Thursday, December 23, 2021

কিভাবে Professional Login Page Design করবেন?

কিভাবে Professional Login Page Design করবেন?

কোনো প্রকার Design ছাড়া আমার ওয়েবসাইট টি এমন দেখছি

 

এবার ডিজাইন শুরু করা যাক

প্রথমে css File টি Html এর সঙ্গে কানেক্ট করি

এর জন্যে  একটি  Tag নিয়ে rel attribute add করে “stylesheet” লিখুন, type add করে “text/css” লিখুন এবং href এ আপনার css ফাইল এর লকেশন দিন

 

সাধারন ভাবে আমরা ডিজাইন ছাড়া ওয়েবপেজ এর কোডিং এভাবে দেখতে পাচ্ছি

এবার লগিন কার্ড এর জন্যে

ট্যাগ অ্যাড করি এবং class কার্ড দেই

এখন আপনার পছন্দ মত ফন্ট ও ব্যাকগ্রাউন্ড দিন

এবার .card লিখে উপরের ছবিতে দেখানো কোডিং এর মত কোড লিখুন আপনার (প্রয়োজনে সবকিছুর value  Change করতে পারেন)

এবার বাটন কে আরও সুন্দর বানাতে উপরের মত করে কোডিং করুন

এখন ইনপুট কে আরও সুন্দর করতে এভাবে কোডিং করুন

এখন আমরা একটা Professional লগিন Interface দেখতে পাচ্ছি

 

 

 

 

 

The post কিভাবে Professional Login Page Design করবেন? appeared first on Trickbd.com.


কিভাবে HTML Web Page এ কাস্টম Font Add করবেন?

কিভাবে HTML Web Page এ কাস্টম Font Add করবেন?

যেভাবে আপনি কাস্টম ফন্ট অ্যাড করবেন:

 

প্রথমে Google এ “Google Fonts” সার্চ করুন

এখানে আপনি হাজার হাজার ফন্ট দেখতে পারবেন এখান থেকে পছন্দের ফন্টটি  বেছে নিন

এইবার এখানে আপনি যেই ফন্ট টি সেলেক্ট করতে চান সেটির “Select this style” এ ক্লিক করুন

এবার Import Url ও CSS Rules কপি করুন

এইবার Import Url Paste করুন

এইবার CSS  Rule Paste করুন

Paste করার সময় এই ফরমেট এ Paste করুন

↓↓↓

*{

(css rule)

}

↑↑↑

ব্রাকেট এর যায়গায় আপনি যেটি কপি করেছেন তা Paste করুন

 

 

 

এখন আমরা দেখতে পাচ্ছি কাস্টম ফন্ট সফলভাবে অ্যাড হয়েছে

 

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ

 

The post কিভাবে HTML Web Page এ কাস্টম Font Add করবেন? appeared first on Trickbd.com.


Wednesday, December 22, 2021

কিভাবে টেলিগ্রাম দিয়ে ফেক ই-মেইল বানাবেন?

কিভাবে টেলিগ্রাম দিয়ে ফেক ই-মেইল বানাবেন?

‌

 

প্রথমে টেলিগ্রামে সার্চ এ ট্যাপ করুন

এবার সার্চ করুন @fakemailbot

 

এবার উপরের ছবিতে দেখানো বট এ কিল্ক করুন

এখন Start এ ট্যাপ করুন

 

এবার Menu তে ট্যাপ করে /generate এ ট্যাপ করুন

এখন আপনি যেই ইমেইল টি দেখতে পাচ্ছেন সেটিই আপনার ফেক মেইল এখন আপনি এটি Verification এর জন্যে Use করতে পারেন

 

 

আমরা Test এর জন্যে একটি মেইল পাঠিয়ে দেখি

এখানে আমরা মেইল টি ভালোভাবে দেখতে পাচ্ছি

 

এভাবে আপনি টেলিগ্রাম দিয়ে ফেক ইমেইল বানাতে পারবেন

The post কিভাবে টেলিগ্রাম দিয়ে ফেক ই-মেইল বানাবেন? appeared first on Trickbd.com.


Monday, December 20, 2021

একটি নাম্বার দিয়ে আপনি আনলিমিটেড জিমেইল একাউন্ট খুলুন

একটি নাম্বার দিয়ে আপনি আনলিমিটেড জিমেইল একাউন্ট খুলুন

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি

আজকে আপনাদের মধ্যে টিপস শেয়ার করব এটার মাধ্যমে আপনি হাজার হাজার জিমেইল একাউন্ট ক্রিয়েট করতে পারবেন   …এটার জন্য দরকার হবে আপনার একটা বাংলাদেশী নাম্বার আর যদি আপনার  অনেকগুলো বাংলাদেশি নাম্বার থাকে তাহলে তো কথাই নেই..

