Monday, December 6, 2021

বিকাশে এখনি নিয়ে নিন ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বিকাশে এখনি নিয়ে নিন ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বিকাশ অ্যাপ থেকে যেকোনো মোবাইল নাম্বারে ২০ টাকা রিচার্জ করলেই ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
• অফার চলাকালীন ১বার ক্যাশব্যাক নিতে পারবেন
• অফার চলবে ১১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত
রিচার্জ করুন এখনই!
বিকাশ অ্যাপ না থাকলে এখনি ডাওনলোড করুন আর জিতে নিন ১৫০ টাকা পর্যন্ত বোনাস 

The post বিকাশে এখনি নিয়ে নিন ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক appeared first on Trickbd.com.


Friday, December 3, 2021

Virtual RAM কী?, এটি কীভাবে কাজ করে??

Virtual RAM কী?, এটি কীভাবে কাজ করে??

র‍্যাম এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা প্রতিটি স্মার্টফোনেই থাকে এবং বেশিরভাগ মানুষই এটা জানে। যাইহোক, ভার্চুয়াল র্যাম(virtual ram) বা এক্সটেন্ডেড র্যাম (extended ram) তুলনামূলকভাবে নতুন একটি ফিচার।(স্মার্টফোনের ক্ষেত্রে)

Virtual RAM, dynamic RAM expansion, extended RAM সব‌গুলো এক‌ই জিনিস,কাজ‌ও এক‌ই শুধু নাম গুলো আলাদা ব্যান্ড অনুযায়ী।আজ চেষ্টা করব বুঝানোর জন্যে।

সর্বপ্রথম ভিভো তাদের vivo x60 সিরিজের ফোন গুলোতে এই ফিচারটি চালু করে। তারপর পর্যায়ক্রমে realme,,xiaomi,, oppo,, OnePlus,, iQOO ইত্যাদি ব্যান্ড‌গুলোও এক‌ই ফিচার বিভিন্ন নামে ব্যবহার করা শুরু করে।

Virtual RAM কি?
ভার্চুয়াল RAM ধারণাটি বোঝার জন্য, আমাদের প্রথমে বুঝতে হবে RAM কী?? কিভাবে কাজ করে??

Ram কী??

ram এর পূর্ণরূপ হলো Random Access Memory (ram)। ram সাধারণত মাদারবোর্ড এর সঙ্গে সংযুক্ত থাকে,এটি অস্থায়ী memory।

Ram কিভাবে কাজ করে??

আমরা যখন মোবাইল বন্ধ বা Power অফ করি তখন র্যামের কাজ শেষ হয়, এবং এর মধ্যে থাকা সব ইনফরমেশন বা তথ্য মুছে যায়। একটা উদাহরণ দেই:-ধরূন আপনি মোবাইল কে কোনো নির্দেশ দিলেন, কোনো একটি গেম বা এপ্লিকেশন open করার জন্যে Touch করলেন, সেই নির্দেশ সিপিইউ (processor) এর কাছে যাবে এবং সিপিইউ সেই নির্দেশ Ram কে দিবে। এবার Ram সেই application বা game কে storage (ইন্টারনাল মেমরি/হার্ডডিস্ক) থেকে নিয়ে run করবে তারপর আপনার সেই গেম বা অ্যাপ্লিকেশন ওপেন হবে।(এ্যাপসের ডাটাগুলো স্টোরেজে স্টোর করা থাকে)

আপনি যখন কোনো app বা game মোবাইলে অথবা কম্পিউটারে ইনস্টল করেন তখন সেটি এ ইন্টারনাল মেমরি/হার্ডডিস্কে লোড হয় কিন্তু রান করে ram।

এখানে ram যদি বেশি থাকে তাহলে
বেশি এ্যাপস বা গেমস ওপেন করতে পারবেন,আর কম থাকলে ফোন slow হবে বা hang করবে।এবার নিশ্চয়ই মোবাইল বা পিসি কেন slow হয় বুঝতে পারছেন যাইহোক।

মূলকথা হচ্ছে সিপিইউ। সিপিইউকে কম্পিউটার/স্মার্টফোনের ব্রেইন বলা যায়। ram আপনার নির্দেশ মত কাজ করে,কিন্তু আপনি Direct র‍্যাম কে নির্দেশ দিতে পারবেন না,সিপিইউ‌ এর যখন র‍্যাম এর প্রয়োজন পরে তখন সে র‍্যাম কে নির্দেশ দেয়।আপনার স্মার্টফোনের RAM হল একটি অস্হায়ী মেমরি যা অন্য যেকোনো ধরনের স্টোরেজের চেয়ে দ্রুত। আপনি যখন ফোনে একটি অ্যাপ্লিকেশন open করবেন, তখন র্যাম কাজ করা শুরু করবে। RAM কোন দেরি বা বিলম্ব ছাড়াই দ্রুত অ্যাপ লোড করতে দেয়। যাইহোক।

Virtual RAM কী??

Virtual RAM আসলে ফোনের অভ্যন্তরীণ স্টোরেজকে(internal memory) অস্থায়ী RAM হিসেবে ব্যবহার করে 一 যা ভার্চুয়াল RAM নামে পরিচিত।

সহজ কথায়, ভার্চুয়াল RAM হল এমন একটি প্রযুক্তি যেখানে আপনার ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের(internal memory) একটি অংশকে অতিরিক্ত RAM হিসাবে ব্যবহার করা হবে যা কার্যকরভাবে আপনার স্মার্টফোনের মোট RAM এর পরিমাণ বাড়িয়ে দেয়।

উদাহরণস্বরূপ, যদি একটি ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকে এবং virtual ram যদি 5GB পর্যন্ত বাড়ান,, তাহলে আপনার কাছে এখন 11GB RAM এবং স্টোরেজ 5gb কমে গিয়ে 123GB থাকবে।

এটা কিভাবে কাজ করে???

