Thursday, November 3, 2022

[New Blogger Must See] আপনার ব্লগে Sitemap page navigation সেট করুন খুব সহজেই ,বিস্তারিত পোস্টে

[New Blogger Must See] আপনার ব্লগে Sitemap page navigation সেট করুন খুব সহজেই ,বিস্তারিত পোস্টে

হেলো বন্ধুরা কেমন আছেন সবাই ?

আশাকরি সবাই ভালো আছেন।চলে এলাম আরও একটা পোস্ট নিয়ে । পোস্ট এর টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে আজকে আমরা ব্লগারে একটা HTML SITEMAP কিভাবে অ্যাড করবেন সে বিষয়ে কথা বলবো।আশাকরি আপনাদের কাজে লাগবে ।বিশেষ করে নতুন ব্লগারদের জন্য এটা খুব কাজে লাগবে।

আসলে HTML SITEMAP কিঃ

এক কথায় HTML SITEMAP আসলে হচ্ছে আপনার সাইট এর ন্যাভিগেশন ম্যাপ যেখানে আপনি একজায়গাতেই আপনার সাইট এর সকল পোস্ট আপনার সাইট এর লেবেল অনুসারে পেয়ে যাবেন ।যেখান থেকে আপনি আপনার সাইট এর সকল পোস্ট ব্রাউজিং করতে পারবেন।এটা সাধারনত বড় বড় সাইট গুলোতে করা হয়ে থাকে ,কিন্তু এখন প্রায় এটা সব সাইট এই অ্যাড করা হয়ে থাকে।

শুরু করার আগে কিছু কথাঃ

পোস্ট টা সাধারনত নতুনদের জন্য করা ।যারা যানেন তারা ইগনোর করতে পারেন।প্রতিনিয়ত সবাই নিজের ক্যারিয়ার হিসেবে ব্লগার কে বেছে নিচ্ছে তাই পোস্ট টা করা

তারপরও এ বিষয়ে আমি ট্রিকবিডি তে পোস্ট খুজে দেখলাম । কিছু পোস্ট পেয়েছি ।তারমধ্যে SHAKIB ভাই এর পোস্ট ছিলো ।কিন্তু আমার যে প্রসেস সেটা আলাদা ,তাই এটাও সবার জানা দরকার ।

সাকিব ভাই এর পোস্ট দেখতে পারেনঃ- Click Here

স্ক্রিনশটঃ

 

চলুন এবার শুরু করিঃ

প্রথমে ব্লগার Dashboard এ যান এবং Theme এ ক্লিক করুন

How To Set Html Sitemap In Blogger

এবার কাস্টমাইজ এর পাশের Down-Arrow বাটন এ ক্লিক করুন

How To Set Html Sitemap In Blogger

এবার প্রথমে আপনারা আপনাদের থিম টা ব্যাকআপ করে নিন ।কারন কোনো সমস্যা হলে যেনো Restore করতে পারেন।তারপর Edit Html এ ক্লিক করুন

How To Set Html Sitemap In Blogger

 

এবার CTRL+F চেপে Search বাটন এ ]]></b:skin> এইটা Search করুন

How To Set Html Sitemap In Blogger

এইবার ]]></b:skin> এই কোড টার উপরে নিচের  কোড গুলো PASTE করে দিন

CODE 1:

/* ######## Navigation Menu Css by sorabloggingtips.com ######################### */ .mapasite { margin-bottom: 10px; background-color: #F8F8F8 } .mapasite.active .mapa { display: block } .mapasite .mapa { display: none } .mapasite h2 { background-color: #EEE; color: #000; font-size: 15px; padding: 10px 20px; border-radius: 2px; margin-bottom: 0; cursor: pointer; font-weight: 700 } .mapasite h2 .botao { font-size: 18px; line-height: 1.2em } .botao .fa-minus-circle { color: #f30 } .mapapost { overflow: hidden; margin-bottom: 20px; height: 70px; background-color: #FFF } .mapa { padding: 40px } .map-thumb { background-color: #F0F0F0; padding: 10px; display: block; width: 65px; height: 50px; float: left } .map-img { width: 65px; height: 50px; overflow: hidden; border-radius: 2px } .map-thumb a { width: 100%; height: 100%; display: block; transition: all .3s ease-out!important; -webkit-transition: all .3s ease-out!important; -moz-transition: all .3s ease-out!important; -o-transition: all .3s ease-out!important } .map-thumb a:hover { -webkit-transform: scale(1.1) rotate(-1.5deg)!important; -moz-transform: scale(1.1) rotate(-1.5deg)!important; transform: scale(1.1) rotate(-1.5deg)!important; transition: all .3s ease-out!important; -webkit-transition: all .3s ease-out!important; -moz-transition: all .3s ease-out!important; -o-transition: all .3s ease-out!important } .mapapost .wrp-titulo { padding-top: 10px; font-weight: 700; font-size: 14px; line-height: 1.3em; padding-left: 25px; padding-right: 10px; display: block; overflow: hidden; margin-bottom: 5px } .mapapost .wrp-titulo a { } .mapapost .wrp-titulo a:hover { color: #f30; text-decoration: underline } .map-meta { display: block; float: left; overflow: hidden; padding-left: 25px; } .mapasite h2 .botao { float: right }

Code 1 Download : Drive

How To Set Html Sitemap In Blogger

এইবার CTRL চেপে </body> ট্যাগ Search করুন এবং </body> ট্যাগ এর উপরে নিচের কোড গুলো Paste করে দিন

CODE:2

<script type='text/javascript'> //<![CDATA[ var text_month = [, "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sept", "Oct", "Nov", "Dec"]; var no_image_url = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIw3CHFZrqv3J1LbP6f5freITYoz2F7q4l1wRsedOsuJjb56Z6Y0TZDttGvg1Ii5wvnFx4enYYfvTRt4qIX9rFKyE8ZbRJjz1G_Bcfct-6jOYUm6cyo9GIfAgl5NvM_1_4PnlzbiZ1eA4/s1600-r/nth.png"; var static_page_text = $.trim($('.static_page .post-body').text()); if (static_page_text === "[sitemap]") { var postbody = $('.static_page .post-body'); $.ajax({ url: "/feeds/posts/default?alt=json-in-script", type: 'get', dataType: "jsonp", success: function(dataZ) { var blogLabels = []; for (var t = 0; t < dataZ.feed.category.length; t++) { blogLabels.push(dataZ.feed.category[t].term) } var blogLabels = blogLabels.join('/'); postbody.html('<div class="siteLabel"></div>'); $('.static_page .post-body .siteLabel').text(blogLabels); var splabel = $(".siteLabel").text().split("/"); var splabels = ""; for (get = 0; get < splabel.length; ++get) { splabels += "<span>" + splabel[get] + "</span>" } $(".siteLabel").html(splabels); $('.siteLabel span').each(function() { var mapLabel = $(this); var mapLabel_text = $(this).text(); $.ajax({ url: "/feeds/posts/default/-/" + mapLabel_text + "?alt=json-in-script", type: 'get', dataType: "jsonp", success: function(data) { var posturl = ""; var htmlcode = '<div class="mapa">'; for (var i = 0; i < data.feed.entry.length; i++) { for (var j = 0; j < data.feed.entry[i].link.length; j++) { if (data.feed.entry[i].link[j].rel == "alternate") { posturl = data.feed.entry[i].link[j].href; break } } var posttitle = data.feed.entry[i].title.$t; var author = data.feed.entry[i].author[0].name.$t; var get_date = data.feed.entry[i].published.$t, year = get_date.substring(0, 4), month = get_date.substring(5, 7), day = get_date.substring(8, 10), date = text_month[parseInt(month, 10)] + ' ' + day + ', ' + year; var tag = data.feed.entry[i].category[0].term; var content = data.feed.entry[i].content.$t; var $content = $('<div>').html(content); var src2 = data.feed.entry[i].media$thumbnail.url; htmlcode += '<div class="mapapost"><div class="map-thumb"><div class="map-img"><a href="' + posturl + '" style="background:url(' + src2 + ') no-repeat center center;background-size: cover"/></div></div><h3 class="wrp-titulo"><a href="' + posturl + '">' + posttitle + '</a></h3><div class="map-meta"><span class="p-author">' + author + '</span><span class="p-date">' + date + '</span></div></div>' } htmlcode += '</div>'; mapLabel.replaceWith('<div class="mapasite"><h2>' + mapLabel_text + '<span class="botao"><i class="fa fa-plus-circle"></i></span></h2>' + htmlcode + '</div>'); $(document).on('click', '.mapasite h2', function() { $(this).parent('.mapasite').addClass('active'); $(this).find('.botao .fa').removeClass('fa-plus-circle').addClass('fa-minus-circle'); }); $(document).on('click', '.mapasite.active h2', function() { $(this).parent('.mapasite').removeClass('active'); $(this).find('.botao .fa').addClass('fa-plus-circle').removeClass('fa-minus-circle'); }); } }); }); } }); } //]]> </script>

