Sunday, June 4, 2023

যেকোনো নাম্বারে মেসেজ করুন কোনো টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে বিস্তারিত পোস্টে।

যেকোনো নাম্বারে মেসেজ করুন কোনো টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে বিস্তারিত পোস্টে।



আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফ্রিতে মেসেজ করতে পারবেন। যে কোন নাম্বারে কোনো টাকা পয়সা কাটবে না

আপনাদের কাছে একটা অনুরোধ কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি

তো এখন আসি মূল আলোচনায়!

প্রথম অ্যাকাউন্ট খুললে আপনি ২০টি এসএমএস ফ্রি পাবেন । এরপর যদি রেফার করেন একটারেফার আরও ২০টি এসএমএস

সর্ব প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
Download link: (Telegram)

টেলিগ্রাম এ ডাউনলোড সমস্যা করলে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন।
Download link: Google drive

প্রথমে আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়েছে একটি একাউন্ট খুলতে হবে, আপনার নাম্বারটা এখানে লিখুন।

এরপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। অবশ্যই আপনার যে ফোনে লগইন করবেন ওই ফোনে যেনো সিম থাকে, তা না হলে ওটিপি কাজ করবে না।

একটি লগইন হওয়ার পর ফ্রি এসএমএস ক্লিক করুন।

তারপর আপনি কোনো নাম্বারে মেসেজ পাঠাতে চান ওই নাম্বারটি এখানে লিখুন
এরপর মেসেজ লিখুন।
এখন সেন্ড মেসেজ ক্লিক করুন।

এখন দেখুন মেসেজ চলে এসেছে।

পোস্টটি অনেক ছোট মনে হলো। আশা করি সব কিছু বুঝাতে পেরেছি।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত TrickBD সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম।

সকল প্রকার প্রিমিয়াম এপস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হন।

Telegram- https://t.me/PremiumAppsShareVIP

The post যেকোনো নাম্বারে মেসেজ করুন কোনো টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে বিস্তারিত পোস্টে। appeared first on Trickbd.com.


ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যান্ড্রয়েড এর ব্যবহার করবেন? আদৌ কি সম্ভব?

ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যান্ড্রয়েড এর ব্যবহার করবেন? আদৌ কি সম্ভব?

হ্যা, অ্যান্ড্রয়েডে chrom extension ব্যবহার করা সম্ভব। কিভাবে করব? কিভাবে করবেন এটা দেখার জন্য আজকের পোস্টটা লিখতে বসেছি। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক।

 

ক্রোম এক্সেনশন চলার জন্য আমাদের ইনডেক্স ব্রাউজার প্রয়োজন হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Link: click

 

ডাউনলোড হয়ে গেলে ব্রাউজার টি চালু করুন। এইখানে একটি প্রবলেম আছে। আপনি সরাসরি এখানে সার্চ বাড়ে ক্লিক করে সার্চ করতে পারবেন না । তাই আপনাদের এখানে প্রথমেই (+) আইকনে ক্লিক করে গুগলকে এড করে নিতে হবে। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন :

যুক্ত হয়ে গেলে আবার গুগলে ঢুকুন । তারপর নিজেই থ্রি ডটে ক্লিক করে ডেক্সটপ মুড চালু করুন।

তারপর ক্রম এক্সটেনশন লিখে সার্চ দিয়ে। অথবা নিজের লিংকে যান।

Link: click

এখানে আপনি আপনার প্রয়োজনীয় এক্সটেনশন সার্চ দিয়ে নিতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব প্রথমে একটি vpn যুক্ত করে নেবেন। কারণ ব্রাউজারটির ফুল অ্যাক্সেস আপনি বাংলাদেশ থেকে পাবেন না। আমার মত করে একটি ভিপিএন যুক্ত করুন , নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন :

 

যেভাবে আমি ভিপিএন যুক্ত করলাম, সেভাবে আপনারা যে কোন এক্সটেনশন যুক্ত করতে পাবেন। এখন ভিপিএন কানেক্ট হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র ব্রাউজারেই vpn আছে। আর এখানে কোন ধরনের আইকনো শো করবে না। এবার দ্বিতীয়তঃ আপনি একটি এড ব্লোকার যুক্ত করুন। আমি যেটা দেখাচ্ছি সেটাও করতে পারেন, এটি অনেক হাই কোয়ালিটি অ্যাড ব্লকার :

