Monday, January 10, 2022

নিয়ে নিন Volume Style প্রিমিয়াম ভার্সন এবং আপনার ফোনে ব্যবহার করুন অসংখ্য সব volume styles।

নিয়ে নিন Volume Style প্রিমিয়াম ভার্সন এবং আপনার ফোনে ব্যবহার করুন অসংখ্য সব volume styles।

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আমার আজকের আলোচনার বিষয় হলো Volume Styles অ্যাপ।

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা তাদের ফোনের ডিফল্ট লুক চেঞ্জ করার জন্য অনেক ধরনের লাঞ্চার ইউজ করে থাকি।লাঞ্চার আমাদের ফোনের হোম স্ক্রীন কাস্টোমাইজ করার অনেক অপশন দিয়ে থাকে।তাছাড়াও আমরা আরো অনেক অ্যাপস ব্যবহার করে থাকি ফোন কাষ্টমাইজ করার জন্য।তেমনি একটি অ্যাপস নিয়ে আজকের আমার আলোচনা।

Volume Styles অ্যাপ টি ব্যবহার করে আপনি আপনার ফোনের ডিফল্ট ভলিউম স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন অনেক সুন্দর কিছু স্টাইল।চাইলে দিতে পারেন যেকোনো ব্র্যান্ড এর ফোনের ডিফল্ট কিছু স্টাইল।নিজেও নিজের মনের মত করে স্টাইল বানিয়ে নিতে পারবে।আবার রয়েছে কমিউনিটি স্টাইলস।অনেকে অনেক ধরনের স্টাইল বানিয়ে সেগুলো সেখানে আপলোড করে থাকে।আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে টা এপ্লাই করে ব্যবহার করতে পারেন।নিচে দেখুন কিছু স্টাইল এর স্ক্রীনশট।




অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।


তারপর অ্যাপস টি ওপেন করুন।

এখন আপনার ইচ্ছে মত যে স্টাইলটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে নিন।আমি আইওএস এর স্টাইল সিলেক্ট করলাম।

তারপর Start এ ক্লিক করুন।

তারপর Accessibility Service এ ক্লিক করুন।

তারপর আপনাকে সেটিংস এ নিয়ে যাবে।সেখান থেকে Volume styles এ ক্লিক করুন।

তারপর এটি অন করে দিন।

তারপর পারমিশন চাইবে।Allow করে দিবেন।

এখন দেখুন আমার ফোনের ডিফল্ট স্টাইল চেঞ্জ হয়ে আইওএস এর ভলিউম স্টাইল হয়ে গেছে।

আপনি চাইলে Community Styles এ ক্লিক করে আপনার পছন্দ মত একটি স্টাইল সিলেক্ট করে নিতে পারেন।

আমি একটি স্টাইল সিলেক্ট করলাম,এখন Apply এ ক্লিক করলাম।

তারপর দেখুন আমার আইওএস স্টাইলটি চেঞ্জ হয়ে নতুন এই স্টাইলটি এসে গেছে।যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। কুল লাগতেছে।

আপনি চাইলে নিজে একটি স্টাইল বানাতে পারেন।এজন্যে সিম্পলি Create Style এ ক্লিক করুন।তারপর আপনার ইচ্ছে মত সব কিছু কাস্টোমাইজ করে একটি স্টাইল বানাতে পারবেন।

আপনি অন্যান্য স্টাইলগুলো মডিফাই করতে পারবেন কাস্টোমাইজ এবং অ্যাডভান্সড অপশন থেকে।


আজকের মত এতটুকুই।আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে।কোনো প্রকার ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।আল্লাহ হাফেজ।

The post নিয়ে নিন Volume Style প্রিমিয়াম ভার্সন এবং আপনার ফোনে ব্যবহার করুন অসংখ্য সব volume styles। appeared first on Trickbd.com.