Code 2 Download : DRIVE

How To Set Html Sitemap In Blogger

দেখুন আমি করে দিয়েছি ।এখন থিম টা Save করে বেরিয়ে যান

How To Set Html Sitemap In Blogger

 

এবার পেজ এ এসে একটা নতুন পেজ Create করুন

How To Set Html Sitemap In Blogger

 

এবার নতুন পেজে যথাক্রমে Title দিন Sitemap এবং Content এ শুধু sitemap লেখে Publish করে দিন

How To Set Html Sitemap In Blogger

 

এখন পেজ টা ভিউ করে দেখুন আপনার ব্লগার সাইট এ HTML SITEMAP NAVIGATION সেট হয়ে গেছে ।এবং দেখুন এই পেজ থেকে আমার ব্লগের সকল পোস্ট ক্যাটেগরি সহ শো করছে

How To Set Html Sitemap In Blogger

এখন আপনারা এই Sitemap পেজ টি আপনার ব্লগার সাইট এর যেকোন যায়গায় লাগাতে পারেন।

আশাকরি আপনারা সবাই এই পোস্ট টি বুঝতে পেরেছেন ।আমি সব বুঝিয়ে বলেছি।তারপরও কেউ যদি বুঝতে না পারেন তাহলে পোস্ট টি আরেকবার মন দিয়ে পড়তে পারেন আর নাহলে কমেন্ট করতে পারেন ।

চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেনঃ Click Here

আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ Facebook

[বিঃদ্রঃ আমার পোস্ট টা আমার অনুমতি ছাড়া Trickbd.com এবং আমার নিজের সাইট এর বাইরে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ]

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

The post [New Blogger Must See] আপনার ব্লগে Sitemap page navigation সেট করুন খুব সহজেই ,বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.


ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ গ্রাভাটার/প্রোফাইল ছবি পরিবর্তন করবেন – How to Change WordPress Gravatar/Profile Picture – WordPress

আমরা অনেকেই আছি যারা নিজেদের ওয়েবসাইট এর প্রোফাইল সেকশন এ নিজেদের ইমেজ কিংবা ব্যান্ড লোগো ব্যাবহার করতে ইচ্ছে পোষন করে থাকি; এছাড়াও বিভিন্ন সময় ক্লায়েন্ট এর কাজের ক্ষেত্রেও ক্লায়েন্ট কে তার নিজের ছবি দিয়ে প্রোফাইল সেট করে উপহার হিসেবে দিতে পারি।

আজকের আলচনার মাধ্যমে খুব সহজে আপনি এই কাজ টি করতে পারেন সেটা তুলে ধরবো।

ঊল্লেক্ষোঃ এই কাজ টি করবার জন্য আমরা মূলত ৩ টি উপায় ব্যাবহার করতে পারি, যেমন –
✅ প্লাগিন ব্যাবহার করে।
✅ কাষ্টোম কোডিং এর মাধ্যমে।
✅ গ্রাভাটার.কম এ একাউন্ট তৈরির মাধ্যমে।

একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমরা সবাই জানি কাষ্টোম কোডিং একজন ডেভেলপার এর জন্য সর্বপ্রথম পছন্দ; আর তাই আজ আমরা কাষ্টোম কোডিং এর মাধ্যমে গ্রাভাটার ইমেজ ব্যাবহার করা শিখবো। [ FOR BEGINNERS ]

আজকের আলোচনার বিষয়ঃ

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ গ্রাভাটার/প্রোফাইল ছবি পরিবর্তন করবেন – How to Change WordPress Gravatar/Profile Picture – WordPress.

উল্লেখ্যঃ আপনাদের কোন প্রশ্ন – মতামত – কিংবা অন্য কোন টপিক এ লেখা পেতে চান জানাতে ভুলবেন না।

চলুন শুরু করিঃ

স্ক্রিনশর্ট ফলো করে কাজ শুরু করুনঃ

 

How to Use Gravatars

  • আমাদের ওয়েবসাইটে ডিফল্ট গ্রাভাটার GRAVATARS ইমেজটি যুক্ত করার জন্য আমরা প্রথমেই মিডিয়াতে চলে যাব।

How to Use Gravatars

  • এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করব।

 

 

How to Use Gravatars

 

  • এখান থেকে পছন্দ অনুযায়ী ইমেজটিকে সিলেক্ট করে নেব। এবং আপলোড সম্পূর্ন হলে ইমেজ লিংক টি কপি করে নেবো।

 

How to Use Gravatars

 

  • এখন SETTING থেকেDISCUSSION চলে যাব।

 

How to Use Gravatars

 

  • দেখতে পাচ্ছেন এখানে WORDPRESS থেকে দেওয়া ডিফল্ট গ্রাভাটার ইমেজ গুলো রয়েছে।

 

How to Use Gravatars

 

 

  • এখন আমাদের কাস্টম গ্রাভাটার ইমেজটিকে যুক্ত করার জন্য। আমাদের ওয়েবসাইটের থিম ফাইলটিকে এডিট করতে হবে ফাইলটি। এডিট করার আগে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে ব্যাকআপ নিয়ে নেবেন। আমরা APPEARANCE থেকে THEME FILE EDITOR এ চলে যাব।

 

How to Use Gravatars

 

  • এখান থেকে I UNDERSTAND এ ক্লিক করতে হবে।

 

How to Use Gravatars

 

  • functions.php তে ক্লিক করতে হবে।

 

How to Use Gravatars

 

  • এখান থেকে সম্পূর্ণ নিচের দিকে স্ক্রল করে সবার শেষে এই CODE [ কোড লিংক দেয়া হলো ] পেস্ট করতে হবে। স্কির্নশর্ট ও দেখতে পারেন।

 

 

  • এরপর আমরা পোষ্টের প্রথম দিকে আমাদের ইমেজের যেই URL কপি করেছিলাম সেটি এখানে কোটেশন এর ভিতরে দিয়ে দিতে হবে EXAMILE. স্ক্রিনশর্ট দেখুন।

 

 

How to Use Gravatars

 

  • কোড এড করার পরে UPDATE FILE এ ক্লিক করতে হবে।

 

How to Use Gravatars

 

  • এবার SETTINGS থেকে DISCUSSION চলে যাব।

 

 

  • দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম ইমেজটি এখানে যুক্ত হয়ে গেছে। এখন ইমেজ টি সিলেক্ট করে SAVE CHANGES এ ক্লিক করতে হবে।

 

How to Use Gravatars

 

  • ফাইনালি আমাদের কাস্টম ইমেজটি এখানে যুক্ত হয়ে গেছে। 🎉🎉🎉

How to Use Gravatars

 

আমি পোস্টে বিষয়টি যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করেছি এরপরেও আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আগ্রহী হন সেক্ষেত্রে এ বিষয়ে করা আমাদের একটি ইউটিউব ভিডিও রয়েছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন।

 

 

আবেদনঃ

ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।

এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।

পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।

সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।

আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

ওয়েবসাইট

ইউটিউব চ্যানেল

ধন্যবাদ সকলকে।

 

 

The post ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ গ্রাভাটার/প্রোফাইল ছবি পরিবর্তন করবেন – How to Change WordPress Gravatar/Profile Picture – WordPress appeared first on Trickbd.com.