আপনি খুব সহজে হাজার হাজার জিমেইল ক্রিয়েট করতে পারবেন এটার মাধ্যমে তো চলুন শুরু করা যাক

Create New Gmail

 

এখানে আপনি ফার্স্ট নেম , লাস্ট নেম ,আপনার ইউজারনেম,  এগুলো পূরণ করুন তারপর

Next ক্লিক করুন

তারপর

এখানে আপনার একটি বাংলাদেশী নাম্বার দেন

তারপর  Next ক্লিক করুন

তারপর আপনার নাম্বারে একটা কোড যাবে কোডটা ওখানে বসে দিবেন

তারপর Verify ক্লিক করুন

 

তারপর আপনার দেওয়া ফোন নাম্বারটা কেটে দেবেন

রিকভারি ইমেইল এড্রেস ওখানে একটা আপনার একটা পুরনো জিমেইল বসে

আপনার জন্ম তারিখ টা ওখানে ভালোভাবে বসে দেবেন

জেন্ডার এর জায়গায় আপনি যদি ছেলে হন তাহলে মেইল দিবেন আর যদি মেয়ে হন ফিমেইল দেবেন

তারপর  Next ক্লিক করুন

তারপর I agree ক্লিক করুন

 

 

এখানে কোন নাম্বার নেই নাম্বার ছাড়াই আপনি জিমেইল খুলতে পেরেছেন

তো এভাবে আপনি একই নাম্বার দিয়ে আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন

কিন্তু হ্যাঁ এটা দিনে একটা নাম্বার থেকে তিনটা জিমেইল খুলতে পারবেন

পরের দিন থেকে আবার তিনটা এভাবে আপনি আনলিমিটেড খুলতে পারবেন কোন

 

The post একটি নাম্বার দিয়ে আপনি আনলিমিটেড জিমেইল একাউন্ট খুলুন appeared first on Trickbd.com.


সিনেমা তো ভালো লাগে তখনি যখন মনের মতো সিনেমা হয় দুলকার সালমান এর (thriller movies Kurup Download link সহ

সিনেমা তো ভালো লাগে তখনি যখন মনের মতো সিনেমা হয় দুলকার সালমান এর (thriller movies Kurup Download link সহ

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য দারুন একটি সিনেমা নিয়ে হাজির হলাম।

১৯৮৪ সালের একজন সন্ত্রাসীর জীবন কাহিনীর উপর নির্মিত মুভি কুরুপ। যার উপর চাকো নামে একজনকে খুন করার অভিযোগ আনা হয়েছিল এবং জীবন বীমার টাকার জন্য অন্য ডেড বডি ইউজ করে নিজের মিথ্যে মৃত্যু সাজানোর অভিযোগ। কুরুপের সহযোগীদের গ্রেফতার করা হলেও, কুরুপকে কেরালা পুলিশ খুঁজে পায়নি। মূলত এর ভিত্তিতে কুরুপ মুভিটি নির্মিত।

বার বার বলি দূলকারের অভিনয় অন্য লেভেলের নতুন করে কিছু বলার নাই। ক্রিমিনাল চরিত্রতেও খুব সুন্দর অভিনয় করেছে। আর এই মুভিতে তার কয়েকবার লুক চেঞ্জ করা লাগছে আর প্রতিবারই ফাটিয়ে দিয়েছে।

যদি আশা করেন ধুমধাম ফাইট সিন দেখবেন তো আশা ছেড়ে দেন। ক্যাচ মি ইফ ইয়ু ক্যান টাইপ মুভি। প্রথম ৩০-৬০ মিনিট বুঝবেন না কি হচ্ছে বাট শেষে আগুন।

ভালো মুভি কিন্তু যে একটা আশা ছিল সেটা পূরণ হয়নি।

Download link

Movie: Kurup

Lang: Malayalam, Tamil, Hindi, Telugu, and Kannada

B.sub available

P.Rate: 3/5

The post সিনেমা তো ভালো লাগে তখনি যখন মনের মতো সিনেমা হয় দুলকার সালমান এর (thriller movies Kurup Download link সহ appeared first on Trickbd.com.


Friday, December 17, 2021

[iTop VPN Review & Giveaway] VPN কী, কেন, কোথায়, কখন, কীভাবে?

[iTop VPN Review & Giveaway] VPN কী, কেন, কোথায়, কখন, কীভাবে?

সাধারণ তথ্য:


VPN কী?

VPN এর পূর্ণরূপ হলো “Virtual Private Network” যা ইন্টারনেট ব্যবহারের সময় এর ব্যবহারকারীকে পাবলিক ইন্টারনেট সার্ভারে নিরাপত্তা নিশ্চিত করে । ভিপিএন তার ব্যবহারকারীর অনলাইন এ ব্যবহৃত ট্রাফিককে এনক্রিপ্ট করে ও অনলাইনে এর ব্যবহারকারীর পরিচয়কে গোপন করে একটি ছদ্মবেশী রূপ দান করে৷ ফলে তৃতীয় পক্ষের ক্ষেত্রে ব্যবহারকারীর ট্রাফিক সোর্স, বা তার ডেটা চুরি কঠিন হয়ে পরে। ভিপিএন রিয়েল টাইমে ডেটা এনক্রিপ্টশনে সক্ষম একটি প্রযুক্তি।

ভিপিএন(VPN) কীভাবে কাজ করে?

একটি ভিপিএন তার হোস্ট দ্বারা পরিচালিত বিশেষভাবে কনফিগার করা রিমোট সার্ভার এর মাধ্যামে নেটওয়ার্ক কে পুনঃনির্দেশিত করে তার ব্যবহারকারীর আইপি এড্রেসকে হাইড করে। এর অর্থ হলো আপনি যদি ভিপিএন ব্যবহার করে অনলাইনে যুক্ত থাকেন তাহলে আপনার ডেটার উৎস হয়ে উঠবে ভিপিএন সার্ভার। এর ফলে আপনার ইন্টারনেট সেবাদান কারী প্রতিষ্ঠান (আইএসপি) বা আপনার সার্ভার ( মূলত বাংলাদেশীদের জন্য আমরা ধরতে পারি এটি একটি সার্ভার) বা তৃতীয় কোনো পক্ষ আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন বা অনলাইন এ কার সাথে যুক্ত হচ্ছেন,, কি ডেটা আদান প্রদান করছেন তা ট্র্যাক করতে পারবে না। এটি মূলত আপনার সার্ভারকে কাজে লাগিয়ে আপনার সকল ডেটাকে gibberish এ পরিণত করে৷ ফলে আপনার সার্ভার বা মনিটর যা আপনার ডেটা সর্বদা পর্যবেক্ষণ করতে সক্ষম বা করতে চায় তাকে অকেজো করে দেয়৷

ভিপিএন কানেকশন কি তবে নিরাপদ?

