Tuesday, August 30, 2022

[Regular Config Update] Napsternetv এবং HTTP Custom দিয়ে সকল সিমে আনলিমিটেড ফ্রি নেটের নতুন কনফিগ

[Regular Config Update] Napsternetv এবং HTTP Custom দিয়ে সকল সিমে আনলিমিটেড ফ্রি নেটের নতুন কনফিগ

যারা আগের দুইটি পোস্ট দেখেননি তাদের জন্যঃ

🔥HTTP Custom দিয়ে সকল সিমে হাই স্পিড ফ্রি নেট টিউটোরিয়াল।

🔥Napsternetv দিয়ে সকল সিমে হাই স্পিড ফ্রি নেট চালানোর টিউটোরিয়াল।

 

এবার আসি কনফিগ আপডেটে।

আপনারা জানেন যে বেশি ইউজার হয়ে যাওয়ায় কনফিগগুলো স্লো হয়ে যায়।

আর সবাই ওয়ার্কিং কনফিগ বানাতেও পারেননা। এজন্য এখন থেকে কনফিগ স্লো হয়ে গেলেই আপনারা নতুন কনফিগ পাবেন গ্রুপে কমেন্টে জানালে।

Napsternetv Configs Links:

1. Napsternetv Fast Config🔥 [Root+Noon root✅]

2. Napsternetv config Fast🔥 V3🇧🇩 [Root + Non Root✅]

3. Napsternetv Config [Root/Non root both]

HTTP Custom Config Links:

2x Config for HTTP Custom

যারা গুগল ড্রাইভ লিংক চান-

All Files Gdrive Link

এছাড়াও স্লো হয়ে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে নতুন কনফিগ পাবেন। সকল সমস্যার সমাধান পাবেন সেখানে।

Join us – Our Telegram Channel

স্পিড প্রুফঃ

কোনো সমস্যা হলে Knock me on Telegram

The post [Regular Config Update] Napsternetv এবং HTTP Custom দিয়ে সকল সিমে আনলিমিটেড ফ্রি নেটের নতুন কনফিগ appeared first on Trickbd.com.


[VPN] Free Fire এর জন্য নিয়ে নিন Sec Booster এর সেরা মোড ভার্শন নতুন ফিচার সহ।

[VPN] Free Fire এর জন্য নিয়ে নিন Sec Booster এর সেরা মোড ভার্শন নতুন ফিচার সহ।

Free Fire জন্য স্পেশাল ভাবে “Frontedge Tech Private Limited” এই Sec Booster ভিপিএন বানিয়েছিল যেটা প্লে-স্টোরে পাওয়া যায়, অনেকেই ব্যবহার করেন, কিন্তু এটার সমস্যা ছিল Spreadtrum প্রসেসরে চলা low-end ফোন গুলাতে ভালো ভাবে কাজ করে না। উদাহারণ স্বরুপ – itel vision 1 ফোন যেটাতে আমি ব্যবহার করি।

সমস্যাঃ
গেম চলাকালীন হুট-হাট ভিপিএন বন্ধ হয়ে যায়, নতুন করে আবার ভিপিএন চালু করে গেম ওপেন করতে গেলে গেম রিস্টার্ট হয়৷

একই সমস্যা আমি অনেকেরই হতে দেখেছি। তাই, এই মোড ব্যবহার করলাম এবং এতে স্মুথলি চলে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রানিং সিস্টেম টা অপ্টিমাইজ করা আছে।

Extra Feature:
হোম বাটনে চেপে গুগল এসিস্ট্যান্ট এর পরিবর্তে এই App ওপেন হবে।

কেন এই ফিচার যুক্ত করলাম?
– আমার ফোনে এখন একটানা প্রায় ২ঘন্টা গেম খেলার পর বন্ধ হয়েছিল, যেটা হওয়া অস্বাভাবিক নয়, কারণ এই ফোন প্রায় ২ বছর পুরোনো। এখনো যে চালাতে পারছি এই অনেক। তাহলে আপনাদের ফোনে আরো ভালো চলবে, এই ফিচার ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে নিচের ধাপগুলো বাদ দিন।
আর যাদের প্রয়োজন তারা এটা চালু রাখতে পারেন, তাই হঠাৎ করে গেম চলাকালীন যদি ভিপিএন টা বন্ধও হয়ে যায় তাহলে গেমে থাকা অবস্থাতেই আপনারা হোম বাটনে চাপ দিয়ে ধরে রাখুন এবং Sec Booster ওপেন হবে ও সেটা চালু করে গেমে ফিরতে পারবেন। সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় ব্যায় হবে যা গেমার দের জন্য খুবই ভালো।

যাইহোক, এবার App টা ডাউনলোড করে ফেলুন।

APK – 9 MB

যদি আপনার ফোনে আগে থেকেই Sec Booster ইন্সটল করা থাকে, তাহলে সেটা আনইন্সটল করুন এবং তারপর এটা ইন্সটল করুন।

হোম বাটনের সাথে এটা যুক্ত করতে নিচের ধাপ গুলা খেয়াল করুন।
টার্গেট- “Assist App” পরিবর্তন করা।


ব্যাস, এবার নিশ্চিন্তে গেম খেলুন।

এছাড়াও আপনার ভিপিএন কে আরো সচল রাখতে আপনার ফোনের সিস্টেম এর এই সেটিংও অবলম্বন করতে পারেন।
টার্গেট- “Always VPN on” চালু করা।

আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন।

বিঃদ্রঃ আমি প্রোফেশনাল বা দক্ষ কোনো মোডার না। এই Sec Booster টা আমি “App Cloner” এর সাহায্যে মোড করেছি।

The post [VPN] Free Fire এর জন্য নিয়ে নিন Sec Booster এর সেরা মোড ভার্শন নতুন ফিচার সহ। appeared first on Trickbd.com.


উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রের ৪র্থ ও ৫য় অধ্যায় এর নোট!

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রের ৪র্থ ও ৫য় অধ্যায় এর নোট!

আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় পাঠকগন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশা করি এই আর্টিকেল টি পরে উপকৃ্ত হবেন।

আজকের আলোচনা

আজকের আর্টিকেল টি মুলত এইচএসসি শিক্ষার্থীদের জন্য। আজকে আমি এইচএসসি শিক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বইয়ের ৪র্থ ও ৫য় অধ্যায়ের নোট শেয়ার করব।

আজকে আমরা ২ টি অধ্যায় এর নোট আপনাদের মাঝে শেয়ার করবো। একটা অধ্যায় পড়ার পর আমরা যদি সেই অধ্যায় এর নোট তৈরি করি তাহলে কিন্তু সেই অধ্যায় এর সকল পড়া গুলা আমাদের মনে থাকে।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বই এর অধ্যায় সমূহ

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দশটি অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমি ৪র্থ ও ৫য় অধ্যায় অর্থাৎ সামষ্টিক পর্যায়ে উৎপাদন ও উৎপাদন ব্যবস্থাপনা এর নোট আপনাদের মাঝে শেয়ার করব। নোট গুলো আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এবং পড়তে পারবেন।

পিডিএফ লিংকঃ সামষ্টিক পর্যায়ে উৎপাদন

পিডিএফ লিংকঃ উৎপাদন ব্যবস্থাপনা

( এখানে টেলিগ্রাম চ্যানলে সব গুলো নোট পাবেন। এখান থেকে খুব সহজেই আপনারা pdf ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে পারেন।)

Note

আজকে থেকে আমি আপনাদের মাঝে এইচএসসি সকল বইয়ের নানারকম নোট শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন।

আরও পড়ুনঃ প্লাভিট সিরাপ এর দাম ও প্লাভিট সিরাপ এর উপকারিতা

আরও পড়ুনঃ বাংলালিংক ১৫জিবি ফ্রি ইন্টারনেট অফার ২০২২ -বাংলালিংক নতুন এমবি অফার ২০২২

তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ট্রিক বিডি ওয়েবসাইটটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ।

The post উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রের ৪র্থ ও ৫য় অধ্যায় এর নোট! appeared first on Trickbd.com.


Monday, August 29, 2022

পুরাতন মোবাইল ফোনের গতি বাড়ানোর উপায়

পুরাতন মোবাইল ফোনের গতি বাড়ানোর উপায়

মোবাইল ফোন পুরাতন হতে থাকলে মোবাইল ফোনের গতি ও দিন দিন কমে যেতে থাকে। আমরা যখন নতুন মোবাইল ফোন কিনি তখন সেই মোবাইলের স্পিড অনেক ফাস্ট থাকে। আমরা সেই ফোন চালাতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু যখন মোবাইল ফোনের বয়স এক বছর বা তার বেশি হয়ে যায়, তখন মোবাইল ফোন ধীর গতির হতে থাকে।

আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানবো কি কি মাধ্যমে বা উপায়ে পুরনো মোবাইল ফোনের গতি বৃদ্ধি করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি…

১. অব্যাহত অ্যাপ ডিলিট করুন: আমরা অনেক সময় মোবাইল ফোনে এমন কিছু অ্যাপস ইনস্টল করে রাখি যেগুলো কখনো আমাদের কাজে আসে না। এছাড়া কিছু মোবাইল কোম্পানি বিভিন্ন অ্যাপস কোম্পানির স্পন্সর হয়ে আমাদের মোবাইল গুলোতে এমন কিছু অ্যাপস ইনস্টল করে রাখে যেগুলো কখনোই আমাদের কাজে আসে না।

এই ধরনের অ্যাপস গুলো আনইন্সটল করে দিন। তবে কিছু কিছু অ্যাপস আপনি আনইন্সটল করতে পারবেন না, সেগুলো ডিজেবল করে রাখুন। এতে করে আপনার মেমোরি অনেকটাই খালি হবে।

২. ফোন রিস্টার্ট করুন: কম্পিউটারের মতো মোবাইল ফোনও রিস্টার্ট করলে ফোনের পারফরম্যান্স আগের তুলনায় বৃদ্ধি পায়। মোবাইল ফোন রিস্টার্ট করলে আপনার ভিতরের লুকিয়ে থাকা অযথা প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায়। এছাড়া মোবাইল ফোন রিস্টার্ট করলে সেই মোবাইলটি বুস্ট আপ হয়। এতে করে আপনার মোবাইল ফোনের স্পিড কিছুটা বৃদ্ধি পেতে পারে।

৩. ফোন আপডেট করুন: আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোনের সফটওয়্যার আপডেট আসলে সেটা আপডেট করি না। ফোনের মধ্যে যদি সফটওয়্যার জনিত কোন সমস্যা থাকে, সেটা কোম্পানি সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড করে দেয়। তাই যখন মোবাইলের সফটওয়্যার আপডেট আসবে সেটা করে নেবেন। তবে সফটওয়্যার আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনি যে কোম্পানির মোবাইল ব্যবহার করছেন সেই কোম্পানির অফিসিয়াল গ্রুপে গিয়ে সে আপডেট সম্পর্কে আগে জেনে নেবেন। কারণ অনেক সময় সফটওয়্যার আপডেটের কারণে ফোনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।

৪. এসডি কার্ড বা ক্লাউড এর ব্যবহার: আপনার মোবাইলে যদি কোন বড় ফাইল রাখেন তাহলে মোবাইলের মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। এতে করে মোবাইলের স্পিড কিছুটা হ্রাস পাবে। তাই বড় ফাইলগুলো এসডি কার্ডে বা ক্লাউড স্টোরে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার মোবাইলের স্টোরেজের উপর চাপ কমবে। ক্লাউড স্টোরিজ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত কোম্পানির ক্লাউড স্টোরিজ ব্যবহার করবেন। তা না হলে আপনার ফাইল চুরি হতে পারে।

৫. লাইট অ্যাপ এর ব্যবহার: আপনার মোবাইলের রেম এবং স্তরের যদি কম হয় তাহলে লাইট অ্যাপস ব্যবহার করার চেষ্টা করবেন। লাইট অ্যাপস গুলো এমন ভাবে কোডিং করা হয় যাতে এই অ্যাপসগুলো কম স্টোরেজের মোবাইলগুলোতে সুন্দর ভাবে চলতে পারে। এছাড়া লাইট এপ্স গুলো ব্যবহার করলে আপনার স্টোরেজ সহজে ফুল হবে না। একটি করে আপনার ফোনের স্পিডও ঠিক থাকবে।

