Saturday, February 6, 2021

Youtube Subscribe Intro বানান প্রফেশনাল ভাবে।

Youtube Subscribe Intro বানান প্রফেশনাল ভাবে।

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন আপনাদের অশেষ মেহেরবানীতে আমিও অনেক ভালো আছি।

আমার মত এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন।

কিন্তু ভিডিওর মাঝখানে আমরা গ্রিন স্কিন এর সাবস্ক্রাইব
বাটন লাগায়। আজকের এই পোস্ট এ আপনাদেরকে
দেখাবো, কিভাবে আপনারা কাইনমাস্টার ভিডিও এডিটিং
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল
লুকিং একটি সাবস্ক্রাইব ইন্ট্রো বানাবেন। এটা খুবই সহজ
এবং দেখতে অনেকটাই ভালো।

সর্বপ্রথম যা করতে হবে প্লে-
স্টোর থেকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি
ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এপটি ওপেন
করবেন যে ভিডিওর মাঝখানে আপনি সাবস্ক্রাইব বাটনটি
অ্যাড করতে চান সেই ভিডিওর প্রজেক্টে ওপেন করে নিবেন।

তারপর ভিডিওর মাঝখানে যেখানে পপ-আপ দিতে চান সেখান থেকে সিলেক্ট করে কাট বাটনে গিয়ে আপনাকে স্পীড আউট এটাকে সিলেট করে দিতে হবে

তারপর এখান থেকে গ্রাফিক্স অপশন দেখতে পাবেন

গ্রাফিক্স অপশনে গিয়ে সবার নিচের দিকে একটি সোশ্যাল লাইক নামে অপশন দেখতে পারবেন

সেই গ্রাফিক্স থেকে সিলেক্ট করে আপনি যেরকম সাবস্ক্রাইব পেতে চান সেটি ক্লিক করে দিবেন। এখানে ইউটিউবে সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুকের লাইক বাটন রয়েছে আপনি আপনার মন মত যেটা খুশি সেটা এখানে ব্যবহার করতে পারেন।
এটা ব্যবহারের ফলে আপনার ভিডিওর কোয়ালিটি এবং দেখার যে সৌন্দর্যতা রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাবে এভাবে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন।
সোসিয়াল লাইক এপিকে ডাউনলোড করার জন্য আপনাকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম স্টোরে চলে যাবেন

তারপর এখান থেকে সবার নিচের দিকে গ্রাফিক্স অপশন দেখতে পারবেন

তারপর

তারপর

ব্যাস কাজ শেষ।
কারো বুজতে কোন সমস্যা হলে কমেন্টে বলবেন।
আজকের বিষয়টা এটাই ছিল আজকের পোষ্ট যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
কথা হবে পরবর্তী নেক্সট পোস্টে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ…..

The post Youtube Subscribe Intro বানান প্রফেশনাল ভাবে। appeared first on Trickbd.com.


Thursday, February 4, 2021

যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না।

যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না।

প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

• ঝামেলা থেকে মুক্তি। 

• বিরক্তিকর সভা। 

• বিরক্তিকর কথোপকথন। 

• বন্ধুদের সাথে মজা করতে বা বোকা বানাতে। 

• অর্থহীন সাক্ষাৎকারের মতো একটি বিশ্রী পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

আসলে আমি বলতে চাচ্ছি যে, আপনি যেকোনো নাম, নাম্বার থেকে নিজের ফোনে কল আনতে পারবেন। কোনো টাকা, এমবি, নেট কানেকশন লাগবে না।

মূল বৈশিষ্ট্য:

••• আপনি যেকোনো নাম এবং নাম্বার দিয়ে নিজের ফোনে 🄵🄰🄺🄴 🄲🄰🄻🄻 করতে পারবেন।উদাহরণস্বরূপঃ 

• মা/বাবা, বন্ধু, গার্লফ্রেন্ড, ইত্যাদি যেকোনো নাম্বার থেকে ফেক কল করতে পারবেন। 

• যার নামে কল আনতে চান, তার ছবি সেট করতে পারবেন। 

• নিজের ইচ্ছামতো 𝖗𝖎𝖓𝖌𝖙𝖔𝖓𝖊 সেট করতে পারবেন। 

• ফোনের 🅟🅞🅦🅔🅡 বোতাম একসাথে ৪ বার চালু এবং বন্ধ করলে নিজে থেকেই যার নামে সেট করেছেন তার নামে Fake Call চলে আসবে। 

• ফোন আপনার হাতে থাকা অবস্থায় ডানে এবং বামে জোরে আর তাড়াতাড়ি ঝাঁকুনি ( ⓢⓗⓐⓚⓔ ) দিলেই নিজে থেকেই ফেক কল চলে আসবে। 

• আপনি ইচ্ছা করলে 𝐚𝐮𝐝𝐢𝐨 𝐫𝐞𝐜𝐨𝐫𝐝 করে সেট করে রাখলে, যখন Fake Call আসলেই সেই রেকর্ড নিজে থেকেই বেজে উঠবে। এতে সবাই মনে করবে যে, আপনি আসলেই ফোনে কথা বলছেন। 

• আপনি আপনার সুবিধামত 𝖙𝖎𝖒𝖊 সেট করতে পারবেন। অথবা সাথে সাথে 5 Seconds এর মধ্যে কল আনতে পারবেন।

এখন দেখুন কিভাবে এই 𝖋𝖆𝖐𝖊 𝖈𝖆𝖑𝖑 অ্যাপ এর সব সেটিং করবেন। 𝕤𝕖𝕥𝕥𝕚𝕟𝕘 এ গিয়ে নিচের ফটোতে দেখানো ৩ টি অপশন‌ই চালু করে দিন। তারপর 𝙘𝙖𝙡𝙡𝙚𝙧 𝙞𝙣𝙛𝙤 তে গিয়ে ছবি, নাম, নাম্বার সেট করে নিন। এখন ᴄᴀʟʟ ᴛʜᴇᴍᴇs এ গিয়ে কেমন স্টাইলে কল আনতে চান, সেটা সিলেক্ট করুন। এখন আপনি 𝖗𝖊𝖈𝖊𝖎𝖛𝖊 𝖈𝖆𝖑𝖑 𝖓𝖔𝖜 লেখাতে ক্লিক করলেই ৫ সেকেন্ড পর কল চলে আসবে। কল আসলে 𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐞 করলেই, একদম আসল কল আসলে যেরকম দেখায়, ঠিক সেরকমই হবে। আপনি চাইলে নায়ক/নায়িকা, ইত্যাদি যেকোনো ফেমাস ব্যক্তির নাম দিয়ে বাচ্চাদের সাথে মজা করতে পারেন।

