Wednesday, January 4, 2023

এসএমএস বোম্বিং করুন Termux দিয়ে আর মজা নিন বন্ধুদের সাথে, Part 2, Multiple Api

আস্সালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা রইল। Happy New Year 2023, আশা করি সকলেই খুব ভালো আছেন । আনন্দে মেতে থাকুন নতুন বছরের খুশিতে , আর এই ফাঁকে বন্ধুরের সাথে একটু মজা ও করে নিন , এসএমএস বোম্বিং করে ।

এর আগে আরেকটি পোস্ট করেছিলাম , সেখানে এসএমএস বোম্বিং কি , কেনো করা হয় টা আলোচনা করা হয়েছে, তাই আর এ বিষয়ে কথা না বাড়াই, চাইলে দেখে আসতে পারেন , আগের পোস্ট টি দেখতে এখানে ক্লিক করুন

ওই পোস্ট এ যে টুলস টি শেয়ার করেছিলাম সেই টুলস এ মাত্র ১ টি api ছিল , জার কারণে খুব একটা পাওয়ারফুল ছিল না, আর সেখানে বলেছিলাম যে আগামী তে অনেক গুলো api দিয়ে টুলস বানিয়ে পোস্ট করবো , সেটাই হলো আজকের পোস্ট টি । আজকে আপনাদের সাথে খুব এ পাওয়ারফুল টুলস শেয়ার করবো । তো আর কথা না বাড়িয়ে মূল টপিক এ চলে যাচ্ছি ।

এবার ও আমরা termux অ্যাপ টি ব্যাবহার করবো ।

তো প্রথমে termux অ্যাপ ওপেন করে নিচের কমান্ড গুলো দিয়ে নিন । যারা এই কমান্ড গুলো আগে দিয়েছেন তারা ৬ নাম্বার কমান্ড পর্যন্ত স্কিপ করুন ।

কমান্ড ১:- pkg update -y
কমান্ড ২:- pkg upgrade -y
কমান্ড ৩:- pkg install git -y
কমান্ড ৪:- pkg install python -y
কমান্ড ৫:- pkg install python2 -y
কমান্ড ৬:- pkg install python3 -y

  • এবার পরের কমান্ড গুলো :-
    কমান্ড ৭ :- git clone https://ift.tt/DZysTfF
  • কমান্ড ৮ :- cd acbomb && ls
  • কমান্ড ৯ :- python acbomb.py

এবার প্রথম ঘরে জার নাম্বার এ এসএমএস বোম্বিং করবেন তার নাম্বার টি দিন ।
এবং তার পরের ঘরে কত গুলো অ্যাটাক দিবেন , ওখানে আপনার ইচ্ছে মত দিবেন ।

দেখুন মেসেজ আসা শুরু হয়ে গেছে , নিচে আরো কিছু প্রমাণ দেখুন ।

ধন্যবাদ সম্পূর্ন পোস্ট টি পড়ার জন্য , পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে পোস্ট করবো ইনশাআল্লাহ, এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন , ট্রিকবিডির সাথেই থাকুন । আর কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই লিংক এ TUNTUN1 H4X0R

আল্লাহ হাফেজ ।

আর ইচ্ছে হলে ভিডিও দেখে নিতে পারেন,

The post এসএমএস বোম্বিং করুন Termux দিয়ে আর মজা নিন বন্ধুদের সাথে, Part 2, Multiple Api appeared first on Trickbd.com.


Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স]

Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স]

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালার রহমতে অনেক ভালোআছি। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ইমোজি দেওয়ার একটি নতুন এক্সপেরিয়েন্স (bitmoji)। আর সেটি যেভাবে আপনার কিবোর্ডের ডিফল্ট হবে সেভ করবেন।

আর এটা শুধু গুগল কীবোর্ড এই সম্ভব। তাই যারা অন্য কিবোর্ড চালান, তারা পোস্টটা ইগনোর করুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক :-

 

 

bitmoji কি?

 

আপনারা অনেকেই হত এটি আগ থেকেই জানেন। জেনে থাকলেও সমস্যা নাই। কারণ আমি আপনার কি আজকে কিবোর্ডের ডিফল্ট হবে সেভ করা শিখাবো। বিটমোজি হচ্ছে ইমোজি দেওয়ার একটি নতুন এক্সপেরিয়েন্স। যেখানে আপনি আপনার নিজের মুখ মন্ডলের ছবি তৈরি করতে পারবেন। এবং সেগুলো দিয়ে আপনি আপনার কথোপকথনের সময় এক্সপ্রেশন বুঝাতে পারবেন।

 

এটি কেন ব্যবহার করব?

