Wednesday, July 5, 2023

বল লইট ফলটর চশম বযবহর করন এব আপনর চখক সরকষত রখন

বল লইট ফলটর চশম বযবহর করন এব আপনর চখক সরকষত রখন

আসসালামু আলাইকুম ট্রিকবিডি ভিউয়ার্স আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আলোচনা করবো একটি ব্লু লাইট ফিল্টার চশমা নিয়ে। এই চশমার অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই চশমা ব্যবহার করলে আপনার দৃষ্টিশক্তি কখনোই হ্রাস পাবেনা।

আমরা বাইরে যে আলো দেখি বা সূর্যের যে আলো আমাদের কাছে দৃশ্যমান সেই আলোতে রংধনুর ৭ রং রয়েছে। এই ৭টি রংয়য়ের মধ্যে বেগুনী রংয়ের শক্তি অনেক বেশি তারপর নীল রংয়ের শক্তি বেশি। এজন্য এদেরকে High Energy Visible বা সংক্ষেপে HEV লাইট বলা হয়। এই আলোটি খুবই ক্ষতিকর,বিশেষ করে নীল আলোটি। নীল আলোর প্রতিফলন মানবদেহের শরীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটায়। নীল আলো সরাসরি চোখে পড়লে দৃষ্টিশক্তি হ্রাস পায়। এই নীল আলো শরীরের অনেক ক্ষতি করে ও রোগ ছড়ায়।

ক্ষতিকর অতি বেগুনি রশ্নি

বলে রাখা ভালো যে সূর্যের আলোতেও অতি বেগুনি রশ্নি রয়েছে। তবে সেটা ক্ষতিকর নয়,কারণ দিনের বেলা হচ্ছে কাজের সময়। তাই দিনে কেও ঘুমায় না বা খুব বেশি বিশ্রাম করার দরকার হয়না। নীল আলোর কাজ হচ্ছে শরীরের বিশেষ হরমোন ক্ষরণে বাধা দেওয়া। যার ফলে ঘুম বসেনা ও শরীরে ক্লান্তি আসেনা। তাই তো আমরা দিনে কাজ করি আর রাতে ঘুমাই। তবে হে, রাতে যদি আমরা অনেকক্ষণ ধরে মোবাইলের স্ক্রীনে তাকিয়ে থাকি। তখন আমাদের শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যায়, যা আমরা টেরই পাইনা। কারণ মোবাইলের ডিসপ্লে থেকে প্রচুর নীল আলো বের হয় এবং সরাসরি চোখে এসে পড়ে। ফলে চোখের ক্ষতি হয় পাশাপাশি শরীরে অনেক ধরনের রোগের উৎপত্তি হয়। তাই বলা যায় সূর্যের আলো ক্ষতিকর নয় কারণ সূর্যের আলোতে অন্যন্য রংও আছে। এটি আমাদের দিনের বেলায় জেগে থাকতে সাহাস্য করে এবং শরীরে শক্তি সন্চয় করে দেয়।

কোথা থেকে প্রচুর নীল আলো নির্গত হয়!

আমরা মনের অজান্তেই আমাদের দেহের অনেক ক্ষতি করেছি। আমাদের বাসার টেলিভিশন, স্মার্টফোন ইত্যাদি হলো নীল আলোর কারখানা। এগুলোতে এতো পরিমাণে নীল আলো থাকে যা পরিমানে অনেক বেশি। আমরা ঘুমানোর সময় মোবাইলে ব্যবহার করি, ফলে ডিসপ্লের আলো সোজা আমাদের চোখে এসে পড়ে। ফলে আমাদের শরীরের হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি হয়, যার কারণে ঘুম হয়না। এই আলো সবচেয়ে বেশি ক্ষতি করে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে। এটা জেনে অবাক হবেন যে ডিসপ্লে তে আর অন্য কোনো আলো নেই, সম্পূর্ণই নীল আলো। বাসায় টেলিভিশন দেখি আমরা,এই টেলিভিশন থেকেও অনেক পরিমান নীল আলো বের হয়। এই আলো তো খালি চোখে দেখা যায়না তবে অনেক্ক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বালাপোড়া করে। চোখের দৃষ্টিশক্তি ক্রমাগত কমতে থাকতে অথচ আমরা সেটা বুঝে উঠতে পারিনা। ধীরে ধররে চোখের সমস্যা বাড়ে ও চোখে ঝাপসা দেখা যায়। এমনকি অনেকে চোখের দৃষ্টি হারিয়েছে এমন খবরও পাওয়া যায়।

ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করুন এবং আপনার চোখকে সুরক্ষিত রাখুন।

আমাদের সবারই একটা বদ অভ্যাস আছে যেটি হচ্ছে সারাদিন শুধু মোবাইলে ঘাটাঘাটি করা। বাসায় টেলিভিশন রয়েছে মুভি সিরিয়াল আরো অনেক কিছু দেখি। তাছাড়া যারা আইটি কোম্পানিতে চাকরি করে তারাতো টানা ১২-১৪ ঘন্টা ধরে মনিটরের স্ক্রীনে তাকিয়ে থাকে। এই কারণে শরীরে অনেক অসস্থি লাগে, ঘুম হশনা ঠিকমতো। অল্পদিনেই চোখের দেখার ক্ষমতা কমে যায় ও সবকিছু ঝাপসা আসে। এসকল সমস্যার সমাধান হচ্ছে একটাই ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করুন,চোখ ভালো থাকবে। এই চশমার গ্লাসে একটি বিশেষ কোটেড লেয়ার আছে,সেটাতে নীল আলো পড়লে তা প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যায়। তাই আপাতত এই একটাই সমাধান রয়েছে সবার জন্য। তাছাড়া মোবাইলেও eye comfort shield নামের একটি ফিচার রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তবে যারা কম্পিউটার/ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য চশমাটা অনেক কাজে আসবে। এই চশমা আপনি বিভিন্ন অনলাইন শপ থেকে কিনতে পারবেন। দাম শুরু হয়েছে ১হাজার টাকা থেকে,আরো বেশি দামেরও পাবেন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন,আমি বিদাশ নিচ্ছি। আল্লাহ হাফেজ…@ √

The post ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করুন এবং আপনার চোখকে সুরক্ষিত রাখুন। appeared first on Trickbd.com.