দাবি অস্বীকার:

ফেক কল, ফেক কলার আইডির আসল ইনকামিং কলের কোনো বৈশিষ্ট্য নেই – এটি কেবল একটি সিমুলেটেড ইনকামিং কল। এই অ্যাপ্লিকেশনটি কেবল দরকারে ব্যবহার করার জন্য। স্ক্রিনশট এবং আইকনগুলিতে ব্যবহৃত চিত্রগুলি কেবল অ্যাপটি সম্পর্কে আপনাকে জানাতে। ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে fake call অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

Download Fake Call

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।

The post যেকোনো নাম্বার থেকে ফ্রীতে নিজের ফোনে কল নিয়ে আসুন। কোনো এমবি বা টাকা লাগবে না। appeared first on Trickbd.com.


৬টি স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড় আনলো টেকনো ও আইটেল

৬টি স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড় আনলো টেকনো ও আইটেল

চাইনীজ ট্র্যানশন কোম্পানির অধীনে থাকা টেকনো ও আইটেল দুটো ব্র্যান্ডই বাংলাদেশে এখন পরিচিত নাম। এবার আইটেল দুটি ও টেকনো তাদের চারটি স্মার্টফোনে একসাথে মূল্যছাড় দিয়েছে এবং ছাড়ের পরিমাণও আকর্ষণীয়। ছাড় থাকছে Itel Vision 1 Pro, Vision 2, Tecno, Spark 5 Pro, Spark 6 Air, Spark 6 ও Camon 16 স্মার্টফোনগুলোতে।

Vision ধামাকা অফার

আইটেলের Vision ধামাকা অফারের অধীনে Vision 1 Pro ও Vision 2 স্মার্টফোনদুটোতে যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা দাম কমানো হয়েছে। ফলে Vision 1 Pro-র দাম এখন মাত্র ৭৩০০ টাকা, যা কিন্তু সম্প্রতি রিলিজ হওয়া Symphony ATOM এর সমান। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন, অথচ বাজেট কম, তাদের জন্য নতুন দামে Vision 1 Pro খুবই আকর্ষণীয় হতে পারে, কেননা এত কম দামে 6.5″ ডিসপ্লে আর কেউ দিচ্ছে বলে জানা নেই। তবে এর চিপসেট অবশ্য এমনকি এই বাজেটের হিসেবেও বেশ দুর্বল, Unisoc SC9832E, যেখানে রয়েছে 1.4GHz ক্লকস্পিডের একটি 28nm কোয়াড কোর প্রসেসর।

অন্যদিকে পাঞ্চহোল ডিসপ্লে পছন্দ হলে নতুন দামে ৮৫০০ টাকায় Itel Vision 2 সবচেয়ে কমদামে তা আপনাকে দিচ্ছে। ৯০০০ টাকায় এর চিপসেট, 5W চার্জিং, র‌্যাম ব্যাপারগুলো নিয়ে আমার যে অভিযোগগুলো ছিলো তা এই দামে কিন্তু কিছুটা জাস্টিফায়েড, কেননা এরকম এন্ট্রি লেভেলে ৫০০ টাকার পার্থক্য কম নয়। যাইহোক, এর চিপসেট হলো Unisoc SC9863A, যার প্রসেসর অক্টাকোর 1.6GHz, তবে এটিও 28nm। এছাড়া এর র‌্যাম-রম ২/৩২, যা ৮৫০০ টাকায় মানা যায়, যদিও ৩/৩২ হলে ভালো হত।

Czazy Prices অফার

টেকনোর পক্ষ থেকে Crazy Prices অফারের নামকরণ আমার বেশ যুক্তিযুক্ত মনে হয়েছে। এই অফারের অধীনে ১১০০০ টাকা দামের Tecno Spark 6 Air-র 3/64 ভার্সন এখন মাত্র ১০০০০ টাকায় পাওয়া যাচ্ছে এবং ১০০০০ টাকায় 7″ হিউজ ডিসপ্লে, Helio A25 (1.8GHz অক্টাকোর, 12nm), 6000 mAh ব্যাটারী নিয়ে অনেকের জন্যই এটি গ্রেট ডিল হতে পারে।

এরপর শুরুতে ১৩০০০, পরবর্তীতে ১২০০০ টাকা দামের Spark 5 Pro এখন পাওয়া যাচ্ছে মাত্র ১১০০০ টাকায়। এখানে থাকছে 6.6″ পাঞ্চহোল ডিসপ্লে, 4/64, 16MP f/1.8 প্রাইমারী ক্যামেরা, 5000mAh ব্যাটারী। অবশ্য এখানেও Helio A25 চিপসেট থাকছে, যা এই দামে আরেকটু বেটার হলে ভালো হত।

তবে Spark 6-এ এসে চিপসেটে কোন কম্প্রোমাইজ করেনি টেকনো। ১৪০০০ টাকায় Helio G70 চিপসেট নিয়ে এটা এমনিতেই একটা আকর্ষণীয় ডিভাইস ছিলো, এখন ১৫০০ টাকা ছাড়ে মাত্র ১২৫০০ টাকায় এটা একরকম অবিশ্বাস্য। 6.8″ HD+ ডিসপ্লে, 16MP f/1.8 ক্যামেরা, 18W ফাস্ট চার্জিংসহ 5000mAh ব্যাটারী থাকছে এই ফোনে। 4 জিবি র‌্যামের সাথে 128 জিবি স্টোরেজ থাকছে এখানে যা চমৎকার। তবে এত দামি ফোনেও ইয়ারপিস বাদে আলাদা স্পিকার নেই, যা বেশ দৃষ্টিকটু মনে হয়েছে।