এটির অনেক সুবিধা থাকার কারণে আমরা এটি ব্যবহার করব। এখানে আমরা কয়েক হাজার ইমোজি পাব। আর সবগুলোই ফ্রিতে। কোনদিনও প্রেমিয়াম সাছক্রিবেশন কিনতে হবে না। এটি অনেক সুন্দর এবং সহজলভ্যত তাই এটি ব্যবহার করব।

 

বিটমোজি এর ফিউচার গুলি :-

 

  • আপনি আপনার নিজের অবতার তৈরি করতে পারবেন। যেটি সম্পূর্ণ কার্টুন আকারে থাকবে।
  • স্টিকারের একটি বিশাল লাইব্রেরী। যেখানে শেষ খুঁজতে গিয়ে আপনার দিন চলে যাবে।
  • এটি লাইসেন্স যুক্ত অ্যাপ। এটাই ব্যবহার করলে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
  • এটি ফ্রিতেই পাওয়া যাচ্ছে। রেডমি কিবোর্ড এর মত টাকা দিয়ে কেনা লাগতেছে না।
  • এটি আরো অনেক ফিউচার আছি সেটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন।

 

কিভাবে ব্যবহার করবেন? কি হবে ডিফল্ট সেভ করবেন?

 

প্রথমত এটি ব্যবহার করার জন্য এটিকে নিজস্ব কিবোর্ড আছে। আপনি যদি google এ ডিফল্ট ভাবে সেট করতে চান সেটাও পাবেন। চলেন তাহলে দেখে আসি কিভাবে সেট করবেন:-

 

প্রথমে একটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন :- Link

 

Set up system :-

 

  • ডাউনলোড করা হয়ে গেলে আপনি যেকোনো নোট অথবা মেসেজ এ ঢুকেন। যেন আপনার কিবোর্ড চলে আসে।
  • এরপর কিবোর্ড এর ইমোজি অপশনে ঢুকেন। তারপরে নিচে স্ক্রিনশট লক্ষ্য করুন। এবং সেখানে ক্লিক করুন।

 

তারপরে আপনাকে অ্যাপটি সেটাপ করতে বলা হবে। আপনি এখান থেকে ক্লিক করে অ্যাপটিতে ঢুকে আপনার অবতার এবং আইডি তৈরি করে নিন। যখন এটি আপনার ডিফল্ট কিবোর্ডের পারমিশন চাইবে , তখন সেটা না দিয়ে বেরিয়ে আসুন। একের পর এক স্ক্রিনশট ফলো করুন:-

————————————->

এখন আপনি আবার আগের জায়গায় যান। অর্থাৎ এমন এক জায়গায় যান যেখানে কিবোর্ড আসে। তারপর আবার আগের স্থানে ক্লিক করুন। দেখুন একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আপনার হাজার হাজার ইমোজি উন্মুক্ত হয়ে গেছে। এখন আপনি এসব গুলো ব্যবহার করতে পারেন।

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি আপনি এটি আগে থেকেই জেনে থাকতেন, তাহলে তো অনেক ভালো। আর যদি না জেনে থাকতেন, সেজন্যই তো ট্রিকবিডি আছে। প্রতিদিন নিত্য নতুন ট্রিকস জানতে প্রতি দিন ট্রিকবিডি ভিজিট করুন। ধন্যবাদ।

The post Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স] appeared first on Trickbd.com.


এসএসসি ও সমমান ২০২২ পরীক্ষায় GPA-5 প্রাপ্তরা নিয়ে নিন কৃতী সংবর্ধনা প্রথম আলো এবং শিখো এর পক্ষ থেকে।

এসএসসি ও সমমান ২০২২ পরীক্ষায় GPA-5 প্রাপ্তরা নিয়ে নিন কৃতী সংবর্ধনা প্রথম আলো এবং শিখো এর পক্ষ থেকে।

এসএসসি ও সমমান ২০২২ পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা হচ্ছে সর্বমোট ২,৬৯,৬০২ (দুই লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত দুই) জন পরীক্ষার্থী। এছাড়াও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ১৫,৪৫৭ (পনেরো হাজার চারশত সাতান্ন) জন পরীক্ষার্থী। উক্ত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাদের এই ফলাফলের জন্য পুরস্কার স্বরূপ সংবর্ধনা জানানোর আয়োজন করেছে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও অনলাইন লেখাপড়ার প্ল্যাটফর্ম শিখো যৌথভাবে। আর এই সংবর্ধনার আয়োজন বাংলাদেশের ৬০+ জেলা শহরে আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানের নাম ‘শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০২২’ দেওয়া হয়েছে। এখন আপনি যদি একজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হয়ে থাকেন এবং এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা জানতে পুরো টিউটোরিয়ালটি ভালো করে লক্ষ করুন।

‘শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০২২’ অনুষ্ঠান কিঃ

জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলো এবং অনলাইন লেখাপড়ার প্ল্যাটফর্ম শিখো এর যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত যারা এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি প্রায় প্রতি বছরই প্রথম আলোর উদ্যোগে করা হয়ে থাকে। তবে মাঝখান দিয়ে বেশকিছু বছর এই আয়োজন স্থগিত ছিলো। বেশকিছু দিন অর্থাৎ প্রায় আট বছর স্থগিত থাকার পর এই বছর থেকে আবার চালু হয়েছে। আয়োজকদের ভাষ্যমতে একজন জিপিএ-৫ শিক্ষার্থীর ভালো ফলের আনন্দ একসঙ্গে উদযাপন করার জন্য তাদের এই আয়োজন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতি, বিভিন্ন শিল্পীদের গানের মাধ্যমে কনসার্ট ও বিভিন্ন ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। মোটামুটি উক্ত বিষয় সম্পর্কে আমি আপনাদের মাঝে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরেছি, এখন উক্ত অনুষ্ঠানে আপনি যদি যোগদান করতে চান তাহলে কি করতে হবে এবং কি যোগ্যতা থাকতে হবে চলুন তা জেনে নেই।

