Sunday, November 14, 2021

কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন

কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন

আসসালামু আলাইকুম🥰 সবাই কেমন আছেন? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন😊

আপনারা সবাই Temp-Mail নাম শুনছেন বা সবাই প্রতিদিন ব্যবহার করছেন। কিন্তু কেমন হয় যদি ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে না করে আমাদের প্রতিদিন ব্যবহার করা Telegram এর মাধ্যমে করা যায়? তো চলুন শিখে নেই।

যারা আগে থেকে যানেন তারা আমার পোস্টটি এরিয়ে যান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Telegram Bot এর মাধ্যমে আনলিমিটেড Temp Mail নিবেন।

প্রথমেই টেলিগ্রামে গিয়ে নিচের মতো করে টেম্প মেইল বট এর ইউজার নাম লিখে সার্চ দিন⤵ অথবা সরাসরি বট লিংক

উপরের ছবিটায় যেটা আসছে Temp-Mail সেটাতে ক্লিক করুন। পরে নিচের ছবির মতো করে কাজ করুন⤵ Start Button ক্লিক করে শুরু করুন।

 

Start করার পরে নিচের মতো করে মেইলটি কপি করে যে-কোন কাজে ব্যবহার করতে পারেন

পরে নিচে দেখুন কোড চলে আসছে☺ আমি ইন্সটাগ্রাম দিয়ে দেখালাম, অনেক সময় পুরো মেসেজ টি দেখার প্রয়োজন হতে পারে তখন Open in Browser এ ক্লিক করে সব মেসেজ দেখতে পারেন😊 যতো ইচ্ছে মেইল ব্যবহার করুন।

আবার আরেকটি নতুন মেইল তৈরি করতে  ➕ Generate New ক্লিক করুন তাহলে অন্য একটি মেইল তৈরি হয়ে যাবে😊 কোড না আসলে Refresh করতে পারেন।

শেষ কথা Trickbd তে আজ প্রথম পোস্ট করলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন😊 পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।

কোথাও না বুঝলে কমেন্ট করতে পারেন। ফেইসবুকে আমি পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ🥰 আল্লাহ হাফেজ।

The post কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন appeared first on Trickbd.com.


Saturday, November 13, 2021

কিভাবে আপনার মেমরি কার্ড থেকে ভিডিও, ফটো, অডিও HTML কোডিংয়ে যোগ করবেন এবং অফলাইনে মোবাইলেই কোডগুলো রান করাবেন।

কিভাবে আপনার মেমরি কার্ড থেকে ভিডিও, ফটো, অডিও HTML কোডিংয়ে যোগ করবেন এবং অফলাইনে মোবাইলেই কোডগুলো রান করাবেন।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আমাদের মধ্যে অনেকেই ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শিখতে চাই।

কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ না থাকার কারণে অনেকেই হয়তো আশা ছেড়ে দেন। আসলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও ওয়েব ডিজাইন শেখা যায়।

কিন্তু সমস্যা হচ্ছে ডেস্কটপের মতো মোবাইলে অ্যাডভান্সড কিছু সুবিধা যেমন লাইভ প্রিভিউ দেখা যায় না।
তাছাড়া মোবাইল দিয়ে কোড লিখতেও অনেক সময় লেগে যায় যার জন্যে অনেক ধৈর্যের প্রয়োজন।

তবুও ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনি চাইলেই মোবাইল দিয়েই সব কোড লিখতে এবং রান করাতে পারবেন।

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে HTML কোড লিখবেন, তাতে ভিডিও, অডিও ও ইমেজ ফাইল অ্যাড করবেন এবং অফলাইনে তা রান করাবেন ।

তো প্রথমে Acode অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিন।

প্লে-স্টোর লিংক

তারপর Mixplorer ফাইল ম্যানেজার টি নিচের লিংক থেকে ইনস্টল করে নিন-

প্লে-স্টোর লিংক

ইনস্টল হয়ে গেলে এবার Mixplorer ফাইল ম্যানেজারটি ওপেন করুন এবং Phone Storage এ প্রবেশ করে নিচে থাকা + আইকনে ক্লিক করে html নাম দিয়ে একটি নতুন ফোল্ডার তৈরি করুন।

তারপর আপনার তৈরীকৃত ফোল্ডারটি ওপেন করুন। এবার এই ফোল্ডারের মধ্যে Media এবং Images নামে আরো দুইটা ফোল্ডার তৈরি করুন।