ভিপিএন কানেকশনের ফলে এটি ব্যবহারকারীকে তার আসল আইডেন্টিটির বদলে নতুন একটি আইডেন্টিটি দেয়। যার ফলে মূল ইউজারকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে পড়ে৷ সাধারণভাবে কিছুটা চালাক ও হ্যাকিংয়ের ব্যাসিক আইডিয়া থাকলেই কিন্তু যে কেউ এটাক দিয়ে বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে। কিন্তু ভিপিএন ব্যবহারে এই ডেটা একসেস অনেকটা কঠিন হয়ে পরে এমনকি অনেকক্ষেত্রে সাইবার অপরাধী বা হ্যাকারাও সেক্ষেত্রে এক্সেস নিতে পারে না। কারণ সম্পূর্ণ নেটওয়ার্কটাই তখন ভার্চুয়ালে রান হয়।

কেন ভিপিএন ব্যবহার করা উচিৎ?

আপনি যখন ইন্টারনেট সংযোগ নেন তখন আপনাকে ISP (Internet Service Provider) একটি নির্দিষ্ট আইপির মাধ্যমে কিন্তু ট্র্যাক করে। আপনি কি করছেন, কোথায় কোথায় লগইন করছেন সবই তারা দেখে। চাইলে MIM (Man in the Middle) অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ড/অন্যান্য তথ্য ও হাতিয়ে নিতে পারে। এসব সমস্যা থেকে বাঁচার জন্য VPN খুব কার্যকর একটি মাধ্যম।

এছাড়াও যখন আপনি কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন, তখন কোনো সাইটে লগ ইন বা যেকোনো তথ্য আাদান প্রদান করার সময় অথবা টাকা আদান প্রদানের সময় আপনার একাউন্ট নাম্বার পিন সব কিছু ওই ওয়াইফাই ব্যবহারের ফলে যে কেউ সহজেই ট্র্যাক করতে পারে। এক্ষেত্রেও MIM Attack ও অন্যান্য টুলস ব্যবহার করা হয়। কিন্তু VPN পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকেই ভার্চুয়াল করে ফেলে। তাই কেউ আর সরাসরি ডিভাইসে এক্সেস পায়না। ফলে কিছুটা নিরাপদ থাকা যায়।
তাই এসব ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা জরুরী৷

মূল পর্ব:


iTop VPN কী?

 

বিভিন্ন প্রতিষ্ঠানের VPN বর্তমান বাজারে প্রচলিত রয়েছে।  iTop VPN তার মধ্যে অন্যতম। যখন এটি প্রথম রিলিজ হয় তখন সবাইকে লাইফটাইম ফ্রি VIP Membership দিয়েছিলো। যদিও তা শুধু এন্ড্রয়েড ডিভাইসেই ব্যবহার করা যায়। সে যাই হোক, প্রচলিত অন্যান্য VPN এর মত iTop ও বেশকিছু ফিচার দিয়ে থাকে। নিচে সেগুলো হাইলাইট করার চেষ্টা করব।

iTop VPN ই কেন……?

iTop VPN অন্যান্য সাধারণ ভিপিএনের মত রেস্ট্রিকশন বাইপাস করার সুবিধা দেয়ার পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে।
উল্লেখযোগ্য কিছু নিচে নোট করা হলো।

  • Military-grade encryption
  • Over 1800 global network servers for the specific use of
    Downloading, Streaming, Social, or Gaming.
  • Offers TCP, UDP, HTTPS
    connection protocols for different purposes.
  • Defends against DNS attacks.
  • Auto cleans browsing
    privacy.
  • Disables the Internet connection with Kill Switch
  • Allows you to configure your
    IP as static or dynamic with IP configure
  • Provides an IP checker tool for free

মোদ্দাকথা হলো, iTop VPN শুধু Region Block বাইপাসের জন্য নয় এটি প্রাইভেসি রক্ষার জন্যও অন্যতম সেরা ভিপিএন বলা চলে।

কোন কোন বিষয়গুলো iTop VPN কে এতটা স্পেশাল করে তুলেছে…….?

