Tuesday, January 25, 2022

চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন )

চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন )

মুসলিম ভাইদের প্রতি সালাম আর অন্যান্য ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের পোস্ট টি শুরু করছি।

আজ আপনাদের মাঝে একটি সুন্দর stylish keyboard শেয়ার করবো।এ্যাপ টির নাম Betele keyboard কীবোর্ড টি আপনারা নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন।

কীবোর্ড টিতে যে যে সুবিধা থাকছে :


*নিজের ইচ্ছে মতো background

*কীবোর্ডের বাটন এর সাইজ নিজের মন মতো কাস্টোমাইজ

*লেখার ফন্ট স্টাইল পরিবর্তন

*সবথেকে চমকপ্রদ হচ্ছে লেখার সময় sound effect

এ্যাপ টির ডাউনলোড লিংক:

1.Drive download link

2.Telegram download link

কীবোর্ড টি নিচের পদক্ষেপ অনুসরণ করে set up করে নিন:

এ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন।

তারপর mark করা জায়গায় ক্লিক করুন।

এখানে কীবোর্ড পারমিশন দিয়ে দিন।

তারপর Go now এ ক্লিক করুন।

উক্ত কীবোর্ড টি সিলেক্ট করে নিন। এখন আমাদের কাজ শেষ।

এবার আসি কীবোর্ডের customization এ:

নিচের মার্ক করা জায়গায় press করুন।

এখান থেকে ইচ্ছে মতো wallpaper দিতে পারবেন।

এখানে থেকে কীবোর্ডের বাটনের design এবং shape customize করতে পারবেন।

এরপর রয়েছে কীবোর্ডের ফন্ট স্টাইল চেঞ্জ সিস্টেম।

এবার আসি সব থেকে চমকপ্রদ বিষয় টিউন এ। এখানে থেকে নিজের মন মতো টিউন select করতে পারবেন।যেই ধরণের টিউন select করবেন। পড়বর্তীতে কীবোর্ড এ লেখার সময় ওই ধরণের সাউন্ড হবে। যেমন টা ডায়াল প্যাড এ কল দেওয়ার সময় শোনা যায় আরকি।

আশা করি পোস্ট টি ভালোই লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন ) appeared first on Trickbd.com.


ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন ।

ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন ।

আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যেন আমি ফেসবুকে স্টরিতে মিউজিক অপশন শো করে না এটা নিয়ে পোস্ট করতে। তাই আমি এটা নিয়ে কিছুটা ঘাটা ঘাটি করে দেখলাম যে কিভাবে এটা চালু করা যায়।
প্রথমে কিছু কথা বলে নেই। এই যে অপশন টা আছে এটা বাংলাদেশ সার্ভারের জন্য এভেইলেবল না। বাংলাদেশ সার্ভার ছাড়া অন্যন্য অনেক সার্ভারে এই মিউজিক অপশন টি দিয়েছে ফেইসবুক। আশা করি বাংলাদেশেও যোগ করে দিবে।
এখন ফেসবুকের অন্য সারভারের ফিচার আমরা নিতে উপভোগ করতে চাচ্ছি তাই অন্য সার্ভারের লোকেশন দিয়ে আইডি তে যেতে হবে। কিভাবে যাবো তা দেখে নেই।

ফেসবুক স্টোরিতে মিউজিক সহ ছবি পোস্ট করার আমি ২ টি সিস্টেম দেখাবো।

প্রথম টি প্রথমে আপনারা চেক করবেন না হলে দ্বিতীয় টি।

তো চলুন দেখি কিভাবে করবো।

প্রথমে দেখিয়ে নেই যে আমার এখানে ফেইসবুক স্টরিতে মিউজিক অপশন আছে কি না।




তো আপনারা দেখতে পারলেন যে এখানে মিউজিক অপশন নাই কোন।

১ম সিস্টেম

প্রথম কাজ হবে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ-আউট করবেন।


এরপর একটা ভিপি এন লাগবে turbo vpn ডাউনলোড করে নিবেন

এর পর এটাতে us সার্ভারে কানেক্ট করবেন।



কানেক্ট হয়ে গেলে আপনারা আবার ফেসবুকে যাবেন তারপর আইডি লগইন করবেন এর পর create story

আপনার ছবি সিলেক্ট করবেন এর পর স্টিকার এর উপর ক্লিক করবেন

এই যে দেখুন মিউজিক অপশন


২য় সিস্টেম

উপরের সিস্টেমেও যদি আপনাদের মিউজিক অপশন না আসে তাহলে আপনারা এভাবে করতে পারেন।
প্রথম আপনারা vpn থাকা অবস্থায় instagram অপেন করবেন।

এখানে আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করবেন।।
এরপর story তে ক্লিক করুন

এরপর এখানে ক্লিক করে ইমেইজ সিলেক্ট,করুন

এরপর স্টিকারে ক্লিক করুন

এরপর মিউজিক দেখতে পাবেন এটায় ক্লিক

এরপর যেকোন গান সিলেক্ট করুন

এরপর

এখন ফেসবুকে ক্লিক করুন

confirm & share

এইযে দেখুন স্টোরি

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন । appeared first on Trickbd.com.


আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0]

আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0]

আসসালামু আলাইকুম,


আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলই অনেক ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে Facebook Emoji 4.0 শেয়ার করবো। যা ইনস্টল করলে আপনার রুটেট ডিভাইসে সব খানে ফেসবুক মেসেঞ্জারের মতো ইমোজিগুলো শো করবে।
এই পোস্টটি বিষেষ করে তাদের জন্য যাদের ফোনের এন্ড্রয়েড ভারশন ১০এর নিচে। কারণ Android 10 এর উপরের ভাশনের ফোন গুলোতে ডিফল্ট ইমোজিই অনেক সুন্দর থাকে।ইমোজি ফন্টটি আপনার ফোনে ইনস্ট্ল করার জন্য অবশ্যই ফোনটি রুটেট এবং Android 5+ হতে হবে। এবং ভূল ভাল কমান্ড দেওয়ার ফলে যদি ফোন ব্রিক করে তাহলে আমি দায়ি থাকবো না 😁, তবে সঠিক কমান্ড দিতে পারলে ১০০% কাজ করবে ইনশাআল্লাহ।

প্রথমে ডাউনলোড বাটন এ ক্লিক করে ইমোজ ফন্টটি ডাউনলোড করে নিন। Download Facebook Emoji 4.0

তারপর নিচের স্ক্রিনশট ও নির্দেশনা অনুসরণ করুন-

নিচের স্ক্রিনশট এর মতো যেকোনো রুট ব্রাউজার ওপেন করুন আমি Zarchiver অ্যাপটির মাধ্যমে করবো,
রুট ব্রাউজার / ফাইল মেনেজার এ ঢুকে System>Fonts ফল্ডারটিতে প্রবেশ করুন।

তারপর NotoColorEmoji.ttf নামের ফাইলটি বের করুন এবং এটির রিনেম করে NotoColorEmoji.ttf.backup লিখে দিন যাতে পরে রিস্টোর করতে পারেন ডিফল্ট ইমোজি ফাইলটি।

এর পরে ফেসবুক ইমোজি এর রিনেম করুন NotoColorEmoji.ttf এবং এটি System> Fonts ফোল্ডারে পেস্ট করুন।

এবার ইমোজি ফাইলটির উপরে হোল্ড করে ধরুন তারপর নিচের মতো Permission নামের অপশন পাবেন,

পারমিশন 644 লিখে দিয়ে Apply তে ক্লিক করে ফোনটা রিবুট করুন।

এখন আপনার ফোনের ইমোজি চেক করে দেখুন সব জায়গায় ফেসবুক ইমোজি শো করতেছে।

উপভোগ করুন ফেসবুক ইমোজি

The post আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0] appeared first on Trickbd.com.


সেলিব্রিটি ও অন্যদের ফোনকল কীভাবে ফাঁস হয়? কেউ মিস করবেন না

সেলিব্রিটি ও অন্যদের ফোনকল কীভাবে ফাঁস হয়? কেউ মিস করবেন না

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? ফোনে যখন কোন ডেটা বা কথা আদানপ্রদান হয়, সেটা কীভাবে আরেকজনের হাতে যেতে পারে? ফোন কীভাবে হ্যাক করা হতে পারে? আজ সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব একটি ডায়াগ্রাম বা উদাহরণ এর মাধ্যমে। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক………..

একটা খুব সরল কল্পচিত্র দিয়ে ব্যাখ্যা করা যাক। কামাল নামে এক লোক খলিল নামে আরেকজনের সাথে কথা বলছে (বা এসএমএস করছে)।

কামাল, ফোন ১]—[মোবাইল টাওয়ার ১]—[মোবাইল কোম্পানি ১]—[মোবাইল কোম্পানি ২]—[মোবাইল টাওয়ার ২]—[খলিল, ফোন ২]

ধরি, টার্মিনাল স্পাইডার নামে একজন আড়ি পাততে চায় এই কথায়। তাহলে টারমিনাল স্পাইডার কী করতে পারে?

১। সে মোবাইল টাওয়ারটা দখল নিতে পারে। অথবা সে আরো শক্তিশালী একটা মোবাইল টাওয়ার নিয়ে কামালের আশেপাশে ঘুরঘুর করতে পারে। কামালের ফোন অন হওয়া মাত্র সেটা সবচাইতে শক্তিশালী টাওয়ারের সাথে সংযুক্ত হয়ে যাবে। যেহেতু এটা টারমিনাল স্পাইডার এর নিয়ন্ত্রনে, সেহেতু সে এবার সব কথা শুনতে পাবে বা এসএমএস কপি করতে পারবে। এই ধরনের টাওয়ারগুলিকে IMSI (ইমসি) Catcher বলা হয়। বাংলাদেশের কিছু সরকারী সংস্থা এই ধরনের যন্ত্র ব্যবহার করে। যথেষ্ট টাকা থাকলে বেসরকারী খাতেও এটা পাওয়া সম্ভব। অ্যামেরিকার রাজধানীতে এটার হদিস পাওয়া গিয়েছে, বিদেশী কোন গুপ্তচররা ব্যবহার করছিল বলে সন্দেহ করা হয়। অ্যামেরিকান পুলিশও এটা নিয়মিত ব্যবহার করে।

