষ্টে) appeared first on Trickbd.com.


বাজেট কিলার এবং খুবই এক্সপেন্সিভ (Oppo Reno10 Pro+) স্মার্টফোন, সাথে থাকছে ৬৪ মেগা টেলিস্কোপ ক্যামেরা ।

বাজেট কিলার এবং খুবই এক্সপেন্সিভ (Oppo Reno10 Pro+) স্মার্টফোন, সাথে থাকছে ৬৪ মেগা টেলিস্কোপ ক্যামেরা ।

আসসালামু আলাইকুম,, সবাই কি অবস্হায় আছেন? আজকে আবার এখানে হাজির হয়েছি দারুন একটা স্মার্টফোন রিভিউ করবো বলে। তবে এই স্মার্টফোনটি খুবই এক্সপেন্সিভ। চলুন আর দেরি না করে মূল পোস্টে আসি।

Oppo Reno10 Pro+

Oppo reno নামটি শুনলেই আমাদের আর বুঝতে বাকি থাকেনা যে এটি কিরকম। এটা কখনো নতুন নতুন চমক নিয়ে হাজির হয় আবার কখনো ক্যামেরা দিয়েই আকর্ষণ করে।

আমি এখন পর্যন্ত যে কয়টি দেখেছি সবগুলোই ছিলো অসাধারণ। কিন্তু অনেক সময় দেখা যায় যে নতুন ফিচার আর ডিজাইন সমৃদ্ধ স্মার্টফোন বাজারে আসে। তা আমদের আকর্ষন করে ঠিকই,আবার কিছু জায়গায় তারা কমতি দিশে থাকে। সেটা অন্যান্য দিক খেয়াল রেখে আমাদের মেনেও নিতে হয়।

আজকে আমি তেমনি কিছু দিক নিয়ে কথা বলবো। আর এটাও দেখবো যে তাদের দূর্বল কোনো দিক আছে কিনা। চলুন তবে ডিটেইলস’টা একটু করে দেখে নিই।

ডিভাইস’টি মার্কেটে লন্চ হয়েছে ২০২৩ এর :মে মাসের ২৪ তারিখে’।
Dual sim + 5G Network
Front & Rear side made by Gorilla Glass, dust & waterproof,
6.7″ inch OLED disply with HDR10+, 1B (billion) Colors, 120hz refresh rate, Brightness 1400 nits (peak), [ ডিসপ্লে যথেষ্ট কালারফুল এবং প্রখর রোদেও ডিসপ্লের সবকিছু পরিষ্কার দেখতে পারবেন,কোনো সমস্যা হবেনা ]
Android Version 13 (latest version), ColorOS 13.1,
Qualcomm Snapdragon 8+ Gen1 (4nm) chipset, Octacore Processor with 3.0 Ghz clock speed, and Graphics ‘Adreno 730’ [ একটি শক্তিশালী ও উন্নত চিপ সংযুক্ত করা হয়েছে,যার সাইজ হচ্ছে ৪ ন্যানোমিটার। এটি ৩ গিগাহার্জের গতিতে চলতে সক্ষম। এটাতে সর্বোচ্চ গ্রাফিক্স দেওয়া হয়েছে। একাধারে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ক্ষমতাবান হিসেবেও বলতে পারেন। যারা গেমিং করবেন ভাবছেন তারা শুধু গেমিং নয় বরং আপনার কম্পিউটারের কিছু ভারী কাজও এটাতে করে ফেলতে পারবেন।

It has two varients: Ram 16 Gb + Rom 256 Gb, and Ram 16 Gb + Rom 512 Gb, UFS 3.1 memory speed, not expandable card slot. [ ১৬ জিবি র্যামের সাথে থাকছে ২৫৬ এবং ৫১২ জিবির স্টোরেজ। এই ডিভাইসের মেমোরী খুব বেশি গতিতে কাজ করতে সক্ষম। আলাদা ভাবে মেমোরী কার্ড লাগানোর সুযোগ নেই। ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে আপনার একস্ট্রা কোনো মেমেরীর প্রয়োজন হবেনা ]

