Thursday, September 16, 2021

জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা

জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ।

আজ আমি আপনাদেরকে কুরআন এবং জাহান্নাম সম্পকে কিছু কথা বলতে যাচ্ছি যা আপনার অজানা থাকতে পারে । তো চলুন আল-কুরআন,জাহান্নাম সম্পকে আরও কিছু জানি এবং জ্ঞান বৃদ্ধি করি ।

প্রথমে আমরা কুরআন সম্পকে জানব ।

কুরআন শব্দটি কারউন শব্দ থেকে উদ্ভূত । কারউন অথ পাঠ করা । আল কুরআন ‘লাওহি মাহফুযে’ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ । অথাৎ কিয়ামত পযন্ত এটির কোন পরিবতন হবে না । এটি প্রথমে কদরের রাতে প্রথম আসমানের ‘বায়তুল ইয্যাহ’ নামক স্থানে এক সাথে নাযিল করা হয় । এরপর সেখান থেক মহানবি (স)-এর উপর জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাযিল করা হয় । মহানবি (স) এর উপর প্রথম নাযিল করা হয় তাঁর ৪০ বছর বয়সে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাযিলের মাধ্যমে ।

আল-কুরআনের সূরা সমূহ ২ ভাগে বিভক্ত । যথা- ১।মাক্কি ও ২। মাদানী । হিজরতের আগে যে সকল সূরা নাযিল হয়েছিল সেগুলো হলো মাক্কি এবং যে সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল সেগুলো হলো মাদানী ।অনেকেই ভাবে যে সূরাগুলো মক্কায় অবতীণ হয়েছে সে সূরাগুলো মাক্কী এবং যে সূরাগুলো মদিনায় অবতীণ হয়েছে সেগুলো মাদানী । এটি সকলের ভূল ধারণা । কিছু সূরা মক্কায় অবতীণ হয়েছে কিন্তু মাদানি সূরা । এর কারণ সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল ।

কুরআন মজিদে ৩০টি পারা রয়েছে । যাতে রয়েছে মোট ১১৪টি সূরা । যার মধ্যে ৮৬টি মাক্কি সূরা এবং ২৮টি মাদানি সূরা । আল কুরআনে ৫৪০টি রুকু ও ১৪টি সিজদাহের আয়াত রয়েছে । এছাড়া ৭টি মনজিল রয়েছে । কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬২৩৬টি । তবে বেশিরভাগ আলেমদের মতামত হলো কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬৬৬৬টি ।

কুরআন মজিদ -এর নাম শুধুমাত্র আল-কুরআন নয় । এর বেশ কিছু নাম আছে । কুরআন মজিদের বৈশিষ্ট্য অনুসারে এর কিছু নাম রয়েছে যা নিচে উল্লেখ করা হলো:-

১। আল-ফুরকান:- ফুরকান শব্দের অথ হলো পাথক্যকারী । আল-কুরআন সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়,ভালোবাসা-জুলুমের পাথক্যকারী । এ জন্য আল-কুরআনের একটি নাম হলো আল-ফুরকান ।

২। আল-হুদা:- হুদা শব্দের অথ হলো হিদায়াত বা পথ প্রদশন । আল-কুরআনের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদশন করা হয় । তাই একে আল-হুদাও বলা হয় ।

৩। আর রাহমাহ:- রহমাহের অথ হলো রহমত,করুণা,দয়া । কুরআন মজিদ সকলের জন্য রহমত স্বরুপ । তার কুরআনুল কারিমের আরেক নাম আর রাহমাহ ।

৪। আয-যিকর:- যিকর শব্দের অথ উপদেশ,আলোচনা । কুরআনুল কারিমে অনেক ঘটনার আলোচনা ও অনেক উপদেশমূলক বাণী রয়েছে । তাই একে আয-যিকর ও বলা হয় ।

৫।আন-নুর:- নুর শব্দের অথ জ্যাতি বা আলো । পবিত্র কুরআনের মাধ্যমে হালাল-হারামের রহস্য উন্মোচিত হয়েছে । এছাড়া এটি আলোর পথ নিদেশ করে । তাই একে ‘নুর’ বলে অ্যাখ্যায়িত করা হয়েছে । আমি এবার আপনাদেরকে বলব জাহান্নাম সম্পকে । চলুন এবার জাহান্নাম সম্পকে কিছু জেনে নেওয়া যাক:-

জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান । দুনিয়াতে যারা খারাপ কাজ করবে,আল্লাহর কোন আদেশ-নিষেধ মেনে চলবে না তারা পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ।

আল্লাহ তায়ালা কুরআনের ভিতরে সূরা আন-নিসার ৫৬ নং আয়াতে জাহান্নাম সম্পকে বলেন:-

“যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব । সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব,যাতে তারা শাস্তি ভোগ করতে পারে”।

কুরআন শরিফে মোট ৭টি জাহান্নামের কথা বনিত রয়েছে । এগুলোর নাম হলো:-

১।জাহান্নাম
২।হাবিয়া
৩।জাহিম
৪।সাকার
৫।সাইর
৬।হুতামাহ
৭।লাযা

তো এই ছিল আমার পক্ষ থেকে কুরআন মজিদ এবং জাহান্নামের আলোচ্য বিষয় । ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন ।ফেসবুকে আমি

আমার সাইট trickhelper.com

The post জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা appeared first on Trickbd.com.


ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে

ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে

আসসলামু অলাইকুম,সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় এডিটর কাইনমাস্টারের প্রিমিয়াম লেটেস্ট ভার্সন। বাগ ফ্রি কাইনমাস্টার যাদের Android 11 ভার্সন তাদের ও সাপোর্ট করবে সব কিছু, এবং  ২০০+ ইংরেজি ৫০+ বাংলা ফন্ট সাথে থাকছেই।

কী আছে এই প্রিমিয়াম ভার্সনেঃ⤵
●Import And Export Project Files (Beta, NEW!)
●Gradient Moonlit Asteroid Theme
●Full Premium No Bug
●Support Android 11 Run Smoothly (Tested)
●Added 200+ English Font
●Added 50+ Bangla Font
●Full Shop/Assets Access
●No Watermark
●(arm7) Export Fixed
●(arm64) Export Fixed
●(x8) Export Fixed
●(x8_64) Export Fixed
●Export 4K 2160p video at 30FPS
●Export QHD 1080p video at 60FPS

SCREENSHOTS⤵

বিদ্রঃ আমার পোস্টকৃত মোড গুলোর Owner আমি নিজেই, যদি আমার মোডস গুলো নিয়ে কোথাও পোস্ট করা হয় বা ভিডিও তৈরী করা হয় তাহলে ক্রেডিট সহকারে করবেন। যাতে আমি খুশি হয়ে আরো কিছু আপনাদের মন মতো মোডস তৈরী করতে পারি এবং আপনাদের দিতে পারি।

Review Video

Download : Link

Password : 683921

একজন কমেন্ট করেছিলো মেগা মোড ভার্সন তৈরী করার জন্য

এটাতে ভালো সাপোর্ট পেলে অবশ্যই মেগা মোড ভার্সন তৈরী করবো যেখানে ⤵

English
Bangla
Arabic
Hindi Font
টোটাল ৪০০+ ফন্ট ইনবুল্ট করা থাকবে সাথে নতুন থিম অনান্য জিনিস তো থাকবেই।

আরো এমন মোডস পেতে এখানে ভিজিট করতে পারেন। ও রিকুয়েষ্ট করতে পারেন

YouTube

Telegram

সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনায় আজকের মত বিদায়।

The post ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.


Monday, September 13, 2021

জিমেইলে তৎক্ষণাৎ ভয়েস নোট পাঠান সিঙ্গেল ক্লিক করে

জিমেইলে তৎক্ষণাৎ ভয়েস নোট পাঠান সিঙ্গেল ক্লিক করে

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন পোস্ট নিয়ে। আজকে  আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি জিমেইলে বিভিন্ন চ্যাটিং অ্যাপ এর মত ভয়েস নোট পাঠাতে পারবেন।

  • বর্তমান সময়ে আমরা ব্যাপক ভাবে চ্যাটিং এ অভ্যস্ত এবং এর পেছনে অনেক গুলো কারণও আছে। এর অন্যতম কারণ সহজে বিভিন্ন ফিচার ব্যবহার করা। বলা যায় মনে ভাব আদানপ্রদানের ক্ষেত্রে ভয়েস মেসেজ দারুণ একটি ভূমিকা রাখে। এই ভয়েস মেসেজ সুবিধাটি প্রায় সকল চ্যাটিং সার্ভিসে এভেইলেবল হলেও ইমেইল সার্ভিস গুলোতে নেই। কিভাবে জিমেইলে এই সেবা নিয়ে আসা যায় এটাই আজকে দেখব।

