Thursday, November 7, 2019

এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে

এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে

আসসালামু আলাইকুম।
সবাই আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখবেন কিভাবে মোবাইলকে অন্য মোবাইলের চেয়ে আলাদ করবেন।

মোবাইলের সব উল্টো করে দিন! ভড়কে দিন সবাইকে। আনকমন হয়ে যান।

এটি করতে হলে প্রথমে আপনাকে ডেভলাপার অপশন আনতে হবে। যাদের আগেই আছে তাদের নতুন করে আনার দরকার নেই।
ডেভলাপার অপশন আনতে চলে যান ফোনের সেটিংস এ। এর পর নিছ থেকে System ট্যাপ করে About Phone এ প্রবেশ করুন। এবার নিচ থেকে

Build Number এ ক্লিক করতে থাকুন!। দেখবেন আপনাকে Developer Option দেয়া হবে।

এবার Setting থেকে সিস্টেম এ প্রবেশ করে Developer option দেখতে পারেন।

এবার Developer Option চালু করুন। করে Force RTL Layout Direction অপশনটি চালু করে দিন। এতে আপনার স্ট্যাটস বার, নেভিগেসন বার সহ প্রায় সব অপশন উল্টে যাবে।

প্রথমে একটু বোরিং লাগবে পরে ঠিক হয়ে যাবে।

আর এই সেটিংস বন্ধ করতে সেটিংস থেকে সিস্টেম প্রবেশ করে নিচের Developer option থেকে Force RTL Layout Direction অপশন বন্ধ করে দিবেন। এতে সবকিছুর আগের অবস্থায় ফিরে আসবে।

পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।
Trickbd এর সাথেই থাকুন।

খোদা হাফেজ।

The post এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে appeared first on Trickbd.com.


এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে

এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে




আসসালামু আলাইকুম




আশাকরি সবাই ভালো আছেন।
আজ একটা অ্যাপ রিভিউ নিয়ে আসলাম।

এবার হাতের ইশারায় মোবাইল লক করে সবাইকে চমকে দিন!।

App Name : Wave Lock
Link : App Link

অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইল লাইট সেন্সর ব্যবহার করে আপনার মোবাইল লক করতে পারবেন। বিশেষ করে যাদের মোবইলের পাওয়ার বাটন এ সমস্যা আছে তারা এটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফোনের লাইট সেন্সর এর উপর হাত নাড়িয়ে ফোন স্ক্রিন লক-আনলাক করতে পারবেন।

অ্যাপটি আপনার মোবাইলের লাইট সেন্সর ব্যবহার করে আপনার নির্দেশ গ্রহন করে। যেই মোবাইলে লাইট সেন্সর নেই, সেই মোবাইলে কাজ করবেনা এই অ্যাপ। যদিও এখন সব স্মার্টফোন এই লাইট সেন্সর দেয়া থাকে।
অ্যাপটির সেটিংস থেকে Home Screen অফশন চালু করে দিতে পারেন। এতে শুধু হোম স্ক্রিন এ এসে সেন্সর এর উপর হাত নাড়াইলেই স্ক্রিনলক হবে। পকেটে রাখার সময় যাতে কোন সমস্যা না হয় এই জন্য রাখা হয়েছে in pocket অপসন। যদিও এটি নিখুতভাবে কাজ করতে পারেনা, অনেক সময় স্ক্রিন ওপেন হয়ে যায়! ।
গেম বা ভিডিও দেখতে সমস্যা হলে Screen landscape অপশন চালু করে দিবেন।
আর সেন্সিটিবিটি আপনার ফোনের সাথে সমন্বয় করে নিবেন।
তো সবাই এই অ্যাপ ব্যবহার করে বোকাদের আরো বোকা বানিয়ে দিন!।

ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত,আবার দেখা হবে।
সবাই Trickbd এর সাথেই থাকুন।
আপডেট থাকুন।
খোদাহাফেজ।

The post এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে appeared first on Trickbd.com.


প্রতি মিনিটে চেঞ্জ হবে আপনারর ফোনের পাসওয়ার্ড [Hot Post]

প্রতি মিনিটে চেঞ্জ হবে আপনারর ফোনের পাসওয়ার্ড [Hot Post]

আজকে একটি অসাধারন Android স্কিন লক অ্যাপ নিয়ে হাজির হয়েছি। মূলত অ্যাপটির সবথেকে ভালো ফিচার হলো এটাই যে আপনার ফোনের স্কিন লকের পাসওয়ার্ড প্রতি মিনিটে মিনিটে পরিবর্তন হবে। শুধু মাত্র আপনি ছাড়া অন্য কেউ এই লক খুলতে পারবেনা। মূলত অ্যাপটি হয়তো অনেকে ব্যাবহার করেছেন বা জানেন বাট ট্রিকনাও তে এটা নিয়ে কোনো পোষ্ট নাই। যার জন্য পোষ্টটি শেয়ার করলাম। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…