Tripple Camera Setup : 50MP(wide), 64MP(Telescope), 8MP(ultrawide) 4K video record with 30fps. Selfie Camers 32MP (1080p video recording), [ দুটো সাধারণ ক্যামেরার সাথে আরেকটি ৬৪ মেগাপিক্সেলের টেলিস্কোপ বা দূরবীন ক্যামেরা দেওয়া হয়েছে,যাতে করে ব্যবহারকারী’রা মন খারাপের সময় ভালোমতো চাঁদ দেখতে পারে। তাছাড়া টেলিস্কোপে যথেষ্ট পরিষ্কার দৃশ্য ধারণ করতে পারবেন। ক্যামেরায় OIS লাগানো আছে, ভিডিও করার সময় অনেক বেশি কাঁপা-কাঁপি করলেও ভিডিও কিন্তু যথেষ্ট স্মুথ থাকবে।

Stereo speaker & no 3.5 mm Jack. [ হেভি বিট-এর সাউন্ড সিস্টেম রয়েছে। স্টিরিও সাউন্ড শুনতে খুব ভালো লাগে, অন্যরকম একটা অনুভুতি হবে। কোনো হ্যাডফোন জ্যাক নেই, হ্যাডফোন ব্যবহার করা যাবেনা। তবে ওয়্যারলেস হিসেবে ব্লুটুথ ইয়ারফোন,ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন।

In Display Fingerprints,
4700 mah Non-Removable Battery, 100 Watt charger, Quick charge-3, Past Delivery USB Type-C 2.0, Reverse charge support. [ স্বাভাবিক ভাবেই অন্যন্য সব ডিভাইসের মতো এটাতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। ৪৭০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা তুলনামূলক ভাবে খুবই কম, ৬০০০-এর ব্যাটারী হলে অসাধারণ হতো। ১০০ ওয়ার্টের অতি দ্রূত চার্জিং ক্ষমতার চার্জার এবং সাথে টাইপ-সি ক্যাবল ]

(BLACK), (GOLD), (PURPLE) Color. [ তিনটি আলাদা আলাদা রঙে আপনি এটি মার্কেটে পেয়ে যাবেন ]
দামঃ ৫০’০০০+ হবে ।

এই আর্টিকেল আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন। ভুল-ক্রুটি হলে ক্ষমা করবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।

আল্লাহ-হাফেজ….।

The post বাজেট কিলার এবং খুবই এক্সপেন্সিভ (Oppo Reno10 Pro+) স্মার্টফোন, সাথে থাকছে ৬৪ মেগা টেলিস্কোপ ক্যামেরা । appeared first on Trickbd.com.


ফেসবুক মার্কেটিং কি? – ফেসবুক মার্কেটিং এর সম্পূর্ণ গাইড

ফেসবুক মার্কেটিং কি? – ফেসবুক মার্কেটিং এর সম্পূর্ণ গাইড

হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পোস্টে স্বাগতম, যেখানে আমরা আপনাকে ফেসবুক মার্কেটিং কি,কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়, ফেসবুক মার্কেটিং কৌশল এবং ফেসবুক মার্কেটিং এর উপকারিতা সম্পর্কে তথ্য দেব ।

আপনি হয়তো জানেন, ফেসবুক হল বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে সর্বাধিক একটিভ ইউজার রয়েছে। 2023 সালের প্রতিবেদন অনুসারে, সারা বিশ্বে ফেসবুকের প্রায় 3 বিলিয়ন একটিভ ইউজার রয়েছে। 

ফেসবুক মার্কেটিং, Facebook marketing bangla

ফেসবুকে প্রচুর দর্শকসংখ্যা থাকায় এতে মার্কেটিং করার ভালো সুযোগ রয়েছে। ফেসবুকের মাধ্যমে, আপনি সহজেই সেই সমস্ত লোকদের কাছে পৌঁছাতে পারেন যারা আপনার পণ্য বা সার্ভিস কিনতে আগ্রহী হতে পারে, তবে এর জন্য আপনাকে ফেসবুক মার্কেটিং জানতে হবে।

এই ব্লগ পোস্টের মাধ্যমে, আমি আপনাকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, এই পোস্ট পড়ার পরে, আপনি অনেকাংশে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন এবং তারপর আপনিও ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার জন্য ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন।

তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন আমাদের আর্টিকেলের দিকে এগিয়ে যাই এবং ধাপে ধাপে Facebook মার্কেটিং শিখি।

ফেসবুক মার্কেটিং কি ?