এটা শুধুমাত্র অ্যাড নয়, যত প্রকার ট্রাকার আছে সবকিছু ব্লক করে দিবে।

 

আগেরটার মত করে এখানেও এক্সটেনশনে গিয়ে ভিপিএন এ ক্লিক করুন। দেখুন যদি নিজের মত আইকন শো তাহলে একটিভ হয়ে গেছে।

এইতো আমি বেসিক জিনিসপত্র দেখালাম। এবং ব্রাউজারটা ফুল সেটাপ করে দিলাম। এবার আপনাদের কাজ অনুযায়ী আপনারা ব্যবহার করুন। তবে কথা আছে এখানে সবগুলোই কাজ করবে না। আশা করা যায় 80 শতাংশই কাজ করবে। যেগুলো একান্ত কিবোর্ড ছাড়া চলা যায় না , সেগুলো ব্যবহার করতে পারবেন না।

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভাল থাকুন সুস্থ থাকুন trickbd এর সাথেই থাকুন।

আরও পড়ুন : “Naruto” anime সিরিজটি এখন দেখুন বাংলায়, সর্বশেষ আপডেট || Naruto Sony yay dub

 

The post ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যান্ড্রয়েড এর ব্যবহার করবেন? আদৌ কি সম্ভব? appeared first on Trickbd.com.


মোবাইল কিভাবে বুঝবেন ভাইরাস দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছে? এবং কি করবেন সেই সময়

মোবাইল কিভাবে বুঝবেন ভাইরাস দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছে? এবং কি করবেন সেই সময়

আসসালামুয়ালাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করছি আজকের পোস্ট।

আমাদের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। প্রযুক্তির ফাঁক ফোঁকর দিয়ে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি। মোবাইল ফোন এর মধ্যে হুট হাট করে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হচ্ছে।

যা রীতিমত আমাদের জন্য বেশ ক্ষতি এর কারণ হিসেবে দাড়িয়েছে। স্মার্ট ফোন ছাড়া আমাদের জীবনকে আজকাল কল্পনা করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশে যখন কোভিড আক্রান্ত হয় তারপর থেকে মোবাইল এর ব্যাবহার বেড়েছে। কারণে অকারণে আমরা প্রায় অনেকেই মোবাইল এর সাথে যুক্ত হয়ে পড়েছি।

এখনকার যুগে মানুষ অনেকটা অনলাইন নির্ভর হয়ে যাওয়াতে সাইবার আক্রমণের ঝুঁকিও দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে সাইবার আক্রমণ সম্পর্কে কাউকে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। অনেক সময় বিভিন্ন স্পাই অ্যাপস বা ওয়েবসাইট আমাদের ওপর নজরদারি করেন। তো কিভাবে বুঝবেন আপনার শখের মোবাইল টি ভাইরাস আক্রান্ত নাকি।

আপনার স্মার্টফোনের কিছু কিছু লক্ষণ খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার স্মার্টফোনটিতে কোনো প্রকার ভাইরাস বা ম্যালওয়্যার আছে কি না। সেগুলো হলো- যদি কখনো দেখেন প্রয়োজন এর অতিরিক্ত মোবাইল এর চার্জ শেষ হয়ে যাচ্ছে, অতিরিক্ত ডাটা চার্জ হচ্ছে এইসব বিষয় গুলো বিশেষ করে ভাইরাস এর লক্ষণ গুলো প্রকাশিত করে থাকে।

অনেক সময় অহেতুক অ্যাড বা অ্যাপ ইনস্টল হয়ে থাকে আবার নিজের অনুমতি ছাড়া সব অ্যাকসেস চলে যাওয়া ইত্যাদি হলেও মোবাইল ফোনে ভাইরাস দ্বারা আক্রান্ত এর সম্ভাবনা থেকে যায়। যা পার্সোনাল ডাটা হ্যাক করে ক্ষতি করতে পারে। অনেক সময় স্প্যাম ম্যাসেজ আসতে থেকে যেগুলো আসার কথা না,, এইগুলো ভাইরাস আক্রান্ত হলে হয়ে থাকে।