Camon মূলত টেকনোর ক্যামেরাসেন্ট্রিক সিরিজ। তবে Camon 16 পারফর্মেন্সেও ভালো কিছু অফার করছে, Helio G70। 48MP প্রাইমারি ও 16MP সেলফি ক্যামেরার এই স্মার্টফোনে 6/128, 5000mAh ব্যাটারী (18W) রয়েছে। বাজেট অনুযায়ী এখানে ডাউনসাইড বলা যায় এর HD+ ডিসপ্লে, তবে টেকনোর আর সব ফোনের মতই বড় সাইজের, অর্থাৎ, 6.8″ ডিসপ্লে রয়েছে এই ফোনে। ২০০০ টাকা ছাড়ে এখন এর দাম মাত্র ১৫০০০ টাকা।

সত্যি বলতে মূল্যছাড়ের পর স্মার্টফোনগুলো আমার কাছে ভালো ডিল বলে মনে হয়েছে। নতুন দামে স্মার্টফোনগুলো আপনার মতে কেমন? কমেন্ট সেকশনে জানিয়ে দিন।

ছবি: সংশ্লিষ্ট ফেসবুক পেজ

একটি নিয়নবাতি পরিবেশনা

The post ৬টি স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড় আনলো টেকনো ও আইটেল appeared first on Trickbd.com.


Monday, February 1, 2021

আজকে আমি Droidvpn প্রিমিয়াম মোড ভার্সন নিয়ে হাজির হলাম

আজকে আমি Droidvpn প্রিমিয়াম মোড ভার্সন নিয়ে হাজির হলাম

আসসালামু আলাইকুম ভাই-বোনেরা
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি droidvpn প্রিমিয়াম মোড ভার্সন নিয়ে হাজির হলাম। এটা আমার প্রথম পোস্ট।
প্রথমে এখান থেকে droidvpn এপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হলে ইনস্টল করুন।
এবার আমার স্ক্রিনশট গুলা ফলো করুন…..









সার্ভার Los Angeles 3 সিলেক্ট করুন।


কানেক্টে ক্লিক করুন।

লেখা আসবে server is for premium user only।
এমন আসলে বারে বারে চেষ্টা করুন। তাহলে দেখবেন কানেক্ট হয়ে যাবে।


প্রিমিয়াম সার্ভারে ভালো স্পিড পাবেন।
কিছু দিন পরে আরো ফ্রি ইন্টারনেট নিয়ে হাজির হবো। সবাই ট্রিকবিডির সাথেই থাকুন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।

The post আজকে আমি Droidvpn প্রিমিয়াম মোড ভার্সন নিয়ে হাজির হলাম appeared first on Trickbd.com.


⚡️ Thalapathy Vijay ও Vijay Setupathi এই দুই Vijay এর মুভি Master (2021) দেখুন এখন HD Print এ।সাথে রয়েছে ক্লিয়ার হিন্দি ডাবিং [রিভিউসহ] 🔥

⚡️ Thalapathy Vijay ও Vijay Setupathi এই দুই Vijay এর মুভি Master (2021) দেখুন এখন HD Print এ।সাথে রয়েছে ক্লিয়ার হিন্দি ডাবিং [রিভিউসহ] 🔥

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।

সাউথ ইন্ডিয়ান মুভির জনপ্রিয় দুই নায়ক Thalapathy Vijay ও Vijay Setupathi মুভি Master (2021) কয়েকদিন আগে রিলিজ হয়।মুভিটি তৈরিতে খরচ হয় ১৩৫ কোটি রুপি।এবং সর্বসাফল্যে এটি বক্স অফিসে এ পর্যন্ত ২৩৯ কোটি টাকা আয় করেছে এবং এখনো করছে।মুভিটি নিয়ে যে কত হাইপ হয়েছে তা জাস্ট একটা উদাহরণ এর মাধ্যমে বোঝাই।

ভারত সরকার এই মুভিটি হলে মুক্তি দিলেও ৫০% হল পূর্ণ করে দেখার অনুমতি দিয়েছে কারণ ১০০% লোক আসলে এই করোনা মহামারিতে সবাই স্বাস্থ্য ঝুকিতে পড়ে যাবে।

শিশু,বৃদ্ধ থেকে শুরু করে প্রায় সব শ্রেণির মানুষই তাদের সাউথ মুভির ভক্ত এবং মুভি সিনেমা হলে মুক্তি পেলেই ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য। সাথে থালাপতি ভিজয় এর style, swag এবং acting  সকলকে করে মনমুগ্ধ।

** মুভি রিভিউ  [হালকা spoiler] **

মুভিটির কাহিনী মূলত শুরু হয় ভবানি নামের একজন ছেলেকে নিয়ে যার মা-বাবাকে ছোটবেলায় কিছু গুন্ডা মিলে মেরে ফেলে।পরে সে প্রতিশোধপরায়ণ হয়ে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ড এ জায়গা নিয়ে নেয়। এই ভবানিই হলো ভিজয় সেতুপাথি। তার মূল উদ্দেশ্য থাকে বড় বড় অপরাধীদের রেহাই দিয়ে তাদের পরিবর্তে বাচ্চাদের জেলে ঢুকানো এবং তাদের মাধ্যমে ড্রাগ সাপ্লাই দেয়া। তার এ কাজে সাহায্য করে কিছু অসৎ পুলিশ অফিসার। অন্যদিকে থালাপাথি ভিজয় থাকে একজন মাদকাসক্ত টিচার কিন্তু সব শিক্ষার্থী তাকে ভালোবাসে কারণ সে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট। সবসময় ঘুমকাতুরে এই ব্যক্তি(থালাপাথি ভিজয়) কে ঘটনার পর্যায়ক্রমে পাঠানো হয় সেই জেলে যেখানে ভিজয় সেতুপাথি বাচ্চাদের ড্রাগ সাপ্লাই দেয়। এরপর ধীরে ধীরে কিছু সমস্যা এবং ঘটনার পরে শুরু হয় দুই ভিজয় এর হাড্ডাহাড্ডি লড়াই। একজন ন্যায়ের পক্ষে আরেকজন অন্যায়ের পক্ষে। এরপর কি ঘটে জানতে হলে পুরোপুরি দেখে ফেলুন মুভিটি।

মুভির কাহিনি বেশি স্ট্রং না হলেও ব্যাকগ্রাউন্ড মিউজিক,সিনেমাটোগ্রাফি,একশান,এক্টিং আপনাকে একটুও বোরিং লাগতে দেবে না। আমার কাছে বিশেষ করে ভিজয় সেতুপাথি এর এক্টিং ভালো লেগেছে। ভিলেন হিসেবে বেশ জোরেসোরেই ফুটিয়ে তুলেছেন নিজেকে।