ফেসবুক মার্কেটিং বোঝার আগে আমরা মার্কেটিং শব্দটি বুঝি। মার্কেটিং মানে আপনার ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে লোকেদের জানানো, এবং যখন আমরা আমাদের ব্যবসা সম্পর্কে লোকেদের জানাতে Facebook ব্যবহার করি তখন একে Facebook মার্কেটিং বলা হয়। আমরা এভাবে ফেসবুক মার্কেটিংকে সংজ্ঞায়িত করতে পারি।

একটি ব্যবসা যখন তার পণ্য বা পরিষেবার জন্য সম্ভাব্য গ্রাহকদের পেতে Facebook ব্যবহার করে, তখন তাকে Facebook মার্কেটিং বলা হয়।

Facebook-এ মার্কেটিং করে, আপনি সহজেই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন এবং তাদের আপনার পণ্য এবং পরিষেবা সম্পর্কে বলতে পারেন। Facebook-এ, আপনি আপনার ব্যবসার জন্য আন্তর্জাতিক এবং দেশীয় উভয় ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন।

আপনি Facebook এর মাধ্যমে আপনার যেকোন বিপণনের উদ্দেশ্য পূরণ করতে পারেন যেমন বিক্রয় বাড়ানো, লিড তৈরি করা, আপনার ব্যবসা সম্পর্কে আরও লোককে বলা, Facebook-এ ফলোয়ার বাড়ানো ইত্যাদি।

আপনার যদি একটি পণ্য থাকে বা আপনি একজন সার্ভিস প্রভাইডার হন তবে আপনি ফেসবুক মার্কেটিংকে উপেক্ষা করতে পারবেন না। আপনি ফেসবুক মার্কেটিং থেকে খুব ভাল ফলাফল পাবেন।

কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়  

ফেসবুকে মার্কেটিং করার জন্য, আমরা অনেক অ্যাডভান্স ফিচার পাই যেমন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক বিজ্ঞাপন ইত্যাদি। আপনার ব্যবসার উপর নির্ভর করে, আপনি এই পদ্ধতিগুলির যে কোনও মাধ্যমে ফেসবুকে মার্কেটিং করতে পারেন।

ফেসবুকে এই সব কিছু ব্যবহার করার জন্য, আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আজকের সময়ে প্রায় সবারই থাকে। আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে ফেসবুকে মার্কেটিং করতে পারেন।

# ফেসবুক পেজ

ফেসবুক পেজ ফেসবুকে মার্কেটিং করার জন্য সবচেয়ে কার্যকর বলে ধরা হয়। Facebook page হল Facebook থেকে দেওয়া একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারেন।

আপনি আপনার ব্যবসার নামে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং তারপর আপনার পেজে নিয়মিত দরকারী কনটেন্ট,পোস্ট,ভিডিও প্রকাশ করে আপনার ব্যবসার প্রচার করতে পারেন।

শুরুতে, আপনি আপনার ফেসবুক বন্ধুদের আপনার ফেসবুক পেজ লাইক করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। কিন্তু ফেসবুক পেজে অর্গানিক্যালি ভালো ফলাফল পেতে হলে আপনাকে প্রতিদিন ৪ থেকে ৫টি নতুন পোস্ট করতে হবে। আপনি আপনার ব্যবসার নিশ বা ক্যাটাগরী অনুযায়ী ভাল কন্টেন্ট বানাতে করতে পারেন এবং ফেসবুক পেজে শেয়ার করতে পারেন।

আপনি যদি নিয়মিত আপনার ফেসবুক পেজে দরকারী কনটেন্ট পোস্ট করেন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনার ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার পাবেন এবং আপনার ব্যবসা বাড়বে।

#২ ফেসবুক বিজ্ঞাপন

আপনি যদি একটি ফেসবুক পেজ তৈরি করে মুহুর্তেই আপনার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনি ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন। Facebook Ads হল Facebook এর একটি পরিষেবা যেখানে আপনি Facebook-কে কিছু অর্থ প্রদান করে আপনার দর্শকদের কাছে পৌঁছাতে পারেন।

ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন ফেসবুকে আপনি নিশ্চয়ই প্রচুর বিজ্ঞাপন দেখেছেন, এগুলো সবই পেইড বিজ্ঞাপন। ফেসবুক বিজ্ঞাপনগুলি খুব লাভজনক, তাই বেশিরভাগ ব্যবসাই ফেসবুকে বিজ্ঞাপন চালাতে পছন্দ করে।

