Sunday, February 26, 2023

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই।

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই।


ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কি? এই ব্যাপারগুলি নিয়েই আজকে আমাদের আর্টিকেল হতে চলেছে যার কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি! যে বিষয়টি জেনে আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন খুবই সহজেই। সেই সঙ্গে জানতে পারবেন আপনার অনেক দিনের জমে থাকা প্রশ্নগুলোর উত্তর।

ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা-

যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
এটি সাধারণ চাকরি বা চুক্তিভিত্তিক কাজের মতই, কিন্তু ভিন্নতা হল এখানে আপনি আপনার স্বাধীন মত যে কোন জায়গায় বসে কাজ করতে পারবেন।
আর আপনারা ইতিমধ্যেই জানেন দিন দিন ফ্রিল্যান্সারের চাহিদা ব্যাপক হারে বাড়ছে তাই এই আর্টিকেলে আমরা আলোচনা করবো- ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? এবং এর সাথে আনুষঙ্গিক সবকিছু।

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?


এটি মূলত কমবেশি সকলের প্রশ্ন যে কিভাবে শুরু করব ফ্রিল্যান্সিং! তো এর উত্তর হলো: এই সেক্টরে ঢুকতে হলে আপনাকে যে কোন একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে হবে।

এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সবচাইতে বেশি সেই কাজটি বেছে নিবেন এর ফলে আপনি কাজ করে যেমন স্বাচ্ছন্দ বোধ করবেন! ঠিক তেমনি অনেক দূর গিয়ে আপনার কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ।

যেমন ধরুন-

আপনি ভালো আর্ট জানেন।
আপনার আঁকা আঁকি করতে অনেক ভালো লাগে।
তাহলে আপনি নির্দ্বিধায় গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন!

অথবা-

আপনি অংকে খুবই ভালো তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন

অনেকেরই প্রশ্ন থাকে আমার আসলে কি শেখা উচিত?

এর উত্তর হল: এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউব রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন! আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলো করতে পারেন পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভরশীল।

কাজ শেখার পর কোথায় কাজ পাব?


কাজ করার জন্য আপনাকে প্রথমে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে হবে! এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে যেমন-
Fivrr
Freelancer.com
Upwork

তো এই সকল প্লাটফর্মে একাউন্ট খোলার পর অ্যাকাউন্টটি সুন্দরভাবে সাজাতে হবে- দোকানে যেমন বিভিন্ন পণ্য সাজানো থাকে ঠিক তেমনি করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকার সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে।

এরপর শুধু প্রথম কাজের অপেক্ষা, আসলে প্রত্যেক কাজের ক্ষেত্রে প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে! ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ব্যাপারটি কিন্তু ভিন্ন নয়। এই ফ্রিল্যান্সিং সেক্টরেও প্রথম কাজটা পেতে অনেকটাই কষ্টসাধ্য।

তবে কারোর রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেকটাই সহজ এই প্ল্যাটফর্ম গুলোতে! এই ক্ষেত্রে আপনি আপনার এলাকার পরিচিত কোন ফ্রিল্যান্সারের হেল্প নিতে পারেন।

এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কেমন?


আর এর উত্তর হলো: ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এক কথায় খুবই উজ্জ্বল, এবং এর সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশের আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সিং এর সংখ্যা ৬ লক্ষ্য ৫০ হাজার এরও বেশি।

চলুন দেখে আসি বিশ্বের অন্যান্য দেশের অবস্থা-

৫৯ মিলিয়ন ফ্রিল্যান্সার আছে যুক্তরাষ্ট্রে।
১৫ মিলিয়ন ফ্রিল্যান্সার আছে ভারতে।
২.৭ মিলিয়ন ফ্রিল্যান্সার আছে কানাডায়।
২.২ মিলিয়ন ফ্রিল্যান্সার আছে যুক্তরাজ্যে।
২২ মিলিয়ন ফ্রিল্যান্সার আছে ইউরোপে।

আর এই গুলো দেখার পরই এটা বুঝতে একদম ইজি যে ফ্রিল্যান্সারের ভবিষ্যৎ অনেকটাই ভালো! অনেকে বলতে পারেন তাহলে মার্কেটপ্লেসের অবস্থা দিন দিন কেন খারাপ হচ্ছে?