৬. ডিসপ্লে সেটিং ব্যবহার করুন: আমরা অনেকেই ডিসপ্লে সেটিং নিয়ে বেশি একটা মাথা ঘামাই না। একটি ফোনের পারফরম্যান্স ডিসপ্লে সেটিং এর উপরেও ডিপেন্ড করে। আপনার হোম স্ক্রিনে যদি বেশি উইজেড রাখেন তাহলে আপনার মোবাইলের পারফরম্যান্স দিনে দিনে ড্রপ করতে থাকবে। ফোনের পারফরম্যান্সের জন্য ডার্কমোড ব্যবহার করতে পারেন। এছাড়া মোবাইলে ব্রাইটনেস সব সময় কম দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। মোবাইলে ব্রাইটনেস সব সময় বেশি থাকলে মোবাইলে পারফরম্যান্স দিনে দিনে কমতে থাকে।

৭. ফ্যাক্টরি রিসেট করুন: আপনার ফোনের মধ্যে যদি উপরের সবগুলো অপশন কাজে লাগানোর পরেও পারফরম্যান্স না বাড়ে, তাহলে ফ্যাক্টরি রিসেট করে দেখতে পারেন। ফ্যাক্টরি ডিসেট করলে আপনার মোবাইলের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। এছাড়া ফোনের মধ্যে অযথা প্রোগ্রাম এবং এপ্স গুলোও ডিলিট হয়ে যাবে। যার ফলে আপনার ফোনের পারফরম্যান্স নতুনের মত কাজ করবে।

আশা করি বন্ধুরা আজকের পোস্টের মাধ্যমে আপনারা পুরনো ফোন কিভাবে ফাস্ট করা যায় সেটা সম্পর্কে জানতে পেরেছেন। যেকোন প্রয়োজনে আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

এছাড়া আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সেখানে আমি বিভিন্ন টেকনোলজি রিলেটেড নিউজ এবং পোস্ট শেয়ার করে থাকি।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেজ (NTS TREND)

The post পুরাতন মোবাইল ফোনের গতি বাড়ানোর উপায় appeared first on Trickbd.com.


Telegram এর Rose Bot নিয়ে A to Z জেনে নিন

Telegram এর Rose Bot নিয়ে A to Z জেনে নিন

আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।
অনেকদিন পরে আজ একটা বড় টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

আজকের টিউটোরিয়াল টা হতে যাচ্ছে সকল টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য Rose Bot নিয়ে A to Z বিস্তারিত

প্রথমে Bot নিয়ে একটু ধারণা নিই।

Bot কী ?

সাধারণত Bot বললেই আমরা বুঝে নিই এটা একটা Automated System, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করিয়ে নেওয়া হয়। Bot যেকোনো ধরনের সম্পাদনার কাজ অত্যন্ত দ্রুতগতিতে করতে পারে। Bot সাধারণত আমাদের হেল্পার হিসেবে কাজ করে। Bot এর সাহায্যে বিভিন্ন কিছু করা যায়।
কাজের উপর ভিত্তি করে বিভিন্ন Bot আপনারা পেয়ে থাকবেন।

যেমন:
Auto Like Bot,Follower Bot,Facebook Page এর Auto Messaging Bot, Telegram Bot etc….

আজকে জানবেন Telegram Rose Bot এর কাজ,ব্যবহার এবং সেট আপ প্রসেস।

   Rose Bot কী?

Rose Bot হচ্ছে Telegram Group পরিচালনা করার জন্য সুন্দর একটা রোবট বা বট।
এটার সাহায্যে আপনি বিভিন্ন কাজ করতে পারেন।

Rose Bot এর সাহায্যে কি কি করা যায়ঃ

  • Auto Welcome Message.
  • Auto Good bye message
  • Auto reply for admin
  • Auto joined message delete
  • Warn member
  • Kick or ban member

Set-up Procedure : (Screenshots সহ)

 

প্রথমে এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনাকে টেলিগ্রাম এ নিয়ে যাবে।
অথবা আপনি চাইলে Telegram এ Rose Bot লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

Rose Bot এ গিয়ে Start এ ক্লিক করুন

এবার এখানে Add to your chat! ফাংশন দেখতে পাবেন।
সেই Button এ ক্লিক করলেই আপনার Telegram Group দেখতে পাবেন।

এবার যে Group এ Rose Bot কে এড করতে চান সেই গ্রুপের উপর ক্লিক করুন।

এবার আপনাকে Rose Bot এর ক্ষমতা দিতে বলবে অর্থাৎ ঐ Bot আপনার গ্রুপে কি কি করতে পারবে সেটা দিতে হবে।
যেগুলো অবশ্যই দিবেন ( Send Message, Send Media, Send Stickers)
শেষে একটা খালি ঘর পাবেন সেখানে Rose Bot এর Nickname দিতে পারেন।

সর্বশেষ Add Rose Bot as Admin এ ক্লিক করলেই Add হয়ে যাবে।

এবার আসুন ব্যবহারবিধি জেনে নিইঃ

Rose Bot এর সাহায্যে গ্রুপের মেম্বারদের মেসেজের অটো রিপ্লাই দেওয়া যাবে, নতুন সদস্যদের Welcome মেসেজ এবং একইসাথে চাইলে গ্রুপের নিয়মকানুন সহ Welcome মেসেজ ,Goodbye মেসেজ ইত্যাদি কাজ করতে পারবেন।

  • Welcome মেসেজ Set করার নিয়ম :
    আপনার গ্রুপে welcome মেসেজ চালু করার কমান্ড হচ্ছে
    /welcome on
    /welcome yes
  • আর বন্ধ করার কমান্ড হচ্ছে
    /welcome off
    /welcome no

দুটোই কার্যকর।

Welcome মেসেজ সেট করার কমান্ড হচ্ছে :

/setwelcome

অর্থাৎ Message এর জায়গায় আপনার যা ইচ্ছে দিবেন।

উদাহরণস্বরূপঃ

/setwelcome Hey there {first}! Welcome to {chatname}!
এখানে Hey থেকে শেষ পর্যন্ত পুরোটাই welcome মেসেজ।
এখানে first বলতে যে নতুন জয়েন হবে তার First Name এবং chatname এর জায়গায় গ্রুপের নাম দেখাবে।
এরকম আরও শর্টকোডগুলো হচ্ছে :

যদি আমার First Name তাহের হয় এবং গ্রুপের নাম Trickbd Fans Group হয় তবে
উক্ত মেসেজ সেট করলে ফলাফল আসবে :

Hey there তাহের! Welcome to Trickbd Fans Group!