ফেসবুকে, আপনি বিস্তারিত টার্গেটিং করতে পারেন যে আপনি আপনার বিজ্ঞাপনটি কী ধরনের দর্শকদের দেখাতে চান, যাতে আপনার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছানো আপনার পক্ষে সহজ হয়।

Facebook Ads চালাতে হলে আপনার ভালো জ্ঞান থাকতে হবে, তা না হলে আপনার টাকাও নষ্ট হতে পারে। ফেসবুকে বিজ্ঞাপন চালাতে আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে।

# ফেসবুক গ্রুপ

একটি ফেসবুক গ্রুপ হল একটি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী ব্যক্তিদের একটি সম্প্রদায়, যেখানে সেই বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। Facebook গ্রুপের মাধ্যমে, আপনি খুব অল্প সময়ে আপনার ব্যবসার জন্য প্রচুর লিড তৈরি করতে পারেন।

ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং করার দুটি উপায় রয়েছে, একটি আপনি নিজের ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন এবং তারপর আপনি আপনার গ্রুপে নিয়মিত পোস্ট করে মেম্বার বৃদ্ধি করে আপনার ব্যবসার প্রচার করতে পারেন। এই উপায়ে, ফলাফল পেতে আপনার কয়েক মাস সময় লাগতে পারে।

আরেকটি উপায় হল আপনার ব্যবসার সাথে সম্পর্কিত অন্যান্য ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে এবং তারপর সেই গ্রুপগুলিতে একটিভ থাকার মাধ্যমে আপনার ব্যবসার প্রচার করা। আপনি ফেসবুকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত অনেক গ্রুপ পাবেন যেখানে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারেন। ব্যবসার প্রচারের জন্য, আপনি আপনার পণ্য / সেবা সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারেন।

কিছু গ্রুপ আছে যারা প্রচারের অনুমতি দেয় না, এই ধরনের গ্রুপে আপনাকে সেই গ্রুপে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং মন্তব্যে আপনার ব্যবসা সম্পর্কে লোকেদের জানাতে হবে। এভাবে কম সময়ে ভালো ফল পেতে পারেন।

#। ফেসবুক মার্কেটপ্লেস

Facebook Marketplace হল Facebook-এর একটি সার্ভিস যেখানে আপনি ফ্রীতে আপনার পণ্যের তালিকা করতে পারেন এবং আপনার দর্শকদের কাছে পৌঁছাতে পারেন। ফেসবুক মার্কেটপ্লেসে, আপনি নতুন পণ্য, পুরানো পণ্য, সম্পত্তি, গাড়ি ইত্যাদি বিক্রি করতে পারেন। মার্কেটপ্লেস মানে যেখানে ক্রেতা এবং বিক্রেতা উপস্থিত থাকে।

আপনি Facebook মার্কেটপ্লেসে আপনার পণ্য এড করতে পারেন, এবং তারপর Facebook আপনার পণ্যটি এমন লোকেদের দেখায় যারা পণ্যটি কিনতে পারে। Facebook-এর উপরে, আপনি মার্কেটপ্লেসের অপশন পাবেন যেখান থেকে আপনি পণ্য বিক্রি করার জন্য বিভাগ অনুযায়ী তালিকা করতে পারেন। 

তাই এগুলি হল কয়েকটি প্রধান উপায় যার সাহায্যে আপনি ফেসবুক মার্কেটিং করে আপনার ব্যবসার প্রচার করতে পারেন এবং আপনার ব্যবসার উন্নতি করতে পারেন।

ফেসবুক মার্কেটিং কৌশল

ফেসবুকে কার্যকরী মার্কেটিং করতে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

# আপনার উদ্দেশ্য সেট করুন

আপনি কেন ফেসবুক মার্কেটিং করতে চান তা আপনার মার্কেটিং উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনার উদ্দেশ্য হতে পারে বিক্রয় বাড়ানো, লিড জেনারেট করা, আপনার ব্যবসা সম্পর্কে বলা, ফলোয়ার বাড়ানো ইত্যাদি।