ফোন স্লো হয়ে যায় হুট করে, বন্ধ হয়ে যায় সব ক্ষেত্রে অতিরিক্ত সীমা অতিক্রম করতে থাকে যার ফলে মূলত ফোন এর হার্ডওয়্যার প্রোগ্রামিং গুলো কে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। অন্য কেউ যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে।

কিভাবে ভাইরাস থেকে নিজেকে নিরাপদ করবেন,!! প্রথমত ভাইরাস এর লক্ষণ হলো অন্য ডিভাইস থেকে নিজের ডিভাইস এ পেনড্রাইভ দিয়ে বা কোনো তথ্য কে নেওয়া থেকে বিরত থাকা। কারণ অনেক ক্ষেত্রে ভাইরাস এর উৎস এইসব থেকেই ছড়িয়ে পড়ে। এটা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি কখনো দেখেন আপনার ফোনে এমন কিছু অ্যাপ আছে যা আপনি ইনস্টল করেন নী কিন্তু হয়ে গেছে, সাথে সাথে আনইনস্টল করে নিন হতে পারে ভাইরাস এর জন্য হয়েছে।

অপ্রয়োজনীয় অ্যাপস গুলো এর মধ্যে অনেক সময় ক্যাচ ডাটা তৈরি হয় সময় করে পরিষ্কার করুন। ভাইরাস যেহুতু ইন্টারনেট এর সাহায্যে আজকাল ছড়িয়ে পড়ে সুতরাং মাঝে মাঝেই অ্যাপস এর ডাটা ক্লিয়ার করে ব্যাবহার এর চেষ্টা করতে থাকুন। ফলে নিরাপত্তা বিজয় থাকবে।স্মার্টফোনের ভাইরাস আমাদের সকলের জন্য খুবই ক্ষতিকারক একটি জিনিস।

সব সময় চেষ্টা করতে হবে যে কোনো ভাবেই যেন ভাইরাস প্রবেশ করতে না পারে মোবাইল ফোনের মধ্যে। কারণ এই কারনেখেয়াল রাখতে হবে যেন ফোনে কোনো প্রকার ম্যালওয়্যার ভাইরাস যাতে আক্রমণ না করতে পারে। তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Trickbd এর সাথেই থাকুন।

The post মোবাইল কিভাবে বুঝবেন ভাইরাস দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছে? এবং কি করবেন সেই সময় appeared first on Trickbd.com.


DuckDuckGo VS Google : কোন সার্চ ইঞ্জিন সেরা?

DuckDuckGo VS Google : কোন সার্চ ইঞ্জিন সেরা?

সার্চ ইঞ্জিনগুলি ইন্টারনেট জগতে সবচেয়ে বেশি অবদান রাখছে। কারণ আমাদের কখন কি প্রয়োজন প্রশ্ন , পণ্য ও প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজতে সাহায্য করে।কিন্তু বিশ্বের মধ্যে google যে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এখানে কোন সন্দেহ নেই। কিন্তু এটা একা নয়, এরকম আরো সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন : DuckDuckGo .

Google এবং এটির মধ্যে পার্থক্য শেয়ার করব যে কোনটি সবচেয়ে ভালো। তাই চলুন আর দেরি না করে আজকের পোস্ট শুরু করি :-

 

Vs

DuckDuckGo vs Google: [বৈশিষ্ট্য]

 

DuckDuckGo এবং Google সার্চ করার দিক থেকে দুজনের বৈশিষ্ট্য একই বলা যায়। কারণ তারা দুজনেই সার্চ উন্নত করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে। যেমন সাজেস্ট,

DuckDuckGo vs Google : [হোমপেজ ]

 

দুজনেরই সুন্দর একটি হোমপেজ আছে। এবং সুন্দর একটি করে সার্চ বার আছে। এবং আপনি যদি চান সেগুলো আপনার মত কাস্টমাইজ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপারও পরিবর্তন করতে পারবেন।

এবং আপনি সার্চ বারে ক্লিক করে টাইপ করার সময় দুজনেই আপনাকে এক ধরনের পরামর্শ দিবে সার্চ এর জন্য।

