Wednesday, August 2, 2023

১হাজার +লাইভ টিভি চ্যানেল দেখুন আর সাথে রেডিও শুনুন অসাধারণ এপ্স ও ওয়েবসাইট দিয়ে(Watch 1000+ live TV channels and listen to radio with Rohav Website & HD stream App)

১হাজার +লাইভ টিভি চ্যানেল দেখুন আর সাথে রেডিও শুনুন অসাধারণ এপ্স ও ওয়েবসাইট দিয়ে(Watch 1000+ live TV channels and listen to radio with Rohav Website & HD stream App)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি লাইভ টিভি এপ্স ও ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে কোন প্রকার লগিন ছাড়াই বা বাফারিং ছাড়াই খুব সুন্দর ভাবে লাইব টিভি ও রেডিও দেখতে পারবেন।

প্রথমে আলোচনা করছি লাইভ টিভি দেখার এক অন্যতম ওয়েবসাইট Rohab ওয়েবসাইট।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মোবাইল/পিসির মাধ্যমে খুব সহজেই লাইভ চ্যানেল গুলো দেখতে পারবেন।

এই ওয়েবসাইটে সব ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে। যা এই ওয়েবসাইটের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ও এর ব্যাবহার অনেক সহজ হয়েছে।
এইখানে প্রায় ৪টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক
প্রথমে এই লিংকে ক্লিক করুন Rohabtv

১.খেলাধুলার চ্যানেল
এইখানে খেলাধুলার লাইভ টিভি চ্যানেল রয়েছে মোট ২০টি।যেমন:Live Cricket,T Sports, p tv Sports, GTv,Sports 18 HD,Bein Sports 1,2,3, A Sports, Astro Cricket,S Cricket,star sports,star sports select 1.2,Sony Ten 1, 2,3,4,5

২.বাংলাদেশী চ্যানেল
এই ওয়েবসাইটে প্রায় বাংলাদেশের চ্যানেল রয়েছে ১৪ টি
যেমন:Dipto, SA Channel,Asian Tv,Bangla Tv,Times 24Tv, My Tv,Bangla Vision,Channel I,Rtv,Boishakhi, Desh Bidesh,ATN banngla,Bangla 21,Ananda Tv

৩.ভারতীয় চ্যানেল
এই ওয়েবসাইটে ভারতীয় চ্যানেল রয়েছে প্রায় ২৮টি
যেমন:Sony Aath,Sony Max 1/2,Sony Sab,Sony Pix, Sony Set,Sony Pal,Sony Wah,Colours HD,Colors Cineplex,Colours Infinity, Colours Rishtey,Colours Bangla,Zee Bangla,Star Jalsah,Zee Bangla Cinema,Akash Ath,Discovery Kids,Sangeet Bangla,Mastii,9X Jalwa,9XM,Local Now Music,B4U Music,Music India,Jalwa,Hungama,Mtv Beat.

৪. বাচ্চাদের জন্য চ্যানেল
এই ক্যাটাগরিতে মোট ৬টি চ্যানেল রয়েছে
যেমন:Pogo,Sony Aath,Nick Junior,Nick HD Plus,Nickeledion Sonic, Discovery Kids.

⚠ এই ওয়েবসাইট ব্যাবহার করার সময় অবশ্যই এড ব্লক অফ রাখবেন.

 

এরপর দ্বিতীয়তে রয়েছে প্রায় ১হাজার চ্যানেল নিয়ে গঠিত একটি অসাধারণ একটি এন্ড্রয়েড এপ্স Live Stream.
এই এপ্সে আপনি লাইভ টিভির পাশাপাশি লাইভ রেডিও শুনতেও পারবেন।এই এপ্সটিও চ্যানেল ও দেশ ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো হয়েছে।

