Monday, October 31, 2022

YouTube এর মধ্যে হিডেনকৃত বা লুকায়িত ভিডিও বা প্লেলিস্ট দেখার পদ্ধতি।

YouTube এর মধ্যে হিডেনকৃত বা লুকায়িত ভিডিও বা প্লেলিস্ট দেখার পদ্ধতি।

বর্তমান সময়ে ভিডিও দেখা এবং শেয়ারিংয়ের জন্য YouTube হচ্ছে বিখ্যাত একটি প্ল্যাটফর্ম। যেখানে প্রতি মিনিটে গড়ে ১০০ ঘন্টার ভিডিও আপলোড হয়ে থাকে। এছাড়াও এই ইউটিউবকে সার্চ ইঞ্জিনের র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে ধরা হয়। এই প্ল্যাটফর্মটি এতোটাই জনপ্রিয় যে এখন কমবেশি সকলেই কোনোকিছু সম্পর্কে জানার আগ্রহ থাকলে তা ইউটিউব থেকে সহজে জেনে নেয়। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। অনেকে সময় ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে আমরা কমন একটি সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে ভিডিও হিডেনের সমস্যা। তাই এইরূপ সমস্যার সম্মুখীন যারা হয়েছেন এবং এর সমাধান খুঁজতেছেন তাদের জন্যই আমার আজকের এই টপিক।

YouTube ভিডিও হিডেনকৃত সমস্যাঃ

আমরা প্রায় সময় বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি। আমরা যে বিষয়ের উপর ভিডিওগুলি দেখে থাকি সেগুলি অনেক সময় খন্ড খন্ড আকারে প্লেলিস্ট আকারে হয়ে থাকে। আমরা ভিডিও বা প্লেলিস্ট পরে দেখার জন্য সেভ করে রাখি বা ভিডিও দেখে থাকি। কিন্তু পরবর্তীতে সে ভিডিও বা প্লেলিস্ট দেখতে গেলে আর তা দেখতে পারি না। সেখানে বিভিন্ন ধরনের Error ম্যাসেজ শো করে।

ইউটিউবে আমি একটি বিষয়ের উপর ভিডিও দেখা শুরু করেছিলাম যা ছিলো মূলত খন্ড খন্ডভাবে মোট ২০৪টি ভিডিও প্লেলিস্ট আকারে। দুই তিন খন্ড দেখার পর পরবর্তীতে আবার উক্ত প্লেলিস্টের ভিডিও দেখতে গিয়ে দেখি সেখানে অল্প কয়েকটি অর্থাৎ ৭টি ভিডিও দেখাচ্ছে বাকীগুলি দেখাচ্ছে না। কিন্তু প্লেলিস্টের উপরে উল্লেখ রয়েছে যে এই প্লেলিস্টে মোট এতোগুলো ভিডিও রয়েছে। এইরকম সমস্যা বিভিন্ন কারণে হতে পারে।

YouTube এর হিডেনকৃত ভিডিও দেখার পদ্ধতিঃ

আপনি যদি ইউটিউবের মধ্যে উপরোল্লিখিত এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে চাইলে সহজে এর সমাধান করে নিতে পারেন। এর জন্য আমি আপনাদের দুইটি পদ্ধতি দেখাবো।

সেটিংস পরিবর্তন করেঃ

উপরোল্লিখিত সমস্যার সম্মুখীন হলে প্রথমত আমরা ইউটিউবের সেটিংসের পরিবর্তন করে দেখবো। তার জন্য আপনাকে যে প্লেলিস্টে ভিডিওগুলি হাইড অবস্থায় রয়েছে সেটিতে যেতে হবে।

তারপর উক্ত প্লেলিস্টের উপরের অংশে ডানপাশে থাকা তিন ডট এর অপশনে ট্যাপ করুন।

এখানে Show unavailable video নামক লেখাটিতে ট্যাপ করুন।

এইবার দেখুন উক্ত প্লেলিস্টের সকল হিডেনকৃত ভিডিওগুলি দেখা যাচ্ছে।

VPN ব্যবহার করেঃ

আপনি যদি ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে উপরোল্লিখিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অর্থাৎ ভিডিও হিডেন হওয়ার সমস্যার সম্মুখীন হন তাহলে ভিপিএন ব্যবহার করে হিডেনকৃত ভিডিও দেখে নিতে পারেন।