 DuckDuckGo vs Google : [অনুসন্ধান ফলাফল]

 

সার্চ করার ক্ষেত্রে দুজনেরই অনেক দ্রুত। Google প্রাসঙ্গিক তথ্য, ছবি, মানচিত্র, সাইট থেকে উদ্ধৃ এগুলো শো করায়।

কিন্তু DuckDuckGo সে অনুসন্ধানের সবার উপরে যে ফলাফলটা দেয় সেটা হচ্ছে ওপেন সোর্স। অর্থাৎ এক্ষেত্রে আপনিও GitHub সংগ্রহস্থলের মাধ্যমে উত্তরগুলো জমা দিতে পারবেন।

এক্ষেত্রে DuckDuckGo গুগলের চেয়ে অনেকটা শক্তিশালী ।

DuckDuckGo সার্চ ইঞ্জিনে যারা একই জিনিস সার্চ করে তাদের উত্তর একই আসবে। অর্থাৎ ধরেন আপনি একটা বিষয় জানতে চাইলে এবং আমি একটা বিষয় জানতে চাইলাম, এবং আপনি যদি সেখানে সাফ করেন এবং আমিও যদি সার্চ করি তাহলে দুজনের ফলাফল একই আসবে।

কিন্তু google সম্পূর্ণ আলাদা। গুগল সার্চ করে ডিফল্ট উপায়।যেমন , আগের হিস্ট্রি, বয়স, অবস্থান, শিক্ষা, পরিবারের আয়, সম্পর্কের অবস্থা এবং অনলাইন পরিচিতি, অর্থাৎ আপনার যাবতীয় যা যা জানে, তার উপর ভিত্তি করে ফলাফল দিয়ে থাকে। আর গুগল আপনাকে সব সময় ট্রাক করে থাকে। অন্যদিকে,

DuckDuckGo ব্যবহারকারীর কোনো ডেটা ট্রাক করে না।কে কোথায় কি করছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যাথা নেই। তাই যখন DuckDuckGo ব্যবহারকারীরা সার্চ করে তখন সবারই একই ফলা ফল আসে।

 

DuckDuckGo vs Google : [কৃত্রিম বুদ্ধিমত্তা]

 

সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য Google এবং DuckDuckGo উভয়ই সার্চ ফলাফলে সাহায্য করার জন্য AI সহকারী নিয়ে আসছে। যদিও গুগল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রতে তে চালু করেছে, তবে এটি খুব ভালো নয়। সাধারণ ভাবে বলতে গেলে, এটা এখনও এটি প্রাথমিক পর্যায়ে আছে।

DuckDuckGo সম্প্রতি DuckAssist নামে নিজস্ব AI প্রকাশ করেছে। DuckAssist এটাও বিটা পর্যায়ে রয়েছে। সার্চ করার সময় সাধারণ উত্তর দিতে পারবে। কিন্তু যদি কঠিন প্রশ্ন হয় তাহলে ভুল করতে পারে। আশা করি দুটি AI সময়ের সাথে অনেক ভালো হয়ে আসবে।

 

DuckDuckGo vs Google: [নিরাপত্তা এবং গোপনীয়তা]

 

যদি নিরাপত্তা এবং গোপনীয়তার কথা বলি তাহলে DuckDuckGo একদম স্পষ্ট বিজয়ী। কারণ এটা ব্যবহারকারীকে কোনরকম ট্রাক করে না। ব্যক্তি ডাটা সঞ্চয় করে না। বরং তার উল্টো, DuckDuckGo দিয়ে যখন আমরা ব্রাউজ করি তখন সেই তৃতীয় পক্ষের ট্রাক আটকে দেয়। DuckDuckGo এক ধরনের ঢাল রূপে কাজ করে।

অন্যদিকে গুগল ব্যবহারকারীর প্রচুর ডাটা সংগ্রহ করে। এবং আপনার চাওয়া পাওয়া অনুযায়ী ফলাফল এবং এডস দিয়ে থাকে। এক্ষেত্রে সার্চ করার সময় এক একজনের এক এক ধরনের ফলাফল আসতে পারে।

 

পোস্ট আর বড় না করি। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন trickbd এর সাথেই থাকুন। ধন্যবাদ 😊

আরো পড়ুন :

“Naruto” anime সিরিজটি এখন দেখুন বাংলায়, সর্বশেষ আপডেট || Naruto Sony yay dub

 

The post DuckDuckGo VS Google : কোন সার্চ ইঞ্জিন সেরা? appeared first on Trickbd.com.