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।

নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের সাথে শেয়ার করবো English+Bangla স্টাইলিশ ফন্ট।

আমরা অনেকেই আমাদের ফোনে স্টাইলিশ ফন্ট ইউজ করে থাকি।কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা থেকেই যায়।সেটি হচ্ছে,আমরা যদি কোনো English Stylish Font ইউজ করি,তবে বাংলা ফন্ট ডিফল্ট ই থেকে যায়।কোনো প্রকার ডিফারেন্স আসে না।আবার যদি শুধু বাংলা ফন্ট ইউজ করি তবে শুধু বাংলা স্টাইলিশ ফন্ট ই ইউজ করতে পারি।ইংলিশ ফন্ট ডিফল্ট থেকে যায়।যায় মানে দারাচ্ছে,আমরা যেকোনো একটি ব্যবহার করতে পারবো।একটি সুবিধা পেতে হলে আরেকটি ছাড় দিতে হবে।

কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ+বাংলা কম্বিনেড ফন্ট।যেটি ইনস্টল করলে আপনি একই সাথে ইংলিশ এবং বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।এবং এই ফন্ট টি দেখতেও অনেক সুন্দর।অর্থাৎ ১ টা ফন্ট দিয়েই ২ টি সুবিধা।আলাদা আলাদা ফন্ট ইনস্টল করতে হবে না।

ফন্টটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সাথে লাগবে Zfont এপসটি।প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন Zfont অ্যাপ টি।তারপর ওপেন করুন Zfont অ্যাপ।

তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিন এবং Local এ ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন।

তারপর যে ফোল্ডার এ ফাইলটি ডাউনলোড করে রেখেছেন,সেখানে যান।তারপর ফাইলটি সিলেক্ট করুন।তারপর Ok তে ক্লিক করুন।

তারপর Done এ ক্লিক করুন।

তারপর যে ফন্টটি এক্সট্র্যাক্ট করলেন সেটি দেখতে পাবেন ।সেটিতে ক্লিক করুন।

তারপর Apply এ ক্লিক করুন।

তারপর change font এ ক্লিক করুন।

তারপর Apply করে দিন।

হয়ে গেলো চেঞ্জ।
নিচে দেখুন আমার ফোনের বর্তমান ফন্ট স্টাইল।বাংলা এবং ইংলিশ ২টা স্টাইলিশ ফন্ট একসাথে।

যেকোনো জায়গায় বাংলা এবং ইংলিশ টাইপ করে দেখুন।একই সাথে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ ফন্ট হয়ে গেছে।আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভুল – ত্রুটি ধরিয়ে দিবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

The post নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। appeared first on Trickbd.com.


Sunday, January 9, 2022

যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন ।

যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন ।


 স্বাগতো জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করা যায় ।

অর্থাৎ html ফর্ম সাবমিট এর পর কিভাবে তা কোনো .txt ফাইল এ সেইভ করা যায় তা শেখাবো আজকের পোস্ট এ ।

এই পোস্টটি বোঝার জন্য যা যা দরকার হবে-

  • html ফর্ম সম্পর্কে ধারনা থাকতে হবে ।

আপনি যদি html সম্পর্কে না জানেন তাহলে ইন্টারনেট এ html এর উপরে অনেক টিউটরিয়াল পাবেন, Google এ  Search করে দেখে নিবেন , ট্রিকবিডিতেও পেতে পারেন ।

যাইহোক শুরু করা যাক ।


Html ফর্ম ডাটা .txt ফাইল এ সেইভ করার জন্য সার্ভার সাইড লেঙ্গুএজ হিসেবে php ব্যাবহার করবো ।

তাই যাদের হালকা php জানা আছে বা php সম্পর্কে হালকা ধারনা আছে তারা খুব সহজেই বুঝবেন, আর যাদের জানা নাই তাদের ছিন্তা করার কোনো কারন নাই, আমি স্টেপ বাই স্টেপ তাদেরকে বুঝিয়ে দিবো ।


আমরা যেহেতু এইচটিএমএল ফর্ম ডাটা সেইভ করতে যাচ্ছি তাই প্রথমেই আমাদের দরকার হচ্ছে একটি এইচটিএমএল ফর্ম ।


তো আমি 4টি ইনপুট ফিল্ড এর একটি html ফর্ম বানিয়ে নিলাম ।

ফর্মটি দেখতে নিচের ছবির মত হবে ।


এই ফর্মটি বানাতে আমি নিচের কোড গুলো ব্যাবহার করেছি, আপনি চাইলে নিচের কোড গুলো কপি করে ফর্মটি বানাতে পারেন ।

 
<form action=”index.php” method=”post”>
<input type=”text” name=”firstname” id=”firstname” placeholder=”Type your firstname.”>
<input type=”text” name=”lastname” id=”lastname” placeholder=”Type your lastname.”>
<input type=”text” name=”number” id=”number” placeholder=”Type your phone number.”>
<input type=”text” name=”email” id=”email” placeholder=”Type your email.”>
<input type=”submit” name=”submit” id=”submit” value=”Submit”>
</form>
 