এর জন্য আপনাকে যেকোনো একটি ভিপিএনের সাহায্য নিতে হবে। অর্থাৎ আপনার মোবাইলে ভিপিএন ইনস্টল দিতে হবে। তারপর ভিপিএনটি ওপেন করুন এবং কানেক্ট করুন।

তারপর আবার ইউটিউবটি ওপেন করুন এবং আপনার কাঙ্খিত প্লেলিস্টটিতে যান আর দেখুন সকল হিডেনকৃত ভিডিও এখন শো করতেছে।

আর এইভাবে আপনি উপরোল্লিখিত দুইটি পদ্ধতি ব্যবহার করে ইউটিউবে হিডেনকৃত ভিডিও বা প্লেলিস্ট সহজেই দেখে নিতে পারবেন। এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। আশা করি উক্ত সমস্যার সমাধান সম্পর্কে আপনাদের সহজভাবে বুঝতে সক্ষম হয়েছি।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post YouTube এর মধ্যে হিডেনকৃত বা লুকায়িত ভিডিও বা প্লেলিস্ট দেখার পদ্ধতি। appeared first on Trickbd.com.


দেশের বাজারের সেরা ৫টি কম দামি স্মার্টফোন!

দেশের বাজারের সেরা ৫টি কম দামি স্মার্টফোন!

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালই আছেন কারণ ট্রিকবিডির সঙ্গে থাকলে সবাই ভালো থাকে সেটা নিশ্চিত আমি।

বাংলাদেশের মার্কেটে হুহু করে স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এক গবেষণায় দেখা গেছে গ্রাহকদের সবথেকে বেশি চাহিদা কম দামের স্মার্টফোন।
তবে তার মধ্যে সবথেকে বেশি চাহিদা হল ১০ হাজার টাকার নিচে যে সকল স্মার্টফোন আছে সেগুলি এটা জানিয়েছে স্মার্টফোন বিক্রেতারা নিজেই।
ট্রিকবিডির ইউজারদের জন্য আজ থাকছে ১০ হাজার টাকার নিচে কিছু ধামাকাদার স্মার্টফোন! তো চলুন শুরু করি।


১। Symphony i95


বর্তমানে বাংলাদেশের বাজারে বেশ বড়সড় জায়গা করে নিয়েছে সিম্ফোনি, কিছুদিন আগে রিলিজ হওয়া সিম্ফোনি i95 নামে একটি স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়েছিল। ফোনটির মধ্যে থাকছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
আর যেটা চলছে এনড্রয়েড ৮.১ ওরিয়র ওপর!
ফোনটির পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের এর একটি ক্যামেরা সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা সেন্সর।

ফোনটির মধ্যে ইন্সটল করা রয়েছে ৩,০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি থেকে একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে আশা করা যায়।
সিম্ফনির এই জনপ্রিয় স্মার্টফোনটির বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে গ্রামীণফোনের বিশেষ অফার এ মাত্র ৪,৯৯০ টাকায়।


২। Walton primo D8


এখন দেশেই তৈরি হচ্ছে দারুন দারুন সব স্মার্টফোন কম প্রাইজে সেই ধারাবাহিকতায় প্রিমো ডি৯’। ফোনটির দাম বর্তমান সময়ে মাত্র ১ হাজার ২০০ টাকা।
এই ফোনটির মধ্যে থাকছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি ইন্টারনাল।
ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন ৪৮০×৮০০
ফোনটি রান করছে এনড্রয়েড ৮.১ ওরিও এর সাথে।
ফোনটির চিপসেট হিসেবে থাকছে Mediatek MT6739 ফোনটির ব্যাটারি ১৪০০ এম্পিয়ার যা থেকে দিনের অর্ধেক সময় ব্যাকআপ পাওয়া সম্ভব। কোনটির সঙ্গে একটি নোটিফিকেশন লাইট ও পাচ্ছেন যেটা বেশ ভালই।