এখন থেকে কলের মাধ্যমে পাসপোর্ট এবং ভিসার সকল তথ্য জানতে পারবেন।

এখন থেকে কলের মাধ্যমে পাসপোর্ট এবং ভিসার সকল তথ্য জানতে পারবেন।

আপনার নিজের জন্য পাসপোর্ট তৈরি করার কথা আপনার মাথায় আসলে সর্বপ্রথম আপনার চোখের সামনে ভেসে উঠে দালালের কথা। কারণ বাংলাদেশে এমন পরিস্থিতি যে আপনি আপনার নিজের জন্য পাসপোর্ট করবেন অথচ এর জন্য আপনাকে ভায়া ধরতে হবে। অন্যথায় পাসপোর্ট করতে পারবেন না। নিজে নিজে পাসপোর্ট করতে গেলে অনেক হয়রানির শিকার হতে হয়। এছাড়াও পাসপোর্ট সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হলে এর সমাধান কী? তাও আমরা সহজে খুঁজে পাই না। যার জন্য সমস্যার সমাধান করতে তখন আমরা বাধ্য হয়ে দালালের দারস্থ হই। এতে করে তারা আমাদের যেভাবে বুঝায় আমাদের সেভাবে বুঝ নিতে হয় এবং এতে করে সবদিক দিয়ে আমরা বেশ হয়রানির শিকার হই। এখন কেমন হয় যদি আপনি আপনার পাসপোর্ট সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য সরাসরি কলের মাধ্যমে অর্থাৎ হট লাইন বা হেল্প সেন্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অন্যান্য ধরনের কাজের সেবার মতো। হুম অবশ্যই আপনার মাথায় চিন্তা আসতে পারে খুবই ভালো হয়।

কেননা আমরা জানি বা লক্ষ্য করি যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সে প্রতিষ্ঠানের হেল্প লাইনে সরাসরি যোগাযোগ করে এর সমাধান নিয়ে নিতে পারি। যেমন ধরেন আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, এখন সেটির পিন নম্বর ভুলে গেছেন এখন সেটির সমাধান কিভাবে করা যায় তা আপনার জানা নাই আর তখনই সাথে সাথে যদি আপনি বিকাশ হেল্প সেন্টারে ফোন দিয়ে তা জানান। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে তা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। আর এতে করে আপনার সমস্যাটির সমাধান সহজেই হয়ে যায়।

আর ঠিক এইরকম সাধারণদের জন্য পাসপোর্ট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে এর কিভাবে সমাধান করা যায় তার জন্য সরাসরি পাসপোর্টের হেল্প সেন্টারে ফোন দিয়ে কল সার্ভিস সেন্টারের প্রতিনিধির সাথে কথা বলে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন এখন থেকে। সম্প্রতি গত ৩১শে মার্চ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তাদের নতুন কল সেন্টার বা হটলাইন চালু করেছে। যা পুরো ২৪ ঘন্টা জুড়ে সার্ভিস প্রদান করবে। শুধু পাসপোর্টই না এখানে আপনি ভিসা সম্পর্কিত যেকোনো ধরণের তথ্যও সরাসরি জানতে পারবেন।

কল সার্ভিস নম্বরঃ

আপনি বাংলাদেশে অবস্থানরত হন তাহলে আপনাকে এই ১৬৪৪৫ নম্বরে ফোন দিতে হবে। আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাকে এই ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে ফোন দিতে হবে। ফোন দেওয়ার পর আপনি সরাসরি একজন সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলে আপনার পাসপোর্ট অথবা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার সমাধান জেনে নিতে পারবেন।

কী কী তথ্য বা সমাধান পাওয়া যাবে?