এখানে action এর ভিতরে index.php কেনো দিয়েছি সেটা নিয়ে একটু পরে আলচনা করতেছি ।

এখন এই ফর্ম এর ডাটা আমরাে php ব্যাবহার করে .txt ফাইল এ সেইভ করবো ।

এর জন্যে আমি নিচের php কোড টুকু লিখেছি ।

<?php 

$fname = $_POST[“firstname”];

$lname = $_POST[“lastname”];

$number = $_POST[“number”];

$email = $_POST[“email”];


$file = fopen(“data.txt”,”a+”);

$text = “Firstname : “.$fname.”\n Lastname : “.$lname.”\n Number : “.$number.”\n Email : “.$email.”\n \n”;

fwrite($file,$text);

fclose($file);


echo “Data saved successfull..!”;

?>

এতোক্ষন পর্যন্ত আমি যা যা করেছি ………

  • html কোডগুলো index.html ফাইল এ সেইভ করেছি ।
  • php কোডগুলো index.php ফাইল এ সেইভ করেছি ।
  • নতুন একটি ফাইল data.txt বানিয়েছি ।
  • উপরের ৩টি ফাইল ই একি ফোল্ডার এ রয়েছে ।


এই পর্যন্ত করে ফেলুন ব্যাস কাজ শেষ ।

Example Explained:

প্রথমে যখন আমরা index.html ফাইল এ ডুকবো তখন ফর্মটি দেখতে পাবো,

এরপর সবকিছু লিখে সাবমিট দিলে আমাদের কে নিয়ে যাবে index.php ফাইলে এবং সেখানে সবকিছু প্রসেস হয়ে টেক্সট গুলো সেইভ হবে data.txt ফাইলে । এর পরে আমদের সেট করা মেছেজ টি দেখাবে Data saved successfull..! 

পোস্ট টি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এ জানাবেন ।

পরবর্তি পোস্ট এ দেখাবো কিভাবে html ফর্ম ডাটা Database এ সেইভ করতে হয় ।

ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ।








The post যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন । appeared first on Trickbd.com.


Saturday, January 8, 2022

ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন

ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন

আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তো চলুন শুরু করা যাক।


আপনারা অনেকেই অফলাইন গেম খেলেন।তেমনি জনপ্রিয় অনেক অফলাইন গেমের মাঝে Candy Crush ও অনেক জনপ্রিয় একটি গেম।প্লে স্টোরে গেম  ডাউনলোড হয়েছে।গেমটি খেলার সময় অনেকেরই ফার্স্ট চান্স এ অনেক হার্ড লেভেল কমপ্লিট করা সম্ভব হয় না।তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Candy Crush Saga Mod 1.217.0.3 Apk ।

  • এই মোড ভার্সন এ আপনি পাবেন সব গুলো স্পেশাল ক্যান্ডি ফ্রী।কোনো কিছু কিনতে হবে না।এবং স্পেশাল ক্যান্ডি গুলো ব্যবহার করার পরেও যতটা ছিল ঠিক ততটাই থাকবে।আপনি অনায়াসে অনেক হার্ড লেভেল মাত্র ২-৩ বার স্পেশাল ক্যান্ডি ইউজ করে পার করতে পারবেন।

এই বুস্টার টি ইউজ করে আপনি সবগুলো ক্যান্ডির ১টি করে লেয়ার ধ্বংস করে দিতে পারবেন এবং আরো ৪টি স্পেশাল ক্যান্ডি যোগ হবে।

এই বুস্টার টি দ্বারা আপনি যেকোনো ক্যান্ডির গায়ে পেইন্ট করে দিতে পারবেন।এবং কোনদিকে ব্লাস্ট হবে সেদিকে পেইন্ট করে দিবেন।


এটি দিয়ে আপনি যেকোনো ক্যান্ডি অথবা ব্লকার ধ্বংস করতে পারবেন।

রান্ডম ভাবে আপনি ৩টি ক্যান্ডি যোগ করতে পারবেন।

কোনো মুভ (চাল) নষ্ট না করেই যেকোনো ক্যান্ডির জায়গা বদল করতে পারবেন।

দেখুন নতুন লেভেল।

আমি একটি বুস্টার ইউজ করলাম।

তারপর দেখেন।মাত্র ২ বার বুস্টার ইউজ করার পরেই একটি লেভেল কমপ্লিট।

ডাউনলোড করতে নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

যেকোনো প্রয়োজনে ফেইসবুকে আমি

The post ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন appeared first on Trickbd.com.