এই ফিচারটি প্রায়ই পিসিতে (pc) ব্যবহৃত হয় এবং এটি আসলে পিসির একটা ফিচার যা পরবর্তীতে স্মার্টফোনের জন্যে নিয়ে আসা হয়। যদিও কয়েক বছর আগে থেকে রুট অ্যাক্সেসের মাধ্যমে(Root access) স্মার্টফোনেই virtual ram ব্যবহার করা যেত। কিন্তু এখন অফিসিয়ালি ফিচারটি স্মার্টফোনে থাকছে। এটি এখন অনেক বেশি সহজ।এখন আর আগের মতো ফোন রুট করতে হচ্ছে না। আপনি কত পরিমাণ virtual RAM বাড়াতে পারবেন তা ডিভাইসের উপর নির্ভর করে এবং আপাতত 1GB থেকে 7GB পর্যন্ত virtual RAM ব্যবহার করা যায়।

Virtual RAM ব্যবহার করতে ফিচারটি অন করে ফোন Reboot/restart করতে হবে।

Virtual RAM কি সত্যিই কাজ করে??

ভার্চুয়াল RAM ব্যবহার করার সময় উক্ত সিস্টেমের দ্বারা স্টোরেজ থেকে ব্যবহৃত virtual RAM আর main র্যামের পারফরম্যান্সের কোন পরিবর্তন দেখতে পাবেন না, আপনার RAM পারফরম্যান্স আগের মত‌ই থাকবে। ভার্চুয়াল র‌্যাম কীভাবে কাজ করে তার ধারণা বোঝার জন্য আরেকটি উদাহরণ দেওয়া যাক।

মনে করুন,,, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে 10টি অ্যাপ আছে এবং ফোনের 4 gb র‌্যামে আর কোনও জায়গা নেই, তাই android অ্যাপগুলোকে বন্ধ করে দিবে যেগুলি ব্যাকগ্রাউন্ডে চলছে না বা ব্যাকগ্রাউন্ডে run অবস্হায় নেই ।

এখানেই ভার্চুয়াল RAM কাজে আসে। ভার্চুয়াল র‌্যাম সেই সমস্ত অ্যাপ পরিচালনা করে যেগুলির ব্যাকগ্রাউন্ডে কোনও activity নেই এবং এই ধরনের অ্যাপগুলিকে দীর্ঘ সময়ের জন্য র্যামে রাখবে। অ্যান্ড্রয়েড সিস্টেম মেইনটেন্স(maintenances) করবে কোন অ্যাপগুলিকে ভার্চুয়াল মেমরিতে সংরক্ষণ করতে হবে এবং কোনটি করা উচিত নয়৷
ক্যালকুলেটরের মতো lite apps গুলো ভার্চুয়াল র‌্যামে run হবে৷।কম গুরুত্বপূর্ণ অ্যাপগুলো ভার্চুয়াল র্যামে run করা হবে main ram ফাঁকা করার জন্যে, ভারী অ্যাপ যেমন: kinemaster,,powerdirector,,pubg,,call of duty,,dead trigger, asphalt 8,, asphalt 9, freefire etc. অ্যাপ বা গেম গুলো main র্যামে run করবে। virtual RAM ভারী এপসগুলো রান করতে পারবে না।

এটাও উল্লেখ করার মতো যে ভার্চুয়াল RAM আসলে গেমিং পারফরম্যান্সকে বাড়িয়ে তুলবে না।

কিন্তু র্যাম খালি রাখার জন্য জন্যে android system যে এপস গুলো killed বা close করে দেয়। সেগুলো virtual RAM এ run করবে।এতে সুবিধা হচ্ছে এপসগুলো অল্পসময়েই মধ্যে ওপেন করা যাবে।এটাই good side.

আর্টিকেলটি সর্বপ্রথম আমার ব্লগে পাবলিশ করা হয়েছিল।ট্রিকবিডি প্রমোশন allow করে নাই তাই লিংক দিলাম না।
যাইহোক আমার জ্ঞান অনুযায়ী যতটুকু সম্ভব বুঝাতে চেষ্টা করেছি। আশা করি বুঝাতে সার্থক। পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। অপেক্ষা করুন পরবর্তী আর্টিকেলের জন্যে।

The post Virtual RAM কী?, এটি কীভাবে কাজ করে?? appeared first on Trickbd.com.


কিভাবে Zoho মেইল সেটআপ করবেন? নিয়ে নিন ফ্রি বিজনেস মেইল

কিভাবে Zoho মেইল সেটআপ করবেন? নিয়ে নিন ফ্রি বিজনেস মেইল

আসসালামু আলাইকুম 🥰 কেমন আছেন সবাই? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ফ্রীতে একটি বিজনেস মেইল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক।

বিজনেস ইমেইল একটি প্রয়োজনীয় জিনিষ। আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন। আপনাকে মনে রাখতে হবে আপনি একজন প্রফেশনাল, আপনি পাবলিকের মতো Gmail বা Hotmail ব্যবহার করতে পারেন না, আপনাকে কাস্টম ডোমেইন ইমেইল ব্যবহার করতে হবে। এতে শুধু আপনার প্রফেশনালিটি বৃদ্ধি নয় সাথে কাস্টমারের প্রতি ভরসা ও বৃদ্ধি পাবে। আবার আপনি একজন প্রফেশনাল নাও হতে পারেন, আপনার নিজের নামের ডোমেইনটি দিয়েও কাস্টম ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন।

এখন কাস্টম ডোমেইন ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হলে দুইটি জিনিষ থাকা চাই, একটি ডোমেইন নেম এবং ইমেইল হোস্টিং অ্যাকাউন্ট! অনেক কোম্পানি ওয়েব হোস্টিং এর সাথেই ফ্রি ইমেইল হোস্টিং ও অফার করে, অনেক কোম্পানি ডেডিকেটেড ইমেইল হোস্টিং সেল করে। কাস্টম ডোমেইনে ইমেইল অ্যাড্রেস খোলার জন্য গুগলের পেইড সার্ভিস ও রয়েছে, কিন্তু সেটা একটু ব্যায়বহুল।