২। টারমিনাল স্পাইডার মোবাইল কোম্পানিতে কাজ করে, অথবা কাউকে সে টাকা দিয়ে কিনে নিয়েছে। সে অফিস থেকে কথা শুনতে পারে। অথবা সে বাংলাদেশ সরকারের একজন কর্মচারি, এবং তার আদেশ অনুযায়ী মোবাইল কোম্পানি তাকে সব কথা ও এসএমএস পাঠাতে বাধ্য। বাংলাদেশ সরকারের একটা সংস্থা আছে যাদের কাজ ফোনে আড়ি পাতা।

৩। কিন্তু এগুলি তো ফোনের কথা বা এসএমএস। কেউ যদি হোয়াটস অ্যাপ বা টেলিগ্রাম বা সিগন্যাল, এই ধরনের কোন অ্যাপ ব্যবহার করে যেটা সব কথা বা চ্যাট এনক্রিপ্ট (এমন ভাবে এলোমেলো করা যে সঠিক কী ছাড়া সেটা বোঝা যাবে না) করা? তাহলে টারমিনাল স্পাইডার ইমসি ক্যাচার ব্যবহার করুক, আর মোবাইল কোম্পানিতেই আড়ি পাতুক, সে হিবিজিবি ছাড়া আর কিছু পাবে না।

তাহলে এই হিবিজিবিকে কথা বা টেক্সটে কীভাবে নেয়া যায়? সেটার জন্য তিনটা পদ্ধতি আছে :

  • কামাল বা খলিল, যে কোন একজন কল রেকর্ডার ব্যবহার করে কলগুলি রেকর্ড করেছে, বা তাদেরকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে
  • কামাল বা খলিল, যে কোন একটা ফোনে একটা স্পাইঅয়্যার ইন্সটল করা হয়েছে, যেটা গোপনে কল রেকর্ডারের মতই সব কথা রেকর্ড করছে এবং টারমিনাল স্পাইডার এর কাছে পাঠাচ্ছে
  • ফোনে এনক্রিপ্ট করার জন্য ডিজিটাল সার্টিফিকেট বলে এক ধরণের তথ্য ব্যবহার করা হয়। টারমিনাল স্পাইডার যদি কোনভাবে তার নিয়ন্ত্রনের একটা ডিজিটাল সার্টিফিকেট ফোনে ইন্সটল করতে পারে, তাহলে সে উপরের হিবিজিবিকে কথা বা টেক্সটে ফেরত নিতে পারবে।

তাহলে টারমিনাল স্পাইডার কীভাবে এই ডিজিটাল সার্টিফিকেট বসাবে?

২০১৫ -তে বাংলাদেশে একটা প্রস্তাব এসেছিল, সরকারী ডিজিটাল সার্টিফিকেট কম্পিউটারে বা ফোনে ইন্সটল না করলে ইন্টারনেটে যাওয়া যাবে না। এটা বেশিদূর যাওয়ার আগেই কাজাখস্তান একই কাজ করে বসে, এবং অ্যাপল, গুগল ইত্যাদি তাদেরকে বয়কট করে। ফলে কাজাকিস্তান সেটা থেকে সরে আসে, এবং বাংলাদেশ কিছুই না করে থেমে যায়। তারপর ২০১৯এ এবং অবশেষে ২০২০-র ডিসেম্বরে কাজাকিস্তান তার রাজধানীতে আবার এই কাজ করেছে, এবং আবার ফায়ারফক্স, গুগল ইত্যাদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে সব বন্ধ করে দিয়েছে। ফলে তারা আবার পিছু হটেছে।

৪। ধরি নেভারমাইন্ড নামে একজন হ্যাকার কামালের ফোনে আড়ি পাততে চায়। সে পাতি হ্যাকার, তার ইমসি ক্যাচার নাই, ফোন কোম্পানির কর্মচারিকে ঘুষ দেয়ার বা ভয় দেখানোর ক্ষমতাও নাই, এবং সরকারী যন্ত্রপাতি সে ব্যবহার করতে পারবে না।

সে কী কী করতে পারবে?