আচ্ছা আপনি সত্যি কি মুসলিম? | Are you really a Muslim?

আচ্ছা আপনি সত্যি কি মুসলিম? | Are you really a Muslim?


কখনো কি ভেবেছেন আপনার এলাকারই একটা ছেলে, হিন্দু! কারণ সে জন্মেছে হিন্দুর ঘরে। আর আপনি মুসলিম! কারণ আপনি জন্মেছেন মুসলিম ঘরে। আপনি ইসলাম মানেন, কারণ আপনার পিতা-পাতা ইসলাম ধর্মের। আর পাড়ার সেই ছেলেটি হিন্দু ধর্ম অনুসরণ করে, কারণ তার পিতামাতাকে সে ওটাই করতে দেখেছে।

এবার ভাবুন তো! আপনি আপনার পিতা মাতাকে অনুসরণ করার কারণে জান্নাত পাবেন। আর প্রতিবেশী হিন্দু ছেলেটি পাবে জাহান্নাম! কারণ সেও তার পিতা-মাতাকে অনুসরণ করে। নিজ নিজ অভিভাবককে অনুসরণ করে একজন পাবে পুরস্কার এবং অন্যজন হবে লাঞ্ছিত।

চিন্তার বিষয়..! সে তো আর ইচ্ছে করেই হিন্দু ঘরে জন্মগ্রহণ করেনি। তাহলে তার দোষটা কোথায়? নিশ্চয়ই স্রষ্টা অবিচারক নন। তাই তিনি কারো মাতা পিতা কিংবা অবস্থাকে সত্যের মানদন্ড হিসেবে দেননি।

মান দন্ড করা হয়েছে প্রতিটি সুস্থ বিবেককে!

আপনি যদি একেবারেই ছোট থেকে পিতা মাতার সঙ্গে না পান, না পান কোন ধর্মীয় সমাজের ছোঁয়া, এমনকি বড় হওয়ার পরেও কোন ধর্ম সম্পর্কে আপনাকে বলেনি। বলেনি সৃষ্টিকর্তা বলে কেউ আছে সেটাও!

এই সবকিছু সীমানা পেরিয়ে যদি এমন হয়, আপনি কোনো মানব সভ্যতাই দেখেননি! আপনি আছেন এমন স্থানে, যেখানে একা শুধুই একা। হয়তো আমি বিরান মরুভূমিতে নয়তো কোন ঘন অরণ্যে। কিংবা একাই বেঁচে আছেন অজানা কোন এক সমুদ্রের মাঝে। যদি আপনি এই কল্পনার বাস্তব রূপেও থাকেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্রষ্টাকে অনুভব করা।

এবং আপনাকে সৃষ্টির উদ্দেশ্য খুঁজে বের করা। যেমনটা করেছিলেন পালক ইব্রাহিম। যাকে আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লাম নামে চিনি এমন করে যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে খুঁজে বের করতে পারেন, বুঝতে পারেন আপনার সৃষ্টির উদ্দেশ্য, অনুভব করেন আপনার দায়িত্ব কর্তব্য, অনুসরণ করেন তার আদেশ-নির্দেশ, আত্মসমর্পণ করেন আপনার সৃষ্টিকর্তার কাছে, তবেই আপনি মুসলিম।

খান বংশের ছেলে খান হয়! মুন্সির ছেলে হয় মুন্সী! এমন করে চৌধুরী, শেখ, বিশ্বাস, ফকির, তালুকদার, মন্ডল, মোল্লা, ফরাজী ইত্যাদি। আপনি যেই বংশেরই লোক হন না কেনো, আপনি ওই বংশের জন্ম সেই বলেই আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু ইসলাম এ এমন কোন সুযোগ নেই। মুসলিমের ঘরে জন্মালেই মুসলিম থাকা যায় না। হ্যাঁ, আপনি যেকোন লোকের ঘরেই জন্মান না কেনো, আপনি মুসলিম হয়েই জন্মান।

এমনকি সৃষ্টির প্রতিটি শিশুই মুসলিম অবস্থায় জন্মায়। তবে আপনার আকুল হওয়ার পরেই আপনি বেচে নেন আপনার পছন্দ।

হয়তো সেটা ভুল অথবা সঠিক!

তাইতো শুধু আকুলধারী সুস্থ মস্তিষ্কের অধিকারী অথবা বিবেকবানরা জিজ্ঞাসিত হবে। মুসলিম এবং অমুসলিম এর মাঝে পার্থক্য হলো-

একজন মুসলিম তার সৃষ্টি কর্তার কাছে আত্মসমর্পণ করেছে। আর অমুসলিম আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ মানে হলো আপনার পছন্দ হোক বা না হোক, বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক। আপনার কাছে সহজ লাগুক বা কঠিন, আপনার প্রভু আপনাকে যা আদেশ করেছে যা নিষেধ করেছে, তা সবকিছু নির্দ্বিধায় সংকোচ হীন ভাবে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া! এটাকে আত্মসমর্পণ বলে।

এই বেইসিক কথাগুলো সবাই জানে। তবে একটু বাস্তবতায় এসে ভাবুন তো! কোন এক দোকানে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, পাশেই বসে আছে কোন এক বিধর্মী ব্যক্তি, এর মধ্যেই মাগরিবের আজান হয়ে গেল, কিন্তু আপনি দিব্যি আগেকার মতনই আড্ডায় মেতে আছেন।

বিধর্মী ব্যক্তিও নামাজে গেল না, কারন সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি। অপরদিকে আপনিও নামাজে যাননি। এবার বলুন তো আপনি কি আপনার প্রভুর কাছে আত্মসমর্পণ করেছেন?

এমন দৃশ্য আমরা হাটে বাজারে, অফিস আদালতে, খেলার মাঠে অহরহই দেখে থাকি! বেচাকেনার ক্ষেত্রে মালে কম বেশি দেওয়ার সুযোগ আছে। কর্ম ক্ষেত্রে আছে বাড়তি আনার সুযোগ। নকল করার সুযোগ আছে পরীক্ষার হলে। আছে মিথ্যা বলে মায়ের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ। এমন হাজারো ক্ষেত্র আমরা প্রতিনিয়তই মোকাবেলা করি।

কিন্তু এসব ব্যাপারে কয়জন আমরা আমাদের রবের কাছে আত্মসমর্পণ করি?

দিন কিংবা রাত সে যাই হোক। নির্জন কক্ষে একাই আছেন আপনি আপনার রুমে। মোবাইলে আছে ডেটা অথবা ওয়াইফাই এর দারুন সুযোগ। এমন নির্জনতায় পোশাকহীন দুনিয়ার চিত্র মনে উঁকি দিচ্ছে বারবার।

আর এই সুযোগটা কাজে লাগালেও আপনাকে কেউ দেখছে না! এই পরিস্থিতিতে আপনি কি আপনার রবের কাছে আত্মসমর্পণ করেছেন? ভাই আমার! আপনি দাড়ি কেটে হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা করছেন। আর ভাবছেন আপনি রাসূলকে প্রাণের চেয়েও ভালোবাসেন?