ফ্রি ইমেইল হোস্টিং করার জন্য আমার কাছে Zoho মেইলই বেস্ট মনে হয়। এরা সারাজীবনই ফ্রি যেটা পার্সোনাল ব্যাবহারের জন্য যথেষ্ট। ফ্রি অ্যাকাউন্টে আপনি ৫টি পর্যন্ত মেইল তৈরি করতে পারবেন এবং প্রত্যেক অ্যাকাউন্টে ৫জিবি করে ফ্রি স্টোরেজ পাবেন। পার্সোনাল ইমেইলের জন্য ৫জিবি অনেক বড় একটি জায়গা, যদি আপনি ইমেইল ব্যবহার করে অনেক বড় বড় ফাইল সেন্ড বা রিসিভ না করেন। তবে হ্যাঁ, আপনার টিমে যদি অনেক সদস্য থাকে আর বেশি স্টোরেজ প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে টাকা দিয়ে প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে।

তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিচের লিংক থেকে নাম ইমেইল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন।
https://mail.zoho.com/signup

অ্যাকাউন্ট হয়ে গেলে নিচের মতো করে Try now ক্লিক করুন

Try Now ক্লিক করার পরে এই পেইজ আসলে Add Now ক্লিক করে আপনার ডোমেইন টি এড করে নিবেন।

সবকিছু ঠিক মতো দিবেন😊

আপনার ডোমেইন নাম লিখে তারপর Add ক্লিক করেন।

এড হয়ে গেলে, এভার ডোমেইন টি ভেরিফাই করতে হবে। আপনি যেই কম্পানি থেকে ডোমেইন কিনছেন সেখানে গিয়ে এড করে নিবেন। নিচের দেখানো অনুসারে।

এই স্টেপে এসে আপনার ডোমেইনটি ভেরিফাই করতে বলা হবে। প্রথমে এই পেজে ডিএনএস ম্যানেজারে গিয়ে সবকিছু করবেন। তারপরে আপনার ডোমেইন প্যানেলটি লগইন করুন এবং এই পেজ অনুসারে একটি TXT রেকর্ড যুক্ত করুন। আপনার ডোমেইন প্রভাইডার অনুসারে প্যানেলটি দেখতে আলাদা হতে পারে, কিন্তু সিস্টেম প্রায় সকল প্যানেলে একই।

TXT এড করা হয়ে গেলে, নিচের মতো ভেরিফাই করেন নেন।

তো Zoho মেইলের দেখানো TXT রেকর্ড অনুসারে ডোমেইন প্যানেল থেকে কনফিগ করে নিন। Host নেম হবে “@” রেকর্ড টাইপ হবে “TXT” এবং অ্যাড্রেস হবে “zoho-verification=zb71222898.zmverify.zoho.com” (এই অ্যাড্রেস আপনার ডোমেইনের ক্ষেত্রে আলাদা হবে), তারপরে রেকর্ডটি সেভ করুন! রেকর্ডটি আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

এবার Zoho এর সেটআপ পেজে ফিরে আসুন আর Verify by TXT বাটনটি ক্লিক করুন!

আপনার রেকর্ডটি আপডেট হয়ে গেলে এই পেজে নিয়ে আসবে, আর আপনাকে অ্যাডমিন ইমেইলটি সেট করতে বলা হবে। এখানে ইচ্ছা মতো একটি অ্যাডমিন মেইল নির্বাচন করে Create বাটনটিতে ক্লিক করুন!

মনের মতো নাম দিয়ে Create করে নিচের পেইজ টি আসলে স্ক্রিনশট অনুযায়ী করুন

আরেকটি পেইজ

এবারের এই স্টেপটি হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আবার আপনাকে ডোমেইন প্যানেলে চলে যেতে হবে হবে তিনটি MX রেকর্ড যুক্ত করতে হবে। MX রেকর্ডের ডিটেইলস এই পেজে দিয়ে দেওয়াই থাকবে, আপনাকে জাস্ট ডোমেইনের ডিএনএস প্যানেল থেকে যুক্ত করে নিতে হবে। রেকর্ড গুলো আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। আর হ্যাঁ, আপডেট হয়ে গেলে জাস্ট Verify MX Record বাটন ক্লিক করে জানতে পারবেন, আর আপডেট না হলেও দেরি করার দরকার নাই, আপনি Next বাটনটি প্রেস করে সামনের স্টেপে চলে যেতে পারবেন! এতে সমস্যা নেই!

Mx record এড করা হয়ে গেলে ভেরিফাই হতে কিছু সময় নিবে। আপনারা স্কিপ করে যাবেন।

এই স্টেপে এসে আপনাকে SPF/DKIM এই দুইটি কনফিগ করতে হবে। এর জন্য আবারো চলে যেতে হবে ডোমেইন প্যানেলে, প্রথমে SPF কনফিগ করার জন্য জাস্ট একটি TXT রেকর্ড তৈরি করতে হবে। TXT হোস্ট নেম হবে “@” এবং TXT ভাল্যু বা অ্যাড্রেস হবে, “v=spf1 include:zoho.com ~all” (এগুলো দেখানোই থাকবে, জাস্ট পেজ অনুসারে ডোমেইন প্যানেল থেকে সেটআপ করে নিতে হবে!)

এবার আবার ডোমেইন প্যানেলে চলে যান এবং নতুন আরেকটি TXT রেকর্ড তৈরি করুন। TXT হোস্ট এবং TXT ভাল্যু এই DKIM পেজ থেকেই পাওয়া যাবে। ডোমেইন প্যানেল থেকে আপডেট করে নেওয়ার পরে DKIM পেজ থেকে জাস্ট Back to Setup বাটনটি প্রেস করুন! তবে আপনি চাইলে পূর্বে Verify বাটনটি প্রেস করে দেখতে পারেন। তবে চিন্তার কিছু নেই কেনোনা রেকর্ড আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে, তাই পরেও ভেরিফাই করা যেতে পারে।

এই স্টেপে আপনাকে ইমেইল মাইগ্রেট করতে বলা হবে, আপনি চাইলে পূর্বের ইনবক্স থেকে মেইল গুলো নতুন Zoho ইনবক্সে আনতে পারেন। তবে না করতে চাইলে জাস্ট Skip বাটনটি প্রেস করুন! অ্যান্ড ইয়েস, আপনার কাজ শেষ, এরপরেও স্টেপ গুলো ও জাস্ট স্কিপ করে দিন।

এবার https://mail.zoho.com/biz/index.do লিংকে প্রবেশ করুন, আর দেখবেন আপনার ডোমেইন ইমেইল ইনবক্স রেডি হয়ে গেছে। আপনি চাইলে প্লে স্টোর থেকে Zoho মেইল টি নামিয়ে নিতে পারেন। তাহলে আরো সহজ হবে।

তো রেডি সবকিছু 😊 দেখে হয়তো কষ্ট মনে হচ্ছে চেষ্টা করুন সব সহজ। কোথাও না বুঝলে কমেন্ট করতে পারেন।অনেক কষ্ট করে লিখা।তাই শেয়ার করবেন বন্ধুদের সাথে।

সবাই ভালো থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন😊 ফেইসবুকে আমি যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ ☺

The post কিভাবে Zoho মেইল সেটআপ করবেন? নিয়ে নিন ফ্রি বিজনেস মেইল appeared first on Trickbd.com.