#আপনার দর্শকদের টার্গেট করতে হবে

আপনার অডিয়েন্স নির্ধারণ করুন, অর্থাৎ, যারা আপনার ব্যবসায় আগ্রহী হতে পারে এবং আপনার পণ্য বা পরিষেবা কিনতে পারে। আপনি যদি আপনার সম্ভাব্য গ্রাহক সম্পর্কে জানেন, তাহলে আপনার জন্য মার্কেটিং করা সহজ হবে।

#৩। ফেসবুক মার্কেটিং চ্যানেল নির্বাচন করুন

ফেসবুক মার্কেটিং এর জন্য একটি চ্যানেল নির্বাচন করুন। মানে কোন ফিচারের মাধ্যমে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন। একটি অর্গানিক উপায়ে, আপনি পেজ এবং গ্রুপে মার্কেটিং করতে পারেন এবং আপনার যদি বাজেট থাকে তবে আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে মার্কেটিং করতে পারেন।

#৪। নিয়মিত পোস্ট শেয়ার করুন

আপনি যদি অর্গানিকভাবে ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে নিয়মিত দরকারী পোস্ট শেয়ার করতে হবে। কন্টেন্ট পোস্ট করুন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পারে। আকর্ষক পোস্ট করতে, আপনার শেয়ার করা প্রতিটি পোস্ট বিশ্লেষণ করুন এবং দেখুন আপনার ফলোয়ার কোন ধরনের পোস্ট পছন্দ করে।

#। ফেসবুক বিজ্ঞাপন খেলা

আপনার যদি ব্যবসার প্রচারের জন্য পর্যাপ্ত বাজেট থাকে তবে আপনি ফেসবুক বিজ্ঞাপন চালিয়ে আপনার ব্যবসার প্রচার করতে পারেন। ফেসবুক বিজ্ঞাপন খুব কার্যকর. Facebook বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসার প্রচার করতে, আপনাকে সঠিক টার্গেট করতে হবে, সঠিক বিজ্ঞাপন তৈরি করতে হবে । তবেই ফেসবুক সঠিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন দেখাতে পারবে ।

#৬। মানুষের সমস্যা সমাধান করুন

আপনার পোস্টে আসা সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আপনার অডিয়েন্সের সমস্যাগুলি বুঝতে এবং সমাধান করার চেষ্টা করুন। আপনি আপনার অডিয়েন্সের বলতে পারেন কিভাবে আপনার পণ্য তাদের সমস্যার সমাধান করতে পারে।

এভাবে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন। আপনি ফ্রি ব্লগ পড়ে, ইউটিউব ভিডিও দেখে ফেসবুক মার্কেটিং ভালোভাবে বুঝতে পারেন অথবা পেইড কোর্স করে ফেসবুক মার্কেটিং শিখতে পারেন।

আপনি ফেসবুক মার্কেটিং যেভাবেই শিখুন না কেন, তবে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে বিশেষজ্ঞ হতে চান, তাহলে আপনাকে নিজেকে প্র্যাকটিস এবং কাজ চালিয়ে যেতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং এর সুবিধা

এখন পর্যন্ত আর্টিকেলটি পড়ার পর আপনি নিশ্চয়ই ফেসবুক মার্কেটিং খুব ভালো করে বুঝেছেন, এবার আসুন জেনে নিই ফেসবুক মার্কেটিং এর কিছু সুবিধা সম্পর্কে। নিচে ফেসবুক মার্কেটিং এর কিছু প্রধান সুবিধা দেওয়া হল-

  • Facebook হল সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার 2.96 বিলিয়ন একটিভ গ্রাহক, তাই আপনি যদি Facebook-এ আপনার ব্যবসার প্রচার করেন, আপনি কম সময়ে ভাল ফলাফল দেখতে পাবেন।
  • ফেসবুকে আপনি হাজার হাজার এবং লক্ষ লক্ষ লোক পাবেন যারা আপনার ব্যবসায় আগ্রহী।
  • ফেসবুকে মার্কেটিং করার জন্য অনেক ফিচার পাওয়া যায় যেমন পেজ, গ্রুপ, অ্যাডস, মার্কেটপ্লেস।
  • Facebook বিজ্ঞাপনগুলিতে, আপনি বিস্তারিত টার্গেটিং অপশন পাবেন । যাতে আপনি আপনার বিজ্ঞাপন কেবলমাত্র সেই লোকেদের দেখাতে পারেন যারা আপনার পণ্য কিনতে পারে।
  • অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় Facebook-এ বিজ্ঞাপন চালানো সস্তা এবং কার্যকর।
  • ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, আপনি আপনার যে কোন মার্কেটিং উদ্দেশ্য পূরণ করতে পারেন।