বজরর সর সমরটফন যত রয়ছ  mp camera ftont & rear 4k video record etc.

বজরর সর সমরটফন যত রয়ছ mp camera ftont & rear 4k video record etc.

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালোই আছেন। এখনকার স্মার্টফোন বাজারে প্রতিযোগিতার যেনো শেষ নেই। কেও কম দামে ভালো জিনিস দিচ্ছে আর কেও বাজেট ফোনে নতুন ফিচারস যুক্ত করে ক্রেতাদের মুগ্ধ করছে। আমি আজকে আপনাদের সামনে তেমনই একটি স্মার্টফোনের বিস্তারিত ফিচারস তুলে ধরবো। পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন নাহয় কিছুই বুঝবেন না।

[ যাদের কাছে এই পোস্ট ভালো লাগবেনা তারা এখনই ইগনোর করুন,এবং বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন ]

Honor 90 smartphone review,

তাহলে শুরু করা যাক, প্রথমেই বলবো এই ডিভাইসে বিশাল বড় ক্যামেরা দিয়েছে “যার মেগাপিক্সেল হচ্ছে ২০০”। বাজারের সেরা স্মার্টফোন এটি আরো অবাক করা বিষয় হচ্ছে ক্যামেরার সামনে এবং পেছনে রয়েছে 4K ভিডিও করার ক্ষমতা। বাকিটা নিচে বিস্তারিত দেখুন..

নেটওয়ার্ক হিসেবে পাচ্ছেন ৫জি এর সুবিধা (2g,3g,4g,5g)

ডুয়েল সিম সাপোর্ট করে, ৬.৭ ইন্চির এমোলেড ডিসপ্লে দিয়েছে যাতে ১বিলিয়ন কালার রয়েছে এবং ডিসপ্লে সজ্জলতা ১৬০০ নিট পর্যন্ত। সর্বোচ্চ উজ্জলতা সম্পন্ন পর্দা এতে ব্যবহার করা হয়েছে।

লেটেস্ট ভার্সন এন্ড্রয়েড ১৩ এবং ম্যাজিক ওস ৭.১ দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। আরো রয়েছে কোয়ালকম Snapdragon 7 Gen 1, Accelerated Edition-(4_nm) এর শক্তিশালী চিপসেট ও গ্রাফিক্স হিসেবে আছে Adreno_644 । ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিড,

চারটি ভ্যারিয়ান্টে পেয়ে যাবেন যেমনঃ (৮/২৫৬ জিবি),(১২/২৫৬ জিবি),(১৬/২৫৬ জিবি),(১৬/২৫৬ জিবি), থাকছেনা কোনো এক্সটার্নাল মেমোরি সিস্টম,

তিনটি মেইন ক্যমেরা দেওয়া হয়েছে 200 mp(wide),12 mp(ultrawide), 2 mp(depth) এবং সামনে আছে 50 mp(ultrawide) ক্যামেরা, উভয় ক্যামেরাতেই 4K তে ভিডিও রেকর্ড করা যাবে।

কোনো হেডফোন জ্যাক নেই। ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে ফেইস আনলক সুবিধা।

নন-রিমুভাল ৫০০০ mah এর ব্যাটারি দেওয়া আছে যেটা চার্জ করার জন্য ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। টাইপ সি পোর্ট রয়েছে আরো আছে ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট।

অসাধারণ ডিজাইন সমৃদ্ধ লাল, নীল, সবুজ, সিলভার কালারের পেয়ে যাবেন।

৪০ হাজার থেকে এটার দাম শুরু, ভ্যারিয়ান্ট অনুযায়ী দাম বাড়বে।

বিদায় এবং ধন্যবাদ সবাইকে।

The post বাজারের সেরা স্মার্টফোন, যাতে রয়েছে ২০০ mp camera, ftont & rear 4k video record etc. appeared first on Trickbd.com.


বকশ  পরথমবর প বল কর নয নন  টক উপহর!! কভব নবন জন নন!!

বকশ পরথমবর প বল কর নয নন টক উপহর!! কভব নবন জন নন!!

আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম। আমি অভি আছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে।

বাংলাদেশের বহুল ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো বিকাশ। যেটি হলো ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। ২০১০-১১ সালের মধ্যবর্তী সময়ে বাংলাদেশে বিকাশের যাত্রা শুরু হয়। আর এই বিকাশের ফলে এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই টাকা পয়সা লেনদেন করা খুব সহজ হয়ে যায়।

গ্রাহক চাহিদা মাথায় রেখে শুধুমাত্র বিকাশ কতৃপক্ষের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসই নয় চালু করা হয় আরো নিত্যনতুন বিভিন্ন রকম দরকারি ফিচার। যেমন পে বিল করা, মোবাইল রিচার্জ, আয়কর পাঠানো, পাসপোর্ট ফি ,শিক্ষা প্রতিষ্ঠান ফি সব কিছু দেওয়া সম্ভব হয়েছে।

আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে বিদ্যুৎ। সকল ক্ষেত্রে আমাদের এমন পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের ব্যবহার বেড়েই চলেছে। আর বিদ্যুৎ ব্যবহার করার ফলে প্রতিমাসে বিদ্যুতের মিটারে বিদ্যুৎ বিল আসে। আর এই বিল দিতে অনেক সময় ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয় লাইনে দাঁড়াতে হয় অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু যদি আপনার একটি বিকাশ ওয়ালেট থাকে সেই বিকাশ থেকে মুহূর্তেই বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন কোথাও না গিয়ে।