মুভির কয়েকটি স্ক্রিনশটঃ

এবার ডাউনলোড করার পালা। আমি নিচে মুভির WEB-DL প্রিন্টের লিংক দিচ্ছি। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, WEB-DL হলো মুভির সম্পূর্ণ HD কুয়ালিটি ,যা অনলাইন ওটিটি প্লার্টফর্ম থেকে নেয়া হয়। আর অফিশিয়াল ভাবে হিন্দি ডাবিং এমাজন প্রাইমে রিলিজ হবে ফেব্রুয়ারি এর ১২ তারিখ তবে ডেট চেঞ্জ হতে পারে। আমি যে লিংক দিয়েছি তার হিন্দি ডাবিং HD Print এর সাথে ম্যাচ করে দেয়া হয়েছে। মুভি দেখতে কোনো সমস্যা হবেনা। হিন্দি ডাবিং তাতেও স্পষ্ট বোঝা যাবে।

Language :Tamil/Hindi dubbed(Clean)

আপনার ইচ্ছেমতো ফরম্যাটে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে।ডাউনলোড লিংক এ প্রবেশ করে মুভির কুয়ালিটি (360p/480p/720p/1080p) ও Hindi Dubbed/Tamil আপনি যেভাবে মুভিটি দেখতে চান তা সিলেক্ট করে ডাউনলোড ফাইল এ ক্লিক করে ডাউনলোড করে নিন।তাহলেই অতি সহজে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য Chrome browser/Goolge Drive app recommended তবে যেকোনো ব্রাউজার দিয়েই ডাউনলোড করা যাবে।আর হ্যাঁ, প্রোপার স্পীডের জন্য GDrive/GDS অপশন সিলেক্ট করে ডাউনলোড করবেন।

লিংক ঃ এখানে ক্লিক করুন

পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।পরবর্তীতে আরো মুভি রিভিউ নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ।

সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

কোনো সমস্যা হলে ঃ ফেসবুকে আমি

The post ⚡️ Thalapathy Vijay ও Vijay Setupathi এই দুই Vijay এর মুভি Master (2021) দেখুন এখন HD Print এ।সাথে রয়েছে ক্লিয়ার হিন্দি ডাবিং [রিভিউসহ] 🔥 appeared first on Trickbd.com.


Tuesday, January 26, 2021

ইনবক্সের মেসেজ এডিট করে সবাইকে অবাক করে দিন

ইনবক্সের মেসেজ এডিট করে সবাইকে অবাক করে দিন

আসসালামুয়ালাইকুম/আদাব ।
আপনারা কেমন আছেন ?
আশা করি ভালো আছেন ।
যদি টাইটেল দেখে কিছু না বুঝেন তাহলে স্কিনশর্ট গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন । তারপরও বুঝতে না পারলে এই পোষ্ট দেখুন । প্রায় একই রকম । এটা কল লিস্ট এডিট আর এটা মেসেজ এডিট । কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ।
আগের পোস্টে দেখাইছিলাম কল লিস্ট এডিট । ঠিক‌ তেমনি এবার দেখাবো ইনবক্সের মেসেজ এডিট ।
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন fake text messages

তারপর ইন্সটল করে ওপেন করুন
সেখানে ইনবক্সে যার নাম্বারের মেসেজ তৈরি করতে চান তার নাম্বার বসিয়ে দিন

অথবা contacts এ ক্লিক করে ফোনবুক থেকে নাম্বার সিলেক্ট করতে পারবেন


Enter message text here এ কাঙ্খিত মেসেজ লিখুন

যেমন আমি লিখলাম hi[/]
[img id=701141]
তারপর মেসেজ টাইপ সিলেক্ট করুন [b] inbox
এখানে যেকোনো টাইপ সিলেক্ট করতে পারেন ।

নিচে দেখুন তারিখ 20/01/2021 দেওয়া আছে সেটাতে ক্লিক করে তারিখ পরিবর্তন করতে পারবেন
আর পাশে দেখুন 17:29 এটা সময় । এখানে ক্লিক করে সময় পরিবর্তন করতে পারবেন ।
এরপর Save অপশনে ক্লিক করুন ।

এরকম আসবে । তারপর Yes অপশনে ক্লিক করুন ।
এখন আপনার মেসেজে গিয়ে দেখুন

কাজ হয়েছে ।
এখনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন । আর একটা লাইক দিবেন ।
কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ।
আমার ফেসবুক আইডি

The post ইনবক্সের মেসেজ এডিট করে সবাইকে অবাক করে দিন appeared first on Trickbd.com.


