Wednesday, May 1, 2024

[𝗨𝗦𝗘𝗥 𝗗𝗔𝗧𝗔 𝗦𝗔𝗩𝗘]➤ কিভাবে 𝑨𝒑𝒑 𝑪𝒍𝒐𝒏𝒆𝒓 দিয়ে 𝑼𝒔𝒆𝒓 𝒅𝒂𝒕𝒂 অ্যাপের মধ্যে 𝑺𝒂𝒗𝒆 করবেন

[𝗨𝗦𝗘𝗥 𝗗𝗔𝗧𝗔 𝗦𝗔𝗩𝗘]➤ কিভাবে 𝑨𝒑𝒑 𝑪𝒍𝒐𝒏𝒆𝒓 দিয়ে 𝑼𝒔𝒆𝒓 𝒅𝒂𝒕𝒂 অ্যাপের মধ্যে 𝑺𝒂𝒗𝒆 করবেন



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:
কিভাবে Mod করা অ্যাপের ইউজার ডাটা অ্যাপে সেইভ করবেন
আগের পোস্টে দেখিয়েছি কিভাবে গেইম মোড করতে হয় । আজ তারপর থেকে শুরু করছি


১, প্রথমে App Cloner দিয়ে mod করা Gunship Strike অ্যাপ চেক করি । এই দেখুন আনলিমিটেড কয়েন আছে

২, এখন অ্যাপ ক্লোনার এ গিয়ে CLONES আইকনে ক্লিক করে ত্রিডট মেনুতে ক্লিক করি

৩, Export app data তে ক্লিক করে, ok করি

৪, একটি ফোল্ডারে ফাইলটি সেইভ করি

৫, এরকম হলে Done ✅

৬, এখন START করলে এরকম আসবে

৭, অ্যাপ ক্লোনারে গিয়ে OK করি

৮, এখন Gunship Strike অ্যাপ এ যাই

৯, Storage options ➤ Bundle app data সিলেক্ট করি

১০, ঠিক চিহ্ন দিয়ে Gunship Strike.data ফাইলটি সিলেক্ট করি

১১, হয়ে গেছে

১২, এখন ক্লোন আইকনে ক্লিক করে ক্লোন করি

১৩, ক্লোনিং শেষে INSTALL APP এ ক্লিক করি

১৪, আগেরটা আনইন্সটল করতে হবে

১৫, নতুনটা ইন্সটল হলে LAUNCH এ ক্লিক করি

১৬, START এ ক্লিক করি

১৭, দেখুন App এ ডাটা সেইভ হয়েছে

১৮, এখন নতুন অ্যাপ সেইভ করি, তাহলে সবাইকে এই ডাটা সহ অ্যাপ দিতে পারবেন । এজন্য CLONES আইকনে ক্লিক করে ত্রিডট মেনুতে ক্লিক করি

১৯, একটু নিচে সেইভ অপশনে ক্লিক করি

২০, যেকোনো ফোল্ডার সিলেক্ট করে সেইভ করি

২১, সেইভ হয়ে গেছে

২২, এখন App Cloner, Gunship Strike এগুলো আনইন্সটল করে দিই । এবং মাই ফাইলে গিয়ে যে ফোল্ডারে সেইভ করেছি সেখানে গিয়ে Gunship Strike mod অ্যাপটি ইন্সটল করি

২৩, এই দেখুন মোড অ্যাপে ডাটা সেইভ হয়েছে

এইভাবে আপনি অধিকাংশ অ্যাপের ডাটা সেইভ করে মোড করতে পারেন

লক্ষ্য করুন,
১, Mod করা Gunship Strike App ডাউনলোড করে নিতে পারেন গুগল ড্রাইভ / টেলিগ্রাম থেকে
২, আশা করি, টিউটোরিয়াল টি আপনার কাজে লাগবে
৩, আর কি কি এমন টিউটোরিয়াল লাগবে কমেন্ট এ জানাতে পারেন


আশা করি, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো পোস্ট করতে পারি

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     
Our Telegram Channel:

The post [𝗨𝗦𝗘𝗥 𝗗𝗔𝗧𝗔 𝗦𝗔𝗩𝗘]➤ কিভাবে 𝑨𝒑𝒑 𝑪𝒍𝒐𝒏𝒆𝒓 দিয়ে 𝑼𝒔𝒆𝒓 𝒅𝒂𝒕𝒂 অ্যাপের মধ্যে 𝑺𝒂𝒗𝒆 করবেন appeared first on Trickbd.com.