  • P2P and Torrenting: iTop VPN – এর রয়েছে দ্রুতগতির P2P সার্ভার যা টরেন্ট আপলোড ও ডাউনলোডের ক্ষেত্রে গোপনীয়তা নিশ্চিত করে।
  • Unblock Streaming Services: এটি – Netflix, BBC iPlayer, DisneyPlus, Hulu, HBO
    Max, Paramount Plus, ও Peacock streaming এর ক্ষেত্রে খুব ভালোভাবেই কাজ করে।
  • Unblock Social Networks: বিভিন্ন সময়ে যখন সার্ভার ব্লক দেয় তখন- WhatsApp, Telegram, Skype, Facebook,
    Twitter, ও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আনব্লকে খুবই কার্যকর।
  • Unblock Popular Games: এর রয়েছে আলাদা VPN সার্ভার যা শুধু PUBG, Roblox, and Call
    of Duty Warzone ইত্যাদি গেইমের High Ping প্রবলেম দূর করতে ব্যবহৃত হয়।
  • Unblock Secret Garden:  এই দিকটা নিয়ে কিছু না বলাই ভালো।
  • Quick Access feature: iTop VPN – ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে কোন সার্ভার ব্যবহার করতে হবে তার জন্য পরামর্শ দেয়।
  • Private Browsing: এটি অটোমেটিং মনিটরিংয়ের মাধ্যমে নেটওয়ার্কে কোনো ব্রীচ থাকলে তা ডিটেক্ট করে ব্লক করে দেয়। ফলে থার্ডপার্টি আর এক্সেস পায়না।
  • Block Ads: iTop VPN – আবার এডস ও ব্লক করে। যাতে করে ম্যালওয়ার ও অন্যান্য ক্ষতিকর কিছু যেন ডিভাইসে আক্রমণ করতে না পারে।
  • Deep Security Reinforce: এই VPN – পিসির সিস্টেমকেই স্ক্যান করে হ্যাকিং/ম্যালওয়্যার এটাকের সম্ভাবনা দেখে সেগুলো ও ফিক্স করতে পারে।
  • IP Configure: iTop VPN – ব্যাবহারকারীর প্রয়োজনমতো static অথবা dynamic IP সেট করতে পারে পাশাপাশি IPv6
    কানেকশন সেট করে যাতে নিরাপদ কানেকশনের বিষয়টি নিশ্চিত হয়।
iTop VPN সম্পর্কে আরো জানতে নিচের লিংকগুলো ফলো করুন।

Facebook: https://ift.tt/3yBhB7e
Twitter: https://twitter.com/ItopVpn
Official website: https://ift.tt/3smguHL

আশাকরি উপরের লেখাগুলো পড়ে ভিপিএন ও iTop VPN সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আসি Giveaway এর বিষয়ে।

Giveaway………………!!


সব ডিভাইসে ব্যবহার করার মত মাত্র ১ টি একাউন্ট রয়েছে যা শুধু ৫ জন একত্রে ইউজ করতে পারবে। তাই সবাইকে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। যাদের একান্ত প্রয়োজন তারা TrickBD এর Discord সার্ভারে #resource-request চ্যানেলে মেসেজ দিবেন। তবে ওখানে আরো কিছু VPN এর প্রিমিয়াম একাউন্ট দেয়া হয়েছে যা সবাই ব্যবহার করতে পারবেন। যেমন: Seed4.Me VPN এর ৬ মাসের প্রিমিয়াম একাউন্ট পাওয়ার ট্রিক্স শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তাছাড়া অগণিত কোর্স/রিসোর্স ফ্রিতে পেয়ে যাবেন।

সংশ্লিষ্ট:


iTop VPN কয়েকটি প্লাটফর্মে কাজ করে। যেমন:

  • Android
  • iOS
  • Windows
  • Mac

ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। সব ডিভাইসের জন্যই ডাউনলোড করা যাবে। সাইজ ও তুলনামূলকভাবে কম।
Download Here

এর আবার কয়েকটি প্যাকেজ ও রয়েছে। তবে সেগুলো মূলত দুইভাগে বিভক্ত।

  1. Free
  2. Premium

গরিবদের জন্য ফ্রি-ই ভরসা। তবে ফ্রিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পেলে মিস না করা-ই উত্তম। অনেকে রিসোর্স শেয়ার করে। এগুলো নজরে রাখলে হারহামেশাই পাওয়া যায় কিছু না কিছু। তবে যারা প্রফেশনাল কাজে VPN ইউজ করেন তাদের জন্য ভালো কোনো VPN দেখে প্রিমিয়াম সাবস্ক্রিশন কেনা উত্তম। বিশেষ করে যারা রিমোট জব/আর্নিং নিয়ে আছেন তাদের ফ্রি ভিপিএন ইউজ না করা-ই ভালো। এগুলো সঠিকভাবে সার্ভিস দিতে ব্যর্থ হয়।
ভিপিএন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে নেগেটিভলি নেন এটিকে। কিন্তু অনলাইনে ভিপিএন অনেক বড় একটি ফ্যাক্ট। যারা রিমোট জব/আর্নিং নিয়ে আছেন তারাই এর মর্ম ভালো বুঝবেন অন্যদের চেয়ে।

দৃষ্টি আকর্ষণঃ


বিনা অনুমতিতে লেখার কোনো অংশ কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

TrickBD Official Discord Server এ এড হয়ে যান।
এখানে অফিসিয়াল সাপোর্ট+ভালো ভালো লেখক ও কন্ট্রিবিউটরদের পাবেন।
এছাড়াও আরো অনেক সুবিধা দিচ্ছে ট্রিকবিডি থেকে।

সাথেই থাকুন।

“ধন্যবাদ”

The post [iTop VPN Review & Giveaway] VPN কী, কেন, কোথায়, কখন, কীভাবে? appeared first on Trickbd.com.