এর উত্তর হচ্ছে: বিভিন্ন বাধ্য বাধ্যকতার কারণে মার্কেটপ্লেস থেকে বের হয়ে বাইরে এরা স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে। তারা সরাসরি ফ্রিল্যান্সারের কাছে অথবা কোন এজেন্সির কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন।

আর এর ফলে মার্কেটপ্লেসের বায়ার দিন দিন কমছে, আর নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ফ্রিল্যান্সারের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এর ফলে প্রতিযোগিতা বা কম্পিটিশন দিন দিন বাড়ছে।

আমাদের দেশের ফ্রিল্যান্সারের দিকে যদি তাকাই তবে দেখব নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আমরা বেশি কাজ করে থাকি, অথচ এইসব ক্যাটাগরির বাইরে ফ্রিল্যান্সিংয়ের বিশাল একটা জগত পড়ে আছে সেদিকেও নজর দেয়া উচিত।


৩৬ ডলারসহ একটি পিন ভেরিফাইড এডসেন্স একাউন্ট এবং গুগল এডসেন্স অ্যাপ্রুয়াল ওয়েবসাইট সেল হবে মাত্র ১৫ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে দ্রুত কল করুন 01746742991

The post ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই। appeared first on Trickbd.com.


MIUI 14 এর গ্লোবাল ও ইন্ডিয়ান গ্লোবাল রিলিজ হয়ে গেছে । দেখে নিন কোন কোন স্মার্টফোন এ আপডেট পাবেন

MIUI 14 এর গ্লোবাল ও ইন্ডিয়ান গ্লোবাল রিলিজ হয়ে গেছে । দেখে নিন কোন কোন স্মার্টফোন এ আপডেট পাবেন

আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

Xiaomi এর প্রথম যখন MIUI রিলিজ হয়েছিলো , তখন থেকেই স্মার্টফোন গুলোর ইউ আই ডিজাইন এক নতুন দিকে মোড় নেয় । যা আসলেই প্রসংসনীয় , কিন্তু দিনে দিনে Xiaomi এর MIUI এর আপডেট গুলো হতে থাকলো আনস্টেবল , ল্যাগি + বাগ যুক্ত । যার কারণে পাব্লিক এই ইউ আই এর নাম Meme Ui পর্যন্ত দিয়ে দেয় ।

MIUI 14 ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে এবং এখন তারা এটিকে ভারতে এবং গ্লোবালি নতুন বৈশিষ্ট্য সহ লঞ্চ করতে প্রস্তুত ।

MIUI 14 India Launch Date

Xiaomi তাদের Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলি 27 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী লঞ্চ করবে MIUI 14 আপডেটের সাথে যা Xiaomi টুইটারে নিশ্চিত করেছে। একই সময়ে Xiaomi ভারতে Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে এবং সম্ভবত সেই স্মার্টফোনগুলি MIUI 14 এর সর্বশেষ সংস্করণের সাথে গ্লোবাল এবং ভারতীয় ব্যবহারকারীদের জন্য বাক্সের বাইরে আসবে।

MIUI 14 অ্যান্ড্রয়েড 13 সংস্করণের উপর ভিত্তি করে তৈরি করা হবে, অন্যান্য অনেক Xiaomi ডিভাইস ইতিমধ্যেই তাদের ফোনে Android 13 সংস্করণের সাথে একই আপডেট পাচ্ছে তবে সেই আপডেটগুলি ভারতীয় ব্যবহারকারীদের কাছে খুব বেশি বৈশিষ্ট্য সরবরাহ করে না যদি আমরা এটিকে চীনা MIUI 14 সংস্করণের সাথে তুলনা করি। যা অনেক নতুন পরিবর্তন এবং বৈশিষ্ট্য অফার করে। ধারণা করা হচ্ছে যে MIUI 14-এর চীন সংস্করণে উপলব্ধ সমস্ত নতুন MIUI 14 বৈশিষ্ট্যগুলি গ্লোবাল এবং ভারতীয় ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হবে এবং তারা ভারতীয় ব্যবহারকারীদের জন্য নতুন MIUI 14 আপডেট প্রদর্শন করবে।

MIUI 14 Features

Xiaomi আশা করি MIUI 14-এর সকল সংস্করণে সুপার আইকন এবং উইজেট সাপোর্ট আনবে। আমরা ইতিমধ্যেই জানি যে MIUI 14-এর চীনা সংস্করণে ব্যবহারকারীদের জন্য অনেক নতুন বৈশিষ্ট্য রয়েছে। আরও যে যে ফিচার্স থাকতে পারে তা হলোঃ

  • সুপার আইকন সাপোর্ট

  • নতুন Widget এবং এনিমেল widget সাপোর্ট

  • হোম স্ক্রীন ফোল্ডার কাস্টমাইজেশন যা আপনাকে আপনার ফোল্ডার কাস্টমাইজ করার সুযোগ দেবে

  • নতুন এপ ভল্ট

MIUI 14 Devices List

Xiaomi

  • Xiaomi 12 Pro
  • Mi 11 Ultra
  • Xiaomi 11T pro
  • Xiaomi 11i Hypercharge
  • Xiaomi 11i
  • Xiaomi 11 lite NE 5G
  • Mi 11 lite
  • Mi 11X pro
  • Mi 11X
  • Xiaomi Pad 5

