Tuesday, January 31, 2023

চাকুরি নয়,নিজেই উদ্যোগতা হোন এবং নিজের ক্যারিয়ার নিজেই গঠন করুন।

চাকুরি নয়,নিজেই উদ্যোগতা হোন এবং নিজের ক্যারিয়ার নিজেই গঠন করুন।

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

চাকুরি আসলে সবার ভাগ্যে থাকে না। চাকুরি ছাড়াও নিজের ক্যারিয়ার অনেক ভালভাবে গঠন করা যায়।চাকুরির পিছে না ছুটে নিজেই উদ্যোগতা হয়ে নিজের ক্যারিয়ার গঠন করা যায়। ইচ্ছাএবং মনোবল থাকলে নিজের ক্যারিয়ার নিজেই গঠন করা যায়। অনেকে আছে চাকুরির পিছে ছুটতে ছুটতে জীবন থেকে অর্ধেক বয়স চলে গেছে৷ তবুও ভাল কোনো চাকুরি কপালে জোটে না।আজকে আপনাদের জানাব, চাকুরি ছাড়া নিজে নিজেই নিজের সুন্দর ক্যারিয়ার কিভাবে গঠন করা যায়। আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়বেন।

আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ যুবক দেখা যায় বেকার। লেখা-পড়া শেষ করে তারা কোনো চাকুরি বাকুরি পায় না। যে কারনে বেকার ঘুরে বেড়ায় তারা। ইচ্ছা করলে চাকুরির পিছে না ঘুরে নিজেই উদ্যোগতা হয়ে মাসে অনেক টাকা আয় করা যায়। আসলে অনেকে সংকোচ বোধ করে যে লেখা পড়া করে চাকুরি না নিয়ে এই এমনি একটা কাজ করা কেমন। আসলে দেখা যায় সরকারি চাকুরিতে লোক নিবে ১০০ জন। এখানে আবেদন করে বসে আছে লক্ষ লক্ষ জন৷ আবার বাংলাদেশে তো অনেক দুর্নীতি, অনেকের মেধা দিয়ে চাকুরি পায় না। এজন্য যাদের লেখা-পড়া শেষ তাদের উচিৎ চাকুরি না হলে নিজেই কিছু করা।নিজের কাছে কিছু টাকা থাকলে সে টাকা দিয়ে লাখ লাখ টাকা বানানো যাবে। যদি ইচ্ছা এবং মনোবল অটুট থাকে। আসলে নিজের কাজ নিজে করলে মান যায় না, বরং সম্মান আরো বৃদ্ধি পায়। বিভিন্ন উপজেলা ও থানাতে যুব উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয় যুবকদের। যুবকরা যদি ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে, সে অনুযায়ী কাজ করে। তাহলে বেকার যুবকরা তাদের কর্মসংস্থান করতে পারবে। এছাড়াও ক্ষুদ্রপরিসরে ঋণ দেওয়া হয় বেকার যুবকদের। সরকারি চাকুরি আসলে সবার কপালে থাকে না। এজন্য পড়ালেখা শেষ করে যুবকদের উচিৎ ভাল নিজেই উদ্যোগতা হওয়া। সরকারি বা যেকোন চাকুরির ক্ষেত্রে চাপ দেয়ার লোক থাকে। কিন্তু নিজে উদ্যোগতা হলে কোনো চাপ দেয়ার লোক থাকে না।নিজের ইচ্ছামতো সকল কাজ পরিচালনা করা যায়। এছাড়া ও বেকার না থেকে যদি কোনো ব্যাবসা বানিজ্য করা যায়, তাহলে ও অনেক ভাল হয়। এছাড়া ও কোনো খামার দিলেও অনেক আয় করা সম্ভব। আসল কথা সরকারি চাকুরির আশায় বসে থেকে বয়স শেষ করলে পরে পস্তাতে হবে। এমন অনেক রেকর্ড পাওয়া যাবে, যে অনেক শিক্ষিত বেকার যুবক খাবার,বা ফলের বাগান দিয়ে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করছে। এজন্য আসলে লেখা-পড়ার পর বেকার জীবন অভিশপ্ত। আসলে চাকুরি করলে অনেক টাকা বেতন না পাওয়া গেলে ও, সরকারি চাকুরি করলে এককালীন টাকা পাওয়া যায়৷ কিন্তু আপনি যখন নিজেই উদ্যোগতা হবেন,তখন আপনি অনায়াসে অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু হাজার হাজার বেকার যুবক, দেখতে পাবেন যখন দেখবেন সরকারি কোনো নিয়োগ হচ্ছে সেখানে। খোজ নিয়ে দেখেন এদের মধ্য কেউ নিজের ক্যারিয়ার নিজেই গঠন করতে ইচ্ছুক নয়।

দেশে শিক্ষিত লোকের সংখ্যা অনেক অনেক বেশি। এত শিক্ষত লোকদের চাকুরি কিভাবে সম্ভব। এজন্য বেকার বসে না থেকে, যেকোন একটা কিছু নিজেই করা উচিৎ। আমাদের দেশের যুবকেরা তাদের আশা শুধু সরকারি চাকুরি পাওয়ার। কিন্তু এটা কেউ কল্পনা করে না,চাকুরি ছাড়াও নিজেই কিছু করা যায়। আপনি বেকার আপনাকে কেউ দেখতে পারবে না।কিন্তু আপনি যখন টাকা ইনকাম করবেন, তখন সবাই আপনাকে মুল্য দিবে। টাকা হলে এখন সকল কিছু সম্ভব। তাই, চাকুরির পিছে না ছুটে নিজেই উদ্যোগতা হওয়ার চেস্টা করা উচিৎ। যেকোন কিছু করতে হয়তো ঝুকি আসবে। কিন্তু ঝুকি মোকাবেলা করে এগিয়ে গেলে সফল হওয়া যাবে। আপনি যেকোন চাকুরি করেন না কেন, তাদের পারমিশন ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ধরুন, আপনার খারাপ লাগছে,কিন্তু তাদের পারমিশন ছাড়া আপনি বাসায় যেতে পারবেন না। কিন্তু,আপনি যখন নিজেই উদ্যোগতা হবেন।তখন আপনি আপনার ইচ্ছামত পরিচালনা করতে পারবেন। আপনি যা বলবেন তাই হবে৷ সরকারি চাকুরি পেলে একটি জিনিস সুবিধা তা হলো যে কোন মেয়ের পরিবার আপনার সাথে তার মেয়ে বিয়ে দেয়ার জন্য পাগল হয়ে যাবে৷ তাছাড়া আপনি সুখে থাকতে পারবেন না। আসলে ছোট থেকেই একজন অনেক বড় হয়।আপনি হয়তো কম মুলধন নিয়ে শুরু করলেন,কিন্তু একসময় আসবে আপনি অনেক বড় হয়ে যাবেন। আসলে চেস্টা করলে সব ই সম্ভব। বেকার ঘুরে বসে থেকে কোনো লাভ নেই। বেকার যুবকদের উচিৎ নিজের ক্যারিয়ার নিজেই গঠন করা। কারন, ধরুন আপনি চাকুরি খুজতে খুজতে কোনো চাকুরি পেলেন না,শেষে কি করবেন। আপনি যদি নিজেই কিছু করেন, দেখবেন আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না। কে কি বল্লো এটি কখনো ভাবা যাবে না। আপনি যদি কারো কথায় কান দেন,তাহলে কখনো সফল হতে পারবেন না। যারা অনেক বড় ব্যাবসা করে বা নিজের ক্যারিয়ার নিজেই গঠন করছেন। তাদের খবর নিয়ে দেখেন,তাদের জীবনের গল্প দেখেন। তারা ছোট থেকে এত বড় পর্যায়ে গেছেন। আসলে পরিশেষে যুবকদের একটি কথা,সরকারি চাকুরির পিছে এত না ছুটে, নিজেই নিজের ক্যারিয়ার গঠন করা উচিৎ। 
তাহলে দেখবেন,একদিন আপনি ও সফলতার দুয়ারে চলে যাবেন।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 




The post চাকুরি নয়,নিজেই উদ্যোগতা হোন এবং নিজের ক্যারিয়ার নিজেই গঠন করুন। appeared first on Trickbd.com.