Tuesday, November 30, 2021

সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য একটি টপিক ? সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? ওয়াপকিজে সাইটম্যাপ কিভাবে তৈরি করবেন বিস্তারিত এই আর্টিকেল এ আপনাদের বলব তো আর দেরি কিসের শুরু করা যাক আমাদের আজকের টপিক?

সাইটম্যাপ (sitemap) কি?

সাইটম্যাপ হলো একটি ওয়েবসাইট এর মানচিএ। যার মাধ্যমে গুগল রোবট আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে তা সহজেই খুজে নিতে পারবে? তারজন্য সাইটম্যাপ তৈরি করে গুগল ওয়েবমাস্টার (webmaster) এ সাবমিট করতে হবে। তাহলে গুগল আপনার ওয়েবসাইটের যেখানে যা আছে । তা তারাতারি Index করে ফেলতে পারবে।

সাইটম্যাপ (sitemap) কেন তৈরি করবেন?

সাইটম্যাপ তৈরি করার অনেক উপকারিতা আছে যেমন সাইটম্যাপ তৈরি করলে আপনার ওয়েবসাইটের কনটেন্ট (content) তারাতারি গুগলে Index হবে। আর সবকিছু “Index” হলে অনেকে গুগলে অনেক কিছু সার্চ করে থাকে যদি ওই সার্চ করা কনটেন্ট টি আপনার ওয়েবসাইটটে থেকে থাকে তাহলে গুগল আপনার ওয়েবসাইট টি ওখানে সো করাবে এবং ওখানে সো করালে যে ওই বিষয়টি নিয়ে সার্চ করল সে আপনার ওয়েবসাইটটে কনটেন্ট টি দেখার জন্য ঢুকল আর আপনি এভাবেই সাইটম্যাপ এর মাধ্যামে ভিজিটটর ও পাবেন।

কিভাবে ওয়াপকিজ সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapkiz.com বা Wapkiz.Mobi তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন
তারপর

weekly
0.5

Page Site Map

Home

Category

Latest Music

About us

Contact us

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

wapaxo তে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapaxo.com বা
Wapninja.com তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন তারপর

weekly
0.5

Page Site Map

Home

Category

Latest Music

About us

Contact us

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

Q2A সাইটে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Q2A সাইটের এডমিন প্যানেল এ যান তারপর প্লাগিন অপশন এ যান তারপর Sitemap.Xml Plugin Active করুন তারপর পেজ অপশনে গিয়ে সাইটম্যাপ অপশন এড করে নিন ব্যাস হয়ে গেছে?

প্রতিদিন নতুন নতুন জাভা গেম অ্যাপ পেতে আমার এই ছোট ওয়েবসাইটটি ভিজিট করুন=- Axofile.xyz

তো বন্ধুরা আজকে এখানেই শেষ দেখা হবে অন্য কোনো আর্টিকেল এ ততখন আমাদের সাথে থাকুন।

The post সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন? appeared first on Trickbd.com.


[java Hot Post] এখন থেকে আপনার Opera Mini 4.21 দিয়ে আনলিমিটেড Screeshoot নিন। Save Bmp & Java Lange Erorr আসবেনা।

[java Hot Post] এখন থেকে আপনার Opera Mini 4.21 দিয়ে আনলিমিটেড Screeshoot নিন। Save Bmp & Java Lange Erorr আসবেনা।

আসসালামুওলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন কেউ ভালো না থাকলে ট্রিকবিডি ভিজিট করে না। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এটা আমার ট্রিকবিডিতে প্রথম পোস্ট তাই পোস্টে কোন ভুল হলে ছোট ভাই মনে করে খমা করে দেবেন।আমি আগেই বলে রাখি যারা এই পোস্ট সম্পর্কে যানেন তার এই পোস্ট থেকে দূরে থাকুন। আর হ্যা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না।যাইহোক অনেক বক বক করে ফেললাম এবার কাজের কথায় আসি

আজকের টপিকঃ

যে কিভাবে অপেরা মিনি ৪.২১ দিয়ে আনলিমিটেড S.S নিবেন.। আগে আমার ফোনে S.S নিতে গেলে Save as bmp বা Java Lang Eroor আসত এটা বেশী Itel মোবাইলে হয়। আমি এই ট্রিক ব্যাবহার করে এখন আমার Itel It 5081 মোবাইলে আনলিমিটেড S.S নিতে পারি।প্রথমে আপনাকে BD Opera ডাউনলোড করতে হবে এই অপেরাটা অপেরা মিনি ৪.২১ এটা মোড করে নাম রাখা হয়েছে বিডি অপেরা । প্রথমে অপেরা টা ডাউনলোড করুন Download operaডাউনলোড করা হলে অপের অপেন করুননিচের মতো।

তারপর Menu তে ক্লিক করুন। মেনু টুলস সেটিং তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর ক্লিয়ার লেখায় ক্লিক করে ক্লিয়ার করুন। তারপর Yes চেপে ক্লিয়ার করুন
আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ভিজিট করুন LOVERBD100.ML তো বন্ধুরা আজকে এখানেই শেষ পরের পোস্টে আবার দেখা হবে।ততখন ট্রিকবিডিএর সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ আপনাকে।

The post [java Hot Post] এখন থেকে আপনার Opera Mini 4.21 দিয়ে আনলিমিটেড Screeshoot নিন। Save Bmp & Java Lange Erorr আসবেনা। appeared first on Trickbd.com.