Redmi

  • Redmi Note 12 Pro+
  • Redmi Note 12 Pro
  • Redmi Note 12
  • Redmi K50i
  • Redmi Note 11 Pro+
  • Redmi Note 11 Pro
  • Redmi Note 11S
  • Redmi Note 11
  • Redmi Note 11T
  • Redmi Note 10 Pro Max
  • Redmi Note 10 Pro
  • Redmi Note 10 lite
  • Redmi 10S
  • Redmi 10
  • Redmi 10A
  • Redmi 10 Power
  • Redmi 10 Prime(2022)
  • Redmi 10 Prime
  • Redmi 9T

POCO

  • POCO F4
  • POCO F3 GT
  • POCO X4 Pro 5G
  • POCO M4 Pro 5G
  • POCO M4 Pro
  • POCO M4
  • POCO M3 Pro 5G

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।

The post MIUI 14 এর গ্লোবাল ও ইন্ডিয়ান গ্লোবাল রিলিজ হয়ে গেছে । দেখে নিন কোন কোন স্মার্টফোন এ আপডেট পাবেন appeared first on Trickbd.com.


বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত

বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত

আসসালমুআলাইকুম।

আশা করি আল্লাহ এর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে LMC 8.4 app দিয়ে সুন্দর কালারফুল এবং ডিটেইল সম্পন্ন ছবি তুলবেন

বর্তমানে সবাই কম বেশি G cam এর ব্যাপারে শুনছেন। এর মাধ্যমে নরমাল ফোন দিয়েই অনেক ভালো মানের ছবি তুলা সম্ভব।

এর জন্য অবশ্যই আপনার ফোনে Camera to Api এনাবেল করা থাকা লাগবে এবং processor Mediatek g80 অথবা এর উপরে এবং snapdragon এর যেকোনো প্রসেসর এর ফোনে হবে।
নিচের লিংক থেকে LMC 8.4 R15 app টি ডাউনলোড করুন
নিচের লিংক থেকে xml ফাইল ডাউনলোড করুন

Apk এবং xml ফাউল ডাউনলোড করা হলে ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে একটি নতুন ফোল্ডার তৈরি করুন (LMC8.4) নামের
picked
এর পর xml ফাইল গুলো সেই ফোল্ডারে পেস্ট করুন
এর পর apk তে ঢুকুন এবং নিচের জায়গায় দুবার টেপ করুনpicked
এরপর xml ফাইল চুজ করে ফটো তুলুন
আমি যেগুলো দিয়েছি সেগুলো ভালো মানের xml ফাইল
এরপর xml ফাইল বাছাই করে মন মত ছবি তুলে উপভোগ করুন।
picked
বিশেষ দ্রষ্টব্য : যদি ফটোতে লাল, সবুজ কালার ভিত্তিক কোনো সমস্যা হয় তো উপরের Awb অপশন onn/off kore দেখতে পারেন

নিচে আমি কিছু সেম্পল পিকচার দিয়ে দিচ্ছি

pickedpickedpicked3picked
picked

যদি কারো কোনো সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করুন। আমি যথা সম্ভব হেলপ করার চেষ্টা করবো

কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ

The post বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত appeared first on Trickbd.com.


Google Trends কি এবং এর বৈশিষ্ট্য

আজকের এই পোস্টির মাধ্যমে, আমি আপনাকে Google Trends সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি, যাতে আপনি Google Trends কী, Google Trends-এ কীভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, Google Trends কীভাবে ব্যবহার করবেন, Google Trends-এর বৈশিষ্ট্য এবং কী কী তা জানতে পারবেন।

বেশি সময় না নিয়ে, আসুন শুরু করি এবং বিস্তারিতভাবে Google Trends কি তা জেনে নেই।

Google Trends কি?

Google Trends হল Google কোম্পানির তৈরি একটি টুল যা বর্তমান সময়ে ব্যবহারকারীর দ্বারা সর্বাধিক অনুসন্ধান করা সমস্ত কীওয়ার্ডের তালিকা দেখায়।

এটি গ্রাফ আকারে Google Trends ডেটা দেখায়৷ গ্রাফে কীওয়ার্ডের জনপ্রিয়তা ০ থেকে ১০০ নম্বরের মধ্যে ব্যাখ্যা করা করে। যে কিওয়ার্ডটি ০ থাকে সেটি খুব কম সার্চ হয় এবং ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকা কিওয়ার্ডটি অনেক বেশি সার্চ করা হচ্ছে।

এর সাথে Google Trends বলে যে মানুষ কতবার কোন কীওয়ার্ড এবং কোন অবস্থান থেকে সার্চ করেছে। গুগল ট্রেন্ডস ব্যবহারকারীকে অনেক ধরনের সুবিধা প্রদান করে যেমন কীওয়ার্ড তুলনা, ডেটা ফিল্টার, রিয়েল টাইম ডেটা ইত্যাদি।

Google Trends-এর মাধ্যমে, আপনি 2004 থেকে এখন পর্যন্ত যেকোনো কীওয়ার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন।

Trends কি?