এই পোস্টটি পড়ুনসরকারি ডাকবাংলোতে থাকার নিয়ম কানুন

উপসংহার: ফেসবুক মার্কেটিং কি

বন্ধুরা, এই আর্টিকেলে আমরা আপনাদের ফেসবুক মার্কেটিং কি, কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় এবং ফেসবুক মার্কেটিং এর সুবিধা সম্পর্কে তথ্য দিয়েছি। আমি আশা করি এই নিবন্ধটি পড়ার পরে, আপনি অবশ্যই Facebook মার্কেটিং বুঝতে পেরেছেন।

আপনারও যদি কোনো পণ্য থাকে বা আপনি যেকোনো ধরনের সেবা প্রদান করেন তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিং করতে হবে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব অল্প সময়ে আপনার ব্যবসার ভালো গ্রো করতে পারবেন।

এই আর্টিকেলে সবই আছে, এই আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে জানান। ট্রিক বিডির সঙ্গে থাকুন

লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । এছাড়া, আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন

The post ফেসবুক মার্কেটিং কি? – ফেসবুক মার্কেটিং এর সম্পূর্ণ গাইড appeared first on Trickbd.com.


Saturday, May 27, 2023

সেনা সদস্যদের কাঁধের ব্যাগে কি থাকে ??  ৯০% মানুষ জানে না

সেনা সদস্যদের কাঁধের ব্যাগে কি থাকে ?? ৯০% মানুষ জানে না

সামরিক বাহিনীর সদস্যদের কাঁধে যে ব্যাগ থাকে সে ব্যাগে কি থাকে? তা ৯০% মানুষ ই জানে না !! এবং আমার মনে হয় যে এই বিষয় এ আমি ই প্রথম ভিডিও দিচ্ছি । ত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ।

আমাদের মাঝে একটা সাধারণ ভুল ধারণা হচ্ছে, সেনারা যখন যুদ্ধে যায়, তখন তাঁদের ব্যাগে কেবল মাত্র বুলেট বোমা আর অস্ত্রই থাকে।
কিন্তু বাস্তবতা হচ্ছে,
সেনারা যখন যুদ্ধে যায়, তখন শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রকৃতি কর্তৃক বিপন্ন হওয়ারও আশঙ্কা থাকে।
আর তাই যুদ্ধক্ষেত্রের ধরণ, যুদ্ধের ধরণ, আবহাওয়া, যুদ্ধের সময়কাল ইত্যাদির উপর ভিত্তি করে
পৃথিবী জুড়ে সেনাবাহিনীগুলো তাঁদের সেনাদের ছোট কিংবা বড়, খুবি ব্যবহারিক একটি ব্যাগ তৈরি করে দেয়।
লম্বা সময়ের যুদ্ধের জন্য এই ব্যাগে কি কি উপকরণ থাকে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ আমরা জানবো ।

তালিকাটি পৃথিবীর বিভিন্ন স্থলবাহিনীর (সব স্থলবাহিনী না) ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু নৌ সেনা এবং বিমান সেনাদের স্থলবাহিনীর মত পরিস্থিতিতে পড়তে হয় না,
তাই তাদের ব্যাগের উপকরণ স্থলবাহিনীর চেয়ে সামান্য ভিন্ন থাকে।

প্রকৃতিতে সম্পূর্ণ একা বেঁচে থাকতে হলে বা সার্ভাইভ করতে হলে এই বিষয়ে জানা থাকতে হয়। যেমন- বিভিন্ন গাছপালা, লতা -পাতা, কীট পতঙ্গ, পশু, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয়।
কোন জীবের কি উপকার, কোন পদার্থের কীরূপ ব্যবহার জানা থাকলে, প্রতিকূল অবস্থায় টিকে থাকা সহজ হয়।
এ সম্পর্কে কমান্ডো ট্রেনিং এ সেনাদের শেখানো হয়। এর একটা জলজ্যান্ত উদাহরণ হল, ম্যান ভার্সেস ওয়াইল্ডের বেয়ার গ্রিলস।
এছাড়া কিছু নির্দিষ্ট উপকরণও তাদের দেয়া হয়। এবং এগুলো প্রধানত চার প্রকার।