অনুষ্ঠানে যোগদানের যোগ্যতাঃ

উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আপনার প্রদান যে যোগ্যতা লাগবে তা হলো আপনাকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী হতে হবে এবং পরীক্ষার ফলাফল হতে হবে জিপিএ-৫। তাহলেই আপনি এই অনুষ্ঠানে যোগদানের জন্য উপযোগী বলে গণ্য হবেন। এখন আপনি যদি এই ক্রাইটেরিয়া বা মানদন্ড পূরণ করতে পারেন অর্থাৎ আপনি যদি ২০২২ সালের একজন এসএসসি পরীক্ষার্থী হোন এবং উক্ত পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে থাকেন তাহলে উক্ত অনুষ্ঠানে যদি যোগদানের ইচ্ছে থাকে তাহলে আপনি যোগদান করতে পারেন। তবে এর জন্য আপনাকে আগে অনলাইনে একটি আবেদন করতে হবে। আর মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু আগামী ১০ই জানুয়ারি ২০২৩ইং তারিখ পর্যন্ত।

অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

এসএসসি-২০২২ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তরা উক্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে আয়োজকদের একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেটিতে প্রবেশ করে তাদের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদন করার জন্য এই https://www.gpa5reception.com/ লিংকে প্রবেশ করুন। প্রবেশ করার পর উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে শিক্ষার্থীর নাম এর ঘরে বাংলায় আপনার নামটি লিখে দিন। তারপর মুঠোফোন নম্বর এর ঘরে ইংরেজিতে আপনার মোবাইল নম্বরটি লিখে দিন। তারপর নিবন্ধন করো বাটনটিতে ক্লিক করুন।

এইবার দেখুন উপরের স্ক্রিনশটের মতো এসেছে। এখানে আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন সে মোবাইল নম্বরের মধ্যে একটি চার সংখ্যার ওটিপি কোড গিয়েছে সেটি দেখে এখানে ওটিপি এর ঘরে লিখে দিন এবং তারপর ভেরিফাই করো বাটনে ক্লিক করুন। উল্লেখ্য আপনার যদি মোবাইল নম্বর কোনো কারণে বদলানোর প্রয়োজন পড়ে তাহলে মুঠোফোন নম্বর বদলাও বাটনে ক্লিক করে মোবাইল নম্বর বদলে নিন।

ওটিপি কোড বা নম্বর ঠিকঠাক মতো ইনপুট করতে পারলে ঠিক উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে এখন আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাই আপনি আপনার মন মতো যেকোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিন। (যেমন: 123456) পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর পরের ধাপে যাও বাটনে ক্লিক করুন।

এরপর লক্ষ করুন ঠিক উপরের স্ক্রিনশটের মতো এসেছে। এখানে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা উল্লেখ করুন। (স্কুলের ক্ষেত্রে যে যে বোর্ড থেকে দিয়েছেন সে সেই বোর্ড নির্বাচন করুন যেমন কুমিল্লা। আর মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড, কারীগরি হলে কারীগরি বোর্ড সিলেক্ট বা নির্বাচন করে দিন।) বোর্ড নির্বাচন করার পর শেষ ধাপে যাও বাটনে ক্লিক করুন।

নিবন্ধনের শেষ পর্যায়ে দেখুন উপরের স্ক্রিনশটের মতো এসেছে। এখানে ইংরেজিতে রোল নম্বরের ঘরে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখে দিন। আর রেজিস্ট্রেশন নম্বরের ঘরে আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিন। তারপর নিবন্ধন করো বাটনে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মতো একটি বার্তামূলক ডায়ালগ বক্স বা পপআপ আসবে যেখানে উল্লেখ থাকবে আপনার নিবন্ধনটি যাচাই-বাছাই চলছে যার আপডেট আপনাকে পরবর্তীতে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেসে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনার কাজ হচ্ছে ওকে বাটনে ক্লিক করা তাই উক্ত বাটনে ক্লিক করুন।

তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মতো এসেছে। এখানে উল্লেখ্য যে আপনি উক্ত সংবর্ধনা অনুষ্ঠান থেকে যে সার্টিফিকেটটি পাবেন, সে সার্টিফিকেটে যে তথ্য বা ডেটা থাকবে তাই এখানে আপনাকে পূরণ করতে হবে। তাই পূরণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আপনার বাবার নাম বাংলায় লিখুন, আপনার মায়ের নাম বাংলায় লিখুন, আপনার ইমেইল অ্যাড্রেসটি লিখুন, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখুন এবং সর্বশেষ আপনার উপজেলা নির্বাচন করুন। এরপর পুরো তথ্যগুলো ভালো করে দেখে নিয়ে তারপর সাবমিট করো বাটনে ক্লিক করুন।

তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মতো আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড চলে এসেছে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের তথ্য বা ডেটা হালনাগাদ বা আপডেট করতে পারবেন। এছাড়াও আপনি যে শিক্ষবোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডে কতজন জিপিএ-৫ পেয়েছে তার তথ্য দেখতে পারবেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কতজন আপনার নিবন্ধন করেছে তাও জানতে পারবেন। আপনার জেলা শহরে কত তারিখে বা কোনদিন, কোন স্থানে এবং কোন সময়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে তাও এখান থেকে জানতে পারবেন। আর এইভাবে আপনি এই ঝমকালো অনুষ্ঠানে যোগদান করার জন্য অনলাইনে সহজে আবেদন করে ফেলতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কিছু নিয়মাবলীঃ

  • অবশ্যই আপনাকে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী নিজ জেলায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। অন্যকোনো জেলার অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না।
  • সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হলে অবশ্যই আপনার অনলাইন নিবন্ধন থেকে প্রাপ্ত ই-আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি সাথে নিয়ে আসতে হবে।
  • সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হলে অবশ্যই আপনার এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি নিয়ে আসতে হবে।
  • সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হলে অবশ্যই আপনার এসএসসি ও সমমানের পরীক্ষার মার্কশিট বা নম্বরপত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।
  • আপনার অভিভাবক যদি আপনার সাথে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে তাদের নিজ দায়িত্বে এবং নিজ খরচে অংশগ্রহণ করতে হবে।

ই-আমন্ত্রণপত্র ডাউনলোডঃ

উপরের দেখানো নিয়মানুযায়ী অনলাইনে আবেদন করার পর আপনার দেওয়া তথ্যগুলি আয়োজক কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই করার পর যদি দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে। তাহলে তারা আপনাকে একটি আমন্ত্রণপত্র দিবে। যা উক্ত ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে।

এর জন্য আপনাকে আবেদন করার শেষ মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথবা আপনি যখনি দেখবেন আপনার মোবাইল নম্বরে বা ইমেইল অ্যাড্রেসে উক্ত অনুষ্ঠানের দিন তারিখ জানিয়ে ম্যাসেজ দিয়েছে তার পরপরই উক্ত ওয়েবসাইটেরে এই https://www.gpa5reception.com/student/login লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে লগইন করো বাটনে ক্লিক করে লগইন করে আপনার আমন্ত্রণপত্রটি ডাউনলোড করে নিন।

সংবর্ধনা অনুষ্ঠানের উপহার বা পুরস্কারঃ

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আপনার ভালো ফলাফলের আনন্দ আপনার সাথে অন্যান্য ভালো ফলাফলকৃত শিক্ষার্থী এবং আয়োজকরা ভাগাভাগি করে নিবেন। আর এই প্রয়াসেই মূলত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর উপস্থিতিতে একটি কনসার্ট এর আয়োজন করা হবে। এছাড়াও সাথে আরও কিছু উপহার বা পুরস্কার দেওয়া হবে।

সেগুলো হলো একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট, প্রথম আলো ই–পেপার ফ্রি সাবস্ক্রিপশন (১ মাস), চরকি ফ্রি সাবস্ক্রিপশন (১৫ দিন) ও শিখো স্কলার্স।

কুইজে অংশগ্রহণে স্মার্টফোন পুরস্কারঃ

উপরোল্লিখিত উপহার বা পুরস্কারের পাশাপাশি আপনি চাইলে অনলাইনের মাধ্যমে কুইজে খেলায় অংশগ্রহণ করতে পারেন। এটি মূলত শিখো তাদের তত্ব্যবধায়নে পরিচালনা করবে। উক্ত কুইজে অংশগ্রহণকৃত সেরা ১০জন স্কোরারকে পুরস্কার হিসেবে স্মার্টফোন প্রদান করা হবে। এখন আপনি উক্ত ১০জন স্কোরারের তালিকায় যুক্ত হতে চান তাহলে আর দেরি করে কুইজে অংশগ্রহণ করে চেষ্টা করে দেখুন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post এসএসসি ও সমমান ২০২২ পরীক্ষায় GPA-5 প্রাপ্তরা নিয়ে নিন কৃতী সংবর্ধনা প্রথম আলো এবং শিখো এর পক্ষ থেকে। appeared first on Trickbd.com.


Google Messages কি এবং কিভাবে ব্যবহার করতে হয়?

Google Messages কি এবং কিভাবে ব্যবহার করতে হয়?

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। গুগল মেসেজ এই নামটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। কিন্তু এটি আপনার ফোনে আগে থেকেই রয়েছে। আমি আজকে আপনাদের এটির ব্যবহার এবং ফিউচার সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা আজকের পোস্ট শুরু করা যাক :-


আপনার এবং আমাদের ফোনে এসএমএস করার জন্য একটি অ্যাপ আছে। যেটার নাম মেসেজ অথবা বার্তা। এটি সবার ফোনে শুরু থেকে ডিভাইস অ্যাপ হিসেবে দেওয়া থাকে। যদি আপনার ডিভাইসে না দেখে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
কিন্তু গুগল মেসেজ অ্যাপটি আসলে কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন? আপনি যদি এটা আজ চান তবে পড়তে থাকুন :–

Google Messages কী?