Trends মানে সেই জিনিস যা মানুষ এখন সবচেয়ে বেশি সার্চ করছে। বর্তমান সময়ে যে টপিকটি সবচেয়ে বেশি সার্চ করা হয় তাকে বলা হয় ট্রেন্ডিং টপিক। Google Trends-এর সাহায্যে, আপনি সহজেই খুঁজে বের করতে পারেন যে এই মুহূর্তে কোন দেশে সবচেয়ে বেশি কি সার্চ করা হচ্ছে।

Google Trends কখন শুরু হয়েছিল?

Google কোম্পানি 5 আগস্ট 2008-এ Google Insights for Search নামে একটি টুল শুরু করে, যা 27 ডিসেম্বর 2012-এ Google Trends নামে পরিচিত হয়। আপনি Google Trends-এ যেকোনো কীওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। এই টুলটি একজন ব্লগারের জন্য খুবই উপকারী।

Google Trends-এ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন

Google Trends-এ আপনার অ্যাকাউন্ট তৈরি করতে আপনার একটি Gmail ID প্রয়োজন৷ Google Trends-এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন৷

#1 – Google Trends লিখে Google অনুসন্ধান করুন এবং Google Trends- এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন ।

#2 – এখন উপরে সাইন ইন এ ক্লিক করুন।

#3 – এর পরে আপনি আপনার জিমেইল আইডির মাধ্যমে Google Trends-এ সাইন ইন করুন।

এইভাবে আপনার অ্যাকাউন্ট Google Trends-এ তৈরি হবে, এখন আপনি এই টুলটি ব্যবহার করতে পারেন।

কিভাবে Google Trends ব্যবহার করবেন

একবার আপনি Google Trends-এ আপনার অ্যাকাউন্ট তৈরি করলে, এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি সার্চ বারে আপনার ব্লগ সম্পর্কিত কীওয়ার্ড টাইপ করে অনুসন্ধান করুন৷ তারপরে Google Trends আপনাকে কীওয়ার্ড সম্পর্কে সমস্ত তথ্য বলে দেবে, যাতে আপনি জানতে পারেন আপনার সেই কীওয়ার্ডে কাজ করা উচিত কি না।

ধরুন আপনি আপনার ব্লগে বায়োডেটা নিয়ে আর্টিকেল লেখেন, তাহলে আপনি সার্চ বারে জীবনী লিখে সার্চ করুন। গ্রাফের মাধ্যমে আপনি জানতে পারবেন এই কীওয়ার্ডে কাজ করা উচিত কি না। আপনি দেশ, সময়, ক্যাটাগরি এবং সার্চের ফিল্টার করতে পারবেন। আপনি অন্য কোন কিওয়ার্ডের সাথে একটি কীওয়ার্ড তুলনা করতে পারবেন।

একটু নিচে স্ক্রোল করার পর, Google Trends আপনাকে বলবে কোন স্থান থেকে এই কীওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে। নীচে আপনাকে সম্পর্কিত কীওয়ার্ডগুলির একটি সম্পূর্ণ তালিকা দেবে। আপনি নীচের ছবিতে দেখতে পাচ্ছেন যে কোন ব্যক্তিত্ব সম্পর্কে লোকেরা বেশি সার্চ করছে। আপনি এই সব সম্পর্কে আর্টিকেল লিখতে পারেন। এটি আপনার ব্লগে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

Google Trends Bangla
Google Trends Bangla

গুগল ট্রেন্ডস ব্যবহার করা খুবই সহজ, যদি কিছু দিন আপনি এই অসাধারণ টুলটি ব্যবহার করেন তবে আপনি এটি সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন।

Google Trends এর বৈশিষ্ট্য

গুগল ট্রেন্ডস এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ –

1 – কীওয়ার্ড ট্রেন্ডস চেক: গুগল ট্রেন্ডসের সাহায্যে আপনি চেক করতে পারেন কোন কীওয়ার্ড ট্রেন্ডিং করছে। এছাড়াও আপনি সহজেই আপনার নিশ সম্পর্কিত ট্রেন্ডিং কীওয়ার্ডগুলি খুঁজে পেতে পারেন।