AI দিয়ে ফটো এডিট করার সব টুল একটি অ্যাপে (With Mod app)

AI দিয়ে ফটো এডিট করার সব টুল একটি অ্যাপে (With Mod app)

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।

 

আজকে দারুন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে ফটো এডিট করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট বা অ্যাপ পাওয়া যায় কিন্তু এগুলোর বেশিরভাগই প্যাইড। তাছাড়া যেগুলো ফ্রি ইউজ করা যায় সেগুলো খুব কম সার্ভিস দিয়ে থাকে বা লিমিটেশন থাকে। কিন্তু আজকে আমি এমন একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে সবকিছু আনলিমিটেড এবং অনলাইনে থাকা সব এই গুলো একসাথে পাবেন এবং অন্যান্য এআই টুল গুলোর চেয়ে এটি অনেক বেশি ফাস্ট কাজ করে। বিষয়টি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি। তো চলুন শুরু করা যাক।

প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিনঃ

Premium Mod Apk 

Play Store

ফিচার সমূহঃ


এই  অনেক ফিচার পেয়ে যাবেন । তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ফিচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

AI Filters


এর মাধ্যমে আপনি যে কোন ফটোর পুরো vibe চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন নিচে কিছু উদাহরণ দেওয়া হল :

AI Expand


এই নামটির সাথে হয়তো বা আপনারা অনেকেই পরিচিত। আমরা সাধারণত এডোবি ফায়ার ফ্লাই দিয়ে ফটো Expand করে থাকি। কিন্তু সেখানে আমরা একটি সমস্যা ফেস করি । আর সমস্যাটি হলো একটি ফটো কিছুক্ষণ কাজ করার পর আমাদেরকে লিমিটেশন দিয়ে দেয়। অর্থাৎ এরপরে আমরা আর কাজ করতে পারি না একমাত্র সাবসক্রিপশন নেওয়া ছাড়া। কিন্তু এই অ্যাপটিতে আপনারা আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন। নিচে  উদাহরণ একটি দেওয়া হল :

Sky replacement


এই টুলটির মাধ্যমে আপনারা আপনাদের ফটোর আকাশ খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আমরা যদি অন্যান্য অ্যাপস দিয়ে এটি করতে চাই তাহলে আগে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তারপর একটি স্কাই এর ফটো অ্যাড করে তারপর এই কাজটি করতে হয়। কিন্তু এর মাধ্যমে আপনারা জাস্ট শুধুমাত্র একটি ক্লিকে আপনাদের ফটোর আকাশ পরিবর্তন করতে পারবেন।

AI Background change


এই টুলটির মাধ্যমে আপনারা খুব সহজেই একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। এখানে আপনাকে অন্য কোন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এনে বসাতে হবে না। এখানে কিছু প্রিসেট দেওয়া আছে। আপনি চাইলে আপনার মন মত prompt দিয়েও করতে পারবেন।

Color filter


এই টুলটির মাধ্যমে আপনারা আপনাদের ফটো কালার গ্রেডিং করতে পারবেন। এখানে কোন কালার ফিল্টার ব্যবহার করলে AI এর মাধ্যমে আপনার ফেস অটোমেটিক ডিটেক্ট করে ফেস এর কালার ঠিক রাখে । নিচে একটি উদাহরণ দেওয়া হল:

AI transform


আমার মোস্ট ফেভারিট এটি। এডোবি ফায়ার ফ্লাই এর জেনারেটিভ এ আই এর অল্টারনেটিভ এটি। এখানে আপনি আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন। আপনি সিলেক্ট করে কমান্ড দিয়ে যেকোনো কিছু পরিবর্তন করতে পারবেন বা কিছু অ্যাড করতে পারবেন। আর এটি এডোবি ফায়ার ফ্লাই এর চেয়ে দশগুণ স্পিড এ কাজ করে।

Face swap


এটি হচ্ছে deep fake AI । অর্থাৎ  এই টুলটির মাধ্যমে আপনি যে কারো চেহারা অন্য কোন চেহারার সাথে পরিবর্তন করতে পারবেন।

 

 

আশা করছি আপনাদের পোস্টটি অনেক ভালো লাগবে। কারো কোন সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন।

তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

The post AI দিয়ে ফটো এডিট করার সব টুল একটি অ্যাপে (With Mod app) appeared first on Trickbd.com.