  • ই-পাসপোর্টের বর্তমান অবস্থা।
  • ই-পাসপোর্টের ডেলিভারি সংক্রান্ত তথ্য।
  • অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধান।
  • আবেদন করতে না পারলে তা বুঝিয়ে দেওয়া।
  • পাসপোর্ট সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে পারবেন।
  • প্রবাসীরা এমআরপি পাসপোর্টর অবস্থা জানতে পারবেন।
  • এমআরপি পাসপোর্টের ডেলিভারি অবস্থা।
  • এমআরভি ভিসা সংক্রান্ত তথ্য।

এইরকম আরও বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হলে আপনি সহজে এখানে কল করে সমাধান নিয়ে নিতে পারবেন।

সার্ভিস ফিঃ

এখানে সার্ভিস গ্রহণ করতে কোনো টাকা বা ফি এর প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ আপনি যে অপারেটরের সিম ব্যবহার করে কল সেন্টারে কথা বলবেন সে অপারেটরের মিনিটে যত টাকা চার্জ কাটা হয় তা ঐ অনুযায়ী আপনার খরচ হবে।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post এখন থেকে কলের মাধ্যমে পাসপোর্ট এবং ভিসার সকল তথ্য জানতে পারবেন। appeared first on Trickbd.com.


যেভাবে Facebook Group এর Community Chat থেকে Leave নিবেন বা Notification বন্ধ করবেন

 

Facebook Group এ এখন নতুন একটা ফিচার যোগ হয়েছে, যার নাম Community Chat. দুই type এর Community Chat বানাতে পারেন Group Admins এবং Moderators রাঃ 1. Standard Community Chat আর 2. Broadcast Community Chat.

Standard Community Chat এ সব Group Members রাই join করে message send করতে পারেন। তবে Broadcast Community Chat এ শুধু Group Admins এবং Moderators রা message send করতে পারেন, আর Members রা শুধু সেই Message এ react দিতে পারেন।

Members রা Standard community chat থেকে leave নিতে পারেন এভাবেঃ

1. যেই Group এর Community Chat থেকে Leave নিতে চান, সেই Group টা Visit করে Community Chat section থেকে Chat টিতে click করবেনঃ

2. Community Chat এর নামের উপরে Click করবেনঃ
3. Leave Chat option এ click করবেনঃ
4. Confirmation Message এ Leave Chat button এ click করবেনঃ
Broadcast Community Chat থেকে Leave নেয়ার কোনো option নেই। এক্ষেত্রে আপনাকে Chat এর Notification টা off করে রাখতে হবে। আর যদি আপনার Facebook Group টার কোনো দরকার না হয়, তবে আপনি Facebook Group টা থেকেই Leave নিতে পারেন, তাহলে সেই Broadcast Community Chat থেকেও আর কোনো Message আসবে না।

 

অনেকে এ ধরনের Community Chat থেকে leave নিতে না পেরে, Community Chat এ গালি দিতে শুরু করে নিজের profile এর ভাবমূর্তি তো নষ্ট করেননি আর তার সাথে গুণাহেরও ভাগিদার হয়ে যান। তাই নতুন কোনো বিষয় বুঝতে না পারলে, একটু ধৈর্য ধারণ করে সমাধানের চেষ্টা করবেন।

নিজে সমাধান বের করতে না পারলে, আমাদের এই Facebook Page এ Message দিবেনঃ FB Problem Solution BD

The post যেভাবে Facebook Group এর Community Chat থেকে Leave নিবেন বা Notification বন্ধ করবেন appeared first on Trickbd.com.


Saturday, June 3, 2023

ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন

ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন

আসসালমুআলাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই? আশা করছি যে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

আমরা অনেকেই বিভিন্ন অ্যাপস ব্যাবহার করে থাকি। অনেক দরকারী কাজে আমরা ব্যাবহার করে থাকি। কিন্তু বেশিরভাগ অ্যাপ আজকাল প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয়। যা রীতিমত আমাদের জন্য অনেক ঝামেলা বলে আমরা মনে করি।

সেই জন্য আমরা বিভিন্ন অ্যাপস এর ক্রাকেড ভার্সন ব্যবহার করে থাকি। যা আমাদের মত ফ্রী ইউজারদের বেশ সুবিধা দেই😁😁 কিন্তু অনেক সময় এইসব অ্যাপস আমাদের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।