Sunday, December 12, 2021

নতুন ফোন কিনবেন? দেখে নিন বাংলাদেশী কোম্পানির তৈরী করা অসাধারন একটি মোবাইলের রিভিউ । [Don’t Miss]

নতুন ফোন কিনবেন? দেখে নিন বাংলাদেশী কোম্পানির তৈরী করা অসাধারন একটি মোবাইলের রিভিউ । [Don’t Miss]

হ্যালো বন্ধুরা
।
সবাই কেমন আছেন?আশা করি খুবই ভালো আছেন । আজ আমি আপনাদের জানাতে চলেছি বাংলাদেশী একটি কোম্পানী WALTON এর তৈরী একটি ফোনের কথা যেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন ।

তো চলুন, প্রথমে আমরা ওয়ালটন সম্পর্কে জেনে নেই ।

WALTON

ওয়ালটন হচ্ছে বাংলাদেশের একটি কোম্পানি । ওয়ালটন কোম্পানিটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় ।ওয়ালটন গ্রুপ এম নুরুল আলম রিজভির হাত ধরে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বরূপ যাত্রা শুরু করে
১৯৭৭ সালে । তবে এর মূলপ্রতিষ্ঠাতা হচ্ছেন এস
এম নজরুল ইসলাম
। প্রথমে তারা ১৯৭০ সারে ওয়ালটন ইস্পাত শিল্পে প্রবেশ করেছিল এরপর ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল ব্যবসায় প্রবেশ করে ২০০০ সালে ।বর্তমানে ওয়ালটন কোম্পানি,
মোবাইল, টেলিভিশন, ফ্রিজসহ অন্যান্য প্রোডাক্ট তৈরী করছে ।
আমি আজকে আপনাদের এই ওয়ালটনেরই তৈরী একটি ফোনের মডেল নিয়ে আলোচনা করতে চলেছি ।
তো চলুন এবার শুরু করি ।

Brand : WALTON

Model : Primo N5

Network : 2g, 3g, 4g(voLTE)

Connectivity: Wifi, GPS, USB, Bluetooth & OTG

Style: Minimal Nothc

weight : 222grams

Display Size : 6.82″

Display Resolution: HD+ 1640 x720 pixels

Back Camera : 13+5+2 MegaPixels(Full HD+1080p Video Recording)

Front Camera : 13MegaPixels(Full HD+1080p Video Recording)

Battery : Lithium-polymer 5500 mAh (non-removable)(10W Fast
Charging)

Operating
System : Android 11
Chipset MediaTek
Helio G25 (12
nm)

RAM : 4GB

ROM : 64GB

Processor Octa-core, 2.0 GHzSecurity : Fingerprint & Face unlock

বিশ্লেষিত কথাঃ

Walton Primo N5 ফোনটিতে রয়েছে 6.82 ইঞ্চি
HD+ IPS স্ক্রিন । এটিতে একটি ফুল-ভিউ
ওয়াটারড্রপ নচ ডিজাইন
রয়েছে । পিডিএএফ, ডেপথ সেন্সর, আল্ট্রাওয়াইড, এলইডি ফ্ল্যাশ, f/2.0 অ্যাপারচার ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ব্যাক ক্যামেরাটি
ট্রিপল 13+5+2 মেগাপিক্সেল এর ।
সামনের ক্যামেরাটি 13
মেগাপিক্সেল এর । Primo N5 ফোনটিতে রয়েছে 5500 mAh এর একটি
বড় ব্যাটারি ।
এতে রয়েছে 4 GB RAM, 2.0GHz পর্যন্ত অক্টাকোর CPU এবং PowerVR GE8320 GPU ।

এই ফোনটি একটি 12 nm MediaTek
Helio G25 চিপসেট দ্বারা
চালিত। ডিভাইসটিতে রয়েছে 64
জিবি অভ্যন্তরীণ
স্টোরেজ(RAM) এবং
ডেডিকেটেড
মাইক্রোএসডি স্লট । এই ফোনে একটি ব্যাক-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে ।

সবশেষে জানাচ্ছি ফোনের দাম ।
ফোনটির বাংলাদেশের অফিসিয়াল দাম রয়েছে ১২,৪৯৯ টাকা ।
অর্থাৎ এই ফোনটি আপনি বাংলাদেশের যেকোনো অঞ্চলের যেকোনো শো-রুম থেকেই ১২হাজার ৪শত ৯৯টাকার বদলে নিয়ে নিতে পারবেন ।
যাদের এই বৈশিষ্ট্যগুলো দেখে মনে হচ্ছে যে, এই ফোনটি কেনার জন্য উপযোগী, তারা আর দেরি না করে আপনার নিকটস্থ মোবাইল শো-রুম থেকে আজকেই এই ফোনটি কিনে নিন ।
তো বন্ধুরা , আজ এপর্যন্তই, আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন ।
নমষ্কার ।




The post নতুন ফোন কিনবেন? দেখে নিন বাংলাদেশী কোম্পানির তৈরী করা অসাধারন একটি মোবাইলের রিভিউ । [Don’t Miss] appeared first on Trickbd.com.


Saturday, December 11, 2021

আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে ।

আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে ।

হ্যালো বন্ধুরা ।
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন । আমি বরাবরের মত আপনাদের সাহায্যের জন্য আবারো একটি পোষ্ট নিয়ে উপস্থিত হলাম ।
বিদ্রঃ পোষ্টটি জাভা মোবাইল ইউজারদের জন্য ।
আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে, বঙ্গবন্ধু ব্রাউজারে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন ।তো চলুন শুরু করা যাক ।

আজকাল আমরা জাভা ব্রাউজার দিয়েও অনেক ধরণের পার্সোনাল কাজ করে থাকি । আমরা কখনই চাইনি যে, আমাদের পার্সোনাল ব্রাউজিং হিস্টরি কেউ দেখুক । এছাড়াও আমরা অনেক কারণেই চাই, যেন কেউ আমাদের পার্সোনাল ব্রাউজারে কেউ ঢুকতে না পারে, হোক সেটা জাভার । তাই আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনার জাভা ফোনের বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করবেন ।