৪.১। সে FreeWifi নামে একটা ওয়াইফাই চালু করতে পারে। কামাল যদি সেটায় সংযুক্ত হয়, তখন সে তাদের ফোনকে হ্যাক করার চেষ্টা করতে পারবে। খেয়াল রাখতে হবে, ওয়াইফাই দিয়ে হ্যাকার ফোনের কথা শুনতে বা এসএমএস পড়তে পারবে না, সে শুধু ডেটা ধরতে পারবে। হ্যাকার যেহেতু কামাল আর ইন্টারনেটের মধ্যে ঢুকে গিয়েছে, সে এখন কামাল যদি গুগল বা ফেইসবুকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে একটা নকল গুগল বা ফেইসবুক পেইজ তাকে দিতে পারবে সে আগেই তৈরি করে রেখেছিল। কামাল যখন সেই নকল পেইজে লগইন করার চেষ্টা করবে, হ্যাকার কামালের গুগল ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাবে। এখন সে গুগল প্লে স্টোরে লগইন করে কামালের ফোনে অ্যাপ ইন্সটল করতে পারবে (তার পরেও আরো প্রতিবন্ধক থাকতে পারে, সেই ডিটেইলে যাচ্ছি না)

৪.২। ধরলাম নেভারমাইন্ড অন্য শহরে থাকে, বা কামালের আশেপাশে ওয়াইফাই সেট করা তার জন্য সম্ভব না। তাহলে সে কী করতে পারে? সে একটা ইমেইল করতে পারে, বা মেসেঞ্জারে একটা মেসেজ দিতে পারে: “সুখবর! ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট আপনাকে ৫০০০ টাকা দিচ্ছেন। এই লিংকে গিয়ে আপনার ফোন নাম্বার, এনআইডি নাম্বার দিয়ে গুগলে লগইন করে তথ্য দিলেই আপনি বিকাশে টাকাটা পেয়ে যাবেন। কামাল যখন গুগল ভেবে একটা নকল পেইজে তার গুগল ইউজার আইডি আর পাসওয়ার্ড দিল, হাবিব সেটা পেয়ে গেল (এটাকে phishing, ফিশিং বলা হয়)।

বিশেষ করে মেয়েদেরকে ফিশিং করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, একটা মেসেজ পাঠানো যেখানে বলা হয়েছে এই পেইজে তোমার নামে খুব বাজেবাজে কথা বা ছবি দেয়া হচ্ছে। আপনারা আবার এমনটা করবেন না, আমি জাস্ট ধারণা দিচ্ছি!😃

৪.৩। সাধারণ হ্যাকারের পক্ষে সম্ভব না, তবে সিনেমায় এমনটা দেখা যায় মাঝে মাঝে। কামালকে একজন সুন্দরী মহিলা মিষ্টি হাসি দিল। কামাল তার দিকে তাকানোতে ব্যাস্ত, আর হ্যাকার এসে তার ফোনটা তুলে নিয়ে একটা স্পাইঅয়্যার বা ডিজিটাল সার্টিফিকেট ইন্সটল করে দিল।

৪.৪। বিভিন্ন দেশের অনেক হ্যাকার অন্য একটা আপাতদৃষ্টিতে নিরীহ অ্যাপের আড়ালে স্পাইঅয়্যার ইন্সটল করে রাখে। ডার্ক ওয়েবে সার্চ করে যদি কামালের ফোন নাম্বার পাওয়া যায় সেই স্পাইঅয়্যারের নিয়ন্ত্রনের তালিকায়, তাহলে টাকা দিয়ে সেই স্পাইঅয়্যারের নিয়ন্ত্রন কেনা বা ভাড়া করা যায় । তাছাড়াও ডার্ক ওয়েবে কিছু হ্যাকার আর কিছু সিকিউরিটি কোম্পানি ডিজিটাল অস্ত্র (এক্সপ্লয়েট) বিক্রি করে, যেগুলি দিয়ে ফোনের অপারেটিং সিস্টেমকে হ্যাক করা যায়। সেটা দিয়েও ওয়্যারলেস নেটওয়ার্কে সংযুক্ত ফোনের খোঁজ পাওয়া গেলে সেগুলিকে হ্যাক করা সম্ভব। আগে কোনদিন ব্যবহার করা হয় নাই, এমন সব ডিজিটাল অস্ত্র মিলিয়ন ডলারেও বিক্রি হয়েছে।

আর এগুলি কিছুই যদি কাজ না করে?

তাহলে পথে কামালকে আটকে হাইজ্যাকিংএর নাটক সাজিয়ে তার ফোনে স্পাইঅয়্যার ইন্সটল করে দেয়া যেতে পারে। কামালের বাসার কাজের লোককে ঘুষ দিয়ে তার ফোন হাতে পাওয়া যেতে পারে।

এগুলিই সব পদ্ধতি না, আরো অনেক আছে, তবে এইগুলি সবচাইতে বেশি ব্যবহৃত!

ফোনের বদলে যদি কম্পিউটার হয়, তাহলে মোবাইল টাওয়ারের বদলে ইন্টারনেট কানেকশন, মোবাইল কোম্পানির বদলে আইএসপি বসিয়ে নিলেই হবে। সেখানে ইমসি ক্যাচার চলবে না, তবে যেহেতু কম্পউটার একই জায়গায় স্থির, সেটার ডেটা ক্যাপচার করা আরো সহজ।

কিন্তু তাহলে কী আমরা সব সময় ভয়ে ভয়ে থাকবো?