আইপিটিভি এপ তৈরি করুন পিসি ছাড়া নিজের হাতের ফোন দিয়েই এবং ইনকাম করুন এড বসিয়ে।

আইপিটিভি এপ তৈরি করুন পিসি ছাড়া নিজের হাতের ফোন দিয়েই এবং ইনকাম করুন এড বসিয়ে।

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী।

সেই ২০১২ সাল থেকে ট্রিকবিডির সাথে আমার পরিচয়।
প্রায় এক যুগের পথ চলা।
রয়েছে অনেক স্মৃতিও।
এখন আর আগের মতো এক্টিভ থাকা হয়না।
ব্যাস্ততার মাঝেও চাই নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে।
এতেই আনন্দ পাই।
তবে চাওয়া তো সব সময় পুরন হয়না।
ট্রেইনার কম্পিটিশন শুরু হওয়ার পর থেকেই চিন্তাভাবনা করছিলাম ইন্টারেস্টিং এবং ইউজফুল কোন টপিক এ পোস্ট লিখবো।
সেই ভাবনা থেকেই লিখতে বসা।
তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল এ ফিরে যাই।

হ্যা টাইটেল এ যা পড়েছেন সেটাই সত্যি।
আজকে কোনরকম পিসি ছাড়া শুধুমাত্র নিজের ফোন দিয়েই আইপিটিভি এপ বানানো শিখাবো আবার তাতে এডস বসিয়ে ইনকাম ও করতে পারবেন।
এবং পুরো এপ ডিজাইন করতে আপনার কোন কোডিং স্কিল ও লাগবেনা.

তবে শুরুতেই বলে নিই আজকে শুধুমাত্র ডিফল্ট এপ বানানো শিখাবো।
কারন পুরোটা লিখতে গেলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। আর আমার মতো অলস এর দ্বারা তা সম্ভব ও না।

আর যদি অপশন গুলো বুঝেন তাহলে নিজেই ডিজাইন করে নিতে পারবেন।

আর যদি চ্যাটবক্স সহ প্রপার একটা আইপিটিভি এপ এর ডিজাইন চান তাহলে কমেন্ট করে জানাবেন।

তো চলুন শুরু করি।

প্রথমেই এই লিঙ্ক এ প্রবেশ করে একটা একাউন্ট খুলে নিন।
নিচের দেখানো ছবির মতো।

এরপর ইমেল কনফার্মেশন করে নিয়ে লগিন করে ফেলুন।

 

এরপর স্ক্রিনশট এ দেখানো জায়গায় এপ এর নাম দিন যেই নামে এপটি বানাতে চান।

 

এরপর এপ এর আইকন সিলেক্ট করে নিন।
আমি from gallery থেকে রেন্ডম একটা সিলেক্ট করে নিবো।
আপনারা চাইলে আইকন কাস্টমভাবেও ইউজ করতে পারেন আপলোড করে।

 

এরপর ডেস্ক্রিপশন এ র‍্যান্ডম ইন্ট্রো দিতে পারেন।
আমি সিম্পল কিছু একটা লিখে দিলাম।

 

এরপর নেক্সট এ ক্লিক করে এপ এর থিম সিলেক্ট করে নিন।
ডার্ক চাইলে ডার্ক বা যেকোন একটা সিলেক্ট করে নিন।
আমি ডিফল্ট টাই রাখলাম।
তবে ডার্ক বা হালকা ডার্ক গুলোই ভালো দেখাবে যখন ডিজাইন করতে যাবেন।

 

এরপর নেক্সট এ ক্লিক করে Tv or Video app এই অপশন সিলেক্ট করে নিন।

 