অতি প্রথমঃ

প্রথমেই আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে প্রবেশ করুন । নিচের স্ক্রিনশটের মত হোমপেইজ দেখতে পাবেন ।
এরপর আপনার ব্রাউজারের বাম পাশে MENU অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন । ,
তারপর toools অপশনে ক্লিক করুন । tools অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন । ।
তারপর Settings অপশনে ক্লিক করুন । SETTINGS অপশনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Restrictions অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন তারপর নিচের স্ক্রিনশট দেখুন এবার এখানে New Password এর বক্সে আপনার মনের মত পাসওয়ার্ড দিয়ে নিচের স্ক্রিনশটের মত Enable In Start অপশনটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন । তারপর সেইভ করুন । এখন আপনি আপনার ব্রাউজার থেকে বেড়িয়ে আবার ঢুকতে চেষ্টা করলেই পাসওয়ার্ড চাইবে । যদি আপনার পাসওয়ার্ড ভুল হয়, তাহলে আপনাকে ব্রাউজারে ঢুকতে দেবেনা, আপনাকে বের করে দেবে ।
তো বন্ধুরা আজ এপর্যন্তই, সবাই ভালো থাকবেন ।

নমষ্কার ।








The post আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে । appeared first on Trickbd.com.


Friday, December 10, 2021

ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত]

ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত]

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন?
আশা করি খুবই ভালো আছেন । আজ আমরা জানবো যে, মোবাইল ফোন কেনার আগে অবশ্যই ফোনের যেসব বিষয় জেনে নিতে হবে ।

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি জিনিস ।
মোবাইল অনেক আগে শুধু কথা বলার কাজেই লাগত । তারপর এলো ইন্টারনেট ব্রাউজিং, আর যখন ইন্টারনেট ব্রাউজিং এলো, তারপর থেকেই যেনো মোবাইলের উপর আমাদের নির্ভরশীলতা শতগুন বেড়ে গেলো ।
ইন্টারনেটে আমরা অনেক কাজ করে থাকি এমনকি এই ইন্টারনেটে কাজ করেই অনেকে তাদের জীবিকা নির্বাহ করে । আর যেহেতু এই সকল কাজ একটি মোবাইল দিয়ে করা হয় । তাই আপনি যখন একটি মোবাইল কিনবেন তখন আপনি অবশ্যই চাইবেন যেন আপনার কেনা ফোনটি ভালো হয় । আপনি কখনোই চাইবেননা যে টাকা খরচ করে কেনা ফোনটি খারাপ হোক ।
আজকে আমরা সেই আলোচনাই করবো, যেসব বিষয় জানা থাকলে আপনাকে কোনো ফোন কিনে ঠকতে হবেনা । তো চলুন শুরু করা যাক ।

আমরা ধাপে ধাপে সবকিছুই জানতে চলেছি ।প্রথমেই জানবোঃ

ফোনের ডিজাইনঃ

ফোন কিনলে প্রথমেই ফোনের ডিজাইনের দিকে নজর দিতে হয়। ফোনের ডিজাইন ভালো না হলে টাকা খরচ করে ফোন কেনার কোনো দামই থাকেনা। আজকাল অনেক ব্রান্ডের অনেক নতুন ডিজাইন বের করতেছে।
যদি আপনি ১৫-২০হাজার টাকার মধ্যে একটি ফোন কিনবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে আপনি খুবই ভালো ডিজাইনের একটি ফোন কিনতে পারেন । কিন্তু আপনি যদি ১৫-২০ হাজার টাকা দিয়ে একটি সাধারন ডিজাইনের একটি ফোন কেনেন, তাহলে আপনার ফোনটির কোনো দামই থাকবেনা এবং ফোনটিকে তেমন ভালো দেখাবে না । তাই একটি নতুন ফোন কেনার আগে অবশ্যই ফোনের ডিজাইন দেখে নেবেন ।

ফোনের ভার্সনঃ

আজকাল যত মোবাইল সফটওয়্যার,গেইমস ও অ্যাপস তৈরী হচ্ছে সেগুলো ব্যবহারের জন্য ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনই হচ্ছে মূল বিষয় । মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যদি ১০ এর নিচে হয়ে থাকে, তাহলে অনেক অ্যাপস এবং গেইমই আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন না তাই আমি সাজেষ্ট করবো যে, মোবাইল ফোন কিনলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন ১০+ এর ফোন কিনবেন । মোবাইল কেনার জন্য আপনার বাজেট যদি ১৫-২০ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি অ্যান্ড্রয়েড ভার্সন ১০থেকে ১২ এর একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে নিতে পারবেন ।

ফোনের ব্যাটারিঃ

আমরা সবাই জানি, ব্যাটারি হলো মোবাইল ফোন চালিয়ে রাখার মূল বস্তু । ব্যাটারি ছাড়া মোবাইল চালানো যায়না ।
একটি ফোনের ব্যাটারির শক্তির ধারণক্ষমতা যত বেশি হয়, ফোনটিও ততবেশিক্ষন ধরে চালানো যায় । একটি স্মার্টফোনে যদি ৪০০০mAh ক্যাপাসিটি এর হয়ে থাকে এবং ফোনটিতে অল্প ব্রাউজ করা হয়, তাহলে ফোনটি প্রায় একদিনের কিছুটা কম সময় ধরে চালানো যাবে । আবার যদি একটি স্মর্টফোনে যদি ৬০০০mAh ক্যাপাসিটি এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ফোনটি প্রায় ২দিন পর্যন্ত ব্যবহার করা যাবে । আর যদি আপনার ফোন কেনার জন্য বাজেট ১৫০০০-২০০০০ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একটি ৬০০০mAh ব্যাটারি এর একটি ফোন কিনতে পারবেন । এখানে আমি আপনাদের সাজেষ্ট করবো ৬০০০ mAh এর একটি ফোন কিনতে ।