৩। ওয়ালটন প্রিমো জিএম-৩ প্লাস


ফোরজি সাপোর্ট করা এই ফোনটি মূলত বাংলাদেশের বাজারে অনেক আগেই ওয়ালটন রিলিজ করেছিল বেশ জনপ্রিয়তা পেয়েছিল মডেলটি।
ফোনটির মধ্যে থাকছে ৪,০০০ এম্পিয়ার এর বিশাল ব্যাটারি যা থেকে অনায়াসে দুইদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে ফোনটির মধ্যে। এখন বর্তমান সময়ে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯০ টাকায়।
৫.৩৪ ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল থাকছে যা বেশ কালারফুল একটি ডিসপ্লে।
ফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর সুন্দর একটি ক্যামেরা আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। যা থেকে মোটামুটি মানের ছবি আশা করতেই পারেন।
এটিও চলছে এনড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর।
এরমধ্যে ইন্সটল করা আছে 1.5 গিগাহার্জ এর একটি অক্টা কোর প্রসেসর।
সব মিলিয়ে এই ফোনটি বেশ ভালই বলা চলে। বিশেষ করে এর বর্তমান যে প্রাইস সেই বিবেচনায়।


৪। উই আর-৪


দেশের বাজারে কিছুদিন আগে রিলিজ হওয়া ফোরজি স্মার্টফোন উই আর-৪
স্মার্টফোনের মধ্যে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল যেটা ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে!
২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোনের দাম মাত্র ৪,৭৯০ বর্তমান।
ফোনটির মধ্যে ইন্সটল করা রয়েছে ২৫০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি যেটা থেকে একদিন এর মত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
ফোনটিক প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের আর সামনে ৫ মেগাপিক্সেল, যেটা থাকে খুবই নিম্নমানের ছবি ক্যাপচার করা সম্ভব
আর হ্যাঁ আপনি কি ডুয়েল ফোরজি সাপোর্ট করে তাই নিমিষেই ফোরজি স্পিডে ডাউনলোড করতে পারবেন।


৫। Walton Primo G8i


দেশের বাজারে আরেকটি কম দামের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটন যার কিছু দিন আগে রিলিজ হওয়া প্রিমো জি-৮ আই
এই ফোনটির মধ্যে রয়েছে ২৫০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি ১ গিগাবাইট র্যাম এবং ৮ জিবি রম।‌ প্রিমো জি৮আই-এ গতি নিশ্চিতে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর।
ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট এ
এই ফোন দিও গ্রামীণফোনের অফার এ বর্তমান সময়ে বিক্রি হচ্ছে ৫,৪৭০ টাকা মাত্র।
বিদ্র লিস্টে থাকা প্রত্যেকটি স্মার্টফোন এর বর্তমান প্রাইজ যেটা আছে সেটা বলা হয়েছে ।

Realme C30 Full Review In Bangla – https://www.pocobd.com/2022/10/realme-c30-full-review-in-bangla.html

মহান আল্লাহ তো সর্বশক্তিমান: তাহলে পৃথিবীতে এত খারাপ কাজ হচ্ছে কেন?- https://www.pocobd.com/2022/10/allah-is-almighty.html

পোস্টটি ভাল লাগলে লাইক দেবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন! ভালো থাকুন সকলেই আল্লাহাফেজ।

The post দেশের বাজারের সেরা ৫টি কম দামি স্মার্টফোন! appeared first on Trickbd.com.


Sunday, October 30, 2022

Infiniti i10 pro Review in Bangla ! বাজেট কম কিন্তু মোবাইল ভালো।

Infiniti i10 pro Review in Bangla ! বাজেট কম কিন্তু মোবাইল ভালো।

হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন! আজকে আমি আপনাদেরকে একটা নন-ব্র্যান্ড স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিব।
কম দামের মধ্যে এটাই সেরা স্মার্টফোন এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে।
কথা বলছিলাম Infiniti i10 pro স্মার্টফোনকে নিয়ে , ফোনটা আমি প্রায় সপ্তাহখানেক ধরে ইউজ করছি ভালো-মন্দ অনেককিছুই লক্ষ্য করলাম। এবং সেসব কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই পোস্টের মাধ্যমে।