এরপর আপনাকে ডিফল্ট একটা চ্যানেল নেম এবং স্ট্রিমিং লিংক দিতে বলবে।
আমার কাছে একটা T sports এর স্ট্রিমিং লিংক আছে আপাতত সেটাই বসিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে অন্য স্ট্রিমিং লিংক থাকলেও দিতে পারেন।
না হয় আমারটার লিংক এখানে দিয়ে দিলাম ডাওনলোড করে নিন।

 

এরপর সব ফিল আপ করার পর নেক্সট এ ক্লিক করুন।

এরপর পরের অপশন এ No সিলেক্ট করে নেক্সট এ যান।

 

এরপর go to app manager এ যান।

 

এইতো আমাদের ডিফল্ট এপ ক্রিয়েট করা হয়ে গেলো।

চলুন ডাউনলোড করে কিছু স্যাম্পল দেখে নেই।

 

এরপর ইন্সটল করে ওপেন করে নেই।

 

 

দেখুন চ্যানেল প্লে হচ্ছে।

 

 

 

এখন লিংক কালেক্ট করে চ্যানেল এড করে ডিজাইন করার পালা।

তবে এটা যেহেতু লং প্রসেস তাই যদি কমেন্ট বেশি আসে এবং আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে নেক্সট পোস্ট এ ডিজাইন নিয়ে আলোচনা করবো।

তবে আজকে টুকটাক দু-একটা ব্যাসিক অপশন আপনাদের কে দেখিয়ে দিচ্ছি যাতে করে নিজেরাই ট্রাই করতে পারেন।

General / Name and icon অপশন এ এপ এর নাম, ভার্সন , প্যাকেজ নেম ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন।

 

 

Sections অপশন থেকে চ্যানেল এড করতে পারবেন।

 

Ads অপশন থেকে এডস বসিয়ে ইনকামও করতে পারবেন।
যদি ইউজার আনতে পারেন ভালো।

 

Send notification অপশন থেকে এপ এর ইউজার দের কাস্টম নোটিফিকেশন পাঠাতে পারবেন।

 

Design > colors থেকে এপ এর কালার বা ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।

 

 

আপনার কমেন্ট এবং ইন্টারেস্ট এর ভিত্তিতে ডিজাইন এর টিউটোরিয়াল পোস্ট করবো।
তাতে রিয়েল টাইম চ্যাটিং সহ ফোল্ডার ফোল্ডার ভাগ করে চ্যানেল সাজানো থেকে শুরু করে সব পাবেন।

আর স্ট্রিমিং লিংক যদি আপনারা বের করতে না পারেন তাহলে সেটাও কমেন্ট এ জানাতে পারেন তাহলে ফোন পিসি দুইটা দিয়েই কিভাবে যেকোন ওয়েবসাইট বা এপ থেকে স্ট্রিমিং লিংক বের করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো।

 

এই ট্রিকস একসময় ১ হাজার থেকে ১৫০০ টাকায় পাব্লিক সেল দিয়েছে 😂।

 

এরপরও কেউ না বুঝে থাকলে চিন্তার কোন কারন নেই আমি অতি দ্রুতই ভিডিও টিউটোরিয়াল যুক্ত করে দিবো পোস্ট এর নিচে।

 

নোট ঃ কাইন্ডলি পোস্ট কপি করলে ক্রেডিট দিবেন।

অন্যথায় ক্রেডিট ছাড়া পোস্ট চুরি করা অরিজিনাল লেখক কে নিরুৎসাহিত করে মানসম্মত পোস্ট করা থেকে ।

ভালো থাকবেন,
তীব্র গরমে হাইড্রেটেড থাকবেন।

চাইলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

টেলিগ্রামে আমি।

 

The post আইপিটিভি এপ তৈরি করুন পিসি ছাড়া নিজের হাতের ফোন দিয়েই এবং ইনকাম করুন এড বসিয়ে। appeared first on Trickbd.com.