===অ্যাপ ইনফরমেশন===

  • প্রথমেই অ্যাপটি ইনস্টল করে নিন

  • তারপর অ্যাপটি অপেন করে পারমিশন দিন & Enable On করে দিন তারপর আবার পারমিশন চাইলে দিয়ে দিন

  • তারপর রিকোবারি অপশন থেকে কিছু একটা সিলেক্ট করে দিন যেনো পরে পিন খুলতে না পারলে এটার মাধ্যমে খুলতে পারেন

  • তারপর Security Type এ ক্লিক করুন

  • তারপর যেকোনো একটা সিলেক্ট করুন। তবে Current Time সিলেক্ট করাই সবথেকে বেশি ভালো

  • তারপর আর কিছু করতে হবেনা। আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এখন জেনে নিন কিভাবে আপনি লক খুলবেন। মূলত আপনার যখন লক খুলতে যাবেন ঠিক তখন আপনার ফোনে যে সময় থাকবে সেটাই আপনার পাসওয়ার্ড হবে। যেমন ধরুনঃ এখন বাজে ০৭ টা ০২ মিনিট। সো আমি যদি এখন লক খুলতে যায় তাহলে আমাকে লিখতে হবে 0702


ঠিক এভাবেই লক খুলতে হবে আপনাকেও। সো এভাবে প্রতি মিনিটেই পাসওয়ার্ড চেন্জ হতে থাকবে। এতে কেউ একবার পাসওয়ার্ড জানলেও এর পরের বার সেটা দিয়ে আর লক খুলতে পারবেনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

The post প্রতি মিনিটে চেঞ্জ হবে আপনারর ফোনের পাসওয়ার্ড [Hot Post] appeared first on Trickbd.com.


নিক ভুজিসিক: মানসিক সাহস ও শক্তির অনন্য উদাহরণ!

নিক ভুজিসিক: মানসিক সাহস ও শক্তির অনন্য উদাহরণ!

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের প্রায় সবার মধ্যেই “পারব না” বলার সমস্যাটা দেখা যায়। মূলত, যখন মানসিক শক্তির অভাব আমাদেরকে কোনো কাজ করার জন্য পর্যাপ্ত সাহস দিতে ব্যর্থ হয় তখনি আমরা হুট করে “পারব না” বলে দেই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো এমন একজন মানুষকে নিয়ে, যার মানসিক শক্তি ও সাহস তাকে অনেক উপরে নিয়ে গেছে, যদিও তার ব্যাপক শারীরিক সীমাবদ্ধতা ছিলো।

 

নিক ভুজিসিক নামের এই ব্যাক্তির সম্পর্কে আমি প্রথম শুনেছিলাম ক্লাস সেভেনে থাকাকালে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষকের কাছে, যদিও তখন উনার সম্পর্কে আমি অতটা যানতাম না। কিছুদিন আগে আমি ইউটিউবে উনার একটি সাক্ষাতকার দেখি। তারপরে গুগল করে উনার সম্পর্কে বেশ কিছু অবাক করা তথ্য জানতে পারি। আজ আমি আপনাদের সাথে সেই সব চমকপ্রদ তথ্যগুলোই শেয়ার করার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি।

১৯৮২ সালের ডিসেম্বরের ৪ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিকের জন্ম। জন্মের পর তার মা তাকে কোলে নিতে অস্বীকার করেন। স্কুলজীবনে মাত্র ১০ বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে জীবন থেকে পালানো যাবে না। জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে এর সঙ্গে লড়াই করতে হবে।
১৭ বছর বয়সে নিকের স্কুলের একজন সিকিউরিটি গার্ড তাকে জনসমক্ষে বক্তৃতা দিতে উৎসাহিত করেন। ৫৩ বার তাকে প্রত্যাখ্যান করা হয়। এরপরে যখন তিনি স্টেজে উঠলেন, তখনও তাকে দেখে প্রায় সকল দর্শক-শ্রোতাই চলে যায়।

 

কিন্তু এর পিছনের কারণটা কি? কারণ একটাই, নিক ভুজিসিক জন্মেছিলেন হাত পা ছাড়াই। “টেট্রা এনিমেলিয়া সিনড্রোম” এর কারণে নিক হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। WNT3 নামক জিনের কারণে মানুষ এই রোগে আক্রান্ত হয়। যদিও নিকের হাত-পা ছিলো না, তবুও শরীরের বাকি সবকিছু স্বাভাবিক ছিলো।
এসবের পরেও কিন্তু তিনি থেমে যাননি, অবিরত চেষ্টা চালিয়ে গেছেন। অভাবনীয়ভাবে তিনি জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়াও পেতে থাকেন।