Welcome মেসেজ Format করার কমান্ড
/welcome

Unformat করার কমান্ড
/welcome noformat

আশা করি এটা বুঝতে পারছেন।

Goodbye মেসেজ সেট করার নিয়মঃ
চালু করার কমান্ড হচ্ছে
/goodbye on
/goodbye yes

বন্ধ করার কমান্ড হচ্ছে
/goodbye off
/goodbye no

বাকিটা ওয়েলকাম মেসেজের মতো।

joined message remove করার নিয়ম:

অর্থাৎ আমাদের গ্রুপে কেউ জয়েন হলেই বলে যে অমুক joined in the group।
এই মেসেজগুলো দেখতে বিশ্রী দেখায়।
তাই এটা যাতে অটো ডিলেট হয়ে যায় সেটারও কমান্ড রয়েছে।

join মেসেজ অটো ডিলিট চালু করার কমান্ড হচ্ছে :
/cleanservice on
/cleanservice yes

join মেসেজ অটো ডিলিট বন্ধ করার কমান্ড হচ্ছে :
/cleanservice off
/cleanservice no

একইভাবে Welcome মেসেজ ডিলেট করা যায়।
সেক্ষেত্রে কমান্ড হচ্ছে
চালুর কমান্ড
/cleanwelcome on
/cleanwelcome yes

বন্ধের কমান্ড
/cleanwelcome off
/cleanwelcome no

New User Verification সিস্টেমও রয়েছে।
এক্ষেত্রে একটা বাটন দেওয়া হয়, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন ইউজারটি ক্লিক করলেই Unmute হয়ে যাবে। ক্লিক না করলেও সময় শেষ হলে অটো Unmute হবে।

চালুর কমান্ড
/welcomemute on
/welcomemute yes

বন্ধের কমান্ড

/welcomemute off
/welcomemute no

সময় নির্দিষ্ট করে দিয়ে এটা চালু করতে চাইলে কমান্ড ভিন্ন হবে।
এক্ষেত্রে কমান্ড হচ্ছেঃ
/welcomemutetime

Time দেওয়ার শর্টকোড দেখুন:

এর জায়গায় 1m বা 1h বা 1d বা 2m এভাবে দেওয়া যাবে।
m= minutes
h=hours
d=day

Verification Button এর নাম সেট করার কমান্ড হচ্ছে :
/setmutetext

এখানে এর জায়গায় বাটনের নাম দিবেন।
যেমন : Unmute বা Verify

এবার আসি Auto Reply বা Filter কি জেনে নিই।
এক্ষেত্রে কেউ কোন ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করলে সেই ওয়ার্ড দিয়ে আপনি কোন উত্তর সেইভ করে দিলে,কেউ প্রশ্ন করার সাথে সাথে সেটা অটো রিপ্লাই যাবে।
সেট করার কমান্ড
/filter

এক্ষেত্রে ওয়ার্ড এর জায়গায় প্রশ্ন বা কী ওয়ার্ড আর reply এর জায়গায় উত্তর কি যাবে সেটা দিবেন।
(এই কমান্ডে শুধু এক শব্দের জন্য উত্তর সেট করা যাবে)

যেমন:

যে রুপ হবেঃ
/filter Admin জ্বি,ফ্রী হয়ে রিপ্লাই দিচ্ছি।

অর্থাৎ কেউ Admin শব্দ ব্যবহার করে মেসেজ করলে সাথে সাথে উত্তর যাবে “জ্বি,ফ্রী হয়ে রিপ্লাই দিচ্ছি। ”

এবার আসি একাধিক শব্দের উত্তর কিভাবে সেট করবেন?
অর্থাৎ কেউ বললো “আপনি কেমন আছেন? ”
এখানে শব্দ কিন্তু ৩টা যার কারণে এটা আগের কমান্ড দিয়ে রিপ্লাই যাবে না।
এই রকম বহু শব্দভিত্তিক প্রশ্নের উত্তর সেইভ করার কমান্ড হচ্ছে :
/filter “”

phrase এর জায়গায় প্রশ্ন
এবং
Reply এর জায়গায় কি উত্তর যাবে সেটা।

যদি স্টিকার বা ছবির মাধ্যমে Auto Reply দিতে চান অর্থাৎ
ধরা যাক কেউ আপনার গ্রুপ চ্যাটে কুকুরের একটি স্টিকার পোস্ট করেছে, এবং আপনি চান যে রোজ এই স্টিকার দিয়ে “কুকুর” শব্দটি টাইপ করে এমন কাউকে উত্তর দিতে। এটি করার জন্য, আপনি নিম্নলিখিতগুলির সাথে স্টিকারের উত্তর দেবেন:
সেক্ষেত্রে কমান্ড হচ্ছে :
/filter dog

অর্থাৎ কেউ dog লিখলেই dog এর স্টিকার বা ছবিটা চলে যাবে।

Filter মুছে ফেলা একদম সহজ।
মুছে ফেলার কমান্ড হচ্ছে:
/stop
/stop

এবার জানুন Lock নিয়ে। অর্থাৎ আপনি চাইলে গ্রুপে Lock ব্যবহার করতে পারবেন যাতে ইউজাররা যা ইচ্ছে তা করতে না পারে।
যেমন :
আপনি চাচ্ছেন কেউ স্টিকার যেন পাঠাতে না পারে।
সেক্ষেত্রে sticker lock এর কমান্ড হচ্ছে :

/lock sticker

এটা সেট করার পর কেউ আর স্টিকার পাঠাতে পারবে না।
এভাবে আরও অন্যান্য Lock গুলোর নাম জানার কমান্ড হচ্ছে :
/locktypes