Google Messages হল Google এর মেসেজিং অ্যাপ্লিকেশন যা Android এবং Wear OS মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপটি 2014 সাল থেকে এন্ড্রয়েড ফোন গুলোতে ব্যবহার হয়ে আসছে। আর এর প্রধান কাজ হচ্ছে , আপনি মেসেজের মাধ্যমে ছবি ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবেন।
অর্থাৎ আপনারা, whatsapp বা এ জাতীয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেই আপনার কিছু আদান প্রদান করতে পারেন। তাছাড়া গুগল মেসেজের আরো অনেক ফিউচার আছে। যেমন, যেমন গ্রুপ চ্যাট শুরু করা, নির্দিষ্ট বার্তার উত্তর দেওয়া, বার্তাগুলিতে ইমোজি দেওয়া ইত্যাদি৷

গুগল বার্তা কিভাবে কাজ করে?

Google message বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করা হয় না , তবে এটি সাধারণত ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবেও সেট করা থাকে । আপনি যদি অ্যাপটি আপনার হোমস্ক্রিনে দেখতে না পান, তাহলে বুঝবেন সেটা আপনার ডিফল্ট করে দেওয়া আছে। তাও আপনাদের সুধাতে আমি লিংক দিলাম। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, link তযতক্ষণ পর্যন্ত আপনি এ ফিউচারটি চালু করবেন না, এতক্ষন আপনি শুধু আপনার সিমের সাহায্যে সাধারন মেসেজ করতে পারবেন।
কিন্তু যখন আপনি এই ফিউচারটি চালু করে দিবেন, তখন আপনি একটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এর মত আপনার ছবি, ভিডিও , অডিও ক্লপ এবং প্রয়োজনীয় জিনিস দিতে পারবেন। আর এগুলো করার জন্য আপনাকে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।

গুগল মেসেজ ব্যবহার করার সুবিধা কি কি?

গুগল ম্যাসেজ ব্যবহার করার অনেক সুবিধা আছে। তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করতেছি।

  • আপনার বার্তাটি ডেলিভারি হয়েছে বা দেখছে কিনা তা চেক করতে পারবেন।
  • কেউ টাইপ করছেন কিনা তা দেখতে পাবেন।
  • আপনি বার্তা গুলির মধ্যে টাইম সেট করে রাখতে পারবেন। বার্তাটি ওই নির্দিষ্ট সময়ই ডেলিভারি হবে।
  • অডিও ক্লিপ বা ভয়েস মেসেজ দিলে সেটা আপনাকে শুনতে হবে না। কারণ সেটি টেক্সট আকারেও দেখতে পারবেন।
  • এটির মাধ্যমে আপনি গুগলের সব ধরনের পরিষেবা আদান প্রদান করতে পারবেন। যেমন ধরেন, ক্যালেন্ডার, মানচিত্র, লোকেশন ইত্যাদি।

 

গুগল মেসেজ কিভাবে ব্যবহার করবেন?

এবার তো এত কিছু জেনে নিলেন। কিন্তু কথা হচ্ছে এগুলো ব্যবহার করব কিভাবে? তাহলে চলুন এবার এটা জেনে নেওয়া যাক।

  • 1. মেসেজ অ্যাপটি চালু করুন।
    2. যদি আপনি এখানে প্রথম আর হয়ে থাকেন তাহলে পারমিশন দিয়ে দিন।
    3. তারপর থ্রি ডট এ ক্লিক করুন।
    4. Setting>general>chat futures >তারপর এটি চালু করে দিন।
    5. ব্যাস আপনার সেটআপ করা শেষ, যদি না বুঝতে পারেন নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।

[নোট: এখানে ছয়টি পিকচার একের পর এক সাজানো আছে, সমস্যা হলে জুম করে দেখুন]

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। এখন আপনারা আপনার মেসেজ অ্যাপ কে একটা হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করতে পারবেন। এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

 

The post Google Messages কি এবং কিভাবে ব্যবহার করতে হয়? appeared first on Trickbd.com.


Tuesday, January 3, 2023

মেট্রোরেলে চড়তে হলে কি কি করতে হবে এবং কি কি নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক!!