Mote কি

আপনি Mote নামের একটি ক্রোম এক্সটেনশন ব্যবহার করে সহজেই যেকোনো প্রাপককে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। Mote এক্সটেনশনটি আপনার জিমেইলের Compose Mail এ একটি ডেডিকেটেড রেকর্ডিং বাটন এড করবে, বাটনটিতে ক্লিক করে আপনি ফ্রিতে ১০ সেকেন্ড থেকে ১ মিনিটের ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। আপনি চাইলে সিঙ্গেল ব্যক্তিকে না পাঠিয়ে অনেকজনকে একসাথেও পাঠাতে পারেন।

জিমেইলে ভয়েস মেসেজ পাঠানোর আরও অনেক অ্যাপ থাকলেও আমি আপনাকে এটাই সাজেস্ট করব কারণ অন্য অ্যাপ গুলোর ক্ষেত্রে মেসেজ পাঠানোর প্রক্রিয়াটি একটু সময় নিতে পারে। তৎক্ষণাৎ ভয়েস নোট পাঠাতে এখন পর্যন্ত Mote এর বিকল্প নেই।

দারুণ ব্যাপার হল এই এক্সটেনশনটি শুধুমাত্র Gmail ই কাজ করবে এমনটি নয় আপনি এটিকে Google Classroom এর মধ্যেও ব্যবহার করতে পারেন। কোন এসাইমেন্ট সম্পর্কে তৎক্ষণাৎ মতামত দিতে পারবেন এই এক্সটেনশনটির মাধ্যমে।

Mote 

এক্সটেনশন ডাউনলোড লিংক @ Mote

  • কিভাবে ব্যবহার করবেন

সর্বপ্রথম Mote এক্সটেনশনটি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে Compose Mail এ নতুন একটি আইকন দেখতে পাবেন। ভয়েস রেকর্ড শুরু করতে আপনাকে আইকনটিতে ক্লিক করতে হবে। তবে প্রথম দিকে আপনাকে গুগল একাউন্টের এক্সেস দিতে হবে এক্সটেনশনটিকে। একবার Authorize হয়ে গেলে আপনি এটি আনলিমিটেড টাইম ব্যবহার করতে পারবেন।

নতুন মেইলে প্রাপকের এড্রেস দিন, সাবজেক্ট দিন এবং Mote আইকনে ক্লিক করুন, দেখবেন ভয়েস রেকর্ডের সাথে সাথে এটি মেইলে এড হয়ে যাবে।

মেইলটি প্রাপকের মেইল বক্সে নিচের মত দেখাবে

আর এভাবেই আপনি সহজে এবং দ্রুত সময়ের মধ্যে জিমেইলের মাধ্যমে ভয়েস নোট পাঠাতে পারবেন। মনে রাখবেন ফ্রি প্ল্যানে আপনি বেশি দীর্ঘ মেসেজ পাঠাতে পারবেন না। দীর্ঘসময়ের জন্য আপনাকে তাদের প্রিমিয়াম প্ল্যান নিতে হবে।

  • শেষ কথাঃ

বলা যায় Mote এর আগে জিমেইলে ভয়েস মেসেজ পাঠানো এত সহজ ছিল না। আপনি Mote ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই এখন ভয়েস পাঠাতে পারবেন। বোনাস হিসেবে এই এক্সটেনশন গুগল ক্লাসরুমেও ব্যবহার করতে পারছেন।

বন্ধুদেরকে কোন ইমেইল পাঠালে আমি এখন সাথে সাথে একটা ভয়েস মেসেজও পাঠিয়ে দেই। একই সাথে যোগাযোগ যেমন সহজ হয় তেমনি বন্ধুরাও অবাক হয়। আপনি পিছিয়ে থাকবেন কেন?

আজকে এতটুকুই,

My Website 

The post জিমেইলে তৎক্ষণাৎ ভয়েস নোট পাঠান সিঙ্গেল ক্লিক করে appeared first on Trickbd.com.