কোনরকম ঝামেলা ছাড়াই বিলের তথ্য লিখলেই বিদ্যুৎ বিল অটোমেটিক সেখান থেকে আপনার বিকাশ ওয়ালেট থেকে কেটে নিবে কোথাও আপনার যাওয়ার প্রয়োজন পড়বে না। আর বিকাশ সম্প্রীতি ঘোষণা দিয়েছে বিকাশের মাধ্যমে যদি প্রথমবার পে বিল করা হয় তাহলে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

প্রথম মাসে যদি ৫০০ টাকার উপরে যদি পে বিল করা হয় তাহলে ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। যেটি বিকাশের নির্ধারিত যেসব সুপার শপ রয়েছে সেগুলোর মার্চেন্ট পয়েন্টে থেকে ব্যবহার করা যাবে শপিং করার পর। এই ডিসকাউন্ট কুপন যখন পাওয়া যাবে এটির মেয়াদ থাকবে এক সপ্তাহ পর্যন্ত এর মধ্যে এটি ব্যবহার করে নিতে হবে।

এর পরের ২ মাসে আবার ৩০০টাকা বা বেশি বিদ্যুৎ বিল বিকাশ করলে প্রতি মাসেই পাবেন ৫০ টাকা করে ক্যাশব্যাক।
যারা ১ম মাসে বিল বিকাশ করে ডিসকাউন্ট কুপন পেয়েছেন শুধুমাত্র তারাই ২য় ও ৩য় মাসে বিল বিকাশ করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

১ম মাসে ডিসকাউন্ট কুপনের ক্ষেত্রে ৫ থেকে ৩১ জুলাই ২০২৩
২য় মাসে ক্যাশব্যাকের ক্ষেত্রে ১ থেকে ৩১ আগস্ট ২০২৩
৩য় মাসে ক্যাশব্যাকের ক্ষেত্রে ১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩

তো আপনারা চাইলে আপনাদের অব্যাহত বিকাশ একাউন্ট যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা প্রথমবার বিল বিকাশ করে ক্যাশব্যাক নিতে পারবেন যেগুলোতে বিল এর আগে বিকাশ করেছেন সেগুলোতে ক্যাশব্যাক অফারটি নিতে পারবেন না।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য। লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে নিজ গুণে সেটি ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন। ট্রিক বিডি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

The post বিকাশে প্রথমবার পে বিল করে নিয়ে নিন ২০০ টাকা উপহার!! কিভাবে নিবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.


ছট অযপর বড কজ ট অযপ দয সব কজ করন [Updated 2023]

ছট অযপর বড কজ ট অযপ দয সব কজ করন [Updated 2023]

আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


আমাদের অনেকেরই প্রতিদিন কোনো না কোনো অ্যাপের ব্যবহার করতে হয় প্রয়োজনীয় কাজগুলো করার জন্য। যার কারণে আমাদের সেইসব অ্যাপসগুলোও ইন্সটল করতে হয়, ফলে বেশি অ্যাপস ইন্সটল হ‌ওয়ার কারণে ফোনে ওপর যে চাপ পড়ে এতে ফোনের ব্যাটারির চার্জ কমানোর পাশাপাশি ফোনের ইন্টার্নাল মেমোরি বা ফোনের স্টোরেজ কম করে দেয়। যার কারণে আমাদের ফোন স্লো কাজ করে।

এমন‌ও অ্যাপস হয়তো আপনার ফোনে ইন্সটল করা আছে যেগুলো আপনার প্রতিদিন বা সবসময় প্রয়োজন হয়না। মাঝেমধ্যে আপনার প্রয়োজন হয়, কিন্তু দেখা গেল যে সেইসব অ্যাপস‌ই আপনার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে চলে আপনার ফোনের ব্যাটারির চার্জ কম করছে, ফোনের জায়গা কম করছে, আর সবচেয়ে বড় কথা আপনার ফোনকে চাপের মধ্যে রেখে ফোনের পারফরম্যান্স কম করে দিচ্ছে।

এখন কথা হচ্ছে যে যদি আপনি আপনার প্রয়োজনীয় বা পছন্দের অ্যাপস যেমন: Facebook, Instagram, WhatsApp, Tiktok, News Apps, TV Apps etc. সবগুলো যদি একসাথে ফোনে ইন্সটল করেন, তাহলে তো ফোনের ওপর চাপ সৃষ্টি হ‌ওয়াটাই স্বাভাবিক।

কিন্তু আবার যদি এগুলো আন‌ইন্সটল করে দেন তাহলে আপনার লাভ হলো কি ? হুদাই ব্যাটারিতে চার্জ আর ফোনের পারফরম্যান্স নিয়ে কি করবেন যদি এইসব ব্যবহার করতেই না পারেন ?

তো এখন উপায়টা কি ? যেটা করে আপনি আপনার ফোনের ওপর থেকেও চাপ কমাবেন আবার আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অ্যাপস‌ও ব্যবহার করবেন !

এরকমটা করতে পারবেন একটা ৩-৪ এমবির ছোট অ্যাপ ব্যবহার করে। এটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো আরামে করতে পারবেন। এটা মূলত লাইট‌ওয়েট অ্যাপ এবং এটার যে সার্ভিস সেটা ব্যবহার করার জন্য আপনাকে অন্য কোনো অ্যাপের সাহায্য নিতে হবে বলে আমার মনে হয় না। কারণ এই অ্যাপের ভেতরেই আপনার প্রয়োজনীয় সবকিছু পেয়ে সহজেই।

অ্যাপের নামঃ SiteBazz – Make Your Easy Life

Sitebazz অ্যাপসটিতে রয়েছে জনপ্রিয় নিউজ পেপার, টিভি চ্যানেল, রেডিও চ্যানেল সহ আরো অনেক কিছু। আপনার প্রতিদিনের ছোট বড় কাজকে সহজ করে তুলতে অ্যাপসটি এমনভাবে সাজানো হয়েছে যা একটি ব্যবহার উপযোগী অ্যাপ হতে পারে আপনার জন্য।