GrowthBar Seo Pro – Trial Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ]

GrowthBar Seo Pro – Trial Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ]

















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে GrowthBar Seo Pro – Trail এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .

 

➜ GrowthBar Seo Pro – BIN






💳 BIN GrowthBar Seo🥇

💳 EXTP: 55435080332
📤 EXP: RND
📤 CVV: RND
🌐 IP : OWN

🧬 Link : growthbarseo.com
🧬 CC-Gen : thesmartchk.live/ccgen.php

✅ Tested : True
✅ Credit : Bisnu Ray

└➣ Premium Bins Store


প্রথমে আমাদের এই লিংকে যেতে হবে .

GROWTHBARSEO


এর পর আমাদের যে কোনো একটি Plan Select করতে হবে , আমি Pro Plan টাই Select করলাম।





এখন আমাদের Name , Email Address & Password দিয়ে ফরম টি পূরণ করতে হবে ।







Payment Method এর জন্য আমাদের Card Info লাগবে । Card generate করার জন্য thesmartchk.live থেকে Card Generate করে নিতে পারেন ।





Cc-Gen



এরপর আপনার Gen করা Card Number , Expire Date এবং Cvv . Copy করে Paste করে দিতে হবে , এরপর Start My Trail এ Click করতে হবে





এখন দেখুন আপনার GrowthBar Purchase Successful হয়ে গেছে ।




If You Want to Enroll My Binning + Carding Course, You Can Message Me On Telegram @TheSmartBisnu


➜ যদি Binning & Carding ফ্রিতেই শিখতে চান তাহলে Join হতে পারেন

 
Premium Network Team

The post GrowthBar Seo Pro – Trial Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ] appeared first on Trickbd.com.


Monday, January 30, 2023

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

Hello TrickBD Users,

কেমন আছেন সবাই । তো আজ থেকে আমি স্টার্ট করছি HTML , CSS এবং Js এর একটি লিখিত কোর্স ট্রিকবিডিতে । আশাকরি সবার সাপোর্ট পাবো ।

কি থাকছে এই লিখিত কোর্স এ ?

  • HTML এর শুরু থেকে যতোটা জানানো সম্ভব এবং একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা জানা দরকার তার সবকিছু বোঝানোর চেষ্টা করবো ।
  • HTML দিয়ে কমপ্লিট স্ট্রাকচার ডিজাইন করে কিভাবে CSS দিয়ে স্টাইল করতে হয়  ।
  • আবার তারপর শিখবো JavaScript
  • সবকিছুর শেষে আমরা শিখবো কিভাবে এই তিনটি ভাষা ব্যবহার করে একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট বানানো সম্ভব ।

তো শুরু করা যাক ।

HTML কী ?

আপনারা অনেকেই আগে থেকে HTML সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না । অনেকেই মনে করেন এটি একটি প্রোগ্রামিং ভাষা , কিন্তু আপনাদের ধারনা সম্পূর্ণ ভূল ।

HTML এর কাজ কী ?

HTML হচ্ছে একটি মার্কআপ ভাষা । যা দিয়ে মূলত ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় ।

HTML এর সম্পূর্ণরূপ হলো Hypertext Markup Language.  এটি ওয়েবের ভাষা। এটি ওয়েবসাইট তৈরি করতে ব্যবহৃত হয়। এটি একটি ওয়েবপেজের লেআউট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়, যার অর্থ এটি একটি বেয়ারবোন ওয়েবপেজ এর অবকাঠামো।

HTML এর ব্যবহারবিধি

HTML ওয়েবসাইটের পৃষ্ঠাগুলো তৈরি করতে ব্যবহার হয়ে থাকে , যাকে ওয়েবপেজও বলা হয় । যা আমরা ইন্টারনেটে দেখি ।
HTML অনেক রকমের ট্যাগের একটি সমাহার । যেখানে অনেক রকমের ট্যাগ রয়েছে । যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো । এবং এই ট্যাগ গুলো একটি ডকুমেন্ট এর মধ্যে থাকে যেই ডকুমেন্ট এর এক্সটেনশন “.html” অথবা “.htm” হয়ে থাকে । যেমনঃ trickbd.html saimum.html ।

HTML এর ইতিহাস

1989 সালে, টিম বার্নার্স লি  www  প্রতিষ্ঠা করেন এবং 1991 সালে HTML তৈরি করেন। 1995 থেকে 1997 সাল পর্যন্ত, তিনি HTML এর নতুন ভার্শন নির্মান এর কাজ শুরু করেন।

1999 সালে, একটি কমিটি সংগঠিত হয়েছিল যেটি HTML4.0 কে একটি স্ট্যান্ডার্ড করে তোলে।

HTML4.0 আজও অনেকে ব্যবহার করে। যাইহোক, HTML এর স্টেবল / স্থিতিশীল ভার্শন 5.0 যা  HTML5 নামেও পরিচিত।

 

তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লিখিত ক্লাসে  । ট্রিকবিডির সাথেই থাকুন ।

 

 

 

The post সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি] appeared first on Trickbd.com.


শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা।

শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা।

আসসালামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন, আজকে আরেকটি চেনাজানা টপিক নিয়ে আলোচনা করবো, তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মেইন টপিকে।

আজকের টপিকের মুল বিষয় হলো (.) ডট চিন্হ, এবং স্লাশাস (/) চিন্হ এর ব্যাখ্যা, আমরা সবাই এগুলোর সাথে পরিচিত, কিন্তু আমরা অনেকেই এতদিন শুধু এগুলো ব্যবহারই করে আসছি,

কখনো কি আমরা খেয়াল করছি, যে এই (.) চিন্হ, এবং (/) চিন্হ কি? আর এটা কেনোই বা আমরা ব্যবহার করি, এবং এটা কেনই বা আমরা লিংক এর ভিতর দেখি?

যদি আপনি এগুলো না জেনে থাকেন, তাহলে আজকের পোস্ট আপনার জন্য, আজকে এ বিষয়ে আপনি একদম ফুলভাবে জানতে পারবেন।

খেয়াল করুনঃ কিছু লোক আছে, যারা পুরো পোস্ট না পড়েই উল্টোপাল্টা মন্তুব্য করে, সুতরাং পুরো পোস্ট পড়ে, তারপর মতামত জানাবেন।

আর হ্যা, আরেকটা কথা, যারা প্রোগ্রামার আছেন, তারা অলরেডি এই বিষয়ে ইতিমধ্যে জানবেনই, সুতরাং তাড়া পোস্ট না পড়ে ইগনোর করতে পারেন। আর যদি ভালো লাগে তো পড়তে পরেন।

নিজে কি জানেন,না জানেন সেটা পরের বিষয়। অন্যদের কে কিছু জানানোর চেষ্টাটায় মুল। অনেকেই পোস্ট না বুঝে উল্টো পাল্টা মন্তব্য করে এটি শুধু তাদের জন্য বললাম।

তো বলতে,বলতে প্রচুর কথা বলে, ফেল্লাম তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!