ফোনের Performance এর বেশি ঘাটতি? আর নয় এই সমস্যা।

ফোনের Performance এর বেশি ঘাটতি? আর নয় এই সমস্যা।

আচ্ছালামুয়ালাইকুম বন্ধুরা।

Android ফোনের নতুন নতুন Apps এর সংস্করণে আমাদের যে সকল ভারী Apps Android ফোনে Running থাকে Task Bar থেকে সরানোর পরেও, সেই সকল Apps কে জোর পুর্বক Closed করে রাখে। ফলে আমাদের নির্ধারিত App এ বা Game এ কোন রকম Lag এর ঝামেলা লাগে না। অনায়াসে লাগে একটি দামি ফোনের Performance যেন Feel করছি।

হ্যা বলছিলাম কি, Kill Apps এর কথা। Kill Apps হচ্ছে Software টির নাম। এই Apps টি ব্যবহার করলে আপনার অজান্তে যে Apps গুলো Background এ Running আছে, বিশেষ করে System Apps সহ যা Root এর প্রয়োজন হয়, সে Apps সমূহ সহজেই Closed করে দিতে পারবেন Root করা ছাড়া। এমন কি আপনার জন্য৷ Apps টি তে আছে বিকল্প পদ্ধতি। অর্থাৎ Apps টি তে দুটি Option পাবেনঃ
১. User Apps
২. System Apps

আপনি যখন এই দুটি Option চালু করে দিবেন, তখন সে আপনার Built In Apps আর Download করা Apps কে বন্ধ করতে পারবে। যদিও আপনি ব্যবহার করার সময় সব কিছু বুঝতে পারবেন।

তারপর নিচে দিবেন দুইটি Tab আছে Screenshot লক্ষ্য করুনঃ

এখানে যখন Custom List এ ক্লিক করবেন তখন একটি + Icon দেখতে পাবেন।

ঐটা তে ক্লিক করবেন।

ক্লিক করার পর User Apps বা System Apps যেখান থেকেই আপনার ইচ্ছা আপনি যে Apps গুলো বন্ধ করতে চান সেগুলো নিবার্চন করতে পারবেন।

এই Apps টির আরেক টা সুবিধা হলো এর Widget তথা আপনি যখন আপনার ফোনের স্ক্রিনে ৫ সেকেন্ড চেপে ধরে রাখবেন তখন দেখতে পাবেন Widget নামে একটি Option এসেছে।


ঐ খান থেকে Kill Apps এর Widget টা বসিয়ে ঐ Widget এ ১ ক্লিকে বাছাইকৃত সকল Apps বন্ধ করার সুযোগ ও পাবেন।

Apps টি ডাওনলোড করতে google drive এর সহযোগিতা নিতে পারেনঃ

Click to download from Google drive

ধন্যবাদ।

The post ফোনের Performance এর বেশি ঘাটতি? আর নয় এই সমস্যা। appeared first on Trickbd.com.


Sunday, September 12, 2021

শিক্ষাথীদের জন্য নিয়ে এলাম কিছু ফ্রেস txt file আকারে [java user must see]

শিক্ষাথীদের জন্য নিয়ে এলাম কিছু ফ্রেস txt file আকারে [java user must see]

আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

অনেক দিন পর আজ ট্রিকবিডিতে পোস্ট করার উদ্যোগ নিলাম । মনটা অনেক খুশি খুশি লাগছে । আমি অনেক দিন আগে থেকে এই পোস্টটি করার প্রস্তুতি নিয়েছিলাম । কিন্তু সময়ের অভাবে করতে পারেনি । এ জন্য আমি খুবই দুঃখিত ।

তো যাই হোক,অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আমি আজকে আপনাদেরকে কিছু ইংরেজি আইডোম্স এবং ফ্রেস নিয়ে লিখতে যাচ্ছি । তো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন বিশেষ করে যারা শিক্ষাথী ।

মজার কথা হলো আমি নিজেও শিক্ষাথী ।

প্রথমে আমাদের ধারণা নিতে হবে যে আইডোম্স এবং ফ্রেস কি? আইডোম্স এবং ফ্রেস বলতে বোঝায় এমন একটি শব্দগুচ্ছ যাতে কোন subject এবং verb থাকে না । কিন্তু বাক্যে ভিতরে বসে যে কোন একটি parts of speech এর কাজ করে । ফ্রেস মূলত এক ধরনের ধাঁধাঁ । শব্দের প্রকৃত অথ প্রকাশ না করে অন্য অথ প্রকাশ করে যার অথ প্রকৃত অথের থেকে ভিন্ন নয় । অনেকটা প্রবাদ বাক্যের মতো ।