তিনি তার পায়ের মাত্র ২ টি আঙুল দিয়ে মিনিটে ৪৭ টি শব্দ টাইপ করতে পারেন!
নিক একবার নয়, দু-দুবার স্নাতক সম্পন্ন করেছেন।
এখন পর্যন্ত তিনি ৬০ এর অধিক দেশের ৩০ লক্ষাধিক মানুষের কাছে নিজের অনুপ্রেরণামূলক বক্তব্য পৌছে দিয়েছেন। তার লেখে প্রথম বই Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life প্রকাশিত হওয়ার পর ৩০ টির মতো ভাষায় অনূদিত হয় এবং ইন্টারন্যাশনাল বেস্টসেলার স্বীকৃতি অর্জন করে।
এই নিক ভুজিসিকই প্রায় ৫ লক্ষ ডলার মূল্যের একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা।

শেষ করবো নিক ভুজিসিকের অসাধারণ একটি কথা দিয়ে, যার মধ্যে আজকের লেখার মূলকথা লুকিয়ে আছে,

আমি উঠে দাঁড়ানোর জন্য শতবার চেষ্টা করবো, যদি শতবারই ব্যর্থ হই তবুও ব্যর্থতা মেনে নিয়ে আমি আবার চেষ্টা করবো এবং বলব, ‘এটাই শেষ নয়’।

The post নিক ভুজিসিক: মানসিক সাহস ও শক্তির অনন্য উদাহরণ! appeared first on Trickbd.com.


গুগল সার্চ অ্যালগরিদমে নতুন আপডেটঃ গুগল বার্ট।

গুগল সার্চ অ্যালগরিদমে নতুন আপডেটঃ গুগল বার্ট।

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

টেকনোলজি সবসময়ই এগিয়ে চলে, এটাই এর ধর্ম। সেই সাথে অন্যতম বৃহৎ টেক জায়ান্ট এবং বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সমৃদ্ধ সার্চ ইঞ্জিন গুগলও এগিয়ে চলছে, আরো উন্নত করছে তার সার্চিং স্ট্র্যাটেজি। এর জন্য গুগল মাঝেমধ্যেই আপডেট নিয়ে আসে। অক্টোবরের ২৫ তারিখ গুগল তাদের সার্চ ইঞ্জিনে নতুন আপডেট নিয়ে এসেছে। যেটাকে তারা নাম দিয়েছে ‘বার্ট আপডেট'(BERT Update)

কথা হচ্ছে, এই বার্ট আপডেটটা কি?

গুগলে যখন কিছু সার্চ করেন, তখন দেখবেন মাঝে মাঝেই একটা জিনিস সার্চ করতে না করতেই আরেকটা জিনিসে চলে যায়। এক কথায় বলতে গেলে গুগল অনেক সময়েই সঠিক তথ্য দেখাতো না, তাই না?
কিন্তু ২০১৯ এর এই আপডেটের ফলে গুগল এখন প্রত্যেক ১০ টা সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটাকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করবে!
সংখ্যার দিকে গেলে এটা গুগলে সবগুলোর বড় আপডেটের মধ্যে একটি। এখন গুগল আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেলো, আরো বেশি ন্যাচারাল এবং হিউম্যান-লাইক হয়ে গেলো!
আপাতত বার্ট শুধুমাত্র ইংরেজি কীওয়ার্ডের দিকেই বেশি মনোযোগ দিয়েছে এবং খুব শীঘ্রই অন্যান্য ভাষার দিকেও মনোযোগ দেবে।
এই সপ্তাহের শেষের দিকে এসে বার্ট সম্পূর্নভাবে গুগলের সাথে মিশে যাবে এবং নতুন আপডেট হিসেবে কাজ করবে!

এখন এতে আমার কি তাই না?

আপনি যেহেতু একজন ইউজার, আপনার জন্য এখন গুগল থেকে রেজাল্ট সঠিকভাবে পাওয়ার রেটটা বেড়ে যাবে! পূর্বে যদি প্রশ্ন করতেন “ইউএসএ ভিসা” তাহলে উত্তর আসতো, ‘ইউএসএ ভিসা পাওয়ার পদ্ধতি ব্লা ব্লা ব্লা’ আর এখন আসবে, “ইউএসএ এম্ব্যাসির ওয়েবপেজ”!
অর্থাৎ, অনেক বেশি স্পেসিফিক এবং ক্লিয়ার!