না, তবে সাবধানে থাকতে হবে। অপরিচিত সফটওয়্যার ইন্সটল করার সময় সাবধান। হঠাত করে টাকার লোভ, বা ভয় দেখানো মেসেজে পাঠানো কোন লিংকে লগইন করার সময় খুব সাবধান। পেইজের অ্যাড্রেস দেখে নিশ্চিন্ত হতে হবে এটা আসলেই গুগল বা ফেইসবুক পেইজ কি না।

আর যদি সন্দেহ হয় ফোন হ্যাক হয়েছে?

অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার দিয়ে চেষ্টা করা যেতে পারে, তবে সবচাইতে ভাল হচ্ছে যদি ফোনটা ফ্যাক্টরি রিসেট করা হয় যাতে সব মুছে নিশ্চিহ্ন হয়ে যায়।

 

আজ তাহলে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আর আমি কোনো হ্যাকার বা সাইবার সিকুরিটি এক্সপার্ট নই, তাই দয়া করে ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও কোনো ভুল ধরা পরলে কমেন্ট করবেন আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। উপরে উল্লিখিত ছদ্মনাম ও কোডনেইম গুলো প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এমন কোনো ব্যক্তির সাথে যদি আমার লিখা ব্লগের কাহিনী মিলে যায় সেক্ষেত্রে আমি বা ট্রিকবিডি পরিবার দায়ী নয়। জাযাকাল্লাহ💖

পোস্টটি ভালো লাগল অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে ভবিষ্যতে আরো ভালো ভালো কনটেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করবেন।

আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমি সেখানে প্রতিনিয়ত ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত সকল ধরনের আপডেট টিপ, ট্রিকস ও অনলাইন উপার্জন (Airdrop) সম্পর্কিত তথ্য শেয়ার করে থাকি। ধন্যবাদ।

The post সেলিব্রিটি ও অন্যদের ফোনকল কীভাবে ফাঁস হয়? কেউ মিস করবেন না appeared first on Trickbd.com.


মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট – মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করুন

মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট – মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করুন

ইন্টারনেটে আপনার প্রতিদিন প্রচুর সময় ব্যয় করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথবা ইউটিউব অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে। তবে আজ আমি আপনাদের বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট দেখাব, যার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন শুধুমাত্র বাংলা আর্টিকেল লিখে।

আপনারা যদি বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান, তাহলে আমার দেখানো বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট দেখতে পারেন। এখানে আপনি একটি আর্টিকেল এর বিনিময় ১০ থেকে 200 টাকা পর্যন্ত পেতে পারেন। এবং 20 টাকা হলেই আপনি টাকা তুলতে পারবেন। তো চলুন আপনাদের এ সম্পর্কে বিস্তারিত বলা যাক।

কিভাবে টাকা ইনকাম করা যায় ?

বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট থেকে আপনি বাংলা আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইট থেকে আপনি তিনটি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।

  1. বাংলা আর্টিকেল লিখে
  2. আপনার লেখা আর্টিকেল এর ভিউ মাধ্যমে 
  3. রেফার করে

বাংলা আর্টিকেল লিখে ইনকাম: আপনি বাংলা আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন, তবে সবগুলো ইউনিক হতে হবে। যদি আপনি কপি পেস্ট করে থাকেন, তাহলে আর্টিকেল অ্যাপ্রুভ করা হবে না। প্রতিটা আর্টিকেল এর বিনিময়ে আপনি ১০ থেকে 200 টাকা পর্যন্ত পেতে পারেন। আর্টিকেল এর দাম বাড়ে লেখার গুণগত মান এবং আর্টিকেল এ ব্যবহৃত শব্দ সংখ্যার উপর। তাহলে আর দেরি কেন! আজওই শুরু করে দেন, বাংলা আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম।

আপনার লেখা আর্টিকেল এর ভিউ মাধ্যমে ইনকাম: আপনি যদি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট এ আপনার লেখা সাবমিট করেন। তাহলে আপনার লেখা থেকে যে ভিউ হবে এবং ভিউ এর মাধ্যমে আপনি টাকা পাবেন। বর্তমানে ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রাম আপনাকে প্রতি 1000 ভিউ এর জন্য ভিউ ৫০০ টাকা দেয়। 

অর্থাৎ ওয়েব শরিফুল আরনিং প্রোগ্রাম এর ওয়েবসাইটে যদি আপনার ২০ আর্টিকেল একটিভ থাকে। এখান থেকে যদি আপনি প্রতিদিন 2000 ভিউ করাতে পারেন, তাহলে আপনি প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আর দেরি কেন! বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট এ আজই একাউন্ট করুন এবং আর্টিকেল লিখে ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রামের সাবমিট করুন।

রেফার করে ইনকাম: ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রাম হল একটি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট। এই ওয়েবসাইটে আপনি বাংলা আর্টিকেল লিখে ইনকাম, আর্টিকেল ভিউ এর মাধ্যমে ইনকাম এর পাশাপাশি রেফার করে ইনকাম করতে পারবেন।