বিষয়টি তেমনটি কঠিনও নয় । তো এরকম ৫০টি শব্দ নিয়ে আজ ট্রিকবিডিতে লিখলাম । আপনারা ফ্রেসগুলোর টেক্সট ফাইল নিতে পারেন । এই পোস্টের শেষে টেক্সট ফাইলটির লিংক দেওয়া হবে ।

নিচে ৫০ টি ফ্রেস দেওয়া হলো :-
1.ABC = প্রাথমিক জ্ঞান

2.A bed of roses = পুষ্প শয্যা

3.A bed of thorns = কন্টকশয্যা

4.Above all = প্রধানত

5.A black sheep = কুলাঙ্গার

6.A black look = রক্ত চক্ষু

7.A bee in one’s bonnet = পাগলাটে ভাব

8.A bad egg = দুশ্চরিত্র

9.A bird of passege = ভ্রাম্যমান ব্যাক্তি

10.According to = অনুসারে

11.A close-fisted man = কৃপণ

12.A fish out of water = অস্বস্তিকর অবস্থা

13.A foregone conclusion = পূবেই অনুমিত ফলাফল

14.A fool’s paradise = মুখের স্বগ

15.A far cry = অনেক ব্যাবধান

16.A gala day = আনন্দের দিন

17.A going concern = লাভজনক ব্যাবসা বা প্রতিষ্ঠান

18.A household word = অতি পরিচিত

19.A hart nut to crack = কঠিন সমস্যা

20.A jauudiced eye = বিদ্বেসভরা চোখ

21.A jail bird = জেলে ঘুঘু

22.Apart from = এছাড়া

23.All but = প্রায়

24.Anything but = আর যাই হোক ও রকম মোটেই নয়

25.Aware of/be aware of = সচেতন ।

26.All at once = হঠাৎ

27.All ears = গভীর মনোযোগী

28.All over = সবত্র

29.All over with = সবশেষ হওয়া

30.All one = একই কথা

31.All the while = সারাক্ষণ

32.All the better = আরও ভালো

33.All atention = অতি মনোযোগের সাথে

34.All moonshine = বাজে

35.All-out efforts = যথাসম্ভব

36.And the like = ঐ জাতীয়

37.As it were = যেন

38.As the crow files = সোজা পথে

39.As usual = বরাবরের মতো

40.As a whole = মোটের উপর

41.As well = ও

42.As such = অতএব

43.As for = বিষয়ে

44.As long as = যতক্ষণ পযন্ত

45.As far as = পযন্ত

46.As fas as possible = যতদূর সম্ভব

47.As good as = একই রুপ

48.As many as = শেষ সংখ্যক

49.As much as = যতদূর সম্ভব

50.As ever = আগের মতোই
*[END]*

Phrase গুলো টেক্সট ফাইল আকারে নিতে নিচের idoms & phrase [part-1] লেখাটিতে ক্লিক করুন ।

idoms&phrase[part-1]

কোন প্রকার সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন । ফেসবুকে আমি

আমার সাইটtrickhelper.com

আমার ওয়াপকিজ সাইট 242.wapkiz.com

পোস্ট ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন । ভালো থাকুন । ট্রিকবিডির সাথে থাকুন ।

The post শিক্ষাথীদের জন্য নিয়ে এলাম কিছু ফ্রেস txt file আকারে [java user must see] appeared first on Trickbd.com.


Saturday, September 11, 2021

“নিজের ইচ্ছা মতো সাউন্ড কাষ্টমাইজ করে নিন”(Rooted User)

“নিজের ইচ্ছা মতো সাউন্ড কাষ্টমাইজ করে নিন”(Rooted User)

আসসালমুআলাইকুম
আজ আমি আপনাদের জন্য একটা magisk module নিয়ে এসেছি । এটার সাউন্ড অনেক প্রিমিয়াম যারা Spotify, Poweramp কিনতে চাচ্ছেন না তারা এই magisk module টা ইউজ করে দেখতে পারেন আমি এটা অনেকদিন ধরে ইউজ করতেছি।
তো প্রথমেই আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি এই লিংক থেকে মডিউল টা ডাউনলোড করে নিবেন
##google drive link: এখানে ক্লিক করুন
১.ডাউনলোড করার পর আপনার ম্যাজিক ম্যানেজার ওপেন করুন তারপরে বামপাশের উপরে ক্লিক করুন