ফোনের ক্যামেরাঃ

যদি একটি ফোন থাকে তাহলে তার প্রথমেই নজর পড়ে ফোনের ক্যামেরার দিকে । উদাহরনস্বরুপঃআপনি আপনার কোনো বন্ধু বা কারো সাথে বেড়োলেন । তখধ আপনার কিছু ছবি করার কথা মনে পড়লো , কিন্তু আপনার ফোনের ক্যামেরার কোয়ালিটি খারাপ হওয়ায় আপনার তোলা ছবিও খারাপ হলো । এতে আপনার এবং আপনার বন্ধুদেরও মন খারাপ হবে । এখানে যদি আপনার ফোনের ক্যামেরা ভালো হতো তাহলে ছবিও খুবই ভালো হতো এবং আপনিও খুশি হতেন । তাই একটি ফোন কিনতে হলে আপনাকে ফোনের ক্যামেরার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ।

ফোনের র্যাম ও রমঃ

RAM হলোঃ Random Access Memory
র্যামের কাজ হলো ফোনের সকল অ্যাপস ও গেইমসের ধারণ করা । র্যামের উপরেই নির্ভর করে যে আপনার ফোনের এ্যাপস ও গেইমস কতটা স্মুথলি চলবে । আমি বলবো যে কখনোই ২জিবির নিচের য্যামের ফোন কিনবেন । সবসময় চেষ্টা করবেন ২জিবির বেশি র্যামের ফোন কিনতে । আর যদি আপনার বাজেট ১৫-২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি ৮জিবি র্যামের ফোনই কিনতে পারবেন ।

ROMহলোঃ Read Only Memory .
ROM এর কাজ হলো আপনার ফোনে অডিও,ভিডিও,পিকচার এবং অন্যান্য ফাইল ধারণ করা । ফোনের রম ৮জিবি,১৬,জিবি,৩২জিবি,৬৪জিবি ও ১২৮জিবি পর্যন্তও হয়ে থাকে । আমি বলবো যে কখনোই ৩২জিবি এর নিচের ফোন কিনবেন না । আর যদি আপনার ফোন কেনার বাজেট ১৫-২০হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি ১২৮জিবি রম এর ফোনই কিনতে পারবেন ।

ফোনের প্রসেসরঃ

প্রসেসর হলো ফোনের ব্রেইন । ফোন সকল কাজ করার জন্য সকল ধরণের সকল কাজ এই প্রসেসরই করে থাকে । আজকাল অনেক ফোনে অনেক প্রসেসরই ব্যবহার করা হয়ে থাকে, যেমনঃ Quad-core, Octa-core ও SnapDragon । আপনি এর যেকোনো প্রসেসরের ফোনই কিনতে পারেন প্রসেসর কতটা ভালো তা নির্ভর করে প্রসেসরের কিছু বিশেষ বিষয়ের উপর যেমন, প্রসেসরের ক্লক টাইম,কোর সংখ্যা এবং আরো কিছু । আপনার ফোন কেনার বাজেট যদি ১৫-২০হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি স্নাপড্রাগন ব্যবহার করা ফোনই কিনতে পারবেন ।ফোন কিনতে আপনি আরো কিছু দিক দেখে নিতে পারেন, যেমনঃ

ফোনের ডিসপ্লে, ফোনের কভার, ফোনের ব্যাটারি সাইজ ইত্যাদি । এগুলো দেখার জন্য আপনি ফোন রিভিউ এর সাইটগুলোতে ভিসিট করতে পারেন, যেমনঃ
GSMARENA
MOBILEDOKAN

মোবাইল শো-রুম

আজকাল মোবাইল ফোন বিক্রি করার জন্য বাজারে অনেক দোকান আছে, যেখান থেকে আপনি চাইলেই ফোন কিনে নিতে পারেন। কিন্তু এইসব দোকান থেকে ফোন নিলে নানান অসুবিধা হতে পারে,, যেমন,
এইসব দোকানে অনেক সময় দেখা যায় যে,
এরা আপনাকে ১০হাজার টাকার একটি ফোনে আপনাকে ৫০০ টাকা ছাড় দিচ্ছে।
আপনিও যদি সেই ৫০০ টাকা বাঁচাতে ঐ দোকান থেকে ফোন কিনলেন, এবং দোকানদারও আপনাকে নকল একটা ফোন ধরিয়ে দিলো। আপনিও অল্প কিছুদিন ব্যবহার করার পরই ফোনটি নষ্ট হয়ে গেলো, এতে আপনার মন খুবই খারাপ হয়ে গেলো।

এটা আপনি কখনই চাইবেন না। তাই একটি ভালো ও আসল ফোন কেনার জন্য অবশ্যই একটি নির্ভরযোগ্য দোকান আা শো-রুম বেছে নিন। তো বন্ধুরা । আজ এপর্যন্ত,
ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
TRICKBD এর
সাথেই থাকবেন ।
এই আশায় এখানেই শেষ করছি ।

নমষ্কার









The post ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত] appeared first on Trickbd.com.