এখন আসা যাক, ডিজিটাল মার্কেটারের দিকে।
একজন মার্কেটারের জন্য একদিক থেকে লাভ হয়েছে এবং আরেকদিক থেকে ক্ষতি হয়েছে।

লাভ হয়েছে কারণ,

বার্ট আপডেটের ফলে এখন আর শব্দসংখ্যার উপর নির্ভর করে আপনার রেজাল্ট শো করবে না গুগলে। মাত্র ৩০০ শব্দের একটা আর্টিকেলও এখন গুগলে র্যাংকে প্রথমে থাকতে পারবে যদি সেই আর্টিকেল ইউজারের প্রশ্নের সঠিক আর ডিরেক্ট আন্সার দিয়ে থাকে! জোশ না ব্যাপারটা?
বার্ট আপডেটের ফলে এসইও করার ক্ষেত্রে আমরা এখন যদি ভালোভাবে ফিচার স্নিপেটের দিকে মনোযোগ দিই, তাহলে খুব সহজেই একটা আর্টিকেলকে র্যাংক করানো সম্ভব।

ক্ষতি হয়েছে কারণ,

বার্ট আপডেটের ফলে আপনার এসইও স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। কারণ, একটা মানুষ একই প্রশ্নকে অনেকভাবে ভাবতে পারে। যার ফলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে, আসলে সে একটা বিষয় খুঁজতে গিয়ে কীভাবে বা কোন কীওয়ার্ড দিয়ে খুঁজবে! তাই এখন আর্টিকেল এসইও অপ্টিমাইজ করা কঠিন হয়ে গিয়েছে।

আরেকটা ক্ষতি হয়েছে যেটা এখনো অনেকে হয়তো ধরতে পারেন নি যে, এই আপডেটের কারণে ইউজার রেজাল্ট স্পেসিফিক হওয়ার কারণে আপনি যদি উল্টোপাল্টা কীওয়ার্ড ব্যবহার করে কীওয়ার্ড ডেনসিটি বাড়ানোর চেষ্টা করেন, আপনার সাইটের ট্র্যাফিক কমতে থাকবে!

তো এখন বলুন তো বার্ট আপডেট সম্পর্কে আপনার কি মতামত?

The post গুগল সার্চ অ্যালগরিদমে নতুন আপডেটঃ গুগল বার্ট। appeared first on Trickbd.com.


হোস্টিং, এর প্রকারভেদ এবং স্বল্পমূল্যের কিছু হোস্টিং সার্ভিস প্রোভাইডার। [নতুনদের জন্য]

হোস্টিং, এর প্রকারভেদ এবং স্বল্পমূল্যের কিছু হোস্টিং সার্ভিস প্রোভাইডার। [নতুনদের জন্য]

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লেখাটি তাদের জন্য যারা হোস্টিং সম্পর্কে জানেন না। মূলত তাদের জ্ঞাতার্থেই এই পোস্ট। আমাদের ব্যক্তিগত ব্লগ কিংবা ব্যবসার ওয়েবসাইট হোস্ট করার জন্য হোস্টিং সার্ভিসের প্রয়োজন হয়। এই হোস্টিং সার্ভিসও কয়েক প্রকার হয়ে থাকে। আবার স্বল্পমূল্যে সেরা ওয়েব হোস্টিং খুঁজে পাওয়া যতটা সহজ আমরা মনে করি আসলে ততটা না। তার জন্য গুগলে বেশ কিছু গবেষণা করতে হয়। নতুনদের জন্য বিষয়টি কিছুটা জটিল হয়ে দাঁড়ায়। তো আজ আমি নবিনদের জন্য হোস্টিং এর প্রকারভেদ এবং কিছু স্বল্পমূল্যের সেরা হোস্টিং প্রোভাইডারদের নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি।

হোস্টিং কি?

ধরুন আপনি একটি বাড়ি তৈরি করবেন। তাহলে আপনার প্রথমেই কি লাগবে? অবশ্যই আপনার জায়গার প্রয়োজন হবে, তাই না? হোস্টিং ও এরকমই। আপনার ওয়েবসাইট তৈরির পর তা ইন্টারনেটে সংযুক্ত করার জন্য বা অনলাইনে নিয়ে আসার জন্য আপনাকে অনলাইনে জায়গা কিনতে হবে, যেটাতে আপনি আপনার ওয়েবসাইটটি রাখবেন। এই জায়গাটাই হচ্ছে হোস্টিং।

ওয়েব হোস্টিং মূলত তিন ধরনেরঃ
     (১) শেয়ারড ওয়েব হোস্টিং
     (২) ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং বা ভিপিএস
     (৩) ডেডিকেটেড সার্ভার হোস্টিং

 

শেয়ারড ওয়েব হোস্টিং:

যখন অনেকগুলো ওয়েবসাইট একটি ফিজিক্যাল সার্ভারে হোস্ট করা হয়, তখন সেটাকে বলে শেয়ারড ওয়েব হোস্টিং। যাদের ব্যক্তিগত ব্লগ কিংবা ছোটখাটো ওয়েবসাইট আছে এবং যাদের কাছে ব্যান্ডউইথ ও কর্মক্ষমতার থেকে সার্ভারের সাইজ এবং খরচটাই বেশি গুরুত্বপূর্ণ, তাদের জন্যে এই ধরনের ওয়েব হোস্টিং উপযুক্ত।

নেমচিপ (Namecheap) সর্বনিম্ন মূল্যে ব্যবহারকারীদের জন্যে উপযুক্ত হোস্টিং সেবা দিয়ে থাকে। এখানে আপনি পাবেন, মাসে মাত্র ২.৮৮ ডলারে ২০ জিবি হার্ড ড্রাইভ স্টোরেজ, ৫০ টি ইমেইল এড্রেস, ক্লাউডফ্লেয়ার সাপোর্ট এবং সকল ধরনের সফটওয়্যার ইন্সটল করার সুবিধা। আপনার সর্বনিম্ন বাজেটে সবচেয়ে সেরা মানের একটি হোস্টিং সেবা হচ্ছে নেমচিপ। আরো জানতে তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

 

ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং:

যখন আপনার ওয়েবসাইটে ১০ হাজারের বেশি ট্র্যাফিক ভিজিট করা শুরু করবে, তখন আপনার দরকার পড়বে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস।
যেহেতু আপনার ওয়েবসাইটে অনেক পরিমাণে ট্র্যাফিক আসতে শুরু করেছে, তখন অন্য কারো সাথে শেয়ার করে হোস্টিং ব্যবহার করার কোনো মানেই হয় না। তখন আপনার দরকার পড়বে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের। এক্ষেত্রে সম্পূর্ণ সার্ভারের একসেস শুধু আপনার কাছেই থাকবে এবং আপনি যেভাবে চান, সেভাবে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

এসএসডি স্টোরেজ ও অসাধারন দ্রুতগতির সাপোর্টে ইনমোশন(Inmotion) হোস্টিং হচ্ছে সেরা একটি ভিপিএস। মাত্র তিনটি ভিপিএস প্ল্যানিং থাকলেও অসাধারন আপটাইম ও দ্রুতগতির টেক সাপোর্ট পাবেন। তাদের সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।

 

ডেডিকেটেড সার্ভার হোস্টিং:

আপনার ওয়েবসাইটে যখন এত পরিমাণ ট্র্যাফিক আসতে শুরু করবে যে, ভিপিএস পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন আপনার দরকার পড়বে ডেডিকেটেড সার্ভার হোস্টিং সেবা। একটি সম্পূর্ণ প্রাইভেট সার্ভার, সিপিইউ, র‍্যাম এবং সিস্টেম রিসোর্সসহ সবকিছুই যখন আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, তখন সেটিকে ডেডিকেটেড সার্ভার হোস্টিং বলা হয়।

ডেডিকেটেড সার্ভারের জন্যে ইনমোশন হোস্টিংয়ের তিনটি প্ল্যান রয়েছে। ১ টেরা বাইট হার্ড ড্রাইভের জন্যে আপনাকে গুনতে হবে ১০৫.৬৯ ডলার, ২ টেরা বাইট হার্ড ড্রাইভের জন্যে আপনার খরচ হবে ১৬৬.৫৯ ডলার এবং ১ টেরা বাইট এসএসডি স্টোরেজের জন্যে আপনাকে দেয়া লাগবে ৫১৯.৪৯ ডলার। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

হোস্টিং ক্রয় করার পূর্বে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থান, ট্র্যাফিকের সংখ্যা, গতি এবং মূল্যের প্রতি লক্ষ্য রাখতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।

The post হোস্টিং, এর প্রকারভেদ এবং স্বল্পমূল্যের কিছু হোস্টিং সার্ভিস প্রোভাইডার। [নতুনদের জন্য] appeared first on Trickbd.com.


Tuesday, November 5, 2019

Use Parrot OS Shell in Termux | Termux তে ব্যাবহার করুন Parrot OS এর কমান্ড শেল












আস্যালামুয়ালাইকুম।
কেমন আছেন?? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।
বেশি কথা না বলে পোষ্টে চলে যায়।

পোষ্টের টাইটেল দেখে-ই বুঝে গেছেন নিশ্চয় আজকে কি নিয়ে টিউন করতে আসছি। হ্যা ভাই Termux তে Parrot OS এর শেল ব্যাবহার করা যায়।এর মাধ্যমে আপনি কয়টা বাজে কয়নাম্বার কমান্ড টাইপ করছেন তা সহজে-ই জানতে পারবেন। কিন্তু তার জন্য একটি ফাইল ডাওনলোড করতে হবে যা পোষ্টের নিচে দেয়া হলো।
ডাওনলোড করার পর তা আপনার Enternal Storage এর একদম Home ডিরেক্টরিতে রাখবেন। নিচের মতো→