২. এরপর মডিউলস এ ক্লিক করুন


৩. তারপর প্লাস বাটনে ক্লিক করে মডিউলার লোকের করে ফ্ল্যাশ করে দিন । এবং ভলিউম আপ বাটন ক্লিক করতে থাকুন তারপরে রি স্টার্ট এ ক্লিক করুন ।
ব্যাস হয়ে গেল ।
এরপর virper fx নামে একটা apk পাবেন সেটা ওপেন করুন আর আপনার ইচ্ছামত কাস্টোমাইজ করে নিন

ধন্যবাদ 😊 কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ।

The post “নিজের ইচ্ছা মতো সাউন্ড কাষ্টমাইজ করে নিন”(Rooted User) appeared first on Trickbd.com.


ওয়াপকিজ ইউজাররা ওয়াপকিজ সাইটের জন্য নিয়ে নিন BS nav bar কোড এবং বসিয়ে নিন সাইটে {বিস্তারিত পোস্টে_Don’t miss}

ওয়াপকিজ ইউজাররা ওয়াপকিজ সাইটের জন্য নিয়ে নিন BS nav bar কোড এবং বসিয়ে নিন সাইটে {বিস্তারিত পোস্টে_Don’t miss}

আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি । আবার অনেকেই হয়তো বোঝেন নি । তো তাদের কোন চিন্তা নেই । তারা পোস্টটি অনুসরণ করুন ।

আজ আমি আপনাদেরকে বিশেষ করে ওয়াপকিজ ইউজারদেরকে BS nav bar-এর কোড দিতে যাচ্ছি । যার সাহায্যে আপনারা ওয়াপকিজ সাইট আরও সুন্দর করতে পারেন ।

প্রথমে আমি আপনাদেরকে জানাব যে BS NAV BAR কি?

BS nav bar হলো একটি চিহ্ন যেখানে সাইটের ভিজিটরদের জন্য সাইটের মুল্যবান জিনিস লুকিয়ে রাখা হয় । এটি বড় বড় সাইটে ব্যাবহার করা হয় । BS nav bar কি তা সহজে জানতে নিচের ছবিটি দেখুন ।।

তো প্রথমে নিচের BS nav bar code with tutorial _এ ক্লিক করে কোডটি ডাউনলোড করুন ।

BS nav bar code with tutorial

»তারপর text ফাইলটির যেখানে বাংলা লেখায় যে যে জিনিসগুলো দিতে বলা হয়েছে তা যথাযথভাবে পূরণ করুন । ফলে ঐ BS nav bar এ ক্লিক করলে সাইটের লগ ইন,সাইন আপ সহ নানা অপশন দেখতে পারবে ।

তারপর কোডটি কপি করুন । এখন আমরা সাইটে বসানো শিখব ।

প্রথমে যে সাইটে বসাতে চান সে সাইটের প্যানেল মুডে যান ।

তারপর Header[edit] অপশনে ক্লিক করুন ।।

তারপর প্রথম অথবা দ্বিতীয় {যেখানে লগ ইন-এর HTML কোড থাকবে} html এর এডিট অপশনে ক্লিক করুন ।

তারপর ঐ কোডগুলো মুছে ফেলুন এবং কপি করা কোডগুলো পেস্ট করে দিন ।

তারপর এডিট অপশনে ক্লিক করে দিবেন ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । আমার লেখা আরও পোস্ট পেতে www.trickhelper.comআমার সাইট ভিজিট করুন ।

কোন প্রকার সমস্যা বা জানার আগ্রহ থাকলে ফেসবুকে সরাসরি মেসেজ করুন । ফেসবুকে আমি

The post ওয়াপকিজ ইউজাররা ওয়াপকিজ সাইটের জন্য নিয়ে নিন BS nav bar কোড এবং বসিয়ে নিন সাইটে {বিস্তারিত পোস্টে_Don’t miss} appeared first on Trickbd.com.