ভেরি স্টাইলিশ গর্জিয়াস লুকের এবং এই ফোনটি নিয়ে বাজেট স্মার্টফোন ইউজারদের মধ্যে এক ধরনের হাইপো তৈরি হয়েছে লক্ষ্য করলাম।

ফোনটির বক্সের মধ্যে কি থাকছে সেগুলি চলুন এক নজরে দেখে নেয়া যাক।
Infiniti i10 pro এর বক্সটি একদম সিম্পল এবং একই সাথে অনেক স্লিম ফোনটার রেয়ার সাইডে ফোনটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন।
তো বক্সের ভিতরে থাকছে Infiniti i10 pro স্মার্টফোনটি একটি ১০ ওয়াট এর চার্জার মাইক্রো ইউএসবি চার্জিং কেবল , একটি ইয়ারফোন, ওয়ারেন্টি পেপার, এবং একটি ব্যাক কভার।

পোস্টের শুরুতে বলেছিলাম ফোনটির লুকের দিক থেকে বেশ আই ক্যাচি রেয়ার পার্ট টি খুবই সায়নী, যা দেখতে বেশ ভালো লাগে।এটা দেখতে অনেকটাই গ্লাসের মত কিন্তু আমার এক্সপিরিয়েন্স এ মনে হয়েছে এটা প্লাস্টিক বা ডিফারেন্ট কোন মেটেরিয়াল।


এর রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন ওকে আনলক রকেট গতিতে হয়ে যাচ্ছিল, ফিঙ্গারপ্রিন্ট এর পাশাপাশি ফেস আনলক এর মত ফিচারও পাচ্ছেন যা দিনের আলোতে বেশ ভালই কাজ করে।
তবে এটি কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে ‌!

ফোনটির নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং স্পিকার এটার সাউন্ড কোয়ালিটি খুব বেশি লাউড না তবে ইনডোর ইউজের জন্য ঠিক আছে।
টপে থাকছে একটি 3.5 এমএম হেডফোন জ্যাক এবং তার পাশেই থাকতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন মাইক্রোফোন যা দেখে আমি রীতিমত টাশকি খেয়ে গেছি। কারণ বাজেট ফোনে সেকেন্ডারি মাইক্রোফোন খুব একটা দেখতে পাওয়া যায় না।
এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে।


এর ডিসপ্লেটি বেশ বড় সড় সাইজের আকারে যা ৬.২৬ ইঞ্চির বড়োসড়ো ডিসপ্লে যারা পছন্দ করেন তাদের জন্য আনন্দের খবর! তবে যারা ডিসপ্লের ক্লিয়ারিটি কে অনেক গুরুত্ব দিয়ে থাকেন তাদের জন্য কিছুটা খারাপ খবর হতে পারে। এটি ইন সেল এইচডি প্লাস প্যানেল তাই সার্ফনেচ অতটা বেটার না! তবে রিয়েলিটি হচ্ছে বাজেট ফোনে এর থেকে হাই রেজুলেশনের ডিসপ্লে কেউ আসলে দেয় না।
এর পিক্সেল ডেনসিটি ২৬৯ এবং রেজুলেশন 720×1600 তো সার্ফ নেচের এই ব্যাপারটা ছাড়া এই ডিসপ্লেটি অনেক ভালোই ছিল!
এটি যথেষ্ট রেস্পন্সিভ প্যানেল ভিউ অ্যাঙ্গেলে নেগেটিভিটি নেই এবং কালার ও এনাফ ছিল।
এর ডিসপ্লের উপরের দিকে একটি ছোট্ট কিউট নস থাকছে কিন্তু এর লোআর চীন অনেকটাই বেশি ছিল যা ২০২০ তে কিছুটা বেমানান! আরেকটি বিষয় হলো ডিরেক্ট সানলাইট এ ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে।

প্রসেসর এর ক্ষেত্রে ফোনটির মধ্যে থাকছে মিডিয়াটেক হেলিও A22 যেটি একটি অক্টাকোর প্রসেসর! এবং এর ক্লক স্পিড ম্যাক্সিমাম ১.৮ গিগাহার্জ,
জিপিইউ হিসেবে এর সঙ্গে থাকছে PowerVR GE8320 এবং এই সাবটি একদমই এন্ট্রি লেভেলের।
আর সেই সাথে 3GB র্যাম এবং 32GB ইন্টার্নাল ফোন মেমোরি থাকছে