Monday, November 29, 2021

ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি?

ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি?

আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আজকে আমরা একটি ইনটারেস্টিং (intersting) বিষয়ে জানব? এটা অনেকে জানে আবার অনেকে জানেন না। যারা জানে তারা মাসে ভালো পরিমানে একটি এমাউন্ট (amount) অনলাইন থেকে ইনকাম করে। আর যারা জানে না তারা ইনকাম করতে পারে না। এই আর্টিকেল টি পড়ার পর আপনি জানতে পারবেন: ব্লগ (blog) কি? ব্লগ কিভাবে তৈরি করবেন? ব্লগ তৈরি করে লাভ কি এ টু জে (a-z) জানতে পারবেন । তো চলুন শুরু করা যাক । প্রথমে আমরা জানব ব্লগ কি?

ব্লগ (blog) কি?

ব্লগ (blog) হলো একটি খাতা বা ডাইরির মতো যেখানে আপনি আপনার তথ্য বা লেখা লিখে রাখতে পারেন।


এই লেখার মাধ্যমেই আপনিও পারবেন ইনকাম করতে কিভাবে ইনকাম করবেন সেটা আমি নিচে বলব।

ব্লগ (blog) তৈরি করবেন কিভাবে?

ব্লগ তৈরি করে বেশী একটা কঠিন না। আপনারা ব্লগ দুইভাবে তৈরি করতে পারবেন একটা ফ্রি তে আরেকটা টাকা দিয়ে কিভাবে টাকা দিয়ে এবং ফ্রিতে তৈরি করবেন তা আমি নিচে বলে দিচ্ছি?

ফ্রিতে তৈরি

ফ্রিতে কিভাবে তৈরি করবেন এবং ফ্রতে তৈরি করার সবিধা ও অসুবিধা আমি নিচে বলে দিব।

Step-1: প্রথমে blogger.com এ যান ।

Step-2: তারপর একটু নিচে এসে দেখুন “Singup” লেখা আছে ওখানে ক্লিক করুন।

Step-3: তারপর গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিন। তারপর একটি ডোমেইন নাম দিয়ে একটি ব্লগ তৈরি করে নিন।

ফ্রিতে ব্লগ তৈরি করার সুবিধা

  • মাসে হোস্টিং এর টাকা দেওয়া লাগে না। (free hosting)
    • ডোমেইন রিনিউ করা লাগে না (free sub domain)
    • এটা গুগল দ্বারা পরিচালিত তাই সাইট হ্যাক হওয়ার কোনো ভয় নেই।

      ফ্রিতে ব্লগ তৈরি করার অসুবিধা

    • এডসেন্স পেতে দেরি হয়।
    • সাব ডোমেইন তাই ভিজিটটর কম আসে

      টাকা দিয়ে ব্লগ তৈরি?

      টাকা দিয়ে মূলত ওয়ার্ডপ্রেস (WordPress) ব্লগ তৈরি করা সহজ হবে । ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করার জন্য প্রথমে দরকার “ডোমেইন” এবং “হোস্টিং”
      এই ডোমেইন হোস্টিং আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আপনার
      “ডোমেইন” এবং “হোস্টিং” “BDtophost.com” থেকে কিনে নিতে পারেন কিভাবে কিনতে হয় তা ইউটিওব এ দেখে নিবেন। “ডোমেইন” “হোস্টিং” কেনা হলে নিচের স্টেপ ফলো করুন।

      Step-1: প্রথমে Yourdomain/cpanel Your Domain এর যায়গায় আপনার সাইট লিংক দিবেন ।

      Step-2: তারপর আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন শেখান থেকে মেইল এ একটি ইউজার নাম ও পার্সওয়ার্ড দিবে ওটা কপি করে নিয়ে সিপ্যানেল এ লগিন করুন।

      Step-3: তারপর একটু নিচে এসে Softcolus নামে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন তারপর “ওয়ার্ডপ্রেস দেখতে পারবেন” ওখানে ইনস্টল এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ইনস্টল করুন। ব্যাস আপনার ব্লগ তৈরি। এখন ইউটিওব এ দেখে সাইট সেট আপ করে নিন।

      টাকা দিয়ে ব্লগ তৈরি করার সবিধা

    • তারাতারি এডসেন্স দেয়।
    • সুন্দর সুন্দর থিম ফ্রিতে পাওয়া যায়।
    • ভিজিটটর আসে বেশী

      টাকা দিয়ে ব্লগ বানানোর অসুবিধা

    • প্রতি মাসে হোস্টিং এর টাকা দিতে হয়।
    • ১ বছর পর পর ডোমেইন রিনিউ করতে হয়।

      ব্লগ তৈরি করে লাভ কি?

      ব্লগ মূলত সবাই একটি উদ্দশ্য তৈরি করে তাহলো ইনকাম করার জন্য ব্লগ থেকে ইনকাম করতে সবাই গুগল এডসেন্ষ ব্যাবহার করে এটা বিশ্বের সবচেয়ে ভালো একটি পাবলিশার নেটওয়ার্ক এটার মাধ্যমে সবাই মাসে 500$ পর্যন্ত ইনকাম করে। এই এডসেন্স পাওয়ার জন্য আপনাকে কিছু সত্য পুরন করতে হবে তাহলো।

    • ব্লগে মিনিমাম (২৫টি ৫০০-১০০০ শব্দের আর্টিকেল থাকতে হবে।
    • ব্লগ টি গুগলে রেংক করাতে হবে
    • সকল পোষ্ট গুগলে Index করতে হবে
    • নিয়মিত আর্টিকেল লিখতে হবে
    • ব্লগে About Us, Contact Us, Privacy, Dmca এই চারটি পেজ তৈরি করতে হবে।
    • 18+ আর্টিকেল লিখা যাবে না।
    • গুগল থেকে ডাউনলোড করে ছবি ইউজ করা যাবে না।
    • অন্য কারো ব্লগের আর্টিকেল কপি করা যাবে না।

      এই শর্ত গুলো মানলেই আপনি এডসেন্স পাবেন। তাছাড়া এডসেন্স ছাড়া আরো কিছু ছোট ছোট এডস নেটওয়ার্ক আছে সেগুলো ব্যাবহার করে ইনকাম করতে পারেন যেমনঃ

      ১. A-ads.com

      ২. Green-red.com

      ৩. Popads

      তো বন্ধুরা, আর্টিকেল টি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে
      যদি? ভালো লাগে
      তাহলে একটি কমেন্ট
      করে যাবেন।
      I

  • The post ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি? appeared first on Trickbd.com.


    MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13

    MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13

    আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন সবাই??

    আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই ভুল ক্রুটির জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।

    ট্রিকবিডিতে এটিই আমার প্রথম আর্টিকেল।

    MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13। কিছু দিন আগে, ৭টি ফ্ল্যাগশিপ ডিভাইসে MIUI 13 beta version পরীক্ষা শুরু হয়েছে।(লিস্ট নিচে দেওয়া হলো)

     

    যে Device গুলো MIUI 13 আপডেট পাবে:

    শাওমি কিছু দিন আগে টুইটারের একটি টুইটে নির্দিষ্ট কিছু ডিভাইসের মডেল এবং লন্সের তারিখ প্রকাশ করেছে।

     

    MIUI 13 আপডেট পেতে ডিভাইস√ android 11 আপডেটেড হতে হবে এবং তার উপরের ডিভাইসগুলোতেও (android 12) পাওয়া যাবে । যে সমস্ত ডিভাইস অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবে তারাও MIUI 13 ব্যবহার করতে পারবে।প্রথমে ফ্ল্যাগশিপ(flagship) ডিভাইস (device), তারপর ফ্ল্যাগশিপ(flagship killer) প্রসেসর ব্যবহার করা ডিভাইসগুলি আপডেট পাবে। পরে, জনপ্রিয় মিডরেঞ্জ ডিভাইস(midrange device) এবং তারপরে Android 11 আপডেটেড ডিভাইস।

     

     

    প্রতিবার নতুন আপডেট রিলিজের সময় কিছু টার্গেটেড অ্যান্ড্রয়েড version থাকে।

     

    যেমনটি আমরা MIUI 12, MIUI 12.5 এবং পুরানো সংস্করণগুলিতে দেখেছি। লক্ষ্য করলে দেখা যায়। MIUI 12- এর টার্গেট অ্যান্ড্রয়েড সংস্করণ ছিল Android 10 , MIUI 12.5- এর Android সংস্করণ ছিল Android 11 , এবং MIUI 13- এর Android সংস্করণ হল Android 12 ৷ অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করেই তৈরি করা হয় ইউজার ইন্টারফেস (ui).

    MIUI 13-তে একাধিক নতুন ফিচার রয়েছে বলে জানা গেছে। তারমধ্যে অন্যতম মেমরি ফিউশন প্রযুক্তি(memory fusion technology) এবং লেয়ার রেন্ডারিং সিস্টেমও আনতে পারে । আগের ফিচারটি OPPO,Vivo,realme ইত্যাদি স্মার্টফোনে দেখা যায় ভার্চুয়াল RAM নামে।

     

    সর্বপ্রথম ভিভো তাদের vivo x60 সিরিজের ফোন গুলোতে এই ফিচারটি চালু করে। ভার্চুয়াল র্যাম মূলত মাল্টিটাস্কিংয়ের জন্য স্টোরেজের কিছু অংশকে RAM হিসাবে ব্যবহার করতে দেয়।(এটা নিয়ে অন্য একদিন আর্টিকেল লিখবো) MIUI 13 আপডেটেড ফোনে অতিরিক্ত 3GB RAM ব্যবহার করা যাবে বলে

     

     

     

    । পরবর্তীতে আরো বেশি ব্যবহার করা যাবে বলে আশা করা যায়।

     

     

     

    এছাড়াও ইন্টারফেসের ক্ষেত্রে MIUI 12 এর তুলনায়

     

    Miui13 তে কিছুটা পরিবর্তন থাকবে।

     

     

     

    MIUI13 features:

     

     

     

    1.Improved User Interfaces

     

     

     

    2.Optimised Animations,

     

     

     

    3.Enhanced Touch sensitivity,

     

     

     

    3.Improved Scrolling screenshot,

     

     

     

    4.Native screen recording support,

     

     

     

    5.New Theme designs, and improved gestures,

     

     

     

    6.Enhanced Always on Display(AOD)

     

     

     

    7.Scheduling option for Airplane mode ,

     

     

     

    8.Improved Notification panel for Social media apps for faster Reply and enhanced experience,

     

     

     

    9.More flexible storage experience,

     

     

     

    10.Fast charging improvements,

     

     

     

    11.New power-saving mode to improve battery performance,

     

     

     

    12.Enhanced Notification system for managing older and newer notifications etc.

    Miui 13 eligible device list:

     

     

     

    Mi series:

     

    Mi 10

     

    Mi 10S

     

    Mi 10 Pro

     

    Mi 10 Lite

     

    Mi 10 Lite zoom

     

    Mi 10 Ultra

     

    Mi 10T

     

    Mi 10T Pro

     

    Mi 10i

     

    Mi 10T Lite

     

    Mi 11

     

    Mi 11 Pro

     

    Mi 11 ultra

     

    Mi 11i

     

    Mi 11X Pro

     

    Mi 11X

     

    Mi 11 Lite

     

    Mi 11 Lite 5G

     

    Mi Note 10 / Pro

     

    Mi Note 10 Lite

     

     

     

    Xiaomi series:

     

     

     

    Xiaomi 11T

     

    Xiaomi 11T Pro

     

    Xiaomi 11 Lite 5G NE

     

    Xiaomi CIVI

     

    Xiaomi MIX 4

     

    Xiaomi mi mix fold

     

    Xiaomi pad 5

     

    Xiaomi Pad 5 Pro

     

    Xiaomi Pad 5 Pro 5G

     

     

     

     

     

    Xiaomi Mi 9 series (Android 11)

     

    Mi 9

     

    Mi 9 SE

     

    Mi 9 Lite

     

    Mi 9 Pro 5G

     

    Mi 9T

     

    Mi 9T Pro

     

    Mi CC 9

     

    Mi CC 9 Pro

     