সাথে সাথে সকল ধরনের lock এর তথ্য পেয়ে যাবেন।

কেউ lock না মানলে যদি warning যায় এটা চালু করার কমান্ড হচ্ছে :
/lockwarns on
/lockwarns yes

বন্ধ করার কমান্ড হচ্ছে :
/lockwarns off
/lockwarns no

Unlock করার কমান্ড হচ্ছে সেইম lock এর মতো ।
শুধু lock এর জায়গায় unlock লিখতে হবে।

কোন স্পেসিফিক লিংক যাতে গ্রুপে শেয়ার করলেও Bot তা ডিলেট না করে দেয় বা warning না দেয় সেটার জন্য whitelist কমান্ড ব্যবহার করা যাবে।
Whitelist করার কমান্ড হচ্ছে :
/whitelist

URL এর জায়গায় tahercoxbd.com দিলে, URL Lock করা সত্ত্বেও কেউ যদি tahercoxbd.com লিংক শেয়ার করে তবে কোন সমস্যা হবে না।
কারণ এটা whitelist করা হয়েছে তাই।
এভাবে যেকোনো লিংক whitelist করা যাবে।

একসাথে অনেকগুলো লিংক whitelist করার কমান্ড হচ্ছে :
/whitelist tahercoxbd.com trickbd.com telegram.org

Whitelist থেকে URL remove করার কমান্ড হচ্ছে:
/rmwhitelist

কোন শব্দ বা Word Ban বা নিষিদ্ধ করতে চাইলে করা যাবে, সেইম টু সেম filter এর মতো, তবে filter এর জায়গায় addblacklist শব্দটি দিতে হবে।
আর
Remove এর ক্ষেত্রে unblacklist

তাছাড়া গ্রুপে warning set করা যাবে।
এক্ষেত্রে সাধারণত 3 warn খেলে ban বা kick করার নিয়ম সেটা করা থাকে।
warnings এর অবস্থা জানার কমান্ড হচ্ছে :
/warnings

Warn Limit সেট করার কমান্ড হচ্ছে :
/setwarnlimit 3

সর্বোচ্চ ৩ বার খেলেই কিক বা ব্যান 🙃
সংখ্যা আপনার ইচ্ছে মতো দেওয়া যাবে।

warn Limit পঅর হলে কি করবে সেটা সেট করার কমান্ড হচ্ছে :
/setwarnmode kick
/setwarnmode ban বা mute

যেকোনো ১টা সেট করে দিবেন।

কাউকে warn দেওয়ার কমান্ড হচ্ছে :
/warn
/warn @alensopon আপনি বেশি গ্যান গ্যান করতেছেন।

Demo:
Alensopon 1/3 warning! আপনি বেশি গ্যান গ্যান করতেছেন।

Warn Remove করার কমান্ড হচ্ছে :
/rmwarn

 

আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছেন।
পোস্টটি বেশি বড় হওয়ায় আরও কিছু জিনিস স্কিপ করেছি।
সম্ভব হলে ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ

The post Telegram এর Rose Bot নিয়ে A to Z জেনে নিন appeared first on Trickbd.com.


১৩ টি Unique + Best Android Shooting Type Games!

১৩ টি Unique + Best Android Shooting Type Games!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

তাই ভাবলাম এবারে ভালো কিছু Shooting Games নিয়ে পোস্ট করা যাক। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Shooting + Sniping Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু একই। কিন্তু ভিন্নতা আছে এদের স্টোরিলাইন, গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

13) Game Name : Sniper Honor

Game Developer : 707 INTERACTIVE : Fun Epic Casual Games

Game Size : 98 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : January 18, 2019

Game Version : 1.9.1

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। গেমটি খেলতে যাওয়ার সময় আপনি একটি Tamil অথবা Bollywood মুভির feel পাবেন 😆😂

কারন গেমটিতে এত দূর থেকে Sniper Shooting করে যে আপনাকে এমনই Feel দিবে। গেমটিতে Sniper Gun গুলোকে অনেক বেশি Zoom করা যায়।

১০ বিল্ডিং দূরের ঘরের ভিতর পর্যন্ত Zoom করে আপনাকে দেখাবে যা আমার কাছে বেশ মজার লেগেছে। গেমটির গ্রাফিক্সও বেশ ভালো। আপনি গেমটিতে Slow Motion Shot ও করতে পারবেন।

এখানে Rifle, Shotgun, Pistols এর অনেক ভালো Collection দেখতে পারবেন। গেমটিতে প্রত্যেকটি লেভেলে আলাদা আলাদা লোকেশন এবং Target/Characters দেখতে পারবেন।

গেমটি সম্পূর্ণ অফলাইন এবং এত কম সাইজের ভিতরে গেমটি আপনাকে অনেক কিছুই অফার করছে। আমি সাজেস্ট করবো গেমটির Mod version ডাউনলোড করে খেলতে।

এখানে Zombie Shooting Action ও দেখতে পারবেন। গেমটির আরো অনেক ফিচার আছে। আপনি নিজে খেললেই বুঝতে পারবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

 

12) Game Name : Sniper Shooting Offline Games (developer এর নাম দেখে নিবেন)

Game Developer : GAMEXIS

Game Size : 44 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : April 9, 2019

Game Version : 12.2

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ১৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

গেমটি অনেক কম সময়েই অনেক বেশি ডাউনলোড ক্রস করতে পেরেছে। ২০১৯ সালের গেম হিসেবে এত কম সাইজের ভিতরে আপনি অনেক ভালো একটি গেম পাচ্ছেন।

গেমটির গ্রাফিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এত কম সাইজের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স খুব কমই দেখা যায়।

গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্য। কারন গেমটিতে আপনি অনেক Upgrades পাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

11) Game Name : Pure Sniper

Game Developer : Miniclip.com

Game Size : 104 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : November 15, 2021

Game Version : 500124

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ২৭ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

100 MB এর ভিতর আপনি অনেক ভালো গ্রাফিক্স + গেমপ্লে পাচ্ছেন। গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে।

গেমটিতে আপনি Slow Motion এ Shoot করতে পারবেন। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Guns, Pistols, Bullets, Grenades পেয়ে যাবেন।

গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Location + Characters পেয়ে যাবেন। গেমটির Gun shooting control বেশ Smooth। গেমটিতে আপনি ৪০০ এরও অধিক Mission পেয়ে যাবেন।

গেমটি রেগুলার আপডেট করে নতুন নতুন Missions, Events, Guns ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

10) Game Name : Sniper Legacy

Game Developer : T-Bully

Game Size : 96 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : April 15, 2019

Game Version : 1.07.7

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি ভিন্ন ধরনের গেম। আগের Sniper গেমগুলোর মতো Same Concept এ তৈরি হলেও গেমটির মূল Concept অন্যান্য গুলোর থেকে একটু ভিন্ন।

এখানে আপনি Jurassic World এর Adventure এর স্বাদ পাবেন। আপনাকে বিভিন্ন ধরনের Dinosaurs দেরকে Shoot করে Game টিতে Mission Complete করতে হবে।

গেমটিতে আপনি T-Rex থেকে শুরু করে বিভিন্ন ধরনের Dinosaur গুলো দেখতে পারবেন। মজার ব্যাপার হলো আপনি যদি কোনো হিংস্র Dinosaur যেমন T-Rex কে Shoot করেন তখন সেটি আপনার দিকে তেড়ে আসবে।

কিছুটা বাস্তবিক Feel দেয়। অন্যান্য গেমগুলোর থেকে এই গেমটা বেশি মজার + Addictive। Mod version টি অবশ্যই ডাউনলোড করে খেলবেন। কেননা এখানে বিভিন্ন ধরনের Guns, Skins, Upgrades আছে।

গেমটিতে আপনি Story Mode ও পাবেন। আরো একটি কথা তো বলাই হয়নি। গেমটিতে আপনি X-Ray Vision পাবেন। সেটির মাধ্যমে Dinosaur এর ভিতরের Lungs, Liver, Heart ইত্যাদি দেখতে পারবেন আর সে জায়গায় Shoot করতে পারবেন।

বাকীগুলো যদি ভালো না লাগে তবে এই গেমটি অবশ্যই খেলে দেখবেন। আমার কাছে অসাধারন লেগেছে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

09) Game Name : Sniper Strike

Game Developer : Mobile Gaming Studios, LTD

Game Size : 131 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : November 27, 2017

Game Version : 500111

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৩০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। গেমটিতে কোনো Detail এর কোনো ঘাটতি নেই। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে শুরু করে Slow Motion, Explosion, Enemy Running প্রত্যেকটা Detail ই অনেক সুন্দর ভাবে গেমটিতে দেওয়া আছে।

বাকীগুলোর থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গেমটি আমার। কেননা 100 MB এর ভিতরে এর চেয়ে ভালো Sniping Game আমি পাইনি। এখানে সবকিছুই আমাকে Gameloft এর Modern Combat Series এর Feel দিয়েছে।

গেমটি Guns Collection + Graphics + Control + Gameplay + Skin + Character + Slow Motion সব দিক দিয়েই অসাধারন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

08) Game Name : Sniper Fury

Game Developer : Gameloft

Game Size : 34 MB (ভেতর থেকে 1 GB+ Data Download হবে)

Required OS : 5.0+

Game Type : Online/Offline

Game Released Date : December 2, 2015

Game Version : 6.2.2a

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। তাই না? অনেক পুরোনো একটি গেম। গেমটির ভালো মন্দ দুটি দিকই রয়েছে। সবকিছু নিয়েই আলোচনা করবো। ধৈর্য্য থাকলে পড়ুন। না হলে স্ক্রিনশট তো আছেই।

গেমটির সবচেয়ে ভালো দিক হলো এর কন্ট্রোল। হ্যাঁ, এখানে আপনি Smoothly Control করতে পারবেন আপনার Sniper Gun। তবে গেমটির যে দুটি জিনিস আমার কাছে ভালো লাগেনি সেগুলো হচ্ছে এর Graphics + Gameplay।

Helio G35 Processor এও এই গেমটি Lag দিচ্ছিলো এবং এর গ্রাফিক্স আমার কাছে একটুও ভালো লাগেনি। আমি জানি Helio G35 কোনো গেমিং প্রসেসর না। তবে আমি প্রচুর গেম খেলেছি এই প্রসেসর দিয়ে।

তাই আমি জানি কোন গেম কেমন পারফর্ম করবে। আমার ধারনা আছে। তবে এই গেমটি একটুও ভালো পারফর্ম করতে পারেনি। গেমটির গ্রাফিক্সও আহামরি কিছু না।

আর গেমপ্লে তে লেগের দেখা পেয়েছি মোটামোটি। তবে চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে এই গেমের শুরুতে 1 GB+ Data Download হয়।

গেমটিতে আমি 1 gb+ data download হওয়ার কোনো মানেই দেখিনি। যেখানে অন্যান্য গেমে 100-500 mb এর ভিতরেই অনেক ভালো ভালো জিনিস Offer করে সেখানে এই গেমে Special কিছুই নেই।

গেমটি গত ফেব্রুয়ারী মাসে লাস্ট আপডেট করা হয়। Gameloft এর মতো এতো ভালো কোম্পানিগুলোও যদি এমন গেম বানায় যেখানে মনে হয় কোনো Noob developer গেম বানিয়েছে প্রথমবারের মতো।

তবুও কি ২০২২ সালে এসেও যদি এমন কিছু দেখতে হয় তবে সেটা কোম্পানির উপর খারাপ ইমপ্রেশন পড়বে এটাই স্বাভাবিক।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।

এর চেয়েও ভালো গেম এখন পাওয়া যায় অনেক কম সাইজে। কেউ যদি গেমটি খেলে দেখতে চান তবে খেলে দেখতে পারেন আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন।

তাহলে কেন আমি লিস্টে রেখেছি গেমটাকে? আপনি প্লে-স্টোরে গেলে দেখতে পারবেন বেশিরভাগ রিভিউতেই গেমটির গ্রাফিক্স নিয়ে প্রশংসা করা হয়েছে। হয়তোবা আমারই ভালো লাগেনি। তাই ভাবলাম আপনাদের মতামতের উপর গুরুত্ব দিতে।