2 – কীওয়ার্ড History চেক: গুগল ট্রেন্ডসের সাহায্যে আপনি যেকোন কীওয়ার্ডের সম্পূর্ণ ইতিহাস দেখতে পারেন। আমি উপরে উল্লেখ করেছি যে আপনি 2004 থেকে শেষ 1 ঘন্টা পর্যন্ত যেকোনো কীওয়ার্ডের সমস্ত তথ্য পেতে পারেন। কোন কি-ওয়ার্ড কোন দেশে কোন সময়ে সার্চ করা হচ্ছে তা জানতে পারবেন। এটির সাহায্যে, আপনি সেই কীওয়ার্ডের উপর একটি আর্টিকেল লিখবেন কিনা তা নির্ধারণ করতে পারেন।

3 – রিলেটিভ কীওয়ার্ড : যখন আপনি Google Trends-এ যেকোন কীওয়ার্ড সার্চ করেন, আপনি একই বিষয়ের সাথে সম্পর্কিত অনেক কীওয়ার্ড পান যার উপর ভিত্তি করে আপনি আর্টিকেল লিখতে পারেন বা আপনার আর্টিকেলে সেই কীওয়ার্ড যোগ করতে পারেন।

4 – কীওয়ার্ড কম্পিটিশন: আপনি দুটি কীওয়ার্ড তুলনা করে আপনার কন্টেন্ট বা ব্যবসার জন্য সেরা কীওয়ার্ড খুঁজে পেতে পারেন।

5 – Targeted Country: আপনি একটি নির্দিষ্ট দেশে কোন কীওয়ার্ডটি সবচেয়ে বেশি অনুসন্ধান করা হচ্ছে তা খুঁজে বের করতে পারেন, তারপর আপনি সেই অনুযায়ী আপনার আর্টিকেল র‌্যাঙ্ক করতে পারেন।

6 – Real Time Data: আপনি রিয়েল টাইমে কোন কীওয়ার্ডটি সবচেয়ে বেশি অনুসন্ধান করা হচ্ছে তা পরীক্ষা করতে পারেন। আপনি Google Trends এর হোমপেজে এটি দেখতে পাবেন।

7 – ডেটা ফিল্টার: Google Trends-এ ফিল্টার ফিচারের সাহায্যে আপনি দেশ, সময় বিভাগ এবং সার্চ অনুযায়ী যেকোনো কীওয়ার্ড ফিল্টার করতে পারেন।

ব্লগারের জন্য Google Trends-এর সুবিধা

একজন ব্লগারের জন্য Google Trends-এর অনেক সুবিধা রয়েছে যেমন-

  • আপনি আপনার ব্লগের জন্য সেরা কীওয়ার্ড খুঁজে একটি শক্তিশালী কন্টেন্ট লিখতে পারেন।
  • আপনি ট্রেন্ডিং টপিক খুঁজে বের করে আপনার নিজস্ব একটি ব্লগ তৈরি করতে পারেন অথবা আপনি ট্রেন্ডিং বিষয়ের উপর একটি পোস্ট লিখতে পারেন।
  • আপনি যে কোনো দেশে আপনার ওয়েবসাইট র‍্যাংক করাতে পারেন।
  • Google Trends আপনাকে কন্টেন্ট আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে।
  • আপনি মানুষের চাহিদা অনুযায়ী আর্টিকেল লিখতে পারবেন।
  • আপনি কম সময়ে আরো ট্রাফিক পেতে পারেন।

Google Trends এমন একটি নির্ভরযোগ্য টুল, যার সাহায্যে আপনি আপনার আর্টিকেলের জন্য বেশি সার্চ করা হচ্ছে এমন কীওয়ার্ড খুঁজে পেতে পারেন, Google Trends কীভাবে ব্যবহার করবেন তা শিখতে এই পোস্ট সম্পূর্ণ পড়ুন।

উপসংহারঃ আমি গুগল ট্রেন্ডস সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে এটা সম্পর্কে জানতে আপনাকে অন্য কোথাও যেতে না হয়। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান। আপনার প্রশ্ন আমাদের কাছে মূল্যবান।

The post Google Trends কি এবং এর বৈশিষ্ট্য appeared first on Trickbd.com.