প্রথম ক্যাটাগরিতে রয়েছে খেলাধুলার লাইভ চ্যানেল
খেলাধুলার চ্যানেল প্রায় ১৯০+ রয়েছে।এইখানে বাংলাদেশি, ভারতীয় সহ আরো অন্যান্য দেশের খেলাধুলার চ্যানেল রয়েছে।

দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশি লাইভ টিভি চ্যানেল।
এই ক্যাটাগরিতে প্রায় ১২০+ বাংলাদেশি চ্যানেল রয়েছে।

তৃতীয়তে রয়েছে ভারতীয় লাইভ টিভি চ্যানেল
এই ক্যাটাগরিতে প্রায় ৪০০+ ভারতীয় লাইভ চ্যানেল রয়েছে।যা সত্যিই অসাধারণ

চতুর্থ ক্যাটাগরিতে রয়েছে USA লাইভ টিভি চ্যানেল
এই ক্যাটাগরিতে প্রায় ৮০+ USA লাইভ চ্যানেল রয়েছে

পঞ্চম ক্যাটাগরিতে রয়েছে UK এর লাইভ টিভি চ্যানেল
এই ক্যাটাগরিতে মোট ১২০টি লাইভ টিভি চ্যানেল রয়েছে

ষষ্ঠ ক্যাটাগরিতে রয়েছে পাকিস্তান এর লাইভ টিভি চ্যানেল
এই ক্যাটাগরিতে মোট ৮০+ পাকিস্তানি টিভি চ্যানেল রয়েছে।

সপ্তম ক্যাটাগরিতে রয়েছে কাতারের লাইভ টিভি চ্যানেল।
এই ক্যাটাগরিতে মোট ৩৪টি কাতারের চ্যানেল রয়েছে

অষ্টম নম্বরে রয়েছে নেপালের লাইভ টিভি চ্যানেল
এই ক্যাটাগরিতে মোট ১৫টি চ্যনেল রয়েছে।

আরো অন্যান্য দেশের ও অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে।অন্যান্য দেশের মাঝে লাইভ টিভি চ্যানেল রয়েছে ফ্রান্স,সারভিয়া,পুরতুগার্ল,আইল্যান্ড,রোমানিয়া, আইয়ারল্যান্ড, আরাবিয়ান,নেদারল্যান্ড,সাউথ আফ্রিকা,কানাডা,জার্মান,এলাবানিয়া দেশের লাইভ টিভি চ্যানেল এই এপ্সটিতে রয়েছে।

আবার এই এপ্সের রেডিও চ্যানেলে রয়েছে

বাংলাদেশি রেডিও চ্যানেল প্রায় ৩৬টি রয়েছে এই এপ্সে

ভারতীয় লাইভ রেডিও চ্যানেল রয়েছে ৩২টি।

এপ্সটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন Google DriveDownload From Telegram

দেখুন বাফারিং ছাড়ায় কত সুন্দর ভাবে লাইভ টিভি চ্যানেল দেখাচ্ছে

মাঝে মাঝে ভিডিও প্লে না হলে এপ্সটি ক্লিয়ার ডাটা করে নিবেন অথবা সার্ভার চেঞ্জ করে নিবেন।যেমন চ্যানেলে ক্লিক করলে 1 2 3 আসে ঐ গুলা চেঞ্জ করে দেখবেন।
ভারতীয় চ্যানেল গুলো নেটওয়ার্ক Retrying সমস্যা হলে সার্ভার চেঞ্জ করবেন।অথবা হাতে গুনা ২-১ টি চ্যানেল কাজ নাও করতে পারে।

 

লাইভ টিভি চ্যানেল দেখার জন্য এই দুটি মাধ্যম আমার কাছে বেষ্ট মনে হয়েছে।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ১হাজার +লাইভ টিভি চ্যানেল দেখুন আর সাথে রেডিও শুনুন অসাধারণ এপ্স ও ওয়েবসাইট দিয়ে(Watch 1000+ live TV channels and listen to radio with Rohav Website & HD stream App) appeared first on Trickbd.com.