আপনি তো আপনার সামান্য দাড়ির উপরেই তাকে প্রধান্য দিতে পারলেন না! হে বোন আমার! বোরকা পরা তথা সালিম পোশাক দিয়ে পর্দা করা আপনার রবের নির্দেশ। বেপর্দায় চলে চলে আর কত নিজেকে ধোঁকা দিবেন? এতসব আদেশ-নির্দেশ অগ্রজার্য করেও আর কত ভাববেন, আপনিও আর্ত সমর্পণ করেছেন?

আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আঘাত করতে চাইনি আপনার হৃদয়ে! শুধু জানতে চাইছি, আমরা কি সত্যিই আমাদের রবের কাছে আত্মসমর্পণকারী?

আমরা মুসলিম তথা আত্মসমর্পণকারী দাবি করছি। অথচ আমাদের পদে পদে হচ্ছে পদসখলন।

এবারে আসি আমাদের সততার ক্ষেত্রে! কুরআন হাদিসের দলিল প্রমাণ কিংবা কোডেশন উল্লেখ করে বিস্তারিত বলা উচিত। কিন্তু আজ তা করছি না। বাংলায় শুধু নির্যাসটুকু বলছি। রুহু জগতে বসে আমরা প্রত্যেককেই আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আমরা তাকে মেনে চলবো, তার আদেশ-নিষেধ অনুযায়ী সব কাজ করব। কিন্তু দুনিয়ায় আসার পর আমরা সেই ওয়াদা রক্ষা করছি না।

একবার উপলব্ধি করেন তো! যে ব্যক্তি আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করে না, সে ব্যক্তি আপনার আমার সাথে কোন সততার পরিচয় দিবে? কিভাবে তাকে বিশ্বাস করব? কেনই বা তাকে সৎ মানুষ বলে গণ্য করবো? যার আচরণে নেই কমলতা, যার কথায় নেই মাধুর্যতা, ছোটদের প্রতি নেই স্নেহ, নেই বড়দের প্রতি শ্রদ্ধা! পান থেকে চুন খুসলেই যার মুখ দিয়ে বের হয় অশ্লীল কথা।

যার সামান্য স্বার্থের জন্যও মিথ্যা বলতে দ্বিধা করে না। তার আবার সততা কিসের? মিথ্যা কতটা জঘন্য, চলুন একটা গল্প শোনায়- তখন আমি ক্লাস ফোরে পড়ি। আমাদের একজন শিক্ষক ছিলেন যিনি ক্লাসে এসে মোটামুটি গল্প গুজব করেই সময় কাটিয়ে দিতেন। ওই যে থাকে না বাচ্চাদের পড়ালেখার পরিবর্তে গল্প আড্ডা কিংবা দুষ্টামি করতেই বেশি ভালোবাসি!

তেমনই আর কি। একদিন ক্লাসে আমি তার সাথে একটা মিথ্যা বলেছিলাম। কোন ব্যাপারে সেটা মনে নেই। তবে তিনি সেদিন আমাকে এমন একটা কথা বলেছিলেন, যা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তিনি আমায় বলেছিলেন, মিথ্যা কথা বলা কি জানিস? আমি আমতা আমতা করে বলেছিলাম মিথ্যা কথা বলা পাপ। তিনি বললেন শুধু পাপ নয়, এটা মহাপাপ, কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম।

আচ্ছা নিজের মায়ের সাথে জ্বেনা করা কি জানিস? আমায় চুপ থাকতে দেখে তিনি নিজেই জবাব দিলেন। মায়ের সাথে জেনা করাও হারাম, তাহলে কেনো সামান্য একটা মিথ্যা বলে এত বড় পাপী হবি? সেদিন আমার ছোট্ট হৃদয়ে বিশাল একটা ঝড় বয়ে গিয়েছিল। সেদিন এই শপথ করেছিলাম জীবনে, আর মিথ্যা বলব না। মনে হয় আজও সেটা রক্ষা করার চেষ্টা করছি।

১০ বছরের লক্ষ্য মাত্র ৬ মাসেই পূরণ করুন- https://www.pocobd.com/2022/11/how-to-become-rich.html

ক্যামেরা দীর্ঘ আয়ু করার টিপস-https://www.pocobd.com/2022/11/tips-to-maintain-a-camera.html

আজকের সম্পূর্ণ লেখাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনাকে যে কোনো নতুন আইডিয়া এবং সাজেশন। আজকের মত এখানেই শেষ করছি.. আল্লাহ হাফেজ!

The post আচ্ছা আপনি সত্যি কি মুসলিম? | Are you really a Muslim? appeared first on Trickbd.com.


অসাধারণ ৩টি Telegram B.O.T ; আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলুন

অসাধারণ ৩টি Telegram B.O.T ; আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলুন

Howdy Everyone,
বর্তমানে Telegram User যেমন বাড়ছে এর BOTগুলোর Performance ও বাড়ছে। আজকে ঠিক এমন 03টি BOT এর কার্যকলাপ Share করা হবে।


Direct Link Generator 

Bot Link: @DirectLinkGeneratorbot
অনেক সময় Direct Download Link না দিয়ে Website এ ঘুরিয়ে ফিরিয়ে Link Provide করে তাই সরাসরি Download Link Generate করতে পারবেন এই BOT এর সাহায্যে।

 

 

 

All Save Bot 

Bot Link: @AllSavesBot

এই BOT এর সাহায্যে Tiktok, Likee, Twitter, Instagram, Youtube, Pinterest সহ আরও অন্যান্য Platform থেকে Media Download করতে পারবেম, কোন Watermark ছাড়াই।

 

 

 


File Converter

Bot Link: @newfileconverterbot

মূলত এই BOT আপনাকে বিভিন্ন ধরনের File Convert করতে সাহায্য করবে।

> যে সকল file Support করে:
Images
Audio
Video
Video messages
audio messages
Telegram and WhatsApp

 

Conclusion
আপনার দৈনন্দিন কাজে আরেকটু বেগ পেতে হয়তো এই BOTগুলো সাহায্য করবে।

The post অসাধারণ ৩টি Telegram B.O.T ; আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলুন appeared first on Trickbd.com.


Wednesday, November 2, 2022

একজন ফ্রিল্যান্সারের ভবিষ্যৎ কী? কিভাবে সফল ফ্রিল্যান্সার হবো?

একজন ফ্রিল্যান্সারের ভবিষ্যৎ কী? কিভাবে সফল ফ্রিল্যান্সার হবো?

Freelancing – Startup – Scale-Up

যে কোন ব্যবসা প্রথমে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে হয়। সেখান থেকে সফল হওয়ার পরে সেই ফ্রিল্যান্সিং বিজনেস টাকে স্টার্টআপ এ পরিণত করতে হয়। তারপরে সেই স্টার্টআপকে Scale-Up করতে হয়।

অর্থাৎ এখানে আপনাকে তিনটা ধাপ অনুসরণ করতে হবে –

  1. Freelancing
  2. Startup
  3. Scale-up

এটা হচ্ছে একটা প্রিন্সিপাল মানে নীতি।

আপনি এই নীতির বাহিরে যেতে পারবেন না। যদি এই নীতির বাহিরে যেতে চান তাহলে আপনি সেখানে সফল হতে পারবেন না অর্থাৎ আপনাকে ধাপে ধাপে আগাতে হবে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু এবং সেখান থেকে তৈরি করতে হবে স্টার্টআপ তারপরে করতে হবে Scale-Up ।

আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি,

ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন এ অনেক দক্ষ এবং অনেক প্যাশন আপনার আছে এই গ্রাফিক্স ডিজাইন এর উপরে।