Tuesday, December 7, 2021

bKash এপস ব্যবহারকারীরা এবার মাত্র ১ টাকা Pay Bill করুন। আর নিয়ে নিন বেশি বেশি Reward Point যা দিয়ে ১০-২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন।

bKash এপস ব্যবহারকারীরা এবার মাত্র ১ টাকা Pay Bill করুন। আর নিয়ে নিন বেশি বেশি Reward Point যা দিয়ে ১০-২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন।

আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে bKash এর ছোট্ট একটি ট্রিকস শেয়ার করবো। যারা জানেন তাদের জন্য না, যারা জানেনা শুধু তাদের জন্যই আমার আজকের পোস্টটা। চলুন শুরু করা যাক।

বর্তমানে bKash ব্যাবহার করেনা এমন লোক হয়তো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে । তবে একেবারেই নেই সেটাও বলবো না। যারা bKash ব্যবহার করেন এবং তার সাথে bKash অ্যাপ ব্যবহার করে লেনদেন করেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে । আপনারা যারা bKash অ্যাপ ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকই bKash Reward Point সম্পর্কে জানেন আবার অনেকেই এই বিষয়ে অবগত নন। তাহলে আগে জেনে নেই bKash Reward Point কি?

bKash Reward Point: বিকাশ তাদের গ্রাহকের কথা চিন্তা করে লেনদেনের উপর একটি বিশেষ Reward এর ব্যাবস্থা করেছে। এই Reward টি কয়েকটি ধাপে বিভক্ত। যেমন: ১. ব্রোঞ্জ, ২. সিলভার, ৩. টাইটেনিয়াম, ৪. গোল্ড, ৫. প্লাটিনাম, ৬. ডায়মন্ড। নিচের মত Reward Icon এ ক্লিক করে আপনি bKash এর Reward জগতে ঢুকতে পারবেন।

যে গ্রাহক যত বেশি লেনদেন করবে তার লেভেল তত বেশি অগ্রসর হবে এবং সেটা হবে পয়েন্ট অর্জনের মাধ্যমে। আর এই পয়েন্ট দিয়ে আপনি Cashback অফার নিতে পারবেন। এই Cashback এর পরিমাণ নির্ভর করবে আপনার লেভেল এর উপর। নিচে লেভেল এর উপর ভিত্তি করে কিছু Cashback অফার দেখানো হলো:

এখন প্রশ্ন হচ্ছে পয়েন্ট গুলো কিভাবে পাবো?

bKash এই পয়েন্ট গুলো অর্জনের কোনো নীতিমালা দেয়নি। অর্থাৎ কতটাকা লেনদেন করলে আপনি কত পয়েন্ট পাবেন তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে যারা এই পয়েন্ট নিয়ে খেলা করেছি, তারা একটা বিষয় লক্ষ্য করেছি যে, Send Money, Mobile Recharge, Cashout এগুলার চেয়ে Pay Bill এবং Payment এ সবসময় বেশি পয়েন্ট পাওয়া যায়।

তাই অনেকেই বেশি বেশি Pay Bill এবং Payment করতে চায়। কিন্তু পে বিল করতে গেলে বেশি করতে হয়। অর্থাৎ সর্বনিম্ন ১০ টাকা পে বিল করতে হয়। যার ফলে প্রতিদিন পে বিল করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি। সেকারণে হয়তো অনেকে এখনো Pay Bill অপশন টা এখনো ব্যাবহার ই করতে পারেন নি। তাই আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র ১ টাকা পে বিল করেই অনেক বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন।

আপনারা অনেকেই হয়ত Akash DTH এর নাম শুনেছেন। এটা একটি TV Chanel কোম্পানি। যার পেমেন্ট গেটওয়ে তে পে বিল করা যায় সর্বনিম্ন ১ টাকা। কিন্তু এখানে পে বিল করতে গেলে Subscription করতে হয়। যেটা সবার করা নাই। তাই আমি আপনাদেরকে কিছু সাবসক্রাইব ID দেব। সেগুলোতে আপনারা ১ টাকা পে বিল করতে পারবেন। আগেই বলে রাখি, এখানে দেওয়া আইডিগুলো আমার না এবং আমার পরিচিত কারো না। তাই কেউ বাজে মন্তব্য করবেন না। আপনারা চাইলে এগুলার শেষ ডিজিট পরিবর্তন করেও পে বিল করতে পারবেন।আর Contact Number এর জায়গায় যেকোনো নাম্বার দিবেন।

তো চলুন দেখে নিই কিভাবে Akash DTH এ পে বিল করবো…

✓✓প্রথমে bKash এপসে ঢুকে Pay Bill অপশন এ যান।
✓✓তারপর নিচের মত “টিভি” তে ক্লিক করুন এবং এখান থেকে Akash DTH এ ক্লিক করুন।

✓✓এবার সাবসক্রাইব আইডি তে আমার দেওয়া যেকোনো একটি ID দেন।

✓✓Contact Number এর জায়গায় যেকোনো নাম্বার দিবেন। আপনার নিজেরটা চাইলে দিতে পারেন।

✓✓এমাউন্ট এর জায়গায় ১ টাকা দিন।

✓✓তারপর পরের ধাপে গিয়ে পিন দিলে পে বিল হয়ে যাবে।

Akash DTH Subscribe ID:
40413344, 40413356, 40413342, 40413345 ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে। না বুঝলে কমেন্ট এ জানাবেন।
Me in Facebook

The post bKash এপস ব্যবহারকারীরা এবার মাত্র ১ টাকা Pay Bill করুন। আর নিয়ে নিন বেশি বেশি Reward Point যা দিয়ে ১০-২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। appeared first on Trickbd.com.