     

     

    Redmi series (Android 12):

     

    Redmi 9T

     

    Redmi 9 power

     

    Redmi 10X 5G

     

    Redmi 10X Pro

     

    Redmi 10

     

    Redmi 10 prime

     

     

     

    Redmi series (Android 11):

     

    Redmi 9A

     

    Redmi 9AT

     

    Redmi 9i

    Redmi 9A sports

     

    Redmi 9i sports

     

    Redmi 9C

     

    Redmi 9C NFC

     

    Redmi 9 (Indian)

     

    Redmi 9 Active (Indian)

     

    Redmi 9 prime

     

    Redmi 9

     

    Redmi 10X 4G

     

     

     

    Redmi K series (Android 12):

     

    Redmi K30 4G

     

    Redmi K30 5G

     

    Redmi K30i 5G

     

    Redmi K30 5G Racing

     

    Redmi k ৩০ pro

     

    Redmi K30 Pro zoom

     

    Redmi K30 Ultra

     

    Redmi K30S ultra

     

    Redmi k 40

     

    Redmi K40 Pro

     

    Redmi K40 Pro+

     

    Redmi K40 gaming

     

     

     

    Redmi K series (Android 11):

     

    Redmi k২০

     

    Redmi K20 (Indian)

     

    Redmi K20 Pro

     

    Redmi K20 Pro (Indian)

     

    Redmi K20 Pro premium edition

     

     

     

    Redmi note series (Android 12):

     

    Redmi Note 8 2021

     

    Redmi Note 9 4G

     

    Redmi Note 9 5G

     

    Redmi Note 9T 5G

     

    Redmi Note 9S

     

    Redmi Note 9 Pro (Indian)

     

    Redmi Note 9 Pro (global)

     

    Redmi Note 9 Pro 5G (Chinese)

     

    Redmi Note 9 Pro Max

     

    Redmi note 10

     

    Redmi Note 10S

     

    Redmi Note 10 (Chinese)

     

    Redmi Note 10 5G (global)

     

    Redmi Note 10T (Indian)

     

    Redmi Note 10T (Russian)

     

    Redmi Note 10 JE (Japanese)

    Redmi Note 10 Lite (Indian)

     

    Redmi Note 10 Pro (Indian)

     

    Redmi Note 10 Pro Max (Indian)

     

    Redmi Note 10 Pro (global)

     

    Redmi Note 10 Pro 5G (Chinese)

     

    Redmi Note 11 (Chinese)

     

    Redmi Note 11T (Indian)

     

    Redmi Note 11 JE (Japanese)

     

    Redmi Note 11 Pro (Chinese)

     

    Redmi Note 11 Pro+ (Chinese)

     

     

     

    Redmi note series (Android 11):

     

     

     

    Redmi note 8

     

    Redmi Note 8T

     

    Redmi Note 8 Pro

     

    Redmi note 9

     

     

     

    POCO series (Android 12):

     

     

     

    POCO F2 Pro

     

    POCO F3

     

    POCO F3 GT

     

    POCO X2

     

    POCO X3 (Indian)

     

    POCO X3 NFC

     

    POCO X3 Pro

     

    POCO X3 GT

     

    POCO M3

     

    POCO M2 Pro

     

    POCO M3 Pro 5G

     

    POCO M4 Pro 5G

     

     

     

     

     

    POCO series(Android 11):

     

    POCO M2

     

    POCO M2 reloaded

     

    POCO C3

     

    POCO C31

     

     

     

    যে ডিভাইসগুলিতে MIUI 13 beta version test করা হয়েছে:-

     

    Mi Mix 4 (V13.0.0.1.SKMCNXM)

     

    Mi 11 Ultra ( V13.0.0.3.SKACNXM)

     

    Mi 11 (V13.0.0.3.SKBCNXM)

     

    Mi 11 Lite 5G ( V13.0.0.3.SKICNXM)

     

    Mi 10S (V13.0.0.2.SGACNXM)

     

    Redmi K40 Pro / Plus (V13.0.0.3.SKKCNXM)

     

    Redmi K40 (V13.0.0.2.SKHCNXM.)

     

     

     

    শাওমির miui ইন্টারন্যাশনাল গ্রোবাল Rom সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ রয়েছে। যেমন: অনেক আপডেটে ক্যামেরা dead হয়ে যায়, bugs বেড়ে যাওয়া,ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়,lagging ,touch response problem, screen freezing, Camera dead, motherboard dead etc.

     

     

     

    Miui 12.5 enhanced edition চায়নিজ রমে এসব পুরোপুরি fixed করা হয়েছে। শুধু ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল রম গুলোতে bugs পুরোপুরি fixed করতে পারে নি।আশা করা যাচ্ছে নতুন সংস্করণে সব fixed থাকবে। ২৮ডিসেম্বর চায়নাতে লন্স হবে Miui13.গ্রোবাল মার্কেটে আসতে প্রায় ৩মাসের মত লাগতে পারে।

     

     

     

    যাইহোক পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।অপেক্ষা করুন পরবর্তী আর্টিকেলের জন্যে।

     

    খোদা হাফেজ।

     

    The post MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13 appeared first on Trickbd.com.


    Friday, November 26, 2021

    [প্রথম ট্রিকবিডিতে] Canva Pro Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে

    [প্রথম ট্রিকবিডিতে] Canva Pro Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে

    প্রথমবারের হাজির হলাম ট্রিকবিডিতে। এই পোষ্ট কমেন্ট করলেই পাচ্ছেন ১ টি Canva Pro 45 Days Access একদম ফ্রীতে।
    Giveaway Details:

    Duration: 5 hours (৫ ঘণ্টার মাঝে কমেন্ট করলেই পাবেন। )

    Total Account: 50x

    কমেন্ট এ মেইল পেস্ট করুন এক্সেস পাঠিয়ে দেয়া হবে.

    Canva Pro

    এরকম আরও ফ্রি Giveaway এবং প্রিমিয়াম সব একাউন্ট পেতে এখুনি নিচের গ্রুপে জয়েন হোনঃ
    গ্রুপ লিঙ্ক

    This Giveaway by Leakbd.com
    Leakbd.com

    আমি ফেসবুকে
    আমি টেলিগ্রামে

    আল্লাহ হাফেজ

    The post [প্রথম ট্রিকবিডিতে] Canva Pro Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে appeared first on Trickbd.com.