এখন আপনি এই গ্রাফিক্স ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে ভাল ইনকাম করা শুরু করলেন। আপনার ইনকাম দিয়ে আপনার জীবন যাপন ভালোভাবে চলার পরও কিছু টাকা সেভিংস করতে পারছেন।

এখানে আপনি দু-তিনজন টিম মেম্বার দিয়ে আপনার ফ্রিল্যান্সিং বিজনেস কে পরিচালনা করতে পারেন।

এই অবস্থা থাকা মুহূর্তে আপনি দেখছেন আপনার সার্ভিসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে আপনি মাসে 50 থেকে 100 টা কাস্টমারের চাহিদা পূরণ করছেন কিন্তু আপনি দেখতে পারছেন যে আপনার কাস্টমার এর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আপনার কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য নতুন নতুন টিম মেম্বার এর সংখ্যা বৃদ্ধি করতে হচ্ছে।

যখন আপনি পূর্বের তুলনায় বেশি সংখ্যক কাস্টমারকে একবারে সেবা দেওয়ার চেষ্টা করবেন তখন আপনার ব্যবসাটাকে আর ফ্রিল্যান্সিং ব্যবসা বলা হবে না। তখন আপনাকে একটা কোম্পানির নামে নিবন্ধন করে ব্যবসাটাকে স্টার্টআপ এ পরিণত করতে হবে অর্থাৎ এখন আপনি আগের থেকে আরও 10 থেকে 15 গুণ কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন এবং আপনার কোম্পানির ইনকাম এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

ধরেন আপনি একটা ছোট কম্পানী দিয়ে বসলেন, শুরুতে যখন ফ্রিল্যান্সিং করতেন তখন আপনার ইনকাম থাকতো মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু এখন আপনি যেহেতু একটা স্টার্টআপ তৈরি করেছেন তার মানে আপনি এখন মাসে কমপক্ষে হলেও 500 থেকে 1000 জন মানুষকে সার্ভিস দিচ্ছেন বা তারও বেশি মানুষকে সার্ভিস দিচ্ছেন।

তাহলে এখন আপনার কোম্পানির ইনকাম মাসে হবে 5 থেকে 15 লাখ টাকা এভাবে আপনি এই স্টার্টআপে সফল করে আস্তে আস্তে কাস্টমার এর চাহিদা অনুযায়ী আপনি কোম্পানিকে বড় করে যাচ্ছেন এবং নতুন নতুন মার্কেটে সুযোগ খুঁজছেন সেখানে প্রবেশ করার জন্য।

ধরেন প্রথমে আপনি লোগো ডিজাইন করতেন এবং লোগো ডিজাইন এর উপরে ফ্রিল্যান্সিং থেকে সফল হওয়ার পরে স্টার্টআপ এ পরিণত হয়েছিলেন কিন্তু এখন আপনি যখন আপনার ব্যবসাকে scaleup করবেন তখন আপনি লোগো design মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তখন আপনি টেম্পলেট ডিজাইন করবেন অর্থাৎ এটা একটা নতুন মার্কেট, আপনি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করবেন এটা একটা নতুন মার্কেট, আপনি আইকন ডিজাইন করবেন এটা একটা নতুন মার্কেট এবং গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন ধরনের সফটওয়ার এবং টুলস তৈরি করে বিক্রি করা শুরু করবেন এগুলো হচ্ছে সব নতুন মার্কেট।

অর্থাৎ আপনি আর আগের লোগো ডিজাইনের ব্যবসায় নাই আপনি গ্রাফিক্স সম্পর্কিত আরো নানান ধরনের নতুন মার্কেটে প্রবেশ করছেন অর্থাৎ শুরুতে আপনার ছিল দুই থেকে তিনজন টিম মেম্বার এর একটি ব্যবসা আর এখন কয়েকশো টিম মেম্বার কাজ করছে এবং আপনি নিজ অঞ্চলের সার্ভিস দেওয়ার পরেও বহির্বিশ্বের বিভিন্ন দেশে সার্ভিস দিচ্ছেন।

আর এভাবেই আপনি প্রথম দুটো ধাপ অর্থাৎ ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপ থেকে আপনার বিজনেস কে scaleup এ পরিণত করে ফেলবেন।

উদাহরণ হিসেবে http://canva.com তারা আজকে পুরা পৃথিবীতে তাদের বিজনেস সম্প্রসারণ করতে পেরেছে যাদের মান্থলি ইনকাম বাংলাদেশি টাকায় 200 কোটি টাকার উপরে।

এবং যাদের মার্কেটে 2.5 লাখের উপরে মান্থলি একটিভ কাস্টমার রয়েছে এবং তারা এখান থেকে রেকারিং রেভিনিউ মডেল জেনারেট করতে পারছে অর্থাৎ এমন একটি ইনকামের রাস্তা তৈরি করে ফেলেছে যা তাদেরকে নিয়মিতভাবে আয় রোজগারের আয়োজন করে দিচ্ছে।

এতকিছু আপনি তখনই সম্ভব করতে পারবেন যখন আপনার Technical Skill এর সাথে সাথে Business Skill এর উপরে বেশি করে মনোনিবেশ করতে হবে।

আপনি যদি শুধুমাত্র টেকনিক্যাল স্কিল নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনাকে প্রথম ধাপের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। জীবনে বেশি দুর এগোতে পারবেন না মানে ওই ফ্রিল্যান্সিং বিজনেসের গন্ডিতে কিন্তু আপনি যখনই বিজনেস স্কিল এবং পিপলস স্কিল তৈরি করা শুরু করবেন তখন আপনি আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন।

একটা চিরন্তন সত্য কথা মনে রাখবেন সেটা হচ্ছে

“Clarity is Superpower”

আপনার যদি কোন বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে তাহলে আপনি সেই বিষয়ে উন্নতি করতে পারবেন না। যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে যাবেন।

অর্থাৎ আপনি যদি নাই জানেন যে এক ধাপ থেকে আরেক ধাপ এ যাওয়ার জন্য আমাকে কোন কোন বিষয়ের উপরে পরিষ্কার ধারণা থাকতে হবে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার সমৃদ্ধি হবে নিশ্চিত।

 এখন যে প্রশ্ন আসে কিভাবে ফ্রীল্যান্সার হব?

কিভাবে সফল ফ্রিল্যান্সার হবো?

 একজন ফ্রীল্যান্সার হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হল একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। এটি শুধুমাত্র আপনাকে আরও ক্লায়েন্ট খুঁজে পেতে সহায়তা করবে না, তবে এটি আপনাকে আপনার ইন্ডাস্ট্রি এবং বিষয়বস্তু সম্পর্কে আরও জ্ঞানী হতে সাহায্য করবে।

যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে সেই ইন্ডাস্ট্রি এবং বিষয়বস্তু সম্পর্কে আপনি অনেক বেশি জানতে পারবেন।

একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য বেসিক যে বিষয়গুলো দরকার সেগুলো খুব সাধারণ, কিন্তু অনেকেই তা করে উঠতে পারে না। সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে, আর শুধুমাত্র সফল ফ্রিল্যান্সারের জন্য না যেকোন ক্যারিয়ারে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধাপ অবলম্বন করতেই হবে।

(১) একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা:

একজন ফ্রিল্যান্সার তখনই সবথেকে বেশি সফল হবে যখন তার একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও থাকবে। ওয়েবসাইট, পিপিটি, পিডিএফ ডকুমেন্ট, থার্ড পার্টি একাউন্টস ইত্যাদি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে অবশ্যই পোর্টফলিও খুলে রাখতে হবে।

পর্টফলিওকে প্রফেশনাল করার জন্য একজন ভালো ডিজাইনের সহায়তা নিতে হতে পারে। আপনি কি সার্ভিস দিচ্ছেন এবং আপনার সার্ভিসের মাধ্যমে ক্লাইন্ট কতটা উপকার পাবে সে বিষয়টার উপরে সবথেকে বেশি ফোকাস দিতে হবে।