আচ্ছা আমরা যখন মাঝে মাঝে বিভিন্ন লিংক দেখি, আমরা কোন ফাইল মেক করি কখনো দেখেছি (/) সেলাস চিহ্ন কেনো ব্যবহার করা হয়।

অনেকে জানার চেষ্টা করেছি কিন্তু জানতে পারি নাই,

ব্যাপার টা যদি আমি আপনাদের কে, একটি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি তাহলে আমার কথাটি অনেক ভালোভাবে বুঝবেন।

উধাহরনঃ https://www.google.com

এই গুগলের লিংক এর মাধ্যমে আমি ব্যাপারটাকে আরো পরিষ্কার করে দেই এখানে দেখতে পারছেন,

যে আমি লিখেছি, এইচটিটিপিএস ক্লোন শ্লাস,শ্লাস ডাবলু ডাবলু ডট google.com

অর্থাৎ https://www.google.com

এখানে https: এর পর যে / চিন্হ আছে, এর মানে হলোঃ

https হলো একটি লিংক এর ১ম অংশ, যা ব্রাউজারের পোর্ট হিসাবে কাজ করে,

যখন আপনি https এর /www এই লেখাটি দেখেন

এর মানে হলো, এখানে https এর সাথে / চিন্হ, অর্থাৎ এখানে https নামে একটি পোর্ট, যার ভিতরে google.com নামে একটি লিংক আছে,

https://www.google.com যদি আরো সহজ ভাবে বোঝানোর জন্য কথাই প্রকাশ করি তাহলে কি এমন হবে, যে https নামে একটি পোর্ট, যাকে একটি রাস্তা হিসাবে বিবেচনা করতে পারি, এখন google.com বস্তু যেটি আমার দরকার, / শ্লাস চিহ্নটি হলো একটি মাধ্যম, তার মানে এই হল যে এইচটিটিপিএস, লিখলে

এখানে একটি রাস্তা তৈরি হবে, এবং সেই রাস্তা দিয়ে যে বস্তুুটিকে আনবো, সেই বস্তুটি কাছে যাবার জন্য আমাকে, / চিন্হ ব্যবহার করতে হবে, মানে ব্যাপার টা এমন https রাস্তা, সেই রাস্তায় উঠার জন্য, না ঢোকার জন্য দরকার হলো এই (/) শ্লাস চিন্হের, এবং রাস্তায় ঢোকার পর, যে জিনিস বা বস্তুটির দরকার সেটি হলো google.com.

আমি আমার যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি জানিনা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি আমার যথাসা বোঝানোর চেষ্টা করেছি জানিনা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন,

যাইহোক এখন দেখব ডট চিহ্নের ব্যাখ্যা,

এটি খুবই সোজা ডট চিহ্ন সংযোগ করতে ব্যবহার করা হয়,

অর্থাৎ www.google.com

এখানে আমি www এর সাথে গুগল কানেক্টেড করলাম, এবং সেই গুগল এর সাথে com কানেক্টেড করে একটি লিংক তৈরি করলাম।

আর আমরা যারা প্রোগ্রামার আছি, তারা আমার কথাটা আরোও ভালো বুঝতে পারবে, কেনো না কোনো একটা কোড লিখতে গেলেই, আমাদের এগুলোর অনেক ব্যবহার করতে হয়। তো যাইহোক অনেক কথায় বলে ফেললাম মুলত এটাই ছিলো, আজকের আলোচনা।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

 

তো সবাই ভালো থাকবেন,

~আল্লাহ হাফেজ।

The post শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা। appeared first on Trickbd.com.


Windows Pc তে সবচেয়ে দ্রুততমভাবে ফাইল সার্চ করার উপায়!

Windows Pc তে সবচেয়ে দ্রুততমভাবে ফাইল সার্চ করার উপায়!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এই আর্টিকেলটিতে আমরা এমন একটি প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে কথা বলবো যেটি অত্যন্ত ছোট্ট একটি সফটওয়্যার হওয়া সত্ত্বেও এর ফিচার অত্যন্ত ব্যাপক।

কেন এ কথা বলছি আপনি সম্পুর্ন পোস্টটি মনযোগ দিয়ে পড়লে এমনিতেই বুঝে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আর্টিকেলটি।

SOFTWARE NAME : EVERYTHING

SOFTWARE DOWNLOAD LINK : https://www.voidtools.com/downloads/

 

Everything উইন্ডোজের জন্য একটি fast এবং light weight সার্চ ইঞ্জিন সফটওয়্যার যা ব্যবহারকারীদের তাদের কম্পিউটারে কীওয়ার্ড এবং ফাইলের নাম Search করে ফাইল এবং ফোল্ডারগুলি Find করতে সক্ষম।

অন্যান্য সার্চ ইঞ্জিনের (সফটওয়্যার) বিপরীতে যা আপনার সম্পূর্ণ হার্ড ড্রাইভকে ইন্ডেক্স করে, Everything কেবল ফাইল এবং ফোল্ডারের নামগুলিকে ইনডেক্স করে এবং তাদের কন্টেন্টগুলো নয়।

এটি ফলাফল পুনরুদ্ধারে এটিকে দ্রুত এবং আরও দক্ষ করে তোলে, বিশেষ করে যখন প্রচুর পরিমাণে ডেটা নিয়ে কাজ করা হয়।

Everything এর মূল ফিচারগুলো হচ্ছেঃ

1) Fast indexing: Everything ইনস্টলেশনের কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলিকে ইন্ডেক্স করে ফেলবে।

2) Small memory footprint : Everything খুব কম মেমরি এবং CPU রিসোর্স ব্যবহার করে, এটিকে পুরানো এবং স্লো কম্পিউটারের জন্য উপযুক্ত করে তোলে।

3) Customizable interface :
Everything ব্যবহারকারীদের সার্চের ফলাফল দেখানোর উপায় মানে সার্চ রেজাল্টগুলোকে কাস্টমাইজ করতে দেয়।

4) Network Support : Everything নেটওয়ার্কযুক্ত কম্পিউটার জুড়ে সার্চ করা Allow করে, যা অন্যান্য কানেক্টেড ডিভাইসে ফাইলগুলি সার্চ করা সহজ করে তোলে।

এর Easy Design থাকা সত্ত্বেও, সবকিছু আপনার কম্পিউটারে ফাইল এবং ফোল্ডারগুলি খুঁজে পাওয়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার।

এটির Fast Indexing, কম Cpu এর ব্যবহার এবং কাস্টমাইজযোগ্য ইন্টারফেস এটিকে উইন্ডোজের জন্য Light Weight সার্চ ইঞ্জিন সফটওয়্যার খুঁজছেন এমন প্রত্যেকের জন্য একটি চমৎকার সফটওয়্যার হিসেবে জায়গা গড়ে তুলতে পারে।

কেননা এই সফটওয়্যার আপনার প্রতিদিনের কাজকে আরো অনেক সহজ করে তুলবে।

এর নেটওয়ার্ক Allowance অন্যান্য ডিভাইসে ফাইল সার্চ করা সহজ করে তোলে, এটি ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত এপ হতে পারে যাদের একাধিক কম্পিউটারে ফাইল সার্চ করতে হয়।