    ডাউনলোড করে নিন আদর্শলিপি ফন্ট যুক্ত Jannify premium ব্লগার টেমপ্লেট

    ডাউনলোড করে নিন আদর্শলিপি ফন্ট যুক্ত Jannify premium ব্লগার টেমপ্লেট

    ওয়েবসাইটের জন্য থিমের প্রয়োজনীয়তা

    ওয়েবসাইট কন্টেন্ট সমৃদ্ধ এবং এসইও ফ্রেন্ডলি করার পর সবথেকে বেশি গুরুত্বপুর্ন ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইটের সম্পুর্ন ডিজাইন নির্ভর করে থিমের উপর। অতএব একটি ভালো থিম আপনার ওয়েবসাইটকে সুন্দর লুক দিতে পারে। আবার এসইও এবং অর্গানিক ভিজিটর পাওয়ার ক্ষেত্রে থিম এবং ওয়েবসাইটের ডিজাইন অনেক বেশি ভুমিকা পালন করে।

    ব্লগার থিম কি?

    ব্লগার ওয়েবসাইটে যে থিম ব্যবহার করা হয় তাকে ব্লগার থিম বলে। ব্লগারে আগে থেকেই কিছু ফ্রি থিম দেওয়া হয় কিন্তু সেগুলো তেমন ভালো না এবং এডসেন্স রেসপন্সিভ না। তাই আমি আজ এমন একটি প্রিমিয়াম ব্লগার থিম দিতে যাচ্ছি যা আপনার ব্লগার ওয়েবসাইটকে প্রিমিয়াম লুক দেবে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো Jannify নামক একটি ব্লগার থিম। এই থিমটিতে আমি আদর্শলিপি নামক বাংলা ফন্ট যুক্ত করেছি যা আপনার ব্লগার ওয়েবসাইটকে অসাধারন লুক দেবে।

    প্রিমিয়াম ব্লগার থিম কি?

    ব্লগারের ফ্রি থিম গুলো আপনি সম্পুর্ন ডিজাইন করতে পারবেন না। আবার ফ্রি থিমে আপনি ফুটার ক্রেডিট চেঞ্জ করতে পারবেন। অপরদিকে প্রিমিয়াম ব্লগার থিমের সাহায্যে আপনি সম্পুর্ন ডিজাইন করতে পারবেন। সাথে ফুটার ক্রেডিটও চেঞ্জ করতে পারবেন। আবার প্রিমিয়াম থিম গুলোতে এক্সট্রা কিছু ফিচার থাকে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট আরোও সুন্দর করা যায়।

    Jannify থিম কি?

    Jannify Templateify এর একটি থিম। এটিকে Templateify এর সবথেকে বেস্ট থিম বলা যায়। এর ডিজাইন একেবারে ক্লিন এবং মোবাইল রেসপন্সিভ। Jannify থিমের ফিচার গুলো নিচে দেওয়া হলো।

    ১. ১০০% মোবাইল রেসপন্সিভ
    ২. আরটিএল সাপোর্টেড
    ৩. ডার্ক মোড সিস্টেম

    ৪. এসইও অপ্টিমাইজড
    ৫. এডসেন্স ফ্রেন্ডলিপ্রফেশনাল লুক
    ৬. এডস্ রেডি
    ৭.অনেক গুলো কন্টেন্ট ব্লক

    ইত্যাদি। অতএব বুঝতেই পারছেন থিমটি একটি অসাধারন ব্লগার থিম। তো আর দেরি না এখনি এই অসাধারন ব্লগার থিমটি ডাউনলোড করে নিন। যেহেতু আমি আগে থেকেই আদর্শলিপি ফন্ট যুক্ত করে রেখেছি তাই বাংলা ব্লগের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট আরোও সুন্দর দেখাবে। সাথে আমি টেক্সট গুলোর কালার চেঞ্জ করে সম্পুর্ন কালো করে দিয়েছি। সাধারন ডিজাইন গুলো করলেই আপনি একটি কম্পিলিট ব্লগার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

    ডেমো: CLICK HERE

    ডাউনলোড: CLICK HERE

    ডাউনলোড করতে অথবা ব্লগার ওয়েবসাইট নিয়ে কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবো।

    ধন্যবাদ সবাইকে

    The post ডাউনলোড করে নিন আদর্শলিপি ফন্ট যুক্ত Jannify premium ব্লগার টেমপ্লেট appeared first on Trickbd.com.


    Thursday, November 25, 2021

    How add 360° photos in facebook your profile? | কিভাবে 360° ফটো আপনার প্রোফাইলে এড করবেন? | 2021

    How add 360° photos in facebook your profile? | কিভাবে 360° ফটো আপনার প্রোফাইলে এড করবেন? | 2021

    আজকে ফেইসবুকের অসাধারণ ট্রিক্স জানবো। যে কিভাবে ফেসবুকের কভার ফটো মধ্যে 360 ডিগ্রী ফটো বসাবেন। তার সাথে খুবই সহজে শিখতে পারবেন যে কিভাবে 360° ফটো বানানো হয়। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন। Photooxy.com


    তারপর আপনার মনের ইচ্ছা মত তিনটি ফটো আপলোড করুন। চেষ্টা করবেন কিলিয়ার ফটো আপলোড করতে।

    এবার ok বাটনে ক্লিক করুন।

    আপনার মন মত হলে ফটোটা সেভ করুন।

    তারপর আপনার ফেসবুকে প্রোফাইলে কভার ফটোতে ক্লিক।

    আপনার সেভ করা ফটো টি সিলেক্ট করুন।

    কাজ হয়ে গেছে। এখন যেকোন ইউজার আপনার প্রোফাইলে 360° ফটো দেখতে পারবে।

    তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন। প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে ট্রিকবিডি এর সাথে থাকুন।
    ধন্যবাদ সবাইকে

    The post How add 360° photos in facebook your profile? | কিভাবে 360° ফটো আপনার প্রোফাইলে এড করবেন? | 2021 appeared first on Trickbd.com.