নিয়ে নিন XOS 10 লাঞ্চার।এবং আপনার ফোনকে দিন প্রিমিয়াম লুক।(ইনফিনিক্স ইউজাররা অবশ্যই দেখবেন।)

নিয়ে নিন XOS 10 লাঞ্চার।এবং আপনার ফোনকে দিন প্রিমিয়াম লুক।(ইনফিনিক্স ইউজাররা অবশ্যই দেখবেন।)

আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।এটি ট্রিকবিডি তে আমার প্রথম পোস্ট।তাই কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


তো চলুন শুরু করা যাক।

আজ আমি নিয়ে এসেছি XOS 10 লাঞ্চার।যারা Infinix মোবাইল ইউজ করেন তারা জানেন যে XOS লাঞ্চার টা আসলেই সুন্দর।তো কিছু কিছু ফোনে এই প্লে-স্টোরে XOS 7 পর্যন্ত আপডেট এসেছে।কারো হয়তো XOS 8 অব্দি এসেছে।কিন্তু আমি নিয়ে এসেছি XOS 10 এর ব্যাকআপ ফাইল।যেটা কিনা আপনাকে দিবে একদম প্রিমিয়াম লুক।

XOS 10 লাঞ্চারটি যেকোনো ফোনে ইনস্টল করতে পারবেন।

নিচে কিছু স্ক্রীনশট
Home Screenshot

হোম স্ক্রীন

অ্যাপস

 


ফোল্ডার।(ইন অ্যাপ ফোল্ডার স্ক্রলিং ফিচার রয়েছে)

ফোল্ডার এর সাইজ এমন বড় করতে চাইলে প্রথমে হোম স্ক্রীন এর যেকোনো ফাঁকা জায়গায় লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।তারপর নিচের স্ক্রীনশট এর মত আসলে Menu এ যান।

তারপর Appearence settings এ যান।

তারপর Home Screen Style এ যান।

তারপর Large Folder করে দিন।

এখানে 👇 ক্লিক করে ডাউনলোড করে নিন XOS 10 লাঞ্চার।

ওয়েদার এর এমন widget পেতে চাইলে প্লে স্টোর থেকে Weather অ্যাপ টি আপডেট করে নিন।যদি আপডেট না এসে থাকে তবে আমি নিচের 👇 লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল নিন।

Widget অ্যাড করতে আবারও লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।

তারপর Widgets এ যান।

তারপর নিচে ডান দিকে স্ক্রল করে শেষে গেলে দেখতে পাবেন Weather। ক্লিক করুন।

তারপর আপনার ইচ্ছা মত যেকোনো একটি Widget সিলেক্ট করে নিন।

এছাড়াও রয়েছে আরো অনেক ফিচারস।

১.Gesture Settings

২. Freezer

৩.Hide Apps(২ আঙ্গুল দিয়ে উপর দিকে টানলে অপশনটি পাবেন।

৪.Zero Screen

৫.Blur

৬ .Scrooling Effect

আরো অনেক কিছু।যেগুলো আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিন Facebook Page

The post নিয়ে নিন XOS 10 লাঞ্চার।এবং আপনার ফোনকে দিন প্রিমিয়াম লুক।(ইনফিনিক্স ইউজাররা অবশ্যই দেখবেন।) appeared first on Trickbd.com.


Friday, January 7, 2022

স্টুডেন্ট ইমেইল দিয়ে ফ্রী তে লাখ টাকার সুবিধা নিয়ে নিন

আপনি ভিডিও তে কমফোর্টেবল হলে ভিডিও টি দেখে নিতে পারেন

স্টুডেন্ট ইমেইল বলতে আমরা সেসব ইমেইল কে বুঝি যেগুলা কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমাদের কে দেয়া হয় ব্যাবহারের জন্য। এসব ইমেইল ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। আমরা আজকে কয়েকটা উল্লেখযোগ্য সুবিধা নিয়ে কথা বলবো।

১। Github Student Developer Pack:

এই প্যাক টার ভিতর আপনি অনেক সার্ভিস ফ্রীতে পেয়ে যাবেন। যেমনঃ Microsoft Azure $100 free credit, Digital Ocean $100 free credit, Canva Pro for 1 year, Microsoft premium services for free এরকম অসংখ্য সুবিধা রয়েছে এই প্যাকেজ টায়।

https://ift.tt/3qLsOOZ

২। Jetbrains Education Package:

ডেভলপার বা প্রোগ্রামার দের জন্য এটি  অনেক কাজের একটা জিনিস। জেটব্রেইন্স এর সব প্রিমিয়াম IDE আপনি ফ্রীতে পেয়ে যাবেন এই প্যাকেজ এর মাধ্যমে। Java, PHP, Python সহ আরো অসংখ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর IDE এর প্রিমিয়াম ভার্সন পাওয়া যাবে এখানে যেটা যারা প্রোগ্রামিং শিখছেন অথবা অলরেডি একজন প্রোগ্রামার তাদের কে অনেক দিক দিয়ে সহযোগিতা করবে।

https://www.jetbrains.com/community/education/

৩। Spotify:

স্টুডেন্ট ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলে প্রথম মাস স্পটিফাই ফ্রী তে ব্যবহার করা যাবে, এরপর থেকে যতদিন আপনি স্টুডেন্ট থাকবেন ততদিন পর্যন্ত ৫০% ডিস্কাউন্ট দিয়ে স্পটিফাই ব্যবহার করা যাবে।

যারা এই সার্ভিস গুলো কীভাবে ব্যাবহার করতে হবে সে ব্যাপারে আর বিস্তারিত জানতে চান তারা আমার এবং ট্রিকবিডি এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

https://www.spotify.com/bd-en/student/

আমার ইউটিউব চ্যানেলঃ

https://www.youtube.com/c/AfjalurRana

Trickbd এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল

https://www.youtube.com/c/Trickbdcomofficial

The post স্টুডেন্ট ইমেইল দিয়ে ফ্রী তে লাখ টাকার সুবিধা নিয়ে নিন appeared first on Trickbd.com.


Sunday, January 2, 2022

অনলাইন ইনকাম করা কি সম্ভব? অনলাইন ইনকাম করবেন কিভাবে? অনলাইনে ইনকাম করার ৬টি সেরা উপায়।

অনলাইন ইনকাম করা কি সম্ভব? অনলাইন ইনকাম করবেন কিভাবে? অনলাইনে ইনকাম করার ৬টি সেরা উপায়।

আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন?আশা করছি ভালো আছেন। কারন কেউ ভালো না থাকলে আমাদের সাইট ভিজিট করে না আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম অনলাইন ইনকাম করার সেরা ৬টি উপায় এই আর্টিকেল টি পড়ার পর আমার বিশ্বাস আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের আর্টিকেল।

অনলাইন ইনকাম করা কি সম্ভব?

অবশ্যাই অনলাইন ইনকাম করা সম্ভব! আমি নিজে ইনকাম করেছি

কিভাবে অনলাইন ইনকাম করবেন?

অনলাইন এ ইনকাম করার জন্য লাগবে একটা ৩জিবি যার্ম এর একটি স্কিনটাচ মোবাইল আর এমবি। পিসি থাকলে আরো বেশী ভালো হয়। পিসি না থাকলেও সমস্যা নাই। অনলাইনে ইনকাম করার উপায় গুলো আমি নিচে বলে দিব।

অনলাইনে ইনকাম করার ৬টি সেরা উপায়?

১. ব্লগিং করে ইনকাম?

২. ফ্রিলেন্সিং করে ইনকাম?

৩. Felixload এর ব্যাবসা করে ইনকাম?

৪. ছবি বিক্রি করে ইনকাম?

৫. কনটেন্ট লিখে আয়?

৬. ছোট খাটো অ্যাপ থেকে ইনকাম?

ব্লগিং করে ইনকাম

ব্লগিং করে ইনকাম করার জন্য প্রথমে একটি ব্লগ তৈরি করতে হবে কিভাবে ব্লগ তৈরি করবেন+ইনকাম করবেন তা জানতে নিচের লিংকে যান।

ফ্রিলেন্সিং করে ইনকাম?