রেগুলার ইউজে আমার এক্সপেরিয়েন্স এ এই ফোনটি বেশ ভালো পারফর্ম করছে এতে অ্যান্ড্রয়েড ৯ থাকছে এবং এর ইউ আই অনেকটাই স্টক এন্ড্রয়েডের মত! তাই অ্যাপ ওপেনিং টুকটাক মাল্টিটাস্কিং এ আমি কোন ইস্যু পাইনি।

এই স্মার্টফোনের ইম্প্রেসিভ একটি ব্যাপার ছিল এর বিগ ব্যাটারি এতে ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারী থাকছেতাই যেকোনো ধরনের ইউজারই ফোনটি থেকে একদিনের বেশি ব্যাকআপ পাবেন।
তবে এর সাথে থাকা চার্জারটি ১০ ওয়ার্ডের তাই ফোনটি ফুল চার্জ হতে প্রায় ৩ ঘন্টার মতো লেগে যাচ্ছিল আমার মনে হয় বিগ বেটারি দিলে ফাস্ট চার্জিং এর ব্যাপারটা ও মাথায় রাখা উচিত।

রিয়ার এ ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগা পিক্সেলের এবং তার সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এক কথায় বলব এই ফোনটির ক্যামেরায় যা রেজাল্ট দিয়েছে যা আমার এক্সপেক্টেশন এর থেকেও কিছুটা বেটার ছিল এটলিস্ট ডেলাইট ছবিগুলোর ক্ষেত্রে,
ডেলাইট এ তোলা ছবির কালার অলমোস্ট ন্যাচারাল ডিটেল ডিসেন্ট এবং সার্ফনেচ ও বেটার ছিল। তবে এই ক্যামেরায় উইকনেস হচ্ছে ডাইনামিক রেঞ্জ যদিও এতে এইচডিআর অপশন থাকছে কিন্তু সেটা খুব একটা হেল্প ফুল ছিল না!

চলে আসলাম পোস্টের একেবারে শেষ প্রান্তে,
Infiniti i10 pro এর প্রাইস ৬,৯৯০ বা ৭ হাজার টাকা বাজেট ফোন হিসেবে আমি বলব মোটামুটি এই ফোনে সব ফিচারই থাকছে।
বাট মনে রাখবেন এটি একটি বাজেট স্মার্টফোন নট ফর হেভি ইউজারস অর সিরিয়াস গেমারস।
যারা ৫ হাজার টাকা বাজেটের মধ্যে একটি গুড লুকিং ডিভাইজ চান তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করা একদমই ইজি! এবং এর ক্যামেরা ও এই বাজেটে অস্থির ছিল।

অ্যাপেল হেডকোয়ার্টারের মধ্যে কি আছে জেনে নিন- https://www.pocobd.com/2022/10/inside-apple-park.html

এই বিশ্বকাপের মরশুমে অ্যান্ড্রয়েড ফোনের সেরা পাঁচটি ক্রিকেট গেম ডাউনলোড করে নিন- https://www.pocobd.com/2022/10/five-best-cricket-games.html

আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।

The post Infiniti i10 pro Review in Bangla ! বাজেট কম কিন্তু মোবাইল ভালো। appeared first on Trickbd.com.


নিয়ে নিন Panda Vpn Mod মেয়াদ 31-03-2025 সাল।

নিয়ে নিন Panda Vpn Mod মেয়াদ 31-03-2025 সাল।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।


জ আপনাদের কাছে নিয়ে আসলাম Panda Vpn Mod… নিজে মোড করেছি মেয়াদ 31/03/2025 সাল।

কেউ পাসওয়ার্ড আবুলের মতো চেঞ্জ করবেন না।


আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

Panda Vpn ডাউনলোড লিঙ্কঃ(Mega)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে ইউজ করবেন। **

প্রথমে উপরে ডাউনলোড লিংক থেকে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন।

তারপর আপনার ইচ্ছা মতন যে কোন দেশ ক্লিক করুন।

দেখবেন সাথে সাথে কানেক্ট হয়ে যাবে।

এই অ্যাকাউন্টের মেয়াদ 31/03/2025 সাল।



অনেকে ইনবক্সে পানডা ভিপিএন অ্যাকাউন্ট চান তাই এই পোস্টটা করলাম।


যোগাযোগঃ



Messenger– https://m.me/420mehedi420

The post নিয়ে নিন Panda Vpn Mod মেয়াদ 31-03-2025 সাল। appeared first on Trickbd.com.