তারপর আপনি যেকোনো একটা ইমেজ মেমরি কার্ড থেকে কপি করে এই Images ফোল্ডারে রাখুন এবং ইমেজটির নাম রিনেম করে 1.jpg এইটা দিন।

একই ভাবে একটা ভিডিও এবং একটি অডিও মেমরি থেকে কপি করে Media ফোল্ডারে নিয়ে আসুন।
ভিডিওটি রিনেম করে 1.mp4 এবং অডিও ফাইলটি 1.mp3 নাম দিন।

এবার আপনাদের একটা ফাইল তৈরী করতে হবে এবং ফাইলটির নাম দিবেন index.html আপনারা যেকোনো নাম দিতে পারেন কিন্তু শেষে .html এইটা দিয়ে দিবেন।

এবার index.html এ ক্লিক করুন এবং Acode অ্যাপ দিয়ে এটাকে ওপেন করুন।

এবার নিচের মতো করে HTML কোডগুলো লিখে ফেলুন।
লিখতে না চাইলে নিচের লিংক থেকে কোড ডাউনলোড করে পুরো কপি করে অ্যাপে পেস্ট করে সেভ করে দিন।
——————————————————————————————————–
এইচটিএমএল কোড টেক্সট ফাইল

——————————————————————————————————–

তারপর দেখানো যায়গায় ক্লিক করে কোডগুলো সেভ করে নিন।

তারপর প্লে আইকনে ক্লিক করে রান করান।

দেখুন আপনার ইমেজ, ভিডিও এবং অডিও সব দেখা যাচ্ছে
এবং প্লে হচ্ছে।

ট্যাগ সম্পর্কে কিছু তথ্য ~

[img src=”Images/1.jpeg” style=”width=500px” height=”500px”>

এখানে ইমেজ অ্যাড করার জন্য img ট্যাগ ব্যবহার করা হয়েছে।
img এর অ্যাট্রিবিউট src বা সোর্স দিয়ে ইমেজের লোকেশন দেখিয়ে দেওয়া হয়েছে।
style ট্যাগ দিয়ে ইমেজের সাইজ ঠিক করা হয়েছে।

audio controls
source src=”Media/1.mp3″ type=”audio/mp3″

এখানে অডিও অ্যাড করতে audio ট্যাগ এবং source src দিয়ে অডিও ফাইলের লোকেশন দেখিয়ে দেওয়া হয়েছে।
controls দিয়ে অডিও প্লে, ভলিউম+/- অডিও বন্ধ করার মত সুবিধা চালু করা যায়।
এটা কি ধরনের ফাইল তা ব্রাউজারকে বোঝানোর জন্য type ব্যাবহার করা হয়েছে।

video width=”300px” height=”300px” controls

source src=”Media/1.mp4″ style=”width=50px” height=”50px” type=”video/mp4″
video

এখানেও audio ট্যাগের মতো করে সব কিছু অ্যাড করা হয়েছে।
ভিডিওর জন্য video ট্যাগ ব্যবহার করা হয়েছে।
style ব্যবহার করে ভিডিওর সাইজ ছোট করা হয়েছে।

তো এভাবেই আপনি মোবাইল দিয়ে অফলাইনে HTML বা CSS দিয়ে আপনি ওয়েব পেজে এলিমেন্ট যোগ করতে পারবেন।
তারপর CSS ব্যবহার করে তা আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন।

ফেসবুকে আমি

The post কিভাবে আপনার মেমরি কার্ড থেকে ভিডিও, ফটো, অডিও HTML কোডিংয়ে যোগ করবেন এবং অফলাইনে মোবাইলেই কোডগুলো রান করাবেন। appeared first on Trickbd.com.


Wednesday, November 10, 2021

[Termux] টপ লেভেল ডোমেইন দিয়ে ফিশিং লিংক হাইড করুন ভিক্টিম বুঝতেই পারবে না। How to hide/masking phishing URL [Social Engineering]

[Termux] টপ লেভেল ডোমেইন দিয়ে ফিশিং লিংক হাইড করুন ভিক্টিম বুঝতেই পারবে না। How to hide/masking phishing URL [Social Engineering]

আসসালামু আলাইকুম!