Sunday, January 24, 2021

১ টি জিমেইল আইডি থেকে একাধিক জিমেইল আইডি তৈরি করুন

১ টি জিমেইল আইডি থেকে একাধিক জিমেইল আইডি তৈরি করুন

কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ট্রিক নিয়ে হাজির হলাম ট্রিকটি হলো একটি জিমেইল এ কিভাবে 1000 জিমেইল আইডি খুলবেন এইজন্য সর্বপ্রথম আপনাকে গুগল এ যেতে হবে তারপর সার্চ করুন
gmail trick generator আসার পর এখানে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ঢোকার পর একটু নিচে যাবেন তো একটু নিছে দেখবেন Generator@gmail.Com লেখা আছে এখানে আপনার যে জিমেইল আইডিতে আছে যেমন আমার
emonk0656@gmail.com এখান থেকে সুধু emonk0656 এটা দিলাম তবে এখানে User Name টা যত বড়ো হবে তত বেশি মেইল পাবেন আমার emonk0656 এটার জন্য 253 টি মেইল পেয়েছি যদি আপনার এর চেয়ে বড় user name হয় তাহলে বেশি পাবেন তো এখানে আমি emonk0656 দিলাম gmail.com তো দেয়াই আছে
তার পর Generator এ ক্লিক করবেন তার পর দেখবেন অনেক গুলো জিমেইল এসেছে এখানে যে সবার উপরের জিমেইল টি দেখতেছেন এটা আমার অরজিনাম জিমেল আমি আমার অরজিনাল জিমেল এর নিছের জিমেল টা মানে
এটা হলো emonk065.6@gmail.com
এটা কপি করি নিলাম তার পর এখন চেক করবো যে জিমেল টা কাজ করে কিনা
আরেক টা কথা বলতে মনে নাই সেটা হলো এখানে যে জিমেল গুলো দেখতেছেন সব গুলো দিয়ে কাজ করতে পারবেন তবে যে কোনো যাই গাই যদি একাউন্ট করেন তার একটি কনফ্রাম যে একটি পাসওয়ার্ড বা মেইল আসে এখানের যে কোনো জিমেইল ব্যবহার করেন না কেন সব পাসওয়ার্ড এবং যাবোতিয় মেইল আপনার অরজিনাল যে একটি জিমেল আছে মানে emonk0656@gmail.com
আমি একটি সাইটে গেলাম সাইট টির নাম tipsjanobd এখানে গেলাম তার পর sing up এ ক্লিক করলাম তার পর দেখুন রেজিস্টিশন পেজ চলে আসলো আমি একটি আগে যে জিমেল টি কপি করলাম
emonk065.6@gmail.com
এটা আমি এখানে দিলাম এবং user name দিলাম emon islam তার পর রেজিস্টিশন এ ক্লিক করলাম এখন আমি আমার মেইন জিমেইল মানে
emonk0656@gmail.com এ তার পর দেখুন এখানে tipsjanobd থেকে একটি কনফ্রাম পাসওয়ার্ড মেইল এসেছে তো এটাতে ক্লিক করলাম তার পর
এই কনফ্রাম পাসওয়ার্ড এ ক্লিক করে tipsjanobd তে একটি একাউন্ট খুলে ফেললাম
আশাকরি আমার পোস্টি বুজতে পেরেছেন আমি আরেকটি কথা আবারো বলবো যে আপনার user নাম যত বড় হবে তত বেশি জিমেইল পাবেন এবং যত গুলো জিমেইল পাবেন তার সব গুলার মেইন থাকবে আপনার user name এর জিমেইল টি সব পাসওয়ার্ড এবং নটিশ আপনি আপনার অরজিনাল মেইল টি তে পাবেন
আজকে এই পর্যন্ত আর আমার এই পোষ্টে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে বলবেন সমাধান করে দিবো
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd
সাথেই থাকবেন

ধন্যবাদ

The post ১ টি জিমেইল আইডি থেকে একাধিক জিমেইল আইডি তৈরি করুন appeared first on Trickbd.com.


ঘরে বসে অনলাইন আয়ের সম্পূর্ন গাইডলাইন

ঘরে বসে অনলাইন আয়ের সম্পূর্ন গাইডলাইন

অনলাইন থেকে আয় করার উপায় | ঘরে বসে অনলাইন আয়ের সম্পূর্ন গাইডলাইন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ্ তায়ালার রহমতে ভাল আছেন। আমিও তার রহমতে আলহামদুলিল্লাহ্ অনেক ভাল আছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে এখন আমাদের মত স্বল্প আয়ের দেশেও এসেছে উন্নয়নের ছোঁয়া। তবে এ বিপ্লব কিন্তু এনে দিয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট এর উন্নয়নের সাথে সাথে দিনকে দিন বদলে যাচ্ছে দেশের চেহারা। গান শুনার মত একটি ছােট্ট ব্যাপার থেকে চিকিৎসা সেবার মত কাজও এখন অতি সহজেই হয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে।

কি হয় না ইন্টারনেটে? সব কিছুই সম্ভব। এ ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে থাকলেও কিন্তু খুব দ্রুত গতিতেই ঘটছে এ দেশে ইন্টারনেটের প্রসার। আর এই ইন্টারনেটই এখন হয়ে উঠেছে বর্তমান বিশ্বের লাখ লাখ মানুষের র্কমস্থল। এদের মধ্যে ইন্টারনেটেকেই আয়ের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। তবে আশার কথা এই যে, আমাদের দেশের এই ক্ষেত্রে অগ্রগতিটা খুবই দ্রুত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ অনলাইনে আয়ের দিকে অনেক বেশি পরিমানে ঝুকে চলছে। এতে কিন্তু রয়েছে এক বিশাল সম্ভাবনার দুয়ার।

অনলাইনে কি সত্যিই আয় করা সম্ভব?

এক কথায় যদি উত্তর দিতে হয় তবে বলব, হ্যাঁ অবশ্যই অনলাইনে আয় নিয়ে অনেক

গুঞ্জন এবং অনেক রূপকথাও রয়েছে। হাসছেন?? হাসারই তাে কথা, যদিও অনলাইনের ব্যাপারে রুপকথার কথা শুনলে হাসি পায়, তথাপি কথাটা কিন্তু বাস্তবা। এই রকম কথা বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। কারণটা এখন বলব না। একটু পরে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমি এই কথা বলেছি। যাই হােক অনলাইনে আয় কিন্তু সত্যিই সম্ভব। এটা অবাস্তব কোন কিছু নয়।

এখানে আপনার কোন সাটিফিকেট এর দরকার নেই। আপনাকে জানতে হবে কাজ। শুধুমাত্র কঠিন ইচ্ছাশক্তি থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন অনলাইনে আয় এক্সপাটা বিস্তারিত ভাবে ধাপে ধাপে জানতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন অনলাইনে আয় কোন সাটিকটি রাস্তা নয়, এখানে আয় করতে হলে আপনাকে অবশ্যই কঠিন শ্রম এবং সাধনা করতে হবে, আর হ্যা অবশ্যই বাস্তবসম্মত চিন্তা করতে হবে। কোনরূপ অবাস্তব চিন্তা করা যাবে না, যেমন ক্লিক করলেই আয়! এই কথার কি কোন ভিত্তি থাকতে পারে? আপনিই বলুন, আপনার যদি একটা সাইট থাকত আর যদি আপনার সাইটে কেউ একবার ভিজিট করে ৩০ সেকেন্ড থাকত তাহলে কি আপনি তাকে টাকা দিতেন? অবশ্যই না।

কারন আপনি সাইট খুলেছেন টাকা কামানাের জন্য, টাকা দেয়ার জন্য নয়। তবে হ্যা, গুগল এডসেন্স থেকে কিন্তু আপনি আয় করতে পারবেন, তবে সেটা নিজে ক্লিক করে নয়। বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই টিউটোরিয়াল বের করতে পারব আশা করি।

অনলাইনে আয় করতে হলে কি যােগ্যতা থাকতে হবে?