Everything একটি দ্রুত এবং দক্ষ সার্চ ইঞ্জিন সফটওয়্যার যা ব্যবহারকারীদের জন্য নিখুঁত যারা দ্রুত তাদের কম্পিউটারে ফাইল এবং ফোল্ডারগুলি খুজতে চান।

এই এপটির Simple Interface, Low CPU usage যেকোনো কম্পিউটারে আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল জীবনে ব্যবহারের উপযোগী করে তুলতে পারে।

এটি উইন্ডোজের জন্য একটি ফাইল সার্চিং ইউটিলিটি যা দ্রুত এবং নির্ভরযোগ্য ফলাফল প্রদান করে। সফ্টওয়্যারটি ব্যবহারকারীদের তাদের ফাইলগুলি দ্রুত এবং দক্ষতার সাথে খুঁজে পেতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।

ফোল্ডারগুলির মাধ্যমে নেভিগেট করার প্রয়োজন ছাড়াই বা জটিল সার্চ করে ব্যবহার করার প্রয়োজন নেই৷

এভরিথিং এর অন্যতম প্রধান ফিচার হল এর বিদ্যুত এর মতো দ্রুত সার্চ এর গতি। সফ্টওয়্যারটি একটি অসাধারণ ফাইল ইন্ডেক্সিং অ্যালগরিদম ব্যবহার করে যা এটিকে দ্রুত আপনার হার্ড ড্রাইভ স্ক্যান করতে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইলগুলি ফাইন্ড আউট করতে দেয়৷

এটি হাজার হাজার ফাইল সহ বড় হার্ড ড্রাইভে ব্যবহারের জন্য এবং সেইসাথে যাদের দ্রুত নির্দিষ্ট ফাইল খুঁজে বের করতে হবে তাদের জন্য এটি আদর্শ করে তোলে।

এর দ্রুত অনুসন্ধানের গতি ছাড়াও, এভরিথিং অন্যান্য অনেক দরকারী ফিচারও অফার করে।

উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা সহজেই নাম, তারিখ, টাইপ বা এক্সটেনশন দ্বারা তাদের সার্চকৃত ফলাফলগুলি সাজাতে পারে৷

তারা ফাইলের ধরন, তৈরির তারিখ বা ফাইল সাইজ ইত্যাদির মতো নির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে ফাইলগুলি খুজে পেতে সফ্টওয়্যারটি ব্যবহার করতে পারেন।

আপনি ফাইলটির সঠিক নাম মনে না রাখলেও এটি আপনি যা খুঁজছেন তা খুঁজে পাওয়া সহজ করে তুলবে আপনার জন্য।

এভরিথিং এর আরেকটি মূল সুবিধা হল এর মিনিমালিস্টিক ডিজাইন। সফ্টওয়্যারটির একটি সহজ এবং সুন্দর ইন্টারফেস রয়েছে যা ব্যবহার করা সহজ, এমনকি যারা ফাইল সার্চিং ইউটিলিটিগুলির সাথে পরিচিত নয় তাদের জন্যও।

ইন্টারফেসটি অত্যন্ত কাস্টমাইজযোগ্য, ব্যবহারকারীদের তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তাদের সার্চকৃত ফলাফল দেখাবে।

Everything সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে আরো একটি হল এটি ব্যবহার করা সম্পূর্ণ ফ্রি। এটি ব্যয়বহুল সফ্টওয়্যারে ইনভেস্ট এর প্রয়োজন ছাড়াই দ্রুত এবং দক্ষ ফাইল সার্চিং ইউটিলিটি খুঁজছেন এমন যে কেউ এটিকে একটি আদর্শ পছন্দ করে তোলবেন৷

ফ্রি থাকা সত্ত্বেও, Everything এর নতুন বৈশিষ্ট্য এবং ডেভেলপমেন্টের সাথে নিয়মিত আপডেট করা হয়, এটি নিশ্চিত করে যে এটি আপ-টু-ডেট এবং কার্যকর থাকে সম্পূর্ণভাবে।

আপনি যদি একজন প্রফেশনাল ব্যবহারকারী হোন যে প্রচুর পরিমাণে ডেটা নিয়ে কাজ করে, তবে এই সফটওয়্যারটি আপনার জন্যে একটি আদর্শ সফটওয়্যার হতে যাচ্ছে।

এভরিথিং এর আরেকটি বড় ফিচার হল নেটওয়ার্ক কম্পিউটারে ফাইল সার্চ করার ক্ষমতা। এটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী যারা একটি নেটওয়ার্ক পরিবেশে কাজ করে এবং তাদের নেটওয়ার্কের মধ্যে অন্যান্য কম্পিউটারে ফাইল সার্চ করতে হয়।

Everything এর সাথে, আপনি সহজেই যেকোনো কানেক্টেড কম্পিউটারে ফাইলগুলি সার্চ করতে পারেন, যা তাদের নেটওয়ার্কের মধ্যে ফাইলগুলিকে সার্চ করতে এবং ভাগ করতে চান তাদের জন্য এটি একটি সুবিধাজনক সমাধান করে তুলবে।

এভরিথিং এর আরেকটি দরকারী দিক হল একাধিক ভাষার ব্যবহার। সফ্টওয়্যারটি বিভিন্ন ভাষায় Available , এটি সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে।

এর অর্থ এই যে ব্যবহারকারীরা তাদের স্থানীয় নিজেদের ভাষায় ফাইলগুলি সার্চ করতে পারে, যা সার্চ মেথডকে আরও সহজ এবং আরও দক্ষ করে তোলে।

Everything অনেকগুলি অপশন আর ফিচার অফার করে যা এটিকে একটি Versatile এবং powerful ফাইল search software করে তোলে।

এটি নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে এমন ফাইলগুলি খুঁজে পাওয়া সহজ করে তোলে, এমনকি যদি আপনি ফাইলের সঠিক নামটি মনে না রাখেন তবুও।

ব্যবহারকারীরা পরবর্তীতে ব্যবহারের জন্য তাদের সার্চকৃত লিখাগুলো সংরক্ষণ করতে পারে, যাতে তারা তাদের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ রেজাল্টগুলোতে দ্রুত অ্যাক্সেস করতে পারে।

Everything এর আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর কম সিস্টেমের প্রয়োজনীয়তা সফ্টওয়্যারটি অনেক কম সিস্টেম রিসোর্স ব্যবহার করে লাইট ওয়েট এবং দক্ষ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

এর মানে হল যে এটি পুরানো কম্পিউটারেও স্মুথলি চলবে এবং একই সাথে অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন চলছে সেগুলোর কার্যকারিতাকে এফেক্ট করে না।

এভরিথিং হল একটি অত্যন্ত Versatile এবং Feature সমৃদ্ধ ফাইল Search Software যা আপনার কম্পিউটার বা নেটওয়ার্কে ফাইলগুলি খোঁজার জন্য একটি দ্রুত, দক্ষ, এবং সহজেই ব্যবহারযোগ্য Solution ।

 

সফটওয়্যারটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

File:Everything (software) screenshot.png

 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।

ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post Windows Pc তে সবচেয়ে দ্রুততমভাবে ফাইল সার্চ করার উপায়! appeared first on Trickbd.com.