DSLR এর মতোন ছবি তলুন আপনার ফোন দিয়ে LMC 8.4 R15

DSLR এর মতোন ছবি তলুন আপনার ফোন দিয়ে LMC 8.4 R15

আস্সালামু আালাইকুম ,

কেমন আছেন সবাই । আশা করি অনেক ভাল আছেন।

আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ের একটি ভাইরাল ক্যামেরা নিয়ে Lmc Camera 15 যা একটি ল্যাটেস্ট ভার্সন। এই ক্যামেরা দিয়ে আপনার ফোনের ক্যামেরার চেয়ে ভাল মানের ফোনের মতো ছবি তুলতে পারবেন। যা একদম DSLR এর মতোই ছবি তুলতে পারবেন।

তবে এই সফটওয়্যার সব ফোনে সার্পোট করতে নাও পারে।

তো কিভাবে এই ক্যামেরাটি ব্যাবহার করবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো।

প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন LMC R15 Download Now

কনফিগ ডাউনলোড Google Drive Link

আপনাদের ফোনের ভার্সন অব্যশই 12 হতে হবে।

তারপর ইনস্টল করে নিচের দেখানো স্কীনশট দেখে সেটিংস করে নিন।

ইনস্টল করার পর সব পারমিশন গুলো Allow করে দিন

এরপর Xml ফাইল ব্যাবহার করার জন্য তীর চিহ্নতে ক্লিক করুন

তারপর More Settings এ ক্লিক করুন

তারপর Config Settings এ ক্লিক করুন

তারপর Save Settings

তারপর নিচে আপনার ইচ্ছামতো যা খুশি লেখুন তারপর Yes ক্লিক করুন

তারপর আপনার মোবাইলের ফাইল মেনেজারে গিয়ে ডাউনলোডকৃত কনফিগ ফাইলটি Move করুন

তারপর ফাইল মেনেজার এর LMC 8.4 এই ফোল্ডারে Paste করে দিন

তারপর দুই আইকনের মাঝখানের ফাকা জায়গায় ২বার টাচ করুন

তারপর আমাদের ডাউনলোডকৃত কনফিগ সেটাপ করে দিন

এইরকম আসলে IMPORT এ টাচ করুন

তারপর ক্যামেরা আবার নতুন করে ওপেন হবে। এখন একটি ছবি তুলে দেখুন আর আপনার ফোনে DSLR এর মতো স্বাদ নিন।

আমার তোলা কিছু পিক আপনাদের মাঝে শেয়ার করলাম Device : Vivo Y21 prosessor : Octa core up to 2.35 GHz ….Camera : Lmc 8.4 R15

No Edit

এই ক্যামেরার কনফিগ ফাইলটি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি । এবং এই ক্যামেরা কোন কোন ফোনে সার্পোট করবে আমার তেমন ধারনা নেই তবে আমি Realme c25s,Redmi note 8,vivo y21 এ ট্রাই করে দেখেছি।

পোষ্টের কোথাও ভুলক্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আবারো হাজির হবো নতুন কোন পোষ্ট নিয়ে সেই পর্যন্ত ভাল থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ ।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি এবং টুইটারে আমি

The post DSLR এর মতোন ছবি তলুন আপনার ফোন দিয়ে LMC 8.4 R15 appeared first on Trickbd.com.


Saturday, February 25, 2023

Inline ও Block এলিমেন্ট Web Development Course (Class – 12)

Inline ও Block এলিমেন্ট Web Development Course (Class – 12)

Hello TrickBD Users


আসসালামুওয়ালাইকুম

কেমন আছেন সবাই ? HTML , CSS & JavaScript এর ১২ তম লিখিত ক্লাসে আপনাকে স্বাগতম ।  যারা আগের ক্লাস টি দেখেন নি তারা এক্ষুনি আমার আগের ক্লাস টি দেখে আসুন । সব ক্লাস গুলো মনযোগ সহকারে না দেখলে বুঝবেন না যে আমি কি বলছি । কারন কোডিং অনেক সেনসিটিভ একটি বিষয় ।

ক্লাস ০১ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

ক্লাস ০২ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers]

ক্লাস ০৩ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-03 / HTML Tags]

ক্লাস ০৪ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-04 – File Type/Extension]

ক্লাস ০৫ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-05 – HTML Basic Structure]

ক্লাস ০৬ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-06 – Headings & Paragraphs । Live Server]

ক্লাস ০৭ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-07 – Img & Anchor Tags]

ক্লাস ০৮ লিংকঃ

অনেক রকম লিস্ট বানান HTML এর মাধ্যমে – HTML , CSS & JavaScript – Full Web Development Written Course [Part 08]

ক্লাস ০৯ লিংকঃ

HTML দিয়ে টেবিল বানানো শিখুন – HTML , CSS & JavaScript – Full Web Development Written Course [Part 09]

ক্লাস ১০ লিংকঃ

HTML এর সাহায্যে Forms বানান – ওয়েব ডেভলপমেন্ট কোর্স (ক্লাস – ১০)

ক্লাস ১১ লিংকঃ

এক ওয়েবসাইটেই প্রাকটিস করুন সকল প্রোগ্রামিং ভাষার কোডিং । W3Schools এর সবকিছু – Web Development Course (Class 11)

এই ক্লাসে আমরা যা যা শিখবো


  • ইনলাইন এলিমেন্ট কী ?
  • ব্লক এলিমেন্ট কী ?
  • এই এলিমেন্টগুলোর কাজ কী ?