প্রথমে Termux app ওপেন করুন এবং কমান্ড দিন

→apt update

apt upgrade

pkg install nano

cd..

ls

cd usr

ls

cd etc

ls

nano bash.bashrc

এইবার ডাওনলোড করা ফাইলটি কোনো Text editor দিয়ে ওপেন করে PS1 থেকে শেষ পর্যন্ত কপি করে নিন। এইখানে Captain এর স্থানে নিজের নাম বসাবেন।

এইবার আবার Termux তে ফিরে আসুন এবং কপি করা অংশ এখানে পেষ্ট করে দিন

Now press CTRL and X key from your keyboard.

এইবার Enter দিন
এইবার দেখুন Termux তে আপনি Parrot OS Shell ইনষ্টল করে ফেলেছেন।

আমার চেনেলটি নতুন খুলেছি তাই দয়া করে সবাই সাবসক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট করার দরকার নাই শুধু সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি ভবিষ্যৎ এ Termux নিয়ে আরো মজাদার ভিডিও বানাবো।
পোষ্টটি না বুঝলে ভিডিও টি দেখুন→

Bash.Bashrc file Download →G Drive

Captain on→ Facebook|| Messanger

Captain On→YouTube

ভালো থাকবেন।

The post Use Parrot OS Shell in Termux | Termux তে ব্যাবহার করুন Parrot OS এর কমান্ড শেল appeared first on Trickbd.com.


Sunday, November 3, 2019

YouTube থেকে অর্থ উপার্জন করা কি হালাল? আসুন জেনে নিই

YouTube থেকে অর্থ উপার্জন করা কি হালাল? আসুন জেনে নিই

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখানে যারা মুসলিম YouTuber আছেন অথবা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই এটা জানা উচিত যে YouTube থেকে যে অর্থ আয় করা হয়, সেটা হালাল কিনা। আর এটা জানানোর জন্যই আমার এই লেখা। আসুন জেনে নিই।

 

প্রথমে আপনার জানা থাকা দরকার যে YouTube আসলে কেনো অর্থ দেয়। যারা YouTube এ Monetization চালু করে, তাদের সাথে Google এর Adsense এই চুক্তি করে যে, তাদের চ্যানেলে Adsense কিছু Ad দর্শকদের দেখাবে। আর এই Ad যেহেতু, আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার করা হচ্ছে, তাই এর জন্য আপনি কিছু অর্থ পাবেন।

 

কখন হালাল/হারাম হবে?

এক্ষেত্রে আপনি Ad দেখানোর জন্য স্থান দিচ্ছেন বলে আপনার জন্য এই অর্থ বৈধ হবে, অনেকটা বাড়ি ভাড়া দেওয়ার মতো। কিন্তু যদি Ad গুলো মানুষকে ঈমানহানীর দিকে নিয়ে যায়, তবে তার জন্য আপনিও দায়ী থাকবেন এবং এই অর্থ আপনার জন্য বৈধ হবে না।

 

Adsense ( যেটা Ad প্রচার করে ) তার সাথে চুক্তিবদ্ধ Customer দের কাছে প্রতিজ্ঞা করেছে যে তারা কোনো প্রকার Pornography, জুয়া কিংবা অশ্লীল ও অনৈতিক Ad দেখাবে না। কিন্তু এটা যেহেতু কোনো মুসলিম প্রতিষ্ঠান নয়, তাই এরা Bank, Film, Music ও অন্যান্য হারাম পণ্যের Ad দেখিয়ে থাকে, যেখানে প্রায়শই মহিলাদের নগ্নতার ছবি এবং Background এ Music থাকে। এগুলোতে চোখ পড়লে মুসলমানদের ঈমান নষ্ট হয়। তাছাড়া Bank যেহেতু সুদের প্রতিষ্ঠান, তাই এই Ad গুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ তায়ালা বলেন, ” তোমরা পুণ্য, ধার্মিকতা ও তাকওয়াতে একে অন্যকে সাহায্য করবে; কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যকে সাহায্য করবে না। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানেও কঠোর।” (সূরা আল মায়িদাহ : ০২)

এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পাপ কাজে অন্যকে সাহায্য করা যাবে না। এক্ষেত্রে আপনি যদি Adsense কে সাহায্য করেন, তবে সে টাকা আপনার জন্য সম্পূর্ণ হারাম হবে।