মেট্রোরেলে চড়তে হলে কি কি করতে হবে এবং কি কি নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে ২০২২ সালে।

বলা হয়ে থাকে ২০২২ সাল হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বছর। কারন এই বছর বাংলাদেশের দুইটি বহুল প্রতীক্ষিত প্রকল্পের উদ্বোধন হয়েছে।

একটি হলো মেট্রোরেল

এবং অন্যটি হলো পদ্মা সেতু।

আজকে আমরা কথা বলব গত ২৮শে ডিসেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হওয়া মেট্রো রেল সম্পর্কে।

মেট্রোরেলের কিছু অংশ চালু হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর। বর্তমানে এটি চলছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত।

এবং মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৬০ টাকা। যার মাধ্যমে ঢাকা শহরের মানুষ তীব্র যানজটের ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে উত্তরা থেকে আগারগাঁও যেতে পারবেন।

যা সত্যিই অনেক প্রশংসনীয়। তো চলুন দেখে নেয়া যাক মেট্রোরেল এ চড়তে হলে আপনার কি কি কাজ করতে হবে:

প্রথমেই আপনাকে এমআরটি বুথ থেকে মেশিনের মাধ্যমে টাকা দিয়ে মেট্রোরেলের ভ্রমণ কার্ড কিনতে হবে।

অথবা আপনারা চাইলে ম্যানুয়ালভাবে স্টেশন থেকেই টিকিট কালেক্ট করতে পারবেন।

একজন গ্রাহক চাইলে একটি টিকিট কিনতে পারে আবার চাইলে এক মাস ব্যাপী একটি কার্ড কিনতে পারে।

আমার মতে যারা নিয়মিত চলাচল করবেন তাদের জন্য এক মাস এর জন্য কার্ড নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে।

একমাস ব্যাপী র‍্যাপিড কার্ড নিলে আপনাকে কার্ডের জন্য লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। ট্রেন আসলে সরাসরি সেই কার্ডের মাধ্যমে ট্রেনে যাতায়াত করতে পারবেন।

আপনারা মেট্রোরেলের কার্ডটি চাইলে বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট ,নগদ, উপায়) এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

অথবা চাইলে ব্যাংক একাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।

মেট্রোরেলে প্রবেশ করার আগে রেলের প্রবেশ মুখে আপনাকে কার্ড পাস করে ঢুকতে হবে। নয়তো আপনি ঢুকতে পারবেন না।

কার্ড পাস হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে মেট্রোরেলের দরজা খুলে যাবে নয়তো খুলবে না।

মেট্রোরেলে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারবে না। কারণ প্রবেশের সময় অবশ্যই কার্ড শো করতে হবে।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রেনে ভ্রমণ করেন যারা এক জায়গায় টিকিট কিনে আরেক জায়গাতেও চলে যান কিন্তু মেট্রোরেলে এই সুযোগটা নেই।

কারণ আপনি যদি এক স্টেশন থেকে আরেক স্টেশন এর টিকেট কেটে প্রবেশ করেন তাহলে আপনাকে ঠিক সেই স্টেশনেই নামতে হবে।

নয়তো আপনি অন্য কোন স্টেশনে নামতে পারবেন না আপনার জন্য দরজা খুলবে না স্বয়ংক্রিয়ভাবে আপনি আটকে থাকবেন ভিতরে।

সুতরাং এমন ভুলটি কেউ করার চেষ্টা করবেন না।

ট্রেনের ভেতরে সিটগুলো পুরোটাই প্লাস্টিকের সিট তাই চাইলেই সেখানে কাটাছেঁড়া করা যাবে না আর ভুলেও এমন করার চেষ্টাও করবেন না।

কারণ মেট্রোরেল পুরোটাই সিসিটিভি ক্যামেরা এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনার সমস্ত কিছু কর্তৃপক্ষ দেখতে পাবেন।

মেট্রোরেলের সিটে বা আশেপাশে কোন কিছু লেখার চেষ্টা করবেন না যদি কর্তৃপক্ষের নজরে আসে আর সিসিটিভি ক্যামেরা যদি চেক করে তাহলে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।

যেহেতু মেট্রোরেল আমাদের রাষ্ট্রীয় সম্পদ সুতরাং এটিকে নষ্ট করার চেষ্টা করবেন না কেউ। মেট্রোরেল আমাদের যাতায়াতকে করেছে অনেক সহজ এবং সাবলীল ভাবে।

এবং অনেক সময়ের সাশ্রয় হচ্ছে মেট্রোরেল ব্যবহার করে। যা আমাদের কর্ম ঘন্টা অপচয় রোধ করছে।

আপাতত সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেট্রো রেল চলছে।

সপ্তাহে ছয় দিন মেট্রোরেল চলাচল করছে। (মঙ্গলবার বন্ধ,)

চলতি বছর মার্চ অথবা এপ্রিলের মধ্যে মেট্রোরেল তার পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

তো বন্ধুরা এটাই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। দেখা হবে খুব জলদি নতুন কিছু নিয়ে ততক্ষণ trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post মেট্রোরেলে চড়তে হলে কি কি করতে হবে এবং কি কি নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক!! appeared first on Trickbd.com.


কিভাবে BDIX TV 24 সাইটের স্ট্রিমিং লিংক দিয়ে আপনি লাইভ টিভি অ্যাপ বানাবেন?

কিভাবে BDIX TV 24 সাইটের স্ট্রিমিং লিংক দিয়ে আপনি লাইভ টিভি অ্যাপ বানাবেন?