তো এই ক্লাসের শুরুতে আমরা আমাদের একটি HTML ডকুমেন্ট VSCode এ ওপেন করে নিবো !

এবং Boiler Plate লাগিয়ে নিবো !

এবার আমরা বডির ভিতরে দুইটি প্যারাগ্রাফ লিখবো । ঠিক এভাবেঃ

এখন আমরা এর রেজাল্ট দেখবো !

এখন কথা হচ্ছে দুটো দুই লাইনে আসলো কেনো ?

আমি তো এক লাইনে লিখেছিলাম ।

এখন আমরা আবাদ ৩ টি ট্যাগ লিখবো বডির ভেতরে ,

এবার আমরা এর রেজাল্ট দেখবো !

আমরা ৩ টি স্প্যান ট্যাগ লিখলাম এবং তার মধ্যে একটি ট্যাগ নিচের লাইনেও লিখলাম কিন্তু তবুও একই লাইনে আসলো কেনো ?!

আর প্যারাগ্রাফ এক লাইনে লিখলেও নিচের লাইনে গেলো কেনো ?!

জ্বি ! সঠিক ধরেছেন ,

এগুলো ইনলাইন ও ব্লক এলিমেন্টের ম্যাজিক !

<p> হচ্ছে একটি ব্লক এলিমেন্ট !
যা একটি লাইনের প্রস্থের পুরো জায়গা দখল করে । এবং ইনলাইন এলিমেন্ট তার কন্টেন্ট যতটুকু জায়গায় ততটূকু জায়গা দখল করে !

আরেকটূ বুঝিয়ে বলি !

ব্লক এলিমেন্ট


এইচটিএমএল এ যে এলিমেন্ট গুলো নতুন নতুন লাইন তৈরি করে আসে, তাদের বলা হয় ব্লক এলিমেন্ট । মানে যে এলিমেন্ট গুলোকে আপনি এইচটিএমএল কোডে পাশাপাশি বসাবেন, কিন্তু তারা নতুন নতুন লাইন তৈরি করে আসে, তাদের Block Elements বলা হয় । উদাহরন স্বরুপঃ div tag, p tag, section tag, h1 – h6

ইনলাইন এলিমেন্ট


আবার কিছু এলিমেন্ট আছে, যেগুলোকে ডিফল্ট ভাবে পাশাপাশি একই লাইনে বসে । আপনি কোড এডিটর এ এদের পাশা পাশি না বসালেও দেখবেন যে এরা পাশাপাশি একই লা্নে বসছে । তো সেই এলিমেন্ট গুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট । উদাহারন স্বরুপঃ a tag, span tag, strong tag, q tag


নোট – এইচটিএমএল ব্লক এবং ইনলাইন এলিমেন্টগুলোকে style এট্রিবিউট, class ও id এট্রিবিউট ব্যবহার করে স্টাইল করা যায়

 

তো আজ এপর্যন্তই । দেখা হবে পরবর্তী ক্লাসে । আল্লাহ হাফেজ ।

 

কোনো সমস্যা হলে বা প্রতিনিয়ত আপডেটেড থাকতে টেলিগ্রাম গ্রুপে আসুনঃ


Web Journey With SR

 

[Warning: The complete course is written by Saimum Raihan. This course is fully copyrighted to TrickBD Official & Saimum Raihan. Please do not copy, otherwise legal action will attempt. Thank You]

 

The post Inline ও Block এলিমেন্ট Web Development Course (Class – 12) appeared first on Trickbd.com.


How To Create Bootable Pendrive With Android Mobile

কখনো Android Mobile দিয়ে Pendrive Bootable করার কথা ভেবে দেখেছেন?

 

কয়েকদিন আগে একটা মজার অভিজ্ঞতা হয়েছে আগে সেটা শেয়ার করবো এরপর মূল প্রসংগে ফিরে যাবো।

রাত ২ টা তখন , কেন জানি হঠাৎ  মনে হলো পিসি তে Android Emulator ব্যবহার না করে ডুয়াল বুট এ Androi Kernel ইন্সটল করা দরকার।

যেইভাবা সেই কাজ ডাউনলোড করা ছিলো Phoniex OS এর ISO দ্রুত সেটা দিয়ে Pendrive বুটেবল করে নিলাম ।
আর লেগে পড়লাম ইন্সটল দেওয়ার কাজে ।