অফ করে ফেলুন পাওয়ার বাটুন আর বিপরীত পাশের ভলিউম ডাউন বাটুন এর স্ক্রিন শর্ট

অফ করে ফেলুন পাওয়ার বাটুন আর বিপরীত পাশের ভলিউম ডাউন বাটুন এর স্ক্রিন শর্ট

আস্সালামু আলাইকুম। কেমন আছেন ? আশা করি সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। দোয়া করি যেন আল্লাহ তায়ালা আপনাকে আরো সুস্থতা দান করেন।

আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ট্রিক শেয়ার করবো , আশা করি কাজে লাগবে স্মার্টফোন ইউজার দের জন্য । যারা বিষয় টা জানেন তারা এড়িয়ে যাবেন।

তো আজকাল সবাই প্রায় ভালো ভালো স্মার্টফোন ব্যবহার করে। অনেকেরই ফোন এ পাওয়ার বাটুন এর বিপরীত সাইট এ ভলিউম কমানোর বাটুন টা থাকে , বিশেষ করে তারা একটা বিশেষ সমস্যার সম্মুখীন , যখন ই পাওয়ার বাটুন চাপ দেয় স্ক্রিন ওফ করার জন্য তখনই স্ক্রিন শর্ট হয়ে যায় , । এখন অধিকাংশ ফোন বিশেষ করে ভিভো , অপো, রিয়ালমে, মোবাইল গুলো তে পাওয়ার বাটুন এর বিপরীত পাশে ভলিউম কমানোর বাটন থাকে যেমন আমার ফোন এ।

তাই ভাবলাম যে এটা বন্ধ করা নিয়ে একটা পোস্ট দেই , এটা বন্ধ করলে তো আর সমস্যা নেই , এখন সব ফোনেই তো ৩ আঙ্গুল দিয়ে নিচের দিক টান দিলে স্ক্রিন শর্ট হয় ই।

তো এটা বন্ধ করার জন্যই প্রথম ফোন এর সেটিং এ চলে যান ,

তারপর একটু স্ক্রল করে নিচে Convenience Tool এ চলে যানঅনেকের ই এই টুলস থাকেনা , তারা সার্চ অপশন এ screen shot সার্চ করে নিবেন। এটা বিশেষ করে color os এর ফোন গুলো তে থাকে ।

তারপর Screenshot অপশন এ চলে যান ।

তারপর Power And Volume Down Button এই অপশন টা অফ করে দিবেন ।

ব্যাস কাজ শেষ , এর পর থেকে আর স্ক্রিন অফ করার আমি পাওয়ার বাটুন এর সাথে volume down বাটুন চাপ লাগলে আর স্ক্রিন শর্ট হবেনা।

The post অফ করে ফেলুন পাওয়ার বাটুন আর বিপরীত পাশের ভলিউম ডাউন বাটুন এর স্ক্রিন শর্ট appeared first on Trickbd.com.


Sunday, January 29, 2023

জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্রমণ টিপস!

জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্রমণ টিপস!

Hello ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

এখন শীতকাল!সারা বছরই বেড়ানোর জন্যে উপযুক্ত থাকলেও আমরা সাধারণত শীতকালেই ভ্রমণ করতে বেশি পছন্দ করি। শীতের মধ্যে স্কুল-কলেজ কিছুটা বন্ধ থাকে। তাই কিছুদিন একটা ছুটির আমেজ থাকে। আর ভ্রমণের জন্যেও শীতের আবহাওয়া বেশ উপযোগী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টাডি ট্যুরের জন্যে এই সময়টাই বেছে নেয়। তাই আজকের এই বিষয়ে লিখতে বসেছি। ট্রিকবিডির ভিজিটর দের কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্রমণ টিপস নিয়ে আজকের আর্টিকেল টি। চলুন শুরু করি।

বিনোদন ও মানসিক প্রশান্তির জন্যে কর্মস্থল থেকে সবাই মিলে শীতে পিকনিক করা খুব সাধারণ ব্যপার হয়ে গেছে। স্কুল কলেজে চলে ভ্রমণের আমেজ। শীত এলেই পরিবার পরিজন নিয়ে দেশে নাকি বিদেশে কোথায় ঘুরতে যাওয়া যায়, শুরু হয়ে যায় নানা পরিকল্পনা।

তবে শীতকাল ছাড়াও অন্যান্য সময়ে সুযোগ পেলেই ঘুরতে যাওয়ার বিকল্প নেই। শরীর-মন প্রফুল্ল রাখতে ভ্রমণের তুলনা হয় না।ভ্রমণ সুন্দর করতে কিছু দরকারী টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করবো চলুন।

ভ্রমণ পরিকল্পনা

সর্বপ্রথম আপনাকে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে হবে আপনি কোথায় যাবেন এ বিষয়টি সবার আগে নির্বাচন করতে হবে কেননা কোন একটি বিষয় করার আগে তার পূর্ব পরিকল্পনা করা উত্তম।

আপনি আপনার নির্ধারিত জায়গা বেচেন নেওয়ার পর আপনাকে আরেকটি বিষয় করতে হবে সেটি হল আপনি কিভাবে যাবেন সেটি আগে থেকেই ভেবে রাখতে হবে।

আমরা এই দুটি বিষয় না ভেবে ভ্রমণ যাওয়ার পরিকল্পনা করে থাকি কিন্তু এটি করা ঠিক নয় এরপর আপনি যে জায়গাটিতে যাবেন সে বিষয়ে আগে থেকে খোঁজখবর রাখতে হবে আপনার নির্ধারিত জায়গায় থেকে কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে যা পরবর্তীতে আপনাকে সাহায্য করবে।

প্রয়োজনীয় বিষয়বস্তু

  • ট্যুরে ঠিক কত টাকা খরচ করবেন, সে ব্যাপারটি আগে থেকেই ঠিক করে নিন। তারপর বাজেট অনুসারে খরচ করুন। মানে রাখবেন, এ ক্ষেত্রে বেহিসাবি হলে আপনার সামনে হাজির হতে পারে নানা ঝুট-ঝামেলা থেকে শুরু করে বড় ধরনের দুর্যোগ! তাই প্রয়োজন মত খরচ করুন।
  • হোটেলে থাকলে হোটেল ভাড়া ও আনুষাঙ্গিক খরচের খোঁজ নিয়ে রাখুন আগে থেকেই। আর ক্যাম্প করলে সেটির উপযোগিতা ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হয়ে নিন। বর্তমানে হোটেলে থাকাই ভালো যেহেতু শীতকাল। বুঝতেই পারছেন।

আরও কয়েক টিপস

  • নিজের সহ যাঁরা ভ্রমণে যাচ্ছেন, তাঁদের প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ জরুরি তথ্য কাগজে লিখে রাখুন।বিপদ কখনও বলে আসে না।
  • ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের সব ব্যবস্থা করলে, আগে আগেই সব খোঁজখবর নিন।
  • মানি ব্যাগ, ক্রেডিট কার্ড সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্য জায়গায় রাখবেন।

আরো পড়ুনঃ Robi internet offer 2023 update code

যেকোনো সাব্জেক্ট এর নোট পেতে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। HSC Note House

আপনার ভ্রমণ সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের এই আরডিকি যেখানে শেষ করছি আশা করি আপনারা আজকের আর্টিকেলটি করে একটু হলে উপকৃত হয়েছে তো দেখা হচ্ছে নতুন কোন আর্টিকেল নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

The post জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্রমণ টিপস! appeared first on Trickbd.com.