আপনি যদি কাউকে রেফার করেন এবং সে যদি এই ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করে, তার ইনকামের 20 পার্সেন আপনি পাবেন। ধরেন আপনি আপনার রেফার লিংক থেকে ২০ জনকে রেফার করেছেন এবং সেই ২০ জন এই ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন 400 টাকা করে ইনকাম করে। তাহলে আপনি প্রতিদিন 400 টাকার 20% অর্থাৎ 80 টাকা ইনকাম করবেন। 

সুতরাং এই ওয়েবসাইটে কিছু না করে ইনকাম করার সর্বোত্তম উপায় হচ্ছে রেফার করে ইনকাম। এবং এটাই সহজ এবং খুব বেশি। কিন্তু এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, আপনাকে যে 20 পারসেন্ট দেয়া হবে এটা তাদের ইনকাম থেকে কেটে নেওয়া হবে না। এটা ওয়েবসাইট কৃর্তপক্ষ আপনাকে 20 পার্সেন্ট দেবে।

সুতরাং আপনি যদি মনে করে থাকেন, রেফার লিংকের মাধ্যমে একাউন্ট করে থাকলেই আমার ইনকামের 20% কেটে নেয়া হবে, তাহলে এটা আপনার ভুল ধারণা। রেফার ইনকামের 20% ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনাকে দিবে। অতএব নো টেনশন, আজই কাজ শুরু করুন।

সুতরাং অপরের আমি বুঝিয়াছি, কিভাবে আপনি বাংলা আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। কেউ যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।

প্রেমেন্ট কিভাবে এবং কত টাকা হলে প্রেমেন্ট:

আপনার একাউন্টে যদি 20 টাকা হয়, তাহলে আপনি টাকা তুলতে বলতে পারবেন। ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রাম ওয়েবসাইট থেকে সর্বনিম্ন 20 টাকা পেমেন্ট দেওয়া হয়। তবে এই 20 টাকা আপনাকে কোন ব্যাংকে দেওয়া হবে না। এই 20 টাকা আপনার মোবাইলে রিচার্জ করে দেওয়া হবে।

এছাড়া ওয়েবসাইট আর্নিং প্রোগ্রাম থেকে কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা নিতে পারবেন , একটি চার্ট আপনারা দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি ইমেজ দিলাম।

উপরের চিত্রটিতে দেখেছেন কোন ব্যাংকে কত টাকা দেওয়া হবে।

বাংলাদেশের বাইরে থেকে কি কাজ করা যাবে?

যদি আপনার লোকেশন বাংলাদেশের বাইরে হয় তবুও আপনি কাজ করতে পারবেন। যেমন ইন্ডিয়ানদের জন্য পেওনিয়ার এবং পেটিএম মাধ্যম রয়েছে। আপনারা যদি পেপাল অ্যাড করতে বলেন  তাহলে add  করা যাবে। তবে এর বাইরে কোন পেমেন্ট মেথড করা যাবে না। কারণ অন্য প্রেমের মেথড দিয়ে টাকা দেওয়া সম্ভব নয়।

ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রাম থেকে ইনকাম করতে চাইলে, প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার পরেও আপনাকে পোস্ট করতে হবে।

আশা করি এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানান। আরো কিছু প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাতে পারেন।

মোবাইল দিয়ে যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আমার ওয়েবসাইটে দেখতে পারেন। এছাড়াও মোবাইল দিয়ে ইনকাম এর আরো অন্যান্য ইনকামের পোস্ট পেতে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।  ধন্যবাদ সবাইকে

 

The post মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট – মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করুন appeared first on Trickbd.com.


২৫,০০০ টাকার ভেতরের দারুন ৩ টি স্মার্টফোনের রিভিউ দেখে নিন

২৫,০০০ টাকার ভেতরের দারুন ৩ টি স্মার্টফোনের রিভিউ দেখে নিন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ৩ টি ২৫,০০০ টাকার মধ্য ভালো স্মার্টফোনের রিভিউ নিয়ে এসেছি। তো চলুন সেগুলো দেখা যাক।

বর্তমান যুগে আমাদের প্রায় সকলের কাছেই একটি করে স্মার্ট ফোন থেকে থাকে বা রয়েছে। অনেকেই আবার নতুন কিছু ফোন কিনতে চাচ্ছেন। কিন্তু কি ফোন কিনবেন সেটা নিয়ে অনেক টা চিন্তায় আছেন। কারো পছন্দ দেখতে ভালো ফোন, কারো পছন্দ ভালো ক্যামেরা, কারো পছন্দ ভালো কোম্পানির ফোন আবার কারো পছন্দ ভালো গেমিং করার জন্য গেম।

তাই আপনাদের এ সকল চাহিদার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য ভালো ৩ টি স্মার্টফোন এর রিভিউ নিয়ে এসেছি। যেগুলো দিয়ে আপনাদের প্রায় ৯০% উপরে বিশ্লেষিত চাহিদা গুলো পূরণ হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট টি শুরু করা যাক।