Android ফোনে Run করুন Microsoft Office 2007 [Exagear Gold]

Android ফোনে Run করুন Microsoft Office 2007 [Exagear Gold]

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আজকে টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে আপনার Android ফোনে Ms Office 2007 রান করবেন।
সম্পূর্ণ পোস্ট মন দিয়ে পড়বেন।

শুরুতেই বলে দিই, ট্রিকবিডিতে Exagear Emulator নিয়ে ৪-৫টি পোস্ট আছে, কিন্তু সবগুলোই ৩-৪বছরের পুরাতন পোস্ট, আর ওইসব পোস্টে আমার টপিক আলোচনা করা হয়নি।

তো চলুন শুরু করা যাক

সম্পূর্ণ কাজ করতে তিনটি ফাইল লাগবে,

Required Files


1. Exagear Gold (Apk+data) Size 238MB
Download Link

2. Microsoft Office 2007 Exe Size 535MB
Download Link

3. Zarchiver ( For Unzip)
Download Link

Tested Device

Tecno Spark 6 (4/128)
MTK G70 Chipset
Android Version 10

Recommended Device

Ram 2GB+
Free Storage Minimum 5GB
Powerful Processor

Installing Process

1. প্রথমেই ডাউনলোড করা ফাইল দুটো Zarchiver এর মাধ্যমে Unzip করে নিবেন।

2. Unzip করা ফাইল দুটো অবশ্যই Internal Storage এর Download ফোল্ডারে রাখতে হবে।





3. এবার Exagear ফোল্ডার টি তে Obb ফাইল (com.ethles.ed) ফাইল টি কপি করুন, এবং Android>>>obb ফোল্ডারে পেস্ট করুন।





4. এবার Exagear Apk ফাইল টি ইন্সটল করে ওপেন করুন।


5. এবার বাম পাশের উপরে মেনুতে ক্লিক করে “Manage Containers” এ যান।


6. প্লাস(+) আইকনে ক্লিক করে নতুন Container ক্রিয়েট করে নিন।
Container টি এডিট করুন পাশের মেনু অপেন করে, Properties এ ক্লিক করে। এবার স্ক্রিনশটের মত কাজ করে নিন।

7. Container ক্রিয়েট হয়ে গেলে, “Run Explorer” এ ক্লিক Emulator রান করুন।

8. এবার আপনার Unzip করা Ms office 2007 ফোল্ডার টি Emulator এ দেখতে পাবেন, ওটাতে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকুন, অতঃপর একদম নিচে Setup ফাইল পাবেন। ওটাতে ডাবল ক্লিক করুন।



9. এবার Ms office 2007 ইন্সটল হওয়া শুরু হবে। মোবাইলের পারফরম্যান্স ভেদে ৫-১০মিনিট লাগতে পারে প্রথম্বার ইন্সটল হতে।


10. ইন্সটল হয়ে গেলে নিচের স্ক্রিনশট অনুসরণ করে ওপেন করুন।



কয়েকটি স্ক্রিনশট দেখুন





Limbo PC emulator এর চেয়ে এটা অনেক Smooth কাজ করছিল, কোনো প্রকার ল্যাগ ছিলনা।
আপনার এক্সটার্নাল কিবোর্ড মাউস দিয়ে ব্যবহার করলে আরো ইফেক্টিভ হবে।

External Keyboard না থাকলে কম্পিউটার কিবোর্ড Layout এর কিবোর্ড ডাউনলোড করুন।

Download Link

পোস্ট টা কেমন হয়েছে আশা করি জানাবেন। আর কোনো ভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন।

আর এই পুরো টিউটোরিয়ালে কোনো সমস্যা হলে এখানে কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক দিবেন ধন্যবাদ

The post Android ফোনে Run করুন Microsoft Office 2007 [Exagear Gold] appeared first on Trickbd.com.