একজন দক্ষ গেম ডেভলপার (Game Developer) হওয়ার গাইডলাইন

একজন দক্ষ গেম ডেভলপার (Game Developer) হওয়ার গাইডলাইন

আজকাল নিত্যনতুন বিভিন্ন ধরনের গেম বাজারে আসছে। যা user কে আকৃষ্ট করে। কয়েক দশক আগেও বাচ্চারা মাঠে খেলাধুলা করলেও এখন তা ধীরে ধীরে কমে আসছে। বড় হওয়া বা বাচ্চাদের সবাইকে বাইরে গিয়ে খেলার পরিবর্তে ভিডিও গেমে বেশি সময় ব্যয় করতে দেখা যাচ্ছে। যার কারণে গেম ডেভেলপারের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে।

অনেকে গেম ডেভলপার হয়ে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে তারা বুঝছেন না ডেভেলপমেন্ট কি?
আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে গেমগুলি খেলেন তা তৈরি করার প্রক্রিয়াটিকে গেম ডেভেলপমেন্ট বলা হয়। গেম গুলো গেম ডেভেলপারদের দিয়ে তৈরি করা হয়। গেম ডেভেলপাররা বিভিন্ন উপায়ে গেম তৈরি করে। Devolop করার সময় অনেকগুলি ধাপ রয়েছে যার মধ্যে রয়েছে গেম ডিজাইনিং, কোডিং, অ্যানিমেশন ইত্যাদি। আপনি যেকোনো ধরনের গেম তৈরি করতে পারেন তবে এর জন্য একটি দল থাকা প্রয়োজন কারণ এতে অনেক কাজ থাকে যা একজন ব্যক্তি দ্বারা করা যায় না।

কিভাবে একজন গেম ডেভেলপার হবেন? কিভাবে গেম ডেভেলপার হবেন? এই জন্য, আমি এই পোস্টে গেম ডেভেলপার সম্পর্কিত সমস্ত তথ্য আপনাকে বলতে যাচ্ছি । যা পড়লে গেম ডেভেলপমেন্ট সম্পর্কে সব প্রশ্নr উত্তর পেয়ে যাবেন । তাই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন ।

গেম ডেভেলপমেন্ট কি? 

আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে গেমগুলো খেলেন তা তৈরি করার পদ্ধতিকেই মূলত গেম ডেভেলপমেন্ট বলা হয়। গেম গুলো গেম ডেভেলপারদের দিয়ে তৈরি এবং পরিচালিত হয়। গেম ডেভেলপাররা বিভিন্ন উপায়ে গেম তৈরি করে। বিকাশের সময় অনেকগুলি ধাপ রয়েছে যার মধ্যে রয়েছে গেম ডিজাইনিং, কোডিং, অ্যানিমেশন ইত্যাদি। আপনি যেকোনো ধরনের খেলা তৈরি করতে পারেন তবে এর জন্য একটি টিম থাকা প্রয়োজন কারণ এতে অনেক কাজ রয়েছে যা একজন ব্যক্তি দিয়ে করা যায় না।

কিভাবে একজন গেম ডেভেলপার হবেন? 

ক্যারিয়ার হিসেবে গেম ডেভেলপমেন্টকে বেছে নেওয়া খুবই ভালো অপশন। কেউ যদি গেম ডিজাইনিং বা ডেভেলপমেন্টে আগ্রহী হয় তাহলে তার জন্য গেম ডেভেলপার হওয়া খুব একটা কঠিন হবে না। এর পাশাপাশি, এই ক্ষেত্রে মেধা ও দক্ষতা খুব গুরুত্বপূর্ণ, তবেই আপনি এতে আরও ভাল পারফর্ম করতে পারবেন ।

১, আপনার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করুন

যেকোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ হল প্রথমে আপনার প্রাথমিক শিক্ষা শেষ করা। এরপর ডিপ্লোমা বা কম্পিউটার কোর্সের জন্য আরও প্রস্তুতি নিতে হবে।প্রাথমিক শিক্ষা বলতে আমি কম পক্ষে HSC পাস কে বুঝিয়েছি । যদি আপনি hsc তে সাইন্স থেকে পড়াশুনা করেন তবে খুব ভাল হবে । আর তাছাড়া বর্তমানে আইসিটি সাবজেক্ট সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে ,সেখানেও অনেক বেসিক বিষয় শেখানো হয় ।

২, কম্পিউটার ভাষা শিখুন

গেম ডেভেলপার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোডিং শেখা। আমরা যেমন একে অপরের সাথে যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করি, একইভাবে কম্পিউটারেরও একটি ভাষা রয়েছে যার মাধ্যমে আমরা তাদের নির্দেশ দেই। এই ভাষাকে প্রোগ্রামিং ভাষা বা কোডিং বলা হয়। আপনি যদি গেম ডেভেলপার হতে চান, তাহলে জেনে রাখুন যে ডেভেলপার গেমের কোডিং এবং ডিজাইনিং করে গেম তৈরি করে।

কোডিং ব্যতীত একটি গেম তৈরি বা ডিজাইন করা সম্ভব নয়, তাই একজন গেম ডেভলপার কে অবশ্যই প্রোগ্রামিং ভাষা জানতে হবে কারণ সমস্ত গেম শুধুমাত্র কোডিং দিয়ে তৈরি করা হয়। প্রোগ্রামিং স্কিল যত ভালো হবে, গেমটি খেলতে তত ভালো এবং স্মুথ হবে। 

আপনি যখন ডিপ্লোমা বা ডিগ্রির জন্য প্রস্তুতি নিবেন, সেই সময়ে কম্পিউটার সাইন্স বা কম্পিউটার বিষয়ক কোর্সে ভর্তি হবার চেষ্টা করুন তবে এখন থেকে কম্পিতার ভাষা শিখতে পারবেন। এছাড়া অনেক ইউটিউব , অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে যেখান থেকে প্রোগ্রামিং ভাষা শেখা যায়।

৩, নিজের পোর্টফোলিও তৈরি করুন

আপনি যখন কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন, কোনো পোর্টফোলিও এবং জীবনবৃত্তান্ত ছাড়াই, কোম্পানি আপনার আবেদন রিজেক্ট করবে। একজন ডেভেলপারের কী কী দক্ষতা রয়েছে তার সম্পূর্ণ তথ্য পোর্টফোলিওতে লেখা থাকে, যদি আপনার portfolio না থাকে তাহলে কোম্পানি কীভাবে জানবে আপনার দক্ষতা কী। আপনি যদি নিজের কোনো গেম তৈরি করে থাকেন, তাহলে আপনি তা আপনার সিভি বা পোর্টফোলিও তে দেখাতে পারেন । এতে করে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

আজকাল চাকরীর জন্য কভার লেটার গুরুত্তপূর্ণ তাই কভার লেটার সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন: কভার লেটার কী এবং চাকরির জন্য কেন এটি প্রয়োজনীয়?