সব কিছু ঠিক ঠাক যাচ্ছিলো সেই সময়টার আগ পর্যন্ত,
ইন্সটল করার সময় সব ম্যাসেজ চেক করে পার্মিশন দিচ্ছিলাম আর এরপর
সামনে ম্যাসেজ আসলো Drive টা Format করবো নাকি Format না করেই ইন্সটল দিবো।
রাত ২ টা হালকা ব্রায়লার মুরগীর মত ঝিমাতে ঝিমাতে Format করতে না করার বদলে Format করতে হ্যা পার্মিশন দিয়ে দিলাম।

এরপর যা হবার তাই হলো যে Android ভার্সন টা দিয়ে Pendrive বুট করেছিলাম সেটা ওল্ড ISO ফাইল ছিলো আর ফাইলে সমস্যা ছিলো।

যার ফলে একদিকে Windows সহ Hard Drive টাকে Format করে দিয়েছি অন্যদিকে বুটেবল পেন ড্রাইভ টা Corrupt হওয়ার কারনে Android টাও ইন্সটল দেওয়া হলো না।

 

ধরে নিন আপনি এই অবস্থার মধ্যে আছেন?

আর এখন আপনার উইন্ডোজ ইন্সটল করাটাও জরুরী হোক রাত ২টা নয়তো ৩ টা
এর উপর আপনার কাছে Windows এর Disc কিংবা ISO কোনটাই নেই আর যদিও থাকেও বুট করার জন্য পিসি নেই এমতা অবস্থায় আপনি কিভাবে উইন্ডোজ সেটআপ দিবেন?

থাক আপাদত আর ভাবার দরকার নেই এই রকম অবস্থায় পড়লে যেভাবে উইন্ডোজ ইন্সটল করবেন চলেন দেখে নেই।


যা যা লাগবেঃ

1. Windows ISO
2. Android Mobile (OTG Supported Only Work)
3. Rufus
4. Internet Connection
5. Pendrive / Memory Card With Reader

প্রথমে আপনার Android মোবাইলে ব্যবহার করে ডাউনলোড করতে হবে Windows ISO ফাইলটি যার সাইজ 3-5 GB পর্যন্ত হতে পারে।

ডাউনলোড লিংক – [Windows 10 21H2 64-bit – English]

ডাউনলোড লিংক – [Windows 10 21H2 32-bit – English]

 

আপনার Windows ISO ফাইলটি ডাউনলোড হয়ে গেলে Play Store ওপেন করুন।

এবার সার্চ করুন “Rufus” লিখে কিংবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Download – (Rufus)

 

Video Tutorial দেখতে নিচের ভিডিও ফলো করুন:

https://www.facebook.com/ImDarkMagician/videos/1360632527812286

 

 

এবার নেস্কট কাজ Rufus ওপেন করা আর একটু এড দেখে ২ পয়েন্ট এড করা তবে আপনি চাইলে 1.49$ খরচ করেও ইন্সট্যান্ট ৫ ডলার পেতে পারেন।


যাই হোক এপ এর সিস্টেম হচ্ছে একবার বুট করতে ২ পয়েন্ট করে কাটে তাই পয়েন্ট থাকাটা জরুরী।

এড দেখে ২ পয়েন্ট হয়ে গেলে এবার আপনার Android Mobile টিতে OTG With Pendrive/ Card Reader+ Memory Card + OTG যুক্ত করুন।

যুক্ত হলে আপনার কাছে পার্মিশন চাইবে Storage টা ব্যবহার করার জন্য আপনার কাজ পার্মিশন দিয়ে দেওয়া।

 

এরপর File System নির্বাচন করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী FAT32 কিংবা NTFS নির্বাচন করে নিন।

Partition Table থেকে MBR কিংবা GPT আপনার প্রয়োজন অনুসারে নির্বাচন করুন।

শেষ স্টেপ এ ISO File থেকে Pick ISO তে ক্লিক করে আপনার ডাউনলোড করা Windows ISO ফাইল টি সিলেক্ট করে দিন।

এবার আপনি Pendrive Bootable করার জন্য প্রস্তুত জাস্ট Start বাটনে ক্লিক করে দিয়ে সম্পূর্ন না হওয়া পর্যন্ত আমার সেই রাত ২ টায় ব্রয়লার মুরগীর মত ঝিমানো টা প্রাক্টিস করতে পারেন নয়তো চা কফি খেয়ে সময় কাটাতে পারেন আপনার ইচ্ছা।

সব শেষে যখন Pendrive টা Bootable হয়ে যাবে তখন আপনি Android থেকে OTG টা খুলে পিসি তে লাগিয়ে উইন্ডোজ ইন্সটল করতে পারবেন।

আজকের মত বিদায় ভালো লাগলে লাইক মারো , না বুঝলে কমেন্ট করো আর আগে থেকে জানলে শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করতে পারেন।
তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

লেখকঃ Cyber Prince & Web

 

 

The post How To Create Bootable Pendrive With Android Mobile appeared first on Trickbd.com.