হ্যা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক সুন্দর। অনলাইনে আয় করতে গেলে আপনার কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই। আপনাকে কাজ জানতে হবে আর অবশ্যই ইংরেজিতে লিখতে জানতে হবে। এক্ষেত্রে আপনাকে ইংরেজিতে তেমন দক্ষ হতে হবে না, শুধুমাত্র আপনার মনের ভাব প্রকাশ এবং ক্লাইন্ট এর কথা বুঝার যােগ্যতা থাকলেই যথেষ্ট। অনেক ৭-৮ পাশ লােক রয়েছেন যারা অনলাইন থেকে আয় করছেন অথচ তাদের একাডেমিক শিক্ষা অনেক কম। একটু চেস্টা করলে আপনিও পারবেন। এই তাে গেল ইংরেজি জানার কথা, এরপর আপনাকে জানতে হবে অনলাইনে আয়ের কি কি উপায় রয়েছে? সেশুলাে সম্পর্কে আগে ভালভাবে জানতে হবে, এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কোন দিকে যাবেন।

কিভাবে অনলাইন থেকে আয় করব?

অনলাইনে আয়ের অনেক উপায় রয়েছে। এর মধ্যে রয়েছে, ব্লগিং, ফ্রীল্যান্সিং তথা আউটসােরসিং, এফিলিয়েট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, এড পােস্টিং ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে নিভর ঘােগ্য এবং ভাল উপায় হল ফ্রীল্যান্সিং করা। পরে আমরা ফ্রীল্যান্সিং নিয়ে বিস্তারিত আলচনা করব।

অনলাইন থেকে ইনকাম করতে কতদিন লাগতে পারে?

এটা একটা কমন প্রশ্ন। অনেকেই বলতে গেলে প্রায় সবাইই এই প্রশ্নটি করে থাকে যে কত দিন লাগবে অনলাইন থেকে আয় করতে। এই প্রশ্নের উত্তরে আমি বলব, এটা আপনার উপর নিভর করে। তাে চলুন ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক, একদম নতুন অবস্থায় আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কি কাজ করবেন। কাজের লকশান কিন্তু খুব বড় একটি ব্যাপার। পনি নিজেকে প্রশ্ন করুন যে, আমি কি কাজ করতে পারব। আমার কাজ করার জন্য কতটুকু সময় রয়েছে, তাছাড়া কাজের জন্য আপনার পারিপার্শ্বিক অবস্থাটাও বিবেচনার যােগ্য। এই সকল দিক বিচার করে আগে ঠিক করুন আপনি কি কাজ করবেন।

কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং কোনটাতে কত সময় লাগে তা আস্তে আস্তে জানতে পারবেন। এখন কি কাজ শিখবেন তা যদি ঠিক করতে পারেন তাহলে এবার কাজ শিখতে নেমে পরুন। কাজ শেখার জন্য আপনাকে সঠিক দিক নির্দেশনা নিয়ে এগুতে হবে। আপনাকে আগে বিবেচনা করতে হবে যে, আপনি এখন নতুন, অনেক কিছুই জানেন না। তাই আগেই হুট করে ৫-১০ হাজার টাকা খরচ করে কোন কোস এ ভতি হয়ে যাবেন না।

এতে করে পরর্বতীতে অনেক সমস্যা হতে পারে। প্রয়ােজনে অনলাইন থেকে আয় করতেছে এমন কারও হেল্প নিন। যদি এমন না থাকে তাহলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন।

এইভাবে কাজ শিখতে আপনার ১৫ দিন থেকে ১ মাস সময় ও লাগতে পারে। এখানে আপনি যে কাজটি বেশি পছন্দ করবেন সেটা শিখতে পারেন। এটা আপনার দক্ষতা এবং ইচ্ছার উপর নিভর করে। তবে এখানে আমি আপনাকে পরামর্শ দিব, শুরুতে বড় ধরনের কোন কাজ শিখবেন না, এতে করে কাজের নমুনা দেখে হতাশ হয়ে যেতে পারেন। প্রথমে সহজ কোন কাজ যেমন, ডাটা এন্ট্রি, এসইও ইত্যাদি শিখুন। তারপর কাজ শেখা হয়ে গেলে এবার কাজে হাত দেয়ার সময় এসে যাবে।

এইখানেই ঘত ঝামেলা, সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনি হয়ত মাসের পর মাস চেষ্টা করে যাবেন কিন্তু কাজ আর পাবেন না। এইক্ষেত্রে সফল কারাে পরামর্শ নেয়াই শ্রেয়। এইভাবে আপনাকে চেস্টা করে যেতে হবে। তবে সঠিকভাবে এগুলে ১৫-২০ দিনেই আপনি কাজ পেয়ে যেতে পারেন। কাজ পাওয়ার টিপসগুলাে ধাপে ধাপে পাবেন।

কি? খালি বলেই যাচ্ছি ধাপে ধাপে পাবেন। কিন্তু পাচ্ছেন না, বিরক্ত হয়েন না, এগুলাে। নিয়ে বিস্তারিত আলােচনা করা হবে, তাই যদি এখন দুই এক লাইনে বলে দিই তাহলে বুঝতেই পারবেন না। ইনশাল্লাহ পরবর্তী পোস্ট এ আরও বিস্তারিত আলোচনা করবো।

পোস্ট টি প্রথম প্রকাশ পাই আমার ব্লগ সাইটে

The post ঘরে বসে অনলাইন আয়ের সম্পূর্ন গাইডলাইন appeared first on Trickbd.com.