অর্থাৎ এমন সবকিছুই একসাথে রয়েছে যা আপনার দৈনন্দিন প্রয়োজন হয়। অ্যাপসটিতে কি রয়েছে তার কিছু বিবরণ। ↓

01. একসাথে সব প্রয়োজনীয় সেবা
02. দৈনিক ইসলামিক সার্ভিস
03. জনপ্রিয় সোশ্যাল মিডিয়া
04. গুগলের জনপ্রিয় সেবা সমূহ
05. জনপ্রিয় সকল AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলস
06. সকল খেলার আপডেট
07. বাংলাদেশী টিভি চ্যানেল
08. অনলাইনে নিউজপেপার
09. সব রেডিও চ্যানেল
10. অনলাইন কেনাকাটার সুবিধা
11. সরকারি সেবা সমূহ
12. শিক্ষা/লেখাপড়া
13. মিডিয়া এবং বিনোদন
14. বিজ্ঞান এবং প্রযুক্তির টিপস
15. চাকরির খবর
16. বাংলাদেশী সিম কার্ড সার্ভিস
17. অনলাইন টিকিট কেনা
18. অনলাইনে স্বাস্থ্য সেবা
19. ব্যাংকিং আপডেট এবং টিপস
20. অনলাইন ফ্রি স্টোরেজ
21. সকল জেলার তথ্য
22. সকল দেশের তথ্য

এছাড়াও এই অ্যাপের একটা ওয়েবসাইট ও আছে। আরো বিস্তারিত জানতে চাইলে সেখান থেকেও দেখতে পারেন। sitebazz.com

অনেক কথাই বলেছি এইবার এই উদাহরণ হিসেবে অ্যাপের কিছু স্ক্রীনশর্ট দেখুন তাহলে আশা করি আপনার যা জানার তা জানতে পারবেন।

জনপ্রিয় AI টুলস পাবেন যা আপনার কাজে লাগবে।

বাড়তি অ্যাপস ছাড়াই ব্যবহার করতে পারবেন জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

বাংলাদেশী সকল টেলিভিশন চ্যানেল।

খবর, রেডিও সহ আরো অনেক সুবিধা।

স্ক্রীনশর্টগুলোতে যা দেখানো হয়েছে এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে এই অ্যাপে সেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করুন। ↓


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂


The post ছোট অ্যাপের বড় কাজ। ১টা অ্যাপ দিয়ে সব কাজ করুন। [Updated 2023] appeared first on Trickbd.com.


Tuesday, July 4, 2023

পস থক Usb এর মধযম মবইল এ ইনটরনট শযর করন  মবইল এ Data ব Wi-Fi চল করত হবন

পস থক Usb এর মধযম মবইল এ ইনটরনট শযর করন মবইল এ Data ব Wi-Fi চল করত হবন

আসসালামু আলাইকুম । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল । 

 

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তায়ালা আপনাদের সবাই কে অনেক অনেক ভালো রাখছে । ইনশাল্লাহ আমিও ভালো আছি। 

 

দীর্ঘ সময় পরে আবার আজকে পোস্ট লিখতে বসলাম নতুন একটা টপিক নিয়ে । আশা করি অনেকের কাজে দেবে । আর কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

 

আজকে যে বিষয় টি আলোচনা করবো তা হলো যে কিভাবে আপনি আপনার পিসি থেকে USB এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট চালাবেন , মোবাইল এ ডাটা চালু করতে হবেনা , ওয়াইফাই ও না, যাকে বলে রিভার্স ইউএসবি টেথারিং ।

 

 অনেকেই হয়তো জানেন , কিন্তু আমি জানতাম না , ভাবলাম অনেকেই হয়তো নাও জানতে পারে , আগে জানতাম মোবাইল থেকে USB দিয়ে পিসি তে নেট চালানো যায় । 

 

তো চলুন এসব কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।

 

প্রথমে নিচের ফাইল ২ ডাউনলোড করে নিন ।

 

1. First

 

2. Second

 

এবার ফাইল দুইটা এক্সট্র্যাক্ট করে নিন ।

 

 

তারপর উইন্ডোজ এর C ড্রাইভ এ একটা ac নামে নতুন ফোল্ডার তৈরি করে নিন ।

 

 

তারপর ২ টা ফোল্ডার এর সব ফাইল এই ac ফোল্ডার এ কপি করে দেন ।

 

 

এবার অ্যাড্রেস বারে cmd লিখে এন্টার চাপুন ।

 

 

এখন আসুন মোবাইল এ , 

 

মোবাইল এ Developer Option এ চলে যান , যাদের এই অপশন নেই তারা ফোন এর About অপশন এ গিয়ে build number এ ৭-৮ বার ক্লিক করুন এটা এনাবল হয়ে যাবে। 

 

 

একটু নিচে গিয়ে Usb Debugging অপশন টা অন করে দিন ।

 

 

হয়ে গেলে পিসির সাথে মোবাইল টা Usb দিয়ে কানেক্ট করে নিন । 

 

এবার আসুন পিসি তে , 

 

Cmd তে টাইপ করুন gnirehtet install . তারপর এন্টার চাপুন । 

 

 

 

তারপর Usb debugging এর পপ আপ আসবে allow করে দিবেন ।

 

 

পরবর্তীতে টাইপ করুন gnirehtet run . 

 

 

তারপর মোবাইল এ লক্ষ করুন একটা VPN অপশন আসবে Allow করে দিবেন ।

 

 

সব কাজ শেষ , এখন প্রমাণ :- 

নিচের স্ক্রিন শট দেখুন , ওয়াইফাই অফ , ডাটা অফ, YouTube চলতেসে .