(২) সঠিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে:

মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারেন অথবা নিজেই একটি ছোট বিজনেস শুরু করে দেওয়ার মাধ্যমে কাজ করতে পারেন। জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার।

এছাড়া প্ল্যাটফর্ম সংক্রান্ত সোশ্যাল মিডিয়া গুলোতে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে এই সম্পর্কে আরও অনেক তথ্য এবং জ্ঞান সংগ্রহ করতে পারেন।

(৩) কাজে সংঘটিত হতে হবে এবং ক্লায়েন্টের ডেলিভারিতে আন্তরিক হতে হবে:

অবশ্যই যে কাজটি সবথেকে বেশি ভালো এবং দক্ষতার সাথে করতে পারবেন সে কাজগুলোকে সবার আগে গ্রহণ করবেন এবং সময়ের আগে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন।

ক্লায়েন্টের কাজ করার আগে ক্লাইন্টকে এত সুন্দরভাবে ডেমো কাজ দেখিয়ে দিতে হবে যাতে আপনার ডেমো দেখে পছন্দ করে ফেলে।

(৪) পোর্টফোলিও কে প্রমোট করতে হবে:

আপনি কি কি কাজে দক্ষ সে কাজের একটা পোর্টফোলিও তৈরি করার কথা প্রথমেই বলা হয়েছে, এখন এই ধাপে আপনার পোর্টফোলিওকে প্রমোট করতে হবে। ডিজিটাল মার্কেটারদের সহায়তা নিতে হবে।

(৫) নিয়মিত নতুন স্কিল শিখতে হবে:

বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এই জায়গায় কাজ করতে চান না, এই ধাপটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধাপ। নিজেকে নিয়মিত আপডেট রাখতে হবে এবং নতুন নতুন দক্ষতা গুলোকে শিখে রাখতে হবে।

আপনি যদি ভাল ফেসবুক মার্কেটিং পারেন, আপনাকে ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মার্কেটিং ভালোভাবে শিখে ফেলতে হবে।

উপরের এই পাঁচটি ধাপ অনুসরণ করুন এবং শুরু করে দিন আপনার স্বপ্নের ফ্রিল্যান্সিং জার্নি। আসা করা যায় আপনি সফল হবেন । আমি নিজে  ওয়েব ডেভেলপমেন্ট এবং এপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি  এবং মাত্র ই সফলতার আলো পাচ্ছি হালকা হালকা । আশা করা যায় খুব দ্রুতই সফল হব ।

Love more

10 most common mistakes in search engine optimization (SEO)! – 2022/2023

Most common 7 wordpress error users often face in 2022 and their solutions

 

The post একজন ফ্রিল্যান্সারের ভবিষ্যৎ কী? কিভাবে সফল ফ্রিল্যান্সার হবো? appeared first on Trickbd.com.


শীর্ষে থাকা ৫ জন ফ্রী ফায়ার ইউটিউবার! যারা দুর্ঘটনায় মারা গিয়েছে।

শীর্ষে থাকা ৫ জন ফ্রী ফায়ার ইউটিউবার! যারা দুর্ঘটনায় মারা গিয়েছে।

আসসালামু আলাইকুম,

আজকের পোস্টটা এমন কোন পোস্ট না যে পোস্টটা দেখে তোমরা অনেক খুশি হয়ে যাবা না অনেক কিছু বেশি সম্পর্কে জানতে পারবা। বরং আজকের পোস্টটি তাদের নিয়ে তৈরি করা যারা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিল বাট কোন না কোন কারণে তারা মারা গেছে।

তো ভাবি নাই কখনো এরকম আর্টিকেল লেখা লাগবে, বাট রিসেন্টলি Skylot মরে গেছে। এই নিউজটা তো অলরেডি তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যে?

তো Skylot মরে যাওয়ার কারণটা কি? বা কিভাবেই বা মারা গেল? এ ব্যাপারে কথা বলবো আজকের আর্টিকেলে।

তো Skylot এর সাথে এমনও আরো ৪ জন ইউটিউবারের ব্যাপারে কথা বলবো। যে ইউটিউবাররা আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তো রিজেন গুলো জানতে পারবো আসলে তাদের চলে যাওয়ার রিজন গুলো কি?

আর আমরা সকলেই তাদের জন্য দোয়া করি তারা যেখানে আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে। তো চলো আর বেশি দেরি করব না আর্টিকেলটি শুরু করি।


১। Skylots


kylot কে তোমরা চিনো না এমন মানুষ খুব কমই আছে, তাকে ইন্ডিয়া কমিউনিটি বা বাংলাদেশ ফ্রী ফায়ার কমিউনিটি সবাই মোটামুটি চিনতো। আর সবচাইতে বড় কথা তাকে ফ্রি ফায়ারের সবচাইতে বড় রোস্টার বলা হতো।

আর একটা ব্যাপার হচ্ছে সে আসলে সকলের মনের মধ্যেই ছিল হয়তোবা অনেক ইউটিউবারের সাথে কণ্ঠ ভারসি লাগছে, অনেক ইউটিউবারের সাথে তার ঝামেলাও লাগছে কিন্তু ভাই দিনশেষে এই ফ্রী ফায়ার কমিউনিটির যত ইউটিউবার আছে না আমরা সকলেই মিলে কিন্তু একটা ফ্যামিলি।

আর এই ফ্যামিলির মধ্যে কিন্তু সে আর নাই, যতই রোস্ট করত যত যাই করত মানুষ হিসাবে ভাল ছিল সকলেই কিন্তু বলতো।

তো রিসেন্টলি গত ২১ তারিখে সে একটা বাইক ট্যুরে বের হয়, আর ২৭ তারিখের তাদের বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এমনই একটা ঘটনা ঘটে গেল গত ২৯ তারিখে সে যখন বাইক চালাচ্ছিল তখন হুট করেই একটা ট্রাক তার সামনে চলে আসে, আর সেই ট্রাকের নিচে তার বডিটা ঢুকে যায়।

মুখে বা মাথায় তেমন আঘাত সে পাই নাই তার যে কোমর ছিল সেই কোমরটা ট্রাকের চাকার নিচে চলে গেছিল, তো এটাই ছিল আসলে মেন রিজন তার মৃত্যুর পিছনে।

তো তার যে নিউজটা ভাইরাল হয়েছে ওই নিউজ এর মধ্যে, তার যে জ্যাকেটটা আপনারা দেখতে পেয়েছিলেন ওই সিম জেকেটটা পরেই সে এই ট্যুরে যাওয়ার আগে সেই instagram এ ছবি পোস্ট করেছিল, আর সবাইকে জানিয়েছিল সে ট্যুরে যাচ্ছে।

দুর্ভাগ্যবশত আজকে হয়তো তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গতকালেই এমন একটা ঘটনা ঘটে গেল আসলে মেইন কথা হচ্ছে কি মানুষের মৃত্যু অভো ধারিত সেটা যে কোন পর্যায়েই হোক না কেন।

আসলে আমাদের কপালে যেদিন মৃত্যু লেখা আছে, ঠিক সেদিনই চলে যেতে হবে কেউ চাইলেও জোর খাটিয়ে এই দুনিয়ায় থাকতে পারবে না।

এই দুনিয়ায় থাকার জন্য কেউ পার্মানেন্ট না, অর্থাৎ চলুন সবাই আমাদের মহান রবের দিকে ফিরে যাই এটাই আপনার আমার জন্য ভালো।