৪, পদার্থবিজ্ঞান এবং গণিত ভালভাবে শিখুন

ঠিক যেমন গেম ডেভেলপমেন্টের সময় প্রোগ্রামিং অপরিহার্য। একইভাবে, গণিত এবং ফিজিক্স এ আপনার জ্ঞান ভাল হতে হবে, কারণ গেম তৈরির প্রক্রিয়ায় অনেক ছোটখাটো কোডিং সমস্যা আসতে থাকে, যা দূর করার জন্য math সম্পর্কে ভাল ধারণা থাকা উচিত। আপনি যদি CSE নিয়ে পড়াশোনা করেন তবে এতে এই সমস্ত জিনিস পড়ানো হয়, যা আপনাকে সাবধানে বুঝতে হবে যাতে আপনি গেম ডেভেলপমেন্টে আশা সমস্যা গুলো সমাধান করতে পারেন।

৫, ভিডিও গেম লার্নিং

গেইম বানানোর আগে এটাও জানা জরুরী যে গেমটি কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে। আপনি ভিডিও গেমগুলিতে ব্যবহৃত গ্রাফিক্স, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট ইত্যাদির মতো জিনিসগুলি বিশ্লেষণ করেন। এবং বুঝার চেষ্টা করুন ।

আমার কি গেম ডেভেলপার হওয়া উচিৎ?

যে কোন ফিল্ডে যাওয়ার আগে সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসে সেটা বেছে নেওয়া ঠিক কি না।তবে, গেম ডেভেলপারদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। শিশু থেকে তরুণ সবাই ভিডিও গেম পছন্দ করে। যা থেকে বুঝা যায় এই সেক্টরে ক্যারিয়ারে অনেক সম্ভবনা রয়েছে এবং আপনি যদি একজন গেম ডেভেলপার হতে চান তবে এটি সত্যিই একটি ভাল ক্যারিয়ার হতে পারে। সমগ্র বিশ্বের পাশাপাশি বাংলাদেশর অনেকেই গেম ডেভলপমেন্ট নিয়ে কাজ করছে ।  

গেম ডেভেলপারদের কাজের চাপ

গেম ডেভেলপার হওয়া যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। তাদের অনেক দায়িত্ব আছে, যেমন টিম ম্যানেজমেন্ট, গেম ডিজাইনিং, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং ইত্যাদি।

গেম ডেভেলপমেন্টে চাকরির ধরন

 গেম তৈরিতে কোডিং এবং অ্যানিমেশন ছাড়াও অনেক কাজ রয়েছে যার জন্য আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন –

  • Game Marketer
  • Game Designer
  • Audio Engineer
  • Game Animator
  • Graphic Designer
  • Programmer
  • QA Game Tester

গেম ডেভেলপমেন্টে শেখার জন্য সেরা বই

  • Game Design Workshop: A Playcentric Approach to Creating Innovative Games
  • Game Theory: An Introduction by Steve Tadelis
  • The Art of Game Design: A Book of Lenses by Jesse Schell
  • Game Engine Architecture by Jason Gregory
  • Unity Game Development Cookbook
  • Unity From Zero to Proficiency

গেম ডেভেলপার হওয়ার যোগ্যতা

গেম ডিজাইনিং এবং পাবলিশ কোম্পানি গুলো কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা করেছেন এমন লোকদের জন্য অনেক চাহিদা রয়েছে। একজন গেম ডেভেলপার হওয়ার জন্য, আপনার একটি ডিগ্রি থাকতে হবে এমন কোন কথাই নেই , ডিগ্রি ছাড়াও অনেকে ইউটিউব দেখেই দক্ষ প্রোগ্রামের হয়ে ওঠে ।কিছু কোম্পানি আবার ডিগ্রির থেকে প্রতিভার দিকেনজর দেয়। সেখানে অনেক গেম ডেভেলপার আছে যাদের ডিগ্রী নেই তবুও বিভিন্ন কোম্পানিতে কাজ করছে।

The post একজন দক্ষ গেম ডেভলপার (Game Developer) হওয়ার গাইডলাইন appeared first on Trickbd.com.


বিজ্ঞাপন বাজারে একচেটিয়া অধিকার থাকার জন্য Google এর বিরুদ্ধে মামলা করেছে D.O.J.

বিজ্ঞাপন বাজারে একচেটিয়া অধিকার থাকার জন্য Google এর বিরুদ্ধে মামলা করেছে D.O.J.

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি। গত মঙ্গলবারে গুগলের বিপক্ষে একটি মামলা করা হয়েছে। আজ সেই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে বন্ধুরা আজকের পোস্ট শুরু করা যাক।

আপনারা জানেন বর্তমানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন প্লাটফর্ম হচ্ছে গুগল। বেশ কয়েক বছর থেকে এই প্লাটফর্মটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। যেমন ধরেন 2022 সালে ব্যবহারকারীর লোকেশন এবং ডাটা সংগ্রহ করার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। কিন্তু ২৩শাল আসতে না আসতেই এবার আরেকটি মামলা করা হয়েছে। আর তার কারণ হচ্ছে বেআইনি ভাবে এক চটিয়া বিজ্ঞাপন বাজার নিয়ন্ত্রণ করতেছে।

The US Department of Justice (DOJ) দাবি জানায় যে জায়ান্ট google এক চটিয়া ভাবে বিজ্ঞাপন বাজার নিয়ন্ত্রণ করতেছে। আর এর সঙ্গে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডো সহ ৮ টি রাজ্য যোগ দিয়েছে। তারা চায় যে এক চটিয়া দখল মুক্ত করতে এবং ডিজিটাল বিজ্ঞাপনের প্রতিযোগিতা পুনরুদ্ধার।

Google এক চটিয়া বিজ্ঞাপন বাজারে টিকে থাকার কারণে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো সামনে আসতে পারতেছে না। যখন অন্যান্য প্ল্যাটফর্মগুলো একটু সামনে আসতে চায় গুগল তখন তার বিজ্ঞাপনের মূল্য বাড়িয়ে কমিয়ে দেয়। হরে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আসার সুযোগ পায় না। আর যারা যেসব ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন ব্যবহার করছে তারা আয় কম করছে, কিন্তু যারা বিজ্ঞাপন দাতা তাদের গুণটি হচ্ছে অনেক বেশি টাকা । বাজারে কোন ধরনের প্রতিদ্বন্দ্বি না থাকার কারণে এ সমস্যাগুলো হচ্ছে বলে মন্তব্য করেন।

কিন্তু google এগুলো বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানায়। গুগল জানাই বাজারে amazon , facebook এবং মাইক্রোসফটের মত অনেক বড় বড় প্রতিষ্ঠান তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছে।

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।

The post বিজ্ঞাপন বাজারে একচেটিয়া অধিকার থাকার জন্য Google এর বিরুদ্ধে মামলা করেছে D.O.J. appeared first on Trickbd.com.


বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে বিষয়গুলো না মেনে চললে বিপদের কবলে পড়তে পারেন, জেনে নিন।

বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে বিষয়গুলো না মেনে চললে বিপদের কবলে পড়তে পারেন, জেনে নিন।

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

বাংলাদেশের রাজধানী ঢাকা, চাকুরি,ব্যাবসা,পড়াশুনা সহ নানা কর্মসংস্থান এর জন্য যায় অনেকে। এখানে বসবাস করে নানা রকমের মানুষ। প্রতিদিন শোনা যায় এই ঢাকাতে খুন,মারামারি, ছিনতাই এগুলো হয়েই চলছে।বাংলাদেশের আনাচে কানাচে নানা প্রান্ত থেকে লোকজন এই ঢাকাতে বসবাস করছেন। আপনি যদি ঢাকাতে যাবেন বা নতুন হয়ে থাকেন,তাহলে কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে। না হলে আপনি অনেক বড় বিপদের কবলে পড়ে যাবেন।আজকে আপনাদের জানাব,ঢাকাতে যে বিষয়গুলো না মেনে চললে, আপনি বিপদের কবলে পড়ে যাবেন।