 

 

 

আজকে এ পর্যন্তই , সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আর ট্রিকবিডির সাথেই থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

আর কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন :- TUNTUNI HAXOR

The post পিসি থেকে Usb এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট শেয়ার করুন , মোবাইল এ Data বা Wi-Fi চালু করতে হবেনা । appeared first on Trickbd.com.


কল বমব করর জনয নতন একট অযপ

কল বমব করর জনয নতন একট অযপ

আসসালামু আলাইকুম

 

ট্রিকবিডি ইউজাররা সবাই হয়তো জানেন কল বম্বিং জিনিসটা আসলে কি, নতুন করে আর বলার প্রয়োজন নেই।

 

তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে একটি কল বম্বিংয়ের অ্যাপ শেয়ার করবো যেটা বর্তমানে মোটামুটি ভালোই কাজ করতেছে। তো চলুন শুরু করা যাক।

 

অ্যাপটি ডাউনলোড করার জন্য পোস্টের শেষে আমি ডাউনলোড লিংক অ্যাড করে দিবো যেখান থেকে ইজিলি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

 

তো এখন আমরা দেখবো কল বম্বিং করার প্রসেসটা। প্রথমেই অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।

 

 

ওপেন করার পর আপনি ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে উপরে “Number” লেখা ফাকা বক্সে সেই ফোন নম্বরটি লিখুন যেই নাম্বারে আপনি কল বম্বিং করতে চাচ্ছেন।

 

এখানে +880 অ্যাড করলেও হবে আর না করলেও হবে, সমস্যা নেই। তবে যদি কল বম্বিং না হয় তখন দুইভাবেই নম্বর দিয়ে ট্রাই করে দেখবেন।

 

তো ফোন নম্বরটি তো লিখলেন, এখন আপনাকে কল বম্বিং সার্ট করতে হবে।

 

 

কল বম্বিং স্টার্ট করার জন্য নিচের দিকে “Attack” নামে একটি বাটন পেয়ে যাবেন, ওই বাটনে একটা ক্লিক করুন।

 

ক্লিক করলেই হালকা একটা সাউন্ড শুনতে পাবেন, তাহলেই বুঝে নিবেন বাটনটিতে ক্লিক লেগেছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই নম্বরে কল বম্বিং স্টার্ট হয়ে যাবে।

 

এখন অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের দেয়া লিংকে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

 

ডাউনলোড করতে ক্লিক করুন

Download Now

 

নোটঃ- অ্যাপটি আমার বানানো না, এই অ্যাপের ডেভেলপার হচ্ছেন Mr.Alone ভাই। ইন ফিউচার আরো এরকম অ্যাপ পেলে অবশ্যই শেয়ার করবো, ধন্যবাদ। আর হ্যা, ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

SABBiRTUNE – Bangla Tech Forum

Telegram Channel

The post কল বম্বিং করার জন্য নতুন একটি অ্যাপ। appeared first on Trickbd.com.


দন কত ঘনট মবইল চলন উচত মবইল ফনর কষতকর দক

দন কত ঘনট মবইল চলন উচত মবইল ফনর কষতকর দক

আসসালামু আলাইকুম সবাইকে,আশা করি অনেক ভালো আছেন আপনারা। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত এবং মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা এখন জানবো। আশা করছি সবারই এটা কাজে লাগবে, মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্ট পড়ে শেষ করার অনুরোধ রইলো।

বিঃদ্রঃ যাদের কাছে পোস্টটি ভালো লাগবেনা তারা এখুনি চলে যান। না বুঝে কেউ মন্তব্য করবেন না,

প্রযুক্তির অগ্রগতিতে পিছিয়ে নেই কেউই। প্রযুক্তি যেমন আমাদের কাজকে সহজ করে দিয়েছে তেমনি পরোক্ষভাবে আমাদের ক্ষতিসাধনও করছে। বিশেষ করে কারখানার রোবটিক সিস্টেমসহ আরো কিছু জিনিস। কারখানার যেকোনো কাজ এই রোবটই করে থাকে। বিভিন্ন পার্টস বানানোর কাজগুলো প্রায় ৯০% কাজই রোবট মেশিন দিয়ে করে ফেলা হয়। এর ফলে অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে যখন মানুষেরা তাদের চাকরি হারাবে। তাদের জন্য আর কোনো কাজ থাকবেনা, সবই মেশিন দ্বারা করানো হবে।

আজকে আলোচনা করবো আমাদের দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত ও মোবাইল ফোনের ক্ষতিকর দিক গুলো নিয়ে।

তো চলুন আর দেরি নয় শুরু করা যাক, উনবিংশ শতাব্দীর সময়ে মোবাইল ছিলো খুবই নিম্নমানের এবং খুবই অল্প নেটওয়ার্ক কাভারেজ। এর পরে যখন ওয়্যারলেস মোবাইল ফোন আবিষ্কার হলো তখন থেকেই যোগাযোগ ব্যবস্হায় একটি বিপ্লব ঘটে। যেকোনো স্হান থেকেই মোবাইলে কথা বলা যেতো কারণ তখন টাওয়ারের মাধ্যমে যেকোনো জায়গাতে সিগনাল পাঠানো যেতো।

ইন্টারনেটর অগ্রগতি

মোবাইলে ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্হার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং করা যেতো। ফলে সেই যুগের প্রযুক্তিতে নতুন মাত্রা যুক্ত হলো। পরবর্তীতে ধাপে ধাপে ইন্টারনেট প্রযুক্তি আরো উন্নতি লাভ করলো। ইন্টারনেটের গতিও অনেক বৃদ্ধি পেলো, যার কারণে অডিও কলের পাশাপাশি ভিডিও কল করারও সুবিধা পাওয়া যায়।