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

ফিশিং অনেক পুরোনো একটা টেকনিক এবং অনেক কার্যকরীও বটে। একটা সময় ফিশিং অনেক জনপ্রিয় ছিল তবে বর্তমানে প্রযুক্তির ব্যাপক উন্নতি হওয়ায় এটা আর তেমন জনপ্রিয় নেই। তবে এখনো বড় বড় হ্যাকগুলো ফিশিং অ্যাটাকের মাধ্যমেই হয়ে থাকে। এর জন্য অ্যাটাকারকে ‘Social Engineering’ এ অনেক দক্ষ হতে হয়। আর ফিশিং এর জন্য URL Masking ও অনেক গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়ে মানুষজন অনেক চালাক হয়ে গেছে। তারা সহজেই ফিশিং লিংকে ক্লিক করে না। কারন লিংক দেখেই তারা বুঝে ফেলে এটা ফিশিং লিংক। যেমন একটা ফিশিং লিংক (http://ngrok.io/xxxxx) এইরকম হয়ে থাকে কিন্তু লিংক ওপেন করলে জিমেইল অথবা ফেসবুক লগইন পেজ শো করে। যাদের একটু টেকনোলোজি জ্ঞান আছে তারা সহজেই বুঝে ফেলে এটা ফিশিং ওয়েবসাইট। তাই তারা কখনোই শেখানে লগইন ইনফরমেশন দিয়ে লগইন করবে না। এভাবেই ফিশিং এখন অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে।

এখন উপায় কি? উপায় হচ্ছে একটাই ‘Social Engineering‘.
অ্যাটাকার’কে অবশ্যই ‘Social Engineering‘-এ দক্ষ হতে হবে।

এখন প্রশ্ন আসতে পারে ‘Social Engineering‘ কি? ছোট্ট করে বলতে গেলে ‘Social Engineering‘ হচ্ছে মানুষের মস্তিষ্ক নিয়ে খেলা করা। তাকে ম্যানিউপুলেট করে কোন একটা উদ্দেশ্য হাসিল করা।

একটা ফিশিং লিংক’কে গোপন করা ‘Social Engineering‘ এর একটা অংশ। এতে লিংকটি দেখতে সাধারণ লিংকগুলোর মতোই দেখতে লাগে এবং ভিক্টিমের কাছে সহজেই এটা বিশ্বাসযোগ্য হিসেবে পরিগনিত হয়। কারণ লিংকটি দেখতে সাধারণ লিংকের মতোই হয়ে থাকে। সেরা সব টপ লেভেল ডোমেইন যেমন- Google, Youtube, Facebook ইত্যাদি ডোমেইনগুলো দিয়ে ফিশিং লিংক গোপন করা হয় তাই ভিক্টিম সহজেই বুঝতে পারে না।

তো ফিশিং লিংক গোপন করতে আমরা প্রথমে আমাদের মোবাইলে থাকা Termux অ্যাপটি ওপেন করবো।

তারপর কমান্ড দিবো ‘pkg update -y && pkg upgrade‘

তারপর গিটহাব থেকে একটি টুল ডাউনলোড করতে হবে। টুল ডাউনলোড করতে কমান্ড দিব ‘git clone https://ift.tt/2Xkp7S5‘

তারপর টুলটি ডাউনলোড শুরু হবে। কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোড হয়ে গেলে কমান্ড দিব ‘cd maskphish’

তারপর কমান্ড দিবো ‘bash maskphish.sh’

এখন আমরা টুলটির ভেতরের ইন্টারফেস দেখতে পারবো। এখানে প্রথমেই আমাদের ফিশিং ইউআরএল টি পেস্ট করতে হবে নিচের মতো।

তারপর এন্টার চাপলে দ্বিতীয় ধাপে আমাদের মাস্কিং ডোমেইন দিতে হবে। এখানে আপনি Google, Facebook, YouTube, ইত্যাদি আপনার ইচ্ছেমতো দিতে পারবেন। এভাবে টাইপ করুন ( https://google.com) অথবা (https://facebook.com) তারপর এন্টার চাপ দিন।

এবার এখানে Social Engineering ওয়ার্ডস ব্যবহার করুন। মানে এখানে কিছু লোভনীয় শব্দ ব্যবহার করুন যেমন- (free-mobile-recharge, অথবা get-hundred-taka-bkash) ইত্যাদি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করুন। এক্ষেত্রে খেয়াল রাখবেন ওয়ার্ডগুলোর মধ্যে যেন কোন স্পেস না থাকে। ড্যাশ(-) ব্যাবহার করবেন (free-recharge-limited) এইভাবে।

তারপর নিচের মতো আপনার কাঙ্খিত লিংকটি পেয়ে যাবেন। যেটা দেখতে আসল লিংকের মতোই এবং ট্রাস্টেবল ডোমেইন থাকলে লিংকটি সহজেই একজন ভিক্টিমকে বোকা বানাতে পারে।

আজকে এ পর্যন্তই।
বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। ফেসবুকে আমি

পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার ব্লগ kih-lagbe.blogspot.com

The post [Termux] টপ লেভেল ডোমেইন দিয়ে ফিশিং লিংক হাইড করুন ভিক্টিম বুঝতেই পারবে না। How to hide/masking phishing URL [Social Engineering] appeared first on Trickbd.com.