Realme 8

বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে রিলিজ হওয়া আরো একটি ফোন হলো Realme 8, এই ফোনটি বাংলাদেশ বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে মাত্র ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে আশা করা যায় ভবিষ্যতে এটার দাম কমতে পারে। এই ফোন টি তে আপনারা একটি ভালো কোয়ালিটির ক্যামেরা পাবেন। যার দ্বারা খুব ভালো ছবি তোলা সম্ভব।

তাছাড়া ফোন টি তে হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি। আর ফোন টি এর সব থেকে ভালো দিক হলো এত বড় একটা ব্যাটারি থাকা সত্তেও ফোন টি এর ওজন মাত্র ১৭৭ গ্রাম। যা অনেক হালকা। এবং হাতে নিলে সেটা হাতে পারফেক্ট ভাবে ব্যালান্স রাখতে পারে।

তো এবার কথা বলা যাক ফোন টি এর ক্যামেরা নিয়ে। এই ফোন টি তে কোনো ধরনের ল্যাগ ছাড়াই আপনারা পাবজি, ফ্রি ফায়ার এর মতো গেম স্মুথলি খেলতে পারবেন। তাছাড়াও এই ফোন টি তে আপনারা কোনো ধরণের সমস্যা ছাড়াই যে কোন ধরনের HD বা 3D গেম খেলতে পারবেন।

এবার চলে আসি ক্যামেরার কথায়, ফোনটির সামনের ক্যামেরা অর্থাৎ সেল্ফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ও পিছনের দিকে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সামনে ও পিছনের ২ টি ক্যামেরা দ্বারা ছবি তোলার সময় আপনি খুব ভালো এক্সপেরিয়েন্স পাবেন ছবি তোলার বিষয়ে। ২ টি ক্যামেরা দিয়েই অসাধারণ ফটোগ্রাফি করা যাবে। আপনি যদি ভালো ক্যামেরা যুক্ত ফোন খুজে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট সাজেশন।

Samsung Galaxy m13

Samsung Galaxy m12 হলো বিশাল ব্যাটারি, সুন্দর ডিজাইন, অসাধারণ ক্যামেরা ও ৯০ হার্টজ ডিসপ্লে যুক্ত নতুন রিলিজ হওয়া আরো একটি ফোন। এই ফোনটির বাংলাদেশি মূল্য ১৮৪৯০ টাকা। এই ফোনটি আপনি সাদা,নীল ও কালো এই ৩ রঙের পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে অসাধারণ ডিজাইন। এবং রয়েছে 6000mah এর একটি বিশাল ব্যাটারি, যার ফলে ফোনটি একটু মোটা হয়ে গেছে। ফোনটির ওজন মাত্র ২২১ গ্রাম। এই ফোনটির ডিসপ্লে হলো ৬.৫ ইঞ্চি এর HD+ ডিসপ্লে।

ফোনটির অবাক করা বিষয় হলো এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং এ সুবিধ ফোনটি পুরো চার্জ হতে মাত্র ৩ ঘন্টা সময় লাগবে।

এই ফোন টি আপনাকে গেমিং এর দিক দিয়ে খুব ভালো একটি ব্যাক আপ দিবে না। আপনারা এই ফোনে পাবজি বা ফ্রি ফায়ার এর মতো গেম মিডিয়াম গ্রাফিক্সে স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে Hd গেমগুলো এই ফোনে খেলতে গেলে অনেকটা ল্যাগি ল্যাগি ভাব চলে আসবে। তো যারা খুব একটা গেমিং করেন না তাদের জন্য এই ফোন টি হবে বেস্ট। কেননা রেগুলার ইউজে এটা অনেক ভালো পার্ফরমেন্স দেয়।

এবার আসি ফোনের ক্যামেরার দিকে। ফোনটির পেছনের দিকে আপনারা পেয়ে যাবেন ৪ টি ক্যামেরা। প্রতিটি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ক্যামেরা গুলো দ্বারা অসাধারণ সব ছবি তোলা সম্ভব।

Samsung Galaxy a12

আমার আজকের শেষ লিস্টে রয়েছে আরো একটি স্যামসাং ব্র‍্যান্ডের ফোন। এই ফোনটি হলো Samsung Galaxy a11 এর আপগ্রেড ভার্সন। এই ফোনটি কিছু কিছু ক্ষেত্রে a11 এর আপগ্রেড ভার্সন আবার কিছু ক্ষেত্রে ডাউন ভার্সন। ফোনটির দাম মাত্র ১৫০০০ টাকা।

ফোনটির ডিজাইন খুবই সুন্দর। ফোনটির পেছনের বিল্ড টি পালস্টিকের হলেও খুবই সলিড বিল্ড। তাছাড়া পেছনের দিকে বিল্ডে এক ধরনের টেক্সচার আছে যার ফলে স্ক্যার্চ পড়ার কোনো ভয় নেই। তাছাড়া ফোনটিতে আপনারা ফিঙারপ্রিন্ট সেন্সও পাবেন। ফোনটির স্পিকার অনেকটা উন্নত মানের।