এ প্রসঙ্গে মহানবী সাঃ বলেন-

” যে অন্যকে হেদায়াতের পথে ডাকে সে তার অনুসরণকারীর সমান পুরস্কৃত হবে। এক্ষেত্রে অনুসরণকারীর পুরস্কারে কোনো ঘাটতি হবে না। আর যে অন্যকে পথভ্রষ্টতার দিকে ডাকে, তার অনুসরণকারীর মতো তার উপরেও পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে , অনুসরণকারীর পাপ না কমিয়ে।” (সহীহ মুসলিম : ৪৮৩৩)

সুতরাং, আপনি এক্ষেত্রে শরিয়ত বিরোধী কাজের প্রচার ও প্রসারে সহায়তা করার জন্য তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এ টাকা নিঃসন্দেহে হারাম হবে।

 

হালালভাবে আয়ের উপায়

এটা সচারচার দেখা যায় যে, Overlay Ad গুলোতে পর্দাহীনতার মতো ছবি কম থাকে। তাছাড়া এটা স্থিরচিত্রের Animation। কাজেই এখানে Background এ Music ও থাকে না। সুসংবাদ হচ্ছে, Google Adsense আপনাকে Ad Customize করতে দেয়। অর্থাৎ, কোন Type এর Ad আপনি আপনার Video তে দেখবেন। এক্ষেত্রে আপনার উচিত প্রতিটা Video তে Overlay Ad দেওয়া এবং হালাল পণ্য ও বিষয়ের Type select করা। তবে এর কোনো Guarantee নেই যে সব Ad এই বেপর্দার জিনিস থাকবে না। এমন কোনো Ad দেখলে সেটাকে তৎক্ষণাৎ Block করে দিবেন। আর আপনার কাছে যদি এইসব বিষয় কষ্টকর মনে হয়, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে এই কাজ ছেড়ে দেওয়া। নতুবা আপনি অপরাধীদের সামিল হবেন।

আল্লাহ তায়ালা বলেন, “আপনি (মুহাম্মাদ সাঃ) বলুন, হালাল উপার্জন আর হালাল উপার্জন সমান নয়, যদিও হারামের আধিক্য তোমাকে বিস্মিত করে। সুতরাং, হে বুদ্ধিমানগণ! আল্লাহকে ভয় করো, যেন সফলকাম হতে পারো।” (সূরা আল মায়িদাহ : ১০০)

আপনাদের বোঝার জন্য শুধু এই আয়াতটাই যথেষ্ট। অন্যরা কোনো নিয়ম না মেনে আয় করে বলে আপনি তাদের দেখে প্রলুব্ধ হবেন না। তাদের হিসাব আপনাকে দিতে হবে না, আপনাকে নিজের হিসাব দিতে হবে। আর এই Post টা যত পারেন Share করুন। তাতে আপনার সাওয়াব হবে। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে তাঁর পথে চলার তাওফিক দান করুন। আমিন!

The post YouTube থেকে অর্থ উপার্জন করা কি হালাল? আসুন জেনে নিই appeared first on Trickbd.com.


আপনার আগের Windows কে Parmanently Delete করে ফেলুন খুব সহজেই

আপনার আগের Windows কে Parmanently Delete করে ফেলুন খুব সহজেই

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শিখাবো যে যদি আপনার কম্পিউটারে একাধিক Windows Install করা থাকে, তাহলে আপনি কোনো  একটা Windows কীভাবে Delete করবেন। আমরা অনেকেই দুটো ভিন্ন Drive এ দুটো Windows Install করে থাকি। কিন্তু পরে আমরা একটাকে রাখতে চাই, অন্যটাকে Delete করে দিতে চাই কিন্তু পারি না। তাদের জন্যই আমার এই Post টাকা লিখা। তো চলুন শুরু করা যাক।

🛑 বি. দ্র. – ভয় করার কিছু নেই। আপনার কোনো File ই Delete হবে না, শুধুমাত্র Windows টা Delete হবে। সেগুলোকে এই Location এ পাবেন-

যে Drive এ Windows Install করেছিলেন সে Drive > User ফোল্ডার > আপনার Username

যেভাবে Delete করবেন –

যদি আপনার Computer এর কোনো Windows খোলা থাকে তাহলে Restart করুন। আর কম্পিউটার বন্ধ থাকলে On করুন। এরপর অবশ্যই আপনি যে Windows delete করতে চান সেখানে প্রবেশ করবেন না। যেটা রাখবেন সেটাতে যাবেন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. প্রথমে Start এ ক্লিক করুন। আপনি Keyboard থেকেও Start Key চেপে এটা করতে পারেন।

২. এবার Start Bar এ Run লিখে Search করুন।

৩. ছবির মতো Run এলে Click করুন।

অথবা আপনি এই কাজটা সরাসরি Keyboard থেকে Start Key চেপে রেখে R চেপে করতে পারেন। তাহলে Run open হয়ে যাবে।