এই Skylot এর কথাই চিন্তা করুন কতটুকুই বা তার বয়স মাত্র ২৩ বছর বয়স তার কত কিছুই এখনো তার দেখা বাকি ছিল। কিন্তু দুঃখের ব্যাপার হলো তার হায়াত এখানেই শেষ আর যার জন্য তার দুনিয়া থেকে চলে যাইতে হইছে।

(তো গাইস আরো চারজন ইউটিউবার আছে যারা পর্যায়ক্রমে আমাদেরকে ছেড়ে চলে গেছে হয়তোবা তোমরা তাদের ব্যাপারে তেমন একটা এখনো জানো না। তারা অনেক বেশি পপুলার ছিল না এজন্য হয়তো কিন্তু তারা ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার ছিল।)


২। রাহুল কেকে


তার চ্যানেলে এখন 1700 এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। বাট ইন্ডিয়ার মধ্যে তাকে অনেকেই চিনতো অভিষেক ইউটির সাথে সে গেম প্লে করতো।

বাট গত এক মাস আগে সেও মারা গেছে, আসছে মারা গেছিল একই কারণে সেটা হল বাইক এক্সিডেন্টে এ।

আর বলে রাখি যে সমস্ত ইউটিউবারদের কথা এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে তাদের প্রত্যেকেরই মৃত্যুর কারণ একই রকম সেটি হচ্ছে গিয়ে বাইক এক্সিডেন্ট।

তো এই ভাইয়ের সাথেও সেম ঘটনাটাই ঘটে তার বেশিদিন হয় নাই গত এক মাস আগে তো সে চলে যাওয়ার পর আজ একমাস পরে Skylot ও আর নেই।


৩। তন্ময় গেমিং


তন্ময়ের ঘটনাটাও আজ থেকে আরো দুই বছর আগের তার অনেক ইচ্ছা ছিল সে একজন ফ্রী ফায়ার ইউটিউবার হবে বা ফ্রী ফায়ারের একজন কনটেন্ট ক্রিকেটার হবে।

আর সেই স্বপ্ন নিয়েই ইউটিউবিং স্টার্ট করছিল তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪৫ হাজারের মতো হয়ে গেছিল অলরেডি বা এখনো রয়েছে।

বা যখন সে দুনিয়াতে বেঁচে ছিল তখন কিন্তু তার সাবস্ক্রাইবার এর সংখ্যা ছিল না বললে চলে হাতে গুনে কয়েকটা, ভিডিও আপলোড করতো সে প্রতিনিয়ত কিন্তু তার ওইখানে তেমন একটা সাড়া পেত না বা ভিউজ আসতো না।

তো এভাবেই চলছিল তার জীবন, তো হঠাৎ দুই বছর আগে মানে ২০২০ সালের অক্টোবর মাসে সে যখন বাসায় ফিরছিল তখন সে একটা বাইক এক্সিডেন্টে সেখানেই মারা যাই।

অ্যান্ড সেই সাথে সাথে আমরা তখনই আমাদের ভবিষ্যৎ একটা ইউটিউবার কে হারিয়ে ফেলি, সে বস গিল্ডের একজন প্লেয়ার ছিল তাই সেই সময় তার পোপালিটি মোটামুটি একটা অবস্থানে ছিল,

তো সত্যি অবাক করা ব্যাপার হলো সে যখন এরপর মারা যায় তখন তার প্রোপলিটি আরো অনেক গুণ বেড়ে যায়। যেটা সে বেঁচে থাকার সময় হয়তো চাইছিল দুর্ভাগ্যবশত সে বেঁচে থাকার সময় একজন ইউটিউবার বা সফল ইউটিউবার হতে পারে নাই।

একটি বাইক তার জীবনটাকে কেড়ে নিল।


৪। Kannada gamerz


তো তার youtube চ্যানেলের মধ্যে এখন এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার রয়েছে, সে ইন্ডিয়ার তেলেগু এর মধ্যে থাকতো।

আজ থেকে আরও তিন মাস আগে তার সাথে এমন ঘটনাটা ঘটে অবশ্য তার চ্যানেলটা এখন একজন চালাচ্ছে বাট সে এখন তার চ্যানেলটা আর চালায় না আর এর কারণ হলো সে তো আর এই পৃথিবীতে নাই।

তো এই ভাইয়ের মৃত্যুর রিজোনের কথা যদি আমি বলি সেটিও ছিল একটি বাইক এক্সিডেন্ট। এই চারটি ইউটিউবার এর ব্যাপারে কথা বললাম যারা কিনা ফ্রী ফায়ার কমিউনিটিতেই ছিল।

সেম কমিউনিটি তে থাকা ইউটিউবার যারা কিনা সেম দুর্ঘটনাতেই মারা গেছে, তো কানাডা গেমআরস হয়তোবা কোথাও যাচ্ছিল। আর বাইকটা যখন একটা লর এর সামনে দিয়ে যাচ্ছিল তখন তার বাইক টা স্লিপ করে পড়ে যায়।

এবং অমন টাইমে ওই ট্রাকটা তার উপর দিয়ে চলে যায় এবং সে একটা চাকার নিচে পড়ে গেছিল আর ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে গেছিল।


৫। Gyan Merz


তো সে ফ্রী ফায়ারের লিকস এন্ড আপডেট এর ভিডিও মেবি আপলোড করতো তার চ্যানেলে, তার চ্যানেলে বর্তমান সময় তিন লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

এন্ড তার মৃত্যুর কারণটা কোন বাইক এক্সিডেন্ট না বাট তার মৃত্যুর কারণটা ছিল তার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলায় সে জড়িয়ে গেছিল।

মানে কোন না কোন কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। আর ওই কষ্টটা তার জন্য অনেক বড় একটা কষ্ট ছিল সে হয়তোবা ওই কষ্টটা কোনভাবে মেক আউট করে বের হয়ে আসতে পারে নাই।

আর সেই সমস্ত কারণেই সে সুইসাইড করে বসে, আর মেইনলি এই সুইসাইডের কারণে তার জীবন টা চলে যাই।

তো গাইস এইতো ছিল সমস্ত ইউটিউবার যারা আমাদের ছেড়ে ওপারে চলে গিয়েছে, শুধুমাত্র Skylot এর ব্যাপারে আমি এই কারণেই এই আইটি গেলে বললাম না। আরো চারজন এখানে সামিল করলাম এটার একটাই কারণ আপনাদের একটা বিষয় জানানোর দরকার বা নোটিশ করার দরকার আসলে দেখেন ভাই আমাদের জীবনটা অতটাও বড় নয়।

আমাদের জীবনটা যদি গাড়ি হিসাব করি তাহলে ধরে নিতে পারেন ৬০ বছরের একটা জীবন আর সেই জীবন থেকে ঘুমিয়েই তো চলে যায় দশ-বারো বছর। আর এর মধ্যে লাইফে অনেক ঝুট-ঝামেলা বাধা অনেক কিছুই সম্মুখীন হতে হয় আমাদের।

আর ঠিক এমন ভাবেই একটা মানুষের জীবন চলতে থাকে, এন্ড এর মধ্য থেকে কিছু সময় আমরা পাই ওই সময়টা আসলে আমাদের নিজেদের জন্য বাচা দরকার।

তো এই মৃত্যুগুলোর কথা জেনে আপনাদের একটা জিনিস শেখা দরকার সেটি হল যারা যারা আপনার আসলে বাইক রাইড করেন। সবারই উচিত নিজের সেফটি টা নিয়ে তারপর রাইড করা। তাই নিজের মতো করে নিজের সেফটি টা অবলম্বন করে তারপর বাইক চালান।

আর সবশেষে বলতে চাই জীবনটা খুব একটা বড় নয় যারা যারা এই পৃথিবীতে এখনো আছি, নিজের মতো করে বাঁচার চেষ্টা করি।

সব সময় আল্লাহর কাছে দোয়া করি নামাজ কালাম পড়ি সেই সঙ্গে নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করি তো গাইস!