এখন আপনি চাইলে খেলতে পারেন। Playstore এ অনেক বেশি ডাউনলোড হয়েছে এবং জনপ্রিয় হওয়ায় sniper games এর ভিতরে top rank করে। তাই গেমটি এড না করে থাকতে পারলাম না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

07) Game Name : AWP Mode : Online Sniper Action

Game Developer : Azur interactive games limited

Game Size : 400 MB

Required OS : 5.0+

Game Released Date : November 20, 2019

Game Version : 1.8.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

আগের গেমটি থেকে এই গেমটিকে আমার কাছে অনেক ভালো লেগেছে। Azur Interactive কোম্পানি অনেক ভালো ভালো গেমস Offer করছে।

যেমনঃ Modern Strike Online, Infinity OPS, Pixel’s Unknown Battlegrounds, World War Heroes, KUBOOM 3D সহ মোট ৩৬টি গেম তাদের Playstore এ এখন পর্যন্ত Available আছে।

বেশিরভাগ গেমই বেশ জনপ্রিয় এবং well developed। এই গেমটির ক্ষেত্রেও তাই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ২৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে বিভিন্ন ধরনের Map & Location আছে। সাথে Cool Skins, Upgrades, Weapons, Armor, Character সবকিছুই পেয়ে যাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


06) Game Name : Sniper 3D

Game Developer : Fun Games For Free

Game Size : 136 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : November 13, 2014

Game Version : 3.45.3

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

শুরুতেই বলে দিই এই গেমটি প্লে-স্টোরে ৫০ কোটিবারেরও বেশি ডাউনলোড হওয়ার মাইলফলক ক্রস করে ফেলেছে। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। কেননা Simple এর ভিতরে অনেক সুন্দর গ্রাফিক্স, কন্ট্রোল ও গেমপ্লে এই গেমটি অফার করে। এছাড়াও নতুন নতুন যেসব Sniping Games তৈরি করে পাবলিশ করা হচ্ছে সেগুলো এই গেমের Basic Concept এর উপরই Based করে বানানো হচ্ছে।

এই গেমটির জনপ্রিয়তাই প্রমান করে একটি গেম সুন্দরভাবে ডেভেলপ করা হলে মানুষ সেটা পছন্দ করবেই আর গেমের কোম্পানির নামই যে সবকিছু নয় সেটাও এই গেম প্রমান করে।

যাই হোক, গেমটি আপনি mod version খেললে বেশি মজা পাবেন। এই গেমটিতে প্রত্যেকটি Mission এর জন্য আলাদা আলাদা Characters + Location আপনি দেখতে পাবেন।

একটি ভালো Sniping Game এ যে যেসব গুনাবলি থাকা উচিত তা সবই আপনি পাবেন এখানে। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে।

গেমটির কন্ট্রোল + গেমপ্লে আপনাকে মুগ্ধ করবে। কারন যেকোনো ডিভাইসেই আপনি স্মুথলি গেমটিকে Enjoy করতে পারবেন।

গেমটিতে আপনি ১৫০ টিরও বেশি Sniper Rifles এবং অন্যান্য Weapons পেয়ে যাবেন। এখানে মোট ৬টি আলাদা আলাদা গেমমোড হয় অনেক কিছুই পেয়ে যাবেন।

এখানে আপনি Slow Motion Effect সহ অনেক ধরনের ফিচারই দেখতে পাবেন। Gun Skin + Character Design গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে গেমটিতে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

05) Game Name : Hitman Sniper

Game Developer : SQUARE ENIX LTD

Game Size : 637 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : Jun 3, 2015

Game Version : 1.7.193827

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। গেমটি Mobile Gamer দের কাছে বেশ জনপ্রিয় একটি গেম।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৮ লক্ষ ৮৯ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটিতে আপনি 16 টি Unique Guns, 150 টি Missions + 10 টি ভিন্ন ভিন্ন Contracts, Zombie Killing সহ প্রচুর Gameplay modes পেয়ে যাবেন যা আপনাকে একটুও বোরিং Feel করাবে না।

গেমটির গ্রাফিক্স অন্যান্য গেমের তুলনায় এক কথায় অসাধারন। গেমটির গেমপ্লে + কন্ট্রোলও অনেক ভালো। প্রায় যেকোনো ডিভাইসেই অনায়াসেই স্মুথলি গেমটি খেলতে পারবেন।

আপনার একটি High End Android Device যে থাকতে হবে এমনটা না। আমি গেমটি অনেক পুরোনো ডিভাইসেও খেলে দেখেছি। অনেক ভালোভাবেই গেমটি খেলা যায়।

আমি সাজেস্ট করবো গেমটির Mod version খেলতে। তা না হলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন না। কারন গেমটিতে অনেক Upgrades আছে যা unlimited money না হলে কিনতে পারবেন না।

প্রত্যেক মিশনেই আপনার আপগ্রেডস এর প্রয়োজন পড়বে। তাই mod ছাড়া খেলতে ভুলবেন না যেনো। আমি mod version পাওয়ার ৩ টি সাইটের নাম বলে দিয়েছি।

আমি Rexdl থেকে ডাউনলোড করেছি। সেখানে ভিন্ন ধরনের mod পেয়েছি। এখানে আপনি গেমে ঢুকলে মনে হবে mod টা কাজ করেনি।

তবে আসলে বিষয়টা এমন না। এখানে Mod ঠিকই আছে। mod টা আসলে একটু ভিন্নভাবে কাজ করে যা একটু মজারও। আপনি যতবারই money spend বা খরচ করবেন ততবারই আপনাকে সমপরিমান টাকা এড করে দিবে গেমটিতে।

এভাবে আপনি কখনোই টাকার অভাবে পড়বেন না গেমটিতে। মোডটি আসলেই খুব মজার। এমন mod অনেক গেমেই পাওয়া যায়। অনেকে হয়তোবা এটা নিয়ে জানেন না। যারা জানেন না তাদের জন্যেই জানিয়ে রাখলাম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

04) Game Name : Lonewolf

Game Developer : FDG Entertainment GmbH & Co.KG

Game Size : 66 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : February 05, 2016