৪. Run open হলে সেখানে Type করার Box এ msconfig লিখুন।

৫. এবার OK ক্লিক করুন অথবা Keyboard থেকে Enter চাপুন।

৬. তাহলে দেখবেন আপনার সামনে নিচের মতো একটা Window খুলে গেছে। উপরের Boot লিখাতে ক্লিক করুন।

৭. এবার যে Windows delete করতে চান সেটার উপর ক্লিক করুন।

৮. এবার Delete এ ক্লিক করুন।

যদি আপনার দুটো Windows থাকে তবে আপনি এক্ষেত্রে কখনোই ভুল করবেন না। কারণ আপনি যে Windows এ প্রবেশ করেছেন সেটা আপনি রাখতে চান। আর যে Windows এ প্রবেশ করা হয় সে Windows delete করা যায় না। আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন। যদি আপনি একটাতে ক্লিক করেন, তাতে যদি Delete লেখাটা ফুটে উঠে, তাহলে বুঝবেন ওটাই আপনাকে Delete করতে হবে। আর যেটাতে ক্লিক করলে দেখবেন Delete লিখাটা ঝাপসা হয়ে আছে, তাহলে বুঝতে পারবেন যে ঐ Windows টাতে আপনি আছেন। অর্থাৎ, যেটা আপনি রাখতে চান। মানে আপনি ওটা Delete করতে পারবেন না। অবশ্য তিনটা Windows হলে তা ভিন্ন কথা। সেক্ষেত্রে Windows এর Drive Letter দেখে Delete করতে হবে।

৮. তারপর OK তে ক্লিক করুন।

৯. OK তে ক্লিক করলে আপনি নিচের মতো একটা Window দেখতে পাবেন। এখানে অবশ্যই Restart এ ক্লিক করবেন

ব্যাস। আপনার কাজ শেষ। এবার অটোমেটিক Restart হওয়ার পর আপনি দেখবেন আপনার আগের Windows delete হয়ে গেছে।

আজ এই পর্যন্তই। আশা করি Post টা নিশ্চয়ই আপনাদের উপকারে এসেছে।

আমার একটা YouTube Channel আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যেতে চাইলে নিচের Link এ ক্লিক করুন-

YouTube/ Raising World

The post আপনার আগের Windows কে Parmanently Delete করে ফেলুন খুব সহজেই appeared first on Trickbd.com.


এখন Shortcut থেকে তীর চিহ্ন Remove করুন খুব সহজে

এখন Shortcut থেকে তীর চিহ্ন Remove করুন খুব সহজে

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই একটা File, Software বা Folder কে কষ্ট করে তার Directory থেকে Open না করে আপনাদের সুবিধামত একটা জায়গায় সেটার একটা Image তৈরি করি যেটা সরাসরি তাতে প্রবেশ করতে পারে। এটাই Shortcut। Shortcut চেনার একটা উপায় হচ্ছে এটার নিচে বামের দিকে একটা ছোটো তীর চিহ্ন থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটা দেখতে পছন্দ করেন না। আমি তাদের জন্যই এই ছোটো Trick টা নিয়ে এলাম।

 

কীভাবে Remove করবেন?

Remove করার জন্য আপনাকে প্রথমে একটা File Download করতে হবে। এটা Zip file। নিচের Link থেকে Download করে নিন।

Download Link

এবার Zip File টা Extract করুন। Extract করার জন্য File টার Right এ ক্লিক করে Extract All এ ক্লিক করুন। তারপর Extract লিখাতে ক্লিক করলেই Extract হয়ে যাবে।

 

তারপর Folder টা Open করুন।

 

তারপর Application file টা Open করুন।

 

এবার App টা Open হলে Customization এ ক্লিক করুন।

এখানে ডান দিকে উপরে File Explorer দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

 

সেখানে নিচে একটা নীল রঙের বাক্সে লিখা আছে Remove Shortcut Arrows From Shortcut Icons দেখবেন। ওখানে ক্লিক করুন।

 

তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ছবির মতো Success Notification দেখতে পাবেন।

 

✋ থামুন। কাজ এখনো শেষ হয়নি। এবার নিচের Apply Tweaks এ ক্লিক করে Application টা Close করুন।

 

তারপর আপনার PC Restart করলেই দেখবেন আপনার Shortcut Arrow Vanish হয়ে গেছে। অবশ্য এর আগেই Arrow চলে যায়। কিন্তু আপনার অবশ্যই Restart করা উচিত।

 

ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। কোনোকিছু বুঝতে না পারলে অবশ্যই Comment এ লিখবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমার YouTube Channel এ ঘুরে আসতে পারেন। Visit করতে নিচের Link এ ক্লিক করুন।

My YouTube Channel

 

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

The post এখন Shortcut থেকে তীর চিহ্ন Remove করুন খুব সহজে appeared first on Trickbd.com.