জনবহুল এর অনেক ভির ও যানবাহন এর অনেক চাপ থাকে এই ঢাকা শহরে। আমরা অনেকে এখানে বসবাস করছি,আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, এই ঢাকা শহর সম্পর্কে। সকল শ্রেনীর লোকজন এখানে বসবাস করে থাকে। আমরা যারা গ্রামে বসবাস করি, তাদের এই অচেনা শহরে এসে টিকে থাকতে একটু সময় লাগবে। কিন্তু যখন আপনি অনেক দিন যাবত বসবাস করবেন তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি যদি গ্রাম থেকে নতুন এসে থাকেন,তবে আপনি কখনো স্থানীয় লোকদের সাথে ঝগড়া করতে যাবেন না। কারন আপনি গ্রামের কিন্তু যে এই ঢাকাতে স্থানীয়ভাবে বসবাস করছে তাদের সাথে আপনি ঝগড়া করতে গেলে আপনি অনেক বেশি বিপদে পড়ে যাবেন। রাতে কখনো আপনি একা বের হবেন না। আপনি যদি রাতে একা একা শহরে বের হন, তাহলে আপনি ডাকাতের কবলে পড়তে পারেন। আপনার কাছে থাকা মোবাইল ফোন, টাকা এগুলো ছিনতাইকারী ও ডাকাত আপনার থেকে ছিনিয়ে নিতে পারে।আপনি যখন দীর্ঘদিন এই শহরে থাকবেন তখন আপনি সকল বিষয় বুঝে যাবেন। আসলে গ্রাম এর পরিবেশ এবং ঢাকার বা শহরের পরিবেশ কখনো এক হয় না। এই কথাটা আমাদের সকলের মাথায় রাখা উচিৎ। ঢাকা এমন একটি শহর যেখানে আপনি রাস্তায় বিপদে পড়লে ও কারো সাহায্য পাবেন না, একমাত্র পুলিশিং সাহায্য ছাড়া। অনেক সময় দেখা যাবে, আপনি যখন রাস্তায় বের হবেন,মারামারি হচ্ছে,আপনি কখনো মারামারি ঠেকাতে যাবেন না। আপনি যদি ঠেকাতে যান,তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। আপনি যদি সতর্ক থাকেন,তাহলে আপনি কোনো বিপদে পড়বেন না৷ গ্রামে থেকে যারা ঢাকাতে প্রথম আসেন,আসলে আমাদের অনেক বিষয় অজানা থাকে। আপনি যদি নিজেকে সেভ ভাবে রাখেন, তাহলে আপনি বিপদে পড়বেন না কখনো। অনেক সময় দেখা যাবে,অচেনা কোনো সুন্দরী মেয়ে আপনার থেকে মোবাইল এর কথা বলে মোবাইল চাইবে।আপনি কখনো এরকম লোকদের মোবাইল দিয়ে সাহায্য করবেন না৷ এতে করে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন।ঢাকাতে থাকতে হলে, আপনি কখনো অচেনা মেয়ের ফাদে পা দিবেন না। আপনি যদি কোনো অচেনা মেয়ের ফাদে পা দেন,আপনি মহা বিপদে পড়ে যাবেন।ঢাকাতে অনেক সময় আমাদের পকেটে অনেক টাকা নিয়ে আমরা চলাচল করে থাকি। আমরা যখন গাড়ীতে চলাচল করি অনেক টাকা নিয়ে, আমরা সাবধানে চলাচল করব।কারন,ডাকাত আপনার পিছু নিতে পারে।আপনি যখন টাকা নিয়ে চলাচল করবেন তখন অনেক ছিনতাইকারী ও পিছু নিতে পারে। এজন্য অনেক গুলো টাকা আমাদের কাছে থাকতে হলে আমাদের কেডিট কার্ড এ রেখে চলাচল করাই উত্তম।আমরা যদি বাহিরে চলাচল এর ক্ষেত্রে স্মাটফোন সাবধানে রাখব৷ কারন দামি কোনো ফোন দেখলে ডাকাত পিছু লেগে থাকে। আমাদের মধ্য অনেকের ল্যাপটপ বা পিসি আছে। যারা লেখা-পড়া করার জন্য ঢাকাতে আসি। আমাদের ল্যাপটপ বা পিসি সাবধানে রাখতে হবে৷ কারন,চোর ডাকাত কিন্তু এই সব দিকে বেশি চোখ রাখে।

এছাড়া ও গাড়ীতে ভ্রমন করার সময়, অপরিচিত কোনো ব্যাক্তি যদি কিছু খেতে দেয় আপনি কখনো খাবেন না। কারন অন্যার কোনো কিছু খেলে আপনাকে অজ্ঞান করার জন্য কোনো মেডিসিন মিশ্রিত থাকতে পারে। আপনি যখন অজ্ঞান হবেন,আপনার পকেট থেকে মোবাইল ফোন,টাকা অজ্ঞানপার্টির লোকেরা নিয়ে যেতে পারে। ঢাকাতে কোনো হোটেল বা বাহিরে কোনো খাবার খাওয়া বা কেনার আগে দাম মিটিয়ে খাবেন বা কিনবেন। কারন ঢাকা এমন এক শহর যেখানে ১০ টাকার জিনিস ৫০০ টাকা রাখতে পারে। আমরা যদি দামাদামি না করে কোনো জিনিস কিনি তাহলে আমাদের ঠকাতে পারে। স্থানীয় কোনো লোকদের সাথে কথা বাড়াবেন না। আপনি চেস্টা করবেন সেখানের স্থানীয় লোকদের সাথে মিলেমিশে থাকার জন্য৷ সেখানের স্থানীয় লোকদের সুবিধার মনে না হলে, আপনি তাদের এড়িয়ে চলার চেস্টা করবেন৷ কখনো তাদের সাথে ঝগড়া হয় এমন কাজ করবেন না। আপনি যদি কখনো ডাকাত বা ছিনতাইকারীর কবলে পড়েই যান,তাহলে চেস্টা করবেন ৯৯৯ ফোন করে হেল্প চাওয়ার।

কিন্তু যদি কোনোভাবে না হয়,তাহলে ওদের কাছে সব দিয়ে দিবেন। কারন, জীবন হলো আগে।আপনি যদি জিনিসপত্র না দেন,আপনাকে খুন করতে পারে ওরা। কারন শহরে নানা শ্রেনীর লোক বসবাস করে থাকে। এজন্য আপনারা কয়েকজন মিলে বের হবেন,তাহলে ডাকাত,ছিনতাইকারীর কবল থেকে বাঁচবেন।আপনি যখন গাড়ীতে কোথাও যাবেন, অনেক ছিনতাইকারী আছে আপনাকে ডাকবে একদম কম রেটে নিয়ে যাবে। আপনি যদি তাদের কথা শুনে ভিতর যান,তাহলে আপনার কাছে থাকা সকল কিছু ছিনিয়ে নিতে পারে। আসল কথা হলো,যারা ঢাকাতে যাবেন, বা যাওয়ার কথা ভাবছেন, চাকুরি,পড়া-লেখা বা ব্যাবসা করার জন্য৷ আমাদের সকলের সাবধান থাকতে হবে। তাহলে আমরা কোনো বিপদে পড়ব না।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 

The post বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে বিষয়গুলো না মেনে চললে বিপদের কবলে পড়তে পারেন, জেনে নিন। appeared first on Trickbd.com.