নাম্বার – ১. আগুন ও বাসস্থান : ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এ তালিকায় বিভিন্ন জিনিষপত্র যুক্ত করা হয়। যেমন, তাঁবু, গরম কাপড়, রেনকোট, ম্যাচ , ফেরো-সিয়াম রড ইত্যাদি। বাসস্থানের ব্যবস্থা থাকুক আর না থাকুক আগুনের ব্যবস্থা সব সময় থাকে।
কারণ আগুন কেবল উষ্ণতাই দেয় না, মনোবলও দৃঢ় করে। এবং এটি গবেষণায় ও প্রমাণিত হয়েছে ।

২. প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম : প্রাকৃতিক বা অন্য কোন কারণে আহত হলে সেনারা যেন নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে তার জন্য এ ব্যবস্থা থাকে।
এসবের মধ্যে সামরিক চিকিৎসক কর্তৃক নির্ধারিত ঔষধ-পত্র, গজ-ব্যান্ডেজ, জীবাণুনাশক, সানগ্লাস, সান্সক্রিম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
অনেক সময় পুরা একটা ফার্স্টএইড বক্স ও দিয়ে দেয়া হয়।

৩. খাদ্য ও পানীয় : যুদ্ধকালীন সময়ে সেনাদের শক্তি আর মনোবল দৃঢ় রাখার জন্য ব্যাগে অভিযানের সময়সীমা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করে দেয়া থাকে।
কানাডিয়ান সশস্ত্র বাহিনী তাদের সেনাদের ‘ইনডিভিজুয়াল মিল প্যাক’ নামে একটি প্যাকেট-জাত তৈরি খাদ্য সরবারহ করে থাকে।
এটির বৈশিষ্ট্য হল সামান্য পানি মিশিয়ে, চাইলে গরম করে অতি সহজে খেয়ে ফেলা যায়। এবং এটি বেশ সুস্বাদু ও পুষ্টিকর।

৪. সংকেত, যোগাযোগ, দিক নির্ণয় ও যুদ্ধ সহায়িকা : যুদ্ধক্ষেত্রে প্রবেশ, নির্গমন, যুদ্ধক্ষেত্রের ধরণ, যুদ্ধক্ষেত্রের পরিকল্পনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা,
কৌশল ইত্যাদি বিষয়ে সেনাকে অবগত রাখতে, হারিয়ে গেলে বা পথ ভুল করলে, পথ ফিরে পেতে সেনাদের ব্যাগে রেডিও, সিগনাল মিরর, বাইনোকুলার,
কম্পাস এবং যুদ্ধের কোন অবস্থায় কি করা উচিৎ ও যুদ্ধক্ষেত্রের বৈশিষ্ট্য অনুযায়ী কিছু দিক নির্দেশনা-পত্রসহ ইত্যাদি উপকরণ দেয়া থাকে।
একটা ওয়ার ম্যানুয়াল হল ‘সম্ভবত’ শাস হ্যান্ডবুক।

এছাড়া অপারেশনের উপর ভিত্তি করে আরও উপকরণও দেয়া থাকে.

যেমন – অস্ত্র ও বোমার পর্যাপ্ত মজুদ।
অলস সময় কাটানোর জন্য বই বা ম্যাগাজিন, খেলার উপকরণ যেমন দাবা, তাস ইত্যাদি।
এটা করা হয় কারণ অলসতা সেনার মোড়াল নষ্ট করে দেয়।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা উপকরণ যেমন সাবান,ক্লিন থাকার জন্য জন্য রেজার, কাঁচি, নেলকাটার, চিরুনি ইত্যাদি।
এছাড়াও –
কলম -পেন্সিল, কাগজ।
ব্যক্তিগত পরিচয়পত্র।
অতিরিক্ত কাপড়, এবং জুতা।
সেনাদের নিজস্ব পছন্দ মাফিক জিনিষপত্র।
এবং দড়ি, থালা, মগ, ছুরি, ফ্লাস্ক ইত্যাদি।

এছাড়াও খাদ্য ঘাটতি মোকাবেলা করার জন্য মাছ ধরার হুক, ফাঁদ পাতার তার, প্যারাকর্ড ইত্যাদি দেয়া থাকে। বিশুদ্ধ পানি যোগাড় করার জন্য, পানি বিশুদ্ধ-করন ট্যাবলেটও দেয়া থাকে। এর-বাহিরেও প্রয়োজন মোতাবেক জিনিষ দেয়া হতে পারে।