ফোনটি গেমিং এর দিক থেকে অনেক টা দুর্বল। এটাতে পাবজি ও একদম লো গ্রাফিক্স করে মোটামুটি খেলতে পারবেন। তবে, wcc2, wcc3, real cricket 20, call of duty এর মতো গেম গুলো স্মুথলি খেলতে পারবেন।

তবে ব্রাউজিং করার জন্য এই ফোনটি অন্যান্য ফোনগুলোর তুলনায় বেস্ট। ফোনটির ব্যাটারি 5000mah এর। ফোনটির চার্জিং ব্যবস্থা খুব উন্নত। ফাস্ট চার্জিং এবং দীর্ঘক্ষন চার্জ থাকার গ্যারান্টি।

ফোনটির ক্যামেরা রয়েছে মোট ৫ টি। ১ টি সেল্ফি ক্যামেরা ও বাকি ৪ টা ব্যাক ক্যামেরা। ৫ টি ক্যামেরা দ্বারাই অসাধারণ ছবি তোলা সম্ভব।

তো আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবেন।

The post ২৫,০০০ টাকার ভেতরের দারুন ৩ টি স্মার্টফোনের রিভিউ দেখে নিন appeared first on Trickbd.com.


সকল ভারশনের এন্ড্রয়েট ফোনে সিস্টেম অডিও/ইন্টারনাল অডিওসহ স্ক্রিন রেকর্ড করুন মাত্র ৫ এমবির একটা অ্যাপ দিয়ে।[root][non-root]

সকল ভারশনের এন্ড্রয়েট ফোনে সিস্টেম অডিও/ইন্টারনাল অডিওসহ স্ক্রিন রেকর্ড করুন মাত্র ৫ এমবির একটা অ্যাপ দিয়ে।[root][non-root]

আজকে আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা সকল ভারসনের এন্ড্রয়েড মোবাইলে সিস্টেম অডিও সহ স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং সাথে থাকছে আরো অনেকগুলো ফিচার।

অ্যাপটির নাম হচ্ছে SCR 2 PRO

অ্যাপটির সাইজ মাত্র 5.75 MB এবং অ্যাপটি খুব সামান্য র্যাম ইউজ করে তাই কম র্যামের মোবাইলেও খুব স্মুথলি স্ক্রিন রেকর্ড করা যায়।

যদি সিস্টেম সাউন্ড বা Internal Audio সহ স্ক্রিনরেকর্ড করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনটিকে রুটেট হতে হবে।
আমরা জানি যে Android version 11 এর নিচে যেসব ফ,ন সেগুলোতে ইন্টার্নাল অডিও রেকর্ড করা যায় না কিন্তু আপনার ডিভাইসটি রুটেট হলে তা করাও সম্ভব।

অ্যাপটি ওপেন করলে আপনার কাছে রুট পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিবেন তবে রুট ছাড়াও স্ক্রিনরেকর্ড করতে পারবেন কিন্তু System Audio রেকর্ড হবে না শুধু মাত্র আপনার মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ড হবে।

রুট পারমিশনসহ অন্যান্য সকল পারমিশন দিয়ে দিলে নিচের ছবির মতো তিনটা বাটন শো করবে আপনার ফোনের স্ক্রিন এ –

১ম টি হচ্ছে রেকর্ড বাটন,এটাতে ক্লিক করলে রেকর্ড স্টার্ট হয়ে যাবে। রেকর্ড স্টার্ট করলে আপনার ফোনের নটিফিকেশন বার এ একটা নোটিফিকেশন আসবে,সেটাতে ক্লিক করলে রেকর্ডিং বন্ধ হয়ে ভিডিও সেইভ হয়ে যাবে গ্যালারিতে।

২য় টি হচ্ছে সেটিং বাটন,এটাতে ক্লিক করে আপনি রেকর্ডিং এর সকল সেটিং কনফিগার করে নিতে পারবেন।

৩য় টি হচ্ছে Exit বাটন, এটাতে ক্লিক করলে অ্যাপটি ক্লোজ হয়ে যাবে।

নিচে অ্যাপটার সেটিংস এর কিছু স্ক্রিনশট দিচ্ছি। যেগুলা দেখলে আপনারা সহজেই কনফিগার করতে পারবেন। অ্যাপটির ইনরটারফেস একদম সহজ তাই যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড লিংক: SCR 2 PRO DOWNLOAD ↓

যেকোনো কিছু জানতে ফেসবুকে নক করুন: ফেসবুকে আমি

The post সকল ভারশনের এন্ড্রয়েট ফোনে সিস্টেম অডিও/ইন্টারনাল অডিওসহ স্ক্রিন রেকর্ড করুন মাত্র ৫ এমবির একটা অ্যাপ দিয়ে।[root][non-root] appeared first on Trickbd.com.