অনলাইন ইনকাম ২০২১: ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন

অনলাইন ইনকাম ২০২১: ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন

গত পোস্ট এ আমরা মােটামুটি অনলাইনে আয় নিয়ে কিছু বেসিক আলােচনা করেছি। এখন আপনি ভাবতেই পারেন কাজ শিখবেন। তবে এক্ষেত্রে আপনাকে অনেক সর্তক হতে হবে। কাজ শেখার আগে আপনাকে অনেক কিছু বিবেচনায় আনতে হবে, যেমন, কি কাজ শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, আপনি পারবেন কি না ইত্যাদি ইত্যাদি।

ফ্রিল্যান্সিং শিখতে চাই

অনলাইনে আয় করতে হলে কাজ আপনাকে শিখতে হবেই। কাজ না শিখে আপনি আয় করতে পারবেন না। যদিও কিছু অল্প সাইট আছে যারা কাজ দেয় কিন্তু সেগুলাে পারমানেন্ট কোন সমাধান নয়, বরং ঐ সকল সাইটে কাজ করতে গিয়ে কিছুদিন পর আপনি বিরক্ত হয়ে যাবেন এবং আপনি ঐ সাইট ত্যাগ করবেন কিন্তু ডলার তুলতে পারবেন না। কারন ওদের মিনিমাম ১০ ডালার এর মত ক্যাশআউট লিমিট থাকে, কাজেই দশ ডলার হওয়ার আগেই আপনি ঐ সাইট ত্যাগ করবেন ফলে আপনার সময় বৃথাই নস্ট হবে। তাহলে এবার চলুন আসল আলােচনায়। কি কাজ শিখবেন তা ঠিক করতে গেলে আপনাকে আগে ভাবতে হবে যে, আপনি ঠিক কি কাজ শিখতে চান। আপনার জন্য কোন কাজটা শেখা ভাল এবং আপনি কোন দিকে বেশি ইন্টারেস্টেড। তবে এক্ষেত্রে কিছু টিপস ফলাে করা ভাল। সেগুলাে জানার আগে চলুন আমরা জেনে নেই অনলাইনে আয়ের জন্য কি কি কাজ রয়েছে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসএ কি কি কাজ আছে?

অনলাইনে আয় করার জন্য রয়েছে নানা উপায়৷ তার মধ্যে সেরা উপায় হল ফ্রীল্যান্সিং করা। তবে ফ্রীল্যান্সিং কিন্তু কোন কাজের নাম নয়। এটা কাজের একটা সিস্টম বা কাজ করার একটা পদ্ধতি। সহজ কথায় বলতে গেলে, ফ্রীল্যান্সিং হল স্বাধীন কাজের পেশা। এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে কাজ দাতা এবং কাজ গ্রহীতা থাকে। কাজ দাতারা কাজ দেয় এবং কাজ গ্রহীতারা কাজ নিয়ে কাজ করে। কাজ শেষ হলে ঐ কাজ দাতা টাকা পরিশােধ করে দেয়। এভাবেই চলে ফ্রীল্যান্সিং প্রসেস। আর এই কাজ দাতাদের পাওয়া যায় বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট যেমনঃ ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স ইত্যাদি ওয়েবসাইটে। এই সকল সাইটে কাজ করতে হলে আপনাদের কাজ গ্রহীতা হিসেবে অর্থাৎ একজন ওয়ার্কার হিসেবে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর বিভিন্ন ক্যাটাগরিতে কাজের জন্য আবেদন করতে হবে। এখানে রয়েছে নানা ধরনের কাজ। তাে চলুন দেখে নেই কি কি ক্যাটাগরির কাজ রয়েছে এই ফ্রীল্যান্সিং মার্কেটে।

  1. ডাটা এন্ট্রি (যেমনঃ আটিকেল রাইটিং, ভাষা অনুবাদ ইত্যাদি) এসইও (প্রচুর কাজ রয়েছে এসইও এর)
  2. ওয়েব ডেভলপমেন্ট (অনেক কাজ পাওয়া যায় তবে কাজ একটু জটিল) মার্কেটিং (এফিলিয়েট, ই-মেইল মার্কেটিং ইত্যাদি)
  3. ডিজাইন (গ্রাফিক্স ডিজাইন, লােগাে ডিজাইন ইত্যাদি)
  4. এডিটিং (ভিডিও এডিট, এনিমেশন, ৩ডি, ২ডি ইত্যাদি)
  5. এড পােস্টিং (ক্রেগলিস্ট সহ বিভিন্ন সাইটে বিজ্ঞাপনের কাজ)

উপরে মূলত ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসের মেজর বা প্রধান অংশ সমূহ নিয়ে আলােচনা করা হয়েছে। এছাড়াও আরও টুকিটাকি অনেক কাজ থাকে ফ্রীল্যান্স মাকেটে।

ডাটা এন্ট্রি উপরে আলােচিত কাজ গুলাের মধ্যে সবচেয়ে সােজা হল ডাটা এন্ট্রি এর কাজ। নতুন অবস্থায় আপনি এটি করতে পারেন কিন্তু এতে রয়েছে অনেক সমস্যা। যেমনঃ এটার কাজ সহজ বিধায় আপনার আর আমার মত যারা সহজেই আয় করতে চায় তারা সবাই ডাটা এন্ট্রি করতে যায়। ফলে দেখা গেছে এই সেক্টরে কম্পিটিশান অনেক অনেক হাই। ফলে নতুনদের জন্য কাজ পাওয়া অনেক কঠিন হয়ে দাড়ায়। আবার এই সেক্টরে পুরাতনরা তাে আছেনই। কাজেই নতুন অবস্থায় আপনার কাজ পাওয়ার সম্ভাবনা প্রায় ১৫%। ফলে নতুন অবস্থায় এই খাতে হাত না দেয়াই ভাল।