স্মার্টফোনের যাত্রা ও সুবিধা

যখন প্রথমবার স্মার্টফোন আবিষ্কার করা হয় তখন থেকেই মানুষের কৌতুহল অনেক বেড়ে গেলো। স্মার্টফোনে এমন অনেক সুবিধা পাওয়া যায় যা নরমাল মোবাইল ফোনে থাকেনা। খুব অল্প সময়ের মধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায় এবং স্মার্টফোনে অনেক অনেক ফিচারস যুক্ত করা হয়। আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্টফোনও বাজারে চলে এসেছে। স্মার্টফোন প্রথম অবস্হায় খুব বেশি দামি ছিলো, এখন সে তুলনায় দাম অনেক কমে এসেছে। এই স্মার্টফোন এতই উন্নত হয়েছে যে কম্পিউটারের বেশিরভাগ কাজ স্মার্টফোনে করে ফেলা সম্ভব।

স্মার্টফোন আসক্তি ও ক্ষতিকর দিক

প্রযুক্তির বিকাশ এবং দৈনন্দিন যোগাযোগের অগ্রগতির লক্ষে স্মার্টফোনের ভুমিকা অতুলনীয়। তাছাড়া স্মার্টফোন দিয়ে সব ধরনের কাজ সহজেই করে ফেলা সম্ভব। কম্পিউটারের অনেক সফটওয়্যার আছে যেগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয়। তবে স্মার্টফোন যে কম্পিউটারের সমতুল্য সেটা বলা উচিত নয়, কিন্তু কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রতিদিন আমাদের স্মার্টফোন যতটুকু ব্যবহার করা দরকার তার চেয়েও বেশি আমরা ব্যবহার করি। ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে,যেগুলো আমরা দিনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি। এমন কিছু অনলাইন গেইম রয়েছে যেগুলোতে উঠতি বয়সের ছেলেমেয়েদের প্রচুর আসক্তি রয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকে সহজেই যেকারো ক্ষতি সাধন করা সম্ভব। ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতেও আজকাল স্মার্টফোন ধরিয়ে দেয়া হয় ফলে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটেনা। একটানা গেমস খেললে চোখের ক্ষতি হয় শরীরের সঠিক বিকাশ হয়ননা। অনেকে এমনও আছে যারা ঠিকঠাক দিনের সূর্যটাও দেখেনা,সারাক্ষণ শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ইন্টারনেটের অন্ধকার জগতে অনেক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে যাকে সাইবার ক্রাইম বলা হয়। ইন্টারনেটের সবথেকে ভয়ংকর এবং খারাপ দিক হচ্ছে পর্ণ সাইট গুলো। এখন রীতিমতো কমবয়সী কিশোর-কিশোরী’রা এতে পুরোপুরি আসক্ত হয়ে আছে। এই কারণে দেশের সর্বত্রই কিশোররা উন্মাদ হয়ে আছে, ধর্ষণ খুব বেড়ে গেছে। ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং স্মার্টফোনের সহজলভ্যতার কারণে আজকে এই অবস্থা। তাই আমাদেরকে মোবাইলের অপব্যবহার এবং এর আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধমূলক কাজ করা যাবেনা, পর্ণ সাইট থেকে দূরে থাকতে হবে ও বাচ্চাদের স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে। আমরা যদি প্রযুক্তির ভালো দিকগুলোকে ব্যবহার করি তবে প্রযুক্তিও আমাদের কোনো ক্ষতি করবেনা।

দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত

একটি গবেষণা থেকে জানা গেলো যে মানুষের একদিনে সর্বোচ্চ ৩ ঘন্টা মোবাইল ব্যবহার করা উচিত। এতে করে ব্যবহারকারীর চোখের বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়না। কেননা আমরা প্রয়োজনে দেশ বিদেশের অনেক আত্মীয়র সাথে মোবাইলে কথা বলি, এর বাইরে মোবাইলে আমাদের আর অন্য কোনো কাজ থাকেনা। বাকি যে সময়টা আমরা স্যোসাল মিডিয়া বা অনলাইন গেমস খেলে ব্যয় করি সেটা আমাদের খুব বেশি ক্ষতি করে। যেমন ধরুন দিনের ১০ ঘন্টা আপনি মোবাইল ব্যবহার করলেন। তাতে দেখা গেলো আপনি সারাদিনে মাত্র ১ ঘন্টা কারো সাথে কথা বললেন। বাকি ৯ ঘন্টা আপনি অন্য কাজে ব্যয় করলেন,যা মোট ব্যবহারের ১০ ভাগের এক ভাগ। শরীরের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মোবাইলের ব্যবহারটা কমিয়ে ফেলা ভালো। দৈনিক ২-৩ ঘন্টা করে মোবাইল ব্যবহার করলে আপনি প্রযুক্তির ভালো দিকগুলো পাবেন।

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন, বিদায় ।

The post দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত। মোবাইল ফোনের ক্ষতিকর দিক, appeared first on Trickbd.com.


বরতমন গগল এডসনস পওয় সহজ নক কঠন?

বরতমন গগল এডসনস পওয় সহজ নক কঠন?

আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই মহান আল্লাহর রহমতে ভালো রয়েছেন।আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালোই আছি।আজকে গুগল এডসেন্স নিয়ে অল্প পরিসরে লিখবো।এটা লেখার উদ্দেশ্য বর্তমানে এডসেন্স বেশ ঝামেলা করতেছে।যার ফলে অনেকেই ব্লগিং ছেড়ে দিচ্ছে কিংবা ব্লগিং না করার মতো সিদ্ধান্ত নিচ্ছে।তাই তাদের জন্য এই আর্টিকেলে আমার স্বল্প জ্ঞানের আলোচনা করবো।অবশ্যই আপনিও কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে যাবেন, সেই প্রত্যাশাটুকু করতে পারি।আর আপনার মন্তব্যে করা প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন একটুকু আশা করায় যায়।

গুগল এডসেন্স এর অনুমোদন পাওয়া কী এখন সহজ?