ক্র্যাক অ্যাপস গুলো মূলত আসল অ্যাপস কে চুরি করে অন্য কেউ মোড করে ফ্রী তে ব্যাবহার উপযোগী করে। যা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গুলো থেকে ডাউনলোড করে নিত্যদিনের কাজে লাগাই। কিন্তু এইসব অ্যাপস কিছু কিছু তে আজকাল ভাইরাস এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

অনেক সময় ফোনের পার্সোনাল ডাটা কে চুরি করে নিচ্ছে অজান্তেই বিভিন্ন অ্যাকসেস নিচ্ছে। যা হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। তাই ক্র্যাক অ্যাপ যদিও ব্যাবহার করতে হয় পরামর্শ থাকবে বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করবেন।

কারণ অনেক ফিশিং ওয়েবসাইট এ আপলোড করা ফাইল গুলো এর মধ্যে আজকাল ভাইরাস সহ অন্যান্য ক্ষতিকর জিনিস দেওয়া হচ্ছে। যার ফলে সম্পূর্ণ ফোন এর অ্যাকসেস অন্য কারো হাতে পড়তে পারে।

আর দরকার পড়লে কিছু টাকা খরচ করে হলেও আমার মতে ক্র্যাক অ্যাপ ইউজ না করে প্রিমিয়াম কিনেই ব্যাবহার করা ভালো,, তাহলে সব কিছু এর মধ্যে নিরাপত্তা এর ত্রুটি থাকবে না।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় লিখার সময় টাইপিং মিসটেক হয়ে যায় সেটা কে অনুগ্রহপূর্বক ক্ষমা করবেন। Trickbd এর সাথেই থাকুন

The post ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন appeared first on Trickbd.com.


ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন

ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন

আসসালমুআলাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই? আশা করছি যে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

আমরা অনেকেই বিভিন্ন অ্যাপস ব্যাবহার করে থাকি। অনেক দরকারী কাজে আমরা ব্যাবহার করে থাকি। কিন্তু বেশিরভাগ অ্যাপ আজকাল প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয়। যা রীতিমত আমাদের জন্য অনেক ঝামেলা বলে আমরা মনে করি।

সেই জন্য আমরা বিভিন্ন অ্যাপস এর ক্রাকেড ভার্সন ব্যবহার করে থাকি। যা আমাদের মত ফ্রী ইউজারদের বেশ সুবিধা দেই😁😁 কিন্তু অনেক সময় এইসব অ্যাপস আমাদের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।

ক্র্যাক অ্যাপস গুলো মূলত আসল অ্যাপস কে চুরি করে অন্য কেউ মোড করে ফ্রী তে ব্যাবহার উপযোগী করে। যা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গুলো থেকে ডাউনলোড করে নিত্যদিনের কাজে লাগাই। কিন্তু এইসব অ্যাপস কিছু কিছু তে আজকাল ভাইরাস এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

অনেক সময় ফোনের পার্সোনাল ডাটা কে চুরি করে নিচ্ছে অজান্তেই বিভিন্ন অ্যাকসেস নিচ্ছে। যা হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। তাই ক্র্যাক অ্যাপ যদিও ব্যাবহার করতে হয় পরামর্শ থাকবে বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করবেন।

কারণ অনেক ফিশিং ওয়েবসাইট এ আপলোড করা ফাইল গুলো এর মধ্যে আজকাল ভাইরাস সহ অন্যান্য ক্ষতিকর জিনিস দেওয়া হচ্ছে। যার ফলে সম্পূর্ণ ফোন এর অ্যাকসেস অন্য কারো হাতে পড়তে পারে।

আর দরকার পড়লে কিছু টাকা খরচ করে হলেও আমার মতে ক্র্যাক অ্যাপ ইউজ না করে প্রিমিয়াম কিনেই ব্যাবহার করা ভালো,, তাহলে সব কিছু এর মধ্যে নিরাপত্তা এর ত্রুটি থাকবে না।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় লিখার সময় টাইপিং মিসটেক হয়ে যায় সেটা কে অনুগ্রহপূর্বক ক্ষমা করবেন। Trickbd এর সাথেই থাকুন

The post ক্র্যাক অ্যাপস কেনো ব্যাবহার করেবন না!! জেনে নিন appeared first on Trickbd.com.