  • এসইও:  ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসের এক অতি বিশাল অংশ জুড়ে রয়েছে এসইও। এর প্রায় ১০-১২ হাজার কাজ(ওডেস্ক+ফ্রীল্যান্সার+ইল্যান্স) সবসময়ই থাকে। আর এসইও এর সবচেয়ে বড় যেই প্লাস পয়েন্ট সেটা হল- এর কাজ গুলাে অনেকটা সােজা এবং মানসম্মত। মানে এর কাজ শিখতে আপনার ১৫-২০ দিন সময় লাগতে পারে অপর দিকে আপনি সহজেই একটু ট্রিক খাটিয়ে কাজ পেয়ে যেতে পারেন। এখানে নতুনদের উপযােগী অনেক কাজ রয়েছে। নিজে একবার ফ্রীল্যান্সিং সাইটসমূহ ভিজিট করলেই দেখতে পারবেন।
  • ওয়েব ডেভলপমেন্ট: অনলাইনের আরেকটি বিশাল দুনিয়া জুড়ে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডিজাইন, পিএসডি টু এইচটিএমএল, এইচটিএমএল, সিএসএস, জাভা, পিএইচপি, স্লাইডার ইত্যাদি বিভিন্ন কাজ রয়েছে এই সেক্টরে। নতুনরা চাইলে এই কাজ শিখতে পারেন। কিন্তু অনেকেই শুরুতে বুঝতে পারবেন না। কারন এসইও এর তুলনায় এই কাজগুলাে অপেক্ষাকৃত কঠিন। তবে এক চেষ্টা করলে অস্মভব নয়।
  • মার্কেটিং: নতুনদের জন্য আমি এটা এডভাইস করি না। কারন আপা নিজে নিজে এই খাতে কখনােই ভাল করতে পারবেন না আপনার সাথে যদি কারাে পরিচয় না থাকে যিনি মারকেটিং এর করেন। আর যদি কারও সাথে ভাল সম্পক থাকে তাহলে তার হেল্প নিয়ে শুরু করতে পারেন। আবার অনেক কোম্পানি কাজ শেখায় তাদের কাছ থেকে কাজ শিখে নিতে পারেন। তবে তারা এক্ষত্রে ১৫-২০ হাজার টাকা নিতে পারে কাজ শেখাতে। আমার মতে নতুন অবস্থায় এত টাকা দিয়ে কাজ না শেখাই হবে বুদ্ধিমানের কাজ।
  • ডিজাইন: অনলাইনে তথা ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসে বিভিন্ন ডিজাইন যেমন- লােগাে ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, পিএসডি ডিজাইন তৈরি ইত্যাদি এর অনেক কাজ পাওয়া যায়। তবে আপনার যদি বিশেষ ক্রিয়েটিভিটি না থাকে তবে এই খাতে কাজ না করাই উত্তম। কারন আকাআকি করার ক্রিয়েটিভিটি কিন্তু অনেকটা আল্লাহ্ প্রদত্ত জিনিস। তবে কঠোর সাধনা করলে এটা অসম্ভব কিছুই নয়। আপনিও হয়ে উঠতে পারেন অন্যতম সেরা ডিজাইনার।

এছাড়াও রয়েছে নানা ধরনের কাজ যেমনঃ এড পােস্টিং এর কাজ। তবে এই সব কাজে চেনা কারাে সহায়তা থাকলে অনেক ভাল হয়।

কাজ শেখার ব্যাপারে আমার কিছু পরামর্শঃ

নতুনদের জন্য আমি আপনাদের এসইও দিয়ে শুরু করার পরামর্শ দিতে চাই। কারন এটি সােজা এবং অনলাইনের উপর খুব অল্প জ্ঞান নিয়ে যে কেউ এসইও এর কাজ করে আয় করতে পারে। এর মধ্যে রয়েছে, অনপেজ অপটিমাইজেশন, ব্যাকলিঙ্ক, বিভিন্ন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহ আরও বিভিন্ন ধরনের কাজ। এই কাজ গুলাে আপনারা সহজেই রপ্ত করতে পারেন এবং আয় করতে পারেন। নতুনরা কাজও পাবেন তাড়াতাড়ি। আর সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে এই সেক্টরে, এখানে পার্সােনাল হেল্প সংক্রান্ত অনেক কাজ থাকে যা আপনি অল্প জ্ঞান নিয়েও করতে পারবেন মনে রাখবেন, এসইও হচ্ছে গুগল নিয়ে কাজ, আর তাই গুগল কে বাদ দিয়ে আপনি অন্য যে সেক্টরেই কাজ করেন না কেন একটু আধটু সমস্যা হতেই পারে। কাজেই আমি সব সময় আপনাদের উপদেশ দিতে চাই, এসইও শেখার। এটি আপনি চাইলে বিভিন্ন ব্লগ পড়েই শিখতে ফেলতে পারবেন।

এবার সিদ্ধান্ত আপনার। নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই পারবেন কাজ করতে? যদি পারেন, তাহলে জিজ্ঞেস করুন আপনি ঠিক কি শিখতে পারবেন। কোন কাজটি আপনার জন্য শ্রেয় হবে। এরপর কাজ শিখুন। ধীরে ধীরে একটু একটু করে আগান। ধৈৰ্য্য হারাবেন না। দেখবেন সফলতা পাবেন ইনশা-আল্লাহ্।

ফ্রিল্যান্সিং শিখে কোথায় কাজ পাবো??

দেখেছেন কি বােকা আমি, কাজ সম্পর্কে ধারনা দিলাম অথচ বলাই হয় নি, কোথায় পাবেন এই কাজ?? হ্যা, ফ্রীল্যান্সিং মার্কেটে পাবেন কাজ। মনে প্রশ্ন আসতে পারে এই মার্কেট আবার কোথায়?? না ভাই এই মার্কেট আপনার ঘরেই আছে। শুধু কম্পিউটার এ ইন্টারনেটে গিয়ে নিচের ওয়েবসাইটে যান, তাহলেই পাবেন। আসলে এগুলাে হল বিভিন্ন ওয়েবসাইট যেখানে আপনি কাজ পাবেন। আপনাকে কাজ দেয়ার জন্য অনেক ক্লাইন্ট আছেন সেখানে আর কাজ

করার জন্যও অনেক ওয়ার্কার আছেন সেখানে।

নিচে কিছু বিশ্ব সেরা ফ্রিল্যান্সিং সাইটের লিস্ট দেয়া হল-

http://odesk.com http://freelancer.com http://elance.com

উপরের সাইট গুলােতে গিয়ে browse work এ গেলেই দেখতে পারবেন কি কি কাজ আছে পুরাে ফ্রীল্যান্সিং প্রসেসটা কিভাবে ঘটে তা নিয়ে ইনশা-আল্লাহ্ আমাদের পরবর্তী ই-বুক এ আলােচনা করা হবে।

“অনলাইনে আয়ে এগিয়ে যাচ্ছে দেশ, আপনি আছেন কোথায়??

আমি তাে একদমই নতুন? তাতে কি হয়েছে? চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় এখনও কিছুই হয় নি আগামী দুই বছরে নেট ইউজার সংখ্যা হবে প্রায় ৪ গুন, তথ্য সূত্র- বাংলাদেশ প্রতিদিন কাজেই এখনও রয়েছে কাজের বিশাল সুযােগ এখনই প্লাগ ইন হােন আমাদের দুনিয়ায় সমৃদ্ধ দেশ গড়ুন, নিজেকে পাল্টান”

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় আমার ব্লগে

The post অনলাইন ইনকাম ২০২১: ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন appeared first on Trickbd.com.