Thursday, September 9, 2021

ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন

ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন

ট্রিকবিডির সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালোই আছেন

আমরা অনেক সময়ই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাগজপত্র বা লেখার ছবি তোলে থাকি৷ আবার অনেক সময় খাতায় লেখা ছবি কাওকে পাঠাতে হয়৷ কিন্তু ক্যামেরায় তোলা ছবি সবসময় ক্লিয়ার হয় না৷ যার কারণে যার কাছে ছবি পাঠাই সে স্পষ্ট ছবি দেখতে পারে না বা দেখতে গেলেও কষ্ট হয়৷

এখন শুরু করা যাক কিভাবে ছবি স্পষ্ট করা যাবে৷ এর জন্য আমরা একটা app ব্যবহার করব৷ নিচ থেকে এই app টি ডাউনলোড করে নিন৷

App Name: Notebloc

Download

এখন এপটি ওপেন করুন৷ নিচের স্ক্রিনশটটি ফলো করুন৷

এখন অপেন করার পর তীর চিহ্নিত অংশে ক্লিক করুন৷

আপনার ক্যামেরায় তোলা কোনো বইয়ের ছবি বা খাতায় লেখা কোনো ছবি যা আপনি স্পষ্ট করতে চান তা সিলেক্ট করুন৷

এবার ক্রপ করে চিহ্নিত অংশে ক্লিক করুন৷

এবার দেখুন ছবি কত ক্লিয়ার হয়ে গেছে৷

তো এটা সেভ করে ফেলুন এবং গ্যালারিতে গিয়ে দেখুন নতুন ফাইলে ছবি এসেছে৷ এটাই সেই ছবি৷

লেখাটা কেমন হলো জানাবেন৷ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ৷ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা দান করুক৷ আমিন৷

The post ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন appeared first on Trickbd.com.


বিকাশ, রকেট, নগদ, ইসলামি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের হেল্পলাই নাম্বারে ফ্রি কল করুন আনলিমিটে।

বিকাশ, রকেট, নগদ, ইসলামি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের হেল্পলাই নাম্বারে ফ্রি কল করুন আনলিমিটে।

কেমন আসছেন সকলেই? আসাকরি সকলেই ভাল আছেন। আজকে আমি আপনাদের বলব, কিভাবে আপনারা বিকাশ, রকেট, নগদ, ইসলামি ব্যাংক এর হেল্প লাইন নাম্বারে কল করে আনলিমিটেড সময় নিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন। এদের হেল্পলাইন নাম্বার সমুহঃ
বিকাশ- 16247
রকেট- 16216
নগদ- 162167
ইসলামি ব্যাংক- 16259
ডাচ বাংলা ব্যাংক- 16216

বিষেশ গুরুত্বপূর্ণ সময়ে যখন আপনারা এই সকল নাম্ভারে কল করতে যান, তখন সিমের মিনিট প্যাক বা অন্য কোন রিচার্জ অফার কাজ করে না। প্রতি মিনিটে ১.৭৮ টাকা চার্জ করা হয়। এজন্য বেশি সময় নিয়ে বিস্তারিত কথা বলা সম্ভব হয় না। আবার কখনো কখনো কাষ্টমার প্রতিনিধি ব্যাস্ত থাকলে কল রিসিভ হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে অনেকের কল রিসিভ হওয়ার আগেই ব্যালেন্স শেষ ৷ আপনারা যারা এই পোষ্ট টা পরতেছেন, ইতোমধ্যে তাদের জন্য ঐ সকল সমস্যা চলে গেছে। এখন থেকে আপনারা যেকোনো সময় উক্ত ব্যাংকের হেল্প লাইন নাম্বার গুলোতে ফ্রিতে আনলিমিটেড ক্লিয়ার ভয়েস এ কথা বলতে পারবেন। এজন্য আপনাদের পরিচিত এপ Amber IT Ip phone এপ টি ব্যবহার করতে হবে। এই এপ থেকে আপনারা এই সকল নাম্বারে ফ্রি কথা বলতে পারবেন।

যাদের Amber IT Ip এপ টি নেই তারা এখানে ক্লিক করে এপ টি ডাউনলোড করে নিন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে Login/Sign-up এ ক্লিক করুন। পূর্বে একাউন্ট থাকলে লগিন হয়ে যাবে। আর নতুন ইউজার হলে আইডি এর ফ্রন্ট পার্টের ছবি দিয়ে রেজিস্টার করলেই হবে।

The post বিকাশ, রকেট, নগদ, ইসলামি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের হেল্পলাই নাম্বারে ফ্রি কল করুন আনলিমিটে। appeared first on Trickbd.com.