Game Version : 1.2.90

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★।

রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না।

গেমটিতে আরো আছেঃ

✔ ৫ ঘন্টার উপরে খেলার মতো Story Mode

✔ ৩০ টি Mission

✔ হাতে আকা Cutscenes

✔ ২০ টিরও বেশি Weapons

✔ Realistic Weapon Sound and Recoil যা আপনাকে বাস্তবিকভাবে বন্দুকের গুলির আওয়াজের স্বাদ দিবে।

✔ ১ ডজন Mini-games

✔ অনেকগুলো shooting Ranges প্র‍্যাকটিস করার জন্যে।

✔ Trophy Room যাতে 40 টিরও বেশি Trophy আছে।

যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন।

আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে।

অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে কারন এত কম সাইজের ভিতরে এমন Masterpiece খুব একটা পাওয়া যায় না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

03) Game Name : V4

Game Developer : NEXON Company

Game Size : 97 MB (ভিতর থেকে 3 GB+ Data Download হবে)

Required OS : 5.0+

Game Version : 1.30.422908

Game Released Date : July 22,2020

Game Link : Playstore

NEXON Company কে তো আপনারা চিনেনই। যারা Darkness Rises গেমটি খেলেছেন তারা অবশ্যই এই কোম্পানিকে চিনে থাকবেন।

কারন NEXON Company টিই Darkness Rises গেমটিকে তৈরি করেছে। এই কথাটা বলার কারন আস্তে আস্তে বুঝে যাবেন যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন।

শুরুতেই বলে দিই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। MMORPG হিসেবে গেমটি আপনাকে একটি Normal Rpg গেমেরই স্বাদ দিবে। তবে এখানে আপনি অনেক Details পাবেন।

NEXON Company আর Darkness Rises দুটির কথা Mention করার কারন হলো এই গেমের Playstore এর Rating।

গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৪ হাজার+ বার। কিন্তু গেমটির রেটিং Playstore এ দেখতে পাবেন 3.3 ★।

তাহলে এতো বাজে রেটিংওয়ালা গেম কেন সাজেস্ট করলাম? গেমটি তৈরি করেছে NEXON Company। আপনারা যারা Darkness Rises Game টি খেলেছেন তারা অবশ্যই জানেন গেমটির গ্রাফিক্স ও গেমপ্লে কতটা ভালো।

কোম্পানির নাম মেনশন করলাম এই কারনে যে আপনারা দ্বিধায় পড়ে যাবেন না যে আমি যেকোনো একটা Random Game Pick করে পোস্ট লিখে ফেলেছি। আবার NEXON Company এর গেম বলেই যে গেমটা ভালো হবে তাও না।

কিন্তু গেমটির রেটিং আমার কাছে অনেক কম বলেই মনে হয়েছে। গেমটি At least 4 ★ Deserve করে। কেন এই কথা বলছি?

শুরুতেই বলি Character Customization এর কথা। গেমটির Character Customization অনেক ভালো RPG Game হওয়ায়। গেমটিতে আপনি অনেক কিছুই করতে পারবেন। Character থেকে শুরু করে প্রচুর Tweaks Change করতে পারবেন।

এখানে অনেক বড় Open World Map আছে Travel করার মতো। আপনি যদি প্লে-স্টোরে এখন গিয়ে গেমটির রিভিউ দেখেন Average এর হিসাবে তখন দেখতে পাবেন এর 5-4 ★ Rating ই বেশি। আর রিভিউ গুলো পড়লেই বুঝতে পারবেন গেমটি আসলে যতটা Deserve করে ততটা পাচ্ছে না।

তাই এই গেমটিকে লিস্টে রেখেছি। এখানে অনেক ধরনের Options পাবেন খেলার জন্যে যার কারনে এখানে Details এর পরিমান বেশি হওয়ায় আপনি কিছুটা অগোছালো Screen দেখতে পারেন।

তবে সেগুলো Change করতে পারবেন সমস্যা নেই। অনেক কিছু থাকায় আর অগোছালো Screen থাকায় গেমটি অনেকের কাছেই ভালো লাগেনি।

তবে গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাই গেমটি সাজেস্ট করবো তাদেরকে যারা সবকিছুই Try করে দেখতে চান। মানে এক জায়গায় বসে থাকেন না।

আপনার যদি wifi থাকে তবে গেমটিকে একবার Try করে দেখতে পারেন। data user রা এত mb খরচ করে ডাউনলোড করে পরে ভালো না লাগলে আমাকে আবার গালি দিয়েন না 😅🙏

আমার কাছে ভালোই লেগেছে। তাই আমি লিস্টে এড করেছি। যদিও এর চেয়েও ভালো ভালো গেম আছে Rpg section এ তবুও একটু ভিন্ন কিছু try করলে ক্ষতি কি?

এছাড়াও এটি একটি নতুন গেম যা ২০২০ সালে রিলিজ করা হয়। তাই গেমটিতে অনেক কিছুই এড করা বাকী। তবুও যা দেওয়া আছে তা যথেষ্ট হবে বলে মনে হয়েছে আমার কাছে।

ডেভেলপাররা রেগুলার গেমটিকে আপডেট করছে। তাই ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা যায়।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেয়ে দিচ্ছিঃ

02) Game Name : Kritika : The White Knights

Game Developer : Com2uS Holdings Corporation

Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)

Required OS : 5.0+

Game Released Date : May 29, 2014

Game Version : 4.20.2

Game Link : Playstore

এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।

গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।

এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।

গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।

এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।

গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

01) Game Name : Black Desert Mobile

Game Developer : PEARL ABYSS

Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)

Required OS : 5.0+

Game Type : Online

Game Released Date : December 9, 2019

Game Version : 2.5.12

Game Link : Playstore

এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।

এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।

এই গেমটিতে প্রত্যেকটি Character
কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।

আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।

গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।

গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।

Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো পোস্টটি লম্বা হয়ে গেলে দূঃখিত। আমার খেলা সবচেয়ে ভালো Sniper + Shooting Games গুলোকে একত্রে একসাথে করার চেষ্টা করেছি।

আশা করছি গেমগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post ১৩ টি Unique + Best Android Shooting Type Games! appeared first on Trickbd.com.