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই-https://www.pocobd.com/2022/11/future-of-freelancing.html

Realme C30 Full Review In Bangla – সস্তা গেমিং স্মার্টফোন!-https://www.pocobd.com/2022/10/realme-c30-full-review-in-bangla.html

এইতো ছিল আমাদের আজকের আর্টিকেল তো দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

The post শীর্ষে থাকা ৫ জন ফ্রী ফায়ার ইউটিউবার! যারা দুর্ঘটনায় মারা গিয়েছে। appeared first on Trickbd.com.


এই উইন্ডোজ অ্যাপটি আপনার এখনই ইন্সটল করা প্রয়োজন। Install it right now!!

#পোস্ট ৫


আসসালামু আলাইকুম, সবাইকে।

আজকের পোস্টে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিবো সেই অ্যাপটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। এবং আমি বিশ্বাস করি এই অ্যাপটি ব্যবহার করলে আপনার উইন্ডোজ পিসি ব্যবহার করার অভিজ্ঞতাটাই বদলে যাবে। অ্যাপটির নাম হলো Windows PowerToys. এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে পাওয়ার ইউজারদের জন্য মাইক্রোসফটের পক্ষ থেকে। এটি অনেক অ্যাডভান্স ফিচার্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে যা আমাদের দৈনন্দিন কাজে লাগবেই।

একটি পোস্টে সবগুলা ফিচার নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। তাই সব থেকে বেশি ব্যবহৃত ফিচারগুলো নিয়ে আলোচনা করবো। বাকিগুলা আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন কারণ আপনারা একজন পাওয়ার ইউজার।


 

Most Useful App for Windows 11 - PowerToys - YouTube

 

Installation :

নিচের মাইক্রোসফটের অফিসিয়াল গিটহাব লিংক থেকে ডাউনলোড করে নিন;

ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন

এরপরে নেক্সট নেক্সট করলেই ইন্সটল হয়ে যাবে।

ইন্সটল হলে এটি অটোমেটিক্যালি রান হতে থাকবে এখন আপনার কাজ হবে শুধু শর্টকাটগুলো মনে রেখে সেগুলা ব্যবহার করা।


Most useful Features

Always on Top (win + alt + T)

এটির মাধ্যমে যেকোনো উইন্ডোকে সবসময় টপে রাখতে পারবেন। এটি অনেকেই always on top নামক অ্যাপ দিয়ে করে থাকেন তবে এখন সেটা করতে পারবেন অফিসিয়ালভাবে। বিভিন্ন প্রয়োজনে আমাদের একটি উইন্ডোকে সবসময় টপে রাখতে হয় যেমনঃ কোনো ভিডিও প্লে করে অন্য কাজ করার সময় ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলে যায় সেক্ষেত্রে এই অ্যাপটি দারুণ কাজে আসবে।

 

How to Make Apps always on top on Windows

 

PowerToys Awake

এই ফিচারটির মাধ্যমে আপনাদের পিসি সাময়িকভাবে অটো স্লিপ হওয়া থেকে আটকাতে পারবেন। অনেকসময় বিভিন্ন কারণে কিছু সময়ের জন্য পিসি অন রাখতে হয় যেমনঃ বড় ফাইল ডাউনলোড করার জন্য সেক্ষেত্রে পিসি স্লিপ মোডে চলে গেলে ডাউনলোড পজ হয়ে যায়। তখন এই ফিচারটি কাজে আসবে। তবে অনেকেই বলতে পারেন Power settings থেকে স্লিপ টাইম বাড়িয়ে নিলেই হয়। তবে সেটা করলে বার বার সেটিংস চেইঞ্জ করতে হবে আবার কাজ শেষ হলে আবার সেটিংসে যেয়ে আবার চেইঞ্জ করতে হবে যা বিরক্তিকর। এটি কোনো শর্টকাটের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন না। এটি আপনাদের টাস্কবার থেকে করতে হবে।
টাস্কবার/ সিস্টেম ট্রে তে গেলে Powertoys Awake নামের একটি অপশন পাবেন। সেখানে মাউসের রাইট ক্লিক করলে প্রথমে মোড থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সময় সিলেক্ট করে নিবেন এরপরে Keep Screen On-এ ক্লিক করলে স্ক্রিন অন হয়ে থাকবে। এরপর আপনার প্রয়োজন শেষ হলে আবার Keep Screen On-এ ক্লিক করলে নরমাল্ভাবে কাজ করবে।

Awake settings managed from the system tray on Windows.

 

 

PowerToys Run (Alt + Space)

এটি আমার প্রিয় ফিচার। এটির মূলত একইসাথে উইন্ডোজে ইন্সটল থাকা অ্যাপগুলা সার্চের কাজ করে সাথে অনলাইনে কিছু সার্চ দেওয়ারও কাজ করে থাকে। তবে এর থেকেও ইন্টারেস্টিং ফিচার হলো এটির মাধ্যমে সাধারণ ক্যালকুলেশন করতে পারবেন। সিম্পলি এখানে টাইপ করবেন আর উত্তর চলে আসবে। আপনারা ব্যবহার করলেই বুঝবেন কতটা কাজের। এছাড়াও ইন্টারফেসটা সুন্দর।

 

Text Extractor (win + shift + T)

এটিও একটি দারুণ ফিচার। এটির মাধ্যমে যেকোনো ইমেজ বা ওয়েবসাইট থেকে লেখা বা টেক্সট বের করতে পারবেন। যেই পিক থেকে লেখা কপি করতে চান সেখানে এই শর্টকাট প্রেস করলে এরিয়া সিলেক্ট করলে সেখান থেকে লেখা কপি হয়ে আপনার ক্লিপবোর্ডে সেইভ হয়ে যাবে। এরপরে যেখানে ইচ্ছা ctrl + v প্রেস করে পেস্ট করতে পারবেন। অথবা চাইলে win + V প্রেস করেও হিস্টোরি দেখতে পারবেন।
বিদ্রঃ শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রেই কার্যকরী। অন্য ভাষাতে কেমন কাজ করবে তা আমি নিশ্চিত নই।

 

New Windows PowerToys OCR tool will let you copy text from images

 

PowerRename

এটির মাধ্যমে অনেকগুলা ফাইল একসাথে রিনেইম করতে পারবেন। একসাথে অনেক ফাইল ডাউনলোড করলে দেখা যায় বিভিন্ন নামে সেইভ হয়। সেক্ষেত্রে এই ফিচারটি ব্যবহার করলে সব ফাইল (সর্বোচ্চ ২০ টি) একসাথে রিনেইম করতে পারবেন।

 

PowerRename Demo.

 

Image Resizer

এটির মাধ্যমে ইমেজকে রিসাইজ করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ সাইজের প্রয়োজন হয় তাই আমাদের অনেকধরণের সফটওয়্যার ব্যবহার করতে হয়। এখন থেকে এই ফিচারটি ব্যবহার করে সহজেই যেকোনো সাইজে কনভার্ট করতে পারবেন। যা খুবই প্রয়োজনীয় একটি ফিচার।

 

Image Resizer Demo.


এছাড়াও আরও কিছু ফিচার রয়েছে যেগুলা আমার কাজে আসে না। আপনারা চাইলে সেগুলা নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারেন হয়ত আপনাদের কাজে আসতে পারে।


আজকের পোস্ট এখানেই শেষ করছি। আপনার কাছে কোন ফিচারটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। উইন্ডোজ রিলেটেড ইন্টারেস্টিং পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


Contact me

|Discussion| |Channel|

The post এই উইন্ডোজ অ্যাপটি আপনার এখনই ইন্সটল করা প্রয়োজন। Install it right now!! appeared first on Trickbd.com.