ফ্রিলেন্সিং করার জন্য একটা পিসি থাকলে ভালো হয় আর মোবাইল দিয়েও করা যায়। ফ্রিলেন্সিং করার জন্য আপনাকে ফ্রিলেন্সিং এর বিষয়ে A To Z জানতে হবে A to z জানতে নিচের ভিডিওটি দেখুন।

ফ্রিলেন্সিং করে ইনকাম করার কিছু জনপ্রিয় সাইট আছে তার মধ্যে নিচে কিছু ফ্রিলেন্সিং করে ইনকাম করার ওয়েবসাইট লিংক দিলামঃ

  • Upwork.com
    • Freelancer.com
    • Fiverr.com
    • Guru.com

      বাংলাদেশী একটি ওয়েবসাইট লিংক দিলাম।

    • Cypertize24.com

      এই সাইটের মাধ্যমে ফেসবুক পেজ লাইক, ফেসবুক গ্রুপ জয়েন, ইউটিওব ভিডিও দেখা , ইউটিওব চ্যানেল সাবসক্রাইব এরকম ছোট খাটো কাজ করে ইনকাম করতে পারবেন।

      fleixload ব্যাবসা করে ইনকাম

      ফেসবুতে অনেকে আছে Flixload এর ব্যাবসা করে ইনকাম করতেছে আপনিও করতে পারেন এই ব্যাবসা খুব সহজ কাজ , কে না চায় কম দামে এমবি,মিনিট কিনতে আপনি Dgm একাউন্ট তৈরি করে এই কাজ করে ইনকাম করতে পারবেন খুব সহজে। যদি কেউ Retailar account কিনতে চান তারা ফসবুক অনলাইন ইনকাম গ্রুপে জয়েন করুন তাহলে অনেক সেলার দেখতে পারবেন।

      ছবি বিক্রি করে ইনকাম?

      আপনি যদি একজন ফটো গ্রাফার হন তাহলে আপনি সুন্দর সুন্দর ছবি তুলে তা বিক্রি করে ইনকাম করতে পারেন। অবস্যাই সুন্দর ছবি তুলতে হবে। অনেক মানুষ আছে নিজের ওয়েবসাইট এর জন্য কপিরাইট ফ্রি ইমেজ কিনে নেয় তাদের কাছে সেল করতে পারেন তাছাড়াও অনেক ওয়েবসাইট আছে যারা ডলার দিয়ে ছবি কিনে। নিচে ওইরকম কিছু সাইট নাম দেওয়া হলো।

      Shutterstock.com

      Adode Stock

      এই ওয়েবসাইট গুলোতে আপনি ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনার ছবি যত ডাউনলোড হবে ততো আপনার ইনকাম হবে।

      কনটেন্ট লিখে ইনকাম?

      কনটেন্ট রাইটিং করে ইনকাম করার জন্য। আপনার টাইপিং স্পিড ভালো থাকতে হবে। একটা পিসি থাকলে ভালো হয়।
      আর হ্যা ইংরেজি জানলে ভালো ইনকাম করতে পারবেন বাংলা কনটেন্ট এর বেশী দাম নাই যা দাম আছে সব ইংলিশ কনটেন্ট এর বাংলা কনটেন্ট লিখে ইনকাম করার খুব কম ওয়েবসাইট আছে। আর ইংরেজি কনটেন্ট লিখে ইনকাম করার অনেক ওয়েবসাইট আছে।

      বাংলা: বাংলা কনটেন্ট লিখে ইনকাম করার ওয়েবসাইট হলো Trickbd.com এখান থেকে আপনি কনটেন্ট লিখে ইনকাম করতে পারবেন। আর ভালো মানের কনটেন্ট লিখতে পারলে আপনার মানের উপর টাকা দেওয়া হবে । আর মাএ ৫০০টাকা হলে আপনি বিকাশে উইথড্র করতে পারবেন।

      ইংরেজি: আপনি যদি ইংরেজি জানেন ভালো তাহলে আপনি 500-1000 Word এর ইংরেজি কনটেন্ট লিখলে ৫$ পাবেন প্রতি কনটেন্ট এ ।

      ছোট খাটো অ্যাপ থেকে ইনকাম

      ছোট খাটো অ্যাপ বলতে বুজিয়েছি প্লে স্টোর এ অনেক অ্যাপ আছে আনিং অ্যাপ ওখান থেকে এড দেখে ইনকাম করতে পারবেন। ইউটিওব এ সাচর্চ দিলে অনেক ভালো ভালো অ্যাপ অ্যাপ পাবেন সেখান থেকে ১০-২০টাকা ইনকাম করে এমবি খরচ চালাতে পারবেন। এর চেয়ে বেশী ইনকাম করতে পারবেন না।

      তো বন্ধুরা, আর্টিকেল টি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি? ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে যাবেন।

  • The post অনলাইন ইনকাম করা কি সম্ভব? অনলাইন ইনকাম করবেন কিভাবে? অনলাইনে ইনকাম করার ৬টি সেরা উপায়। appeared first on Trickbd.com.