এবং এরপর কি বিষয় জানতে চান তা আমাকে জানান । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফে-য ।

আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।

আমাদের ফেসবুক – Facebook.com/CareerMessageTXT

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।

THANKS FOR YOUR VISIT & WITH LOVE ❤

#CareerMessage #BangladeshArmy_Navy_Airforce #BangladeshArmedForces #MilitaryForces #DefenseAcademy #GovtJobBangladesh #BdDefenseJobCircular #BDJob #Trickbd

The post সেনা সদস্যদের কাঁধের ব্যাগে কি থাকে ?? ৯০% মানুষ জানে না appeared first on Trickbd.com.


বিকাশে রেফার করে জিতে নিন ৫০ টাকা বোনাস!!,

বিকাশে রেফার করে জিতে নিন ৫০ টাকা বোনাস!!,

আসসালামুআলাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই,, আশা করছি মহান সৃষ্টিকর্তা এর অশেষ রহমতে বেশ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসার পর দেশব্যাপী পরিচিত এক নাম হলো বিকাশ। যা ব্র্যাক ব্যাংক এর সহ প্রতিষ্ঠান। ২০১০ বা ২০১১ সাল এর মাঝামাঝি তে এই বিকাশ এর শুরু।

প্রায় এক যুগের কাছাকাছি হতে চললো আজও আস্থার সাথে সেবা দিয়ে যাচ্ছে বিকাশ। দেশের অর্থনৈতিক দিকে দিয়ে ভ্রুমিকা পালন করে যাচ্ছে। উন্নয়ন এর অগ্রযাত্রায় সহযোগী হিসেবে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

বিকাশ তার গ্রাহকদের বরাবরই বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। আগে বিকাশ রেফার কনটেস্ট শুরু করেছিল কিন্তু বন্ধ হয়ে যায় সেটা গতবছর। বিকাশ আবারো চালু করলো রেফার কনটেস্ট। প্রতিটি সফল রেফার এর জন্য বিকাশ দিচ্ছে ৫০ টাকা বোনাস।

এছাড়াও যত বেশি রেফার করবেন তত বোনাস পাবেন। সবথেকে বেশি যদি রেফার করে বিকাশে নতুন গ্রাহক নিয়ে আসতে পারেন তাহলে টিভি ,ফ্রিজ সহ আকর্ষণীয় পুরস্কার পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই যাদের কে রেফার করবেন বিকাশ অ্যাপ ইউজ করে তাদের কে প্রথম লেনদেন করতে হবে। নয়তো রেফার বোনাস পাবেন না।

রেফার করতে আপনি প্রথম আপনার বিকাশ অ্যাপ চালু করুন। এইবার বিকাশ এর লোগো চিহ্নিত জায়গা তে ক্লিক করুন।

রেফার বিকাশ অ্যাপ লিখা তে ক্লিক করুন।

রেফার করুন লিখা তে ক্লিক করুন।

এইবার আপনি আপনার বিকাশ এর রেফারেল লিংক কপি করুন।

এরপর যেই গ্রাহক বিকাশ ইউজ করেন না আপনার কপি করা লিংকটি সেইখানে তার ফোনের সার্চ ব্রাউজারে পেস্ট করে সার্চ করুন। এইবার সরাসরি গুগল প্লে স্টোর এ নিয়ে যাবে। সেইখান থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।

এইবার আপনার ন্যাশনাল আইডি কার্ড এর ছবি তুলে ভেরিফাই করে বিকাশ অ্যাপ দিয়ে একাউন্ট খুলুন। এবং অ্যাপ থেকে প্রথমেই লেনদেন করুন। তাহলে আপনি রেফার বোনাস পাবেন।

অফারটি চলবে ৩০ জুন ২০২৩ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে লুফে নিন এই আকর্ষণীয় অফারটি দেরি করবেন না। কারণ সীমিত সময়ের জন্য অফারটি থাকবে।তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। Trickbd এর সাথেই থাকুন।

The post বিকাশে রেফার করে জিতে নিন ৫০ টাকা বোনাস!!, appeared first on Trickbd.com.