দেখে নিন রেফার কমিশনে টাকার সাথে সাথে আনলিমিটেড গুনাহেরও কমিশন পাচ্ছেন কিনা?

দেখে নিন রেফার কমিশনে টাকার সাথে সাথে আনলিমিটেড গুনাহেরও কমিশন পাচ্ছেন কিনা?

আসসালামু আলাইকুম আশাকরি সকলেই ভালো আছেন।আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।


বিভিন্ন অ্যাপসে রেফার করলেই টাকা।

শুধুমাত্র লিংকটি পাঠিয়ে রেফার কোডটা বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছেন নগত ২০০/৩০০ টাকা, সাথে আবার বেশি সংখ্যক রেফার করলে এক্সট্রা বোনাস স্বরুপ ৫০০০/৬০০০ টাকা পর্যন্ত। বিষয়টা সাধারণ ভাবে দেখতে হয়তো খুব ভালোই মনে হচ্ছে কারণ এতো সহজে টাকা উপার্জন করার আর দ্বিতীয় কোনো পন্থা নেই।

কিন্তু ভেবে দেখেছেন কি? আপনি কি রেফার করছেন?
টিকটক,স্ন্যাক ভিডিওর মতো অসামাজিক, অশ্লীল ভিডিও প্রচারকারী অ্যাপস রেফার করছেন আপনি।
কেউ আপনার লিংকে ক্লিক করে অ্যাপস গুলো ডাউনলোড করে ভিডিও দেখা শুরু করলে এর বিনিময়ে রেফার কমিশন স্বরুপ আপনি সামান্য কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারলেও আনলিমিটেড গুনাহর ভাগিদার হয়ে যাবেন।

এ সম্পর্কে রাসুল (সা.) এর সহিহ হাদীস-

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি কোনো ব্যক্তি ভালো পথে (কাজের) আহ্বান করে; তবে যত মানুষ তার অনুসরণ করবে; তাদের সবার পুরস্কারের সমপরিমাণ পুরস্কার ওই ব্যক্তি লাভ করবে। এতে অনুসরণকারীদের পুরস্কারের ঘাটতি হবে না। যদি কোনো ব্যক্তি কোনো (কাউকে) বিভ্রান্তির দিকে আহ্বান করে তবে যত মানুষ তার অনুসরণ করবে, তাদের সবার পাপের সমপরিমাণ পাপ সে ব্যক্তি লাভ করবে। তবে এতে অনুসরণকারীদের পাপেরও কোনো ঘাটতি হবে না।’

(সহীহ মুসলিম)

সুতরাং উপরোক্ত হাদিস থেকে বিষয়টা ক্লিয়ার হয় “যদি কেউ কাউকে ভালো কাজের আহ্বান করে এবং সে যদি ভালকাজ করে তাহলে ভালোকাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে আহ্বানকারী,, আবার কেউ যতি কাউকে খারাপ কাজে উৎসাহ দেয় কিংবা খারাপ কাজ করতে আহ্বান করে তাহলে খারাপ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ গুনাহর ভাগিদার হবে খারাপ কাজে আহ্বানকারী।”

রাসুল (সা.) এর আরেকটি সহীহ হাদিস-

আল্লাহর রাসূল ﷺ বলেছেনঃ

এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।

সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯

সুতরাং প্রিয় মুসলিভাই আসুন আমরা হালাল এবং হারামের স্পষ্টতা যাচাই করে নিয়ে আয় রোজকার করি,রিজিকের সন্ধান করি। সামান্য কিছু অর্থ যেনো কিয়ামতের দিন আমাদের গলার কাটা হয়ে না যায়।আল্লাহ আমাদেরকে মুশরিকদের পাঁয়তারা থেকে হিফাজত করুন।

আজকের পোস্ট এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ!!
আসসালামু আলাইকুম।

🥰ফেসবুকে আমি

The post দেখে নিন রেফার কমিশনে টাকার সাথে সাথে আনলিমিটেড গুনাহেরও কমিশন পাচ্ছেন কিনা? appeared first on Trickbd.com.