নিজেই করে ফেলুন YouTube Premium,  তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card

নিজেই করে ফেলুন YouTube Premium, তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card

“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
বেশ কয়েক মাস আগে দেখলাম YouTube Vanced সমস্যা করতেছে। এর জন্য অনেকের YouTube চালাতে সমস্যা হচ্ছে। আবার অনেকে দেখলাম Bin ব্যবহার করে YouTube premium ব্যবহার করার চেষ্টা করছেন। যা আবার ১মাস পর অফ হয়ে যাচ্ছে। যার জন্য YouTube এর বিরক্তিকর ads আমাদের দেখতে হচ্ছে।

যদি এমন হতো, নিজের নামে Visa/MasterCard করে YouTube premium নেওয়া যায়।  তাহলে,  আপনাকে আর অন্যের কাছে হাত পাত্তে হবে না।

ঠিক এই সমস্যা সমাধান করে দিবে আজকের এই পোস্ট। আপনাকে Youtube premium এর জন্য দারে দারে আর ঘুরতে হবে না।

মাসে কিছুটাকা খরচ করে নিশ্চিন্তে ব্যবহার করবেন YouTube Premium।  তাও আবার নিজের email ও নিজের কার্ড দিয়ে।

চলুন তাহলে কাজের কথায় আসি।

যা যা লাগবে:
1. Redotpay Account ও কার্ড

প্রথমে আমি বলে দিচ্ছি বর্তমান YouTube এর সকল জনপ্রিয় Package এর নাম:
1. Student: যার দাম পড়বে প্রায় ১৩৯টাকা(+vat tax)
2. Individual: যার দাম প্রায় ২৩৯ টাকা (+vat tax)
3. Family: যার দাম পরবে ৪৪৯ টাকা +vat tax

আমি মনে করি এখান থেকে family প্যাকেজ আপনার জন্য উযুক্ত হবে। যার মাধ্যমে আপনি ছাড়াও আরো ৫জনকে যুক্ত করতে পারবেন, খুব সহজে।

এখন আসি Redotpay এর  International Card পেতে পারেন,  Without Passport এর ঝামেলা ছাড়া। এর জন্য এই পোস্টি দেখুন: 1. Account করার নিয়ম
2. কার্ড নেওয়ার উপাই

পোস্টি দেখে account করার পর যদি ডলার লোড করতে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। নিচে টেলিগ্রাম লিংক পাবেন।

আর যদি আপনার Binance থাকে তাহলে, যেভাবে রিচার্জ করবেন তার নিয়ম দেখুন:
১. প্রথমে Redotpay apps Open করে Deposit অপশননে ক্লিক করুন

২. এর পর সিলেক্ট করুন USDT

৩. এখন binance pay সিলেক্ট করুন। আপনার শুধু ফোনে binance লগিন থাকতে হবে।

৪. এবার কত ডলার রিচার্জ করবেন সিলেক্ট করুন।

৫. চেক করুন সব,ঠিক আছে নাকি

৬. তারপর Continue করলে auto Binance থেকে ডলার কেটে নিবে।
ডলার কেটে নিলে এমন আসবে

৭. দেখুন ডলার যুক্ত হয়ে গেছে

এইভাবে ডলার রিচার্জ হয়ে গেলে,  এখন Google playstore এ যান। সেখানে গিয়ে আপনি যে email এ youtube চালান সেই email ডুকে Redotpay Visa কার্ড এর নাম্বার বসিয়ে সব অকে করে নিন। না বুঝলে আমাকে টেলিগ্রাম এ জানাবেন।

এখন আসুন YouTube premium নিয়ে ফেলি।

১. প্রথমে YouTube এর Settings Option থেকে Purchase and Membership অপশনে যান

২. ওখানে গেলে আপনাকে কিছু অফার দেখাবে। সেই অফারে ক্লিক করুন।।

৩. এখন প্যাকেট সিলেক্ট করুন

৪. যেহেতু আমি family প্যাকেজ ৩ মাস যাবত ব্যবহার করছি তাই সেটি রেখে Confirm করেছি। এবার Get Family Plan করুন

৫. এবার continue করলে Popup মেসেজে কত টাকা কাটবে তার সমস্ত ডিটেইলস দেখাবে
এখানে subscrib করুন

৬. ব্যাস কাজ শেষ।। দেখুন টাকা কেটে নিয়েছে

এবং YouTube premium active হয়ে গিয়েছে।।

এভাবে খুব সহজে youtube premium active করতে পারবেন। আর কারো হাতে পায়ে ধরতে হবে না।

কোন সমস্যা হলে Telegram/Facebook এ জানান:
Telegram
Facebook

The post নিজেই করে ফেলুন YouTube Premium, তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card appeared first on Trickbd.com.