এর সহজ উত্তর হলোঃ ওয়েবসাইটে এডসেন্স অনুমোদন করা বর্তমান সময়ে কিছুটা কঠিন।বিস্তারিতঃ তবে আপনি যদি শতকরা ১০০ ভাগ অন্যন্য অর্থাৎ ইউনিক আর্টিকেল লিখতে পারেন, আর কন্টেন্ট সংখ্যা ৫০ এর উপরে হয় এবং ১০০০ থেকে ১৫০০ শব্দের বাংলা পোস্ট অথবা ইংরেজির ক্ষেত্রে ৫০০-৮০০ ওয়ার্ডের ৪০ টার মতো ইংরেজি আর্টিকেল হয় আর সাইটটি ইউজার ফ্রেন্ডলী ডিজাইন করা থাকে ও যথেষ্ট এসইও করা হয়, তাহলে অনেকটাই সহজ হবে।তবে প্রতিদিন কিছু অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটে আনতে হবে।কিন্তু পূর্বে আমরা মাত্র ৩০ টা বা ৩৫ টা অন্যন্য আর্টিকেল লিখেই গুগল এডসেন্স আবেদন করতাম এবং অনুমোদন পেয়ে যেতাম।বর্তমানে সেই সুযোগটি আর থাকছে না।এখন গুগল এডসেন্স লো ভেল্যু কন্টেন্ট দেয় বেশি, আর দুএকবার রিজেক্ট করে থাকলে নিচের স্ক্রিনশট এর মতো কিছুদিন সময় দেয়।যে সময়ের পূর্বে আপনি এডসেন্সে পুনরায় আবেদন করতে পারবেন না।
অর্থাৎ ৪০ বা ৫০টা আর্টিকেল রেডি করা কিছুটা সময়সাপেক্ষ।আবার, যারা কন্টেন্ট তৈরি করতে পারে না, তাদের একপ্রকার অনেক টাকা ব্যয় করেই আর্টিকেল কিনতে হবে এবং সাইটটি এডসেন্স এর জন্য প্রস্তুত করতে হবে।

গুগল এডস লিমিট দেয় কেমনঃ

গতমাসের ২৭ তারিখ, বাংলাদেশের অনেক ওয়েবসাইটেই পর্যাপ্ত ইউনিক ভিজিটর থাকার পরেও গুগল এডসেন্স হঠাৎ করে এড লিমিটেশন করে দেয়।সাথে কারো কারো কয়েক ডলার কেঁটে নেয়।অর্থাৎ গুগল কখন কী করে বোঝার উপায় নেই।এর মাঝেই এডসেন্সের পলিসিতে নতুন একটা আপডেট এসেছে।যার ফলে লোডিং করলে এড লিমিট কিংবা গুগল এডসেন্স ডিসএবল করে দিতে পারে।
তবে আপনারা চাইলে ইজুয়েক এই এড নেটওয়ার্কটি ব্যবহার করতে পারেন।আমার জানা মতে এখানে এডস লিমিট এর মতো সমস্যা নেই।

এডসেন্সের দাম কেমনঃ

পূর্বে ফ্রেশ অর্থাৎ নতুন অনুমোদন পাওয়া এডসেন্সের দাম ছিল ৮ থেকে ১০ হাজার, সেটা এখন সর্বনিম্ন ১৫ বা ১৬ থেকে আরম্ভ করে ২০ বা ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।এক্ষেত্রে গুগলের অর্গানিক ভিজিটরের ওপর দাম নির্ভরশীল।মূলত এসকল এডসেন্স লোডাররাই কিনে থাকেন।কিন্তু তারা যদি লোডিং করতে না পারেন. তবে হঠাৎ করেই আবার দাম কমে যেতে পারে।Ezoic approved সাইটের দাম মোটামোটি ১৫-১৮ কে এর মধ্যে থাকে।

এখন করণীয়ঃ

আমি বলবো, আগে এই সেক্টর সম্পর্কে ভালো করে ধারণা নিন এরপর এখানে কাজ করুন।কারণ এই সেক্টরে আপনার যথেষ্ট জ্ঞান না থাকলে আপনি কখনোই ব্লগিং করতে পারবেন না।আবার, নিজস্ব ওয়েবসাইটে এডসেন্স অনুমোদন পেলেও ইনকাম করতে পারবেন না।
আজকের পোষ্ট এখানেই শেষ করছি, আল্লাহ্ হাফেজ।আশা করি, এই আর্টিকেল তথা গুগল ও সম্পর্কিত তথ্য মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন।
আপনার ওয়েবসাইট গুগল এডসেন্সের জন্য উপযোগী করবেন যেভাবে

The post বর্তমানে গুগল এডসেন্স পাওয়া সহজ নাকি কঠিন? appeared first on Trickbd.com.


গগল পল সটর ব কন থরড পরট অযপ ছড ফসবকর মধযম সরসর অযপ ডউনলড করর সবধ!! আসছ নতন ফচর জন নন বসতরত

গগল পল সটর ব কন থরড পরট অযপ ছড ফসবকর মধযম সরসর অযপ ডউনলড করর সবধ!! আসছ নতন ফচর জন নন বসতরত

আসসালামুআলাইকুম ট্রিকবিডির সবাইকে স্বাগতম আমার নতুন পোস্টে।কেমন আছেন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,, , আজকে আবারো হাজির হলাম আপনাদের সবার মাঝে নতুন করে পোস্ট নিয়ে।

ফেসবুক প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে মার্ক জুকারবার্গের মাধ্যমে ।আমরা এটি ব্যবহার করতে পারছি খুব সহজেই সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে। যোগাযোগের সবচেয়ে বড় একটি মাধ্যম হিসেবে পরিচিত হয়েছে ফেসবুক। একে অপরের সাথে সহজে তথ্য প্রদানের জন্য আমরা প্রায় সকলেই ফেসবুকের ব্যবহার করে থাকি।