কিছুদিন আগে আমি JioTV বাংলাদেশ থেকে দেখার সম্পূর্ণ ফ্রি ট্রিক সেয়ার করেছিলাম। যার মাধ্যমে আপনি ফ্রিতে JioTV দেখতে পারতেন।
পোস্টটি না দেখলে দেখে আসতে পারেন ঃ

938+ JioTV এর সকল চ্যানেল দেখুন বাংলাদেশ থেকে কোনো ভিপিএন ছাড়া একদম ফ্রি


এই পোস্টে দেখাব কিভাবে সেই সাইট থেকে লাইভ স্ট্রিমিং লিংক বের করবেন এবং নিজে mx player অথবা আপিনার লাইভ টিভি অ্যাপ এ ব্যবহার করবেন।

১. প্রথমে চলে যাবেন https://bdixtv24.tk এই সাইটে
২. অবশ্যই 1DM অ্যাপ ব্যবহার করে উপরের সাইটে ব্রাউজ করবেন।
৩. সাইটের যেকোনো একটি লাইভ টিভি চ্যানেল লিংকে গেলে দেখনেন নিচে ২৪০ থেকে ১০৮০ পিক্সেলের লিংক আছে। আপনি আপনার পছন্দমত লিংক ক্লিক করে চ্যানেল ২/৪ সেকেন্ড প্লে করবেন।
৪. এবার 1DM অ্যাপ এর উপরে দেখবেন ডাউনলোড লিংক পেয়ে গেসেন।
৫. সেই লিংক থেকে আপিনার পছন্দের কোয়ালিটির লিংক কপি করর ব্যবহার করুন MX Player অথবা আপনার নিজের অ্যাপ এ অথবা বানাতে পারবেন m3u ফাইল আপনার ইচ্ছামত।

নিচে স্ক্রিনশট দেখুন ঃ



The post কিভাবে BDIX TV 24 সাইটের স্ট্রিমিং লিংক দিয়ে আপনি লাইভ টিভি অ্যাপ বানাবেন? appeared first on Trickbd.com.


আমাদের স্মার্ট ফোনগুলো সারারাত চার্জ করা কী সুবিধাজনক? কিন্তু এটি কতটা নিরাপদ?

আমাদের স্মার্ট ফোনগুলো সারারাত চার্জ করা কী সুবিধাজনক? কিন্তু এটি কতটা নিরাপদ?

 

বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি। তাহলে আজকের পোস্ট সুরু করা যাক :-

এই পোস্টটি কেন পড়বো?

এই পোস্টটি পড়ার কারণ জেনেই আপনি এখানে এসেছেন। আমি নিশ্চিত আপনি আপনার ফোন রাতে চার্জে দিয়ে ঘুমান অথবা ঘুমানোর চিন্তা ভাবনা করছেন।অথবা আপনি লং টাইম চার্জ দেন। কিন্তু  মনে মনে ভাবেন ফোনের ব্যাটারি কি নষ্ট হবে নাকি ভালো থাকবে? ফোনের উপর কি কোন ক্ষতি হবে? এসব চিন্তা থেকে দূর করার জন্য আজকের পোস্টটা নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা ধৈর্য ধরে আজকের পোস্টটা পড়ুন।


বর্তমান যুগের প্রতিটি ডিভাইস আই আমাদের প্রত্যাশা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। আগের ফোনগুলোর চেয়ে বর্তমান ফোনগুলোর ব্যাটারি লাইফ, সিপিইউ, র‍্যাম, রোম, প্রফেসর, ইত্যাদির ক্ষমতা অনেক বেশি। যাই হোক, আমরা ভাবি যে আমাদের ফোনগুলো সারারাত চার্জে বা অনেক দীর্ঘ সময় ধরে থাকলে ব্যাটারির উপর সমস্যা হবে। কিন্তু আপনার ভাবনা চিন্তা কতটুকু সঠিক? সারারাত চার্জে রাখার জন্য আপনার ফোন কতটুকু ক্ষতি হচ্ছে?
হ্যাঁ বন্ধুরা আচ্ছা হলে চলুন এবার মেইন পোস্টে এগোনো যাক:-

 

সারারাত চার্জে রাখলে ডিভাইসের কি হয়?

আমরা বেসিক দিয়ে শুরু করি, আপনি যদি এটা আগে থেকেই জেনে থাকেন তাহলে নিচের স্টেপে যেতে পারেন, আপনি যখন আপনার স্মার্টফোন ব্যবহার করেন তখন লিথিয়াম-আয়ন আপনার ব্যাটারির চার্জ কেটে নেয়। অর্থাৎ চার্জযুক্ত আয়নগুলি অ্যানোড থেকে ক্যাথোডে চলে যায়।ব্যাটারি শেষ হওয়ার অর্থ হল আপনি সমস্ত আয়ন স্থানান্তর করেছেন (বা ব্যয় করেছেন)৷ আবার আপনি যখন চার্জে দিবেন তখন সেই আয়নগুলো আবার উল্টোদিকে যেতে থাকে বা যেতে বাধ্য হয়। যাই হোক আমি আর এগোচ্ছি না, কারণ আমি এখানে সাইন্সের ক্লাস নিতে আসি নি , চলুন পরের স্টেপে যাই।

বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতি —– স্মার্ট ফোন গুলোতে অবশ্যই, মনে বাধ্যতামূলকভাবে power management integrated circuits (PMICs) থাকে। যেটা চার্জিং পোর্ট এবং ব্যাটারির মধ্যে উপস্থিত। এই ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস গুলি ব্যাটারিতে কারেন্টের হার এবং প্রবাহ নিয়ন্ত্রণ করে। একবার ব্যাটারি 100% চার্জে পৌঁছে গেলে, ফোনের সার্কিটরি বুদ্ধিমত্তার সাথে প্রাচীর অ্যাডাপ্টার থেকে পাওয়ার ড্র করা বন্ধ করে দেয়।

অর্থাৎ আপনার ফোনের 100% চার্জ হয়ে গেলে আর চার্জ হবে না। বরং আপনার ব্যাটারি থেকে চার্জ যেতে থাকবে , যতক্ষণ না সেটি 99% (বা এর কাছাকাছি) পৌঁছে। চার্জ কবে আসার পরে আবার 100% এ যায়। তারপর আবার কমে যায়। এভাবেই পুনরাবৃত্তি হতে থাকে।

সহজ কথায়, আপনি আপনার ডিভাইসের অভ্যন্তরীণ ক্ষতির বিষয়ে চিন্তা না করেই সারারাত নিরাপদে চার্জ করতে পারেন।

থামেন থামেন, এতটুকু জেনেই দৌড় দিলে হবে না। আরো আপনাকে অবশ্যই জানা লাগবে।

প্রতিবার আপনার স্মার্টফোনকে পূর্ণ চার্জ করা ব্যাটারির ক্ষেত্রে কতটা সহনীয়?

যেহেতু আমি এর আগেই এক্সপ্লেইন করলাম, যে ব্যাটারি চার্জ পুনরাবৃত্তি হতে থাকে। কিন্তু এটা কতটা নিরাপদ?
দীর্ঘক্ষণ চার্জে দিয়ে রাখার মধ্যে একটা ত্রুটি বা সমস্যা রয়েছে। যা আমাদের সচেতন হওয়া উচিত।

আমরা যদি আমাদের স্মার্টফোনের ব্যাটারি অনেক দিন অর্থাৎ ভালো পারফরমেন্স পেতে চাইলে সেটা অবশ্যই সব সময়ের জন্য 20% থেকে 80% এর মধ্যে রাখতে হবে। যদি এটি আপনি কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনি আপনার ফোন যতদিন ইউজ করতে পারতেন, তার থেকেও অর্ধেক বেশি ইউজ করতে পারবেন।
যদি আপনার ফোন সম্পূর্ণ চার্জ করার অভ্যাস থেকে যায়, তাহলে আপনি চার্জে দিয়ে ঘুম যেতে পারবেন। কারণ একবার যখন 100% চার্জ হয়ে যায়, তখন পুনরাবৃত্তি হলেও আর সমস্যা হয় না।

 

আপনার ডিভাইসের ব্যাটারির ক্ষতি না করে কীভাবে চার্জ করবেন? (চার্জ করার জন্য ছোটখাটো টিপস)

ব্যাটারির আয়ু কমানোর জন্য প্রধান কারণ হচ্ছে তাপ। তাই চার্জে দেওয়ার আগে চেক করুন যে আপনার ফোনটি শীতল এবং বায়ু চলাচলে এলাকায় আছে কিনা।

উদাহরণস্বরূপ,
চার্জ যেতে হওয়ার পর আপনি যদি বালিশের মাঝে অথবা নিচে রাখেন, তাহলে আপনার ফোনটি সহজেই গরম হবে এবং চার্জের ক্ষমতা কমে আসবে। এক্ষেত্রে আপনার ব্যাটারির অনেক সমস্যা হবে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।

 

অনেক সময় ধরে ফোনে চার্জে রাখলে গরম যায়? কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়?

 

ফোন চার্জে দিলে গরম হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে দ্রুত বা ফাস্ট চার্জিং। আপনি যদি আপনার ফোন চার্জে দিয়ে ঘুমাতে চান তাহলে ফাস্ট চার্জার পরিহার করুন। এবং আপনি পাঁচ বা দশ ওয়াটের চার্জার ব্যবহার করুন। রাতে সার্চ দিয়ে ঘুমিয়ে সকালে 100% পাওয়ার জন্য এটা যথেষ্ট।

 

এতক্ষণ ধরে পোস্টটা পড়ার পর কি ভাবছেন? চার্জে দিয়ে রাখবেন কি রাখবেন না এখনো কনফিউশনে আছেন, আরে শেষের কথাগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে টিপস দিয়েছি…. এগুলো মানবেন আর মানবেন কিনা আপনাদের দায়িত্ব।

কিন্তু মূল কথা অথবা শেষ কথা হচ্ছে, আপনি কোন ধরনের চিন্তা ছাড়াই আপনার স্মার্টফোনকে চার্জ এ দিয়ে দিয়ে ঘুম যেতে পারেন।

সোর্স : Android authority

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিক B:D এর সাথেই থাকুন। ধন্যবাদ

 

The post আমাদের স্মার্ট ফোনগুলো সারারাত চার্জ করা কী সুবিধাজনক? কিন্তু এটি কতটা নিরাপদ? appeared first on Trickbd.com.