Pi Network আনলিমিটেড রেফার হ্যাক করুন,

Pi Network আনলিমিটেড রেফার হ্যাক করুন,

সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন,
আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি,

আজ শেয়ার করবো কি ভাবে Pi network এ আনলিমিটেড রেফার করতে পারি,
বেশি কথা না বলে পোস্ট এ চলে যাই,

প্রথমে app Clone Install করুন,

☞ Open app Clone, Select Pi Network app,,
শুদু নাম চেইঞ্জ করুন,
☞ Follow Ss,,

☞ Install Pi Network Clone app,
☞ Open Pi Network Clone app,
☞ Continue With Phone Number

☞ যেকোনো একনি নম্বর দিয়ে দিন,
☞ Click Go,

☞ Password দেন,
☞ Click Submit,

☞ First Name, Last Name & Username দেন,
☞ Click Submit,

☞ একন এখানে আপনার রেফার Code দেন,
দেইখেন আবার আমার টা না দিয়ে দেন🤓
☞ Click Submit,

💥BOOM Refar Hack Successful,
💥এ ভাবে যতটা ইচ্ছে রেফার Hack করুন,
💥প্রতিবার Pi Clone app এর Data Clear করে নিবেন,

💥দেখুন আমি এ ভাবে ২৭০ Pi Coin করেছি,

পোস্ট টি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু,😷
ধন্যবাদ সবাইকে,

The post Pi Network আনলিমিটেড রেফার হ্যাক করুন, appeared first on Trickbd.com.


Saturday, November 6, 2021

গুগল এডসেন্স পাওয়ার গাইডলাইন – কিছু অনুসরণীয় পদক্ষেপ

গুগল এডসেন্স পাওয়ার গাইডলাইন – কিছু অনুসরণীয় পদক্ষেপ

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আগের মতো আমি আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ট্রিকস নিয়ে।আশা করছি ট্রিকসটি আপনাদের কাছে ভালো লাগবে।তো আজকের পোস্টটি শুরু করছি।

আপনারা অনেকেই গুগল এডসেন্স এর নাম শুনে থাকবেন।আর অনেকেই এটি সম্পর্কে সম্যক ধারণাও পেয়ে গেছেন।তো আজকে আমি এ বিষয়েই আপনাদের সাথে কথা বলব।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন যে গুগল এডসেন্স কিভাবে পাবো? আর এই গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি দরকার হয়?-এগুলোর সবকিছুর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।

অ্যাডসেন্স পাওয়ার জন্য যা যা করতে হবে

1. প্রিমিয়াম ডোমেইন ব্যবহার :


যদি আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে একটি ফ্রি ডোমেইন নাম ব্যবহার
করছেন, তাহলে সেটা বদলে ফেলুন।দ্রুত এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .info, .xyz, .net, .org) থাকাটা অনেক জরুরি।তাই এই কাজটি অত্যন্ত জরুরি।তাছাড়া যদি আপনি চান তাহলে গুগলের ব্লগস্পট (blogspot) ফ্রি তে ব্যাবহার করতে পারবেন।এটি ফ্রি হলেও,যেহেতু এটি গুগলের সেহেতু,এটিও আপনি ব্যবহার করতে পারবেন।

2.অন্যান্য এড ব্যবহার না করা:


যখন আপনি গুগল এডসেন্সের জন্য apply করবেন, তখন যাতে আপনার ব্লগে অন্য কোনো এড network এর বিজ্ঞাপন না থাকে। এতে,এডসেন্স অনেক সহজেই আপনার অনুরোধ রিজেক্ট করে দিতে পারে।মানে,আপনার সাইটের ব্লগে পূর্বে যদি কোনো এড থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে।তা যদি না হয়,তাহলে আপনি কোনো মতেই এডসেন্স পাবেন না। তাই, এটিও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।এটির দিকে আমাদের লক্ষ রাখা উচিত।

3.দ্রুত এবং পরিষ্কার সাইট:


একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে,আপনার বানানো ব্লগ যাতে অনেক ফাস্ট এবং পরিষ্কার থাকে। মানে,ব্লগের loading speed ভালো হতে হবে এবং তার সাথে ব্লগ দেখতে যাতে অনেক পরিষ্কার (clean) আর স্পষ্ট থাকে। একটি ভালো এবং পরিষ্কার থিম ব্লগে অবশ্যই ব্যবহার করবেন।যা,আপনার সাইটকে এডসেন্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে।

4.কিছু গুরুত্বপূর্ণ পেজ সাইটে যুক্ত করুন


ব্লগ বা ওয়েবসাইটে এডসেন্স পাওয়ার জন্য কিছু অনেক জরুরি পেজ অবশ্যই থাকতে হবে। যেমন:

১. Privacy policy
২. Contact Us
৩. Disclaimer
৪. About Us

যদি এই পেজ গুলি ব্লগে বানানো থাকে,তাহলে যেকোনো ব্লগ বা ওয়েবসাইট দেখতে অনেক professional বা পেশাগত লাগে। তাই, জলদি এডসেন্স এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিচে এই পেজ গুলো সম্পর্কে বলা হলো:

১. Privacy policy:
অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য প্রাইভেসি পলিসি অবশ্যই লাগবে। এই পেজে আপনি লিখবেন কিভাবে আপনি ভিজিটরের তথ্য সংরক্ষণ করবেন। আপনি অন্য কোথাও ভিজিটরদের গোপন তথ্য প্রকাশ করবেন না এই মর্মে লিখবেন।

২.About us:
এই জায়গায় আপনি আপনাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লিখবেন। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে কি কি পাওয়া যাবে বা কি জন্য ওয়েবসাইটটি চালু করেছেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। আপনি চাইলে এখানে আপনাদের ঠিকানা উল্লেখ করতে পারেন।

৩. Disclaimer:
এটি অর্থাৎ Disclaimer আপনার সাইটের জন্য অতি গুরুত্বপূর্ণ।এখানে আপনার সাইটের দাবি,অস্বীকৃতি বিষয় থাকে।এগুলো তৈরি করে নিবেন।

৪.Contact us:
একজন ভিজিটর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই পেজে। যেমন: আপনার সাথে ইমেইল বা চিঠির মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারবে সে সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

5.দীর্ঘ ও কপি-পেস্ট মুক্ত আর্টিকেল :


আপনার সময় লাগলেও, ব্লগে লিখা প্রত্যেকটি আর্টিকেল যাতে মিনিমাম ৬০০ থেকে ১০০০ শব্দের ভেতরে হয় সেটা খেয়াল রাখতে হবে।নিজের লিখা অরিজিনাল (original) আর্টিকেল কমেও ৬০০ শব্দের ভেতরে থাকলে, এডসেন্স অনেক সহজেই আপনার ব্লগকে একটি high quality ব্লগ ভাববে। আর কোনোমতেই কপি-পেস্ট যুক্ত পোস্ট লিখবেন না। এতে, সহজেই এপ্রুভাল পেয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।

6.কপিরাইট মুক্ত ইমেজ ব্যবহার করা:

মনে রাখবেন, নিজের ব্লগের আর্টিকেলে কোনো সময় গুগল থেকে যেকোনো ছবি (image) ডাউনলোড করে ব্যবহার করবেননা। Copyright images বা অন্যদের দেয়া ছবি ব্যবহার করলে সেগুলি আপনার নিজের কনটেন্ট বোঝায়না। তাই, এরকম ছবি ব্যবহার করলে এডসেন্সের থেকে অনুমোদন পাওয়াটা অনেক কঠিন।Pixabey এবং Pexels ব্যবহার করে আপনারা নিজের ব্লগের জন্য ভালো ভালো হাজার হাজার copyright free ছবি পেয়ে যাবেন।

7.কমপক্ষে ৫০ টি আর্টিকেল থাকা:


আপনি একটি খালি বা কিছুই কনটেন্ট না থাকা ব্লগ এডসেন্সের জন্য দিতে পারবেন না।আর, যদি দিয়েও থাকেন তাহলে এডসেন্স সেই ব্লগ কোনোদিন এপ্রুভ করবেনা।তাই, নিজের ব্লগে,এডসেন্সের জন্য এপলাই করার আগেই কমেও ৫০ টি ভালো ভালো আর্টিকেল লিখবেন। তাছাড়া, ব্লগে থাকা প্রত্যেক ক্যাটেগরিতে ৩-৫ টি করে আর্টিকেল থাকতে হবে। মনে রাখবেন, কোনো রকমের কপি করা কনটেন্ট ব্লগে থাকলে, adsense কিন্তু আপনার ব্লগ approve করবেনা। তাই, অরিজিনাল (original) এবং ভালো কোয়ালিটির কনটেন্ট লিখবেন। তাহলে, বন্ধুরা ওপরে আমি বলা নিশ্চয় গুলি ধ্যান দিয়ে এডসেন্সের জন্য এপলাই করলে, অনেক কম সময়ের ভেতরেই adsense আপনার ব্লগকে এপ্রুভ করে দিবে।

আশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছেন।যেহেতু এটা আমার ১ম আর্টিকেল সেহেতু যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন।আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো।

তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে।

প্রিয় বন্ধুরা,যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন।সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন।

AllTrickBD.XyZ – Share And Upgrade Your Knowledge

Contact me on Facebook

The post গুগল এডসেন্স পাওয়ার গাইডলাইন – কিছু অনুসরণীয় পদক্ষেপ appeared first on Trickbd.com.


Thursday, November 4, 2021

মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন

মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ‘ফেসবুক’ অনেক জনপ্রিয়।
ফেসবুকের নাম শোনে নি এমন মানুষ পাওয়া হয়তো অসম্ভব। সময়ের সাথে সাথে ফেসবুক অনেক উন্নত হয়েছে! নতুন নতুন অনেক ফিচার এসেছে যা ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়তাও পেয়েছে। উন্নত ফিচারের সাথে তাদের সিকিউরিটি/প্রাইভেসি’তে-ও অনেক পরিবর্তন হয়েছে।

ফেসবুকের একটি জনপ্রিয় ফিচার হচ্ছে ‘প্রোফাইল লক’। একজন ব্যবহারকারী তার প্রোফাইলে ‘প্রোফাইল লক’ ফিচারটি ব্যবহার করলে তার ফ্রেন্ডলিস্ট ব্যতীত অন্য কেউ প্রোফাইলের যাবতীয় তথ্য দেখতে পারবে না!
যেমন- প্রোফাইল/কভার পিক বড় করে দেখতে পারবেন না ইত্যাদি আরও অনেক সীমাবদ্ধতা আছে। এক্ষেত্রে শুধুমাত্র তার বন্ধুরাই তার প্রোফাইল-এর সমস্ত কিছু দেখতে পারবে।
কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে চাই না। আমাদের কৌতুহলী চিন্তাশক্তির মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতাকে পেরিয়ে নতুনত্বের স্বাদ নিতে ভালোবাসি।

ফেসবুকের সেই সীমাবদ্ধতা থেকে আজকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করবো। আমরা আজকে ‘লকড/গার্ড অন’ ফেসবুক প্রোফাইলের কভার ফটো এবং প্রোফাইল ফটো ডাউনলোড করবো!

এর জন্য প্রথমেই আপনি ‘গুগল ক্রোম’ ব্রাউজার টি ওপেন করুন এবং আপনার ফেসবুক আইডি’তে প্রবেশ করুন।

তারপর, আপনি যে ‘লকড/গার্ড অন’ প্রোফাইল -এর ফটো ডাউনলোড করতে চান তার অ্যাকাউন্টটি খুঁজে বের করুন।

তারপর, তার প্রোফাইলে প্রবেশ করুন।

এবার, উপরে ‘ইউআরএল/URL’ বার-এ ক্লিক করুন এবং নিচের মতো করে ‘URL’ ইডিট করুন!
প্রথমে view-source:mbasic.facebook.com এইভাবে ইডিট করে এন্টার/গো দিন।

তারপর নিচে দেখানো যায়গায় ক্লিক করে টিক মার্ক দিন।

এবার ‘গুগল ক্রোম’-এর থ্রি-ডট মেনু থেকে ‘Find in page‘ অপশন-এ ক্লিক করুন।

তারপর ‘সার্চবক্স-এ ‘profile picture‘ লিখে সার্চ করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।

তারপর ছবিতে দেখানো লিংকে ক্লিক করলেই আপনার কাঙ্খিত ফটো ওপেন হয়ে যাবে। লং প্রেস করে ফটো ডাউনলোড করতে পারবেন।

একইভাবে ‘cover photo‘ লিখে সার্চ দিলে নিচের মতো দেখতে পারবেন।

লিংকে ক্লিক করলেই ফটো ওপেন হয়ে যাবে।
তারপর ডাউনলোড করতে পারবেন।

বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক ভালো কাটুক।

ফেসবুকে আমি

The post মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন appeared first on Trickbd.com.