ফেসবুক এতটা জনপ্রিয়তা অর্জন করেছে যে বেশিরভাগ সময় মানুষ কাটিয়ে থাকে তাদের বেশিরভাগ সময় এই ফেসবুকেই। অন্যান্য তাদের কার্যক্রম খুব একটা বেশি তারা করে না বাইরে থেকে। ফেসবুক বর্তমানে তাদের মার্কেটিং ব্যবস্থাকে পাল্লা দিতে google প্লে স্টোরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার থেকে ফেসবুকে চালু করছে অ্যাপ ডাউনলোড সুবিধা।

এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সরাসরি গুগল প্লে স্টোর বা কোন থার্ড পার্টি অ্যাপের সহায়তা ছাড়াই সরাসরি আপনার পছন্দের অ্যাপটি, আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে খুব সহজেই নিজেদের তৈরি করা অ্যাপ ফেসবুকের মাধ্যমে পাবলিশ করতে পারবে।নতুন এ সুবিধা চালু হলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ফেসবুক।

যদি কেউ যদি অ্যাপ পাবলিশ করতে চাই তাহলে ফেসবুকে এড দিতে হবে এই অ্যাড এ যে কেউ যখন ক্লিক করবে তখন পছন্দের অ্যাপসটি মোবাইল ফোনে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। ইনস্টল এর জন্য কোন প্রকার, সমস্যা করতে হবে না ফেসবুকের মতো।ফলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে প্রবেশ করে অ্যাপ নামাতে হবে না।

এ বিষয়টি নিয়ে facebook কর্তৃপক্ষ জানিয়েছে যে খুব জলদি বিশ্বব্যাপী এটি প্রকাশিত করা হবে যার মাধ্যমে খুব সহজেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা ফেসবুকের মাধ্যমে। ফিচারটি আপাতত প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। খুব জলদি আগামী বছরের শুরুর দিকে থেকে ফেসবুক এই সার্ভিসটি চালু করবে বিশ্বব্যাপী।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য আর যদি পোষ্টের লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক নিজ গুনে সেটি ধরিয়ে দিয়ে সহায়তা করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন।

The post গুগল প্লে স্টোর বা কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়া ফেসবুকের মাধ্যমে সরাসরি অ্যাপ ডাউনলোড করার সুবিধা!! আসছে নতুন ফিচার জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.


Monday, July 3, 2023

গগল পল সটর ব কন থরড পরট অযপ ছড ফসবকর মধযম সরসর অযপ ডউনলড করর সবধ!! আসছ নতন ফচর জন নন বসতরত

গগল পল সটর ব কন থরড পরট অযপ ছড ফসবকর মধযম সরসর অযপ ডউনলড করর সবধ!! আসছ নতন ফচর জন নন বসতরত

আসসালামুআলাইকুম ট্রিকবিডির সবাইকে স্বাগতম আমার নতুন পোস্টে।কেমন আছেন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,, , আজকে আবারো হাজির হলাম আপনাদের সবার মাঝে নতুন করে পোস্ট নিয়ে।

ফেসবুক প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে মার্ক জুকারবার্গের মাধ্যমে ।আমরা এটি ব্যবহার করতে পারছি খুব সহজেই সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে। যোগাযোগের সবচেয়ে বড় একটি মাধ্যম হিসেবে পরিচিত হয়েছে ফেসবুক। একে অপরের সাথে সহজে তথ্য প্রদানের জন্য আমরা প্রায় সকলেই ফেসবুকের ব্যবহার করে থাকি।

ফেসবুক এতটা জনপ্রিয়তা অর্জন করেছে যে বেশিরভাগ সময় মানুষ কাটিয়ে থাকে তাদের বেশিরভাগ সময় এই ফেসবুকেই। অন্যান্য তাদের কার্যক্রম খুব একটা বেশি তারা করে না বাইরে থেকে। ফেসবুক বর্তমানে তাদের মার্কেটিং ব্যবস্থাকে পাল্লা দিতে google প্লে স্টোরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার থেকে ফেসবুকে চালু করছে অ্যাপ ডাউনলোড সুবিধা।

এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সরাসরি গুগল প্লে স্টোর বা কোন থার্ড পার্টি অ্যাপের সহায়তা ছাড়াই সরাসরি আপনার পছন্দের অ্যাপটি, আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে খুব সহজেই নিজেদের তৈরি করা অ্যাপ ফেসবুকের মাধ্যমে পাবলিশ করতে পারবে।নতুন এ সুবিধা চালু হলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ফেসবুক।

যদি কেউ যদি অ্যাপ পাবলিশ করতে চাই তাহলে ফেসবুকে এড দিতে হবে এই অ্যাড এ যে কেউ যখন ক্লিক করবে তখন পছন্দের অ্যাপসটি মোবাইল ফোনে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। ইনস্টল এর জন্য কোন প্রকার, সমস্যা করতে হবে না ফেসবুকের মতো।ফলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে প্রবেশ করে অ্যাপ নামাতে হবে না।

এ বিষয়টি নিয়ে facebook কর্তৃপক্ষ জানিয়েছে যে খুব জলদি বিশ্বব্যাপী এটি প্রকাশিত করা হবে যার মাধ্যমে খুব সহজেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা ফেসবুকের মাধ্যমে। ফিচারটি আপাতত প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। খুব জলদি আগামী বছরের শুরুর দিকে থেকে ফেসবুক এই সার্ভিসটি চালু করবে বিশ্বব্যাপী।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য আর যদি পোষ্টের লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক নিজ গুনে সেটি ধরিয়ে দিয়ে সহায়তা করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন।

The post গুগল প্লে স্টোর বা কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়া ফেসবুকের মাধ্যমে সরাসরি অ্যাপ ডাউনলোড করার সুবিধা!! আসছে নতুন ফিচার জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.