Tuesday, August 1, 2023

কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্টেড করবেন দেখে নিন  । না দেখলে মিস করবেন।

কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্টেড করবেন দেখে নিন । না দেখলে মিস করবেন।

Howdy,

আজকে আপনাদের সামনে হাজির হলাম কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্ট করবেন।

Bluetooth কি?

Bluetooth হচ্ছে ওয়ারল্যাসের মাধ্যমে কম দূরুত্বে ডাটা /ফাইল transfer প্রোটোকল। যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল আদান প্রধান করে ।

আপনাদের প্রশ্ন 

কালি লিনাক্সে Bluetooth কিভাবে কানেক্টেড করতে হয় সেটা নিয়ে পোস্ট করার কি আছে?

প্রথমে বলতে চাই আমরা নরমালি windows, android এবং Os ব্যবহার করে থাকে।  আর এই অপারেটিং সিস্টেমে অটো Bluetooth এনাবল থাকে সার্ভিস active থাকে যার কারণে আমরা শুধু অফ অনের মাধ্যমে ব্যবহার করতে পারি।

কিন্তু কালি লিনাক্স তাদের থেকে আলাদা এখানে আপনার সব কিছু ইনস্টল করে তারপর ব্যবহার করতে পারবেন তার আগে না। তো চলুন দেখে আশা যাক কিভাবে সব কিছু active করতে হয়।

 

প্রথমে আমরা কালি terminal এ চলে যাবো এবং যদি আপডেট এবং আপগ্রেড না থাকে, তাহলে আপডেট এবং আপগ্রেড করে নিবেন। ।

এখন আমরা Bluetooth এর টুলসটি ইনস্টল দিবো

sudo apt install Bluez*

এখন আমরা blueman প্যাকেজটি ইনস্টল দিবো।

sudo apt install blueman

এখন আমরা Bluetooth service কে এনাবল করবো।

sudo systemctl enable Bluetooth.service

আবার আমরা service কে start করবো।

sudo systemctl start Bluetooth.service

এখন আমরা আমাদের পিসি বা ল্যাপটপের সাথে যে Bluetooth adapter ব্যবহার করছি সেটা একবার খুলে আবার লাগাবো । লাগানোর সাথে সাথে উপরে দেখবেন Bluetooth আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন । তাহলে Bluetooth Device কানেক্টেড করার অপশন পেয়ে যাবেন।

দেখতে পাচ্ছেন আমার device শো করছে Device এর উপর একটা ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Facebook

YouTube

The post কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্টেড করবেন দেখে নিন । না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.


PixelLab দিয়ে ১মিনিটেই বানিয়ে ফেলুন আপনাদের পছন্দের Letter এর লগো

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।

আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে PixelLabঅ্যাপের মাধ্যমে যে কোনো ধরণের লগো বা লেটার লগো ডিজাইন করবেন।
তো এর জন্য প্রথমে প্লে স্টুর থেকে PixelLab অ্যাপ ডাউনলোড করে ওপেন করে নিন।

তারপর Text অপশনে ক্লিক করে আপনার লেটার লিখে নিন।

লেখা হয়ে গেলে এবার Font এ ক্লিক করে আপনার পছন্দের ফন্ট বাছাই করে নিন।

এবার Padding টা একটু করে বাড়িয়ে নিন।

তারপর লেখাটিতে কালো স্ট্রোক দিয়ে দিন।

ট্রো দেওয়ার পরে প্লাস আইকনে চাপ দিয়ে Shape থেকে একটা শেপ নিন এবং ক্যাপাসিটি জিরো করে স্ট্রোক ইচ্ছামত দিয়ে দিন।


তারপর লেয়ার অপশনে চাপ দিয়ে টেক্সট & শেপ মার্জ করে নিন।

এবার Erase অপশনে চাপ দিয়ে টেক্সটের White background রিমুভ করে দিন।

মার্জ করার পর Texture এ চাপ দিয়ে ইচ্ছামত একটা ছবি দিয়ে দিন।

এবার Emboss এ চাপ দিয়ে সেটিকে এনাবল করে দিন। এবং প্রয়োজন মতো সেটিং কমিয়ে বাড়িয়ে নিন।

এবার Shadow তে ক্লিক করে সেটা এনাবল করে ইচ্ছামত সেটিং করে নিন।

তারপর From Gallery থেকে ইচ্ছামত পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন।

তাহলেই ব্যাস আমাদের লেটার লগোটি তৈরি হয়ে গেলো।

পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও:

এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM

The post PixelLab দিয়ে ১মিনিটেই বানিয়ে ফেলুন আপনাদের পছন্দের Letter এর লগো appeared first on Trickbd.com.


Blogger দিয়ে Url Shortener Website বানান মাত্র এক মিনিটে।

Blogger দিয়ে Url Shortener Website বানান মাত্র এক মিনিটে।

হ্যালো Everyone / কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আমি আপনাদেরকে blogger দিয়ে url shortener website কিভাবে বানাবেন তা দেখাব ।

এর জন্য আপনার একটুও প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে না। কারণ সম্পূর্ণ ফ্রিতে url shortener website বানানোর Source Code আমি আপনাদের দেব ।

তাহলে আর দেরি কেন , চলুন শুরু করা যাক –

প্রথমে এই লিংকে প্রবেশ করে সোর্স কোড গুলো কপি করে নিন। (স্ক্রোল ডাউন করে নিচে গেলে কপি বাটন পেয়ে যাবেন)

সোর্স কোড গুলো কপি করা হয়ে গেলে প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করে প্রবেশ করুন ।

তারপর প্লাসে ক্লিক করে নতুন পোস্ট তৈরি করুন –

এবার সুন্দর করে একটা টাইটেল দেন –

এবার এই কলমের মত আইকন টাতে ক্লিক করুন –

দুইটা অপশন আসবে 1. Html Viwe  2. Compose View.

এখান থেকে Html Viwe এ ক্লিক করুন –

এবার এখানে উপরের লিংকের সাইট থেকে কপি করা Source Code গুলো এখানে পেস্ট করুন –

 

Source Code গুলো পেস্ট করা হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেন –

এবার চলুন দেখি আমাদের url shortener website দেখতে কেমন হয়েছে, এবং কাজ করে কি না।

Url Shortener টি কেমন হয়েছে দেখার জন্য থ্রি ডটে ক্লিক করে Viwe এ ক্লিক করুন –

এবার দেখুন আমাদের Url Shortener Website টি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এবং ঠিকমত Url Short করেও দিচ্ছে –


বিশেষ দ্রষ্টব্য : এই ওয়েব সাইটটি rebrandly এর এপি আই ব্যাবহার করে বানানো হয়েছে। এখানে দেওয়া সোর্স কোড গুলো কোন জায়গা থেকে কপি করা হয়নি । আপনি চাইলে নিজের মত করে কাস্টমাইজ করতে পারেন ।


আজকের আর্টিকেল এখানেই শেষ । যদি কোন প্রব্লেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ফেসবুক            হোয়াটসঅ্যাপ              টেলিগ্রাম

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন / আল্লাহ হাফেজ 🥀

The post Blogger দিয়ে Url Shortener Website বানান মাত্র এক মিনিটে। appeared first on Trickbd.com.


কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website)

কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো এমন একটি অসাধারণ AI ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি কপিরাইট মুক্ত মিউজিক তৈরি করতে পারবেন একদম ফ্রীতে।
আমরা যারা কন্টেন্ট তৈরি করে থাকি তারা প্রতিনিয়ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট ঝামেলায় পরে থাকি। আর কপিরাইট ঝামেলার জন্য আমাদের ভিডিও গুলো একেবারে মানহীন হয়ে পরে।যা সত্যি অনেক কষ্ট দায়ক।যাই হোক আমি আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইট সম্পর্কে জানাতে যাচ্ছি আপনারা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী মিউজিক জেনেরেট করতে পারবেন। ধরেন আপনি এমিন একটি ভিডিও বানালেন আপনি চাচ্ছেন ঐ ভিডিওতে জেনো একটি রিলাক্স স্যাড ভার্শন মিউজিক থাকে।আবার আপনি ফানি ভিডিওতে ফানি মিউজিক চাচ্ছেন তাও জেনেরেট করতে পারবেন খুব অল্প সময়ে আর একেবারে ঝামেলাহীনভাবে।
চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করবেন।

প্রথমে এই লিংকে ক্লিক করুন Beatoven AI

ওয়েবসাইটে প্রবেশ করার পর Start Creating for free এই লেখাতে ক্লিক করুন

এরপর আপনাকে এই ওয়েবসাইটে লগিন করতে বলা হবে।আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে লগিন করে নিবেন।

লগিন সম্পুর্ন হয়ে গেলে দেখতে পারবেন আমাদের মিউজিক কিসের জন্য বা কোন কোয়ালিটি অনুযায়ী বানাবো তার কিছু তথ্য আমাদের দিতে হবে।

এ জন্য আমরা Profesion এই বক্সে Youtube সিলেক্ট করবো। Industry এই জায়গায় আপনার চ্যানেল যে ধরনের ঐ ধরনের দিবেন আমি গেমিং সিলেক্ট করলাম।
Team Size এ সিলেক্ট করলাম ১-৫জন।নিচে আমার চ্যানেলের লিংক দিয়ে দিলাম।আপনারা এই লিংকে অন্য ইউটিউবের ভিডিওর লিংক ও দিতে পারবেন।
এরপর Get Stated এ ক্লিক করলাম

এরপর Continue On Mobile এ ক্লিক করলাম।যেহেতু আমি মোবাইল দিয়েই এই ওয়েবসাইট ব্যাবহার করতেছি।

এরপর New Track এ ক্লিক করবো

এরপর আমি কেমন মিউজিক বানাতে চাচ্ছি তা লিখবো

দেখুন আমার চাহিদা মতো অনেকগুলো মিউজিক AI সাজেষ্ট করে দিয়েছে।আমি আমার পচ্ছন্দ মতো একটি মিউজিক সিলেক্ট করে নিলাম

এখন আমি চাইলে আমার মিউজিকটি একটু ভিন্ন ভাবে সাজাতে পারবো।যেমন আমি যদি Cinematic এ ক্লিক করি তাহলে AI সিনেমাটিক মিউজিক এড করে দিবে আবার
Instruments এ ক্লিক করে বিভিন্ন ধরনের বাজনা এড করতে পারবো আর আমাদের মিউজিকটির সাউন্ড কেমন হবে আমরা যদি একদম রিলাক্স চাই তাহলে Slow তে ক্লিক করবো আর যদি মিউজিকটি হাই সাউন্ড ইফেক্ট মিউজিক চাই তাহলে হাই অপশনে ক্লিক করবো।আমি মিডিয়ামে ক্লিক করলাম কারণ আমি চাই কিছু সাউন্ড হাই থাকুক আর কিছু সাউন্ড লো থাকুক।
সব কিছু এড হয়ে গেলে Download এ ক্লিক করবো

এরপর আপনি মিউজিকটি কোন ফরম্যাটে সেভ করতে চান তা সিলেক্ট করে ডাউনলোড করে নিন।

আমরা কম বেশি সবাই জানি বর্তমান যুগে AI আমাদের কত কঠিনতম কাজকে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে নিখুত ভাবে কাজ করে যাচ্ছে AI.যা সত্যিই প্রশংসনীয়।
কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করতে এই ওয়েবসাইটের ভুমিকা অপরিহার্য।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website) appeared first on Trickbd.com.